পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
"পরীক্ষা – ৬০ বিষয়: সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিষয়াবলি) টপিক: বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়াবলি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
বাংলাদেশের কয়টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৪৬টি
  4. ৫০টি
সঠিক উত্তর:
৪৯টি
উত্তর
সঠিক উত্তর:
৪৯টি
ব্যাখ্যা

- বর্তমানে বাংলাদেশে মোট ৪৯টি জেলা রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
- এর মধ্যে, ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে নড়াইল জেলার ৪৯তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়।
- নড়াইলের পদ্মা সেতু রেল সেতু প্রকল্প আওতায় ২৮ কিলোমিটার রেলপথ যুক্ত হয়েছে।
- একই দিন থেকে, খুলনা-ঢাকা এবং বেনাপোল-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে।
- নড়াইল শহর ও লোহাগড়া উপজেলায় নতুন দুটি রেলস্টেশনও নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, 
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।

সূত্র: প্রথম আলো। 

.
সম্প্রতি বাংলাদেশে কত তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে? [মার্চ - ২০২৫]
  1. ২৫ ফেব্রুয়ারি
  2. ২২ ফেব্রুয়ারি
  3. ২০ ফেব্রুয়ারি
  4. ২৮ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
২৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

জাতীয় শহীদ সেনা দিবস: 
- বাংলাদেশ সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২৫ ফেব্রুয়ারিকে এই দিবস হিসেবে পালনের পরিপত্র জারি করা হয়েছে।
- এই দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের তালিকায় অন্তর্ভুক্ত হবে,
- তবে এটি সরকারি ছুটি হিসেবে পালিত হবে না।  

সূত্র: প্রথম আলো। 

.
বাংলাদেশের কোথায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম নির্মাণ করা হবে? [মার্চ - ২০২৫]
  1. বুড়িচং, কুমিল্লা
  2. চান্দিনা, কুমিল্লা
  3. চৌদ্দগ্রাম, কুমিল্লা
  4. মুরাদনগর, কুমিল্লা
সঠিক উত্তর:
চান্দিনা, কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
চান্দিনা, কুমিল্লা
ব্যাখ্যা

প্রথম এআই পাওয়ার্ড ভিলেজ:
- বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম (এআই পাওয়ার্ড ভিলেজ) নির্মাণ করা হচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে।
- ক্ষমতায়ন, উদ্ভাবন ও প্রবৃদ্ধি—এই তিনটি মূলনীতি সামনে রেখে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক সহায়তায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি-রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
- প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি দল গঠন করা হয়েছে, যেখানে শিক্ষার্থী দল ও দরিদ্র জনগোষ্ঠীর দল থাকবে।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠীর ২০ জন সদস্য এতে অন্তর্ভুক্ত থাকবেন।

সূত্র: প্রথম আলো।  

.
সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোথায় বৈঠক করেছেন? [মার্চ - ২০২৫]
  1. রিয়াদ
  2. বৈরুত
  3. মস্কো
  4. হেলসিঙ্কি
সঠিক উত্তর:
রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠক:
- সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে রিয়াদ, সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই দেশের নেতৃত্ব দিয়েছেন।
- সৌদি আরবের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান।
- এটি ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর প্রথম সরাসরি বৈঠক ছিল।

সূত্র- প্রথম আলো।

.
সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কততম আসর শুরু হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. ৮ম
  2. ৯ম
  3. ১০ম
  4. ১১ম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
৯ম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫:
- সম্প্রতি, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ৯ম আসর শুরু হয়েছে।
- এই টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শুরু হয় এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে আয়োজিত হচ্ছে।
- টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি করাচিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
- ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে গ্রুপ 'এ' তে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড এবং গ্রুপ 'বি' তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে।
- ফাইনাল ম্যাচটি ৯ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য,
- প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

সূত্র- প্রথম আলো।
.
দক্ষিণ এশিয়ার কোন দেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. বাংলাদেশ
  2. শ্রীলঙ্কা
  3. ভুটান
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

স্টারলিংক ইন্টারনেট:
- দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।

- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং
- ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে।

সূত্র- পত্রিকা প্রতিবেদন।

.
১৭ ডিসেম্বর, ২০২৪ হাইকোর্ট সংবিধানের কোন সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে?
  1. দ্বাদশ সংশোধনী
  2. পঞ্চদশ সংশোধনী
  3. চতুর্দশ সংশোধনী
  4. তৃতীয় সংশোধনী
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চদশ সংশোধনী
ব্যাখ্যা
- ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশের হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করে।
- বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
- রায়ে পঞ্চদশ সংশোধনীর ছয়টি বিধান বাতিল করা হয়।
- এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং গণভোট পদ্ধতি ফিরিয়ে আনা হয়।
- ২০১১ সালের ৩০ জুন পাস হওয়া এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল।
- হাইকোর্টের এই রায় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
 
সূত্র - বিবিসি বাংলা।
.
"শহিদ আবু সাঈদ বইমেলা" কোথায় অনুষ্ঠিত হয়েছে? [মার্চ - ২০২৫]
  1. রংপুরে
  2. ঢাকায়
  3. কুমিল্লা
  4. যশোরে
সঠিক উত্তর:
রংপুরে
উত্তর
সঠিক উত্তর:
রংপুরে
ব্যাখ্যা

- "শহিদ আবু সাঈদ বইমেলা" রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

'শহিদ আবু সাঈদ বইমেলা’:
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো 'শহিদ আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হয়।
- শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে।
- পাঁচ দিনের এই বইমেলা ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয়।
- এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল  হোসেন ও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
- বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান।

সূত্র: দৈনিক যুগান্তর। 

.
চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের নাম কী? [মার্চ - ২০২৫]
  1. জে-৩১
  2. জে-৩৬
  3. জে-৩৮
  4. জে-৩৯
সঠিক উত্তর:
জে-৩৬
উত্তর
সঠিক উত্তর:
জে-৩৬
ব্যাখ্যা
জে-৩৬ যুদ্ধবিমান:
- চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান জে-৩৬.
- এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।
- বি-২১ রাইডার বোমারু বিমানের মতো এটি দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে।
- জে-৩৬ বিমানটি ৪৫ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
- এটি আকাশ, মাটি এবং বিমানবাহী রণতরির শত্রু লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম।
- এর রাডার প্রযুক্তি অত্যাধুনিক, যা স্টেলথ যুদ্ধবিমানগুলোকেও শনাক্ত করতে পারে।
- এছাড়া, ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ এটি একটি নেটওয়ার্ক তৈরি করবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক সুবিধা দেবে।
- চীনের বিমানবাহিনীর শক্তি বাড়াতে জে-৩৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রতিরক্ষা খাতে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: প্রথম আলো নিউজ।
১০.
বর্তমানে শেনজেন অঞ্চল ভুক্ত দেশ কয়টি? [মার্চ - ২০২৫]
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ মোট ২৯টি।[মার্চ - ২০২৫]
- এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চারটি দেশ, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।[মার্চ - ২০২৫]  

উৎস: European Union ওয়েবসাইট।
১১.
প্রবন্ধ/গদ্য বিভাগে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০২৪' পেয়েছেন কে?
  1. জি এইচ হাবীব
  2. সলিমুল্লাহ খান
  3. রেজাউর রহমান
  4. মুহম্মদ শাহজাহান মিয়া
সঠিক উত্তর:
সলিমুল্লাহ খান
উত্তর
সঠিক উত্তর:
সলিমুল্লাহ খান
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৪:
- বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬০ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
- ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয় ২৩ জানুয়ারি, ২০২৫ এবং ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়।
- পরবর্তীতে বাংলা একাডেমি পুরস্কৃত ৭ জন লেখকের তালিকা চূড়ান্ত করে।

- চুড়ান্তভাবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা হলেন-
সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য),
জি এইচ হাবীব (অনুবাদ),
মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা),
রেজাউর রহমান (বিজ্ঞান),
• সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর),
• মাসুদ খান (কবিতা),
• শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য),।

সূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
১২.
কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের বর্তমান নাম কী? [মার্চ - ২০২৫]
  1. কলকাতা দুর্গ
  2. প্যারামাউন্ট দুর্গ
  3. বিজয় দুর্গ
  4. গোপালপুর দুর্গ
সঠিক উত্তর:
বিজয় দুর্গ
উত্তর
সঠিক উত্তর:
বিজয় দুর্গ
ব্যাখ্যা

- সম্প্রতি, ফোর্ট উইলিয়াম দুর্গের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' নাম রাখা হয়েছে।

ফোর্ট উইলিয়াম দুর্গ:
- বিখ্যাত এই দুর্গটি কলকাতায় অবস্থিত।
- ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্বের প্রতীক ফোর্ট উইলিয়াম দুর্গ।
- ১৬৯৬ থেকে ১৭০২ সালের মধ্যে বাংলার নবাবের অনুমতি নিয়ে কলকাতায় এই দুর্গ নির্মিত হয়েছিল। 
 - ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে  এই দুর্গের নাম হয় ‘ফোর্ট উইলিয়াম’।
- এতদিন এই দুর্গটিকে ভারতীয় সেনাবাহিনী কলকাতায় ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে আসছিল।
- ফোর্ট উইলিয়াম দুর্গের নাম পরিবর্তন করে 'বিজয় দুর্গ' নাম রাখা হয়েছে।
- ঔপনিবেশিক শাসনের ইতিহাসকে মুছে ফেলার উদ্দেশ্যে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: দৈনিক যুগান্তর। 

১৩.
প্রথমবারের মতো বাংলাদেশে কৃষক দিবস কবে পালিত হয়েছে?
  1. ২৮ জানুয়ারি, ২০২৫
  2. ২৯ জানুয়ারি, ২০২৫
  3. ৩০ জানুয়ারি, ২০২৫
  4. ৩১ জানুয়ারি, ২০২৫
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

কৃষক দিবস:
- বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয়েছে ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে।
- দিবসটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর উদ্যোগে উদযাপিত হয়।
- এবারের প্রতিপাদ্য ছিল ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’।
- দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা এবং কৃষি গবেষণাগার ও খামার পরিদর্শন করা হয়।
- সফল কৃষক ও কৃষাণীদের সম্মাননা প্রদান করা হয়।
- প্রতি বছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার কৃষক দিবস উদযাপন করা হবে।

সূত্র: প্রথম আলো। 

১৪.
Deepseek AI প্রতিষ্ঠাতা কে?
  1. লিয়াং ওয়েনফেং
  2. ঝাং ওয়েই
  3. হুয়াং ফেং
  4. সান ইয়াং
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
উত্তর
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
ব্যাখ্যা

DeepSeek AI:
- DeepSeek একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি,
- এটা দক্ষিণ-পূর্ব চীনের হাংঝু শহরে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং।
- ডিপসিকের প্রতিষ্ঠার পেছনে তার বিশাল চিপ সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- তিনি A-100 চিপের বড় একটি মজুত সংগ্রহ করেছিলেন।

সূত্র - DeepSeek AI & BBC.

১৫.
'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
  2. ঘানা, কেনিয়া, মিশর
  3. বলিভিয়া, পেরু, আর্জেন্টিনা
  4. যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও মেক্সিকো
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।
- ২৩তম আসর আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। 

উল্লেখ্য, 
- উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে। 
- ফাইনাল হবে ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। 

সূত্র: FIFA ওয়েবসাইট।
১৬.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কানাডার ওপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়? [মার্চ - ২০২৫]
  1. ২৫ শতাংশ
  2. ১৫ শতাংশ
  3. ২০ শতাংশ
  4. ১০ শতাংশ
সঠিক উত্তর:
২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৫ শতাংশ
ব্যাখ্যা
বাণিজ্য শুল্ক:
- সম্প্রতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
- এই শুল্ক আরোপের ফলে নতুন একটি বাণিজ্যযুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।
- যুক্তরাষ্ট্র ২০২৪ সালে কানাডা, চীন ও মেক্সিকো থেকে ৪০ শতাংশ পণ্য আমদানি করে, তাই এই শুল্ক আরোপের প্রভাব সরাসরি যুক্তরাষ্ট্রের বাজারে পড়তে পারে, যার ফলে পণ্যের দাম বেড়ে যেতে পারে।
- অর্থনীতিবিদরা বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
 
 সূত্র- বিবিসি ও প্রথম আলো।
১৭.
কোন দেশটি ‘জি-জিরো’ ফোরামের অন্তর্ভুক্ত নয়?
  1. ভুটান
  2. জাপান
  3. মাদাগাস্কার
  4. সুরিনাম
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
- জাপান ‘জি-জিরো’ ফোরামের অংশ নয়।
- ‘জি-জিরো’ ফোরামে অন্তর্ভুক্ত দেশগুলো হলো ভুটান, পানামা, সুরিনাম, এবং মাদাগাস্কার।

‘জি-জিরো’ ফোরাম:
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম 'জি জিরো'।
- চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে এই ফোরাম গঠন করে।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।

সূত্র: Carbon Pulse ও প্রথম আলো।
১৮.
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম -
  1. উন্নত শির
  2. বিদ্রোহী দ্রোহ
  3. উন্নত মম শির
  4. বিদ্রোহী শহিদ
সঠিক উত্তর:
উন্নত মম শির
উত্তর
সঠিক উত্তর:
উন্নত মম শির
ব্যাখ্যা

- শহীদ আবু সাঈদকে নিয়ে ‘উন্নত মম শির’ শিরোনামে শিল্পকর্মটি অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির।

‘উন্নত মম শির’:

- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ।
- ১৬ই জুলাই, ২০২৪ আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।
- তাকে কোটা আন্দোলনকারীরা আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে।

সূত্র: প্রথম আলো।