পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বিষয় - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিক - ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) ও পরিবেশ ১) বাংলাদেশ ও বৈশ্বিক অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক (বাংলাদেশ ও বৈশ্বিক) ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। উৎস: ভূগোল ও পরিবেশ সম্পর্কিত অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], বাংলাপিডিয়া, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, ব্রিটানিকা এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
কোন দেশের সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) চীন
  3. গ) কঙ্গো
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
চীন এবং রাশিয়া উভয় দেশের ১৪ টি দেশের সাথে সীমান্ত রয়েছে।

চীনের সীমান্ত রাষ্ট্রগুলো হলো:
রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আফগানস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস, ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া।

রাশিয়ার সীমান্ত রাষ্ট্রগুলো হলো:
আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাগস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন। 

- ব্রাজিলের সীমান্ত রয়েছে ১০ টি দেশের সাথে।
- কঙ্গোর সীমান্ত রয়েছে ৯ টি দেশের সাথে।
- জার্মানির সীমান্ত রয়েছে ৯ টি দেশের সাথে।

উৎস: worldatlus.
.
মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) ঢাকা
  3. গ) রাজশাহী
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশ এর কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান:
মৎস্য গবেষণা কেন্দ্র - ময়মনসিংহ।
আলু গবেষণা ইনস্টিটিউট - রংপুর।
তাঁত গবেষণা বোর্ড - নরসিংদী।
পাট গবেষণা কেন্দ্র - ঢাকা।
তুলা গবেষণা ইনস্টিটিউট - যশোর।
মসলা গবেষণা কেন্দ্র - বগুড়া।
নদী গবেষণা কেন্দ্র - ফরিদপুর।
রাবার গবেষণা বোর্ড - কক্সবাজার।
ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা।
রেশম গবেষণা কেন্দ্র - রাজশাহী।
ছাগল গবেষণা ইনস্টিটিউট - সিলেট।
হাঁস-মুরগী গবেষণা ইনস্টিটিউট - নারায়ণগঞ্জ।
কলা গবেষণা ইনস্টিটিউট - রামপাল, বাগেরহাট।
চামড়া গবেষণা ইনস্টিটিউট - হাজারীবাগ, ঢাকা।
বন গবেষণা কেন্দ্র - চট্টগ্রাম।
ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র - চাঁদপুর।
ধান গবেষণা ইনস্টিটিউট - জয়দেবপুর, গাজীপুর।
চা গবেষণা কেন্দ্র - শ্রীমঙ্গল, সিলেট।
তামাক গবেষণা ইনস্টিটিউট - রংপুর।
গম গবেষণা কেন্দ্র - দিনাজপুর।
আম গবেষণা কেন্দ্র - চাঁপাইনবাবগঞ্জ।

উৎস: বাংলাপিডিয়া।
.
কুমিল্লা জেলার বিবির বাজার স্থলবন্দরের বিপরীতে ভারতের সীমান্তবর্তী অঞ্চল কোনটি?
  1. ক) ডাউকি
  2. খ) শ্রীমন্তপুর
  3. গ) পেট্রোপোল
  4. ঘ) কৃষ্ণঙ্গর
সঠিক উত্তর:
খ) শ্রীমন্তপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীমন্তপুর
ব্যাখ্যা
- চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর।
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল।
- সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর।
- চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।
- কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগতলার শ্রীমন্তপুর।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
কর্কটক্রান্তি রেখা ও দ্রাঘিমা রেখা বাংলাদেশের কোথায় ছেদ করেছে?
  1. ক) ভাঙ্গা
  2. খ) মধুখালী
  3. গ) কালিয়াকৈর
  4. ঘ) কাশিয়ানী
সঠিক উত্তর:
ক) ভাঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাঙ্গা
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে উত্তর দক্ষিণে অতিক্রম করেছে ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
- প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে অতিক্রম করেছে ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা।
- এই রেখা দুটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের ধোপাডাঙ্গা মৌজার একটি ফসলি ক্ষেতের উপর মিলিত হয়েছে।
- এই স্থানকে কেন্দ্র করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানমন্দির নির্মাণ করা হচ্ছে।

উৎস: দৈনিক ইত্তেফাক।
.
ভূ-ত্বকে সবচেয়ে বেশি পরিমানে থাকে -
  1. ক) নাইট্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
খ) অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অক্সিজেন
ব্যাখ্যা
ভূ-ত্বক: 
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম ।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।

ভূ-ত্বকে,
অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%
সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।
-
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
পানামা খাল কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) আফ্রিকা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
ঘ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
পানামা খাল: 
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

অন্যদিকে,
- মিশরে অবস্থিত সুয়েজ খাল লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।
- জার্মানিতে অবস্থিত কিয়েল খাল উত্তর সাগরকে বাল্টিক সাগরের সাথে যুক্ত করেছে।
- চীনে অবস্থিত গ্রান্ড খাল বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল। 

উৎস: ব্রিটানিকা।
.
নীল নদের অববাহিকায় কয়টি দেশ অবস্থিত?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৩ টি
সঠিক উত্তর:
খ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ টি
ব্যাখ্যা
- নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী, যাকে আফ্রিকান নদীর জনক বলা হয়।
- এটির দৈর্ঘ্য প্রায় ৪,১৩২ মাইল (৬,৬৫০ কিলোমিটার)।
- নীলনদ অববাহিকায় ১১ টি দেশ অবস্থিত - তানজানিয়া, ইরিত্রিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।

অপরদিকে,
- আমাজন হলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- প্রতি সেকেন্ডে প্রায় ২,০৯,১০৩ ঘনমিটার পানি প্রবাহিত হয় বলে একে বিশ্বের বৃহত্তম (largest) নদী বলা হয়।

বিশ্বের শীর্ষ দীর্ঘতম নদীসমূহের তালিকা নিম্নরূপ :
১) নীল নদ - ৬,৬৫০ কিমি
২) আমাজন নদী - ৬,৪০০ কিমি
৩) ইয়াংসিকিং -৬,৩০০ কিমি
৪) মিসিসিপি/মিসৌরি নদী - ৬,২৭৫কিমিত

উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস।
.
আঙ্গেয়গিরির ভিতরে যে পদার্থ থাকে তাকে কী বলে?
  1. ক) লাভা
  2. খ) ম্যাগমা
  3. গ) গ্রীবা
  4. ঘ) স্তূপ
সঠিক উত্তর:
খ) ম্যাগমা
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাগমা
ব্যাখ্যা
আগ্নেয়গিরি (Volcano):
- ভূ-গর্ভস্থ তাপ ও চাপের পরিবর্তনের ফলে ভূ-অভ্যন্তরস্থ উত্তপ্ত, ও গলিত বিভিন্ন পদার্থ, যেমন: উষ্ণ বাষ্প, গলিত শিলা, কাঁদা, ধাতু, ভষ্ম ইত্যাদি প্রবলবেগে ভূ-ত্বকের নিচের অংশে চাপ প্রয়োগ করে।
- এমতাবস্থায়, ভূ-ত্বকের দুর্বল স্থান বা ফাটলসমূহের ভিতর দিয়ে উক্ত পদার্থগুলো উৎক্ষিপ্ত হয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
- ভূ-পৃষ্ঠের ঐ ছিদ্র পথ বা ফাটলের চারপাশে উক্ত পদার্থগুলো জমাট বেঁধে ক্রমশ উঁচু পর্বতের ন্যায় ভূমিরূপ গঠন করে।
- এইরূপ পর্বতকে আগ্নেয়গিরি বলা হয়।
- আগ্নেয়গিরি থেকে যে পদার্থগুলো বাইরে উৎক্ষিপ্ত হয়ে বেরিয়ে আসে,তাকে লাভা (Lava) বলে।
- বাইরে উৎক্ষিপ্ত হয়ে বেরিয়ে আসার পূর্ব পর্যন্ত এই পদার্থগুলো ম্যাগমা (Magma) নামে পরিচিত।
- আগ্নেয়গিরির অভ্যন্তরে বিশাল এলাকা জুড়ে ম্যাগমা অর্থাৎ উত্তপ্ত ও গলিত শিলা, কাঁদা, ভষ্ম ও বাষ্প জমাকৃত হয়ে থাকে, যাকে ম্যাগমা চেম্বার বলা হয়।
- লাভা বের হবার মুখটিকে জ্বালামুখ (Crater) বলা হয়।
- যে পথে লাভা বের হয় সেটিকে আগ্নেয় গ্রীবা (Vent) বলা হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উত্তর গোলার্ধের উষ্ণতম মাস কোনটি?
  1. ক) জুলাই
  2. খ) এপ্রিল
  3. গ) মার্চ
  4. ঘ) ডিসেম্বর
সঠিক উত্তর:
ক) জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) জুলাই
ব্যাখ্যা
- উত্তর গোলার্ধে উষ্ণতম মাস - জুলাই
- উত্তর গোলার্ধে শীতলতম মাস - জানুয়ারী
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারী
- দক্ষিণ গোলার্ধে শীতলতম মাস - জুলাই

অতিরিক্ত:
- বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল।
- মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সূর্যের উত্তর গোলার্ধে অবস্থানের কারণে বাংলাদেশের সূর্য রশ্মি খাড়াভাবে পতিত হয়। ফলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই সময়কালকে গ্রীষ্মকাল বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া & নবম-দশম শ্রেণির ভূগোল বই ।
১০.
নিচের কোনটি বলকান রাষ্ট্র?
  1. ক) লিথুয়ানিয়া
  2. খ) লাটভিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) মন্টিনিগ্রো
সঠিক উত্তর:
ঘ) মন্টিনিগ্রো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মন্টিনিগ্রো
ব্যাখ্যা
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। এই অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- ক্রোয়েশিয়া,
- সার্বিয়া,
- উত্তর মেসিডোনিয়া,
- মন্টিনিগ্রো,
- বসনিয়া ও হার্জেগোভিনা,
- স্লোভেনিয়া,
- কসোভো,
- বুলগেরিয়া,
- আলবেনিয়া প্রভৃতি।(ব্রিটানিকার তথ্য মতে)

ওয়ার্ল্ড এটলাস এর মতে গ্রিস ও বলকান রাষ্ট্র।

অন্যদিকে,
বাল্টিক সাগর ইউরোপের উত্তর উপকূলে অবস্থিত। বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র নামে পরিচিত
- লিথুয়ানিয়া,
- লাটভিয়া ও
- এস্তোনিয়া বাল্টিক রাষ্ট্রনামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস।
১১.
কোনটি রূপান্তরিত শিলা নয়?
  1. ক) নিস
  2. খ) শেল
  3. গ) গ্রাফাইট
  4. ঘ) মার্বেল
সঠিক উত্তর:
খ) শেল
উত্তর
সঠিক উত্তর:
খ) শেল
ব্যাখ্যা
- ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত
- গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথা:-
১। আগ্নেয় শিলা,
২। পাললিক শিলা ও
৩। রূপান্তরিত শিলা ।

পাললিক শিলা:
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে।
- পাললিক শিলায় জীবাশ্ম ও স্তর লক্ষ্য করা যায় ।
- পাললিক শিলা নরম, ভঙ্গুর ও সহজেই ক্ষয়প্রাপ্ত হয় ৷
- বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ।

রূপান্তরিত শিলা: 
- আগ্নেয় ও পাললিক শিলা প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক পরিবর্তনের ফলে রূপান্তরিত শিলা গঠন করে।
- রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত এবং খুব কঠিন হয়।
- এতে জীবাশ্ম দেখা যায় না।
- গ্রানাইট থেকে নিস বা নাইস, কয়লা থেকে গ্রাফাইট, চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল, বেলেপাথর পরিবর্তিত হয়ে কোয়ার্টজাইট ইত্যাদি রূপান্তরিত শিলার উদাহরণ।

উৎস: ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি ৷
১২.
সুন্দরবনের শতকরা কত অংশ বাংলাদেশের মধ্যে রয়েছে?
  1. ক) ৫৮%
  2. খ) ৫৫%
  3. গ) ৬২%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
গ) ৬২%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২%
ব্যাখ্যা
- সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মানগ্রোভ বন।
- সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
- সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ বা ৬,০১৭ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অংশে পড়েছে।
- সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন অবস্থিত।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি ।
১৩.
ময়মনসিংহের পূর্বনাম কী ছিল?
  1. ক) নসিরাবাদ
  2. খ) ইসলামাবাদ
  3. গ) বিক্রমপুর
  4. ঘ) পুণ্ড্রনগর
সঠিক উত্তর:
ক) নসিরাবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) নসিরাবাদ
ব্যাখ্যা
বাংলাদেশের কয়েকটি স্থানের পূর্বনাম:
মুন্সীগঞ্জের পূর্বনাম - বিক্রমপুর
বগুড়ার পূর্বনাম - পুণ্ড্রনগর
বাগেরহাটের পূর্বনাম - খলিফাবাদ
খুলনার পূর্বনাম - জাহানাবাদ
বরিশালের পূর্বনাম - চন্দ্রদ্বীপ/ ইসমাইলপুর
চট্টগ্রামের পূর্বনাম - ইসলামাবাদ
ময়মনসিংহের পূর্বনাম - নসিরাবাদ