১.
কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
ব্যাখ্যা
বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ:
- বাংলার প্রাচীন জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। ১. প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী ও ২. আর্য জনগোষ্ঠী।
- প্রাচীন বাংলায় আর্যদের আগমনের পূর্ব পর্যন্ত অনার্যদের বসতি ছিল; তাই প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠীই বাঙালি জাতির আদি পুরুষ।
- অনার্য জনগোষ্ঠীর উৎপত্তি হয় নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয়, বা ভোটচীনীয় জনগোষ্ঠীর মিশ্রণে।
- নৃতাত্ত্বিকদের ধারণা অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।
- অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
- পরবর্তীতে নানা পর্যায়ে বাঙালিদের মধ্যে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস : নিহারঞ্জন রায়।