পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ১ ভাষাগত যৌক্তিক বিচার টপিক: ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়; এক কথায় প্রকাশ; [Live Class: 01 & 02]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।
  1. নগরের 
  2. শ্রমিকদের 
  3. দেশের 
  4. চাকরিজীবীদের 
সঠিক উত্তর:
দেশের 
উত্তর
সঠিক উত্তর:
দেশের 
ব্যাখ্যা

প্রশ্ন: জাতিকে বড় করতে হলে _____ মানুষকে প্রথমে জাগতে হবে।

সমাধান:
জাতিকে বড় করতে হলে দেশের মানুষকে প্রথমে জাগতে হবে।

কারণ, জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য সমগ্র দেশের মানুষের, অর্থাৎ সকল শ্রেণি ও পেশার মানুষের, সচেতনতা, শিক্ষা, এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। "দেশের" শব্দটি এখানে সবচেয়ে উপযুক্ত, কারণ এটি জাতির সামগ্রিক জনগোষ্ঠীকে নির্দেশ করে।

সঠিক উত্তর: গ)দেশের

.
A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়? 
  1. কন্যা 
  2. শালা 
  3. স্বামী 
  4. ভাইয়ের বৌ 
সঠিক উত্তর:
ভাইয়ের বৌ 
উত্তর
সঠিক উত্তর:
ভাইয়ের বৌ 
ব্যাখ্যা

প্রশ্ন: A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়?  

সমাধান:
দেওয়া তথ্যমতে, 
A, C এর বাবা → A = C এর পিতা।
D, B এর ছেলে → B = D এর মা।
E, A এর ভাই → E এবং A ভাই।
C, D এর বোন → C এবং D একই পিতা-মাতার সন্তান।

এখন, 
A, C ও D এর বাবা এবং B, C ও D এর মা।
E, A এর ভাই, তাই B হলো A এবং E এর স্ত্রী।
E এর দৃষ্টিকোণ থেকে, B হলো তার ভাইয়ের (A এর) বৌ।

সুতরাং, সঠিক উত্তর ঘ) ভাইয়ের বৌ

.
ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কী?
  1. পাহাড়পুর
  2. মহাস্থানগড়
  3. বরেন্দ্র
  4. পুন্ড্রনগর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা যখন জাহাঙ্গীরনগর, বগুড়া তখন কী?

সমাধান: 
ঢাকার পূর্বনাম = জাহাঙ্গীরনগর তেমনি,
বগুড়ার পূর্বনাম = মহাস্থানগড়

সুতরাং, সঠিক উত্তর খ) মহাস্থানগড়

.
নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. Aman
  2. Mossad
  3. MSS
  4. Shin Bet
সঠিক উত্তর:
MSS
উত্তর
সঠিক উত্তর:
MSS
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?

সমাধান: 
'MSS' শব্দটি প্রদত্ত শব্দগুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ। 

কারণ- 
চীনের প্রধান গোয়েন্দা সংস্থা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (Ministry of State Security বা MSS), যা বৈদেশিক গুপ্তচরবৃত্তি, প্রতি-গোয়েন্দাবৃত্তি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে। এটি বিশ্বের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, যার সদর দফতর বেইজিংয়ে অবস্থিত। 

অন্যদিকে,
Aman, Mossad, Shin Bet ইসরায়েলের গোয়েন্দা সংস্থা

.
Nothing venture, nothing_____.
  1. Gained
  2. Have
  3. Lose
  4. Profit
সঠিক উত্তর:
Gained
উত্তর
সঠিক উত্তর:
Gained
ব্যাখ্যা

প্রশ্ন: Nothing venture, nothing_____.

সমাধান:
এটি একটি প্রবাদ বাক্য - "Nothing venture, nothing gained."

এই ইংরেজি প্রবাদটির অর্থ হলো- কোনো ঝুঁকি না নিলে কোনো লাভ বা সাফল্য অর্জন করা যায় না। এখানে "gain" শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ এটি প্রবাদটির প্রচলিত এবং সঠিক রূপ।

সঠিক উত্তর হলো: ক) Gain

.
নিচের কোনটি ব্যতিক্রম? 
  1. এভারেস্ট
  2. কাঞ্চনজঙ্ঘা
  3. মাউন্ট ফুজি
  4. কিলিমানজারো
সঠিক উত্তর:
কিলিমানজারো
উত্তর
সঠিক উত্তর:
কিলিমানজারো
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
এভারেস্ট:
অবস্থান- হিমালয় পর্বতমালায়, নেপাল ও চীন (তিব্বত) সীমান্তে।
উচ্চতা- প্রায় ৮,৮৪৮ মিটার (বিশ্বের সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- এশিয়া।

কাঞ্চনজঙ্ঘা:
অবস্থান- হিমালয় পর্বতমালায়, ভারত ও নেপাল সীমান্তে।
উচ্চতা- প্রায় ৮,৫৮৬ মিটার (বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- এশিয়া।

মাউন্ট ফুজি:
অবস্থান- জাপানের হনশু দ্বীপে।
উচ্চতা- প্রায় ৩,৭৭৬ মিটার।
মহাদেশ- এশিয়া।
বিশেষত্ব: এটি একটি আগ্নেয়গিরি এবং জাপানের একটি সাংস্কৃতিক প্রতীক।

কিলিমানজারো:
অবস্থান- তানজানিয়ায়, আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলে।
উচ্চতা- প্রায় ৫,৮৯৫ মিটার (আফ্রিকার সর্বোচ্চ পর্বত)।
মহাদেশ- আফ্রিকা।
বিশেষত্ব- এটিও একটি আগ্নেয়গিরি।

ভৌগোলিক অবস্থান অনুসারে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এবং মাউন্ট ফুজি সবই এশিয়া মহাদেশে অবস্থিত।
কিন্তু কিলিমানজারো আফ্রিকা মহাদেশে অবস্থিত।

সুতরাং, কিলিমানজারো ব্যতিক্রম

.
Guide : Direction : : ?
  1. Chef : Recipe
  2. Mentor : Wisdom
  3. Driver : Road
  4. Athlete : Trophy
সঠিক উত্তর:
Mentor : Wisdom
উত্তর
সঠিক উত্তর:
Mentor : Wisdom
ব্যাখ্যা

প্রশ্ন: Guide : Direction : : ? 

সমাধান:  
Guide : Direction
একজন গাইড অন্যদের পথ দেখানোর জন্য দিকনির্দেশ প্রদান করেন।
সম্পর্কটি হলো- গাইড তাঁর কাজের মাধ্যমে দিকনির্দেশ দেয় বা সরবরাহ করে।

একইভাবে,
Mentor : Wisdom
একজন পরামর্শদাতা (মেন্টর) তাঁর পরামর্শ বা শিক্ষার মাধ্যমে জ্ঞান প্রদান করেন।
এটি গাইড, দিকনির্দেশ সম্পর্কের সাথে মেলে, কারণ পরামর্শদাতা তাঁর কাজের মাধ্যমে জ্ঞান দেয়, যেমন গাইড দিকনির্দেশ দেয়।

সুতরাং, সঠিক উত্তর খ) 
Guide : Direction : :  Mentor : Wisdom

.
আপনার বন্ধু আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত জিনিস ধার নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে তা ফেরত দেননি। এখন তিনি আপনার সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন। আপনি কী করবেন?
  1. কিছু না করে বন্ধুত্ব ত্যাগ করবেন
  2. তার বাসায় গিয়ে জিনিসটি ফেরত নেবেন
  3. তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন
  4. তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
সঠিক উত্তর:
তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
উত্তর
সঠিক উত্তর:
তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার বন্ধু আপনার কাছ থেকে একটি ব্যক্তিগত জিনিস ধার নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময়ে তা ফেরত দেননি। এখন তিনি আপনার সাথে যোগাযোগ এড়িয়ে চলছেন। আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: ঘ) তাকে বার্তা পাঠিয়ে জিনিসটি ফেরত চাইবেন 

কারণ, প্রথমে শান্ত এবং ভদ্রভাবে যোগাযোগ করা উচিত। সরাসরি হুমকি বা আইনি পথে না গিয়ে বন্ধুত্ব বজায় রেখে সমস্যা সমাধান করা উত্তম।

.
গণতন্ত্র : ভারত : : রাজতন্ত্র : 
  1. চীন 
  2. ফ্রান্স 
  3. সৌদি আরব 
  4. ভারত 
সঠিক উত্তর:
সৌদি আরব 
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব 
ব্যাখ্যা

প্রশ্ন: গণতন্ত্র : ভারত : : রাজতন্ত্র : 

সমাধান: 
ভারতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আর সৌদি আরবে রাজতন্ত্র প্রচলিত। 
তেমনে ফ্রান্স, ভারত এ গণতন্ত্র এবং চীনে সমাজতন্ত্র প্রচলিত। 

রাজতন্ত্র: এখনও অনেক দেশে প্রচলিত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব এবং থাইল্যান্ড। তবে রাজতন্ত্রের ধরন ভিন্ন হতে পারে, যেমন কিছু দেশে সাংবিধানিক রাজতন্ত্র (যেমন যুক্তরাজ্য, জাপান) এবং কিছু দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র (যেমন সৌদি আরব, ব্রুনেই) প্রচলিত আছে। 

১০.
খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর  থেকে বড়। সবচেয়ে ছোট কে?
  1. ঘ 
  2. খ 
  3. গ 
  4. ঙ 
সঠিক উত্তর:
খ 
উত্তর
সঠিক উত্তর:
খ 
ব্যাখ্যা

প্রশ্ন: খ, ক-এর থেকে খাটো, ক-এর থেকে গ লম্বা, ঘ-এর থেকে গ খাটো। ঙ, গ-এর থেকে খাটো কিন্তু ক-এর  থেকে বড়। সবচেয়ে ছোট কে?

সমাধান:
খ সবচেয়ে ছোট। 

এখানে,
ক > খ
গ > ক
ঘ > গ
গ > ঙ
ঙ > ক

লম্বা থেকে খাটোর ক্রমটি হবে,
ঘ > গ > ঙ > ক > খ 

অর্থাৎ সবচেয়ে ছোট হলো খ।

১১.
সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____
  1. জটিল
  2. কষ্টসাধ্য 
  3. অপ্রীতিকর 
  4. প্রতিযোগিতাপূর্ণ
সঠিক উত্তর:
প্রতিযোগিতাপূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোগিতাপূর্ণ
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____

সমাধান:
সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় প্রতিযোগিতাপূর্ণ।

কেননা, জীবনে চলতে গেলে পদে পদে সমস্যা গুলোকে নিয়ে প্রতিযোগিতা সহকারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন একজন ছাত্র তার ছাত্রত্ব জীবনে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়।

১২.
'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
  1. কর্মপটু
  2. ত্বরিৎকর্মা
  3. কর্মনিষ্ঠ
  4. কর্মবীর
সঠিক উত্তর:
ত্বরিৎকর্মা
উত্তর
সঠিক উত্তর:
ত্বরিৎকর্মা
ব্যাখ্যা

প্রশ্ন: 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?

সমাধান: 
'কর্মে অতিশয় তৎপর' = ত্বরিৎকর্মা
এখানে, 
'ত্বরিৎ' অর্থ: দ্রুত, ক্ষিপ্র, শীঘ্র, ত্বরান্বিত। 
 
অন্যদিকে, 
কর্মনিষ্ঠ  (বিশেষণ) 
অর্থ: কর্মে নিষ্ঠাযুক্ত, কর্তব্য পরায়ণ।
 
কর্মপটু(বিশেষণ) 
অর্থ: কর্মনিপুণ
 
কর্মবীর (বিশেষ্য) 
অর্থ:যিনি মহৎ উদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেন। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

১৩.
নিচের কোন বর্ণগুলোকে সাজালে তা পৌষ মাসে উৎপন্ন ফসলকে বোঝায়?
  1. লি, চৈ, তা 
  2. স্য, র, বি, শ 
  3. রি, প, খ 
  4. লি, পৌ, ষা 
সঠিক উত্তর:
লি, পৌ, ষা 
উত্তর
সঠিক উত্তর:
লি, পৌ, ষা 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বর্ণগুলোকে সাজালে তা পৌষ মাসে উৎপন্ন ফসলকে বোঝায়?

সমাধান:
"লি, পৌ, ষা" বর্ণগুলোকে সাজালে তা পৌষ মাসে উৎপন্ন ফসলকে বোঝায়। 

"লি, পৌ, ষা" বর্ণগুলোকে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো- পৌষালি

পৌষালি শব্দের অর্থ হলো- পৌষ মাসে উৎপন্ন ফসল। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৪.
Which one of the four below in the most unlike the other three?
  1. Dysentery
  2. Marigold
  3. Diptheria
  4. Asthama
সঠিক উত্তর:
Marigold
উত্তর
সঠিক উত্তর:
Marigold
ব্যাখ্যা

প্রশ্ন: Which one of the four below in the most unlike the other three?

সমাধান:
সঠিক উত্তর: খ) Marigold

কারণ, Dysentery, Diptheria, Asthma  সবই রোগ। 
কিন্তু Marigold একটি ফুল/গাছ।

১৫.
Arrange the following in a meaningful sequence:
1. Seed 2. Flower 3. Tree 4. Sprout 5. Fruit
  1. 4, 1, 3, 2, 5
  2. 3, 1, 2, 4, 5
  3. 1, 3, 4, 2, 5
  4. 1, 4, 3, 2, 5
সঠিক উত্তর:
1, 4, 3, 2, 5
উত্তর
সঠিক উত্তর:
1, 4, 3, 2, 5
ব্যাখ্যা

প্রশ্ন: Arrange the following in a meaningful sequence:
1. Seed 2. Flower 3. Tree 4. Sprout 5. Fruit

সমাধান: 
Seed (1): বীজ 
Sprout (4): অঙ্কুর
Tree (3): গাছ 
Flower (2): ফুল 
Fruit (5): ফল 

∴ 1, 4, 3, 2, 5
Seed →  Sprout → Tree → Flower → Fruit

১৬.
S বস্তু P বস্তুর চেয়ে ভারি, Q বস্তু R বস্তুর চেয়ে হালকা, S বস্তু Q বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি? 
  1. Q
  2. S
  3. P
  4. R
সঠিক উত্তর:
P
উত্তর
সঠিক উত্তর:
P
ব্যাখ্যা

প্রশ্ন: S বস্তু P বস্তুর চেয়ে ভারি, Q বস্তু R বস্তুর চেয়ে হালকা, S বস্তু Q বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?

সমাধান:
S বস্তু P বস্তুর চেয়ে ভারি, S > P

Q বস্তু R বস্তুর চেয়ে হালকা, R > Q

S বস্তু Q বস্তুর চেয়ে হালকা, Q > S

সবগুলো সম্পর্ক থেকে পাই, P < S < Q < R

∴ সবচেয়ে হালকা বস্তু হবে P.

১৭.
A person aged between 50 and 59 years is known as a—
  1. quinquagenarian
  2. septuagenarian
  3. supercentenarian
  4. quadragenarian
সঠিক উত্তর:
quinquagenarian
উত্তর
সঠিক উত্তর:
quinquagenarian
ব্যাখ্যা

প্রশ্ন: A person aged between 50 and 59 years is known as a—

সমাধান:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.

উৎস: The Britannica Dictionary.

১৮.
'আকাশ ও পৃথিবীর অন্তরালকে' এক কথায় বলে?
  1. অতলস্পর্শী
  2. আমশি
  3. রোদসী
  4. ক্রন্দসী
সঠিক উত্তর:
রোদসী
উত্তর
সঠিক উত্তর:
রোদসী
ব্যাখ্যা

প্রশ্ন: 'আকাশ ও পৃথিবীর অন্তরালোকে' এক কথায় বলে?

সমাধান:
আকাশ ও পৃথীবির অন্তরালকে এক কথায় বলে- 'রোদসী'

অন্যদিকে,  
- আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য = ক্রন্দসী।
- রোদে শুকানো আম = আমশি।
- অতলস্পর্শ - তলদেশ স্পর্শ করা যায় না এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
The official languages of the Swiss Confederation are ____.
  1. French, German, Italian and English 
  2. French, German and Italian
  3. French, German, Italian and Romansh 
  4. French, German and English 
সঠিক উত্তর:
French, German, Italian and Romansh 
উত্তর
সঠিক উত্তর:
French, German, Italian and Romansh 
ব্যাখ্যা

প্রশ্ন: The official languages of the Swiss Confederation are ____.

সমাধান: 
The official languages of the Swiss Confederation are French, German, Italian and Romansh.
The Swiss Confederation হলো সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় নাম।

২০.
আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কী হবে? 
  1. ফুফু 
  2. খালা 
  3. বাতিজী 
  4. বোন 
সঠিক উত্তর:
বোন 
উত্তর
সঠিক উত্তর:
বোন 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কী হবে? 

সমাধান:
সঠিক উত্তর- বোন। 

কারণ-
আপনার পিতার বোন → তিনি আপনার ফুফু।
- আপনার পিতার বোনের পিতা → অর্থাৎ আপনার দাদা।
- আপনার দাদার ছেলে → অর্থাৎ আপনার বাবা।
- আপনার বাবার মেয়ে → অর্থাৎ আপনি বা আপনার বোন।