পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ৮ পার্ট-১) Sentences and Transformations, Words, Compositions. পার্ট-২) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। ২. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে। পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: ) উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
Which word is a synonym for 'Beneficent'?
  1. Kindhearted
  2. Malevolent
  3. Deceitful
  4. Vindictive
ব্যাখ্যা
• The synonym for 'Beneficent' is - Kindhearted.

• Beneficent (adjective)
English Meaning: doing or producing good.
Bangla Meaning: কল্যাণময়; দানশীল; ক্ষমাপরায়ণ।

অপশন আলোচনা:
• Kindhearted
Bangla Meaning: দয়াশীল।

• Malevolent
Bangla Meaning: পরের অমঙ্গল কামনাকারী; পরশ্রীকাতর।

• Deceitful
Bangla Meaning: প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট।

• Vindictive
Bangla Meaning: ক্ষমাহীন; ক্ষমাশূন্য; প্রতিহিংসাপরায়ণ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
No other mountain is as majestic as Mount Everest. (Make it superlative)
  1. Mount Everest is one of the most majestic mountains.
  2. Mount Everest is the most majestic than all other mountains.
  3. Mount Everest is the most majestic than most other mountains.
  4. Mount Everest is the most majestic mountain.
ব্যাখ্যা
Positive: No other mountain is as majestic as Mount Everest. 
Superlative: Mount Everest is the most majestic mountain.

• Positive sentence এ No other থাকলে Superlative করতে হলে - 
- প্রথমে No other বাদ যাবে।
- এরপর the + superlative degree বসবে।
- এর পাশাপাশি Subject - Object এবং Object - Subject হয়ে বসবে।
.
"May Bangabandhu's dream of a merit-based civil service system come true."
This is a/an -
  1. Imperative Sentence
  2. Optative Sentence
  3. Exclamatory Sentence
  4. Interrogative Sentence
ব্যাখ্যা
• "May Bangabandhu's dream of a merit-based civil service system come true."
→ This is an Optative Sentence.

Optative Sentence:
- যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative Sentence বলে।
যেমন: May you live long. 
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) দীর্ঘ জীবন কামনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.

Optative Sentence চেনার উপায়:
- Optative Sentence-এর প্রথমে সাধারণত may-verbটি বসে। যেমন: May
- তারপর যার জন্য কামনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমন: May you
- এরপরে যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে। যেমন: May you live
- প্রয়োজনীয় word এরপরে যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে। যেমন: May you live long.

More Examples of Optative Sentences:
- May your journey be safe and enjoyable.
- May you find success in every step you take.
- May your days be filled with laughter and joy.
- May peace prevail in the world.
.
"She studied diligently so that she could ace the exam." This is a -
  1. Compound Sentence
  2. Optative Sentence
  3. Complex Sentence
  4. Simple Sentence
ব্যাখ্যা
• "She studied diligently so that she could ace the exam."
→ This is a - Complex Sentence.
→ বাক্যটির Subordinate Clause- এর শুরুতে so that থাকায় বাক্যটি Complex Sentence.

Complex Sentence:
- যে sentence- এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে, তাকে Complex Sentence বলে।
- Subordinate Clause এর শুরুতে সাধারণত:
if, though, although, as, because, since, so that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while ইত্যাদি থাকে।

More Examples of Complex Sentences:
- Although it was raining, they decided to go for a walk in the park.
- Because she had missed the bus, she had to call a cab to get to work.
- After the movie ended, we went to a nearby cafe for some coffee.
- Since they lived far away, they only visited their grandparents during the holidays.

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Pick the word that does not relate to 'Chicanery'.
  1. Candor
  2. Guile
  3. Fraud
  4. Deception
ব্যাখ্যা
• Candor is not a word that does not relate to 'Chicanery'.

• Chicanery (noun)
English Meaning: deception by artful subterfuge or sophistry.
Bangla Meaning:  প্রতারণা; চাতুরী।

অপশন আলোচনা:
• Candor
Bangla Meaning: অকপটতা।

• Guile 
Bangla Meaning: প্রতারণা; ছলনা; ধূর্তামি; চাতুর্য।

• Fraud 
Bangla Meaning: দণ্ডনীয় প্রতারণা; জুয়াচুরি; ছলনা; প্রবঞ্চনা।

• Deception
Bangla Meaning: ক্ষমাহীন; ক্ষমাশূন্য; প্রতিহিংসাপরায়ণ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Which is the correct spelling of the word?
  1. Nonmonogamous
  2. Nonmonogomous
  3. Nonmonogameous
  4. Nonmanogomous
ব্যাখ্যা
• The correct spelling is - Nonmonogamous. (অপশন 'ক')

• Nonmonogamous (adjective)
English Meaning: having more than one partner (husband or wife)/ not of, relating to, or practicing monogamy.
Bangla Meaning: বহুবিবাহ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
Which word from the given options is formed by both adding a prefix and a suffix to the base word?
  1. Incorrect
  2. Denial
  3. Enstrengthen
  4. Disrespectful
ব্যাখ্যা
• Prefix:
- Word এর মূল (root) অংশের এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে। 
- Im-, Un-, In- ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।

• Suffix: 
- Word এর মূল (root) অংশের এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 
- ate, en, able ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।

• Disrespectful শব্দটি suffix and prefix যোগে গঠিত। 
• Disrespectful - Dis (prefix) + respect (root) + ful (suffix).

Other options:
• Incorrect - In (prefix) + correct (root). 
• Denial - Deny (root) + al (suffix). 
• Enstrengthen কোনো শব্দ হয় না। Strengthen হলে শব্দটি সঠিক হত।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Without paying the fee, you cannot access the online course materials. (Make it compound)
  1. If you don't pay the fee, you cannot access the online course materials.
  2. Pay the fee otherwise, you cannot access the online course materials.
  3. Pay the fee otherwise so that you cannot access the online course materials.
  4. None of these.
ব্যাখ্যা
Simple Sentence: Without paying the fee, you cannot access the online course materials.
Compound Sentence: Pay the fee otherwise, you cannot access the online course materials. 

• Without ↔ otherwise/or (simple ↔ compound):
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি simple sentence- এ রয়েছে।
• Simple sentence যদি without + verb + ing দ্বারা শুরু হয়, এ ধরনের sentence কে Compound করার নিয়ম : 
- Without বাদ যাবে, 
- দুটি clause-এর মাঝে or/otherwise বসবে এবং 
- শেষের clause- টি  বসে।
.
The marathon is longer than the sprint. (Make it Positive)
  1. The sprint is not so long as the marathon.
  2. The marathon is not as long as the sprint.
  3. The sprint is not so long than the marathon.
  4. The sprint is not less long than the marathon.
ব্যাখ্যা
Comparative Sentence: The marathon is longer than the sprint.
Positive Sentence: The sprint is not so long as the marathon.

• Than যুক্ত comparative sentence কে positive করার নিয়ম: 
→ প্রদত্ত sentence এর than এর পরের অংশ প্রথমে বসে। 
→ এরপরে verb বসে। 
→ 'verb' এর পর not বসে। 
→ 'not' এর পর so বসে। 
→ 'so' এর পর comparative degree এর positive form বসে। 
→ 'positive form' এর পর as বসে। 
→ 'as' এর পর প্রদত্ত sentence এর প্রথম subject বসে। 

• Affirmative sentence - এর positive degree - তে ‘as...as’ এবং negative sentence - এ `so...as’ ব্যবহৃত হয়।

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১০.
What is the correct spelling of the word?
  1. Intelligentsia
  2. Intellagentia
  3. Intellagentsia
  4. Inteligentsia
ব্যাখ্যা
• The correct spelling is - Intelligentsia. (অপশন 'ক')

• Intelligentsia (noun)
English Meaning: intellectuals who form an artistic, social, or political vanguard or elite.
Bangla Meaning: বুদ্ধিজীবীসম্প্রদায়।

Example Sentence:
1. During the 1971 Bangladesh Liberation War, the intelligentsia faced grave danger for their outspoken support of independence.
2. The 14th December murders targeted prominent members of the intelligentsia, crippling intellectual leadership in Bangladesh.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
He is very talented and can excel in various fields. (Make it simple)
  1. He is talented enough to excel in various fields.
  2. He is very talented and so he can excel in various fields.
  3. He is too talented and to excel in various fields.
  4. He is talented enough at excelling in various fields.
ব্যাখ্যা
Compound Sentence: He is very talented and can excel in various fields.
Simple Sentence: He is talented enough to excel in various fields.

• very.....and ↔ too/enough:
• very...and যুক্ত compound sentence কে simple sentence এ পরিণত করতে হলে, 
- Simple এ very এর স্থলে too/enough এবং and এর স্থলে to বসিয়ে simple করতে হয়।

• বি:দ্র: Adjective/Adverb + enough হয় ।
→ Simple sentence- এ talented = adjective, উক্ত বাক্যে talented + enough হয়েছে।
১২.
What is the antonym of 'Gregarious'?
  1. Clubbable
  2. Convivial
  3. Sociable
  4. Aloof
ব্যাখ্যা
• The antonym for 'Gregarious' is - Aloof.

• Gregarious (adjective)
English Meaning: tending to associate with others of one's kind: social.
Bangla Meaning: দলবদ্ধভাবে বাস করে এমন; যূথচর; সঙ্গলিপ্সু।

অপশন আলোচনা:
• Clubbable
Bangla Meaning: ক্লাবের সদস্য হওয়ার যোগ্য; মিশুক।

• Convivial
Bangla Meaning: আড্ডা, উল্লাস বা মদ্যপান পছন্দ করে এমন।

• Sociable
Bangla Meaning: সঙ্গপ্রিয়; মিশুক; বন্ধুভাবাপন্ন; বন্ধুসুলভ।

• Aloof
Bangla Meaning: আলাদাভাবে; পৃথকভাবে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
"She studied diligently for the exam, therefore, she earned a high grade." This is a-
  1. Complex Sentence
  2. Compound Sentence
  3. Simple Sentence
  4. Exclamatory Sentence
ব্যাখ্যা
• "She studied diligently for the exam, therefore, she earned a high grade."
→ This is a- Compound Sentence.
→ বাক্যটিতে 'therefore' Coordinating Conjunction রয়েছে এবং দুইটি Prinipal Sentence কে 'therefore' Coordinating Conjunction দ্বারা যুক্ত করা হয়েছে। তাই, বাক্যটি একটি Compound Sentence.

Compound Sentence:
- যে বাক্যে একাধিক Principal Clause 'Coordinating Conjunction' দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।
Compound Sentence গঠনের শর্ত হচ্ছে-
- বাক্যে একের অধিক Principal Clause থাকবে।
- বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।

- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, else, nevertheless, on the contrary, while, whereas, only, so, therefore, consequently, for- ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১৪.
Sarah is a chef who is skilled. (Make it simple)
  1. Sarah is being a skilled chef.
  2. Sarah has been a skilled chef.
  3. Sarah is a skilled chef.
  4. Sarah is not an unskilled chef.
ব্যাখ্যা
Complex Sentence: Sarah is a chef who is skilled. 
Simple Sentence: Sarah is a skilled chef.

• প্রশ্ন প্রদত্ত sentence টি একটি Complex Sentence. 
• Subject + Relative Pronoun + Adjective যুক্ত Complex sentence কে Simple sentence এ রূপান্তর করার নিয়ম: 
- প্রথমে Subject বসে +
- relative pronoun (who/which/that) উঠে যায় + 
- tense অনুযায়ী Auxiliary verb বসে + 
- adjective টি বসে + 
- বাকি অংশ বসে।
১৫.
Finish your dinner, or you won't get any dessert. (Make it Complex)
  1. If you didn't finish your dinner, you won't get any dessert.
  2. If you don't finish your dinner or you won't get any dessert.
  3. If you finish your dinner, you will get any dessert.
  4. If you don't finish your dinner, you won't get any dessert.
ব্যাখ্যা
Compound Sentence: Finish your dinner, or you won't get any dessert.
Complex Sentence: If you don't finish your dinner, you won't get any dessert.

• or ↔ If you don't (compound ↔ complex):
• Structure:
→ Or যুক্ত Compound Sentence কে If you do not…. (negative), Sub +…. দ্বারা Complex এ রূপান্তর করতে হয়।

Example :
Compound: Work out the sum or you will be punished.
Complex: If you do not work out the sum, you will be punished.

Compound: Study hard or fail.
Complex: If you do not study hard, you will fail.
১৬.
Please wait here for a moment. (Make it passive)
  1. You are being requested to wait here for a moment.
  2. You are requested to wait here for a moment.
  3. You are been requested to wait here for a moment.
  4. None of these.
ব্যাখ্যা
Active Voice: Please wait here for a moment. 
Passive Voice: You are requested to wait here for a moment.

→ active voice এর শুরুতে Please থাকলে passive voice- এ "you are requested to" বসেছে।
→ requested to- এর পরে verb- এর base form বসেছে।

• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
→ Active Voice এর object‌ টি Passive Voice এর subject হয়।
→ Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
→ মূল verb এর past participle + active voice এর subject টি passive voice এর object হয় এবং তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।
১৭.
Which of these constitutes a crucial component of a "news report"?
  1. An introduction
  2. The very detail in the description
  3. An attractive end-line
  4. A short eye-catching headline
ব্যাখ্যা
• A short eye-catching headline - a crucial component of a "news report".

• একটি ছোট চোখ ধাঁধানো শিরোনাম (A short eye-catching headline) একজন পাঠককে পুরো গল্প পড়তে  উৎসাহিত করে।
• সুতরাং, A short eye-catching headline একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যখন একজন প্রতিবেদক "নিউজ রিপোর্ট" লেখেন।
- অর্থাৎ, যেকোনো news report- এ একটি অত্যন্ত আকর্ষণীয় শিরোনাম থাকা খুবই জরুরি, যা পাঠকদের আকৃষ্ট করতে সক্ষম।
১৮.
What is the antonym of 'Malingerer'?
  1. Industrious
  2. Procrastinator
  3. Feigner
  4. Dilly-dallier
ব্যাখ্যা
• The antonym for 'Malingerer' is - Industrious.

• Malingerer (noun)
English Meaning: to pretend or exaggerate incapacity or illness (as to avoid duty or work).
Bangla Meaning: কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা।

অপশন আলোচনা:
• Industrious
Bangla Meaning: পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম।

• Procrastinator
Bangla Meaning: যে ইচ্ছাকৃতভাবে কোন কাজে বিলম্ব করে।

• Feigner
Bangla Meaning: যে ভান করে।

• Dilly-dallier
Bangla Meaning: যে হেলায়ফেলায় সময় কাটায়; অর্থাৎ ইতস্তত ঘোরাফেরা করে সময় কাটানো; সময় অপচয় করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
She is the best doctor in the hospital. (Make it comparative)
  1. She is better than any other doctors in the hospital.
  2. She is a good doctor in the hospital.
  3. Very few doctors in the hospital are as good as she.
  4. She is better than any other doctor in the hospital.
ব্যাখ্যা
Superlative: She is the best doctor in the hospital. 
Comparative: She is better than any other doctor in the hospital.

Superlative Degree-কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:
(i) প্রদত্ত Sentence এর Subject ও Verb বসে + 
(ii) the উঠে যায় +
(iii) Superlative এর Comparative form বসে + 
(iv) than any other বসে + 
(v) প্রদত্ত Sentence-এর বাকী অংশ বসে।

Structure: Subject + Verb + Superlative Degree- এর Comparative form than any other + প্রদত্ত Sentence-এর বাকি অংশ।

- Superlative- এ 'of all' থাকলে Comparative- এ 'than all other' বসে।

More Examples:
Superlative: He is the oldest man in the village.
Comparative: He is older than any other man in the village.

Superlative: Akbar was the greatest of all kings in India.
Comparative: Akbar was greater than al other kings in India.

Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২০.
Rise or fall. (Make it simple)
  1. By rising, you will fall.
  2. Without rising, you will fall.
  3. Without rising, you will not fall.
  4. If you don't rise, you will fall.
ব্যাখ্যা
Simple Sentence: Rise or fall. 
Complex Sentence: Without rising, you will fall.

→ Rise or fall. - এই sentence টি হচ্ছে Compound Sentence. 

• 'or' যুক্ত Compound Sentence কে Simple করার নিয়ম:
- প্রথমে Without বসে + প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ হয় + verb এর পরের অংশ বসে (যদি থাকে) + or এর পরিবর্তে (,) বসে + দ্বিতীয় বাক্য/বাক্যাংশ বসে। 
- এখানে দ্বিতীয় বাক্যে শুধু 'fall' আছে বিধায় এটি future tense এ হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ৩৭.৫৬%
  2. ৪৫.৩৩%
  3. ৫১.২৪%
  4. ৫৭.৩৬%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
• কৃষি: ১১.২০%।
• শিল্প: ৩৭.৫৬%।
• সেবা: ৫১.২৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২২.
২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাত কোনটি?
  1. চামড়া ও চামড়াজাত পণ্য
  2. তৈরি পোশাক
  3. পাট ও পাটজাত পণ্য
  4. হোম টেক্সটাইল
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পন্য - পাট ও পাটজাত পন্য।

ইপিবির তথ্যানুযায়ী - দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পন্য চামড়া ও চামড়াজাত পন্য
-------------- 
রপ্তানি বিষয়ক তথ্যের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র তথ্য অধিক গ্রহণযোগ্য। 

রপ্তানি আয়:
- ২০২২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক।
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয়: ৩১,৩৬২ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১.৩৬২ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি মোট রপ্তানি আয়ের ৮৪.৫৮%।
- এর মধ্যে নীটওয়্যার: ৪৬.০১% ও তৈরি পোশাক: ৩৮.৫৭%।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়: পাট ও পাটজাত পণ্য থেকে (১.২৯%)।
- পাটজাত পণ্য থেকে আয় আসে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য,
- 'শিল্পজাত পণ্য'- এর অবদান/রপ্তানির হার; ৯৭.১১%।
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: 'কৃষিজাত পণ্য' (০.৯২%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য' (০.৮৬%)।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।

২৩.
ব্র্যাক ব্যাংকের সহযোগী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান -
  1. রকেট
  2. বিকাশ
  3. নগদ
  4. শিওর ক্যাশ
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং:
- বাংলাদেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় মার্চ ২০১১ সালে।
- বাংলাদেশে মোবাইল ব্যাংকিং যাত্রা শুরু করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে।
- যার নাম এখন রকেট।
- ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ সেবা চালু হয়।
- ২০১৯ সালের মার্চে চালু হয় ডাক বিভাগের সেবা নগদ।
- বর্তমানে বিকাশ,রকেটের পাশাপাশি মাই ক্যাশ,উপায়,শিওর ক্যাশসহ ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ মার্চ ২০২১।
২৪.
সোনালী ব্যাংক পিএলসি এর কয়টি বিদেশী শাখা রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:

- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।
- দেশের অভ্যন্তরে ১২২৯টি শাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৭৩০টি এবং অবশিষ্ট ৫০০টি শহরাঞ্চলে।
- বিদেশে ২টি শাখার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় ১টি ও শিলিগুড়িতে ১টি।

তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ কোনটি?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা
রপ্তানি:

- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৭.৩৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১৩.২৩%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ৯.৫৭%।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২৬.
বাংলাদেশের দ্রুততম ইউনিকর্ন স্টার্ট আপ কোম্পানি ২০২৩ -
  1. নগদ
  2. বিকাশ
  3. উপায়
  4. রকেট
ব্যাখ্যা
'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

- একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
- দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
- ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
- সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
২৭.
বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কত সালে?
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১১ সালে
ব্যাখ্যা
পাটের জীবন রহস্য:

- ২০১০ সালে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একটি গবেষণাদল।
- প্রথমে তোষা পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়।
- ২০১৩ সালে মাকসুদুল আলম দ্বিতীয় ধাপে দেশি পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন।
- যার মাধ্যমে প্রাণী বা উদ্ভিদের জেনেটিক (জন্মগত) বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা জানা যায়।
- ২০১২ সালে পাটের জন্য ক্ষতিকর ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ধরনের ছত্রাকের জিনোম সিকোয়েন্স জীবনরহস্য উন্মোচন করা।
- যুক্তরাষ্ট্রের হাওয়াই ইউনিভার্সিটির অণুজীববিজ্ঞানের অধ্যাপক ছিলেন মাকসুদুল আলম।
- ২০০৮ সালে এই গবেষণার সূত্রপাত হয়। স্বপ্নযাত্রা নামে এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন ১১ জন গবেষক ও ২০ জন তথ্য-প্রযুক্তিবিদ।

তথ্যসূত্র - কালের কণ্ঠ, ১৯ জানুয়ারি ২০১১।
২৮.
বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
দাতা দেশ:

- দেশ হিসেবে বর্তমানে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে।
- দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রাশিয়া ও চীন।
- ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে বিশ্বব্যাংক ও এডিবি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৪ ফেব্রুয়ারি ২০২৩।