১.
কোন মাসে মৌসুমী বায়ুর আগমন ঘটে?
ব্যাখ্যা
বর্ষাকাল:
- জুন হতে অক্টোবর মাস (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত এদেশে বর্ষাকাল বিরাজমান থাকে।
- এটি গ্রীষ্ম ও শীতকালের মাঝামাঝি সময়।
- এ সময় সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে।
- জুন মাসের প্রথমার্ধে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বর্ষা ঋতু শুরু হয়ে যায়।
- জুন মাসে সূর্য এদেশের ওপর অবস্থান করায় বায়ুচাপের পরিবর্তন ঘটে।
- এ সময় উত্তর-পূর্ব অয়ন বায়ু অন্তর্হিত হয় এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুতে পরিণত হয়।
- বর্ষা ঋতুর শেষে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত হানতে দেখা যায়।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।