পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ২৮] বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি পরীক্ষা - ৩ টপিক: কম্পিউটার ও ICT সম্পর্কিত মৌলিক বিষয়াবলি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
কম্পিউটারের কার্যসম্পাদনের গতি প্রধানত কোন উপাদানের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
  1. RAM এর ক্যাপাসিটি
  2. মনিটরের পিক্সেল ঘনত্ব
  3. মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড
  4. হার্ড ড্রাইভের স্টোরেজ
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড
ব্যাখ্যা

◉ কম্পিউটারের প্রসেসিং স্পিড (Processing Speed) মূলত প্রসেসরের ক্লক স্পিড, কোর সংখ্যা এবং ক্যাশ মেমোরি ইত্যাদির উপর নির্ভর করে।

প্রসেসরের স্পিড (Clock Speed - GHz): যত বেশি GHz, তত দ্রুত কম্পিউটার ডাটা প্রসেস করতে পারে।
কোর সংখ্যা (Cores): একাধিক কোর থাকলে প্রসেসিং ক্ষমতা বাড়ে (যেমন: Dual-core, Quad-core, Octa-core)।
ক্যাশ মেমোরি (Cache Memory): দ্রুত ডাটা অ্যাক্সেস করতে সাহায্য করে।

সিপিইউ:
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।

সূত্র:
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। এইচপি ওয়েবসাইট। [লিংক] 

.
বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে কয়টি বাইনারি ডিজিট একসাথে গ্রুপ করা হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

◉ একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে প্রতি অঙ্কের জন্য ৩টি বাইনারি বিট লাগে।
উদাহরণস্বরূপ:
অক্টাল 7 = বাইনারি 111
অক্টাল 5 = বাইনারি 101

সুতরাং, বাইনারি থেকে অক্টাল রূপান্তরের সময় প্রতি ৩টি বাইনারি বিট = ১টি অক্টাল ডিজিট। এজন্য ৩টি বাইনারি ডিজিট একসাথে গ্রুপ করা হয়।

বাইনারি থেকে অক্ট্যাল রূপান্তর: 
- একটি অক্ট্যাল সংখ্যা তিন বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায়।
- আমরা জানি, বাইনারি সংখ্যার ভিত্তি ২ এবং অক্ট্যাল সংখ্যার ভিত্তি ৮।
- বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে সংখ্যাটির অংকগুলোকে তিন বিট বিশিষ্ট ছোট ছোট ভাগে ভাগ করা হয়।
- এরপর প্রতিটি গ্রুপের সমতুল্য অক্ট্যাল মান বসালে তা বাইনারি থেকে অক্টালে রূপান্তরিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
নেটওয়ার্কের মধ্যে ডিভাইস সংযোগের ধরনকে কী বলে?
  1. প্রোটোকল
  2. নোড
  3. টপোলজি
  4. প্যাকেজ
সঠিক উত্তর:
টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
টপোলজি
ব্যাখ্যা

◉ নেটওয়ার্ক টপোলজি (Network Topology) হলো নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস (কম্পিউটার, রাউটার, সুইচ) কীভাবে সংযুক্ত থাকবে, তা বর্ণনা করার একটি পদ্ধতি। এটি মূলত নেটওয়ার্কের গঠন (structure) বা ডিজাইনকে বোঝায়।

নেটওয়ার্ক টপোলজি:
- নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়।

বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সমূহ হলো:
১. বাস টপোলজি,
২. রিং টপোলজি,
৩. স্টার টপোলজি,
৪. ট্রি টপোলজি,
৫. হাইব্রিড টপোলজি,
৬. মেশ টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।

.
কম্পিউটারে ফুলস্ক্রিন ভিউ চালু করার জন্য কোন কী ব্যবহৃত হয়?
  1. F7
  2. F5
  3. F9
  4. F11
সঠিক উত্তর:
F11
উত্তর
সঠিক উত্তর:
F11
ব্যাখ্যা

◉ সাধারণত F11 কী ব্যবহার করে ব্রাউজার বা অন্যান্য অ্যাপ্লিকেশনে ফুলস্ক্রিন মোডে যাওয়া যায়।

ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F থেকে F12 পর্যন্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

.
র‍্যানসমওয়্যার আক্রমণের মূল উদ্দেশ্য কী?
  1. ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি
  2. কম্পিউটারের পারফরম্যান্স নষ্ট করা
  3. ফাইল এনক্রিপ্ট করে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া
  4. ওয়েব ব্রাউজিং বন্ধ করে দেওয়া
সঠিক উত্তর:
ফাইল এনক্রিপ্ট করে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ফাইল এনক্রিপ্ট করে অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া
ব্যাখ্যা

◉ Ransomware একটি বিশেষ ধরণের ম্যালওয়্যার (Malware), যার প্রধান উদ্দেশ্য হচ্ছে:
- ব্যবহারকারীর ফাইল, সিস্টেম বা ডেটা এনক্রিপ্ট করে ফেলা,
- এবং তারপর সেগুলোর লক খুলতে মুক্তিপণ (ransom) দাবি করা।

ম্যালওয়্যার (Malware): 
- ম্যালওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software। সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে। অপরপক্ষে ম্যালওয়্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- কম্পিউটার ভাইরাস ছাড়াও ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স, ওয়ার্ম প্রভৃতি।
- প্রত্যেকটি ম্যালওয়্যারের এক একটি টাইপ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এমনকি আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যেমন: Ransomware.

তথ্যসূত্র:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
২। Avast ওয়েবসাইট। [লিংক] 

.
RAM সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
  1. RAM SSD থেকে দ্রুত
  2. RAM মাল্টিটাস্কিং উন্নত করে
  3. RAM ভোলাটাইল
  4. RAM স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে
সঠিক উত্তর:
RAM স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে
উত্তর
সঠিক উত্তর:
RAM স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে
ব্যাখ্যা

◉ RAM কখনোই স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে না। এটি কেবল চলমান প্রোগ্রাম ও তথ্য সাময়িকভাবে ধারণ করে। বিদ্যুৎ চলে গেলে সব ডেটা হারিয়ে যায়।

• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
লেজার প্রিন্টার কোন ধরনের মুদ্রণ পদ্ধতি ব্যবহার করে?
  1. তরল কালি স্প্রে
  2. তাপীয় মুদ্রণ
  3. আলোক-স্থির চিত্রায়ন
  4. বিন্দু বিন্যাস
সঠিক উত্তর:
আলোক-স্থির চিত্রায়ন
উত্তর
সঠিক উত্তর:
আলোক-স্থির চিত্রায়ন
ব্যাখ্যা

◉ লেজার প্রিন্টার মূলত Electrophotographic (Photostatic) বা আলোক-স্থির চিত্রায়ন পদ্ধতি ব্যবহার করে।
- এই প্রক্রিয়ায় লেজার বিমের মাধ্যমে একটি photosensitive drum-এ চিত্র আঁকা হয়, এরপর টোনার (powder ink) এর মাধ্যমে সেটি কাগজে স্থানান্তর করা হয় এবং তাপ ও চাপের সাহায্যে সেটিকে স্থায়ী করে তোলা হয়।

লেজার প্রিন্টার:
- লেজার প্রিন্টার একটি নন-ইমপেক্ট প্রিন্টার।
- এ লেজার প্রিন্টিং প্রযুক্তির মূলে রয়েছে আলোক পরিবাহী পদার্থ বা আলোর উপস্থিতিতে বিদ্যুৎ সুপরিবাহী এবং আলোর অনুপস্থিতিতে বিদ্যুৎ কুপরিবাহী।
- এ প্রিন্টারে লেজার রশ্মির সাহায্যে কাগজে লেখা ছাপানো হয়।
- লেজার প্রিন্টার উচ্চগতি সম্পন্ন হয়ে থাকে।
- লেজার প্রিন্টারে ছাপার খরচ অনেক বেশি হয় অন্যান্য প্রিন্টারের তুলনায়।
- লেজার প্রিন্টারের রেজুলেশন, স্পিড অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি।
- প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM (Pages per minute) এ পরিমাপ করা হয়।
- বর্তমানে একটি লেজার প্রিন্টারের রেজুলেশন ১২০০ DPI এবং গতি ২৪ PPM.

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি।

.
CAPTCHA ব্যবহারের উদ্দেশ্য কী?
  1. ভাইরাস স্ক্যান করা
  2. মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য করা
  3. কম্পিউটার ফায়ারওয়্যাল একটিভ করা
  4. ডেটা এনক্রিপ্ট করা
সঠিক উত্তর:
মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য করা
উত্তর
সঠিক উত্তর:
মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য করা
ব্যাখ্যা

◉ CAPTCHA এমনভাবে ডিজাইন করা হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু রোবট বা অ্যালগরিদম না বুঝতে পারে।

CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যেনো বটগুলিকে অপব্যবহার করা থেকে বিরত রাখা যায়।

ক্যাপচাগুলি কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
যেমন -
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা।

.
ডাটাবেজ ট্রানজ্যাকশনের ACID বৈশিষ্ট্যে "D" দ্বারা কী বোঝানো হয়?
  1. Durability
  2. Data Integrity
  3. Data Validation
  4. Dynamic Processing
সঠিক উত্তর:
Durability
উত্তর
সঠিক উত্তর:
Durability
ব্যাখ্যা

◉ ডাটাবেজ ট্রানজ্যাকশনের ACID প্রপার্টিতে "D" দ্বারা বুঝায় Durability.

ACID বৈশিষ্ট্য:
- ACID হলো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে (DBMS) ট্রানজ্যাকশনের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য চারটি মূল বৈশিষ্ট্য:

A - Atomicity (অ্যাটমিসিটি): ট্রানজ্যাকশনটি সম্পূর্ণভাবে সম্পাদিত হয় বা একেবারেই হয় না।
C - Consistency (কনসিসটেন্সি): ট্রানজ্যাকশন ডাটাবেজকে একটিমাত্র বৈধ অবস্থা থেকে অন্য বৈধ অবস্থায় নিয়ে যায়।
I - Isolation (আইসোলেশন): একই সময়ে একাধিক ট্রানজ্যাকশন চলাকালে প্রতিটি ট্রানজ্যাকশন যেন অন্যগুলো থেকে আলাদা থাকে এবং একে অপরের ওপর প্রভাব না ফেলে।
D - Durability (ডুরাবিলিটি): ট্রানজ্যাকশন সম্পন্ন হওয়ার পর তার ফলাফল স্থায়ী হয়, এমনকি সিস্টেম ফেইলিয়ারের পরেও।

উৎস: MongoDB ওয়েবসাইট।

১০.
Android OS এর উন্নয়নকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. Apple Inc
  2. Google LLC
  3. International Business Machines
  4. Microsoft Corporation
সঠিক উত্তর:
Google LLC
উত্তর
সঠিক উত্তর:
Google LLC
ব্যাখ্যা

◉ Android একটি ওপেন-সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, যা প্রধানত স্মার্টফোন এবং ট্যাবলেট-এর জন্য ব্যবহৃত হয়। এটি মূলত Android Inc. নামক একটি কোম্পানি ২০০৩ সালে তৈরি করে, যা ২০০৫ সালে Google অধিগ্রহণ করে নেয়। তারপর থেকেই Google LLC Android OS-এর মূল উন্নয়নকারী ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান।

গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android package file এর এক্সটেনশন .apk, 
- গুগলের পূর্ব নাম/ প্রতিষ্ঠাকালীন নাম হলো ব্যাকরাব।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।

১১.
বাইনারি সংখ্যা (110101)2 এর দশমিক মান কত?
  1. 53
  2. 54
  3. 55
  4. 56
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা

• বাইনারি সংখ্যা 110101 এর দশমিক মান 53.

• বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর:
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়।
- গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
- প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

এখানে,
110101
= (1 × 25) + (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (0 × 21) + (1 × 20)
= 32 + 16 + 0 + 4 + 0 + 1
= 53

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১২.
Quick Response কোড কীসের জন্য ব্যবহৃত হয়?
  1. লিংক শেয়ার করার জন্য
  2. ডকুমেন্ট আদান-প্রদান করার জন্য
  3. ডিজিটাল তথ্য সংরক্ষণ করার জন্য
  4. শুধু মানি ট্রান্সফার করার জন্য
সঠিক উত্তর:
ডিজিটাল তথ্য সংরক্ষণ করার জন্য
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল তথ্য সংরক্ষণ করার জন্য
ব্যাখ্যা

◉ QR কোড হলো একটি দ্বি-মাত্রিক বারকোড, যা দ্রুত পড়া যায় এবং ডিজিটাল তথ্য সংরক্ষণ করে। এটি টেক্সট, URL, যোগাযোগের তথ্য, পেমেন্ট ডিটেইলস ইত্যাদি সংরক্ষণ করতে পারে। QR কোড স্ক্যান করে ব্যবহারকারীরা সহজেই সংরক্ষিত তথ্য অ্যাক্সেস করতে পারে।

QR Code:
- QR Code এর পূর্ণরূপ Quick Response Code.
- QR কোডকে বারকোড এর একটি সম্প্রসারণ হিসাবে ভাবা যায় যেখানে কালো বিন্দুগুলির উল্লম্ব এবং অনুভূমিক অবস্থান উভয়কে একটি অপটিক্যাল স্ক্যানার দ্বারা পড়া যায়৷
- বারকোড যেখানে অনুভূমিকভাবে তথ্য ধারণ করে, QR কোড অনুভূমিকভাবে ও উল্লম্বভাবে তথ্য ধারণ করতে পারে। ফলে QR কোড বারকোডের তুলনায় শত গুণ বেশি তথ্য ধারণ করতে পারে।
- এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়।
- QR কোডে তথ্য কেবল পড়া যায়।
- এর তথ্য ধারণ ক্ষমতা: ৭,০৮৯টি ক্যারেক্টার।

অন্য অপশনগুলো QR কোডের আংশিক ব্যবহার মাত্র, কিন্তু মূল উদ্দেশ্য হলো যেকোনো ধরনের ডিজিটাল তথ্য কম্প্যাক্ট আকারে সংরক্ষণ করা যা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস দিয়ে সহজেই স্ক্যান করে পড়া যায়।

উৎস: ব্রিটানিকা।

১৩.
OR গেইটের সত্যক সারণী (Truth Table) অনুযায়ী, কখন আউটপুট ০ হয়?
  1. সব ইনপুট ১ হলে
  2. কমপক্ষে একটি ইনপুট ১ হলে
  3. যেকোনো একটি ইনপুট ০ হলে
  4. সব ইনপুট ০ হলে
সঠিক উত্তর:
সব ইনপুট ০ হলে
উত্তর
সঠিক উত্তর:
সব ইনপুট ০ হলে
ব্যাখ্যা

◉ OR Gate একটি লজিক গেইট, যা ইনপুটগুলোর মধ্যে যেকোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ দেয়।
কিন্তু সব ইনপুট যদি ০ হয়, তখনই একমাত্র আউটপুট ০ হয়।

অর গেইট:
- অর গেইট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং আউটপুট ইনপুটসমূহের যৌক্তিক যোগফলের সমান তাকে অর গেইট বলে।
- কমপক্ষে একটি ইনপুট । হলে অর গেইটের আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট হবে 0।
- দুইটি ইনপুট সংকেত A ও B এবং আউটপুট X হলে অর গেইটের সমীকরণ, সাংকেতিক সংকেত ও সত্যক সারণি হবে নিম্নরূপ-



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
NFC প্রযুক্তির মূল ব্যবহার কী?
  1. রেডিও তরঙ্গের মাধ্যমে দূরবর্তী কমিউনিকেশন
  2. স্বল্প দূরত্বে ডিভাইস সংযোগ ও তথ্য বিনিময়
  3. দ্রুত ইন্টারনেট নেটওয়ার্ক সুবিধা
  4. FM/AM রেডিও সিগন্যাল ট্রান্সমিশন
সঠিক উত্তর:
স্বল্প দূরত্বে ডিভাইস সংযোগ ও তথ্য বিনিময়
উত্তর
সঠিক উত্তর:
স্বল্প দূরত্বে ডিভাইস সংযোগ ও তথ্য বিনিময়
ব্যাখ্যা

◉ NFC (Near Field Communication) হল একটি স্বল্প-পরিসরের বেতার যোগাযোগ প্রযুক্তি, যার সাহায্যে খুব কাছাকাছি (প্রায় ৪ সেন্টিমিটার বা তার কম) দুটি ডিভাইস সংযুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করতে পারে।

NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communications.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

NFC সাধারণত নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়:
- মোবাইল পেমেন্ট: যেমন Google Pay, Apple Pay.
- ট্যাগ রিডিং: NFC ট্যাগ থেকে তথ্য পড়া, যেমন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে টিকেটিং।
- ফাইল ট্রান্সফার: ছোট ফাইল বা ডাটা শেয়ার করা।
- স্মার্ট ডিভাইস কন্ট্রোল: স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

১৫.
নির্দিষ্ট কার্যাবলীর জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত বিশেষায়িত ব্যবস্থাকে কী বলা হয়?
  1. নেটওয়ার্ক সার্ভার
  2. ডেটা সার্ভার
  3. এমবেডেড সিস্টেম
  4. হাই-পারফরম্যান্স কম্পিউটার
সঠিক উত্তর:
এমবেডেড সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
এমবেডেড সিস্টেম
ব্যাখ্যা

◉ এমবেডেড সিস্টেম হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত একটি বিশেষ উদ্দেশ্যমূলক সিস্টেম, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়। এটি সাধারণত ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন, গাড়ির ইলেকট্রনিক সিস্টেম, বা হোম অ্যাপ্লায়েন্সে ব্যবহৃত হয়।

এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় ।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. BBC Website.

১৬.
নিচের কোনটি বাইনারি সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য নয়?
  1. শুধু ০ ও ১ ব্যবহার করে
  2. কম্পিউটারের মূল সংখ্যা পদ্ধতি
  3. মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত
  4. ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত
সঠিক উত্তর:
মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত
উত্তর
সঠিক উত্তর:
মানুষের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত
ব্যাখ্যা

◉ বাইনারি সংখ্যা পদ্ধতি হলো ভিত্তি-২ সংখ্যা পদ্ধতি, যেখানে ২টি ডিজিট (০ ও ১) ব্যবহার হয়। এটি মূলত কম্পিউটার ও ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য উপযোগী।

বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২।
- (110)2, (1101)2 ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে।
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

উল্লেখ্য, মানুষের দৈনন্দিন জীবনে দশমিক (Decimal) সংখ্যা পদ্ধতি (০–৯) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
NAND গেইট কী ধরনের গেইটের সমন্বয়ে গঠিত?
  1. AND + NOT
  2. OR + NOT
  3. XOR + AND
  4. NOR + OR
সঠিক উত্তর:
AND + NOT
উত্তর
সঠিক উত্তর:
AND + NOT
ব্যাখ্যা
◉ ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ। অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট। অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।

যৌগিক গেইট:
- এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক পেইটের সমন্বয়ে তৈরি হয়।
এগুলো হলো:

১. ন্যান্ড গেইট (NAND Gate):
- AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

২. নর পেইট (NOR Gate):
- OR পেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

৩. এক্স-অর (X-OR Gate):
- অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।

৪. এক্স-নর গেইট (X-NOR Gate):
- এক্স-অর গেইটের সাথে NOT পেইট মিলিয়ে তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।
১৮.
নিচের কোনটি OSI Model-এর সর্বনিম্ন স্তর?
  1. Physical Layer
  2. Data Link Layer
  3. Network Layer
  4. Transport Layer
সঠিক উত্তর:
Physical Layer
উত্তর
সঠিক উত্তর:
Physical Layer
ব্যাখ্যা
◉ OSI মডেলটি ISO (International Organization for Standardization) কর্তৃক প্রস্তাবিত একটি নেটওয়ার্ক কমিউনিকেশন মডেল, যা ৭টি স্তর (Layer) নিয়ে গঠিত।
সর্বনিম্ন স্তর - Physical Layer.

OSI মডেলের ৭টি লেয়ার:
Physical Layer – ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

Source: Cisco Learning Network. [Link] 
১৯.
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
  1. তথ্য সংরক্ষণ
  2. রোগী পর্যবেক্ষণ
  3. ইমেজ বিশ্লেষণ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার: 
- বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার প্রযুক্তি যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। 
- EHR (Electronic Health Record) এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন। 
- সিটিস্ক্যান এর অর্থ (Computed Tomography Scan), চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়, এতে কোনো বস্তুর অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়। 
- রোগীর অস্বাভাবিক লক্ষণগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার জন্য কম্পিউটার (যেমন: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম) ব্যবহার করা হয়  ইত্যাদি।

অর্থাৎ, চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ প্রভৃতি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহৃত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২০.
4 KB মেমোরি address করার জন্য কতটি address line প্রয়োজন?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
◉ 4 KB মেমোরি address করার জন্য 12টি address line প্রয়োজন।  

অ্যাড্রেস বাস/লাইন: 
- Address line হচ্ছে একটি binary line যার মাধ্যমে কম্পিউটার বা প্রসেসর মেমোরির প্রতিটি বাইট (byte) লোকেশন নির্ধারণ করে।
- অ্যাড্রেস বাসে যদি n সংখ্যক লাইন থাকে, তাহলে লাইন দিয়ে ২n টি অ্যাড্রেস থেকে ডেটা পড়া ও লেখা যায়।

১ কিলোবাইট = ১০২৪ বাইট = ২১০ বাইট
৪ কিলোবাইট = ৪ × ২১০ = ২ × ২১০ বাইট = ২১২ বাইট
⇒ অর্থাৎ ৪ কিলোবাইট মেমোরি address করার জন্য ১২টি address লাইন দরকার।
উৎস: 
১। ISO/IEC Information technology — Vocabulary.
২। "Computer System Architecture" by M. Morris Mano.
২১.
SDN-এর পূর্ণরূপ কী?
  1. Software Defined Networking
  2. Standard Defined Networking
  3. Secure Defined Networking
  4. System-Defined Networking
সঠিক উত্তর:
Software Defined Networking
উত্তর
সঠিক উত্তর:
Software Defined Networking
ব্যাখ্যা
◉ SDN হলো নেটওয়ার্কিংয়ের একটি পদ্ধতি যেখানে নেটওয়ার্কের কন্ট্রোলিং সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়, যা হার্ডওয়্যার থেকে আলাদা। 

SDN: 
- SDN (Software Defined Networking) হলো একটি আধুনিক নেটওয়ার্ক আর্কিটেকচার, যেখানে নেটওয়ার্কের কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন-কে পৃথক করা হয়।
- এটি সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ককে আরও ডাইনামিক, কার্যকর ও প্রোগ্রামেবল করে তোলে।
- ব্যবহার: Cloud data centers, ISPs, enterprise networks.

উৎস: CISCO ওয়েবসাইট। [লিংক]