পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাUnlistedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
রিভিশন পরীক্ষা-৩ সিলেবাস: ১৭তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০২২ (কলেজ পর্যায়) ১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৯ (কলেজ পর্যায়) ১৩তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৬ (কলেজ পর্যায়) এই ৩টি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৩টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

Unlisted · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
'ঝিউড়ি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তনয়া
  2. জীবনসাথী
  3. ভার্যা
  4. জায়া
সঠিক উত্তর:
তনয়া
উত্তর
সঠিক উত্তর:
তনয়া
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ: 
- দুহিতা, তনয়া, নন্দিনী, মেয়ে, দুলালি, আত্মসম্ভবা, পুত্রিকা, ঝিউড়ি, দুলালি, ঝি ইত্যাদি।

অন্যদিকে:
'পত্নী' শব্দের সমার্থক শব্দ:
- স্ত্রী, বউ, ভার্যা, জীবনসাথী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, জায়া, ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘ঘরমুখো’ কোন সমাসের উদাহরণ?
  1. সমানাধিকরণ বহুব্রীহি সমাস
  2. মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
  3. নিত্য সমাস
  4. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
প্রত্যয়ান্ত বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি।
 যথা:
- এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ),
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ+ও)।
- এরকম: দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা, ঊনপাঁজুরে ইত্যাদি।

অন্যদিকে:
মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী।

সমানাধিকরণ বহুব্রীহি:

- পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
 যেমন:
- হত হয়েছে শ্রী যার = হতশ্রী।

নিত্যসমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
 যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'তপোবন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
  1. তপ + বন
  2. তপো + বন
  3. তপঃ + বন
  4. তপ্‌ + বন
সঠিক উত্তর:
তপঃ + বন
উত্তর
সঠিক উত্তর:
তপঃ + বন
ব্যাখ্যা
বিসর্গ সন্ধি:
- সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ(ঃ) রূপে লেখা হয়।
- বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্ জাত বিসর্গ ও
২. স্− জাত বিসর্গ ।

বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি:
- অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়।
 যেমন:
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- মনঃ + হর = মনোহর,
- তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. কনিষ্ঠা
  2. শ্রীমতী
  3. গরিয়সী
  4. সভানেত্রী
সঠিক উত্তর:
কনিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
কনিষ্ঠা
ব্যাখ্যা
প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- জেলে-জেলেনি,
- বেদে-বেদেনি,
- ধােপা-ধােপানি,
- কনিষ্ঠ-কনিষ্ঠা।
 
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- সম্রাট- সম্রাজ্ঞী, রাজা-রাণী, যুবক-যুবতী, শ্বশুর-শ্বশ্রূ, নর-নারী, বন্ধু-বান্ধবী, দেবর- জা, শিক্ষক- শিক্ষয়িত্রী, স্বামী-স্ত্রী, পতি-পত্নী, সভাপতি-সভানেত্রী, শ্রীমান-শ্রীমতী, গরীয়ান-গরিয়সী
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
  1. শুক
  2. সধবা
  3. কর্মী
  4. কর্তা
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
 যেমন:
- সতীন, 
- সৎমা, 
- এয়ো, 
- দাই এবং
- সধবা ইত্যাদি।

অন্যদিকে: 
• কর্মী এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - মহিলা কর্মী।
• শুক এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - শারি।
• কর্তা এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - গিন্নী।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
.
'সংবাদ প্রভাকর' কোন ধরনের পত্রিকা ছিল?
  1. ত্রৈমাসিক
  2. ষান্মাসিক
  3. সাপ্তাহিক
  4. দৈনিক
সঠিক উত্তর:
সাপ্তাহিক
উত্তর
সঠিক উত্তর:
সাপ্তাহিক
ব্যাখ্যা
'সংবাদ প্রভাকর':
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।

এছাড়াও ঈশ্বরচন্দ্র গুপ্ত আরও কিছু পত্রিকা সম্পাদনা করেন
- সংবাদ রত্নাবলী,
- পাষণ্ডপীড়ণ,
- সংবাদ সাধুরঞ্জন ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
.
'বারি' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সায়র
  2. জলধি
  3. অপ
  4. বারিধি
সঠিক উত্তর:
অপ
উত্তর
সঠিক উত্তর:
অপ
ব্যাখ্যা
'পানি' শব্দের সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

অন্যদিকে:
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, বারীন্দ্র, অর্ণব, পারাবার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ৪৮ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ১২০ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২১%
  2. ২৪%
  3. ২৫%
  4. ২৮%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ৪৮ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ১২০ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি কমলার ক্রয়মূল্য ৪৮ টাকা
∴ ২ হালি কমলার ক্রয়মূল্য (৪৮ × ২) টাকা
= ৯৬ টাকা

২ হালি কমলার বিক্রয়মূল্য ১২০ টাকা

∴ লাভ = ১২০ - ৯৬ = ২৪ টাকা 

৯৬ টাকায় লাভ হয় ২৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ২৪)/৯৬ = ২৫ টাকা
.
3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাস কত হবে?
  1. 6 cm
  2. 8 cm
  3. 12 cm
  4. 11 cm
সঠিক উত্তর:
12 cm
উত্তর
সঠিক উত্তর:
12 cm
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধ বিশিষ্ট ৩টি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাস কত হবে?

সমাধান: 
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, {(4/3)π33}, {(4/3)π43}, {(4/3)π53}।

সুতরাং নতুন গোলকটির আয়তন ={(4/3)π33} + {(4/3)π43} + {(4/3)π53}
= (4/3)π(33 + 43 + 53)
= (4/3) π × 216
= (4/3)π × 63

নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.
∴ নতুন গোলকটির ব্যাস = 6 × 2 সে.মি.
= 12 সে.মি.
১০.
যদি x - 1/x = 6  হয়, তবে x2 + 1/x2 =?
  1. 36
  2. 38
  3. 34
  4. 28
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - 1/x = 6  হয়, তবে x2 + 1/x2 =?

সমাধান: 
x - 1/x = 6
(x - 1/x)2 = 62
বা, x2 + 1/x2 - 2.x.(1/x) = 36
বা, x2 + 1/x2 = 38
১১.
৬২৭২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬২৭২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
৬২৭২ = (২ × ২) × (২ × ২) × (২ × ২) × ২ × (৭ × ৭)

এখানে, ২ জোড়া বিহীন।
৬২৭২ সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
১২.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে উচ্চতা কত হবে?
  1. ১৫ মিটার
  2. ২২ মিটার
  3. ২৪ মিটার
  4. ২৮ মিটার
সঠিক উত্তর:
২২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২৪ মিটার হলে উচ্চতা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
ভূমি = ২৪ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
বা, ২৬৪ = (১/২) × ২৪ × উচ্চতা 
বা, ১২ × উচ্চতা = ২৬৪
বা, উচ্চতা = ২৬৪/১২
∴ উচ্চতা = ২২ মিটার
১৩.
x2 - x - 6 = 0 সমীকরণের সমাধান কত হবে?
  1. 3, 2
  2. - 3, 2
  3. 3, - 2
  4. - 3, - 2
সঠিক উত্তর:
3, - 2
উত্তর
সঠিক উত্তর:
3, - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের সমাধান কত হবে?

সমাধান:
x2 - x - 6 = 0
⇒ x2 - 3x + 2x - 6 = 0
⇒ x(x - 3) + 2(x - 3) = 0
⇒ (x - 3)(x + 2) = 0
হয় 
x - 3 = 0
∴ x = 3

অথবা,
x + 2 = 0
∴ x = - 2

∴ নির্ণেয় সমাধান: x = 3, - 2
১৪.
একই সুদে ৮০০ টাকার ৪ বছরের সুদ এবং ১২০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৩৬ টাকা হলে সুদের হার কত?
  1. ৬%
  2. ৮%
  3. ১০%
  4. ১২%
সঠিক উত্তর:
৮%
উত্তর
সঠিক উত্তর:
৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একই সুদে ৮০০ টাকার ৪ বছরের সুদ এবং ১২০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৩৬ টাকা হলে সুদের হার কত?

সমাধান: 
ধরি,
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৮০০ টাকার ৪ বছরের সুদ = (৮০০ × ৪ × r) টাকা 
= ৩২০০r টাকা

১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
১২০০ টাকার ৫ বছরের সুদ = (১২০০ × ৫ × r) টাকা
= ৬০০০r টাকা

প্রশ্নমতে,
৩২০০r + ৬০০০r = ৭৩৬
বা, ৯২০০r = ৭৩৬
বা, r = (৭৩৬ × ১০০)/৯২০০ %
∴ r = ৮%

∴ সুদের হার  ৮%
১৫.
x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?
  1. (x + 2)2(x3 - 8)
  2. (x - 2)2(x3 - 8)
  3. (x2 - 2)(x3 - 8)
  4. (x2 + 2)(x3 - 8)
সঠিক উত্তর:
(x + 2)2(x3 - 8)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)2(x3 - 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4, x2 + 4x + 4 , x3 - 8 বীজগাণিতিক রাশির ল.সা.গু কত?

সমাধান: 
১ম রাশি = x2 - 4 
= x2 - 22
= (x + 2)(x - 2)

২য় রাশি = x2 + 4x + 4
= x2 + 2.x.2 + 22 
= (x + 2)2
= (x + 2)(x + 2)

৩য় রাশি = x3 - 8 
= x3 - 23
= (x - 2) (x2 + 2.x + 22)
= (x - 2)(x2 + 2x + 4)

নির্ণেয় ল. সা. গু = (x + 2)(x + 2)(x - 2)(x2 + 2x + 4)
= (x + 2)2(x3 - 8)
১৬.
১ থেকে ৯৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
  1. ১০০
  2. ৭৫
  3. ৫০
  4. ৪৫
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২

∴ ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৯৯(৯৯ + ১)/২
 = ৯৯ × ৫০
= ৪৯৫০

∴ ১ থেকে ৯৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = ৪৯৫০/৯৯
 = ৫০
১৭.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 32 বর্গ একক
  2. 16√2 বর্গ একক
  3. 16 বর্গ একক
  4. 8 বর্গ একক
সঠিক উত্তর:
32 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
32 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 8
বা, a = 8/√2
∴ a = 4√2

∴ বর্গের ক্ষেত্রফল = (4√2)2 = 32 বর্গ একক
১৮.
32/(64)x = 8 হলে, x এর মান কত?
  1. 1/3
  2. 3
  3. 1/2
  4. 3/2
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: 32/(64)x = 8 হলে, x এর মান কত?

সমাধান:
32/(64)x = 8
⇒ 32/8 = (64)x
⇒ 4 = (43)x
⇒ 43x = 4
⇒ 3x = 1
∴ x = 1/3
১৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?
  1. 6 বর্গ একক 
  2. 8 বর্গ একক 
  3. 10 বর্গ একক 
  4. 12 বর্গ একক 
সঠিক উত্তর:
12 বর্গ একক 
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গ একক 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 5 একক এবং ভূমি 6 একক হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 6 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 5 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) √(4a2 - b2)
= (6/4) √(4 × 52 - 62)
= (6/4) √(100 - 36)
= (6/4)× 8
= 12 বর্গ একক 
২০.
x - 1/x = 3/2 হলে, x3 - 1/x3 এর মান কত?
  1. 27/8
  2. 63/4
  3. 63/8
  4. 27/4
সঠিক উত্তর:
63/8
উত্তর
সঠিক উত্তর:
63/8
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 3/2 হলে, x3 - 1/x3 এর মান কত?

সমাধান:
 
দেওয়া আছে
x - 1/x = 3/2

x3 - 1/x3
= (x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)
= (3/2)3 + 3(3/2)
= (27/8) + (9/2)
= (27 + 36)/8
= 63/8
২১.
পানিভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৬ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৪ কেজি
  2. ৩ কেজি
  3. ২ কেজি
  4. ১ কেজি
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১১ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৬ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান:
বালতি + পানি = ১১ কেজি
বালতি + অর্ধেক পানি = ৬ কেজি

∴ অর্ধেক পানির ওজন = (১১ - ৬) কেজি 
= ৫ কেজি

সম্পূর্ণ পানির ওজন = (৫ × ২) কেজি
= ১০ কেজি 

∴  খালি বালতির ওজন (১১ - ১০) কেজি
= ১ কেজি 
২২.
9a2 + 14a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 49/9
  3. 14/9
  4. 7/3
সঠিক উত্তর:
49/9
উত্তর
সঠিক উত্তর:
49/9
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 14a এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান:
9a2 + 14a
= (3a)2 + 2 . 3a. (7/3) + (7/3)2 -  (7/3)2 
= {3a + (7/3)}2  - 49/9

∴ 49/9 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
২৩.
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১৫
  4. ২০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি ক
 
প্রশ্নমতে,
(২ক) + ১৫ = ৪১৫
বা, ৪ক = ৪১৫ - ১৫
বা, ৪ক = ৪০০
বা, ক = ১০০
বা, ক = ১০
∴ ক = ১০
২৪.
2sin2θ + 3cosθ - 3 = 0 হলে, θ এর মান কত? যেখানে 0°< θ ≤ 90°;
  1. 30°
  2. 45°
  3. 60°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
প্রশ্ন: 2sin2θ + 3cosθ - 3 = 0 হলে, θ এর মান কত? যেখানে 0° < θ ≤ 90°;

সমাধান: 
2sin2θ + 3cos θ = 0
বা, 2(1 - cos2θ) + 3cosθ - 3= 0
বা, 2 - 2cos2θ + 3cosθ - 3= 0
বা, - 2cos2θ + 3cosθ - 1 = 0
বা, - 1(2cos2θ - 3cosθ + 1) = 0
বা, 2cos2θ - 3cosθ + 1 = 0
বা, 2cos2θ - 2cosθ - cosθ + 1 = 0
বা, 2cosθ(cosθ - 1) - 1(cosθ - 1) = 0
বা,(cosθ - 1)(2cosθ - 1) = 0
হয় 
2cosθ - 1 = 0
⇒ cosθ = 1/2
⇒ cosθ = cos60°
∴ θ = 60°

অথবা
cosθ - 1 = 0
⇒ cosθ = 1 
⇒ cosθ = Cos0°
∴ θ = 0° [গ্রহণযোগ্য নয়]
২৫.
ক : খ = ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে?
  1. ৪৯ : ৭০ : ৪০
  2. ৪০ : ৭০ : ৪৯
  3. ৭০ : ৪৯ : ৪০
  4. ৪৯ : ৪০ : ৭০
সঠিক উত্তর:
৪০ : ৭০ : ৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪০ : ৭০ : ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ= ৪ : ৭, খ : গ = ১০ : ৭ হলে, ক : খ : গ কত হবে?
 
সমাধান:
ক : খ= ৪ : ৭
= ৪ × ১০ : ৭ × ১০
= ৪০ : ৭০

খ : গ = ১০ : ৭
= ১০ × ৭ : ৭ × ৭
= ৭০ : ৪৯

∴ ক : খ : গ = ৪০ : ৭০ : ৪৯
২৬.
Choose the adjective form of 'Power'.
  1. Empower
  2. Powerful
  3. Powerfully
  4. Power
সঠিক উত্তর:
Powerful
উত্তর
সঠিক উত্তর:
Powerful
ব্যাখ্যা
• Power (noun)
- কিছু করার ক্ষমতা; শক্তি; সামর্থ্য।

• Empower (verb transitive) 
- কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।

Powerful (adjective)
- শক্তিশালী; পরাক্রান্ত; প্রবল; বলিষ্ঠ; জোরালো
 
•Powerfully (adverb)
- জোরের সহিত; জোরে।

Source: Accessible Dictionary and Cambridge Dictionary
২৭.
Choose the correct sentence.
  1. He speaks as if he were mad.
  2. He speaks as if he is mad.
  3. He spoke as if he been mad.
  4. He spoke as if he were mad.
সঠিক উত্তর:
He speaks as if he were mad.
উত্তর
সঠিক উত্তর:
He speaks as if he were mad.
ব্যাখ্যা
♦ As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

2.
As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
- He spoke as if he had been mad.
২৮.
Choose the synonym of the word 'Compulsory'.
  1. Obligatory
  2. Repute
  3. Repress
  4. Impiety
সঠিক উত্তর:
Obligatory
উত্তর
সঠিক উত্তর:
Obligatory
ব্যাখ্যা
• Compulsory 
Meaning: বাধ্যতামূলক।

• Options,
- Obligatory - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।
- Repute - সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া।
- Repress - দমিয়ে রাখা; চেপে রাখা।
- Impiety (অধার্মিকতা; অভক্তি)

অর্থাৎ, Compulsory এর synonym হচ্ছে Obligatory.

Source: Accessible Dictionary by Bangla Academy
২৯.
I will go there after I _______ the proper information.
  1. gets
  2. got
  3. have got
  4. had got
সঠিক উত্তর:
have got
উত্তর
সঠিক উত্তর:
have got
ব্যাখ্যা
• After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
আর after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷

এখানে, After এর পূর্বে  যেহেতু Future Indefinite tense রয়েছে তাই পরের অংশ Present Perfect tense হবে। 

Complete sentence: I will go there after I have got the proper information.
৩০.
Choose the correct spelling.
  1. Empromptu
  2. Imprompto
  3. Emprumptu
  4. Impromptu
সঠিক উত্তর:
Impromptu
উত্তর
সঠিক উত্তর:
Impromptu
ব্যাখ্যা
♦ Impromptu
English meaning: done or said without earlier planning or preparation.
Bangla meaning: প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি। 

Source: Cambridge& Accessible Dictionary.
৩১.
The government looks likely to _______ its decision to close the mines.
  1. go back on
  2. go away
  3. go at
  4. go back a long way
সঠিক উত্তর:
go back on
উত্তর
সঠিক উত্তর:
go back on
ব্যাখ্যা
• Go back on (phrasal verb)
Meaning: Fail to keep a promise.
Bengali meaning: (প্রতিশ্রুতি ইত্যাদি) পালনে ব্যর্থ হওয়া; (প্রতিশ্রুতি) ভঙ্গ করা; কথা না-রাখা।

Options;
- go away: to leave a place.
- go at someone: to attack someone.
- go back a long way: If people go back a long way, they have known each other for a long time.

• অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে go back on বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The government looks likely to go back on its decision to close the mines.
৩২.
It is high time _______ working on your project; the deadline is approaching.
  1. started
  2. to start
  3. start
  4. starting
সঠিক উত্তর:
to start
উত্তর
সঠিক উত্তর:
to start
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

Complete sentence: It is high time to start working on your project; the deadline is approaching.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
৩৩.
Right now, the team ______ on the latest project.
  1. is working
  2. worked
  3. works
  4. has work
সঠিক উত্তর:
is working
উত্তর
সঠিক উত্তর:
is working
ব্যাখ্যা
• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয় ।

• Right now, the team is working on the latest project.

সুতরাং, সঠিক উত্তরটি হলো is working.
৩৪.
Choose the correct sentence.
  1. Would you mind to share your thoughts on this matter?
  2. Would you mind shares your thoughts on this matter?
  3. Would you mind share your thoughts on this matter?
  4. Would you mind sharing your thoughts on this matter?
সঠিক উত্তর:
Would you mind sharing your thoughts on this matter?
উত্তর
সঠিক উত্তর:
Would you mind sharing your thoughts on this matter?
ব্যাখ্যা
• বিনীত অনুরোধ প্রকাশে would you mind বাক্যের শুরুতে বসে এবং এর structure : 
Would you mind + verb + ing + বাকি অংশ।

আবার কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়। 

Correct sentence: Would you mind sharing your thoughts on this matter?
৩৫.
Had I been a king, I _______ the poor.
  1. have helped
  2. would have helped
  3. helped
  4. helps
সঠিক উত্তর:
would have helped
উত্তর
সঠিক উত্তর:
would have helped
ব্যাখ্যা
• নিম্নের বাক্যটি 3rd condition অনুসরণ করে
Had I been rich, I would have helped the poor.
Conditional sentence এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional/ 3rd conditional হয়।


• Third conditional এর নিয়মানুযায়ী - 
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

Example:
Had I seen him, I would have told him the matter.
Had I been a king, I would have helped the poor.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৬.
In times of crisis, ______ beast of fear can paralyze even the bravest individuals.
  1. a
  2. an
  3. the
  4. Zero
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• বাক্যটিতে beast এর পর preposition of থাকায় বোঝা যায় যে বাক্যটিতে beast দ্বারা মা না বুঝিয়ে মাতৃস্নেহ বা মাতৃত্ব নির্দেশ করছে।
সুতরাং, beast দ্বারা - যেহেতু এখানে পশু না বুঝিয়ে পশুত্ব নির্দেশ করলে beast - এর পূর্বে the ব্যবহৃত হবে।

আরও কয়েকটি উদাহরণ হলাে - the father (পিতৃত্ব), the beast (পশুত্ব)।

Complete sentence: In times of crisis, the beast of fear can paralyze even the bravest individuals.
৩৭.
Translate the proverb: A jest driven hard, loses its points.
  1. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
  2. বেশী মাখামাখি করলে মান থাকে না।
  3. লেবু কচলালে তেতো হয়।
  4. চেনা বামুনের পৈতার দরকার হয় না।
সঠিক উত্তর:
লেবু কচলালে তেতো হয়।
উত্তর
সঠিক উত্তর:
লেবু কচলালে তেতো হয়।
ব্যাখ্যা
♦ A jest driven hard, loses its points.
Meaning: লেবু কচলালে তেতো হয়।

Options,
- Good wine needs no bush: চেনা বামুনের পৈতার দরকার হয় না।
- Familiarity breeds contempt: বেশী মাখামাখি করলে মান থাকে না।
- Better an empty house than an ill tenant: দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
৩৮.
_____ the course of time, people learned to accept the changes.
  1. In
  2. Of
  3. To
  4. Upon
সঠিক উত্তর:
In
উত্তর
সঠিক উত্তর:
In
ব্যাখ্যা
• এখানে in the course of time এর বাংলা অর্থ হলো - কালক্রমে ,সময়ের সাথে সাথে,কালে; শেষপর্যন্ত; অবশেষে। অর্থাৎ as time passes.
example:
In the course of time, he became a famous writer.
Things will get better over the course of time.
In the course of time, people learned to accept the changes.
 
 SOURCE: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৩৯.
Walk slowly lest you ______.
  1. should not fall
  2. fall
  3. should fall
  4. have fall
সঠিক উত্তর:
should fall
উত্তর
সঠিক উত্তর:
should fall
ব্যাখ্যা
• Lest এর ব্যবহার:
- Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'.
- মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.
 
Example:
1. I uttered the word repeatedly lest I should forget it.
2. Walk slowly lest you should fall.
 
SOURCE: Advanced Learners Communicative English Grammar and Composition With Solution (For Class 9-10)
৪০.
Choose the correct spelling.
  1. Sperious
  2. Spurious
  3. Spurieous
  4. Spureous
সঠিক উত্তর:
Spurious
উত্তর
সঠিক উত্তর:
Spurious
ব্যাখ্যা
Spurious
English meaning: based on false reasoning or information that is not true, and therefore not to be trusted.
Bangla meaning: মেকি; মিথ্যা; জাল; ভেজাল

Source: Accessible & Cambridge Dictionary.
৪১.
Who doesn’t wish to be happy? (make it assertive)
  1. Everybody hates to be happy.
  2. Nobody wishes to be happy.
  3. All of us wishes to be happy.
  4. Everybody wishes to be happy.
সঠিক উত্তর:
Everybody wishes to be happy.
উত্তর
সঠিক উত্তর:
Everybody wishes to be happy.
ব্যাখ্যা
• সাধারণত: 
Everybody/everyone/all যুক্ত Assertive Sentence কে Interrogative করার সময় এদের পরিবর্তে প্রথমে Who বসে + don’t/ doesn’t/ didn’t বসে + মূল Verb এর Present Form বসে + মূল Verb পরের অংশ + সবার শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।
 
নিচের Transformation of sentences এর  উদাহরণগুলো খেয়াল করুন: 
 
Interrogative: Who doesn’t wish to be happy?
Assertive: Everybody wishes to be happy.
 
Interrogative: Who doesn’t love flowers?
Assertive: Everybody loves flowers.
 
Interrogative: Who doesn’t hate a liar?
Assertive: Everyone hates a liar. (Assertive to Interrogative)
 
SOURCE: Advanced Learners Communicative English Grammar and Composition With Solution (For Class 9-10)
৪২.
Very few students are as good as Labib. (comparative)
  1. Labib is better then very few students.
  2. Labib is better than every other students.
  3. Labib is better than most other students.
  4. Labib is better then most other students.
সঠিক উত্তর:
Labib is better than most other students.
উত্তর
সঠিক উত্তর:
Labib is better than most other students.
ব্যাখ্যা
• Very few যুক্ত positive Degree কে Comparative Degree তে রূপান্তর করার নিয়ম -
প্রদত্ত sentence এর শেষের subject + verb + positive degree এর comparative form + than most other + Very few এর পর থেকে verb এর পূর্ব পর্যন্ত।
 
Positive: Very few students are as good as Labib.
Comparative: Labib is better than most other students.
Positive: Very few metals are as costly as gold.
Comparative: Gold is costlier than most other metals.

সুতরাং সঠিক উত্তরটি হবে– Labib is better than most other students.
 
 SOURCE: A Passage To The English Language by S. M. Zakir Hussain
৪৩.
What kind of parts of speech is the word 'Danger'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
♦ Danger [Noun]
English meaning: the possibility of harm or death to someone.
Bangla meaning: বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

Source: Cambridge & Accessible Dictionary.
৪৪.
Complete the proverb: A stitch in time, saves _______.
  1. seven
  2. six
  3. nine
  4. eleven
সঠিক উত্তর:
nine
উত্তর
সঠিক উত্তর:
nine
ব্যাখ্যা
♦ A stitch in time, saves nine.
Meaning: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
 
• উল্লিখিত বাকি অপশন গুলো অপ্রাসঙ্গিক। 

 SOURCE: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৪৫.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
  1. ঢাকা
  2. লাহোর
  3. রাওয়ালপিন্ডি
  4. ইসলামাবাদ
সঠিক উত্তর:
লাহোর
উত্তর
সঠিক উত্তর:
লাহোর
ব্যাখ্যা
ছয় দফা কর্মসূচি ঘোষণা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।
- তিনি লাহোরে এই ঘোষনা দেন।

ছয় দফা কর্মসূচি,
১) লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনসভাগুলো হবে সার্বভৌম ।
২) শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে।
৩) দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে। অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।
৪) আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে ।
৫) দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসেব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।
৬) অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া গঠন ও পরিচালনা করতে পারবে।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
নিচের কোনটি ভাইরাসজনিত রোগ?
  1. ডিপথেরিয়া
  2. রুবেলা
  3. কলেরা
  4. প্লেগ
সঠিক উত্তর:
রুবেলা
উত্তর
সঠিক উত্তর:
রুবেলা
ব্যাখ্যা


তথ্যসূত্র - প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
বর্তমানে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
  1. ৬৭ জন
  2. ৬৮ জন
  3. ৬৯ জন
  4. ৭২ জন
সঠিক উত্তর:
৬৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৭ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৮.
‘পাইন্যার মা’ কোন চিত্র শিল্পীর চিত্রকর্ম?
  1. হাশেম খান
  2. জয়নুল আবেদিন
  3. মুস্তফা মনোয়ার
  4. এস এম সুলতান
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:

- জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
- তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়।
- জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান।
- তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন। 
- জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
- ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।
- ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৯.
WTO এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. World Truist Organization
  2. World Trade Organization
  3. Willd Trde Oarganization
  4. World Testing Organization
সঠিক উত্তর:
World Trade Organization
উত্তর
সঠিক উত্তর:
World Trade Organization
ব্যাখ্যা
WTO:

- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- সংস্থাটি ১ জানুয়ারি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৬৬টি।

তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
নতুন জাতের বীজ উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. রোবট
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. ন্যানো প্রযুক্তি
  4. বায়োমেট্রিক্স প্রযুক্তি
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
প্রযুক্তির ব্যবহার:

- জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহৃত হয়। 
- নতুন জাতের বীজ উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। 
- টেনিস বলের আকৃতি তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়। 


তথ্যসূত্র -  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে?
  1. ম্যাক্সওয়েল
  2. আইজ্যাক নিউটন
  3. হাইগেন
  4. ম্যাক্সপ্লাঙ্ক
সঠিক উত্তর:
হাইগেন
উত্তর
সঠিক উত্তর:
হাইগেন
ব্যাখ্যা
বিভিন্ন তত্ত্বের প্রবক্তা:

- আলোর কণা তত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন।
- তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হাইগেন।
- তাড়িত চৌম্বক তত্ত্বের প্রবক্তা ম্যাক্সওয়েল।
- কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্সপ্লাঙ্ক।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।