পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ৫ টপিক: পৃথিবীর জলভাগ - ২ (উপসাগর ও প্রণালী), বায়ুমন্ডলীয় স্তর এবং আবহাওয়া ও জলবায়ু, জলবায়ুর নিয়ামক, বায়ু প্রবাহ। [Class Lecture – 7, 8 & 9]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
বায়ুমন্ডলে নিচের কোনটির পরিমান কম?
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. জলীয়বাষ্প
  3. আরগন
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
বায়ুমন্ডল:
- ভূ-পৃষ্ঠের চারপাশ যে বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত রয়েছে তাকেই সহজ ভাষায় বলা হয় বায়ুমন্ডল।
- বায়ুমন্ডলের উপাদান বলতে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয়বাষ্প, ধূলিকণা ও কণিকার সংমিশ্রণকে বুঝায়।
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানসমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ
- আরগন : ০.৮০ শতাংশ
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ
- অন্যান্য গ্যাস: ০..০২ শতাংশ
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।
.
বাংলাদেশের আবহাওয়া -
  1. সমভাবাপন্ন
  2. নাতিশীতোষ্ণ
  3. মৃদুভাবাপন্ন
  4. উষ্ণ
সঠিক উত্তর:
নাতিশীতোষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
নাতিশীতোষ্ণ
ব্যাখ্যা
আবহাওয়া:
- কোনো স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা, চাপ, আর্দ্রতাকে ঐ স্থানের আবহাওয়া বলে।
- বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ।

জলবায়ু:
- কোনো স্থানের ৩০ থেকে ৪০ বছরের গড় আবহওয়াকে জলবায়ু বলা হয়।
- বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন।

উৎস: উচ্চমাধ্যমিক ভূগোল (১ম পত্র) বই।
.
ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখাকে কী বলে?
  1. আইসোহাইট
  2. আইসোহেলাইন
  3. আইসোবার
  4. আইসোথার্ম
সঠিক উত্তর:
আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
আইসোবার
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু কাল্পনিক রেখা:
- আইসোবার: ভূপৃষ্ঠের সমচাপ বিশিষ্ট স্থানসমূহের সংযোগকারী রেখা।
- আইসোহেলাইন: সমুদ্রের সম লবণাক্ততা সম্পন্ন স্থানের সংযোগকারী রেখা।
- আইসোথার্ম: ভূপৃষ্ঠের সমতাপ বিশিষ্ট স্থানসমূহের যোগকারী রেখা।
- আইসোহাইট: ভূপৃষ্ঠের সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখা।
- আইসোবাথ: সামুদ্রিক সমগভীরতা রেখা।
- আইসোজিওথার্ম: ভূগর্ভস্থ সমোষ্ণ রেখা।
- আইসোশেশমল: সমভূমিকম্প তীব্রতা রেখা।

উৎস: ব্রিটানিকা।
.
বায়ু প্রবাহের নিয়ামক নয় কোনটি?
  1. চাপের ক্রমাবনতি
  2. কোরিওলিস প্রভাব
  3. কেন্দ্র বিমুখী বল
  4. ফেরেলের প্রভাব
সঠিক উত্তর:
ফেরেলের প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
ফেরেলের প্রভাব
ব্যাখ্যা
বায়ুপ্রবাহের নিয়ামক:
- বায়ুপ্রবাহ হলো বায়ুর সমতলীয় চাপের পাথর্য্যের ফল।
- পৃথিবীর ঘূর্ণন গতি না থাকলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর প্রবাহ সরল ও নিয়ত হত।
- বায়ুপ্রবাহের নিয়ামকগুলো নিম্নরূপ-
১. চাপের ক্রমাবনতি,
২. কোরিওলিস প্রভাব,
৩. কেন্দ্র বিমুখী বল,
৪. ঘর্ষণ এবং
৫. মাধ্যাকর্ষণ শক্তি।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উচ্চতা অনুসারে মেঘ কয় প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
মেঘের প্রকারভেদ (Types of Couds): উচ্চতা অনুসারে মেঘকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা-
ক. উঁচু মেঘ,
খ. মধ্যম উঁচু মেঘ এবং
গ. নিচু মেঘ।

উঁচু মেঘ (High Cloud): উঁচু মেঘের উচ্চতা সাধারণত ৬,০০০ মিটার হতে ১২,০০০ মিটার।
মধ্যম উঁচু মেঘ (Medium High Cloud): এ মেঘ ২,০০০ হতে ৬,০০০ মিটার উচ্চতায় উৎপন্ন হয়।
নিচু আকাশের মেঘ (Low Colud): ভূ-পৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে ২,০০০ মিটারের মধ্যে এ জাতীয় মেঘ গঠিত হয়। এটি অপেক্ষাকৃত ভারী বলে আকাশের নিচে ভেসে বেড়ায়।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন উপসাগর 'চোল হ্রদ' নামে পরিচিত ছিল?
  1. মেক্সিকো উপসাগর
  2. বঙ্গোপসাগর
  3. পারস্য উপসাগর
  4. গিনি উপসাগর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গোপসাগর
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের নাম চোল সাম্রাজ্যের সময় চোল হ্রদ নামে পরিচিত ছিলো।

বঙ্গোপসাগর:
- বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ।
- পৃথিবীর সর্ববৃহৎ এ উপসাগরটি পশ্চিমে ভারত ও শ্রীলংকার পূর্ব উপকূল, উত্তরে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীপ্রণালী সৃষ্ট বদ্বীপ এবং পূর্বে মায়ানমার উপদ্বীপ থেকে আন্দামান-নিকোবর শৈলশিরা পর্যন্ত বিস্তৃত ভূভাগ দ্বারা বঙ্গোপসাগর তিনদিকে আবদ্ধ।
- বঙ্গোপসাগরের সর্বউত্তর প্রান্তে বাংলাদেশ অবস্থিত।
- বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড।

চোল রাজবংশ: 
- চোলরা ছিল দক্ষিণ ভারতের এক অতি প্রাচীন জাতি।
- মহাভারত, অশোকের শিলালিপি, গ্রিক ঐতিহাসিকদের বিবরণে চোলদের উল্লেখ পাওয়া যায়।
- আনুমানিক দ্বিতীয় শতকে চোল রাজা কারিকল বর্তমান কালের পেনার ও ভেলার নদীর মধ্যবর্তী অঞ্চলে (তাঞ্জোর, ত্রিচিনোপল্লী, পদুকোটাই প্রভৃতি অঞ্চলে) চোল শাসন শুরু করেন।
- কিন্তু চের, পল্লব, পাণ্ড্যদের ক্রমাগত আক্রমণের জন্য এক শতকের মধ্যেই চোল রাজ্যের পতন ঘটে।
- খ্রীষ্টীয় নবম শতক থেকে চোল শক্তির পুনরুত্থান ঘটে। প্রায় তিনশো বছর ধরে চোলরা দক্ষিণ ভারতে আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল।
- চোল রাজা রাজেন্দ্র চোলের জলপথের আধিপত্যের কারনে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিনত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা, বাংলাপিডিয়া।
.
ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে-
  1. শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা
  2. ঝড়ের পূর্বাভাস
  3. বৃষ্টিপাতের সম্ভাবনা
  4. ভালো আবহাওয়ার ইঙ্গিত
সঠিক উত্তর:
ভালো আবহাওয়ার ইঙ্গিত
উত্তর
সঠিক উত্তর:
ভালো আবহাওয়ার ইঙ্গিত
ব্যাখ্যা
ব্যারোমিটারে পারদের উচ্চতার উপর আবহাওয়ার সম্ভাব্য ঘটনা:
ধীরে ধীরে বৃদ্ধি পেলে - ভালো আবহাওয়ার ইঙ্গিত।
কমলে - বৃষ্টিপাতের সম্ভাবনা।
হঠাৎ কমে গেলে - ঝড়ের পূর্বাভাস।

উৎস:
পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
কোথায় ট্রপোমন্ডলের পুরুত্ব সবচেয়ে কম?
  1. বিষুব অঞ্চলে
  2. ক্রান্তীয় অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
মেরু অঞ্চলে
ব্যাখ্যা
মেরু অঞ্চলে ট্রপোমন্ডলের বিস্তৃতি সবচেয়ে কম।

ট্রপোমন্ডল:

- ট্রপোমন্ডল ভূপৃষ্ঠের নিকটতম স্তর।
- মেঘ, বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত সবই এই স্তরে ঘটে।
- তাই এই স্তরকে ক্ষুব্ধমন্ডলও বলা হয়।  
- নিরক্ষীয় অঞ্চলে এই স্তরের বিস্তৃতি প্রায় ১৬-১৯ কিমি।
- মেরু অঞ্চলে এই স্তরের বিস্তৃতি প্রায় ৮ কিমি।
- বায়ুমণ্ডলের মোট ওজনের প্রায় ৭৫% ই এই স্তর বহন করে। 
- এই স্তরের শেষ প্রান্তের নাম ট্রপোবিরতি। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোরিয়া প্রণালির ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. প্রশান্ত মহাসাগরে অবস্থিত
  2. জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে
  3. জাপান ও কোরিয়াকে পৃথক করেছে
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
কোরিয়া প্রণালি:
- কোরিয়া প্রণালী, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্বে অবস্থিত।
- পূর্ব চীন সাগর থেকে জাপান সাগর (পূর্ব সাগর) পর্যন্ত কোরীয় উপদ্বীপের দক্ষিণ উপকূল (উত্তর-পশ্চিম) এবং জাপানি দ্বীপ কিউশু এবং হনশু পর্যন্ত বিস্তৃত।
- 300 ফুট (90 মিটার) গভীর এই প্রণালীটি সুশিমা দ্বীপপুঞ্জ দ্বারা বিভক্ত।
- প্রণালিটি জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
- পৃথক করেছে জাপান ও কোরিয়াকে।

উৎস: ব্রিটানিকা।
১০.
বায়ুমন্ডলের নিম্নচাপ বলয় কয়টি?
  1. ৭টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
বায়ুমন্ডলের নিম্নচাপবলয় ৩ টি এবং উচ্চচাপবলয় ৪টি।

বায়ুচাপ বলয়:

- ভূ-পৃষ্ঠে নানা প্রকার ও আকৃতির বায়ুচাপ বলয় দেখতে পাওয়া যায়।
- ভূপৃষ্ঠে প্রধানত ৭টি চাপ বলয় রয়েছে।
- এদের ৩টি নিম্নচাপ বলয় ও ৪টি উচ্চচাপ বলয়।
এগুলো হলো:
১.নিরক্ষীয় নিম্নচাপ বলয়,
২.উত্তর মেরুবৃত্ত নিম্নচাপ বলয়,
৩.দক্ষিণ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়,
৪. কর্কটীয় উচ্চচাপ বলয়,
৫.মকরীয় উচ্চচাপ বলয়,
৬.উত্তর মেরু উচ্চচাপ বলয় এবং
৭.দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়।

উৎস: একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল ১ম পত্র বই (প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী)।
১১.
ব্যাফিন উপসাগরের অবস্থান-
  1. কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
  2. যুক্তরাজ্য ও আইসল্যান্ডের মধ্যে
  3. আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে
  4. যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যে
সঠিক উত্তর:
কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে
ব্যাখ্যা
ব্যাফিন উপসাগর (Baffin Bay):
- উত্তর আর্কটিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপসাগর, যা কানাডা ও গ্রিনল্যান্ডের মধ্যে অবস্থান করছে।
- এটি অ্যাটলান্টিক মহাসাগরের অংশ।
- এটি গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল এবং কানাডার নূনাভুত (Nunavut) অঞ্চলের কিছু অংশ দ্বারা বেষ্টিত।
- এই উপসাগর উত্তর দিকে প্রবাহিত হয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত।
- ব্যাফিন উপসাগরের প্রধান জলধারা হল বাফিন করিডোর, যা গ্রিনল্যান্ড এবং কানাডার আরেকটি অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আর্কটিক মহাসাগরের দিকে চলে যায়।

উৎস: ব্রিটানিকা।
১২.
কোনটিকে জলবায়ুর উপাদান নয়?
  1. বায়ুর তাপ
  2. মৃত্তিকার গঠন
  3. বৃষ্টিপাত
  4. বায়ুর আর্দ্রতা
সঠিক উত্তর:
মৃত্তিকার গঠন
উত্তর
সঠিক উত্তর:
মৃত্তিকার গঠন
ব্যাখ্যা
মৃত্তিকার গঠন আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক, উপাদান নয়।

আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো:

- বায়ুর তাপ,
- বায়ুর চাপ,
- বায়ু প্রবাহ,
- বায়ুর আর্দ্রতা এবং
- বারিপাত বা বৃষ্টিপাত।

আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ হলো:
- অক্ষাংশ,
- উচ্চতা,
- সমুদ্র থেকে দূরত্ব,
- বায়ুপ্রবাহ,
- সমুদ্রস্রোত,
- পর্বতের অবস্থান,
- ভূমির ঢাল,
- ‍মৃত্তিকার গঠন,
- বনভূমির অবস্থান প্রভৃতি।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।