পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাংলাদেশ বিষয়াবলী - টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন। ১) বাংলাদেশের সংবিধান ২) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা ৩) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ৪) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
সংবিধান অনুসারে জরুরি অবস্থার মেয়াদ অনধিক কতদিন পর্যন্ত হতে পারে?
  1. ক) ৯০ দিন
  2. খ) ১২০ দিন
  3. গ) ১৮০ দিন
  4. ঘ) ৩৬৫ দিন
ব্যাখ্যা
- সংবিধানের ১৪১ক(১) নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
- তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম?
  1. ক) ২ক নং অনুচ্ছেদ
  2. খ) ৩ নং অনুচ্ছেদ
  3. গ) ৪ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৪ক নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ২ক নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ প্রজাতন্ত্রের রাষ্টধর্ম ইসলাম।
অন্যদিকে,
- ৩ নং অনুচ্ছেদ : রাষ্ট্রভাষা
- ৪ নং অনুচ্ছেদ : জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
- ৪ক নং অনুচ্ছেদ : জাতির পিতার প্রতিকৃতি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
.
বাংলাদেশ সম্প্রতি কোন জোটের সভাপতিত্ব গ্রহণ করেছে?
  1. ক) SAARC
  2. খ) D-8
  3. গ) NAM
  4. ঘ) ACU
ব্যাখ্যা
- মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা।
- গত ৮ এপ্রিল ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ডি-৮ কাউন্সিল অব মিনিস্টারস সম্মেলনে তুরস্ক বাংলাদেশের নিকট ডি-৮ প্রেসিডেন্সি হস্তান্তর করে।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(তথ্যসূত্র: D-8 ওয়েবসাইট)
.
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে মোট কতটি আসন ছিলো?
  1. ক) ১৬৭টি
  2. খ) ১৬৯টি
  3. গ) ৩১০টি
  4. ঘ) ৩১৩টি
ব্যাখ্যা
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
- এর মধ্যে পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন।
- এই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ৭টি সংরক্ষিত নারী আসনসহ মোট ১৬৭টি আসন পেয়ে জয় লাভ করেছিলো।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
একাদশ জাতীয় সংসদে মোট স্থায়ী কমিটির সংখ্যা কতটি?
  1. ক) ৩৯টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫১টি
ব্যাখ্যা
- বর্তমান একাদশ জাতীয় সংসদে মোট সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা ৫০টি।
- এর মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংখ্যা ৩৯টি।
(তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট)
.
কোন প্রেক্ষাপটে যুক্তফ্রন্ট গঠিত হয়?
  1. ক) ১৯৪৬ সালের বঙ্গীয় আইনসভা নির্বাচন
  2. খ) ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন
  3. গ) ১৯৬৫ সালের প্রেসিডেন্ট নির্বাচন
  4. ঘ) ১৯৭০ সালের সাধারণ নির্বাচন
ব্যাখ্যা
- ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী মুসলিম লীগের উদ্যোগে পূর্ব বাংলার ৪টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে রাজনৈতিক জোট গঠিত হয়।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- মাওলানা ভাসানী নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হক নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী মোহাম্মদ দানেশ নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- নির্বাচনে মোট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- মুসলিম লীগ ৯টি আসন লাভ করে।
- যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিলো নৌকা।
- নির্বাচনকে ঘিরে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ দফা ইশতেহার ঘোষণা করা হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
ভাষা ও সাহিত্যে অবদানের জন্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ক) কবি কাজী রোজী
  2. খ) বুলবুল চৌধুরী
  3. গ) গোলাম মুরশিদ
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
- ভাষা আন্দোলনে : মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
- শিল্পকলায় : পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)
- মুক্তিযুদ্ধে : গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
- সাংবাদিকতায় : অজয় দাশগুপ্ত
- গবেষণায় : ড. সমীর কুমার সাহা
- শিক্ষায় : মাহফুজা খানম
- অর্থনীতিতে : ড. মির্জা আব্দুল জলিল
- সমাজসেবায় : প্রফেসর কাজী কামরুজ্জামান
- ভাষা ও সাহিত্যে : কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
(তথ্যসূত্র: ডেইলি স্টার)
.
‘ঢাকা নিউজ’ পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়?
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) জন ক্লার্ক মার্শম্যান
  3. গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. ঘ) আলেক্সান্ডার ফর্বেস
ব্যাখ্যা
- ঢাকা নিউজ হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা।
- এটি ছিলো ইংরেজি ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা যা ১৮৫৬ সালের ১৮ এপ্রিল প্রথম প্রকাশিত হয়।
- এর প্রথম সম্পাদক ছিলেন আলেকজান্ডার ফর্বেস।
- ১৮৬৯ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
- ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ঢাকা প্রকাশ যা ১৮৬১ সালের ৭ মার্চ প্রথম প্রকাশিত হয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
.
বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল কোনটি?
  1. ক) বিটিভি
  2. খ) জি বাংলা
  3. গ) এটিএন বাংলা
  4. ঘ) স্টার জলসা
ব্যাখ্যা
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি এটিকে রামপুরায় স্থানান্তর করা হয় এবং ৬ মার্চ থেকে পুনরায় সম্প্রচার শুরু করে।
- ১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রামকেন্দ্র চালু হয়।
- ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
- ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
- বিটিভি তার ১৪টি উপ/রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৯৫ ভাগ এলাকায় টেরিস্ট্রিয়াল সম্প্রচার বজায় রেখেছে।
(তথ্যসূত্রঃ বিটিভি ওয়েবসাইট)
১০.
‘এশিয়ান সায়েন্টিস্ট’ প্রকাশিত এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় কোন বাংলাদেশি স্থান পেয়েছেন?
  1. ক) ড. মোবারক আহমদ খান
  2. খ) ড. বিজন ভট্টাচার্য
  3. গ) ড. ফেরদৌসি কাদেরি
  4. ঘ) ড. হাসিনা খান
ব্যাখ্যা
- সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ সম্প্রতি এশিয়া মহাদেশের শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে।
- এতে বাংলাদেশের তিনজন বিজ্ঞানী স্থান পেয়েছেন। এরা হলেন:
- সালমা সুলতানা
- ফেরদৌসী কাদরী
- সায়মা সাবরিনা।
- ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান।
- উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে তাঁর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত। তিনি ২০২০ সালে ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন।
- সায়মা সাবরিনা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।
- সালমা সুলতানা হলেন মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এমএএলএফ) চেয়ারম্যান।
(তথ্যসূত্র: প্রথম আলো)
১১.
সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) নওগাঁ
  3. গ) দিনাজপুর
  4. ঘ) কুমিল্রা
ব্যাখ্যা
- পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল বৌদ্ধধর্মের প্রসারে নওগাঁ জেলার পাহাড়পুরে ‘সোমপুর বিহার’ প্রতিষ্ঠা করেন।
- এখনো পর্যন্ত সোমপুর বিহার ভারতবর্ষে আবিষ্কৃত বৌদ্ধবিহারসমূহের মধ্যে সবচেয়ে বড় হিসেবে স্বীকৃত।
- এটিকে ইউনেস্কো ১৯৮৫ সালে বিশ্ব ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১২.
ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) খুলনা
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
- বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
- ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি ও জারি গান।
- সিলেটের হাওরাঞ্চল ধামাইল গানের জন্যে বিখ্যাত।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)