পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩০ ডিসেম্বর, ২০২৪সময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পদের নাম: অফিস সহায়ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.০৮.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩০ ডিসেম্বর, ২০২৪ · ৪০ প্রশ্ন

.
গীতাঞ্জলি কাঁর লেখা?
  1. শামসুর রাহমান
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০। গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats। Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
  1. চিত্র
  2. লেখা
  3. ভাষা
  4. ইঙ্গিত
সঠিক উত্তর:
ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ভাষা
ব্যাখ্যা
• মনের ভাব প্রকাশের প্রধান বাহন - ভাষা।

ভাষা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
- মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘অকাল কুষ্মাণ্ড’ শব্দের অর্থ?
  1. মিথ্যাবাদী
  2. অসৎ
  3. অপদার্থ
  4. অপরিপক্ক
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
• ‘অকাল কুষ্মাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু,
- অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ,
- উনপাঁজুরে = দুর্বল,
- 'ইতর বিশেষ' = পার্থক্য,
- 'খয়ের খাঁ' = তোষামোদকারী,
- ঢেঁকি অবতার = নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' = ভূমিকা,
- 'চিনে জোঁক' = নাছোড়বান্দা,
- 'গোঁফ খেজুরে' = অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. বিপরীত
  2. বিকৃত
  3. অভাব
  4. নিকৃষ্ট
সঠিক উত্তর:
বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত
ব্যাখ্যা
• 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার:
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ।
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ।
- বিকৃত অর্থে = অপমৃত্যু।

তৎসম উপসর্গ:
- যেসব উপসর্গ সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ।
- তৎসম উপসর্গ ২০টি।

যেমন:
- প্র,পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
পানির সমার্থক শব্দ কোনটি?
  1. বারি
  2. কেকা
  3. সুন্দর
  4. সারঙ্গ
সঠিক উত্তর:
বারি
উত্তর
সঠিক উত্তর:
বারি
ব্যাখ্যা
‘পানি’ শব্দের সমার্থক শব্দ:
- বারি, জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

অন্যদিকে,
‘কলাপী’ শব্দের প্রতিশব্দ:
- ময়ূর, কেকা, কেকী, শিখি, শিখণ্ডী, বর্হী।

‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ হলো:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম ইত্যাদি।

'হরিণ' শব্দের সমার্থক শব্দ:
- মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ কর-
  1. ইচ্ছাময়
  2. ঐচ্ছিক
  3. ইচ্ছুক
  4. অনিচ্ছা
সঠিক উত্তর:
ঐচ্ছিক
উত্তর
সঠিক উত্তর:
ঐচ্ছিক
ব্যাখ্যা
• ইচ্ছা (বিশেষ্য পদ),
অর্থ:
- অভিলাষ; স্পৃহা; বাসনা।
- রুচি; প্রবৃত্তি (খাওয়ার ইচ্ছা নাই)।
- অভিপ্রায় (খোদার ইচ্ছায় সব হয়)।

অন্যদিকে,
• ইচ্ছুক (বিশেষণ পদ),
অর্থ:
- অভিলাষী;
- বাসনাযুক্ত
- রাজি;
- সম্মত।

• ঐচ্ছিক ( বিশেষণ পদ),
অর্থ:
- ইচ্ছানুরূপ,
- ইচ্ছানুযায়ী,
- ইচ্ছাধীন।

- ঐচ্ছিক এবং ইচ্ছুক দুটিই বিশেষণ পদ।
- কিন্তু এখানে ইচ্ছা- কোন ব্যক্তিকে নির্দেশ করছে না, বরং একটি বিমূর্ত ধারণা প্রকাশ করছে। তাই এর বিশেষণ হিসেবেও এমন শব্দ চয়ন করা উচিত যেটা কোন ব্যক্তিকে নির্দেশ না করে একটি বিমূর্ত ধারণাকে প্রকাশ করবে।

• ইচ্ছুক - সাধারণত ব্যক্তিকেই নির্দেশ করে।
• ঐচ্ছিক - বিমূর্ত ধারণা প্রকাশ করে।

সুতরাং, ‘ইচ্ছা’ শব্দের সর্বাধিক গ্রহণযোগ্য বিশেষণর পদ হচ্ছে- ঐচ্ছিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘কোথায় থাকা হয়’ -এটি কোন বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. করণবাচ্য
  3. কর্মবাচ্য
  4. ভাববাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।

যেমন:
- আমার খাওায়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।

অন্যদিকে,
কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে।

যেমন:
- ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়।
যেমন:
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।

কর্মবাচ্য:
- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
যেমন:
- আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
- চোরটা ধরা পড়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘ক্ষমার যোগ্য’ -এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক্ষমা
  2. ক্ষমাপ্রদ
  3. ক্ষমার্হ
  4. ক্ষমাপ্রার্থী
সঠিক উত্তর:
ক্ষমার্হ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষমার্হ
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ

আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘সংশয়’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিস্ময়
  2. নির্ভয়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
• 'সংশয়' শব্দের বিপরীত শব্দ - প্রত্যয়

অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ - নির্দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘রাবণের চিতা’ বাগধারার অর্থ কী?
  1. অরাজক দেশ
  2. চির অশান্তি
  3. সামান্য ঝাপসা
  4. অনিষ্টে ইষ্ট লাভ
সঠিক উত্তর:
চির অশান্তি
উত্তর
সঠিক উত্তর:
চির অশান্তি
ব্যাখ্যা
• ‘রাবণের চিতা’ বাগ্‌ধারার অর্থ - চির অশান্তি
বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে।

তাছাড়া,
• 'মগের মল্লুক' অর্থ- অরাজক দেশ।
• 'শাপে বর' অর্থ - অনিষ্টে ইষ্ট লাভ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১১.
'______ is she'? She's my friend from London.
  1. Who
  2. Why
  3. Which
  4. What
সঠিক উত্তর:
Who
উত্তর
সঠিক উত্তর:
Who
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) Who.

• প্রশ্নটি হল "______ is she?" এখানে "she" একজন ব্যক্তির কথা বলা হচ্ছে (friend from London)।
- যখন আমরা কোন ব্যক্তি সম্পর্কে জানতে চাই, তখন "Who" (কে) ব্যবহার করি।

সুতরাং:
"Who is she?" = "সে কে?"

Complete sentence: 'Who is she'? She's my friend from London.

অন্য অপশনগুলি কেন সঠিক নয়:
- Why (কেন) - কারণ জানতে ব্যবহৃত হয়।
- Which (কোনটি) - বিভিন্ন বিকল্পের মধ্য থেকে নির্বাচন করতে ব্যবহৃত হয়।
- What (কী) - কোন বস্তু বা বিষয় সম্পর্কে জানতে ব্যবহৃত হয়।
১২.
Today is Wednesday. Yesterday it _____ Tuesday.
  1. were
  2. is
  3. be
  4. was
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• The correct answer is: ঘ) was.

Sentence: "Today is Wednesday. Yesterday it _____ Tuesday."
- এখানে বলা হচ্ছে যে আজ বুধবার এবং গতকাল মঙ্গলবার ছিল।
- "Yesterday" (গতকাল) হলো অতীত কাল।
- অতীতে কোনো একক ঘটনা বোঝাতে was ব্যবহার করতে হয়, কারণ "it" একটি singular subject.
১৩.
Where ______ Sarah live?
  1. are
  2. is
  3. do
  4. does
সঠিক উত্তর:
does
উত্তর
সঠিক উত্তর:
does
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) does.

বাক্যটি হলো: "Where ______ Sarah live?"
- This is because "Sarah" is a third-person singular subject, and in questions with the verb "live," we use "does" as the auxiliary verb in the present tense.
- এটি একটি interrogative বাক্য, যা present tense এ রয়েছে।
- এখানে "Sarah" একটি third-person singular subject, বর্তমান কালের প্রশ্নের জন্য "does" ব্যবহৃত হয় third-person singular এর ক্ষেত্রে।

Complete sentence: Where does Sarah live?

অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) are:
- "are" plural subject বা "you/we/they" এর জন্য ব্যবহৃত হয়। তাই এটি ভুল।

খ) is
- "Where is Sarah live?" এটি ভুল কারণ "is" auxiliary verb হিসেবে ব্যবহৃত হতে পারে না যেখানে "live," এই sentence এ main verb হিসেবে আছে।

গ) do
- "Where do Sarah live?" is incorrect because "do" is used with plural subjects or "I/we/you/they," not with a third-person singular subject like "Sarah."
১৪.
Sorry, she can't pick-up the phone. She _____ a bath.
  1. is having
  2. having
  3. have
  4. has
সঠিক উত্তর:
is having
উত্তর
সঠিক উত্তর:
is having
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) is having.

Sentence: "Sorry, she can't pick up the phone. She _____ a bath."
- এখানে বোঝানো হচ্ছে যে সে ফোন ধরতে পারছে না কারণ সে এখন গোসল করছে।
- বাক্যটি present continuous tense-এ গঠিত। এটি এমন একটি কাজ নির্দেশ করছে যা বর্তমানে চলছে।
- Present Continuous Tense (is + verb-ing) ব্যবহার করতে হবে কারণ কাজটি এই মুহূর্তে (right now) হচ্ছে।

Complete sentence: She is having a bath.

other options,
খ) having
- "She having a bath" ভুল। কারণ auxiliary verb (is/are/am) ছাড়া having ব্যবহার করা যায় না।

গ) have
- "She have a bath" এখানে ভুল, have simple present tense-এর জন্য, যা general habit বোঝায়, কিন্তু এখানে ongoing কাজ বোঝানো হয়েছে।

ঘ) has
- "She has a bath" এখানে ভুল। যদিও has singular subjects-এর জন্য ব্যবহার হয়, এটি ongoing কাজ বোঝায় না।
১৫.
You can keep my iPod if you like. I ____ it anymore.
  1. don't use
  2. doesn't use
  3. didn't use
  4. am not using
সঠিক উত্তর:
don't use
উত্তর
সঠিক উত্তর:
don't use
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) don't use.

• বাক্যটি হলো: "You can keep my iPod if you like. I ____ it anymore."
- এটি একটি present tense এর বাক্য, যেখানে কোনো অভ্যাস বা নিয়মিত কাজের কথা বলা হচ্ছে।এই বাক্যের অর্থ হচ্ছে, আমি আর এটা ব্যবহার করি না।
- "I" হলো first-person singular subject, Present Indefinite Tense-এ "I"-এর সাথে "don't" ব্যবহার করা হয়।

Complete sentence: You can keep my iPod if you like. I don't use it anymore.

Other options,
খ) doesn't use
- "I doesn't use it anymore" ভুল। doesn't শুধুমাত্র he/she/it বা Third person singular subjects-এর জন্য ব্যবহৃত হয়।

গ) didn't use:
- এটি past simple tense, কিন্তু বাক্যটি বর্তমানের কথা বলছে।

ঘ) am not using:
- এটি present continuous tense, কিন্তু এখানে continuous tense প্রয়োজন নেই।
১৬.
The antonym of 'TERRIBLE'
  1. Soothing
  2. Frightening
  3. Scaring
  4. Delectable
সঠিক উত্তর:
Soothing
উত্তর
সঠিক উত্তর:
Soothing
ব্যাখ্যা
• Terrible: 
English meaning: very unpleasant or serious or of low quality.
Bangla meaning: ভয়ংকর; ভীষণ; ভয়াবহ।

Options,
ক) Soothing:
English meaning: making you feel calm.
Bangla meaning: শীতল; শান্ত।

খ) Frightening: 
English meaning: making you feel fear.
Bangla meaning: আতঙ্কজনক; ভীতিপ্রদ।

গ) Scaring:
English meaning: to (make a person or animal) feel frightened.
Bangla meaning: আতঙ্কিত করা।

ঘ) Delectable:
English meaning: looking or tasting extremely good, and giving great pleasure.
Bangla meaning: আনন্দদায়ক; রমণীয়; মনোহর; সুখকর।

অপশন বিবেচনা করে দেখা যায়, • The antonym of the word Terrible is - Soothing.

• 'Terrible' মানে যেখানে অস্বস্তি বা বিরক্তি সৃষ্টি হয়, সেখানে 'Soothing' মানে এমন কিছু যা আরাম ও শান্তি দেয়। এই দুই শব্দের অর্থের মধ্যে সরাসরি বিপরীতার্থক সম্পর্ক রয়েছে।
- Delectable means delightful or delicious, which isn't a direct antonym of "terrible" but could be used in specific contexts related to food or experiences.
১৭.
The synonym of 'PROHIBIT'
  1. Prescribe
  2. Forfeit
  3. Forbid
  4. Provide
সঠিক উত্তর:
Forbid
উত্তর
সঠিক উত্তর:
Forbid
ব্যাখ্যা
• Prohibit:
English meaning: to officially refuse to allow something.
Bangla meaning: নিষেধ/ধারণ করা; নিষিদ্ধ করা।

Options,
ক) Prescribe: পরামর্শ বা নির্দেশ দেওয়া; বিহিত করা।

খ) Forfeit: শান্তি বা পরিণাম হিসেবে কিংবা নিয়মকানুনের দরুন ক্ষতি স্বীকার করা বা ক্ষতি স্বীকার করতে বাধ্য হওয়া।

গ) Forbid: নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।

ঘ) Provide: যথাযথ প্রস্তুতি গ্রহণ করা; প্রতিপালন/ভরণপোষণ করা; সংস্থান/সৎকার করা।

অপশন বিবেচনা করে দেখা যায়,  The synonym of 'Prohibit' - Forbid.

Source: Cambridge & Accessible Dictionary.
১৮.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. He will sit with the exam.
  2. He will sit at the exam.
  3. He will sit on the exam.
  4. He will sit for the exam.
সঠিক উত্তর:
He will sit for the exam.
উত্তর
সঠিক উত্তর:
He will sit for the exam.
ব্যাখ্যা
• Sit (for) an examination:
Meaning: পরীক্ষা দেওয়া।

তাই সঠিক বাক্যটি হলো - He will sit for the exam.

অন্য অপশন:
ক) He will sit with the exam.
- sit with someone: to be considered by someone.
-  যা পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই বাক্যটি সঠিক নয়।

খ) He will sit at the exam.
- sit at (something): to be seated at some particular location or thing.
- "Sit at" সাধারণত কোনো স্থানে বসা বোঝায়, যেমন "sit at the table"। পরীক্ষার ক্ষেত্রে এটি ব্যবহার হয় না।

গ) He will sit on the exam.
- sit on something: to delay taking action about something.
- sit on সাধারণত কোন কিছু নিয়ে বিলম্বিত করা বুঝায় তাই এটি ভুল।
১৯.
Wolf-এর plural কোনটি?
  1. Wolfs
  2. Wolfes
  3. Wolves
  4. Wolvs
সঠিক উত্তর:
Wolves
উত্তর
সঠিক উত্তর:
Wolves
ব্যাখ্যা
• Wolf:
Meaning: নেকড়ে।
- Wolf - এর Plural form হচ্ছে Wolves. 
- Noun এর শেষে f বা fe থাকলে f বা fe এর স্থানে ves যোগ করে Plural হয়। 
- উদাহরণ: Calf - Calves, Half - Halves, Knife - Knives, Loaf - Loaves etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
২০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. An ant is the intelligent insect.
  2. The ant is an intelligent insect.
  3. A ant is the intelligent insect.
  4. An ant is a intelligent insect.
সঠিক উত্তর:
The ant is an intelligent insect.
উত্তর
সঠিক উত্তর:
The ant is an intelligent insect.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - The ant is an intelligent insect.
- এখানে, The ant দ্বারা সমগ্র পিঁপড়া জাতিকে নির্দেশ করছে এবং এরপর an intelligent insect এর ব্যবহার সঠিক।

ক) An ant is the intelligent insect:
- বাক্যটিত প্রায় সঠিক কিন্তু the intelligent এর বদলে an intelligent বসলে বাক্যটি সঠিক হতো।
- বাক্যে "an" এবং "the" একসাথে ব্যবহার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
- সঠিক বাক্য: An ant is an intelligent insect.

গ) A ant is the intelligent insect.
- বাক্যটিতে শুরুতে A ant এবং পরবর্তীতে the ant এর ব্যবহার ভুল। 
- কারণ ant vowel sound দিয়ে শুরু তাই এর পূর্বে an বসবে।
- Correct sentence: An ant is an intelligent insect.

ঘ) An ant is a intelligent insect.
- বাক্যটিতে intelligent vowel sound দিয়ে শুরু তাই এর পূর্বে an বসবে।
- an এর পরিবর্তে a বসাতে বাক্যটি সঠিক নয়।
- সঠিক বাক্য -An ant is an intelligent insect.
২১.
২৫০° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০° কোণকে কী কোণ বলে?

সমাধান:
- ৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
- ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

২৫০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
২২.
রিয়া, সুমি, উমা একটি কাজ ২০, ১২, ১৫ দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে?
  1. ৪ দিন
  2. ৫ দিন
  3. ৭ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া, সুমি, উমা একটি কাজ ২০, ১২, ১৫ দিনে করতে পারে। তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে?

সমাধান: 
রিয়া ১ দিনে করে = ১/২০ অংশ
সুমি ১ দিনে করে = ১/১২ অংশ
উমা ১ দিনে করে = ১/১৫ অংশ

রিয়া, সুমি ও উমা একত্রে ১ দিনে করে = (১/২০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৩ + ৫ + ৪)/৬০ অংশ
= ১২/৬০ অংশ
= ১/৫ অংশ

তারা একত্রে ১/৫ অংশ করে ১ দিনে
তারা একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (১ × ৫) দিনে
= ৫ দিনে 
২৩.
একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৩০০ টাকা
  2. ৩২৫ টাকা
  3. ৩৪০ টাকা
  4. ৩৯০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২৫% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

 বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
 বিক্রয়মূল্য ৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৭৫)/১২৫ টাকা
= ৩০০ টাকা
২৪.
চিনির দাম ২০% কমে গেল। চিনির ব্যবহার কি পরিমাণে বাড়ালে পূর্বের খরচ অপরিবর্তিত থাকবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৫%.
  4. ৩৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান; 
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
২০% কমে চিনির মূল্য = ১০০-২০ = ৮০ টাকা
বর্তমান মূল্য ৮০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৮০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৮০
= ১২৫ টাকা

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১২৫ - ১০০ টাকা
= ২৫টাকা
২৫.
x + xy + 2y + 2y2 এর উৎপাদক কত?
  1. x2 + 2xy
  2. x + y
  3. (1 + y)(x + 2y)
  4. 2y + x
সঠিক উত্তর:
(1 + y)(x + 2y)
উত্তর
সঠিক উত্তর:
(1 + y)(x + 2y)
ব্যাখ্যা
প্রশ্ন: x + xy + 2y + 2y2 এর উৎপাদক কত?

সমাধান:
x + xy + 2y + 2y2
= x(1 + y) + 2y(1 + y)
=(1 + y)(x + 2y)
২৬.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
  1. সমকোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

সমাধান:
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
২৭.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
  1. ১৫%
  2. ২৫%
  3. ৩৫%
  4. ৪০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ৮)
= ২৫%
২৮.
(4 + 5 + 3)2 = ?
  1. 120
  2. 144
  3. 153
  4. 169
সঠিক উত্তর:
144
উত্তর
সঠিক উত্তর:
144
ব্যাখ্যা
প্রশ্ন: (4 + 5 + 3)2 = ?

সমাধান:
(4 + 5 + 3)2
=(12)2
= 144
২৯.
একটি বিদ্যালয়ের ৫০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ২০০০
  2. ২৫০০
  3. ৩৫০০
  4. ৪০০০
সঠিক উত্তর:
৪০০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের ৫০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান : 
প্রশ্নমতে,
৬০% শিক্ষার্থী = ১২০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ১২০০ × ১০০/৬০
= ২০০০ জন।

সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ২০০০ জন।

আবার
প্রশ্নমতে,
৫০% শিক্ষার্থী = ২০০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী =(২০০০ × ১০০)/৫০ জন।
  = ৪০০০ জন।

সুতরাং বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ৪০০০ জন।
৩০.
একটি কলম ৭২০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৮২০
  2. ৮৫০
  3. ৯০০
  4. ৯৬০
সঠিক উত্তর:
৯৬০
উত্তর
সঠিক উত্তর:
৯৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ৭২০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৭২০ টাকায় ক্রয়মূল্য = (৭২০ × ১০০)/৯০ = ৮০০ টাকা

আবার,
২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৮০০)/১০০ টাকা
= ৯৬০ টাকা
৩১.
ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
  1. ডলার
  2. পাউন্ড
  3. ইয়েন
  4. ইউরো
সঠিক উত্তর:
পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
পাউন্ড
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৩২.
নিচের কোন জেলাটি চায়ের জন্য প্রসিদ্ধ?
  1. বরিশাল
  2. বগুড়া
  3. সিলেট
  4. রাজশাহী
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
⇒ সিলেট জেলাটি চায়ের জন্য প্রসিদ্ধ।

সিলেট:

- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল
- সিলেট জেলার উত্তরে ভারতের খাসিয়া, জৈন্তিয়া পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য), দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।
- আয়তন: ৩,৪৫২.০৭ বর্গ কি.মি বা ১৩৩২.০০ বর্গমাইল।
- ১৯৮৩-৮৪ সালে বৃহত্তর সিলেট জেলাকে ৪টি নতুন জেলায় বিভক্ত করা হয় এবং ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট বিভাগের সৃষ্টি হয়।
- সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত এ জেলায় রয়েছে অনেক হাওর-বিল, ছোট বড় টিলা কানন। রয়েছে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির অংশ বিশেষ।
- সিলেট জেলা প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা।
- বাণিজ্যিক ভাবে চা উৎপাদনের জন্যে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সিলেট জেলা ওয়েবসাইট।
৩৩.
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
  1. মধুসূদন দত্ত
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
• রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
• এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।
• বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।

অন্যদিকে,
- রণসঙ্গিতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৪.
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-
  1. সেন্ট মার্টিন দ্বীপ
  2. বাংলাদেশ
  3. ইতালি
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
বাংলাদেশ:
- বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন।
- বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।
- এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা।
- ছেঁড়া দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান।
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা দ্বীপ।
- কুতুবদিয়া দ্বীপে রাতে নৌ চলাচলের সুবিধার জন্য ব্রিটিশ আমলে নির্মিত বাতিঘর আছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৩৫.
বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ-
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের সীমানা সংলগ্ন দেশ ২টি।

বাংলাদেশের সীমানা:

- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের সাথে ভারতের সীমানা ৪১৫৬ কি.মি।

উল্লেখ্য,
- বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
- বাংলাদেশের আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.।
- বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

তথ্যসূত্র - ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর -
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি:
১. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর,
২. শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও
৩. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

• বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) (Civil Aviation Authority of Bangladesh-CAAB):
বাংলাদেশের আকাশসীমায় ও বিমানবন্দরসমূহে চলাচলকারী দেশীয় ও আন্তর্জাতিক সকল উড়োজাহাজ এর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পালন করে থাকে।

CAAB এর অধীনে বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৭টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ২টি স্টলপোর্ট রয়েছে।
এই ১২টি বিমানবন্দর ও স্টলপোর্টের মধ্যে বর্তমানে ৮টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে।
যাত্রী স্বল্পতার কারণে ২টি অভ্যন্তরীণ বিমান বন্দর ও ২টি স্টলপোর্টে কোন ফ্লাইট যাতায়াত করছে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড: বর্তমানে ৭টি অভ্যন্তরীণ ও ১৯টি আন্তর্জাতিক গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে।

তথ্যসূত্র - বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩৭.
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৩
  2. ১৯৯৭
  3. ১৯৯৯
  4. ২০০১
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা
পার্বত্য শান্তি চুক্তি:
- ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি।
- পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে ১৯৭৩ সালের মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে।
- পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা।
- ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়।
- পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তির পথ সুগম হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৮.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে?
  1. আলতাফ মাহমুদ
  2. নির্মলেন্দু গুণ
  3. আব্দুল গাফফার চৌধুরী
  4. শামসুর রাহমান
সঠিক উত্তর:
আব্দুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি:
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
- গানটির রচয়িতা বা গীতিকার হলেন আব্দুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
- ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বলতে বোঝানো হয়েছে যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ডেইলী স্টার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩।
৩৯.
কোনটি স্থানীয় সরকার নয়?
  1. পৌরসভা
  2. পল্লী বিদ্যুৎ
  3. সিটি কর্পোরেশন
  4. উপজেলা পরিষদ
সঠিক উত্তর:
পল্লী বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
পল্লী বিদ্যুৎ
ব্যাখ্যা
⇒ পল্লী বিদ্যুৎ স্থানীয় সরকার নয়।

সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

পল্লী স্থানীয় সরকার:
- জেলা পরিষদ,
- উপজেলা পরিষদ,
- ইউনিয়ন পরিষদ।
- জেলা পরিষদ এ তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর।

শহরভিত্তিক স্থানীয় সরকার:
- সিটি কর্পোরেশন।
- পৌরসভা।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র?
  1. মালদ্বীপ
  2. ইন্দোনেশিয়া
  3. বাংলাদেশ
  4. ভারত
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
মুসলিম জনসংখ্যায় শীর্ষ দেশ:
- ২০২৪ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে এমন দেশের তালিকা তুলে ধরা হলো-
- মুসলিম জনসংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া।
- ২য় অবস্থানে পাকিস্তান।
- ৩য় অবস্থানে ভারত।
- ৪র্থ অবস্থানে বাংলাদেশ।
- ৫ম অবস্থানে নাইজেরিয়া।
- ৬ষ্ঠ অবস্থানে মিসর।
- ৭ম অবস্থানে তুরস্ক।
- ৮ম অবস্থানে ইরান।
- ৯ম অবস্থানে চীন।
- ১০ম অবস্থানে আলজেরিয়া।

তথ্যসূত্র - World Population Review