"পরীক্ষা – ২২
বিষয়: গণিত
টপিক: বীজগাণিতিক ল.সা.গু, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ।
সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।"
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক শিক্ষার্থীই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন শিক্ষার্থী চাঁদা দিতে পারে নি। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীর মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ছিল?
ক
150 জন
খ
125 জন
গ
80 জন
ঘ
185 জন
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক শিক্ষার্থীই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন শিক্ষার্থী চাঁদা দিতে পারে নি। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীর মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ছিল?
সমাধান: মনে করি, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা x এবং জনপ্রতি প্রদেয় চাঁদার পরিমাণ q টাকা। তাহলে. মোট চাঁদা, A = qx টাকা
পাঁচজন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত চাঁদা দেয়া শিক্ষার্থী সংখ্যা ছিল (x - 5) জন এবং চাঁদা হলো (q + 15) টাকা। তাহলে, মোট চাঁদা হলো (x - 5)(q + 15)
প্রশ্নানুসারে, qx = (x-5)(q+15) ……….(i) এবং qx = 45000……….(ii)
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?
ক
৬০ জন
খ
৫৫ জন
গ
৫০ জন
ঘ
৪৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৩ জন করে শিক্ষার্থী বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?
সমাধান: ধরি, বেঞ্চের সংখ্যা ক টি
৩ জন করে বসলে শিক্ষার্থীর সংখ্যা ৩ক + ৬ জন।
৪ জন করে বসলে শিক্ষার্থীর সংখ্যা ৪(ক - ৩) জন।
প্রশ্নমতে, ৪(ক - ৩) = ৩ক + ৬ বা, ৪ক - ১২ = ৩ক + ৬ বা, ক = ১৮
একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে। যদি মোট বলের সংখ্যা 50 হয় এবং লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয়, তবে x এবং y এর সম্পর্ক কোনটি?
ক
x + y = 50 এবং x = 2y
খ
x - y = 50 এবং x = y + 2
গ
x = 50 + y এবং x = 2y
ঘ
x = y - 50 এবং x + y = 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে। যদি মোট বলের সংখ্যা 50 হয় এবং লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয়, তবে x এবং y এর সম্পর্ক কোনটি?
সমাধান: একটি বক্সে x টি লাল বল এবং y টি নীল বল আছে। মোট বলের সংখ্যা 50 হয় ∴ x + y = 50
লাল বলের সংখ্যা নীল বলের তুলনায় দ্বিগুণ হয় ∴ x = 2y
ক একটি কাজ p দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ r দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
ক
Pr
খ
(p + r)/3
গ
(p + 2r)/2
ঘ
(2p + 2r)/3
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ p দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ r দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
সমাধান: ক কাজটি করে p দিনে ∴ খ কাজটি করে 2p দিনে ক ও খ ১ দিনে করে = (1/p + 1/2p) = (2 + 1)/2p = 3/2p অংশ
এখন, খ ১ দিনে করে 1/2p অংশ ∴ খ r দিনে করে r/2p অংশ
কাজ বাকি থাকে = (1 - r/2p) অংশ = (2p - r)/2p অংশ
তারা 3/2p অংশ কাজ করে ১ দিনে তারা ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে 2p/3 দিনে তারা (2p - r)/2p অংশ কাজ করে 2p(2p - r)/(3 × 2p) দিনে = (2p - r)/3 দিনে
∴ মোট সময় = r +(2p - r)/3 দিন = (3r + 2p - r)/3 দিন = (2p + 2r)/3 দিন
২৫.
a + b, a2 - b2 এবং a3 + b3 এর গ.সা.গু কত?
ক
a2 - b2
খ
a - b
গ
(a + b)2
ঘ
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a + b, a2 - b2 এবং a3 + b3 এর গ.সা.গু কত?
সমাধান: ১ম রাশি = a + b ২য় রাশি = a2 - b2 = (a + b)(a - b)