পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২০ এপ্রিল, ২০২০সময়20 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) সহকারী পরিদর্শক ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২০ এপ্রিল, ২০২০ · ৫০ প্রশ্ন

.
a+b = 2, ab = 1 হলে a ও b এর মান?
  1. ক) 0, 2
  2. খ) 1, 1
  3. গ) -1, 3
  4. ঘ) -3, -4
সঠিক উত্তর:
খ) 1, 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1, 1
ব্যাখ্যা

ধরি,
b = 2 - a -- (১)
সুতরাং,
ab = 1
⇒ a (2 - a) = 1
⇒ 2a - a² = 1
⇒ 1 - 2a + a² = 0
⇒ a² - 2a + 1 = 0
⇒ a²- 2.a.1 + 1² = 0
⇒ (a-1)² = 0
⇒ (a-1) (a-1) = 0
⇒ a = 1
(১) নং থেকে,
b = 2 - 1
⇒ b = 1

সুতরাং, a=1, b=1.

.
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা

সংখাগুলো হতে পারেঃ ১,২ ও ৩; ২,৩ ও ৪; ৩,৪ ও ৫; ৪, ৫ ও ৬ প্রভৃতি।
কিন্তু ৪×৫×৬=১২০
এবং ৪+৫+৬ = ১৫
∴ নির্ণেয় যোগফল ১৫

.
একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙে গেয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
  1. ক) ১৪ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২০ মিটার
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (48 - x) মিটার
sinθ = x/(48-x)
sin30° = x/(48-x)
বা, ½ = x/(48-x)
∴ x = 16

.
যদি x3+kx +10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে K এর মান কত?
  1. ক) 10
  2. খ) 9
  3. গ) -9
  4. ঘ) -2
সঠিক উত্তর:
গ) -9
উত্তর
সঠিক উত্তর:
গ) -9
ব্যাখ্যা

x = 2 হলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।
∴ 23 + k × 2 + 10 = 0
2h = -18
∴ h = -9

.
ক ও খ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা ১৪ দিনে কাজটি শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ৩৫ দিন
  4. ঘ) ৪০ দিন
সঠিক উত্তর:
গ) ৩৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ দিন
ব্যাখ্যা

খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০〃 〃 〃 ১০/১৪ 〃
= ৫/৭ অংশ
∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
ক ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।

.
3/x + 4/(x+1) = 2 হলে x এর মান?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা

(3/x) + {4/(x+1)} = 2
বা, {3x+3+4x} / {x(x+1)} = 2
বা, 7x+3=2(x²+x)
বা, 2x²-7x+2x-3 = 0
বা, 2x²-5x-3 = 0
বা, 2x²-6x+x-3 = 0
বা, 2x(x-3)+1(x-3) = 0
বা, x-3 = 0 [(2x+1) = 0 is not acceptable]
So, x = 3

.
মিরার বয়স অপুর বয়সের 4 গুণ। অপুর বর্তমান বয়স 4 বছর। যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে তখন মীরার বয়স কত হবে?
  1. ক) 16
  2. খ) 20
  3. গ) 24
  4. ঘ) কোনটিও নয়
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
ব্যাখ্যা

অপুর বর্তমান বয়স 4 বছর হলে মীরার বর্তমান বয়স 16 বছর।
ধরি, x বছর পরে মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে।
প্রশ্নমতে,
2 × (4+x) = 16+x
8 + 2x = 16+x
∴ x = 8
সুতরাং, যখন মীরার বয়স অপুর বয়সের দ্বিগুণ হবে, তখন মীরার বয়স হবে- 16 + 8 = 24 বছর।

.
3x+3x+3x = ?
  1. ক) 9x
  2. খ) 3x+1
  3. গ) 33x
  4. ঘ) 3x2
সঠিক উত্তর:
খ) 3x+1
উত্তর
সঠিক উত্তর:
খ) 3x+1
ব্যাখ্যা

3x+3x+3x
= 3.3x
= 3x.3
= 3x+1

.
ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে ∠BAD এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 40°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
খ) 30°
উত্তর
সঠিক উত্তর:
খ) 30°
ব্যাখ্যা
AD মধ্যমা তাই AD রেখা ∠BAC কে সমদ্বিখন্ডিত করে। ত্রিভুজটি সমবাহু হওয়ায় ∠BAC = 60° তাই ∠BAD এর মান 30°.
১০.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮°। তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) ৩৮°
  2. খ) ৩৯°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪১°
সঠিক উত্তর:
ঘ) ৪১°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪১°
ব্যাখ্যা

ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক
অপর কোণ ৯০-ক
সুতরাং ৯০-ক-ক = ৮
২ক = ৮২
ক = ৪১

১১.
একটি বাগানের পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৪, ১১
  2. খ) ৬, ২০
  3. গ) ১০, ১৪
  4. ঘ) ১২, ১০
সঠিক উত্তর:
ঘ) ১২, ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২, ১০
ব্যাখ্যা

ধরি, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x ও y.
প্রশ্নমতে,
2 (x+y) = 44
বা, x+y = 22 ...... (1)
এবং xy = 120 ....... (2)
এখন, সমীকরণ (!) এবং (!!) সমাধান করে পাই,
 x = 12 এবং y = 10
সুতরাং, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ফুট ও 10 ফুট।

১২.
১২ টি পেনসিলের ক্রয়মূল্য ৮ টি পেনসিলের বিক্রয়মূল্যের সমান, লাভের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ২৫%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য = x টাকা
12 টি পেনসিলের ক্রয়মূল্য x টাকা
∴1 টি পেনসিলের ক্রয়মূল্য x/12 টাকা
8 টি পেনসিলের বিক্রয়মূল্য x টাকা
∴1 টি পেনসিলের বিক্রয়মূল্য x/8 টাকা
এখন,
লাভ = x/8 - x/12 = x/24 টাকা
x/12 টাকায় লাভ হয় x/24 টাকা
1 টাকায় লাভ হয় (x/24) × (12/x) টাকা
∴ 100 টাকায় লাভ হয় (x/24) × (12/x) × 100 = 50 টাকা।

১৩.
ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) মৃত্যুক্ষুধা
  2. খ) জীবনক্ষুধা
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) লালসালু
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৪.
'সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে'। এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) বিশেষণের বিশেষণ
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) বিশেষ্য
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য : মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সুন্দর। উৎসঃ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই।
১৫.
'দেয়াল' রচনাটি কার লেখা?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
ক) হুমায়ূন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন। Source: Live MCQ Lecture
১৬.
বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত?
  1. ক) ১২০১-১২৫০
  2. খ) ১২০১ -১৩৫০
  3. গ) ১২৫০-১৩৫০
  4. ঘ) ১২৫০-১৪৫০
সঠিক উত্তর:
খ) ১২০১ -১৩৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০১ -১৩৫০
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ খ্রিষ্টাব্দ থেকে ১৩৫০ পর্যন্ত অন্ধকার যুগ হিসেবে পরিচিত। এই সময়ে বাংলা সাহিত্যের লিখিত কোন নিদর্শন পাওয়া যায় না। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'নীলদর্পণ' নাটকটির বিষয়বস্তু কী?
  1. ক) নীলকরদের অত্যাচার
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) অসহযোগ আন্দোলন
  4. ঘ) তেভাগা আন্দোলন
সঠিক উত্তর:
ক) নীলকরদের অত্যাচার
উত্তর
সঠিক উত্তর:
ক) নীলকরদের অত্যাচার
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৮.
'জজ সাহেব' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণী।
১৯.
'লবণ' শব্দের বিশেষণ-
  1. ক) লবণীয়
  2. খ) লবনাক্ত
  3. গ) লবণাক্ত
  4. ঘ) লাবণ্য
সঠিক উত্তর:
গ) লবণাক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) লবণাক্ত
ব্যাখ্যা
লবণাক্ত(বিশেষণ)- নিমকি, নোনতা, নোনা, লোনা। উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২০.
'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়?
  1. ক) মান্দারিন
  2. খ) জাপানিজ
  3. গ) হিন্দি
  4. ঘ) অসমীয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯ ডিসেম্বর ২০১৯ বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী ইতালীয় ভাষায় অনূদিত হয়। এ নিয়ে মোট ১৩ টি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হলো। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনূদিত করেন আন্না কোক্কিয়ারেল্লা। তবে ইতালীয় অসমাপ্ত আত্মজীবনী এখনো প্রকাশিত হয়নি। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
২১.
Antonym of the word 'Repudiate'?
  1. ক) Disown
  2. খ) Admit
  3. গ) Deny
  4. ঘ) Reject
সঠিক উত্তর:
খ) Admit
উত্তর
সঠিক উত্তর:
খ) Admit
ব্যাখ্যা
Repudiate- অস্বীকার করা। Admit- (সত্যতা, দোষ) স্বীকার করা; স্বীকারোক্তি করা।
২২.
Your comment was not compatible ______ your work.
  1. ক) with
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা
Compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।
২৩.
Luminous meaning?
  1. ক) dark
  2. খ) shining
  3. গ) dim
  4. ঘ) sink
সঠিক উত্তর:
খ) shining
উত্তর
সঠিক উত্তর:
খ) shining
ব্যাখ্যা
Luminous(adj)- Shining; emitting or reflecting light; brilliant; bright; as, the is a luminous body; a luminous color.
২৪.
The synonym of the word 'Cogent'?
  1. ক) weak
  2. খ) powerful
  3. গ) feeble
  4. ঘ) small
সঠিক উত্তর:
খ) powerful
উত্তর
সঠিক উত্তর:
খ) powerful
ব্যাখ্যা
Cogent- Compelling, in a physical sense; powerful.
২৫.
The synonym of the word 'Adroit'?
  1. ক) clumsy
  2. খ) expert
  3. গ) unskilled
  4. ঘ) weak
সঠিক উত্তর:
খ) expert
উত্তর
সঠিক উত্তর:
খ) expert
ব্যাখ্যা
Adroit (adjective): clever or skilful; expert.
২৬.
There is the verb of ‘Friend’?
  1. ক) friendly
  2. খ) friendship
  3. গ) befriend
  4. ঘ) friendise
সঠিক উত্তর:
গ) befriend
উত্তর
সঠিক উত্তর:
গ) befriend
ব্যাখ্যা
Befriend (verb transitive): কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।
২৭.
There is no alternative _____ training.
  1. ক) to
  2. খ) for
  3. গ) than
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
alternative to - অর্থ বিকল্প। বাক্যের অর্থ - প্রশিক্ষণের কোন বিকল্প নেই।
২৮.
Don't make a noise while your father ________?
  1. ক) is being asleep
  2. খ) is sleeping
  3. গ) asleep
  4. ঘ) has slept
সঠিক উত্তর:
খ) is sleeping
উত্তর
সঠিক উত্তর:
খ) is sleeping
ব্যাখ্যা
While conjunction দ্বারা যুক্ত দুইটি sentence এর আগের অংশ present indifinite tense এ হলে পরবর্তী অংশ present continuous tense এ হয়।
২৯.
I have read the book ________ you lent me.
  1. ক) that
  2. খ) whom
  3. গ) whose
  4. ঘ) what
সঠিক উত্তর:
ক) that
উত্তর
সঠিক উত্তর:
ক) that
ব্যাখ্যা
এ বাক্যটির শুন্যস্থানে একটি relative pronoun বসবে, যা inactive object 'book' কে signify করে। এখানে whose, whom personal pronoun যা দ্বারা কেবল ব্যক্তিকে signify করে। অন্যদিকে that pronoun, inactive object কে signify করে।
৩০.
There was guard ______ danger.
  1. ক) to
  2. খ) against
  3. গ) for
  4. ঘ) at
সঠিক উত্তর:
খ) against
উত্তর
সঠিক উত্তর:
খ) against
ব্যাখ্যা
Against (preposition): বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে: fight against corruption.
৩১.
Identify the synonym of 'prolific' is-
  1. ক) Predominant
  2. খ) Productive
  3. গ) Plenty
  4. ঘ) Competent
সঠিক উত্তর:
খ) Productive
উত্তর
সঠিক উত্তর:
খ) Productive
ব্যাখ্যা
Prolific (adj): প্রচুর পরিমাণে উৎপাদনশীল।
৩২.
'Gift of the gab' means-
  1. ক) Attitude of thinking good
  2. খ) To get a surprising gift
  3. গ) Fluency in speak
  4. ঘ) True speaking
সঠিক উত্তর:
গ) Fluency in speak
উত্তর
সঠিক উত্তর:
গ) Fluency in speak
ব্যাখ্যা
If someone has the gift of the gab, they are able to speak easily and confidently, and to persuade people.
৩৩.
PBM means-
  1. ক) Performance Budget Management
  2. খ) Private Budget Management
  3. গ) Performance Based Management
  4. ঘ) Performance of Basic Management
সঠিক উত্তর:
গ) Performance Based Management
উত্তর
সঠিক উত্তর:
গ) Performance Based Management
ব্যাখ্যা
PBM refers to Performance Based Management.
৩৪.
মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালের কত তারিখে?
  1. ক) ৭ মার্চ, ১৯৭১
  2. খ) ২৯ মার্চ, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, অর্থ-বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৩৫.
বহুল আলোচিত 'মুহুরীর চর' কোথায় অবস্থিত?
  1. ক) নোয়াখালী
  2. খ) ফেনী
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) সাতক্ষীরা
সঠিক উত্তর:
খ) ফেনী
উত্তর
সঠিক উত্তর:
খ) ফেনী
ব্যাখ্যা
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনীয়া সীমান্তে মুহুরী নদীর পাশে মুহুরীর চরের অবস্থান। উৎসঃ দৈনিক পত্রিকা।
৩৬.
নিচের কোন সংস্থা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNICEF
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করেছে। সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৩৭.
'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
  1. ক) ৭
  2. খ) ২৭
  3. গ) ৫৭
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
খ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭
ব্যাখ্যা
সংবিধানের ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে - সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
৩৮.
সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
  1. ক) আইনের শাসন
  2. খ) নৈতিকতা
  3. গ) সাম্য
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
আইনের শাসন, নৈতিকতা, সহনশীলতা, সহমর্মিতা,শৃঙ্খলাবোধ ইত্যাদি মূল্যবোধের ভিত্তি বা উপাদান। সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়নতা, সহনশীলতা, সহমর্মিতা শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি। উৎসঃ পৌরনীতি ও সুশাসন-প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।
৩৯.
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে?
  1. ক) লুই আই কান
  2. খ) মৃণাল হক
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) মঈনুল হোসেন
সঠিক উত্তর:
ক) লুই আই কান
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই আই কান
ব্যাখ্যা
লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান একজন বিখ্যাত মার্কিন স্থপতি যিনি এস্তোনীয় ইহুদী বংশোদ্ভূত। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এর স্থপতি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪০.
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে কবে?
  1. ক) ২৯ জানুয়ারি, ২০১৯
  2. খ) ৩০ জানুয়ারি, ২০১৯
  3. গ) ২৮ জানুয়ারি, ২০১৯
  4. ঘ) ২৭ জানুয়ারি, ২০১৯
সঠিক উত্তর:
খ) ৩০ জানুয়ারি, ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ জানুয়ারি, ২০১৯
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার হলেন মুহাম্মদ উল্লাহ। ৭ এপ্রিল ১৯৭৩ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এর আগে ২২ মার্চ ১৯৭২ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারীর মাধ্যমে ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে যেখানে সভাপতিত্ব করেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। এতে শাহ আবদুল হামিদকে স্পিকার এবং মোহাম্মদ উল্লাহকে ডেপুটি স্পিকার নিযুক্ত করা হয়। পরবর্তীতে ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ উল্লাহ কে স্পিকার এবং মোহাম্মদ বায়তুল্লাহ কে ডেপুটি স্পিকার নিযুক্ত করা হয়। সূত্রঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান এবং জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
৪১.
বর্ণালী ও শুভ্রা কী?
  1. ক) উন্নতজাতের ভুট্টা
  2. খ) উন্নতজাতের আম
  3. গ) উন্নতজাতের গম
  4. ঘ) উন্নতজাতের চাল
সঠিক উত্তর:
ক) উন্নতজাতের ভুট্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নতজাতের ভুট্টা
ব্যাখ্যা

উত্তরণ, বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টার নাম।
সফল ও অগ্রণী উন্নত জাতের সরিষার নাম।
পদ্মা, মধুবালা উন্নত জাতের তরমুজের নাম।
যমুনা একটি উন্নত জাতের মরিচের নাম।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৪২.
২০১২ সালের ১৯ মে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
  1. ক) ওয়াসফিয়া নাজরিন
  2. খ) মুসা ইব্রাহিম
  3. গ) এম এ মুহিত
  4. ঘ) নিশাত মজুমদার
সঠিক উত্তর:
ঘ) নিশাত মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিশাত মজুমদার
ব্যাখ্যা
নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে এভারেস্ট চূড়ায় উঠতে সক্ষম হন। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
৪৩.
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময়ের পার্থক্য কত ঘণ্টা?
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
ক) ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ঘণ্টা
ব্যাখ্যা
Bangladesh Standard Time is 6 hours ahead of Greenwich Mean Time ( GMT+6 ). Source: Greenwich Mean Time website
৪৪.
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
  1. ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
  2. খ) ভূমধ্যসাগর ও আরব সাগর
  3. গ) ভূমধ্যসাগর ও বঙ্গেপসাগর
  4. ঘ) লোহিত সাগর ও আরব সাগর
সঠিক উত্তর:
ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৫.
TI - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) বার্লিন
  3. গ) ব্যাংকক
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) বার্লিন
উত্তর
সঠিক উত্তর:
খ) বার্লিন
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে। উৎসঃ টি আই ওয়েবসাইট।
৪৬.
AIIB কোন আন্তর্জাতিক সংস্থার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
ক) WB
উত্তর
সঠিক উত্তর:
ক) WB
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪৭.
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
খ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারিস
ব্যাখ্যা

UNESCO Headquarters:
Located on the Place de Fontenoy, in Paris, the main building which houses the Headquarters of UNESCO was inaugurated on 3 November 1958. (source: unesco.org)

৪৮.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল-
  1. ক) গ্রিসে
  2. খ) মেসোপটেমিয়ায়
  3. গ) রোমে
  4. ঘ) আরবে
সঠিক উত্তর:
খ) মেসোপটেমিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
খ) মেসোপটেমিয়ায়
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা। এই সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৯.
কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ইরাক
  4. ঘ) আর্জন্টিনা
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
The United States detonated two nuclear weapons over the Japanese cities of Hiroshima and Nagasaki on August 6 and 9, 1945, respectively, with the consent of the United Kingdom, as required by the Quebec Agreement.
Source: Encyclopaedia Britannica.
৫০.
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
  1. ক) নাফ
  2. খ) কর্ণফুলী
  3. গ) নবগঙ্গা
  4. ঘ) ভাগিরথী
সঠিক উত্তর:
ক) নাফ
উত্তর
সঠিক উত্তর:
ক) নাফ
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ। উৎসঃ বাংলাপিডিয়া।