পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৬
সিলেবাস
সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
P সেটের উপাদান সংখ্যা 5 হলে, উক্ত সেটের শক্তি সেটে কয়টি উপাদান থাকবে?
  1. ক) 52
  2. খ) 25
  3. গ) 52 - 5
  4. ঘ) 25 - 1
ব্যাখ্যা
P সেটের উপাদান সংখ্যা 5 হলে,
উক্ত সেটের শক্তি সেটে উপাদান থাকবে
= 25
= 32
.
মূলদ সংখ্যার সেট কিরুপ সেট -
  1. ক) অসীম
  2. খ) সসীম
  3. গ) সার্বিক
  4. ঘ) { }
ব্যাখ্যা
মূলদ সংখ্যার সেট একটি অসীম সেট। 
এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারন করা যায়না, তাই অসীম সেট।
.
ধনাত্মক পূর্ণসংখ্যা, ঋণাত্মক পূর্ণসংখ্যা ও শূন্য নিয়ে গঠিত সেটকে কী বলা হয়?
  1. ক) স্বাভাবিক সংখ্যার সেট
  2. খ) পূর্ণ সংখ্যার সেট
  3. গ) বাস্তব সংখ্যার সেট
  4. ঘ) মুলদ সংখ্যার সেট
ব্যাখ্যা
শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। 
ধনাত্মক পূর্ণসংখ্যা, ঋণাত্মক পূর্ণসংখ্যা ও শূন্য নিয়ে গঠিত সেটকে পূর্ণ সংখ্যার সেট বলে।
পূর্ণ সংখ্যার সেটকে Z দ্বারা প্রকাশ করা হয়।
Z = { - - - - - - 3, - 2, - 1, 0, 1, 2, 3,  - - - - - - }
.
একটা ঘরে রহিম বসে আছে, ৫ মিনিট পর করিম ঐ ঘরে গেলো। ১০ মিনিট পর রহিম ঘর থেকে বের হয়ে আসলো এবং ১৫ মিনিট পর করিমও বের হয়ে আসলো। ভিন্ন ভিন্ন সময়ের জন্য ঐ ঘরটি কোন ঘরের শক্তি সেটের উপসেট?
  1. ক) ৫ মিনিট পরের ঘর
  2. খ) ১০ মিনিট পরের ঘর
  3. গ) ১৫ মিনিট পরের ঘর
  4. ঘ) ঊপরের কোনটিই নয়
ব্যাখ্যা
একটা ঘরে রহিম বসে আছে। এর সেট R = {r}
৫ মিনিট পর করিম ঐ ঘরে গেলো। এর সেট S = {r, k}
১০ মিনিট পর রহিম ঘর থেকে বের হয়ে আসলো। এর সেট K = {k}
১৫ মিনিট পর করিমও বের হয়ে আসলো। এর সেট { } বা Φ
৫ মিনিট পর করিম ঐ ঘরে গেলো। এর সেট {r, k}। অতএব, এর শক্তি সেট = P(S)
P(S) = P({r, k}) = {{r}, {k}, {r, k}, Φ}
অতএব, ৫ মিনিট পরের ঘর এর শক্তি সেট = ভিন্ন ভিন্ন সময়ের জন্য ঘরের সেট
ভিন্ন ভিন্ন সময়ের জন্য ঐ ঘরটি ৫ মিনিট পরের ঘরের শক্তি সেট।
.
9 ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমন করবে যার একটিতে 7 জনের বেশী এবং অন্যটিতে 4 জনের বেশী ধরে না ।দলটি কত প্রকারে ভ্রমন করতে পারবে ?
  1. ক) 126
  2. খ) 246
  3. গ) 136
  4. ঘ) 320
ব্যাখ্যা
(ক) প্রক্রিয়ায়
১ম যানে : 7 জন 
২য় যানে : 2 জন 

(খ) প্রক্রিয়ায়
১ম যানে : 6 জন 
২য় যানে: 3 জন 

(গ) প্রক্রিয়ায়
১ম যানে : 5 জন 
২য় যানে: 4 জন 

এখানে (ক) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C7 অথবা 9C2 
কারন ভ্রমনটা 9 জন একসাথে করবে ।
সুতরাং যখন 7 জন যাবে তখন বাকি 2 জন এমনিই যাবে ।

অনুরুপভাবে (খ) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C6 বা 9C3

(গ) প্রক্রিয়ায় ভ্রমন করার উপায় 9C5 বা 9C4

ভ্রমন করার মোট উপায় = 9C7 + 9C6 + 9C5 = 246
.
বিভিন্ন কাজের জন্য ৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে কতভাবে বিতরণ করা যায়?
  1. ক) ৩০
  2. খ) ৯০
  3. গ) ১০০০
  4. ঘ) ৩০০০
ব্যাখ্যা
৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে বিতরণ করা উপায়
= ১০
= ১০০০
.
কামাল ঢাকা থেকে রাজশাহী ৫ উপায়ে যেতে পারে এবং রাজশাহী থেকে রংপুর ৩ উপায়ে যেতে পারে। সে ঢাকা থেকে রংপুর কত উপায়ে যেতে পারবে?
  1. ক) ৮
  2. খ) ১৫
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা
কামাল ঢাকা থেকে রাজশাহী ৫ উপায়ে যেতে পারে
অর্থাৎ ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথ বা যানবাহন  ৫ টি 

রাজশাহী থেকে রংপুর ৩ উপায়ে যেতে পারে।
অর্থাৎ রাজশাহী থেকে রংপুর যাওয়ার পথ বা যানবাহন  ৩ টি 

মোট উপায় = ৩ × ৫ = ১৫
.
ZIGGURAT শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে?
  1. ক) 40320
  2. খ) 5040
  3. গ) 2520
  4. ঘ) 20160
ব্যাখ্যা
ZIGGURAT শব্দটিতে মোট আটটি বর্ণ আছে যার মধ্যে G দুইটি। 
নির্ণেয় শব্দের সংখ্যা = 8!/2! = 40320/2 = 20160 
.
5 টি বইয়ের মধ্যে 2 টি বিশেষ বই একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 120
  2. খ) 24
  3. গ) 440
  4. ঘ) 48
ব্যাখ্যা
5 টি বইয়ের মধ্যে 2 টি বিশেষ বই একত্রে নিয়ে সাজানোর উপায়
= 4!2! [ দুইটি বইকে একটা ধরলে চারটি বই পাওয়া যায় ও দুইটি বিশেষ বইকে নিজেদের মধ্যে 2! উপায়ে সাজানো যায় ]
= 24 × 2
= 48
১০.
1টি মুদ্রাকে উপরে নিক্ষেপ করলে তার হেড পড়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
আমরা জানি, ঘটনা ঘটার সম্ভাব্যতা= অনুকূল ঘটনা/মোট ঘটনা
মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড না হয় টেল পড়বে 
∴ মোট ঘটনা 2 টা
হেড পড়ার সম্ভাব্যতা = 1/2
১১.
একটি বাক্সে 3টি লাল, 4টি নীল এবং 5টি সাদা রং এর বল আছে। দৈবচয়নে একটি বলের লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 1/4
  3. গ) 2/3
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
বাক্সে মোট বলের সংখ্যা
= 3 + 4 + 5
= 12 টি

একটি বল লাল হওয়ার সম্ভাব্যতা
= 3/12

একটি বল সাদা হওয়ার সম্ভাব্যতা
= 5/12

সুতরাং এলোমেলোভাবে তোলা বল লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা
= 3/12 + 5/12
= 8/12
= 2/3
১২.
একটি ছক্কা নিক্ষেপে টানা চারবার একমাত্র জোড় মৌলিক সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ক) 64
  2. খ) 1/64
  3. গ) 1/46
  4. ঘ) 46
ব্যাখ্যা
ছক্কায় একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 যা মাত্র একবার আছে।  
ছক্কায় নমুনা বিন্দু মোট 6 টি 
অতএব, একটি ছক্কা নিক্ষেপে টানা চারবার একমাত্র জোড় মৌলিক সংখ্যা পাবার সম্ভাবনা
= 1/6 × 1/6 × 1/6 × 1/6
= 1/64
১৩.
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হল। ছক্কায় 5 ও মুদ্রায় H আসার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/6
  3. গ) 1/12
  4. ঘ) 3/11
ব্যাখ্যা

নমুনা ক্ষেত্রটি = {1H, 2H, 3H, 4H, 5H, 6H, 1T, 2T, 3T, 4T, 5T, 6T}
এখানে মোট নমুনা বিন্দু 12 টি। 
ছক্কায় 5 ও মুদ্রায় H এমন নমুনাবিন্দু মাত্র একটি (5H) আছে। 
 ছক্কায় 5 ও মুদ্রায় H আসার সম্ভাবনা
= P(5H)
= 1/12
১৪.
দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হল। ১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 3/4
  4. ঘ) 1/4
ব্যাখ্যা

নমুনা ক্ষেত্রটি = {HH, HT, TH, TT}
নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু 4 টি
নমুনা বিন্দুতে ১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T (HT)  মাত্র একবার আছে। 
১ম মুদ্রায় H ও ২য় মুদ্রায় T আসার সম্ভাবনা,
P(HT) = 1/4
১৫.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হল। তিনটাই হেড পাবার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/12
  3. গ) 1/3
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
Probability tree নিম্নরূপঃ

নমুনা ক্ষেত্রটি = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
মোট নমুনা বিন্দু 8 টি।
নমুনা ক্ষেত্রে, HHH নমুনা বিন্দু মাত্র 1 টি 
তিনটাই হেড পাবার সম্ভাবনা = 1/8
১৬.
কোন একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেলো ৬৫ জন প্রথম আলো, ৪০ জন ভোরের কাগজ, ৪৫ জন জনকণ্ঠ, ৫২ জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্য থেকে একজনকে দৈব ভাবে নির্বাচন করলে, তার যুগান্তর পত্রিকা না পড়ার সম্ভাবনা কত?
  1. ক) ২৬/১০১
  2. খ) ৭৫/১০১
  3. গ) ১৩/৫০
  4. ঘ) ৯/২০২
ব্যাখ্যা
পত্রিকা পড়েন মোট 
= ৬৫ + ৪০ + ৪৫ + ৫২
= ২০২ জন
যুগান্তর পত্রিকা পড়েন ৫২ জন 
যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা
= ৫২/২০২
= ২৬/১০১
যুগান্তর পত্রিকা না পড়ার পরার সম্ভাবনা
= (১ - ২৬/১০১)
= (১০১ - ২৬)/১০১
= ৭৫/১০১
১৭.
52 টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো। তাসটি টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/26
  2. খ) 1/13
  3. গ) 1/52
  4. ঘ) 2/13
ব্যাখ্যা
52 টি তাসের মধ্যে টেক্কা থাকে 4 টি।

∴ উত্তোলিত তাসটি টেক্কা হওয়ার সম্ভাব্যতা
= 4/52
= 1/13
১৮.
জোড় স্বাভাবিক সংখ্যার একটি সেট হতে একটি সংখ্যা নেয়া হলে সেটি বিজোড় হবার সম্ভাবনা কত?
  1. ক) 1
  2. খ) ∞
  3. গ) 0
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
জোড় সংখ্যার সেট এ বিজোড় সংখ্যা থাকবে না।
তাই এটি একটি অসম্ভব ঘটনা এবং সম্ভাব্যতা = 0
অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা 0
নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা 1
১৯.
A ও B দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) P(A∪B) = P(A) + P(B)
  2. খ) P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
  3. গ) P(A∪B) = P(A) × P(B)
  4. ঘ) P(A∪B) = P(A \ B)
ব্যাখ্যা
A ও B দুইটি পরস্পর বর্জনশীল ঘটনা হলে, P(A∪B) = P(A) + P(B)
A ও B দুইটি পরস্পর অবর্জনশীল ঘটনা হলে, P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)

সূত্র - উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত, NCTB কর্তৃক অনুমোদিত যেকোনো বই। 
২০.
দ্বাদশ শ্রেণির দশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ হলে পরিসরাঙ্ক কত?
35, 40, 45, 50, 60, 80, 85, 70, 80, 60
  1. ক) 35.71% 
  2. খ) 64.29% 
  3. গ) 50% 
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
35, 40, 45, 50, 60, 80, 85, 70, 80, 60

তথ্য সারির সর্বোচ্চ মান, H = 85 
সর্বনিম্ন মান, L = 35

অতএব, পরিসর,
R = H - L
=  85 - 35
= 50

পরিসরাঙ্ক, VR
= R/(H + L) × 100%
= 50/(85 + 35) × 100%
= 50/120 × 100%
= 5/12 × 100%
= (500/12)%
=41.67%
২১.
5, 7, 12, 9, 17, 10, 15 তথ্য সারির চতুর্থক ব্যবধান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমে সাজিয়ে পাইঃ
5, 7, 9, 10, 12, 15, 17
n = 7

(n + 1)/4
= (7 + 1)/4
= 8/4
= 2;
দ্বিতীয় পদ = 7;
Q1 = 7

(n + 1)/4 × 3
= 2 × 3
= 6;
ষষ্ঠ পদ = 15;
Q3 = 15

চতুর্থক ব্যবধান
= (Q3 - Q1)/2
= 15 - 7/2
= 8/2
= 4
-----------------------------
সংক্ষেপে,
মানের ঊর্ধক্রমে: 5, 7, 9, 10, 12, 15, 17

চতুর্থক ব্যবধান
= {3 × (পদ সংখ্যা + 1) / 4}  তম পদ - {(পদ সংখ্যা + 1) / 4 তম পদ }/2 
= {3(7 + 1)/4 তম পদ - (7 + 1)/4 তম পদ}/2
= (6 তম পদ - 2 তম পদ)/2
= (15 - 7)/2
= 4
২২.
নিচের সারণির প্রথম চতুর্থক কত?
  1. ক) 69.44
  2. খ) 4.26
  3. গ) 60.91
  4. ঘ) 6.54
ব্যাখ্যা
তথ্য সংখ্যা, n = 100 এবং N/4 = 100/4 = 25
25 তম পদ 60 - 65 শ্রেণিতে বিদ্যমান। অর্থাৎ Q1 শ্রেণিতে আছে। 
নিচের সারণির প্রথম চতুর্থক,
Q1
= L1 + (N/4 - F1) × c/f
= 60 + (25 - 21) × 5/22
= 60 + 0.91
= 60.91
২৩.
3, 4, 4, 5 তথ্যসারির ভেদাঙ্ক কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 16
অনির্ধারিত
ব্যাখ্যা
এখানে, তথ্য সংখ্যা, n = 4
গাণিতিক গড় = (3 + 4 + 4 + 5)/4 = 4
ভেদাঙ্ক = {(3 - 4)2 + (4 - 4)2 + (4 - 4)2 + (5 - 4)2}/4
= (1 + 0 + 0 + 1)/4
= 2/4
= 1/2
২৪.
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. ক) √{(n2 - 1)/12}
  2. খ) √{(n2 + 1)/12}
  3. গ) √{(n2 - 1)/2}
  4. ঘ) {(n2 - 1)/12}
ব্যাখ্যা
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
= √{(n2 - 1)/12}
২৫.
A ও B দুইটি শেয়ার কোম্পানির শেয়ার গড় মূল্য যথাক্রমে 20 টাকা ও 25 টাকা, যার পরিমিত ব্যবধান যথাক্রমে 5.6 টাকা ও 5 টাকা। A কোম্পানির শেয়ার মূল্যের বিভেদাঙ্ক কত?
  1. ক) 20%
  2. খ) 28%
  3. গ) 15%
  4. ঘ) 24%
ব্যাখ্যা
A কোম্পানির শেয়ার মূল্যের বিভেদাঙ্ক
= 5.6/20 × 100%
= 28%
২৬.
একটি দোকানে ৫০ ডজন লাল কলম আছে এবং অপর দোকানে ৪০ ডজন নীল কলম আছে। ১ম দোকানের কলমগুলোর সেট A ও ২য় দোকানের কলমগুলোর সেট B হলে, A∪B সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ১০৮০
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
একটি দোকানে ৫০ ডজন লাল কলম আছে।
অর্থাৎ প্রত্যেকটি কলমের রং হচ্ছে লাল।
সবগুলো কলমের প্রত্যেকটি লাল কলমকে a দ্বারা সুচিত করলে, 
A = {a};
দোকানে ৫০ × ১২ বা ৬০০ টি লাল কলম থাকলেও প্রত্যেকটি একই কলম হওয়ায় A সেটের উপাদান সংখ্যা ১ হবে।

অপর দোকানে ৪০ ডজন নীল কলম আছে। 
অর্থাৎ প্রত্যেকটি কলমের রং হচ্ছে নীল। 
সবগুলো কলমের প্রত্যেকটি নীল কলমকে b দ্বারা সুচিত করলে, 
B = {b}; 
দোকানে ৪০ × ১২ বা ৪৮০ টি লাল কলম থাকলেও প্রত্যেকটি একই কলম হওয়ায় B সেটের উপাদান সংখ্যা ১ হবে।
A∪B = {a} ∪ {b} = {a, b}
n(A∪B) = 2
A∪B সেটের উপাদান সংখ্যা 2।