পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১২ ডিসেম্বর, ২০২০সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -সুরমা- ২৪.০২.২০১২ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১২ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্‌ঝুম নিরালায়!”
পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
ঘ) জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা

“আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝঝুম নিরালায়!
হাত জোড় করে দোয়া মাঙ দাদু, আয় খোদা! দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নসিব হয়।”

পঙ্‌ক্তিগুলো কবি জসীমউদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দিন কলেজজীবনেই ‘কবর’ কবিতাটি রচনা করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?
  1. ক) আবদুল্লাহ
  2. খ) চিলেকোঠার সেপাই
  3. গ) দেনাপাওনা
  4. ঘ) কেরী সাহেবের মুনশী
সঠিক উত্তর:
খ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
খ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) জহির রায়হান
  4. ঘ) রশীদ হায়দার
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা

হুমায়ুন আহমেদের প্রথম টেলিভিশন নাটক প্রথম প্রহর (১৯৮৩, পরিচালনা- নওয়াজেস আলী খান)।
তাঁর প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
এ ছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে: বহুব্রীহি (কমেডি), অয়োময় (সামাজিক-ঐতিহাসিক), কোথাও কেউ নেই (নাগরিক জীবনভিত্তিক), আজ রবিবার (পারিবারিক-সামাজিক), নক্ষত্রের রাত (আধুনিক জীবনসমস্যা) এবং অসংখ্য একক ও ধারাবাহিক নাটক।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'কোনোভাবেই যা নিবারণ করা যায় না।'- এক কথায় কী হবে?
  1. ক) অনিবার্য
  2. খ) অনন্যোপায়
  3. গ) অদম্য
  4. ঘ) অসম্ভব
সঠিক উত্তর:
ক) অনিবার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) অনিবার্য
ব্যাখ্যা

নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা দমন করা যায় না- অদম্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা একাডেমী অভিধান।

.
'যা অধ্যয়ন করা হয়েছে।'- এক কথায় কী হবে?
  1. ক) পঠিত
  2. খ) অধীত
  3. গ) অধ্যয়িত
  4. ঘ) অধ্যায়িত
সঠিক উত্তর:
খ) অধীত
উত্তর
সঠিক উত্তর:
খ) অধীত
ব্যাখ্যা

যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।
পাঠ করা হয়েছে এমন - পঠিত।
বাংলা একাডেমি অভিধানে 'পঠিত' শব্দটিকে 'অধীত' শব্দের অর্থ বা সমার্থক শব্দ হিসাবে দেখানো হয়েছে।
কিন্তু পাঠ ও অধ্যয়ন শব্দের মধ্যে অর্থগত ভিন্নতা রয়েছে। তাই, অধিক গ্রহণযোগ্য হিসাবে 'অধীত' শব্দটিকে গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, নবম-দশম শ্রেনির বাংলা ভাষার ব্যাকরণ বইয়েও “যা অধ্যয়ন করা হয়েছে” এর এক কথায় প্রকাশ “অধীত” দেওয়া আছে।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নীরিক্ষণ
  2. খ) নিরীক্ষন
  3. গ) নিরীক্ষণ
  4. ঘ) নীরীক্ষণ
সঠিক উত্তর:
গ) নিরীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরীক্ষণ
ব্যাখ্যা
নিরীক্ষণ, নিরীক্ষা (বিশেষ্য) মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন; অভিনিবেশের সঙ্গে দর্শন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) স্বায়ত্তসাশন
  2. খ) স্বায়ত্তসাশণ
  3. গ) স্বায়ত্তশাসণ
  4. ঘ) স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
ঘ) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য) - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
অহঙ্কার পতনের মূল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে শূন্য
  2. খ) করণে শূন্য
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরণে শূন্য
সঠিক উত্তর:
খ) করণে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) করণে শূন্য
ব্যাখ্যা

করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - 'অহঙ্কার পতনের মূল’ - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে পতন হবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘অহংকার’।
এবং এর সাথে এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়নি অর্থাৎ এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“নেহাল অঙ্কে খুব কাঁচা”- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা

কোনো বিশেষ গুণে কারও দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।
যেমনঃ রাকিব অঙ্কে কাচা কিন্তু ব্যাকরণে ভালো।
তেমনিভাবে, নেহাল অঙ্কে খুব কাঁচা।
এবং, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়।
সুতরাং, 'অঙ্কে' শব্দটি অধিকরণে সপ্তমী৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?
  1. ক) পদ্‌ + হতি
  2. খ) পৎ + হতি
  3. গ) পদ্‌ + ধতি
  4. ঘ) পৎ + ধতি
সঠিক উত্তর:
ক) পদ্‌ + হতি
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্‌ + হতি
ব্যাখ্যা

ত্‌ ও দ্‌ এর পর হ থাকলে ত্‌ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
যেমন - পদ্‌ + হতি = পদ্ধতি;
উৎ + হার = উদ্ধার।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'ইত্যাদি' কোন সমাস (ইতি হতে আদি)?
  1. ক) তৎপুরুষ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎপুরুষ
ব্যাখ্যা

ইতি হতে আদি = ইত্যাদি।
এটি পঞ্চমী তৎপুরুষ সমাস।

পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যেমন,
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত।
স্কুল থেকে পালানো = স্কুলপালানো।
জেল থেকে মুক্ত = জেলমুক্ত।
স্নাতক থেকে উত্তর = স্নাতকোত্তর।
সর্ব হতে শ্রেষ্ঠ = সর্বশ্রেষ্ঠ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
'ঈগল পাখী' কোন সমাস (ঈগল নামের যে পাখী)?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা

ঈগল নামের যে পাখী = ঈগল পাখী।
এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমন,
হাসি মাখা মুখ = হাসিমুখ
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এমনিভাবে, সিংহাসন, সাহিত্যসভা, গোবর গণেশ, সংবাদপত্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি?
  1. ক) আসন্ন বিপদ
  2. খ) মাথাব্যথা
  3. গ) মহাবিপদ
  4. ঘ) মাথার বোঝা
সঠিক উত্তর:
ক) আসন্ন বিপদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আসন্ন বিপদ
ব্যাখ্যা

শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ, সামনেই বিপদ।
আমার এখন শিরে-সংক্রান্তি, কিভাবে সব সামলাবো তাই ভাবছি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) জলধি
  2. খ) পয়োধি
  3. গ) জলধর
  4. ঘ) শৈবলিনী
সঠিক উত্তর:
ঘ) শৈবলিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শৈবলিনী
ব্যাখ্যা

নদী শব্দের সমার্থক শব্দঃ শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, প্রবাহিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১৫.
'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) পঙ্কিল
  2. খ) অপরিস্কার
  3. গ) নোংরা
  4. ঘ) অনির্মল
সঠিক উত্তর:
ক) পঙ্কিল
উত্তর
সঠিক উত্তর:
ক) পঙ্কিল
ব্যাখ্যা

"নির্মল" শব্দের বিপরীতার্থক শব্দ - পঙ্কিল বা মলিন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।।

১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Agreable
  2. খ) Agreeable
  3. গ) Agreeabel
  4. ঘ) Agreabel
সঠিক উত্তর:
খ) Agreeable
উত্তর
সঠিক উত্তর:
খ) Agreeable
ব্যাখ্যা

Agreeable (adjective)
(১) মনোজ্ঞ; প্রীতিকর; চিত্তহারী; মনোরম: an agreeable odour.
(২) সম্মত; রাজি: He is not agreeable to the proposal.
Agreeably (adverb) প্রীতিকরভাবে।

১৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Buracrat
  2. খ) Bureaucret
  3. গ) Bureaucrat
  4. ঘ) Buracrate
সঠিক উত্তর:
গ) Bureaucrat
উত্তর
সঠিক উত্তর:
গ) Bureaucrat
ব্যাখ্যা

Bureaucrat (noun) (প্রায়শ অপকর্ষসূচক) সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।
Bureaucratic (adjective) আমলাসুলভ; আমলাতান্ত্রিক।
Bureaucratically (adverb) আমলাতান্ত্রিকভাবে।

১৮.
কোনটি Material Noun?
  1. ক) Wood
  2. খ) Mouth
  3. গ) Team
  4. ঘ) Knife
সঠিক উত্তর:
ক) Wood
উত্তর
সঠিক উত্তর:
ক) Wood
ব্যাখ্যা

সে সকল noun দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে Material Noun বলে।
যেমন- Paper, Wood, Salt, Milk, Water, Gold, Iron, Diamond, Rice, Oil, Brick ইত্যাদি।

১৯.
কোনটি Collective Noun?
  1. ক) June
  2. খ) Team
  3. গ) month
  4. ঘ) Envelope
সঠিক উত্তর:
খ) Team
উত্তর
সঠিক উত্তর:
খ) Team
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

২০.
'The man is climbing the cliff' বাক্যটির Passive form হবে-
  1. ক) The cliff is climbed by the man.
  2. খ) The cliff is being climbed by the man.
  3. গ) The cliff has been climbed by the man.
  4. ঘ) The cliff was being climbed by the man.
সঠিক উত্তর:
খ) The cliff is being climbed by the man.
উত্তর
সঠিক উত্তর:
খ) The cliff is being climbed by the man.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটি Present continuous tense এ আছে এবং এতে verb হিসেবে আছে ‘is climbing’.
Passive voice এ ‘is climbing’ পরিবর্তিত হয়ে ‘is being climbed’ হয়।
শুধু অপশন (খ) তে ‘is being climbed’ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২১.
'He taught me to read Arabic' বাক্যটির Passive form হবে-
  1. ক) I was taught by him to read Arabic.
  2. খ) I have been taught by him to read Arabic.
  3. গ) I had been taught by him to read Arabic.
  4. ঘ) I was being taught by him to read Arabic.
সঠিক উত্তর:
ক) I was taught by him to read Arabic.
উত্তর
সঠিক উত্তর:
ক) I was taught by him to read Arabic.
ব্যাখ্যা

Voice change এর সাধারণ নিয়ম অনুসারে ব্যক্তিবাচক object (me) কে passive voice এর subject (I) তে রূপান্তর করা হয়েছে।
আবার যেহেতু প্রশ্নোক্ত বাক্যটি past indefinite tense এর তাই passive voice এ auxiliary verb হিসেবে was ব্যবহৃত হয়েছে।

২২.
He said to me, ‘Wait until I come.’ বাক্যটির Indirect speech হবে-
  1. ক) He asked me to wait until he came.
  2. খ) He asked me to wait until he comes.
  3. গ) He told me to wait until he has come.
  4. ঘ) He told me for wait until he has returned.
সঠিক উত্তর:
ক) He asked me to wait until he came.
উত্তর
সঠিক উত্তর:
ক) He asked me to wait until he came.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে Reporting verb- 'said'.
Reported speech- 'Wait until I come'.
Reporting verb ‘past tense’ এ আছে এবং Reported speech ‘present indefinite tense’ এ আছে।
তাই Indirect speech এ Reported speech পরিবর্তিত হয়ে ‘past indefinite tense’ হবে।
শুধু অপশন (ক) তে Reported speech ‘past indefinite tense’ এ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২৩.
Anwar said, ''What a fool I am!'' বাক্যটির Indirect speech হবে-
  1. ক) Anwar said that he is a great fool.
  2. খ) Anwar told that he has been a great fool.
  3. গ) Anwar exclaimed that he was a great fool.
  4. ঘ) Anwar told that he had been a great fool.
সঠিক উত্তর:
গ) Anwar exclaimed that he was a great fool.
উত্তর
সঠিক উত্তর:
গ) Anwar exclaimed that he was a great fool.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে Reporting verb- 'said'.
Reported speech- 'What a fool I am'.
Reporting verb ‘past tense’ এ আছে এবং Reported speech ‘present indefinite tense’ এ আছে।
তাই Indirect speech এ Reported speech পরিবর্তিত হয়ে ‘past indefinite tense’ হবে।
শুধু অপশন (গ) তে Reported speech ‘past indefinite tense’ এ আছে, তাই এটিই সঠিক উত্তর।

২৪.
Anger may be compared _____ fire. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) with
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) against
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা

Compare with - একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা
Compare to - অসম বস্তুর মধ্যে তুলনা।

২৫.
Feed the baby _____ milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) on
উত্তর
সঠিক উত্তর:
গ) on
ব্যাখ্যা

Feed (verb transitive), (verb intransitive)
(১) feed (on) খাওয়ানো; খাদ্য জোগানো।
feed oneself মুখে খাবার তোলা।
feed up বাড়তি খাবার দেওয়া; পুষ্টিবর্ধক খাবার দেওয়া: The sick boy needs feeding up.
be feed up (with) (লাক্ষণিক) (কোনো ব্যাপারে অত্যন্ত বিরক্ত হওয়া; চরম হতাশ হওয়া।
feeding bottle (noun) মাইপোষ।
(২) feed to কোনো প্রাণীকে খাবার হিসেবে দেওয়া; to feed meat to dogs.
(৩) (প্রাণীদের ক্ষেত্রে) খাদ্য গ্রহণ করা; খাওয়া।
(৪) feed on খেয়ে বেঁচে থাকা: The cow feeds chiefly on grass.
(৫) রসদ জোগানো; প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা: This lake is fed by two rivers.
Source: Bangla Academy Dictionary.

২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I feel unwell.
  2. খ) I took a bath.
  3. গ) I am somewhat sure.
  4. ঘ) I sold my furnitures.
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি বাতিল করা হয়েছে।
Option (ক), (খ) এবং (গ) তিনটি বাক্যই শুদ্ধ।
শুধু Option (ঘ) এর বাক্যটি অশুদ্ধ।
Option (ঘ) এর শুদ্ধ বাক্য হলো- I sold my furniture.

২৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The cart was laden fully.
  2. খ) Your information is false.
  3. গ) Listen to my advices.
  4. ঘ) Who brought these news?
সঠিক উত্তর:
খ) Your information is false.
উত্তর
সঠিক উত্তর:
খ) Your information is false.
ব্যাখ্যা

অপশন (খ) এর বাক্যটি শুদ্ধ।

অপশন (ক) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ The cart was laden.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Listen to my advice.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Who brought this news?

২৮.
কোনটি 'Joyful' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Gloomy
  2. খ) Depressed
  3. গ) Dull
  4. ঘ) Cheerful
সঠিক উত্তর:
ঘ) Cheerful
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Cheerful
ব্যাখ্যা

Joyful- আনন্দপূর্ণ; উৎফুল্ল।
Cheerful- আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম; প্রফুল্ল ও তুষ্ট; আগ্রহী।
Gloomy- বিষণ্ণ।
Depressed- বিষণ্ণ, হতাশ।
Dull- আনন্দহীন; একঘেঁয়ে।

২৯.
কোনটি 'Vacant' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Blank
  2. খ) Engaged
  3. গ) Busy
  4. ঘ) Employed
সঠিক উত্তর:
ক) Blank
উত্তর
সঠিক উত্তর:
ক) Blank
ব্যাখ্যা

Vacant- শূন্য; রিক্ত; খালি; ফাঁকা।
Blank- শূন্য; ফাঁকা; অপূর্ণ; অলিখিত; দাগহীন।

৩০.
'In black and white' এর অর্থ-
  1. ক) In writing
  2. খ) Temporary
  3. গ) False
  4. ঘ) Verbally
সঠিক উত্তর:
ক) In writing
উত্তর
সঠিক উত্তর:
ক) In writing
ব্যাখ্যা

In black and white: in writing or print.
বাংলা অর্থঃ লিখিতভাবে।
Synonyms: in print, printed, written down, set down, on paper, committed to paper, recorded, on record, documented, clearly/plainly/explicitly defined.
'I wish to see the proposals in black and white.'
'I had to believe it, because it was there in writing.'

৩১.
যদি ১২ জন শ্রমিক ৪ দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৬ দিনে
সঠিক উত্তর:
ঘ) ৬ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ দিনে
ব্যাখ্যা

১২ জনে আয় করে = ৪ দিনে
∴ ৮ জনে আয় করে = (৪X১২)/৮ দিনে।
= ৬ দিনে।

৩২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ১০ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ঘণ্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে বেগ = ২০ + ৪ = ২৪ কিমি/ঘন্টা
∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ৯৬/২৪ = ৪ ঘন্টা।
স্রোতের প্রতিকূলে বেগ = ২০ - ৪ = ১৬ কিমি/ঘন্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৯৬/১৬ = ৬ ঘন্টা।
∴ মোট সময় লাগে = ৪ + ৬ = ১০ ঘন্টা।

৩৩.
একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
  1. ক) ৯ : ১
  2. খ) ১ : ৯
  3. গ) ১০ : ৯
  4. ঘ) ৫ : ১
সঠিক উত্তর:
ক) ৯ : ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ : ১
ব্যাখ্যা

সঞ্চয় = ৫০০০ - ৪৫০০ = ৫০০ টাকা।
∴ ব্যয় ∶ সঞ্চয় = ৪৫০০ ∶ ৫০০ = ৯ ∶ ১

৩৪.
৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
  1. ক) ৮ লিটার
  2. খ) ১০ লিটার
  3. গ) ১২ লিটার
  4. ঘ) ১৫ লিটার
সঠিক উত্তর:
খ) ১০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৩
∴ পেট্রোলের পরিমাণ = ৪/(৪+৩) X ৩৫ = ২০ লিটার।
অকটেনের পরিমাণ = ৩/(৪+৩) X ৩৫ = ১৫ লিটার।
নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ৪ ∶ ৫
= (৪ X ৫) ∶ (৫ X ৫)
= ২০ ∶ ২৫
∴ অকটেন মিশাতে হবে = ২৫ - ১৫ = ১০ লিটার।

৩৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৪/৯
  3. গ) ৭/৯
  4. ঘ) ৯/১৩
সঠিক উত্তর:
গ) ৭/৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭/৯
ব্যাখ্যা

৭/৯ = ০.৭৮
৩/৪ = ০.৭৫
৪/৯ = ০.৪৪
৯/১৩ = ০.৬৯
সুতরাং, বৃহত্তম ভগ্নাংশ = ৭/৯

৩৬.
একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৩৫০
  2. খ) ১৪০০
  3. গ) ১৪৪০
  4. ঘ) ১৪৬০
সঠিক উত্তর:
খ) ১৪০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪০০
ব্যাখ্যা

৬% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১০৬ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৪৮৪ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৪৮৪)/১০৬ জন
= ১৪০০ জন।

৩৭.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-
  1. ক) ১৩ সেমি
  2. খ) ১৪ সেমি
  3. গ) ১২ সেমি
  4. ঘ) ১৫ সেমি
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
ব্যাখ্যা

AB = ২৪ সেমি
∴ AD = ১২ সেমি
AF2 = AD2 + FD2
= ১২ + ৫
= ১৪৪ + ২৫
= ১৬৯
∴ AF = ১৩ সেমি
৩৮.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

ধরি, বাহুর সংখ্যা n
সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণ = (n-2) x 180
বা, 135 x n = (n-2) x 180
বা, 135n = 180n – 360
বা, 45n = 360
বা, n = 360/45
∴ n = 8

৩৯.
একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪২ টাকা
  2. খ) ৪৫ টাকা
  3. গ) ৪৮ টাকা
  4. ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০ টাকা
ব্যাখ্যা

১০% লাভে,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ X ৫৫)/১১০ টাকা।
= ৫০ টাকা।

৪০.
কোনো পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১% পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ৮ জন
  2. খ) ১০ জন
  3. গ) ১১ জন
  4. ঘ) ১২ জন
সঠিক উত্তর:
খ) ১০ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ জন
ব্যাখ্যা

শুধু পদার্থবিদ্যায় পাস করে = (৮৫ - ৭৬)%
= ৯%
শুধু রসায়নশাস্ত্রে পাস করে = (৮১ - ৭৬)%
= ৫%
পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র এবং উভয় বিষয়ে পাস করে = (৯ + ৫ + ৭৬)%
= ৯০%
∴ উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৯০)%
= ১০%

৪১.
১ হতে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
ক) ২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২।
∴ (৫১ + ১)/২ = ২৬

৪২.
a − 1/a = 3 হলে, a3 − 1/a3 এর মান হবে-
  1. ক) 18
  2. খ) 24
  3. গ) 36
  4. ঘ) 42
সঠিক উত্তর:
গ) 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 36
ব্যাখ্যা

a3 - 1/a3
= (a - 1/a)3 + 3 . a . 1/a (a - 1/a)
= 33 + 3 X 3
= 27 + 9
= 36

৪৩.
x2 − y2 + 2y − 1 এর একটি উৎপাদক-
  1. ক) x + y + 1
  2. খ) x + y - 1
  3. গ) x - y - 1
  4. ঘ) x - 2y + 1
সঠিক উত্তর:
খ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
=(x + y - 1) (x - y + 1)

৪৪.
(০.১ × ০.২ × ০.০০৩) / (০.০১ × ০.০২ × ০.০৩) এর মান কত?
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ০.০০১
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা

(০.১ × ০.২ × ০.০০৩) / (০.০১ × ০.০২ × ০.০৩)
= ০.০০০০৬ / ০.০০০০০৬
= ৬ / ০.৬
= ১০

৪৫.
একজন মাঝি স্রোতের আনুকূলে ১ ঘণ্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ক) ১(১/২)
  2. খ) ১(২/৩)
  3. গ) ১(৩/৪)
  4. ঘ) ১(৩/৫)
সঠিক উত্তর:
ক) ১(১/২)
উত্তর
সঠিক উত্তর:
ক) ১(১/২)
ব্যাখ্যা

মোট সময় = ১ + ৩ = ৪ ঘন্টা
মোট দূরত্ব = ৩ + ৩ = ৬ মাইল
∴ গড় বেগ = ৬/৪ = ১ (১/২)

৪৬.
তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
  1. ক) পরিবহন
  2. খ) পরিচলন
  3. গ) বিকিরণ
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকিরণ
ব্যাখ্যা

তাপ সঞ্চালন হয় তিন প্রক্রিয়ায়।
১) পরিবহন,
২) পরিচলন,
৩) বিকিরণ।
পরিবহন এবং পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং এই দুই পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত করে তাপ সঞ্চালন করতে হয়।
কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে তাপ পৃথিবীতে এভাবেই আসে। তাই বলা যায় তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ।

৪৭.
নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
  1. ক) রূপা
  2. খ) তামা
  3. গ) সোনা
  4. ঘ) কার্বন
সঠিক উত্তর:
ক) রূপা
উত্তর
সঠিক উত্তর:
ক) রূপা
ব্যাখ্যা

যেসব পদার্থের মধ্য দিয়ে আধান সহজে প্রবাহিত হতে পারে সে সব পদার্থকে পরিবাহী বলে।
যেমন - রুপা, তামা, লোহা ইত্যাদি।
মূলতঃ সকল ধাতব পদার্থই পরিবাহী। পরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধানগুলো কোনো জায়গায় আবদ্ধ না থেকে সমস্ত পরিবাহীতে ছড়িয়ে পরে। তাই দুটি আহিত বস্তুকে কোনো পরিবাহী দিয়ে যুক্ত করলে
সহজেই আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে।
পরিবাহী তড়িৎ প্রবাহে বাধা দান করে না বললেই চলে। পরিবাহী পদার্থকে তাপ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহে বাধা দান করার ক্ষমতা বৃদ্ধি পায়।
উল্লেখ্য, প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি।
তবে রূপার চেয়ে তামা সহজলভ্য বলে বৈদ্যুতিক সরঞ্জামে তামার ব্যবহার বেশি।
উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৪৮.
নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
  1. ক) ক্যালসিয়াম কার্বনেট
  2. খ) সোডিয়াম ক্লোরাইড
  3. গ) চিনি
  4. ঘ) সালফিউরিক এসিড
সঠিক উত্তর:
ক) ক্যালসিয়াম কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা

সোডিয়ামের যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ স্বচ্ছ, বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়।
বিশুদ্ধ সালফিউরিক এসিড ঘন তৈলাক্ত পদার্থ, যা পানিতে সহজেই দ্রবীভূত হয়।
এছাড়া চিনিও পানিতে দ্রবীভূত হয়।
অন্যদিকে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর, মার্বেল পাথর, চক ও অন্যান্য রূপে বিদ্যমান; যা বিশুদ্ধ পানিতে সম্পূর্ণভাবে অদ্রবণীয়।
Source: chem.ncbi.nlm.nih.gov & Britannica Encyclopaedia.

৪৯.
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
  1. ক) লোহায় মরিচা ধরা
  2. খ) তাপ দ্বারা মোম গলানো
  3. গ) বরফ গলে পানি হওয়া
  4. ঘ) লবণ পানিতে দ্রবীভূত হওয়া
সঠিক উত্তর:
ক) লোহায় মরিচা ধরা
উত্তর
সঠিক উত্তর:
ক) লোহায় মরিচা ধরা
ব্যাখ্যা

যে পরিবর্তনের ফলে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয় অর্থাৎ সম্পূর্ণ নতুন পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
যেমন,
১) লোহায় মরিচা ধরা।
২) উদ্ভিদ, মানুষ ও অন্যান্য প্রাণীর বৃদ্ধি।
৩) ফল পেকে লাল বা হলুদ হওয়া।
৪) গাছের পাতা হলুদ হওয়া।
৫) দুধ থেকে দই হওয়া ইত্যাদি।

যে পরিবর্তনের ফলে কোন পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোন পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলে।
যেমন,
১) পানিকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা।
২) তাপ দ্বারা মোম গলানো।
৩) বরফ গলে পানি হওয়া।
৪) লবণ পানিতে দ্রবীভূত হওয়া ইত্যাদি।
উৎসঃ এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০.
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
  1. ক) ১৯৯৩
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
ব্যাখ্যা

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৬৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত PLO- এর চেয়ারম্যান ছিলেন।
অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে তিনি এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।

৫১.
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
  1. ক) মাইকেল কলিন্স
  2. খ) ইউরি গ্যাগারিন
  3. গ) নীল আর্মস্ট্রং
  4. ঘ) এডুইন অলড্রিন
সঠিক উত্তর:
গ) নীল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
গ) নীল আর্মস্ট্রং
ব্যাখ্যা

চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।

বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক - ১।
এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন আলড্রিন চাঁদে অবতরণ করেন।

উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৫২.
খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
  1. ক) আমিষ
  2. খ) শর্করা
  3. গ) স্নেহ
  4. ঘ) ভিটামিন
সঠিক উত্তর:
ক) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
ক) আমিষ
ব্যাখ্যা

দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্তকণিকা ইত্যাদি অধিকাংশই আমিষ দ্বারা তৈরি।
আমিষ দেহের এন্টিবডি উৎপাদনে মূখ্য ভূমিকা পালন করে।
এটি রক্তের হিমোগ্লোবিন তৈরিতেও সাহায্য করে।

৫৩.
প্রোটিনের মূল উপাদান কী?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা

আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত।
আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে।
সালফার, ফসফরাস ও আয়রন সামান্য পরিমাণে থাকে।
শুধু আমিষ জাতীয় খাদ্যই দেহে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ খাদ্য।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৫৪.
এইচআইভি কী?
  1. ক) ব্যাকটেরিয়া
  2. খ) সায়ানো ব্যাকটেরিয়া
  3. গ) ভাইরাস
  4. ঘ) ছত্রাক
সঠিক উত্তর:
গ) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাইরাস
ব্যাখ্যা

AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়।
ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৫৫.
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
  1. ক) অল্পবয়সী ছেলেমেয়েরা
  2. খ) অল্পবয়সী মেয়েরা
  3. গ) অল্পবয়সী ছেলেরা
  4. ঘ) বৃদ্ধ-বৃদ্ধারা
সঠিক উত্তর:
ক) অল্পবয়সী ছেলেমেয়েরা
উত্তর
সঠিক উত্তর:
ক) অল্পবয়সী ছেলেমেয়েরা
ব্যাখ্যা

AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
সমাজভুক্ত যেকোন ব্যক্তিই HIV সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ।
তবে যুবসমাজ, অল্পবয়সী ছেলেমেয়েরা এই ভাইরাস দ্বারা সংক্রমণের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।
উৎসঃ ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম এবং বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৫৬.
কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
  1. ক) ভিটামিন 'বি'
  2. খ) ভিটামিন 'সি'
  3. গ) ভিটামিন 'ডি'
  4. ঘ) ভিটামিন 'কে'
সঠিক উত্তর:
গ) ভিটামিন 'ডি'
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিটামিন 'ডি'
ব্যাখ্যা

ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস হয়।
এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ;
এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৫৭.
'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?
  1. ক) শ্বেতসার
  2. খ) আমিষ
  3. গ) স্নেহ
  4. ঘ) ভিটামিন
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন
ব্যাখ্যা

মিষ্টি কুমড়া বর্ষজীবী লতানো উদ্ভিদ।
মিষ্টি কুমড়ার শিকড় যথেষ্ট বিস্তৃত।
এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণ স্বাস্থ্য উপকারিতা।
এটি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনে কাজ করে।
মিষ্টি কুমড়া ভিটামিন এ, বি-কমপ্লেক্স, সি এবং ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, ফসফরাস, কপার, ক্যারটিনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টসমূহের ধারক।
এছাড়াও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই সবজিটি আমাদের দেহের ক্যান্সার প্রতিরোধক কোষ গঠন করে।
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস ও পত্রিকার স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট।

৫৮.
দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
  1. ক) শ্বেতসার
  2. খ) আমিষ
  3. গ) স্নেহ
  4. ঘ) খনিজ লবণ
সঠিক উত্তর:
খ) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
খ) আমিষ
ব্যাখ্যা

ক্ষয়পূরক এবং বৃদ্ধি সহায়ক খাদ্যঃ প্রোটিন/আমিষ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনে প্রধানত সহায়তা করে থাকে।
ধাতব লবণসমূহ দেহ গঠনে সহায়তা করে থাকে।
তাই যেসকল খাদ্যে প্রোটিন ও ধাতবলবণ যথেষ্ট পরিমাণে পাওয়া যায় সেগুলোকে ক্ষয়পূরক ও বৃদ্ধি সহায়ক খাদ্য বলে।
যেমন, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, বিচি ইত্যাদি।
উৎসঃ নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান (উন্মুক্ত)।

৫৯.
'মঙ্গল' গ্রহের কয়টি উপগ্রহ আছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) কোন উপগ্রহ নাই
সঠিক উত্তর:
ক) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২টি
ব্যাখ্যা

মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি (শতকরা ১৯ ভাগ) যে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়।
মঙ্গলে ফোবস ও ডিমােস নামে দুটি উপগ্রহ রয়েছে।
উৎসঃ ভূগোল, নবম-দশম শ্রেণি।

৬০.
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
ব্যাখ্যা

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ভিত্তিতে ২০০২ সালে পলিথিন ব্যাগের ব্যবহার, উৎপাদন, বিপণন ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আইনের ১৫ ধারায় বলা হয়, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী উৎপাদন করে তাহলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ড হতে পারে।
উৎসঃ কালের কন্ঠ।

৬১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৬২.
কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
  1. ক) দস্তা
  2. খ) সীসা
  3. গ) লোহা
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
ঘ) পারদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পারদ
ব্যাখ্যা

যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে, তাকে ঐ পদার্থের গলনাঙ্ক বলে।
প্রদত্ত পদার্থ গুলোর মধ্যে পারদের গলনাঙ্ক সবচেয়ে কম; যার মান -৩৮.৮৩°C।
ফলে পারদ সাধারণ তাপমাত্রায় তরল পদার্থ।
অন্য দিকে,
দস্তার গলনাঙ্ক ৪১৮°C
সীসার গলনাঙ্ক ৩২৭°C
এবং লোহার গলনাঙ্ক ১৫৩৫°C।

৬৩.
পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয়-
  1. ক) সোডা ওয়াটার
  2. খ) মিল্ক অব লাইম
  3. গ) ওয়াটার গ্যাস
  4. ঘ) মার্ক পারহাইড্রল
সঠিক উত্তর:
ক) সোডা ওয়াটার
উত্তর
সঠিক উত্তর:
ক) সোডা ওয়াটার
ব্যাখ্যা

কোন পানিতে উচ্চচাপে কার্বন ডাই-অক্সাইডকে দ্রবীভূত করলে যে দ্রবণ পাওয়া যায়, তাকে সোডা ওয়াটার বলে।
যেমন- সেভেন আপ, স্প্রাইট, কোকাকোলা ইত্যাদি পানীয়।

৬৪.
'হার্ডডিস্ক' মাপার একক হল-
  1. ক) মেগাবাইট
  2. খ) গিগাবাইট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) টেরাবাইট
সঠিক উত্তর:
খ) গিগাবাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) গিগাবাইট
ব্যাখ্যা

হার্ডডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি।
ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে।
এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্কও বলা হয়।
হার্ডডিস্কের ধারণ ক্ষমতা নির্ণয় করা হয় সাধারণত গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি এককে। তবে, 'গিগাবাইট' এককটি হার্ডডিস্কের ধারণ ক্ষমতা মাপার বহুল প্রচলিত একক।

৬৫.
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
  1. ক) এনড্রোজেন
  2. খ) এস্ট্রোজেন
  3. গ) ইনসুলিন
  4. ঘ) থাইরক্সিন
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনসুলিন
ব্যাখ্যা

বহুমূত্র রোগ, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।

৬৬.
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
  1. ক) ১৮ ভাগ
  2. খ) ২২ ভাগ
  3. গ) ২৫ ভাগ
  4. ঘ) ২৯ ভাগ
সঠিক উত্তর:
গ) ২৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ ভাগ
ব্যাখ্যা

পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়।
তবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৬৭.
আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৭%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
খ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫%
ব্যাখ্যা

পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার হচ্ছে মাটি। সাধারণত আদর্শ মাটিতে ৫% জৈব পদার্থ থাকে।
মাটির গঠন, বর্ণ, পানি ধারণক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়;
যথা-
(ক) বালু মাটি,
(খ) পলি মাটি,
(গ) কাদামাটি এবং
(ঘ) দো-আঁশ মাটি।

৬৮.
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
  1. ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
  2. খ) পেট্রোল পানির সাথে মিশে না
  3. গ) পেট্রোল পানির চেয়ে হালকা
  4. ঘ) খ ও গ উভয়ই ঠিক
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই ঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ উভয়ই ঠিক
ব্যাখ্যা

পেট্রোল একধরনের প্রাকৃতিক হাইড্রোকার্বন যা পানির চেয়ে অনেক হালকা।
এজন্য পেট্রোলের আগুনে পানি দিলে পানি নিচে চলে যায় এবং তা পেট্রোলের সাথে মিশে না।
পেট্রোল উপরে উঠে আগুন জ্বলতেই থাকে।

৬৯.
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম-
  1. ক) ধ্রুব নক্ষত্র
  2. খ) লুব্ধক
  3. গ) সুরনদী
  4. ঘ) প্রক্সিমা সেন্টারাই
সঠিক উত্তর:
খ) লুব্ধক
উত্তর
সঠিক উত্তর:
খ) লুব্ধক
ব্যাখ্যা

লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা।
লুব্ধক এত উজ্জ্বল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্বলতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে।
এটি একটি জোড়া বা যুগ্মতারা।
লুব্ধক বলতে মূলত 'সিরিয়াস এ' তারাটিকে বোঝায়।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৭০.
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
  1. ক) ৬ ভাগের ১ ভাগ
  2. খ) চেয়ে কম
  3. গ) চেয়ে বেশি
  4. ঘ) সমান
সঠিক উত্তর:
ক) ৬ ভাগের ১ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ভাগের ১ ভাগ
ব্যাখ্যা

কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে।
পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।
এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
অর্থাৎ পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন ১০ নিউটন হবে।

৭১.
সুমাত্রা দ্বীপটি অবস্থিত-
  1. ক) বঙ্গোপসাগরে
  2. খ) আরব সাগরে
  3. গ) ভারত মহাসাগরে
  4. ঘ) প্রশান্ত মহাসাগরে
সঠিক উত্তর:
গ) ভারত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত মহাসাগরে
ব্যাখ্যা

সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ।
এটি ভারত মহাসাগরে অবস্থিত।
যার আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল।
এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে নিউগিনি আর বোর্নিও সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
উৎসঃ ওয়ার্ল্ড অ্যাটলাস এবং ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৭২.
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-
  1. ক) শনিবার রাত্রি ১২টা
  2. খ) শনিবার সন্ধ্যা ৬টা
  3. গ) রবিবার সন্ধ্যা ৬টা
  4. ঘ) রবিবার দুপুর ১২টা
সঠিক উত্তর:
ঘ) রবিবার দুপুর ১২টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রবিবার দুপুর ১২টা
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
∴ ৯০ ডিগ্রি = ৯০ X ৪ = ৩৬০ মিনিট = ৬ ঘন্টা।
কোন স্থান থেকে পশ্চিমে গেলে সময় কমবে আর পূর্বে গেলে সময় বাড়বে।
কোন স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন-
১) ৯০ ডিগ্রি পশ্চিমে সময় হবে রবিবার রাত ১২ টা।
এবং ২) ৯০ ডিগ্রি পূর্বে সময় হবে রবিবার দুপুর ১২ টা।

৭৩.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
  1. ক) ১ সেপ্টেম্বর, ১৯৩৯
  2. খ) ১ ডিসেম্বর, ১৯৩৯
  3. গ) ১ মার্চ, ১৯৪০
  4. ঘ) ১ জুন, ১৯৪০
সঠিক উত্তর:
ক) ১ সেপ্টেম্বর, ১৯৩৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ সেপ্টেম্বর, ১৯৩৯
ব্যাখ্যা

১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।

৮ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)

৭৪.
সরকারী ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে?
  1. ক) ১৭৬৫
  2. খ) ১৮২৪
  3. গ) ১৮৩৫
  4. ঘ) ১৮৫৭
সঠিক উত্তর:
গ) ১৮৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৩৫
ব্যাখ্যা

১৮৩৫ খ্রিস্টাব্দে লর্ড মেকলের বিখ্যাত Minute-এ প্রথম ভারতে পাশ্চাত্য বিষয়সমূহ শিক্ষাদানের সুপারিশসহ ইংরেজি ব্যবহারের প্রতি সরকারি অনুমোদন দেওয়া হয়।
পরে লর্ড বেন্টিঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয়দের ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়।
অবশ্য, এর আগেই ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে প্রথম যোগাযোগের সময় থেকে বাংলায় ইংরেজি শিক্ষা শুরু হয় ইংরেজ প্রতিনিধি ও দেশিয় সহযোগী বানিয়াদের মধ্যে বাণিজ্যিক ভাষা হিসেবে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭৫.
পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?
  1. ক) ১৯৫৩ সালে
  2. খ) ১৯৫৪ সালে
  3. গ) ১৯৫৫ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৩ সালে
ব্যাখ্যা

১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
যুক্তফ্রন্টে অংশগ্রহণ করে চারটি দল।
দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, নেজামে-ই ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি ও গণতন্ত্রী দল।
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং পার্লামেন্টারি বোর্ডের সদস্য হন- এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি ছিল ২১ দফার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৬.
কোন মোগল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?
  1. ক) হুমায়ুন
  2. খ) আকবর
  3. গ) শাহজাহান
  4. ঘ) আওরঙ্গজেব
সঠিক উত্তর:
খ) আকবর
উত্তর
সঠিক উত্তর:
খ) আকবর
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক।
পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত তিনি।
পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন।
তিনি মনসবদারী প্রথার প্রচলন করেন, জিজিয়া কর ও তীর্থকর রহিত করেন, বুলান্দ দরওয়াজ ও অমৃতসর স্বর্ণমন্দির নির্মাণ করেন।
সম্রাট আকবর বাংলা বিজয় করেন ১৫৭৬ সালে।
তাঁর সময়ে সমগ্র বঙ্গ দেশ ‘সুবহ-ই-বাঙ্গালাহ’ নামে পরিচিত ছিল।
বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে আকবরের আমলে।
তিনি বাংলা সনের প্রবর্তক ছিলেন।
সূত্রঃ ইসলামের ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৭৭.
পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
  1. ক) ২৫০ টি
  2. খ) ২৭৫ টি
  3. গ) ৩০০ টি
  4. ঘ) ৩০৯ টি
সঠিক উত্তর:
ঘ) ৩০৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০৯ টি
ব্যাখ্যা

১৯৫৪ সালের ৮-১২ মার্চ পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মোট আসন ছিলো ৩০৯টি।
এর মধ্যে মুসলিম আসন ছিলো ২৩৭টি।
নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।
অন্যদিকে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
এ নির্বাচনে তৎকালীন মুসলিম লীগ মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ মুসলিম লীগের প্রথম সারির অধিকাংশ নেতা পরাজিত হন।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ইতিহাস প্রথমপত্র (উন্মুক্ত)।

৭৮.
প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল-
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
ঘ) ৫ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ম
ব্যাখ্যা

১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
সাফ গেমসের প্রথম আসরে মাত্র দু’টি স্বর্ণ, ৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জপদক জিতেছিলেন লাল সবুজের ক্রীড়াবিদরা।
সাত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম হয়।
এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।

৭৯.
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৫৩ সালে
  4. ঘ) ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীর মতিহারে অবস্থিত।
এটি ৬ জুলাই, ১৯৫৩ সালে স্থাপিত হয়।
এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন ড. ইতরাত হোসেন জুবেরি।
উৎসঃ RU Website এবং বাংলাপিডিয়া।

৮০.
ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম-
  1. ক) ইউরিয়া
  2. খ) টিএসপি
  3. গ) অ্যামোনিয়া
  4. ঘ) সালফেট
সঠিক উত্তর:
ক) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরিয়া
ব্যাখ্যা

ঘোড়াশাল সার কারখানায় ইউরিয়া উৎপাদিত হয়।
এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত।

বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর তত্ত্বাবধানে ৬টি কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হচ্ছে।
এ সার কারখানাগুলি হচ্ছে:
১) ফেঞ্চুগঞ্জে অবস্থিত এনজিএফএফ (NGFF),
২) ঘোড়াশালে অবস্থিত ইউএফএফএল (UFFL),
৩) আশুগঞ্জে অবস্থিত জেডএফসিএল (ZFCL),
৪) নরসিংদীর পলাশে অবস্থিত পলাশ সার কারখানা,
৫) চট্টগ্রামে অবস্থিত সিইউএফএল (CUFL) এবং
৬)জামালপুর জেলার সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা।
উৎসঃ বাংলাপিডিয়া।