পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ; সোর্সঃ বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে?
  1. ক) ভারত
  2. খ) ভুটান
  3. গ) তুরস্ক
  4. ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা
বাংলাদেশ গত ৬ ডিসেম্বর ২০২০ প্রথম দেশ হিসেবে ভুটানের সাথে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করেছে।
এর ফলে বাংলাদেশের ১০০টি ও ভুটানের ৩৪টি পণ্য পরস্পরের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে।
(সূত্র: বাংলা ট্রিবিউন, ৬ ডিসেম্বর ২০২০)
.
‘মুজিববর্ষ’ এর নতুন সময়কাল কোনটি?
  1. ক) মার্চ ২০২০ - ১৭ মার্চ ২০২১
  2. খ) মার্চ ২০২০ - ২৬ মার্চ ২০২১
  3. গ) মার্চ ২০২০ - ১৬ ডিসেম্বর ২০২১
  4. ঘ) মার্চ ২০২০ - ৩১ ডিসেম্বর ২০২১
ব্যাখ্যা
বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করেছে। সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১৭ মার্চ ২০২০ থেকে ২৬শে মার্চ ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়।
(সূত্র: একুশে টিভি)
.
মো. সোহরাব হোসাইন সরকারি কর্মকমিশনের কততম চেয়ারম্যান?
  1. ক) ১৩তম
  2. খ) ১৪তম
  3. গ) ১৫তম
  4. ঘ) ১৬তম
ব্যাখ্যা

মো. সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ১৪তম চেয়ার‌ম্যান।
- তিনি ২১ সেপ্টেম্বর ২০২০ কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
- এর পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- তিনি ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।
- চেয়ারম্যানসহ কর্মকমিশনের বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
সূত্র: বিপিএসসি ওয়েবসাইট।

.
চলতি ২০২০-২০২১ অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৫৪ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৫২ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৪৮ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৪৫ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪১ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭ বিলিয়ন ডলার।
গত ২০১৯-২০২০ অর্থবছরে মোট ৫৪ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে পণ্য ও সেবা মিলিয়ে মোট রপ্তানি আয় ছিলো প্রায় ৪০ বিলিয়ন ডলার।
(সূত্রঃ প্রথম আলো)
.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
  1. ক) ৭১.১ বছর
  2. খ) ৭২.৩ বছর
  3. গ) ৭২.৬ বছর
  4. ঘ) ৭৪.২ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৬ বছর।
এর মধ্যে পুরুষদের গড় আয়ু ৭১.১ বছর এবং মহিলাদের গড় আয়ু ৭৪.২ বছর।
২০১৮ সালে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ছিলো ৭২.৩ বছর।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ ও বিবিএস ওয়েবসাইট)
.
করোনা মহামারী সংকট মোকাবেলায় সরকার মোট কত কোটি টাকার আর্থিক প্রণোদনা ও প্যাকেজ ঘোষণা করে?
  1. ক) ৮৮,৩৯০ কোটি টাকা
  2. খ) ১,০১,৯২০ কোটি টাকা
  3. গ) ১,২০,৯৫৩ কোটি টাকা
  4. ঘ) ১,২৭,২৫০ কোটি টাকা
ব্যাখ্যা
করোনা মহামারি সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার স্বাস্থ্য খাতে অতিরিক্ত ব্যয়, জরুরি মানবিক সহায়তা ও অর্থনীতি পুনরুদ্ধারের জন্যে সর্বমোট ১,২০,৯৫৩ কোটি টাকার আর্থিক প্রণোদনা ও প্যাকেজ ঘোষণা করে।
এটি জিডিপির প্রায় ৪.৩ শতাংশ।
(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-৬)
.
প্রথম বাংলাদেশি হিসেবে icddr,b এর নির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) ডা. লুৎফর রহমান
  2. খ) অধ্যাপক ডা. মুঈদ সিদ্দিকী
  3. গ) ডা. আবুল কালাম আজাদ
  4. ঘ) ড. তাহমিদ আহমেদ
ব্যাখ্যা
icddr,b (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) এর নির্বাহী পরিচালক পদে প্রথমবারের মতো কোন বাংলাদেশি হিসেবে নিয়োগ পেলেন ড. তাহমিদ আহমেদ।
তিনি আইসিডিডিআরবির বোর্ড অব ট্রাস্টিজ এবং বর্তমানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
(সূত্রঃ প্রথম আলো রিপোর্ট)
.
বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে?
  1. ক) মাহবুবে আলম
  2. খ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
  3. গ) আব্দুল বাসেত মজুমদার
  4. ঘ) অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু
ব্যাখ্যা
বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল হলেন আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
তিনি ৮ অক্টোবর ২০২০ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী ১৫তম অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম মারা যান।
(সূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট)
.
গত ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে সেবাখাতের অবদান কত শতাংশ?
  1. ক) ৫২.২৫ শতাংশ
  2. খ) ৫১.৩০ শতাংশ
  3. গ) ৫০.৭২ শতাংশ
  4. ঘ) ৪৯.৫৬ শতাংশ
ব্যাখ্যা
বিবিএসের সাময়িক হিসাবে ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে
সেবাখাতের অবদান - ৫১.৩০ শতাংশ।
শিল্পখাতের অবদান – ৩৫.৩৬ শতাংশ
কৃষিখাতের অবদান - ১৩.৩৫ শতাংশ।
২০১৮-১৯ অর্থবছরে জিডিপির সেবাখাতের অবদান ছিলো ৫১.৩৫ শতাংশ।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)
১০.
অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
  1. ক) ১৯৭০ ডলার
  2. খ) ২০৬৪ ডলার
  3. গ) ১৯০৯ ডলার
  4. ঘ) ১৮২৮ ডলার
ব্যাখ্যা
বিবিএসের সাময়িক হিসাবে ২০১৯-২০২০ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
এর আগের ২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিলো ১৯০৯ মার্কিন ডলার
মাথাপিছু জিডিপি ছিলো ১৮২৮ মার্কিন ডলার।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)
১১.
বাংলাদেশে প্রথম কবে করোনা রোগী শনাক্ত হয়?
  1. ক) ১ মার্চ
  2. খ) ৬ মার্চ
  3. গ) ৮ মার্চ
  4. ঘ) ১৮ মার্চ
ব্যাখ্যা
বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়।
১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যায়।
তারপর থেকে বর্তমান (২৬/১২/২০) পর্যন্ত দেশে
করোনায় আক্রান্তের সংখ্যা ৫,০৭,২৬৫ জন।
এর মধ্যে সুস্থ হয়েছেন ৪,৪৮,৮০৩ জন।
মৃত্যুবরণ করেছেন ৭,৩৯৮ জন।
(সূত্র: করোনা ইনফো, বাংলাদেশ সরকার)
১২.
দেশের কোন প্রতিষ্ঠানটি প্রথম করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়?
  1. ক) গণস্বাস্থ্য কেন্দ্র
  2. খ) গ্লোব বায়োটেক লি.
  3. গ) বেক্সিমকো ফার্মা
  4. ঘ) পপুলার ফার্মা
ব্যাখ্যা
প্রথম দেশীয় প্রতিষ্ঠান হিসেবে গ্লোব বায়োটেক লিমিটেড গত ২ জুলাই করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণা দেয়।
গ্লোব উদ্ভাবিত তিনটি ভ্যাকসিন বর্তমানে ট্রায়ালে রয়েছে।
ভ্যাকসিনগুলো হলো:
DNA plasmid vaccine
Adenovirus Type 5 Vector এবং
D614G variant LNP-encapsulated mRNA (ব্যানকোভিড)।
(সূত্র: বিবিসি বাংলা)
১৩.
বর্তমানে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কী?
  1. ক) যাবজ্জীবন
  2. খ) ১৪ বছরের কারাদণ্ড
  3. গ) ১৮ বছরের কারাদণ্ড
  4. ঘ) মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‍মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে।
এ লক্ষ্যে গত ১৩ অক্টোবর ২০২০ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০০০’ জারি করেন।
পরবর্তীতে ১৭ নভেম্বর এটি জাতীয় সংসদে বিল আকারে পাস হয়।
এর পূর্বে দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিলো যাবজ্জীন কারাদণ্ড।
(সূত্র: বাংলা ট্রিবিউন ১৭, নভেম্বর ২০২০)
১৪.
সরকার ঘোষিত ২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
  1. ক) চামড়া ও চামড়াজাত পণ্য
  2. খ) পাট ও পাটজাত পণ্য
  3. গ) লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
  4. ঘ) কৃষিজ পণ্য
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার গত ১ জানুয়ারি ২০২০ লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য কে ২০২০ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করে।
রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জাতীয় বর্ষপণ্য ঘোষণার উদ্যোগ গ্রহণ করে।
(সূত্র: ডেইলি স্টার রিপোর্ট)
১৫.
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কবে দুইশত টাকার নোট বাজারে ছাড়ে?
  1. ক) ১৮ মার্চ ২০২০
  2. খ) ২২ মার্চ ২০২০
  3. গ) ২৬ মার্চ ২০২০
  4. ঘ) ২৭ মার্চ ২০২০
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গত ১৮ মার্চ ২০২০ দুইশত টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজার ছাড়ে।
১৭ই মার্চ প্রধানমন্ত্রী এই নোটের উদ্বোধন করেন। এটি দেশের সপ্তম ব্যাংক নোট।
মুজিববর্ষে স্মারক ও প্রচলিত উভয় ধরনের দুইশত টাকার নোট ছাড়া হলেও ২০২১ সাল থেকে বাজারে কেবল প্রচলিত নোট থাকবে।
(সূত্র: বাংলা ট্রিবিউন রিপোর্ট)
১৬.
প্রথম মুসলিম দেশ হিসেবে কোন দেশটি মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান প্রেরণ করে?
  1. ক) ইরান
  2. খ) তুরস্ক
  3. গ) কাতার
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ২০ জুলাই ২০২০ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।
এই মিশনের নাম হলো আমাল বা আশা বা হোপ মিশন।
জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের ৫০তম স্বাধীনতা বর্ষে এটি মঙ্গলগ্রহের কক্ষপথে পৌছাবে।
এই মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা।
আমিরাতের এই মঙ্গল অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি।
সংযুক্ত আরব আমিরাতের পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান প্রেরণ করে।
(সূত্রঃ বিবিসি বাংলা এবং আল জাজিরা রিপোর্ট)
১৭.
মানব উন্নয়ন সূচক-২০২০ এ সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) নাইজার
  2. খ) শাদ
  3. গ) মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
UNDP গত ১৫ ডিসেম্বর মানব উন্নয়ন সূচক-২০২০ প্রকাশ করে। এই সূচকে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে,
১৮৯তম - নাইজার
১৮৮তম – মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
১৮৭তম - শাদ
বাংলাদেশের অবস্থান – ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
অন্যদিকে,
প্রথম - নরওয়ে
দ্বিতীয় – আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
চতুর্থ – হংকং ও আইসল্যান্ড।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
১৮.
নিচের কোন শহরটি ওআইসি যুব রাজধানী-২০২০?
  1. ক) কায়রো
  2. খ) আম্মান
  3. গ) মানামা
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
২০২০ সালের ওআইসি যুব রাজধানী হলো ঢাকা।
গত ২৭ জুলাই ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় যুব রাজধানী ইভেন্টের উদ্বোধন করেন।
এর প্রতিপাদ্য হলো ‘Resilience for Parity & Prosperity’.
মুসলিম বিশ্বের তরুণদের উৎসাহ প্রদানে ২০১৫ সাল থেকে Islamic Cooperation Youth Forum (ICYF) ওআইসিভুক্ত দেশগুলোর একটি শহরকে ওআইসি যুব রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : সেপ্টেম্বর সংখ্যা)
১৯.
নিচের কোন সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে?
  1. ক) World Economic Forum
  2. খ) World Food Programme
  3. গ) Food and Agriculture Organization
  4. ঘ) World Wide Fund for Nature
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে World Food Programme (WFP) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
(সূত্রঃ World Food Programme ওয়েবসাইট)
২০.
কোন শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) জেনেভা
  2. খ) দোহা
  3. গ) অসলো
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।
দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধ বন্ধের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে আমেরিকার পক্ষে জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গানি স্বাক্ষর করেন।
চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১৪ মাসে আফগানিস্তান থেকে আমেরিকা তার সৈন্য প্রত্যাহার করবে।
(সূত্রঃ আল জাজিরা)
২১.
১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ক) জাপান
  2. খ) মেক্সিকো
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরবে G-20 সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী G-20 সম্মেলনের আয়োজক দেশসমূহ:
২০২১ সালে - ইতালিতে
২০২২ সালে - ইন্দোনেশিয়ায়
২০২৩ সালে - ভারতে
২০২৪ সালে – ব্রাজিলে।
(সূত্র: G-20 ওয়েবসাইট ও ইন্ডিয়া টুডে)
২২.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের নাম কী?
  1. ক) BNT122C2
  2. খ) BNT162b2
  3. গ) BNT174v2
  4. ঘ) BNT142b2
ব্যাখ্যা
জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও মার্কিন প্রতিষ্ঠান ফাইজার উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের নাম BNT162b2.
তুর্কি বংশোদ্ভূত মুসলিম দম্পতি উগুর সাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম টুরেসি এই ভ্যাকসিন উদ্ভাবনে নেতৃত্ব দেন।
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গত ২ ডিসেম্বর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি প্রদান করে। যুক্তরাষ্ট্র অনুমতি দেয় ১১ ডিসেম্বর।
(সূত্র: বায়োএনটেক ও ফাইজার ওয়েবসাইট)
২৩.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক দেশ কোনটি?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) মেক্সিকো
ব্যাখ্যা
২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
এটি ২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে তা একবছর পেছানো হয়। তবে এর নাম 'টোকিও ২০২০'ই থাকবে।
নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় সেক্ষেত্রে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে।
(সূত্রঃ অলিম্পিক কমিটি ওয়েবসাইট)
২৪.
কোন শহর থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে?
  1. ক) উরুমচি
  2. খ) তিয়েনশান
  3. গ) উহান
  4. ঘ) শেনজেন
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত হয়।
পরবর্তীতে সেখান থেকে তা ধীরে ধীরে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে।
এই ভাইরাসে বর্তমান পর্যন্ত প্রায় ৭.৯৬ কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং ‍মৃতের সংখ্যা ১৭.৫ লক্ষ।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ।
(সূত্রঃ আল জাজিরা রিপোর্ট)
২৫.
নিচের কোনটি বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর?
  1. ক) মুম্বাই
  2. খ) নিউইয়র্ক
  3. গ) হংকং
  4. ঘ) তিউনিস
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের মানবসম্পদ পরামর্শক সংস্থা মার্সা গত ৯ জুন ২০২০ বিশ্বের শীর্ষ ২০৯টি ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
তালিকা অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহরের মধ্যে,
প্রথম - হংকং
দ্বিতীয় - আশখাবাদ (তুর্কমেনিস্তান)
তৃতীয় - টোকিও
চতুর্থ - জুরিখ
পঞ্চম - সিঙ্গাপুর সিটি।
সবচেয়ে কম ব্যয়বহুল শহর:
২০৯তম - তিউনিস
২০৮তম – উইন্ডহক (নামিবিয়া)
২০৭তম - তাসখন্দ
২০৬তম - বিশকেক
২০৫তম – করাচী।
ঢাকা - ২৬তম।
(সূত্র: মার্সার ওয়েবসাইট)
২৬.
৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে কোন চলচ্চিত্রটি পুরস্কার লাভ করে?
  1. ক) প্যারাসাইট
  2. খ) দ্য নেইবারস উইন্ডো
  3. গ) জোকার
  4. ঘ) ম্যারিজ স্টোরি
ব্যাখ্যা
৯২তম অস্কারে কোরিয়ান ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারও লাভ করে।
এছাড়া এর পরিচালক বং জুন হো সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতার পুরস্কার লাভ করে। প্যারাসাইট সব মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
২৭.
লিবিয়ার কোন শহরে সম্প্রতি ২৬ জন বাংলাদেশি অভিবাসী নিহত হয়?
  1. ক) সির্তে
  2. খ) মিজদা
  3. গ) বেনগাজী
  4. ঘ) রাক্কা
ব্যাখ্যা
গত ২৮ মে ২০২০ লিবিয়ার মিজদা শহরে পাচারকারী চক্রের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসী নিহত হয়।
মিজদা শহরটি খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত।
(সূত্রঃ বিবিসি বাংলা রিপোর্ট)
২৮.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ওশিতা তাবে
  2. খ) ইয়োশিহিদে সুগা
  3. গ) কিশিহিদা ফুমিও
  4. ঘ) শিনজো অ্যাবে
ব্যাখ্যা
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা।
গত ১৬ সেপ্টেম্বর জাপানের পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
২৯.
কিংবদন্তি ফুটবলার ‘ডিয়েগো ম্যারাডোনা’ মারা যান কবে?
  1. ক) ১৮ নভেম্বর ২০২০
  2. খ) ২৫ নভেম্বর ২০২০
  3. গ) ৩০ নভেম্বর ২০২০
  4. ঘ) ১ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা গত ২৫ নভেম্বর টিগ্রে শহরে মারা যান।
তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বেই আর্জেন্টিনা ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ শিরোপা অর্জন করে।
(সূত্র: আল জাজিরা রিপোর্ট)
৩০.
ব্রেক্সিট কার্যকর হয় কবে?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ১১ জানুয়ারি ২০২০
  3. গ) ৩১ জানুয়ারি ২০২০
  4. ঘ) ১ ফেব্রুয়ারি ২০২০
ব্যাখ্যা
ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।
(সূত্রঃ বিবিসি বাংলা রিপোর্ট)