পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৭
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৭ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কী?
  1. ক) ধাঁধাঁ
  2. খ) শায়ের
  3. গ) পুঁথি
  4. ঘ) গান
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। 
- চর্যাপদ গানের সংকলন।
- চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সরসঙ্গতির উদাহরণ কোনটি?
  1. ক) জানালা >জান্‌লা
  2. খ) পিশাচ >পিচাশ
  3. গ) শরীর > শরীল
  4. ঘ) মূলা > মূলাে
ব্যাখ্যা
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন হলে তাকে সরসঙ্গতি বলে। 
যেমন: যেমন- ইচ্ছা > ইচ্ছে, দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মূলা > মূলাে ইত্যাদি।

শরীর > শরীল -  বিষমীভবন 
পিশাচ >পিচাশ - ধ্বনি বিপর্যয়
জানালা >জান্‌লা - স্বরলােপ

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জসীমউদ্দীন রচিত নাটক নয় কোনটি?
  1. ক) মধুমালা
  2. খ) পল্লীবধূ
  3. গ) বেদের মেয়ে
  4. ঘ) বোবা কাহিনী
ব্যাখ্যা
'বোবা কাহিনী' পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস
- ১৯৬৪ সালে এই উপন্যাস প্রথম প্রকাশিত হয়।
চরিত্র: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন। 

জসীমউদ্দীন রচিত নাটক- 
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা, 
- পল্লীবধূ, 
- গ্রামের মেয়ে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদের ১নং পদ কোনটি?
  1. ক) আপণা মাংসে হরিণা বৈরী
  2. খ) কাআ তরুবর পাঞ্চ বি ডাল। চঞ্চল চীএ পৈঠা কাল
  3. গ) দুহিল দুধু কি বেন্টে যামায়
  4. ঘ) হাড়ীত ভাত নাহি নিতি আবেশী
ব্যাখ্যা

চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা।

এই পদের প্রথম দুইটি চরণ -
"কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।"

অর্থাৎ, দেহ গাছের মত, এর পাঁচটি ডাল।
চঞ্চল মনে কাল প্রবেশ করে৷
----------------
- আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)।
- দুহিল দুধু কি বেন্টে যামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ।
- হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।

৩৩ নং পদটি হলো -


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নওয়াব ফয়জুন্নেসার একমাত্র সাহিত্যকর্মের নাম কী?
  1. ক) পদ্মরাগ
  2. খ) কেয়ার কাঁটা
  3. গ) উৎস থেকে নিরন্তর
  4. ঘ) রূপজালাল
ব্যাখ্যা
নওয়াব ফয়জুন্নেসার একমাত্র সাহিত্যকীর্তি হলো ''রূপজালাল'' নামক গ্রন্থ।
- এটি গদ্য ও কবিতায় রচিত আত্মজীবনীমূলক উপন্যাস।
তিনি দানশীল ছিলেন। ব্রিটিশ সরকার এজন্য তাকে নওয়াব উপাধি প্রদান করে।
বাংলাদেশে তিনি একমাত্র মহিলা যিনি এই উপাধি পান।

'পদ্মরাগ' বেগম রোকেয়া রচিত উপন্যাস। 
‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত গল্পগ্রন্থ।
'উৎস থেকে নিরন্তর' সেলিনা হোসেন রচিত একটি গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মৌমাছি' কোন প্রকার কর্মধারয় সমাসের উদাহরণ?
  1. ক) মধ্যপদলােপী কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) উপমিত কর্মধারয়
  4. ঘ) রূপক কর্মধারয়
ব্যাখ্যা
মধ্যপদলােপী কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২০ সংস্করণ)।
.
রূপকথার গল্পের বই 'ক্ষীরের পুতুল' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) দীনেশচন্দ্র সেন
  2. খ) চন্দ্রকুমার দে
  3. গ) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
  4. ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
অবনীন্দ্রনাথ ঠাকুর অমর হয়ে আছেন তাঁর অনন্য গদ্যশিল্পের জন্য। 
- অবনীন্দ্রনাথ আধুনিক কালের একজন প্রধান চিত্রকর। 
- ছবি আঁকতে আঁকতে তিনি প্রবেশ করেছিলেন সাহিত্যে, এবং সাহিত্যে একে গেছেন চিত্রের পর চিত্র। 
- ১৮৯৫ সালে বের হয় তাঁর 'ক্ষীরের পুতুল' ও 'শকুন্তলা'।
- রূপকথার রূপে ভরে আছে বই দুটি। 
- তাঁর অন্যান্য বই - 
- বাংলার ব্রত 
- রাজকাহিনী 
- ভুত্‌ পেতনীর দেশ
- খাতাঞ্চির কথা
- আলোর ফুলকি
- বুড়ো আংলা ইত্যাদি। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি উদাহরণ কোনটি?
  1. ক) তন্মধ্যে
  2. খ) কুলটা
  3. গ) পুরস্কার
  4. ঘ) একাদশ
ব্যাখ্যা
কিছু ব্যঞ্জনসন্ধি নিয়ম ছাড়া হয়, সেগুলােকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন –
- গাে+পদ = গােষ্পদ,
- এক+দশ = একাদশ,
- বৃহৎ+পতি = বৃহস্পতি ইত্যাদি।

- কুল+অটা = কুলটা = নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
- তৎ+মধ্যে = তন্মধ্যে = ব্যঞ্জনসন্ধি
- পুরঃ+কার = পুরস্কার = বিসর্গসন্ধি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
বাংলা ভাষার প্রথম উপন্যাসের লেখক কে?
  1. ক) হ্যানা ক্যাথেরিন ম্যুলেনস
  2. খ) ট্যাকচাঁদ ঠাকুর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম উপন্যাসের লেখক প্যারীচাদ মিত্র। 
- তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন।
- তাঁর  'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) উপন্যাসকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয়। 

হ্যানা ক্যাথেরিন ম্যুলেনস রচিত 'ফুলমনি ও করুণার বিবরণ' প্রকাশিত হয় ১৮৫২ সালে। 
- এই বইয়ে লেখিকা মানুষের গল্প শোনাতে চাননি খ্রিস্টধর্ম প্রচারণার জন্য লিখেছিলেন। 
- তাই এই বই কে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা যায় না। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
১০.
কেউ, কোথাও, কিছু, একজন ইত্যাদি কোন প্রকার সর্বনামের উদাহরণ?
  1. ক) নির্দেশক সর্বনাম
  2. খ) অনির্দিষ্ট সর্বনাম
  3. গ) প্রশ্নবাচক সর্বনাম
  4. ঘ) সাপেক্ষ সর্বনাম
ব্যাখ্যা
- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে।
- সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।
২. আত্মবাচক সর্বনাম: স্বয়ং, নিজ, খোদ, আপনি।
৩. নির্দেশক সর্বনাম:
   নিকট নির্দেশক - এ, এই, এরা, ইহারা, ইনি।
   দূর নির্দেশক - ও, ওই, ওরা, উনি।
৪. অনির্দিষ্ট সর্বনাম: কেউ, কোথাও, কিছু, একজন।
৫. প্রশ্নবাচক সর্বনাম: কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।
৬. সাপেক্ষ সর্বনাম: যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।
৭. পারস্পারিক সর্বনাম: পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।
৮. সকল/সাকুল্যবাচক সর্বনাম: সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।
৯. অন্যবাচক সর্বনাম: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

- তবে পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলো: ব্যতিহারিক সর্বনাম।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি  (২০২১ সংস্করণ)।
১১.
সাকুল্য অর্থে 'কি/কী' এর ব্যবহার ঘটেছে কোন বাক্যে?
  1. ক) তুমি কি বাড়ি যাচ্ছ?
  2. খ) কি আমীর কি ফকির, একদিন সকলকেই যেতে হবে।
  3. গ) কী বিপদ, লােকটা যে পিছু ছাড়ে না।
  4. ঘ) তােমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।
ব্যাখ্যা
বিভিন্ন  অর্থে 'কি/কী' এর ব্যবহার- 

জিজ্ঞাসায় - তুমি কি বাড়ি যাচ্ছ?
বিরক্তি প্রকাশে - কী বিপদ, লােকটা যে পিছু ছাড়ে না।
সাকুল্য অর্থে - কি আমীর কি ফকির, একদিন সকলকেই যেতে হবে। 
বিড়ম্বনা প্রকাশে - তােমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১২.
"আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-" পঙক্তিটিতে কার ঘটের কথা বলা হয়েছে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
  2. খ) ভূস্বামী বাবুর
  3. গ) উপেনের
  4. ঘ) কাজী নজরুল ইসলামের
ব্যাখ্যা
"আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে-" পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' কবিতার অংশ। 
ভূস্বামী বাবু বাবু যখন উপেনকে সাধু বেশে চোর বলে অভিহিত করেতখন সত্যের অপলাপ শুনে উপেনের হাসি আসে আর চোখ ভরে জল আসে। 
উপেন ভাবে- এই চোর ডাক তাকে শুনতে হবে, এই ভাগ্য তাঁর ছিল? 
তাই পঙক্তিটিতে উপেনের ঘটের (ভাগ্যের) কথা বলা হয়েছে। 

'দুই বিঘা জমি' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
- কাব্যগ্রন্থটি ১৯০০ সালে প্রকাশিত হয় । 
- পরবর্তীতে 'কথা' কাব্যগ্রন্থের সহযোগে 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থ প্রকাশ পায়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি?
  1. ক) অতি অল্প হইল
  2. খ) ব্রজবিলাস
  3. গ) রত্ন পরীক্ষা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থসমূহ - 
- অতি অল্প হইল 
- আবার অতি অল্প হইল 
- ব্রজবিলাস 
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা 
- রত্নপরীক্ষা 

- 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে প্রথম রচনা 'অতি অল্প হইল' (১৮৭৩)। 
- উক্ত বেনামীতে দ্বিতীয় রচনা 'আবার অতি অল্প হইল' (১৮৭৩)।
- 'ব্রজবিলাস' (১৮৮৫) 'কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে রচিত।
- নবদ্বীপের ব্রজনাথ বিদ্যারত্নের বিধবাবিবাহ বিরোধী সংস্কৃত বক্তৃতাবলির উত্তর।
- 'কস্যচিৎ তত্ত্বান্বেষিণ' বেনামিতে তাঁর চতুর্থ রচনা 'বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা' (১৮৮৪)
- 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য' বেনামিতে লেখা 'রত্নপরীক্ষা' (১৮৮৬)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
Acting এর পারিভাষিক শব্দ নয় কোনটি?
  1. ক) ভারপ্রাপ্ত
  2. খ) সাময়িক
  3. গ) স্থানাপন্ন
  4. ঘ) অভিনয়
ব্যাখ্যা
Acting এর পারিভাষিক শব্দ = ভারপ্রাপ্ত/সাময়িক/স্থানাপন্ন 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) নির্দোষী - আসামী
  2. খ) পূজারি - পূজিত
  3. গ) প্রাচী - প্রতীচ্য
  4. ঘ) বিরত - আনত
ব্যাখ্যা
পূজক/পূজারি - পূজিত 
বিরক্ত - অনুরক্ত 
বিরত - নিয়ত 
ফরিয়াদি - আসামী
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৬.
সঠিক শব্দ কোনটি?
  1. ক) ঐক্যমত
  2. খ) নিরপরাধী
  3. গ) প্রীতিভাজনেষু 
  4. ঘ) বীভিষণ 
ব্যাখ্যা
ঐক্যমত প্রত্যয় ঘটিত অশুদ্ধ বানান।
শুদ্ধ - ঐকমত্য।

নিরপরাধী সমাস ঘটিত অশুদ্ধ বানান।
শুদ্ধ - নিরপরাধ 

বিভীষণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- রাবণের কনিষ্ঠ ভ্রাতা। 
- ঘরের শত্রু। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
'তীক্ষ্ণ' শব্দের যুক্তবর্ণে কোন কোন বর্ণের সংযোগ ঘটেছে?
  1. ক) ক্‌ + ষ
  2. খ) ক্‌ + ষ্‌ + ন
  3. গ) ক্‌ + ষ্‌ + ণ
  4. ঘ) ক্‌ + ষ্‌ + ম
ব্যাখ্যা
তীক্ষ্ণ শব্দে ক্ষ্ণ = ক্‌ + ষ্‌ + ণ
লক্ষ্মণ, লক্ষ্মী শব্দে ক্ষ্ম = ক্‌ + ষ্‌ + ম 
বক্ষ, ক্ষুদ্র, লক্ষ শব্দে ক্ষ = ক্‌ + ষ

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
অনুসর্গের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) অনুসর্গের নিজস্ব অর্থ থাকে।
  2. খ) অনুসর্গ সম্পর্কিত শব্দটির বামদিকে একটু তফাতে বসে।
  3. গ) অনুসর্গের স্বতন্ত্র প্রয়ােগ নেই।
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দের বৈশিষ্ট্য
১. অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। 
২. অনুসর্গের স্বতন্ত্র প্রয়ােগ আছে।
৩. অনুসর্গ সম্পর্কিত শব্দটির ডানদিকে একটু তফাতে বসে।
৪. অনুসর্গ সাধারণত শব্দের পরে বসলেও কখনাে কখনাে পূর্বেও বসে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
The Tragedy of Gorboduc, The First Tragedy in English, is written by -
  1. ক) Thomas Norton
  2. খ) Thomas Sackville
  3. গ) Christopher Marlowe
  4. ঘ) Both ক & খ
ব্যাখ্যা
• First English Tragydy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- Its subject Gorboduc, a mythical king of ancient Britain.
- It is the earliest English tragic play in blank verse.

• First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.

N.B - Cristopher Marlowe is called the Father of English Tragedy.

Source: Britannica.com
২০.
‘Barabas’ is the character from -
  1. ক) Tamburlaine the Great
  2. খ) The Jew of Malta
  3. গ) You Never Can Tell
  4. ঘ) Doctor Faustus
ব্যাখ্যা
Barabas is the character from The Jew of Malta by Christopher Marlowe.
- From this play the most important character is Barabas.
- And the other characters are: Abigail, Ithamore, Ferneze, Machevill, Selim-Calymath.

Christopher Marlowe also wrote (plays):
- Doctor Faustus
- Tamburlaine the Great

And poetry:
- Pharsalia
- The Passionate Shepherd to his love
- Amores

Source: sparknotes.com and Britannica
২১.
Which of the following was not written by Robert Browning?
  1. ক) Fra Lippo Lippi
  2. খ) David Copperfield
  3. গ) The Pied Piper of Hemeline
  4. ঘ) My Last Duchess
ব্যাখ্যা
Robert Browning major English poet of the Victorian age, noted for his mastery of dramatic monologue and psychological portraiture.
His most noted work was The Ring and the Book (1868–69), the story of a Roman murder trial in 12 books.

Works:
- Dramatic Lyrics 
- Bishop Blougram’s Apology
- Christmas-Eve and Easter-Day
- Dramatis Personae
- Fra Lippo Lippi
- Men and Women
- My Last Duchess
- Paracelsus
- Pippa Passes
- Rabbi Ben Ezra
- Sordello
- The Bishop Orders His Tomb at St. Praxed’s Church
- The Pied Piper of Hamelin
- The Ring and the Book

** David Copperfield is a famous novel by Charles Dickens 

Source: Britannica
২২.
When you say "It is a bit nippy today." to Describe the temperature 5 degrees below freezing, you are using -
  1. ক) Hyperbole
  2. খ) Understatement
  3. গ) Overstatement
  4. ঘ) Comedy
ব্যাখ্যা
An understatement is a figure of speech employed by writers or speakers to intentionally make a situation seem less important than it really is.

Some Example of understatement
• “Deserts are sometimes hot, dry, and sandy.” – Describing deserts of the world.
• “He is not too thin.” – Describing an obese person.
• “It rained a bit more than usual.” – Describing an area being flooded by heavy rainfall.
• “It was O.K.” – Said by the student who got the highest score on the test.
• “It is a bit nippy today.” – Describing the temperature, which is 5 degrees below freezing.

Source: literarydevices.net
২৩.
Which of the following characters is not from Macbeth?
  1. ক) Duncan
  2. খ) Banquo
  3. গ) Three Witches
  4. ঘ) Iago
ব্যাখ্যা
Macbeth, tragedy in five acts by William Shakespeare.

Its important characters are
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches.
Macbeth and Banquo are generals serving King Duncan of Scotland.

* Iago is a character from Othello by the same writer.
 
Source: Britannica.com
২৪.
Which gender is the word 'orphan'?
  1. ক) Neuter Gender
  2. খ) Feminine Gender
  3. গ) Gender-Neutral
  4. ঘ) Masculine Gender
ব্যাখ্যা
Orphan (Noun):
Meaning: A child whose parents are dead.
বাংলা অর্থ - এতিম শিশু/এতিম
সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়কেই বুঝায়।
তাই এটি Common Gender বা Gender-Neutral বা লিঙ্গ নিরপেক্ষ শব্দ।
২৫.
My nephew ________ chicken pox this weekend.
  1. ক) came down with
  2. খ) consist in
  3. গ) fall down
  4. ঘ) get on
ব্যাখ্যা
Come down with something
English Meaning: become sick
Bangla Meaning: অসুস্থ হওয়া

-----------------------
Consist in
English Meaning: lie.
Bangla Meaning: নিহিত থাকা।

Fall down
English Meaning:  fall to the ground.
Bangla Meaning: ভূমিতে পতিত হওয়া।

Get on something
English Meaning: step onto a vehicle.
Bangla Meaning: গাড়িতে উঠা।
২৬.
As the electricity had gone, they started feeling more insecure. What type of Adverb Clause is the underlined one?
  1. ক) Adverb Clause of Condition
  2. খ) Adverb Clause of Time
  3. গ) Adverb Clause of Manner
  4. ঘ) Adverb Clause of Concession
ব্যাখ্যা
As এখানে যখন অর্থে ব্যবহৃত হয়েছে।
সময় নির্দেশ করার কারণে এটা Adverb Clause of Time.
২৭.
Choose the wrongly spelt word-
  1. ক) Tsunami
  2. খ) Psychology
  3. গ) Miscellaneous
  4. ঘ) Recomendation
ব্যাখ্যা
Correct Spelling and meaning of the words:
Recommendation - অনুকূলে বা সপক্ষে বলা; সুপারিশ করা।
Tsunami - সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।
Psychology - মনোবিদ্যা; মনোবিজ্ঞান।
Miscellaneous - বিবিধ।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৮.
To express good wishes to someone about to set off on a journey we use the words -
  1. ক) Bury the hatchet
  2. খ) Bon voyage
  3. গ) By a long chalk
  4. ঘ) By and by
ব্যাখ্যা
Bon voyage

English Meaning: used to express good wishes to someone about to set off on a journey.
Bangla Meaning: সফর / যাত্রা শুভ হোক

Ex. Sentence: Bon voyage! See you again.
Bangla Meaning: সফর শুভ হোক! আবার দেখা হবে।

-------------------
Bury the hatchet
English Meaning: end a quarrel or conflict and become friendly.
Bangla Meaning: ঝগড়া মিটিয়ে ফেলা।

By a long chalk
English Meaning: By far
Bangla Meaning: নিরঙ্কুশভাবে, ঢের ঢের বেশি।

By and by
English Meaning: before long / eventually / ultimately / shortly.
Bangla Meaning: অবশেষে / অনতিকাল মধ্যে / অবিলম্বে / দেখতে দেখতে

Source: Live MCQ Lecture
২৯.
Which word is antonymous to 'Contrite'?
  1. ক) Penitent
  2. খ) Regretful
  3. গ) Ashamed
  4. ঘ) Defiant
ব্যাখ্যা
Contrite (adjective)
English Meaning: Feeling regret and guilt for something bad that you have done.
Bangla Meaning: কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত।

Synonyms: Penitent (কৃত অপরাধের জন্য অনুতপ্ত), Regretful (অনুতপ্ত), Ashamed (লজ্জিত).
Antonyms: Unrepentant (অনুশোচনাহীন), Defiant (অবজ্ঞাপূর্ণ; অবাধ্য).

Source: Live MCQ Lecture
৩০.
Bangladesh has the highest density of population in the world. (make it positive)
  1. ক) No other density of population in the world has as high as Bangladesh.
  2. খ) Very few densities of population in the world has as high as Bangladesh.
  3. গ) No other country of the world has as high density of population as Bangladesh. 
  4. ঘ) No other country of the world is as high density of population as Bangladesh.
ব্যাখ্যা
এখানে তুলনা হচ্ছে Bangladesh এর সাথে other countries of the world এর। অতএব, Country শব্দটা যোগ করে বাক্য তৈরি করতে হবে। 

Superlative Degree কে Positive Degree করতে হলে ৪টি কাজ করতে হয়। যথা-
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative- Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (the --> as... as/ so....as)।

এ নিয়মে সঠিক উত্তর – (গ)।
৩১.
People cannot help loving you if ............
  1. ক) you were always cheerful.
  2. খ) you are smile.
  3. গ) your behaviour is rude.
  4. ঘ) you have a smiling face.
ব্যাখ্যা
এটা 1st Conditional উল্টোভাবে এসেছে। তাই Structure হবে-
Sub + will/ can + Verb এর Base Form + if + sub + present form.

Cannot help এর পরে verb এর সাথে -ing যুক্ত করে বসাতে হয়। আর Cannot but থাকলে এর পরে verb er base form বসে।

বাক্যের অর্থ – মানুষ তোমাকে ভালো না বেসে পারবে না যদি তোমার হাস্যোজ্জ্বল চেহারা থাকে।
৩২.
২.১, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৭.০
  2. খ) ৮.৪
  3. গ) ৯.০
  4. ঘ) ৭.৯
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিকটি হলো d
 
a : b :: c : d,
⇒ 2.1 : 3.5 :: 5.4 : d
⇒ 2.1 / 3.5 = 5.4/d
⇒ 2.1 × d = 3.5 × 5.4 
⇒ d = (3.5 × 5.4)/2.1
⇒ d = 9.0 

∴ সঠিক উত্তর ৯.০
৩৩.
10 থেকে 400 পর্যন্ত 10 এর গুণিতকগুলোর সমষ্টির গড় কত?
  1. ক) 210
  2. খ) 205
  3. গ) 206
  4. ঘ) 208
ব্যাখ্যা
10 + 20 + 30 +...........+400
এখানে, a = 10, d = 20 -10 =10
 
    400 = a + (n -1)d
=>400 = 10 + (n -1)10
=>400 = 10n 
=>n = 40
 
 
 ∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
                         = (40/2){2 × 10 + (40 -1) × 10}
                         = 20{20 + 39 × 10}
                         = 20{20 + 390}  
                         = 20 × 410
 
সুতরাং, গড় = (20  × 410)/40 = 205
 
৩৪.
(x2 + y2 - z2 + 2xy)/( x2 - y2 + z2 + 2xz) = ?
  1. ক) (x - y + z)/(x - y - z)
  2. খ) (x + y - z)/(x - y + z)
  3. গ) (x + y + z)/(x - y + z)
  4. ঘ) (x - y + z)/(x + y - z)
ব্যাখ্যা
(x2 + y2 - z2 + 2xy)/( x2 - y2 + z2 + 2xz)
= [(x + y)2 - z2]/[(x + z)2- y2]
= [(x + y + z) (x + y - z)]/ [(x + y + z) (x - y + z)]
= (x + y - z)/(x - y + z)
৩৫.
অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি. হলে, এর পরিসীমা কত?
  1. ক) 52.09 সেমি.
  2. খ) 55.98 সেমি.
  3. গ) 53.99 সেমি.
  4. ঘ) কোনটি নয়।
ব্যাখ্যা
ধরি
বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক,
বৃত্তের পরিধি = 2πr একক
অর্ধবৃত্তের পরিধি =(1/2) × 2πr একক = πr একক
 
বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য = 2r একক 
সুতরাং, অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা = ( πr + 2r ) একক

যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি. 
অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা = (π x 10.5 + 2 x 10.5) সেমি. = 53.99সেমি.
৩৬.
yy√y = (y√y)y হয়, তবে y√y এর মান কত?
  1. ক) 9/4
  2. খ) 16/3
  3. গ) 27/8
  4. ঘ) 24/9
ব্যাখ্যা
yy√y = (y√y)y
(yy)√y = (y y1/2)y
(yy)√y = (y3/2)y
(yy)√y = (yy)3/2
√y = 3/2
(√y)2 = (3/2)2
y = 9/4
 
সুতরাং, 
y√y =  (3/2)(9/4)
       = 27/8
৩৭.
একটি দেয়ালের আয়তন 12.8 ঘনমিটার। দেয়ালের প্রস্থ উচ্চতার 1/5 অংশ এবং দৈর্ঘ্য উচ্চতার 8 গুণ হলে, দেয়ালটির প্রস্থ কত মিটার ?
  1. ক) 0.8 মিটার
  2. খ) 0.6 মিটার
  3. গ) 0.4 মিটার
  4. ঘ) 0.2 মিটার
ব্যাখ্যা
ধরি, 
দেয়ালের প্রস্থ x মিটার 
দেয়ালের উচ্চতা  5x মিটার 
 দেয়ালের দৈর্ঘ্য হবে = (8 × 5x) মিটার
                               = 40x মিটার

 প্রশ্নমতে, 
            x × 5x × 40x = 12.8 
            x3 = 12.8/ 200 
            x3 = 0.064 
            x3 = (0.4)3
            x = 0.4
 অতএব 
        দেয়ালের প্রস্থ = 0.4 মিটার
৩৮.
একটি নিখুঁত বা পক্ষপাতহীন ছক্কা দুবার চালা হলো এবং উভয়ক্ষেত্রে ছক্কার উপরদিকে যে সংখ্যা দুটি পাওয়া যাবে, তাদের পার্থক্য 3 হবার সম্ভাবনা কত?
  1. ক) 1/2
  2. খ) 1/6
  3. গ) 1/3
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
এক্ষেত্রে নমুনাক্ষেত্রটি হলো:
S = {(1,1), (1, 2), (1, 3), (1, 4), (1,5), (1,6),
     (2,1), (2,2),................(2,6),
     (3,1), (3,2),................(3,6),
     (6,1), (6,2),................(6,6)}

এবং আমরা যে ঘটনার সম্ভাবনা বের করতে চাইছি সেটা হলো
A= {(1,4), (2,5), (3,6),(4,1), (5,2), (6,3)} 
 
এখানে দেখছি n(A) = 6 এবং n(S) = 36
অতএব,  P(A) = 6/36 = 1/6
৩৯.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ এবং ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৫৭, ৯৩ ও ১৮৩ এর গ.সা.গু. ।

৫৭ = ৩ × ১৯,
৯৩ = ৩ × ৩১ এবং
১৮৩ = ৩ × ৬১

৫৭, ৯৩ ও ১৮৩ এর গ.সা.গু. ৩।

নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হলো ৩ ।
৪০.
একটি অঞ্চলে সমীক্ষা করে দেখা গেছে যে 70 জন ইংরেজি সংবাদপত্র, 73 জন বাংলা সংবাদপত্র এবং 64 জন উভয় প্রকার সংবাদপত্র পড়েন। যদি 63 জন কোনো প্রকার সংবাদপত্র না পড়েন, তবে মোট কত জনের মধ্যে সমীক্ষাটি চালানো হয়েছিল?
  1. ক) 89
  2. খ) 140
  3. গ) 79
  4. ঘ) 142
ব্যাখ্যা
মনে করি, ইংরাজি সংবাদপত্র পড়েন এরকম লোকসংখ্যার সেট = E এবং 
বাংলা সংবাদপত্র পড়েন এরকম লোকসংখ্যার সেট = B
এখন, প্রদত্ত শর্তানুযায়ী, n (E) = 70, n (B) = 73 এবং n (E∩B) = 64
 
A ও B দুটি সেট হলে, আমরা জানি, n (AUB)= n(A) + n(B) - n(A∩B)
সুতরাং, n (EUB) = n(E)+n(B)-n(E∩B) 
                         = 70 + 73 - 64 
                         = 79

79 জন দুই রকম সংবাদপত্রের মধ্যে একরকম এবং দুইরকমই সংবাদপত্র পড়েন। 
আবার, কোনো প্রকার সংবাদপত্র পড়েন না এমন লোকসংখ্যা = 63
সুতরাং, মোট লোকসংখ্যা = (79 + 63) জন = 142 জন।

অতএব, ওই সমীক্ষাটি চালানো হয়েছিল 142 জন লোকের মধ্যে।
৪১.
2p+1/p = 5 হলে, p+ 1/4p2এর মান কত?
  1. ক) 15/6
  2. খ) 21/4
  3. গ) 25/4
  4. ঘ) 22/4
ব্যাখ্যা
2p+1/p=5 
=>2(p + 1/2p) = 5
=>p + 1/2p = 5/2
=>(p + 1/2p)2 = 25/4

p+ 1/4p2 = p2 + (1/2p)2
                  = (p + 1/2p)2 - 2.p.(1/2p)
                  = 25/4 - 1
                  = (25 -4)/4
                  = 21/4
৪২.
log10200 + log105 = x হলে, x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 1
ব্যাখ্যা
log10200 + log105 = x
log10(200 × 5) = x
log101000 = x 
10x = 1000
10x = 103
x = 3
৪৩.
যদি X এর চেয়ে W ১০% কম হয়, Z এর চেয়ে Y 30% কম হয়, তাহলে XZ এর তুলনায় WY কত শতাংশ কম হবে?
  1. ক) ৩৫%
  2. খ) ৩০%
  3. গ) ৩৭%
  4. ঘ) ৩৩%
ব্যাখ্যা
ধরি,
x = 100
w = 100 - 10 = 90 

আবার,
z = 100
y = 100 - 30 = 70 

এখন,
wy = 90 × 70 = 6300
xz = 100 × 100 = 10000

xz  থেকে wy কম = 10000 - 6300
                            = 3700 

xz  থেকে wy শতকরা কম = (3700/10000) × 100% 
                                        = 37%
৪৪.
5x2 – 4x2y + 5xy2 থেকে – 3xy2 - 4x2y + 5x2 বিয়োগ করলে কোন রাশিটি পাওয়া যাবে?
  1. ক) - 8xy2
  2. খ) 10x2
  3. গ) 8x2y
  4. ঘ) 8xy2
ব্যাখ্যা
5x2 – 4x2y + 5xy2 থেকে – 3xy2 - 4x2y + 5x2 বিয়োগ :

বিয়োজ্যের প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই, 
3xy2 + 4x2y – 5x2 
এখন প্রথম রাশির সাথে রূপান্তরিত বিয়োজ্য রাশি যোগ করে পাই, 
  5x2  –  4x2y + 5xy2
– 5x2 + 4x2y + 3xy2 
----------------------
                       8xy2
 
সুতরাং, নির্ণেয় বিয়োগফল 8xy2
৪৫.
বারুদ এবং দেয়াশলাই উৎপাদনে ব্যবহার করা হয়-
  1. ক) কপার
  2. খ) সালফার
  3. গ) জিঙ্ক
  4. ঘ) কার্বন
ব্যাখ্যা
সালফার: প্রকৃতিতে সালফার মুক্ত অবস্থায় পাওয়া যায়
একে খনি থেকে উত্তোলন করে প্রক্রিয়াজাত না করেই ব্যবহার করা যায়।
সাধারণত মাটির গভীরে সালফারের খনি অবস্থান করে। 
সালফারের ব্যবহারঃ
সালফারের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে।
রসায়ন শিল্পের অন্যতম প্রধান উপাদান সালফিউরিক এসিড উৎপাদনের কাঁচামাল হিসেবে সালফার ব্যবহার করা হয়।
তাছাড়া বারুদ, দেয়াশলাই, রাবার ভলকানাইজিং, সালফাড্রাগসহ বিভিন্ন রাসায়নিক যৌগ উৎপাদনে সালফার ব্যবহার করা হয়।


উৎস: রসায়ন বিজ্ঞান , নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৬.
বাসাবাড়ির আইপিএস এর অত্যাবশ্যকীয় উপাদান হলো -
  1. ক) নাইট্রিক এসিড
  2. খ) হাইড্রোক্লোরিক এসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) ফসফরিক এসিড
ব্যাখ্যা
ভিনেগারের হলো অ্যাসিডটক এসিড (CH3-COOH) এর 6-10% জলীয় দ্রবণ।
সার কারখানায় নাইট্রিক এসিড (HNO3), সালফিউরিক অ্যাসিড (H2SO4), ফসফরিক এসিড (HPO,) ব্যবহার করে বিভিন্ন রকমের সার প্রস্তুত করা হয়।
টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত পরিষ্কারকের মূল উপাদানহলো হাইড্রোক্লোরিক এসিড  (HCI), নাইট্রিক এসিড (HNO3) বা সালফিউরিক এসিড (H2SO4) এর মত শক্তিশালী এসিড।
বাসাবাড়ির আইপিএস (IPS) বা গাড়ির ব্যাটারির অত্যাবশ্যকীয় উপাদান হলো সালফিউরিক এসিড (H2SO4) ।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
সূক্ষ্ম রক্তনালিকার ব্লকেজ পরীক্ষা করার প্রযুক্তির নাম হলো-
  1. ক) এনজিওগ্রাফি
  2. খ) এন্ডোস্কোপি
  3. গ) এমআরআই
  4. ঘ) সিটিস্ক্যান
ব্যাখ্যা
এনজিওগ্রাফি
এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা যেখানে শরীরের রক্তনালিকাসমূহ দেখার জন্য এক্সরে ব্যবহার
করা হয়। এই পরীক্ষার মাধ্যমে রক্তবাহী শিরা বা ধমনীগুলো সরু, ব্লকেজ  ও প্রসারিত হয়েছে কী না তা নির্ণয় করা যায়।
রক্তনালিতে ব্লক  এবং রক্তনালি সরু এবং অপ্রসস্থ হলে শরীরে রক্তের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
জীববিজ্ঞানের যে শাখায় জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন সম্পর্কে আলোচনা করা হয় তার নাম হলো-
  1. ক) Physiology
  2. খ) Morphology
  3. গ) Histology
  4. ঘ) Cytology
ব্যাখ্যা
১.অঙ্গসংস্থান (Morphology): জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিঃ অঙ্গসংস্থান (External Morphology) এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গসংস্থান (Internal Morphology) বলা হয়।

২. শারীরবিদ্যা (Physiology): জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমন: শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় পাওয়া যায়। I

৩. হিস্টোলজি (Histology): জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এ শাখায় আলোচনাকরা হয়।

৪. কোষবিদ্যা (Cytology): জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৪৯.
নিচের কোনটি পটাশিয়াম এর প্রতীক ?
  1. ক) Pb
  2. খ) Fe
  3. গ) K
  4. ঘ) Au
ব্যাখ্যা
সোডিয়াম এর প্রতীক = Na
কপার এর প্রতীক = Cu
পটাশিয়াম এর প্রতীক = K
সিলভার এর প্রতীক =Ag
টিন  এর প্রতীক = Sn
এন্টিমনি এর প্রতীক = Sb
গোল্ড এর প্রতীক = Au
লেড  এর প্রতীক =Pb
টাংস্টেন এর প্রতীক = W
আয়রন এর প্রতীক =Fe
মারকারি এর প্রতীক = Hg

 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫০.
ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায় নিচের কোনটির জন্য?  
  1. ক) ক্লোরোপ্লাস্ট
  2. খ) লিউকোপ্লাস্ট
  3. গ) সেন্ট্রোসোম
  4. ঘ) ক্রোমোপ্লাস্ট
ব্যাখ্যা
প্লাস্টিড- সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র, দানাদার বিভিন্ন আকারের বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় প্লাস্টিড।

এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়।
উদ্ভিদ কোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিড থাকে।
যথাঃ  ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।


 ক্রোমোপ্লাস্ট- সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন- লাল, হলুদ ইত্যাদি বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়।

ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল বেশি পরিমাণে এবং ক্লোরোফিল অল্প পরিমাণে থাকে। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়। ফুলের বিভিন্ন বর্ণের দ্বারা আকৃষ্ট হয়ে বিভিন্ন পতঙ্গ ও পাখি

পরাগায়নে এবং বংশবিস্তারে সাহায্য করে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
গাণিতিক হিসাব করতে নিম্নের কোন সার্চ ইঞ্জিন ব্যবহৃত হয়?
  1. ক) এওএল
  2. খ) ওয়েব্যাক মেশিন
  3. গ) উলফ্রাম আলফা
  4. ঘ) ব্লেকো
ব্যাখ্যা
'উলফ্রাম আলফা' একটি সার্চ ইঞ্জিন।
এই সার্চ ইঞ্জিন গাণিতিক হিসাব করতে ব্যবহৃত হয়। 
 
নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :
১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ উলফ্রাম আলফা ওয়েবসাইট; কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫২.
কোন প্রযুক্তির ফলশ্রুতিতে ইন্টারনেটে টেলিফোন কল দেওয়া সম্ভবপর হয়?
  1. ক) Ethernet
  2. খ) Bluetooth
  3. গ) XML
  4. ঘ) VoIP
ব্যাখ্যা
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়। 
 
VoIP, in full Voice over Internet Protocol, also calledIP telephony, communications technology for carrying voice telephone traffic over a data network such as the Internet. 
VoIP uses the Internet Protocol (IP)—one half of the Transmission Control Protocol/Internet Protocol (TCP/IP), a global addressing system for sending and receiving packets of data over the Internet.
 
উৎস: ব্রিটানিকা। 

৫৩.
নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা নয়?
  1. ক) Hypertalk
  2. খ) COBOL
  3. গ) Windows 2000
  4. ঘ) Ada
ব্যাখ্যা
Hypertalk, COBOL, Ada হলো কম্পিউটার প্রোগ্রামিং ভাষা। 
অপরদিকে, Windows 2000 হলো অপারেটিং সিস্টেম।
৫৪.
"কৃত্রিম বুদ্ধিমত্তা" শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
  1. ক) Charles Bachman
  2. খ) John McCarthy
  3. গ) Donald Ervin Knuth
  4. ঘ) Herbert A. Simon
ব্যাখ্যা
- "কৃত্রিম বুদ্ধিমত্তা" শব্দটি প্রথম ব্যবহার করেন John McCarthy.
- তিনি ১৯৫৮ সালে LISP নামক প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। 
 
McCarthy coined the term artificial intelligence in 1955, and he created the computer programming language LISP in 1958. 
 
উৎস: ব্রিটানিকা 
৫৫.
জনপ্ৰিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট YouTube এর প্রতিষ্ঠাতা -
  1. ক) স্টিভ চেন
  2. খ) জাবেদ করিম
  3. গ) চ্যাড হারলি
  4. ঘ) উপরের সকলে
ব্যাখ্যা
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। 
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
৫৬.
'ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার' কি ধরণের সফটওয়্যার?
  1. ক) ব্যবহারকারী লিখিত প্রােগ্রাম
  2. খ) প্যাকেজ প্রােগ্রাম
  3. গ) এপ্লিকেশন ডেভেলপার প্রােগ্রাম
  4. ঘ) অনুবাদক প্রােগ্রাম
ব্যাখ্যা
প্যাকেজ প্রােগ্রাম: ব্যবহারিক সমস্যা সমাধানাের জন্য বেশ কিছু প্রােগ্রাম বাণিজ্যিক ভিত্তিতে পাওয়া যায়। এ ধরনের প্রােগ্রাম দিয়ে নির্দিষ্ট ধরনের কাজ করা যায়। এ প্রােগ্রামে ব্যবহারিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দেয়ার ব্যবস্থা থাকে। এ সব প্রােগ্রামকে প্যাকেজ প্রােগ্রাম বলে। নিম্নে কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের উদাহরণ দেয়া হলাে। যেমন:
১। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
২। ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার।
৩। স্প্রেডশিট সফটওয়্যার।
৪। ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।
৫। গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এবং প্রেজেন্টেশন সফটওয়্যার।
৬। এন্টারটেইনমেন্ট এবং এডুকেশন সফটওয়্যার।
৭। ইউটিলিটিস সফটওয়্যার।
৮। কমিউনিকেশন সফটওয়্যার ইত্যাদি।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৭.
নিচের কোনটি কম্পিউটার ম্যালওয়ার নয়?
  1. ক) Trojan
  2. খ) Spyware
  3. গ) Plug-in
  4. ঘ) Computer worm
ব্যাখ্যা
- Malware (ম্যালওয়ার) এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software।
- কম্পিউটার ভাইরাস ছাড়া মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), ওয়ার্ম(worms) প্রভৃতি।
- সকল Malware কম্পিউটারের ভাইরাস নয়; কিন্তু সকল ভাইরাস Malware।
 
অন্যদিকে,
Plug in হলো এক ধরণের অ্যাডঅন বা এক্সটেনশন বা কম্পিউটার সফটওয়্যার, যা হোস্ট প্রোগ্রামের নতুন ফাংশনালিটি যোগ করে থাকে। 


৫৮.
নিম্নের কোন প্রযুক্তিতে 'ট্যাগ ও রিডার' বিদ্যমান?
  1. ক) QR Code
  2. খ) Barcode
  3. গ) RFID
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার
৫৯.
৩৯ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩৪ মিনিট। তাহলে ৫ টা বাজতে আর কত মিনিট বাকি আছে?
  1. ক) ৪৫ মিনিট
  2. খ) ৪৭ মিনিট
  3. গ) ৫০ মিনিট
  4. ঘ) ৪৯ মিনিট
ব্যাখ্যা
৩৯ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৩৪ মিনিটি। 
তাহলে, বর্তমান সময় ৪টা ১৩মিনিট।
 অতএব, ৫টা বাজতে বাকি আছে ৪৭ মিনিট।
৬০.
যদি '+' অর্থ '÷', 'x' অর্থ '-' , '- ' অর্থ x' এবং '÷' অর্থ +' হয়, তাহলে 36 +18 - 17 × 16 ÷ 3 এর মান কত?
  1. ক) 27
  2. খ) 24
  3. গ) 21
  4. ঘ) 25
ব্যাখ্যা
36 + 18 - 17 × 16 ÷ 3
= 36 ÷ 18 × 17 - 16 + 3
= 2 × 17 - 16 + 3
= 34  - 16 + 3
= 37 - 16
= 21
৬১.
কামাল পূর্ব দিকে 6 কি.মি. হেঁটে তারপর বাম দিকে ঘুরে 7 কি.মি. হাঁটে। আবার সে ডানদিকে মোড় নেয় এবং 12 কি.মি. হাঁটে। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 7 কি.মি. হেঁটে যায়। সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে আছে?
  1. ক) 12 কি.মি. 
  2. খ) 18 কি.মি. 
  3. গ) 14 কি.মি. 
  4. ঘ) 25 কি.মি. 
ব্যাখ্যা
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
AE = 6 + 12 = 18 কি.মি. 
৬২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৩, ৭, ৬, ১৫, ?, ২৩, ১২
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
এখানে 
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ ৩, ৬, , ১২ [যা ৩ করে বাড়ছে]
২য় সিরিজ ৭, ১৫, ২৩,.....[যা ৮ করে বাড়ছে]
৬৩.
'পরিচর' শব্দের অর্থ হলো- 
  1. ক) সেবক
  2. খ) হনন
  3. গ) বিভক্ত
  4. ঘ) পোশাক
ব্যাখ্যা
পরিচর শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।  
পরিচর শব্দের অর্থ হলো-
১. সেবক, পরিচারক 
২. সহচর 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬৪.
{(6 + 6 + 6 + 6) ÷ 6}/(3 + 3 + 3 + 3 ÷ 3) = কত? 
  1. ক) 2
  2. খ) 2/5
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
{(6 + 6 + 6 + 6) ÷ 6}/(3 + 3 + 3 + 3÷ 3)  
(24÷ 6)/(3 + 3 + 3+ 1) = 
=4/10
= 2/5
৬৫.
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় নিচের কোনগুলো?
  1. ক) A7CD
  2. খ) F6CE
  3. গ) B8CD
  4. ঘ) X5CF
ব্যাখ্যা
পানিতে ও বাস্তবে দেখলে একই রকম দেখা যায় 
Capital Letter- B , C, D, E, H, I, K, O, X
Small Letter - c,l,o,x
Number - 0,3,8
৬৬.
যদি CHARCOAL দিয়ে 45164913 এবং MORALE দিয়ে 296137 বোঝায় তবে, ARCHARM দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 1616245 
  2. খ) 1516462 
  3. গ) 1645162 
  4. ঘ) 1662451 
ব্যাখ্যা
এখানে 
C → 4           M → 2                    
H → 5           O → 9
A → 1           R → 6
R → 6           A → 1
C → 4            L → 3
O → 9           E → 7
A → 1
L → 3

ARCHARM - 1645162
৬৭.
(4.41 × 0.16)/(2.1× 1.6× 0.21 ) = কত? 
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1
  4. ঘ) 0.1
ব্যাখ্যা
= (4.41 × 0.16)/(2.1× 1.6× 0.21 )
= (441 × 10 ×10 × 100 × 16)/(21 × 16× 21× 100 × 100)
= (441× 16)/(441 × 16)
= 1
৬৮.
রাজীব তার মায়ের একমাত্র সন্তান। একটি মেয়ের ছবি দেখিয়ে রাজীব বলল 'এই মেয়েটি হলো আমার মায়ের নাতির বউ' রাজীবের সাথে ঐ মেয়ের সম্পর্ক কী? 
  1. ক) মেয়ে
  2. খ) বোন
  3. গ) চাচী
  4. ঘ) পুত্রবধূ 
ব্যাখ্যা
রাজীবের মায়ের একমাত্র ছেলে হলো রাজীব নিজেই। 
রাজীবের মায়ের নাতি মানে রাজীবের ছেলে 
মেয়েটি রাজীবের ছেলের বউ। 
মেয়েটি হলো রাজীবের পুত্রবধূ
৬৯.
UNCTAD এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
৯ জুন ২০২২ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) “World Investment Report 2022” শিরোনমে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে -
• বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ - চীন।
• বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 
• বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় - ২,৮৯৬.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫টি দেশ (মিলিয়ন মার্কিন ডলার):
   ১. যুক্তরাষ্ট্র (৫৮৫.৮৮); 
   ২. চীন (৪০৭.৮৮); 
   ৩. সিঙ্গাপুর (২৯৮.৬৯); 
   ৪. যুক্তরাজ্য (২৯৬.০১) ও 
   ৫. দক্ষিণ কোরিয়া (১৫৪.৪৭)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৭০.
'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের রূপকার ছিলেন -
  1. ক) লর্ড মাউন্টব্যাটেন
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড হার্ডিঞ্জ
  4. ঘ) লর্ড ওয়েলেসলি
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তির মাধ্যমে সমগ্র বাংলাকে 'পূর্ববাংলা ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ' নামে দুটি প্রদেশে পরিণত করা হয়।
- ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন ছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রূপকার। 
- তাঁর সম্মানে তখনকার আইন সভা ভবনের নাম দেয়া হয় কার্জন হল। 
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম ল্যাফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ  ব্যামফিল্ড ফুলার। 
- ১৯০৫-১৯১১ সময়কালে ঢাকা ছিল পূর্ববাংলা ও আসাম প্রদেশের রাজধানী।  
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৭১.
বাংলাদেশে খাসিয়াদের আদি নিবাস -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) দিনাজপুর
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি। 
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। 
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে যা সমুদ্র সমতল থেকে ৯/১০ মিটার ঊর্ধ্বে অবস্থিত। 
- বর্তমানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
 
উৎস: বাংলাপিডিয়া। 
৭২.
বাংলাদেশে ফসল উৎপাদনের ‘খরিপ-২’ মৌসুম কোনটি?
  1. ক) বৈশাখ থেকে জ্যৈষ্ঠ
  2. খ) আষাঢ় থেকে ভাদ্র
  3. গ) চৈত্র থেকে জ্যৈষ্ঠ
  4. ঘ) আশ্বিন থেকে ফাল্গুন
ব্যাখ্যা
বাংলাদেশের ফসল উৎপাদনের জন্য জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে প্রধান দুটি মৌসুম যথা—রবি মৌসুম ও খরিপ মৌসুম হিসেবে ভাগ করা হয়েছে।
এই দুই মৌসুমে বিভিন্ন ধরনের ফসল জন্মে। 
সাধারণত আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কালকে রবি মৌসুম বলে।
রবি শস্য মূলত শীতকালীন শস্য বা ফসল হিসেবে পরিচিত। 
 
খরিপ মৌসুমকে দুইভাগে ভাগ করা হয়।
খরিপ- ১: চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিপ-১ মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়।
খরিপ-২ঃ আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ-২ মৌসুম বা বর্ষাকাল বলা হয়।

[সূত্রঃ কৃষিশিক্ষা, ৭ম শ্রেণি]
৭৩.
মূসক কী ধরণের কর?
  1. ক) পাইকারি কর
  2. খ) সরবরাহ কর
  3. গ) ভোক্তা কর
  4. ঘ) উৎপাদন কর
ব্যাখ্যা
- মূল্য সংযোজন কর বা মূসক ব্যবস্থা সরবরাহের বা বিক্রয়ের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে উপকরণ কর রেয়াত ভিত্তিক কর ব্যবস্থা।
- সরবরাহকারী পণ্য বা সেবা সরবরাহকালে সরবরাহ মূল্যে অন্তর্ভূক্ত মূসকের বিপরীতে ঐ পণ্য বা সেবার ক্রয়কালে ক্রয়মূল্যের উপর পরিশোধিত মূসক রেয়াত হিসেবে গ্রহণ করেন এবং নীট মূসক পরিশোধ করেন। 
- অর্থাৎ বিক্রেতা ক্রেতার নিকট হতে প্রাপ্ত মূল্যের মধ্যেই মূসক আদায় করে ক্রয়স্তরের মূসক রেয়াত নিয়ে নীট মূসক সরকারি কোষাগারে জমা করে থাকেন।
- মূল্য সংযোজন কর ভোক্তা কর হওয়ায় পণ্য বা সেবার উপর প্রযোজ্য সমূদয় মূল্য সংযোজন কর ভোক্তাই পরিশোধ করবেন। 
- মধ্যবর্তী প্রক্রিয়া হিসেবে উৎপাদনকারী, সরবরাহকারী সবাই প্রত্যেকটি ধাপে বিক্রয়স্তরে সরকারের পক্ষে মূসক আদায় করে সরকারি কোষাগারে জমা দিবেন।
 
উৎস: এনবিআর ওয়েবসাইট 
৭৪.
‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটির নির্মাতা -
  1. ক) রফিকুল আনোয়ার
  2. খ) মোরশেদুল ইসলাম
  3. গ) ফাখরুল আরেফিন খান
  4. ঘ) শ্যাম বেনেগাল
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’ 
-  চলচ্চিত্রটির নির্মাতা - ফাখরুল আরেফিন খান।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের [পিআইএ] একটি বিমান। এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। 

সূত্র: প্রথম আলো 
৭৫.
সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশে নাগরিকদের ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স উল্লেখ রয়েছে?
  1. ক) ১২৫ নং অনুচ্ছেদে
  2. খ) ১১৭ নং অনুচ্ছেদে
  3. গ) ১২২ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৩১ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে বর্ণিত "নির্বাচন" অধ্যায়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি সম্পর্কে বলা হয়েছে।
অনুচ্ছেদ - ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
(১) প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হোন;
(খ) তাহার বয়স আঠারো (১৮) বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
(ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইবুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হয়ে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৭৬.
'রোহিতগিরি' বাংলাদেশের কোন স্থানের পূর্বনাম?
  1. ক) মহাস্থানগড়
  2. খ) ময়নামতি
  3. গ) পাহাড়পুর
  4. ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা
- ময়নামতি হলো কুমিল্লা শহর থেকে ৮ কি. মি. পশ্চিমে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- এর পূর্ব নাম রোহিতগিরি
- এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল।
- রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির নামানুসারে এর নামকরণ করা হয় ।
- ময়নামতিকে আবার শালবন বিহার ও বলা হয় ।
- ধারণা করা হয় যে খৃষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
- এর আবিস্কার বা খনন কাজ শুরু হয় ১৯৫৫ সালে ।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) পাহাড়পুর (সোমপুর বিহার ) বিহার স্থাপন করেন।
- মহাস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগর পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বিদ্যমান।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বাংলাপিডিয়া ।
৭৭.
পাকিস্তানি শাসনামলে আওয়ামী লীগ প্রাদেশিক ক্ষমতায় ছিল -
  1. ক) ১৮ মাস
  2. খ) ২ বছর
  3. গ) ১ বছর
  4. ঘ) ১৩ মাস
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
এর প্রথম কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- সহ সভাপতি : আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, শাখাওয়াত হোসেন ও আবদুস সালাম খান।
- যুগ্ম সম্পাদক : শেখ মুজিবুর রহমান (তখন কারাগারে আটক ছিলেন),খন্দকার মোশতাক আহমদ,এ.কে রফিকুল হোসেন ( খায়ের মিয়া ) 
- ট্রেজারার : ইয়ার মোহাম্মদ খান(যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়)
 
১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর দলটির নাম আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বর্জন করা হয়।
 
- পাকিস্তানি শাসনামলের ২৪ বছরের মধ্যে আতাউর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক ক্ষমতায় ছিল মাত্র ২ বছর (১৯৫৬-৫৮) এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কোয়ালিশন সরকার হিসেবে কেন্দ্রে ক্ষমতায় ছিল মাত্র ১৩ মাস (১২ সেপ্টেম্বর ১৯৫৬- ১১ অক্টোবর ১৯৫৭)। 

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৭৮.
'গ্রানোলা ও বিনেলা' কোন ফসলের জাত?
  1. ক) পেঁয়াজ
  2. খ) ভুট্টা
  3. গ) বাঁধাকপি
  4. ঘ) আলু
ব্যাখ্যা
গ্রানোলা ও বিনেলা হলো আলুর দুটি জাত।
আলুর অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- ডায়মন্ড
- কার্ডিনাল
- আইলসা
- চমক
- ধীরা
- আরিন্দা
- রাজা
- বারাকা ইত্যাদি।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি শিক্ষা বোর্ডবই)
৭৯.
বাংলাদেশ সরকার কয় বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে?
  1. ক) ৩০ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ১৫ বছর
ব্যাখ্যা
রূপকল্প ২০৪১
- রূপকল্প ২০৪১ বাস্তবায়নে পরিকল্পনা কমিশন ২০ বছর মেয়াদী দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
- এর মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল।
- ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধির হার হবে ৯.৯ শতাংশ।
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন
৮০.
মুজিবনগর সরকারের 'স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ' মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন?
  1. ক) এম মনসুর আলী
  2. খ) খন্দকার মুশতাক আহমেদ
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) এএইচএম কামরুজ্জামান
ব্যাখ্যা
এখানে, অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে বলতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে বুঝানো হয়েছে।

- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।

মুজিবনগর সরকার:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
(তার অতিরিক্ত দায়িত্ব ছিলো - প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী)
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৮১.
২০২২ সালে চিকিৎসাবিদ্যা বিভাগে স্বাধীনতা পুরস্কার লাভ করেন -
  1. ক) সিরাজুল হক
  2. খ) আবদুল জলিল
  3. গ) কনক কান্তি বড়ুয়া
  4. ঘ) ইলিয়াস আহমেদ চৌধুরী
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২২
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এ পুরস্কার লাভ করে।
সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান -

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ:
১. বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী
২. শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম)
৩. আবদুল জলিল
৪. সিরাজ উদ্দীন আহমেদ
৫. মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস
৬. মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যা:
৭. অধ্যাপক কনক কান্তি বড়ুয়া
৮. অধ্যাপক মো. কামরুল ইসলাম
স্থাপত্য:
৯. মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
গবেষণা ও প্রশিক্ষণ:
১০. গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই)
বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান ও শতভাগ বিদ্যুতায়নের স্বীকৃতি স্বরূপ:
১১. বিদ্যুৎ বিভাগ

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২
৮২.
কত সালে উপজেলা ব্যবস্থা পুনরায় চালু হয়?
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ১৯৯১
ব্যাখ্যা
- ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর তৎকালীন সরকার পূর্বের মৌলিক গণতন্ত্র ব্যবস্থা বাতিল করে এবং মৌলিক
গণতন্ত্রের দ্বিতীয় স্তরে অবস্থিত থাকা কাউন্সিলকে ভেঙ্গে দিয়ে ‘থানা উন্নয়ন কমিটি’ গঠন করে।
- পরবর্তী ১৯৭৬ সালে স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে ‘থানা পরিষদ’ গঠন করা হয়।
- এরও পরে ১৯৮২ সালে তৎকালীন সামরিক শাসক এক অধ্যাদেশ বলে থানা প্রশাসনকে পুনবিন্যাস করেন এবং এ সময় থানাকে ‘উন্নীত থানা পরিষদ’ হিসেবে নামকরণ করা হয়।

- ১৯৮৩ সালে আরও এক অধ্যাদেশের মাধ্যমে উন্নীত থানাকে উপজেলা হিসেবে চিহ্নিত করা হয় এবং এর ফলে ৬৪ জেলার ৪৬০টি উপজেলার সৃষ্টি হয়।
- সামরিক শাসনের অবসানের পর ১৯৯১ সালে তৎকালীন সরকার এক অধ্যাদেশের মাধ্যমে উপজেলা ব্যবস্থার অবসান ঘটিয়ে পুনরায় থানা ব্যবস্থা চালু করে।
- ১৯৯২ সালের ২৬ জানুয়ারি 'উপজেলা বাতিল' বিলটি সংসদে পাসের মাধ্যমে উপজেলা পদ্ধতি বাতিল হয়।

- পরে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর উপজেলা পরিষদ আইনের মাধ্যমে পুনরায় উপজেলা ব্যবস্থা চালু করে। 

উৎস: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বোর্ড বই, প্র. মো. মোজাম্মেল হক।
৮৩.
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নিম্নের কোনটি উৎপাদন করে?
  1. ক) বিদ্যৎ
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) ফার্নেস তেল
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার।
- এটি ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।
- বাংলাদেশ পেট্রোলিয়াম ও সিঙ্গাপুরে অবস্থিত সেল ইস্টার্ন পেট্রোলিয়াম লিঃ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ অপরিশোধিত খনিজ তেল ও পেট্রোলিয়াম শোধন করে। 
- এখানে উপজাত হিসেবে ন্যাপথা ও ফার্নেস তেল উৎপাদিত হয় যা দেশের চাহিদা পূরণের পর রপ্তানি করা হয়।

উৎসঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট; অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৮৪.
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর প্রতিষ্ঠা -
  1. ক) কে এম আলি আজম
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) রেহমান সোবহান
  4. ঘ) দেবপ্রিয় ভট্টাচার্য
ব্যাখ্যা
- ড. রেহমান সোবহান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রতিষ্ঠা করেন। 
- এখন পর্যন্ত এই নাগরিক থিংক ট্যাংকের গুরুত্ব অমোচনীয়।
- ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) যোগ দেন। 
- তিনি এর মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
- ১৯৬১ সালে আইয়ুব খানের সামরিক শাসনের শুরুতে যার একাডেমিক আলোচনা “এক দেশ দুই অর্থনীতি” তত্ত্ব ব্যাপক সাড়া ফেলে এ জনপদে। 
- ১৯৬১ থেকে ১৯৭১ এই ১০ বছরে লেখা অধ্যাপক রেহমান সোবহানের নিবন্ধ, কলাম ও সম্পাদকীয় ইত্যাদি নিয়ে গ্রন্থিত বই “ফ্রম টু ইকোনমিস টু টু নেশনস: মাই জার্নি টু বাংলাদেশ”। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
৮৫.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান -
  1. ক) দ্বিতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) প্রথম
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা
FAO প্রকাশিত সর্বশেষ দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদন অনুসারে বিশ্বে  স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

এছাড়া:
চাষকৃত মাছ উৎপাদনে : পঞ্চম।
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে : তৃতীয়
ইলিশ মাছ উৎপাদনে : প্রথম।

২০২০-২১ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদনের পরিমাণ প্রায় ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। যার মধ্যে চাষকৃত মাছের পরিমাণ প্রায় ২৬.৩৯ লক্ষ মেট্রিক টন।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৮৬.
১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেছিলেন -
  1. ক) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
  2. খ) শামসুদ্দীন ফিরুজ শাহ
  3. গ) আলাউদ্দিন হোসেন শাহ
  4. ঘ) রুকনুদ্দিন কায়কাউস
ব্যাখ্যা
- শামসুদ্দীন ফিরুজ শাহ ছিলেন লখনৌতির মুসলিম রাজ্যের সুলতান।
- সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহ ১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেছিলেন এবং চারদিকেই তাঁর রাজ্য বিস্তার করেছিলেন। 
- শামসুদ্দীন ফিরুজ শাহের রাজত্বকালে সিলেট বিজয় এবং এর সঙ্গে শাহ জালাল (রঃ)-এর সংশ্লিষ্টতার ঐতিহাসিকতা লিপিগত এবং সাহিত্যিক উৎসগুলি দ্বারাও সমর্থিত।
- ফিরুজ শাহের সময়ে সোনারগাঁও অঞ্চল (দক্ষিণ-পূর্ব বাংলা) মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তিনি সোনারগাঁও-এ একটি টাকশাল স্থাপন করেন।
- বাংলার সালতানাত সুলতান শামসুদ্দীন ফিরুজ শাহের আমলে কমপক্ষে পশ্চিমে শোন ও গোগরা নদী হতে পূর্বে সিলেট পর্যন্ত এবং উত্তরে দিনাজপুর-রংপুর হতে দক্ষিণে হুগলি ও সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল।
- শামসুদ্দীন ফিরুজ শাহের মৃত্যু হয় ৭২২ হিজরিতে (১৩২২ খ্রি.)। 
 
উৎস: বাংলাপিডিয়া 
৮৭.
বাংলাদেশের প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ কোনটি?
  1. ক) দ্বিতীয় সংসদ
  2. খ) ষষ্ঠ সংসদ
  3. গ) সপ্তম সংসদ
  4. ঘ) তৃতীয় সংসদ
ব্যাখ্যা
- প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না।
- জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগের আসাদুজ্জামান খান (দ্বিতীয় সংসদ)।
- সবচেয়ে স্বল্পকালীন সংসদ ষষ্ঠ সংসদ (১২ দিন)।
- প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ সপ্তম সংসদ।

(সূত্র: জাতীয় সংসদ সচিবালয়)
৮৮.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদটি নাগরিকদের বাক্-স্বাধীনতা সম্পর্কিত?
  1. ক) অনুচ্ছেদ - ৩৬
  2. খ) অনুচ্ছেদ - ৩৯
  3. গ) অনুচ্ছেদ - ৩৭
  4. ঘ) অনুচ্ছেদ - ৩৮
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের,
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে- চলাফেরার স্বাধীনতা।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।

উৎসঃ বাংলাদেশের সংবিধান
৮৯.
তুরস্কের বর্তমান নাম কী?
  1. ক) টার্কি
  2. খ) তুর্কিয়ে
  3. গ) তুর্কি
  4. ঘ) তুর্কিশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিসরে তুরস্ক দেশটি এখন থেকে 'তুর্কিয়ে' হিসেবে পরিচিত হবে।
বর্তমানে এটি বিশ্বে 'টার্কি' হিসেবে পরিচিত। বাংলাদেশে যেটি তুরস্ক হিসেবে পরিচিত।
তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ 'তুর্কিয়ে' নামটি গ্রহণ করেছে।

"তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কিয়ে সর্বোত্তম," গত ডিসেম্বর ২০২১ এ কথা বলেন মি. এরদোয়ান।

সূত্র: বিবিসি বাংলা।
৯০.
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ৩১ জুন ২০২২
  2. খ) ৩১ মে ২০২২
  3. গ) ৩১ এপ্রিল ২০২২
  4. ঘ) ৩১ মার্চ ২০২২
ব্যাখ্যা
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় - ৩১ মে ২০২২
এর মধ্য দিয়ে উপসাগরীয় কোনো দেশের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তিতে গেল ইসরায়েল।
নতুন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ৯৬ শতাংশ শুল্কছাড় পাওয়া যাবে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২ ও প্রথম আলো।
৯১.
OIC - এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ
  2. খ) জেদ্দা
  3. গ) জাকার্তা
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- OIC এর সদরদপ্তর/সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র:- ওআইসি ওয়েবসাইট।
৯২.
জেনেভা কনভেনশনে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention):

১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল (যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।)

স্বাক্ষরিত চারটি চুক্তি হচ্ছে-
১. প্রথম জেনেভা কনভেনশন চুক্তি - জেনেভা কনভেনশনের প্রথম চুক্তিটি যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
২. দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি - দ্বিতীয় চুক্তিটি সমুদ্রে বা জলের যুদ্ধে আহত, অসুস্থ ও জাহাজডুবির স্বীকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশােধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি – জেনেভা কনভেনশনের তৃতীয় চুক্তিটি হচ্ছে যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
৪. চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি - চতুর্থ চুক্তিটি যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত চুক্তি।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com।
৯৩.
নিচের কোন প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়?
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) IBRD
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন’ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।

সূত্রঃ WB ওয়েবসাইট
৯৪.
জাতিসংঘের মানচিত্রের মধ্যে কী রয়েছে?
  1. ক) উড়ন্ত কবুতরের ছবি
  2. খ) পৃথিবীর মানচিত্র
  3. গ) একটি বৃক্ষের ছবি
  4. ঘ) উদীয়মান সূর্যের ছবি
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকায় দুটি রঙ রয়েছে। এগুলো হলো:
- নীল ও
- সাদা।
জাতিসংঘের পতাকা হলো হালকা নীলের রঙের পটভূমির মাঝে সাদা রঙের জাতিসংঘ প্রতীক।

জাতিসংঘ প্রতীক হলো জলপাই গাছের দুটি শাখা দ্বারা বেষ্টিত পৃথিবীর মানচিত্র।
পতাকায় নীল রঙ দ্বারা শান্তিকে নির্দেশ করা হয়েছে।
১৯৪৭ সালের ২০ অক্টোবর সাধারণ পরিষদে জাতিসংঘ পতাকা গৃহীত হয়।



(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯৫.
‘শাত-ইল-আরব’ বর্তমানে কোন দেশের দখলে রয়েছে?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) মিশর
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে। 
- এই যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি।
- ১৩ জুন ১৯৭৫ সালে স্বাক্ষরিত হয় আলজিয়ার্স চুক্তি।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।
- কিন্তু চুক্তি ভঙ্গ করে ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলে।

তথ্যসূত্র:- হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
৯৬.
AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতটি দেশ?
  1. ক) ২০টি
  2. খ) ৩৭টি
  3. গ) ৪৩টি
  4. ঘ) ৫৭টি
ব্যাখ্যা
- AIIB (Asian Infrastructure Investment Bank) কে চীনের বিশ্বব্যাংক বলা হয়।
- ২০১৪ সালের ২৪ অক্টোবর চীনের উদ্যোগে AIIB প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে।
- AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। (রিজিওনাল ৩৭ টি এবং নন রিজিওনাল ২০ টি)
- বর্তমানে পূর্ণাঙ্গ সদস্য ৯১টি এবং প্রস্তাবিত সদস্য ১৪টি। [পরিবর্তনশীল তথ্য]
- সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে। বর্তমান প্রেসিডেন্ট হলেন চীনের জিন লিকুয়ান। [পরিবর্তনশীল তথ্য]

তথ্যসূত্র: AIIB ওয়েবসাইট
৯৭.
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২২ অনুসারে শীর্ষ শহর কোনটি?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) সান ফ্রান্সিসকো
  3. গ) ওয়াশিংটন ডিসি
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স:
জুন ২০২২-এ বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্রিঙ্ক ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স প্রকাশ করে।
সূচক অনুসারে -
• শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
• বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
• শীর্ষ শহর - সান ফ্রান্সিসকো। 
• ঢাকার অবস্থান ৩২৬তম।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভারত, ৭৬. পাকিস্তান, ৯০. শ্রীলংকা ও ৯৩. বাংলাদেশ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৯৮.
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) জার্মানি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা

- সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত (ITLOS) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১৬ নভেম্বর।
- এটির অবস্থান জার্মানির হামবুর্গে।
- এই আদালতেই ২০১২ সালের ১৪ ই মার্চ বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের বিরোধের রায় প্রদান করে।
- জাতিসংঘ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয় যা ১৬ নভেম্বর ১৯৯৪ কার্যকর হয়।

সূত্রঃ জাতিসংঘ ও ITLOS ওয়েবসাইট

৯৯.
নিচের কোনটি আগ্নেয়গিরি?
  1. ক) মাওনালেয়া
  2. খ) কোটোপ্যাক্সি
  3. গ) ভিসুভিয়াস
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রক্রিয়া বা শক্তিগুলোর মধ্যে অগ্নুৎপাত অন্যতম।
- যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে বা সবসময় অগ্নুৎপাত হয় তাকে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে।
যেমন:
• ইতালির ভিসুভিয়াস,
• হাওয়াই দ্বীপের মাওনালেয়া ও মাওনাকেয়া,
• কোটোপ্যাক্সি ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১০০.
'জোহান্সবার্গ' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
'জোহান্সবার্গ' শহরটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। স্বর্নোখনির জন্য এ শহর বিখ্যাত।

Johannesburg’s early history is the story of gold. In 1853 Pieter Jacob Marais, a South African prospector, recovered alluvial gold from the Jukskei River, north of what would become Johannesburg.

সূত্র: ব্রিটানিকা।
১০১.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়?
  1. ক) নাটোর
  2. খ) পাবনা
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
• ধান - ময়মনসিংহ 
• আউশ ধান - হবিগঞ্জ 
• বোরো ধান - ময়মনসিংহ 
• আমন ধান - দিনাজপুর 
• গম - ঠাকুরগাঁও 
• পাট - ফরিদপুর
• ভুট্টা - দিনাজপুর
• আলু - মুন্সীগঞ্জ 
• চা - মৌলভীবাজার 
• মসুর - ফরিদপুর
• মুগ - ভোলা 
• খেসারী - বরিশাল
 পেঁয়াজ - পাবনা
• রসুন - নাটোর 
• সয়াবিন - লক্ষ্মীপুর 
• আম - রাজশাহী 
• লিচু - দিনাজপুর
• আনারস - টাঙ্গাইল
• তুলা - বিনাইদহ 
• তামাক - কুষ্টিয়া 
• জাম্বুরা/বাতাবিলেবু - চট্টগ্রাম 
• তিল - পাবনা 
• চিনাবাদাম - পঞ্চগড় 
• পেয়ারা - চট্টগ্রাম 
• কাঁঠাল - গাজীপুর 
• কমলা - রাঙামাটি

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১০২.
বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
  1. ক) শ্রীমঙ্গল
  2. খ) লালপুর
  3. গ) টেকনাফ
  4. ঘ) বাংলাবান্ধা
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্ষাকালে বৃষ্টিপাত হয় ৮০%।
- জুন থেকে অক্টোবর মাসে সাধারণত বৃষ্টিপাত হয় ৭০ থেকে ৮০%
‌- সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালাখালে।
- সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে।
- বাংলাদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার বা ২০৩০ মিলিমিটার।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১০৩.
পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা দেখা যায়?
  1. ক) মৌসুমি বন্যা
  2. খ) আকস্মিক বন্যা
  3. গ) জোয়ারসৃষ্ট বন্যা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা সৃষ্টি হতে দেখা যায়।

বাংলাদেশে সংঘটিত বন্যাকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা যায়:
i) মৌসুমি বন্যা (monsoon flood) - এই বন্যা ঋতুগত, নদনদীর পানি ধীরে ধীরে উঠানামা করে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে;
ii) আকস্মিক বন্যা (flash flood) - আকস্মিক পাহাড়ি ঢল অথবা স্বল্প সময়ে সংঘটিত প্রবল বৃষ্টিপাত থেকে কিংবা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট বাঁধ ভেঙে সংঘটিত হয়; 
iii) জোয়ারসৃষ্ট বন্যা (tidal flood): সংক্ষিপ্ত স্থিতিকাল বিশিষ্ট এই বন্যার উচ্চতা সাধারণত ৩ থেকে ৬ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ভূভাগের নিষ্কাশন প্রণালীকে আবদ্ধ করে ফেলে।

উৎস: বাংলাপিডিয়া
১০৪.
একজন আমলার মৌলিক মূল্যবোধ হচ্ছে -
  1. ক) ক্ষমতা প্রদর্শন
  2. খ) জনকল্যান
  3. গ) দক্ষতা অর্জন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
একজন জনপ্রশাসক বা আমলার মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা।
এই মূল্যবোধের আলোকেই একজন জনপ্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে।

সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক
১০৫.
জাতিসংঘ প্রদত্ত সুশাসনের ৮টি উপাদানের সাথে ইউএনডিপি কোনটি যোগ করেছে?
  1. ক) দায়বদ্ধতা
  2. খ) সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য
  3. গ) কৌশলগত লক্ষ্য
  4. ঘ) স্বচ্ছতা
ব্যাখ্যা
জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদান চিহ্নিত করেছে।
যথা-
- অংশগ্রহণ,
- আইনের শাসন,
- জবাবদিহিতা,
- ন্যায়বিচার,
- স্বচ্ছতা,
- কার্যকরী ও দক্ষ প্রশাসন,
- দায়বদ্ধতা,
- সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য।

ইউএনডিপি এই ৮টি উপাদানের সাথে আরও একটি উপাদান যোগ করে সেটি হচ্ছে - কৌশলগত লক্ষ্য


উৎস: জাতিসংঘ ও ইউএনডিপির ওয়েবসাইট।
১০৬.
আইনের শাসন বলতে বোঝানো হয় নিচের কোনটিকে?
  1. ক) জবাবদিহিতা নিশ্চিত করা
  2. খ) নাগরিক অধিকার নিশ্চিত করা
  3. গ) ব্যক্তিস্বাধীনতা রক্ষা করা
  4. ঘ) মত প্রকাশের স্বাধীনতা
ব্যাখ্যা
- সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের অন্যতম প্রধান করণীয় হলো আইনের শাসন প্রতিষ্ঠা।
- আইনের শাসন হলো আইনের দৃষ্টিতে সকলে সমান।
- কেউই আইনের উর্ধ্বে নয়, সকলেই আইনের অধীন।
- আইনের শাসন বলতে ব্যক্তিস্বাধীনতা রক্ষা করাকে বুঝায়।

সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণি।
১০৭.
সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে?
  1. ক) ২৭ নং অনুচ্ছেদে
  2. খ) ২৯ নং অনুচ্ছেদে
  3. গ) ১৯ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
সুযোগের সমতা
১৯৷ (১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন৷
(২) মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।

সূত্র: বাংলাদেশের সংবিধান