পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৪ যান্ত্রিক দক্ষতা টপিক: সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত সমস্যা; যান্ত্রিক উপকরণগত সাদৃশ্য; ভার উত্তোলক যন্ত্র,গিয়ার; স্প্রিং ও কপিকল; অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা; বিমূর্ত যুক্তি টপিক: চিত্রভিত্তিক বিন্যাস পূর্ণকরণ; চিত্রভিত্তিক সাদৃশ্য ও বৈসাদৃশ্য; ভিন্ন চিত্র বের করা; লুকায়িত চিত্র অনুসন্ধান; চিত্র পূর্ণকরণ; আয়নায় ও পানিতে প্রতিবিম্ব; [Live Class: 05, 06 & 07]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আয়নার সামনে থাকা কোনো ঘড়িতে সময় দেখাচ্ছে ৭ : ৩৩। ঘড়ির প্রকৃত সময় কত?
  1. ৪ : ০৩
  2. ৪ : ২৭
  3. ৫ : ২৭
  4. ৫ : ৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নার সামনে থাকা কোনো ঘড়িতে সময় দেখাচ্ছে ৭ : ৩৩। ঘড়ির প্রকৃত সময় কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৭ : ৩৩
= ৪ : ২৭
.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?
  1. চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার
  2. মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার
  3. দুইটির মাধ্যমেই সমানভাবে সহজে কাজ করা যাবে
  4. কোনটিই সহজ হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?

সমাধান:
একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে কাজটি সহজে করা যাবে।

কারন,
মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভারের হাতল মোটা হওয়ায় এটি দিয়ে স্ক্র ঘোরানোর সময় অল্প বল প্রয়োগে বেশি ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। এর ফলে সহজেই স্ক্র কে আটকানো যায়।

অন্যদিকে,
চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র ঘোরানোর সময় একই পরিমান ঘূর্ণন বল বা টর্ক তৈরি করতে হলে মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারের প্রযুক্ত বলের তুলনায় বেশি পরিমান বল প্রয়োগ করতে হয়। 
এর ফলে চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র কে আটকাতে তুলনামূলক কষ্ট হয়। 
.
চতুর্থ চিত্রটি কী হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্থ চিত্রটি কী হবে?


সমাধান:
সঠিক উত্তর- (ঘ)
 

প্রথম চিত্রে উলম্ব রেখা ২ টি এবং অনুভূমিক রেখা ১ টি । 
উলম্ব রেখা ১ টি হ্রাস করে অনুভূমিক রেখা ১ টি বৃদ্ধি করলে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায়।

অনুরূপভাবে,
তৃতীয় চিত্রে,
অনুভূমিক রেখা ২ টি এবং উলম্ব রেখা ১ টি।

এখন, অনুভূমিক রেখা ১ টি হ্রাস করে উলম্ব রেখা ১ টি বৃদ্ধি করলে চতুর্থ চিত্রটি পাওয়া যাবে।
যা অপশন (ঘ) এর সাথে সাদৃশ্যপূর্ণ।