পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 8 Topic: • Evolution of social welfare in Bangladesh; • Social Services outside the Social Service Department – BRDB, Family Planning, Youth Welfare, Labour Welfare, Co-operative & Women Welfare Source: Class – 5 & 6, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১]

৪৯তম বিসিএস ⎯ সমাজকল্যাণ [৩৬১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Ministry of social welfare was established in which year? (সমাজকল্যাণ মন্ত্রণালয়  কতসালে গঠিত হয়?) 
  1. 1984
  2. 1998
  3. 1989
  4. 1987
সঠিক উত্তর:
1989
উত্তর
সঠিক উত্তর:
1989
ব্যাখ্যা

বাংলাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রথমে ১৯৭২ সালে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় নামে গঠিত হয় এবং সমাজকল্যাণ কার্যক্রম সুসমন্বিত করার জন্য ১৯৮৯ সালের ০৯ নভেম্বর এটি একটি একক মন্ত্রণালয় হিসেবে स्थापित হয়।  
বিস্তারিত:
১৯৭২ সাল:
মন্ত্রণালয়টি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় নামে গঠিত হয়।  
১৯৮৯ সাল:
দেশে সমাজকল্যাণমূলক কার্যক্রম সুসংহতভাবে পরিচালনার জন্য সরকারের আদেশক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে একটি পৃথক ও একক মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। 

.
The full form of IRDP is...( IRDP -এর পূর্ণরূপ হলো...)
  1. Integral Rural Development Program
  2. Integrated Rural Development Program
  3. International  Rural Development Program
  4. Internal  Rural Development Program
সঠিক উত্তর:
Integrated Rural Development Program
উত্তর
সঠিক উত্তর:
Integrated Rural Development Program
ব্যাখ্যা

IRDP বা "ইন্টিগ্রেটেড রুল ডেভেলপমেন্ট প্রোগ্রাম" (Integrated Rural Development Program) বলতে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে বোঝায়, যা গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরের কাজকে সমন্বিতভাবে পরিচালনা করে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন।
কুমিল্লা মডেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৯৭২ সালে  আইআরডিপি ( Integrated Rural Development Program) চালু করে। 

.
When was Bangladesh National Social welfare Council established? ( বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতসালে গঠিত হয়) 
  1. 1956
  2. 1966
  3. 1972
  4. 1984
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা

বাংলাদশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  অধীন একটি প্রতিষ্ঠান। 
পাকিস্তান শাসনামলে ১৯৫৬ সালে "জাতীয়   সমাজকল্যান পরিষদ" এর প্রতিষ্ঠা হয়। এজন্য প্রশ্নে যদি শুধু জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতসালে গঠিত হয় " এটা জানতে চায়,  তখন উত্তর হবে ১৯৫৬ সাল।

উল্লেখ্য, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে "বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ " করা হয়। সে অনুযায়ী,  প্রশ্নে যদি " বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কথা বলা হয়, তখন উত্তর হবে ১৯৭২ সাল। 

১৯৮৪ সালের কোনো ঘটনা "বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের" প্রতিষ্ঠার সাথে জড়িত নয়।
( bnswc.com)

.
Family Planning Programme was formally  initiated by Pakistan Govt. in which year? (পাকিস্তান সরকার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে কতো সালে?) 
  1. 1960
  2. 1965
  3. 1964
  4. 1962
সঠিক উত্তর:
1965
উত্তর
সঠিক উত্তর:
1965
ব্যাখ্যা

পাকিস্তান সরকার ১৯৬০-এর দশকে, ঠিক ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু করে, যা ছিল একটি আনুষ্ঠানিক পদক্ষেপ।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি সাধন করা।

উল্লেখ্য,  বেসরকারিভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচি ১৯৫৩-৫৫ সালের মধ্যেই এদেশে চালু হয়েছিল।( www.fpab.com)

.
First Maternity Benefit Act was passed in Indian  sub continent in which year? (ভারতীয় উপমহাদেশে প্রথম কতসালে মাতৃত্ব কল্যান আইন পাস হয়?) 
  1. 1938
  2. 1939
  3. 2006
  4. 2005
সঠিক উত্তর:
1939
উত্তর
সঠিক উত্তর:
1939
ব্যাখ্যা

ভারতে প্রথম ১৯৩৯ সালে কোনো 'মাতৃত্ব কল্যাণ আইন' করা হয়।  তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর অধীনে প্রসূতি কল্যাণ সুবিধা (Maternity Benefit) সম্পর্কিত বিধান রয়েছে, যা বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য প্রযোজ্য। ভারতে ১৯৩৯ সালে The Maternity Benefit Act প্রণীত হয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য দেশেও শ্রম আইনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।  
বাংলাদেশে প্রসূতি কল্যাণ সুবিধা:
আইনের ভিত্তি:
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ৯২-এর অধীনে নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়া হয়।  
সুবিধা:
এই আইনের অধীনে নারী শ্রমিকরা সন্তান প্রসবের পূর্বে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য সবেতন ছুটি পান। 

.
What isbthe exact vision of BRDB?( বিআরডিবির রূপকল্পটি কী?)
  1. Human organisation based developed village ( মানব সংগঠন ভিত্তিক উন্নত পল্লী)
  2. Human   resource based  developed village ( মানব সম্পদ ভিত্তিক উন্নত পল্লী)
  3. Human Capital  based developed village ( মানব মূলধন ভিত্তিক উন্নত পল্লী)
  4. Human  Relations  based developed village ( মানব সম্পর্ক ভিত্তিক উন্নত পল্লী)
সঠিক উত্তর:
Human organisation based developed village ( মানব সংগঠন ভিত্তিক উন্নত পল্লী)
উত্তর
সঠিক উত্তর:
Human organisation based developed village ( মানব সংগঠন ভিত্তিক উন্নত পল্লী)
ব্যাখ্যা

বিআরডিবি (BRDB) এর পূর্ণরূপ হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (Bangladesh Rural Development Board)। এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা যা গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য কাজ করে এবং গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এটি দেশের সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠানগুলোর একটি। বিআরডিবি গ্রামীণ দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এর রূপকল্প বা ভিশন হলো মানব সংগঠন ভিত্তিক  উন্নত পল্লী (Human organisations based developed village) ( www.brdb.com)

.
How many days are enjoyed by women labourer as Maternal Benefit according to the labour law -2006?( শ্রম আইন -২০০৬ অনুযায়ী,  মাতৃত্বকালীন সুবিধা হিসেবে নারী কর্মজীবীরা  কতদিন ছুটি লাভ করে?) 
  1. 120 days 
  2. 130 days
  3. 140 days
  4. 125 days
সঠিক উত্তর:
120 days 
উত্তর
সঠিক উত্তর:
120 days 
ব্যাখ্যা

ভারতে প্রথম ১৯৩৯ সালে  'মাতৃত্ব কল্যাণ আইন' করা হয়।  বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর অধীনে মাতৃত্ব কল্যাণ আইনের  প্রসূতি কল্যাণ সুবিধা (Maternity Benefit) সম্পর্কিত বিধান রয়েছে, যা বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য প্রযোজ্য। ভারতে ১৯৩৯ সালে The Maternity Benefit Act প্রণীত হয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য দেশেও শ্রম আইনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।  
বাংলাদেশে প্রসূতি কল্যাণ সুবিধা:
আইনের ভিত্তি:
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ৯২-এর অধীনে নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়া হয়।  
সুবিধা:
এই আইনের অধীনে নারী শ্রমিকরা সন্তান প্রসবের পূর্বে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য সবেতন ছুটি পান। শ্রম আইন ২০০৬ অনুযায়ী,  গর্ভবতী শ্রমজীবী নারীরা ১২০ দিন ছুটি লাভ করে। 

.
To implement which programme,  BARD was established? ( কোন কর্মসূচি বাস্তবায়নের কৌশল হিসেবে বার্ড( BARD) প্রতিষ্ঠিত হয়?)
  1. Cumilla Model( কুমিল্লা মডেল) 
  2. V-AID programme ( ভি- এইড প্রোগ্রাম) 
  3. Rural Social Service( গ্রামীন সমাজসেবা কার্যক্রম) 
  4. Urban Social Service ( শহর সমাজসেবা কার্যক্রম) 
সঠিক উত্তর:
V-AID programme ( ভি- এইড প্রোগ্রাম) 
উত্তর
সঠিক উত্তর:
V-AID programme ( ভি- এইড প্রোগ্রাম) 
ব্যাখ্যা

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড, বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ীতে অবস্থিত।

বার্ড ১৯৫৯ সালের ২৭শে মে তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত বিএইড (VAID) প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গ্রামের অবহেলিত জনমানুষের সমস্যাসহ গ্রামের সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়। সে সময় একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন প্রখ্যাত পল্লী উন্নয়ন গবেষক, দার্শনিক ও সমাজসেবক ড. আখতার হামিদ খান। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর এ প্রতিষ্ঠানটি বর্তমান নামে নামান্তরিত হয়।

উল্লেখ্য,  যদিও ভি- এইড প্রোগ্রাম পরবর্তীতে গ্রামীন সমাজসেবা কার্যক্রম নামধারণ করে। তথাপি এই প্রশ্নের সাপেক্ষে উত্তর Rural Social Service (RSS) হবে না। 

.
Which of following activity is not the subject matter of BRDB?(নীচের কোনটি বিআরডিবির কাজ নয়?)
  1. Slum problem ( বস্তি সমস্যা) 
  2. Modernisation of Agriculture ( কৃষির আধুনিকায়ন)
  3. Increasing food production ( খাদ্য উৎপাদন বাড়ানো) 
  4. Removing rural poverty ( গ্রামীন দারিদ্র্য বিমোচন)
সঠিক উত্তর:
Slum problem ( বস্তি সমস্যা) 
উত্তর
সঠিক উত্তর:
Slum problem ( বস্তি সমস্যা) 
ব্যাখ্যা

বিআরডিবি (BRDB) এর পূর্ণরূপ হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (Bangladesh Rural Development Board). এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা, যা গ্রামীণ দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে থাকে. পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এটি দেশের একক বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান।

বিশ্বব্যাংকের সুপারিশের উপর ভিত্তি করে আইআরডিপি প্রকল্প বাস্তবায়ন কৌশল পরিবর্তন করে দারিদ্র্য বিমোচনমূলক প্রকল্প গ্রহণ করতে থাকে। সর্বোপরি এ সমীক্ষার সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সরকার ১৯৮২ সালে আইআরডিপি’কে একটি অধ্যাদেশের মাধ্যমে বোর্ডে রূপান্তরিত করে যা বর্তমানে ‘‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’’
উল্লেখ্য বস্তি সমস্যা এই সংগঠনের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

১০.
Which of the following name is not connected to Family Planning Association of Bangladesh? ( নীচের কোন নামটি বাংলাদেশ পরিবার পরিকল্পনা এসোসয়েশনের সাথে সম্পর্কযুক্ত নয়?)
  1. M. Shamsul Islam( মোঃ শামসুল ইসলাম) 
  2. Dr. Homaira Sayed ( ডাঃ হুমায়রা সাইদ)
  3. Captain Abul kashem( ক্যাপ্টেন আবুল কাসেম) 
  4. Captain Nurul Kabir ( ক্যাপ্টেন নুরুল কবির) 
সঠিক উত্তর:
Captain Nurul Kabir ( ক্যাপ্টেন নুরুল কবির) 
উত্তর
সঠিক উত্তর:
Captain Nurul Kabir ( ক্যাপ্টেন নুরুল কবির) 
ব্যাখ্যা

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) হলো বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কর্মরত একটি বেসরকারি সংস্থা, যা ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমাজের সুবিধাবঞ্চিত অংশের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে এবং সকলের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেবা প্রদান করে। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত এবং এর অধীনে দেশব্যাপী শাখা রয়েছে। 

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশে যাদের নাম আলোচিত তারা হলেন ; ডা: হুমাইরা সাইদ,  মফিজুল ইসলাম,  ক্যাপ্টেন আবুল কাসেম, মোঃ শামসুল ইসলাম,  নীলিমা ইব্রাহীম ইত্যাদি ব্যক্তিবর্গ।

ক্যাপ্টেন নুরুল কবির নামে কাউকে পাওয়া যায়নি এই তালিকায়। 

১১.
National Youth  Policy was formulated in which year? (জাতীয় যুব নীতি কতসালে প্রণয়ন করা হয়?) 
  1. 2016
  2. 2017
  3. 2018
  4. 2019
সঠিক উত্তর:
2017
উত্তর
সঠিক উত্তর:
2017
ব্যাখ্যা

জাতীয় যুবনীতি ২০১৭ হলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি যুব নীতি।, এটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী নাগরিককে যুব হিসেবে গণ্য করার বিধান চালু করে এবং যুবকদের ক্ষমতায়ন, উন্নয়ন ও অংশগ্রহণের জন্য একটি কাঠামোগত রূপরেখা প্রদান করে। এটি যুবকদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রণীত হয়েছে, যা দেশের যুব সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। 

১২.
Dr. Humaira sayed was a specialist of which issue? ( ডাঃ হুমায়রা সাইদ কোন বিষয়ের উপর বিশেষজ্ঞ ছিলেন??) 
  1. Dermatologist ( ত্বক বিশেষজ্ঞ)
  2. Oncologists ( টিউমার বিশেষজ্ঞ) 
  3. Gynecologist ( স্ত্রীরোগ বিশেষজ্ঞ) 
  4. Neurologist ( নিউরো বিশেষজ্ঞ) 
সঠিক উত্তর:
Gynecologist ( স্ত্রীরোগ বিশেষজ্ঞ) 
উত্তর
সঠিক উত্তর:
Gynecologist ( স্ত্রীরোগ বিশেষজ্ঞ) 
ব্যাখ্যা

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) হলো বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কর্মরত একটি বেসরকারি সংস্থা, যা ১৯৫৩ সালের ২রা মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সমাজের সুবিধাবঞ্চিত অংশের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে এবং সকলের জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সেবা প্রদান করে। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত এবং এর অধীনে দেশব্যাপী শাখা রয়েছে। 
উল্লেখ্য,  এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা:হুমায়রা সাইদ। 

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও বিকাশে যাদের নাম আলোচিত তারা হলেন ; ডা: হুমাইরা সাইদ,  মফিজুল ইসলাম,  ক্যাপ্টেন আবুল কাসেম, মোঃ শামসুল ইসলাম,  নীলিমা ইব্রাহীম ইত্যাদি ব্যক্তিবর্গ।

ক্যাপ্টেন নুরুল কবির নামে কাউকে পাওয়া যায়নি এই তালিকায়। 

১৩.
The percentage of marrying off girls in Bangladesh  18 years is..( ১৮ বছরের নীচে বাংলাদেশে কত শতাংশ মেয়ের  বিয়ে হয়?)
  1. ৬০%
  2. ৫৬%
  3. ৬৫%
  4. ৬২%
সঠিক উত্তর:
৬৫%
উত্তর
সঠিক উত্তর:
৬৫%
ব্যাখ্যা

বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো উদ্বেগজনক। আঠারো বছর বয়সের আগেই বাংলাদেশের ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় । আর ১৫-১৯ বছর বয়সী এক হাজার মেয়ের মধ্যে ৭১ জন এক বা একাধিক সন্তানের মা।( শহীদুল্লাহ, উচ্চ মাধ্যমিক সমাজকর্ম)

১৪.
Akhter Hamid Khan was born in which place? ( আখতার হামিদ খান কোথায় জন্মগ্রহণ করেন?) 
  1. Calcutta,  India (কলকাতা,  ভারত) 
  2. Agra,  India ( আগ্রা, ভারত)
  3. Karnatak,  India ( কর্নাটক, ভারত) 
  4. Delhi,  India ( দিল্লি,  ভারত) 
সঠিক উত্তর:
Agra,  India ( আগ্রা, ভারত)
উত্তর
সঠিক উত্তর:
Agra,  India ( আগ্রা, ভারত)
ব্যাখ্যা

আখতার হামিদ খান ( ১৫ জুলাই ১৯১৪ - ৯ অক্টোবর ১৯৯৯) একজন পাকিস্তানি সমাজ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মী ছিলেন। তিনি বাংলাদেশ,পাকিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশে অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন কাজ করেছেন। তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নের জন্য একটি ব্যাপক প্রকল্প, কুমিল্লা মডেল (১৯৫৯) প্রতিষ্ঠা। এই পরিকল্পনার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি তাকে 'ডক্টরাল' ডিগ্রী প্রদান করে। রেল্ফ শুমেখার তার বইয়ে লিখেছেন: "তার স্কেন্ডিনেভিয়ান সহকর্মীরা এবং অন্যান্য উপদেষ্টারা তাকে নোবেল শান্তি পুরস্কারর জন্য মনোনীত করেছিলেন।

তিনি ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। ১৯৩৪ সালে তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। এর পর তিনি ভারতীয় সিভিল সার্ভিসে (আইসিএস) যোগ দেন। আইসিএস-এর শিক্ষানবিশ হিসেবে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য এবং ইতিহাস অধ্যয়ন করেন এবং এম.এ ডিগ্রি লাভ করেন।

১৫.
Which article of Bangladesh constitution directly says about the equal rights of women? ( বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে সরাসরি নারীর সমান অধিকারের বিষয়ে বর্ণিত আছে?) 
  1. Article 28(1)/অনুচ্ছেদ ২৮(১)
  2. Article 28(2)অনুচ্ছেদ ২৮(২)
  3. Article 28(3)/অনুচ্ছেদ ২৮(৩)
  4. Article 28(4)/অনুচ্ছেদ ২৮(৪)
সঠিক উত্তর:
Article 28(2)অনুচ্ছেদ ২৮(২)
উত্তর
সঠিক উত্তর:
Article 28(2)অনুচ্ছেদ ২৮(২)
ব্যাখ্যা

২৮(২)নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে।

বাংলাদেশের সংবিধানের ২৮ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র শুধু ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করবে না। এই অনুচ্ছেদের দ্বিতীয় উপধারায় বলা হয়েছে যে, রাষ্ট্র ও গণজীবনে নারী-পুরুষের সমান অধিকার থাকবে।

১৬.
Legal age of marriage for men according to Child marriage prohibition act -2017 is...?( বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৭ অনুযায়ী পুরুষদের জন্য বিয়ের আইনগত বয়স কতো?)
  1. ১৮
  2. ২০
  3. ২১
  4. ২২
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা

বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী নারীর আইনগত বিয়ের বয়স ছিল ১৪ ও পুরুষের বয়স ছিল ১৮।
বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ছেলেদের জন্য বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এই আইন অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতিতে, আদালতের অনুমতি ও মা-বাবার সম্মতিতে এর চেয়ে কম বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে। তবে এই আইন ভঙ্গ করলে বা বাল্যবিবেহে সহায়তা করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। 

১৭.
How many activities are being run in consistent with different five years plan of Bangladesh by BRDB ? ( বাংলাদেশের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে বিআরডিবি কতগুলো কর্মসূচি পরিচালনা করছে?) 
  1. Five( পাঁচ) 
  2. Seven ( সাত)
  3. Four( চার)
  4. Six(ছয়)
সঠিক উত্তর:
Seven ( সাত)
উত্তর
সঠিক উত্তর:
Seven ( সাত)
ব্যাখ্যা

বিআরডিবি (BRDB) এর পূর্ণরূপ হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (Bangladesh Rural Development Board). এটি বাংলাদেশের একটি সরকারি সংস্থা, যার মূল কাজ হলো গ্রামীণ এলাকায় উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানো. গ্রামীণ উন্নয়নের সাথে জড়িত এটি বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি কর্মসূচি.

বিআরডিবির সকল কাজের স্বীকৃত স্বরূপ ‘‘বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান’’ (BIDS) এর ২০১০ সালের এক সমীক্ষায় জিডিপিতে বিআরডিবি’র অবদান ১.৯৩% বলে উলেস্নখ করা হয়েছে। ২০১৪-২০১৫ অর্থবছরেও বিআরডিবি’র এ কর্মধারা অব্যাহত রয়েছে।

এমডিজি, ভিশন-২০২১ এবং ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সংগতি রেখে বর্তমানে বিআরডিবি’র ৭টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।( www.brdb.com)

১৮.
The Headquarters of International Planned Parenthood Federation is....?(  আন্তর্জাতিক পরিকল্পিত পরিবার ফেডারেশন এর সদর দফতর কোথায় অবস্থিত?) 
  1. Mumbai,India ( মুম্বাই,  ভারত) 
  2. Calcutta, India  ( কলকাতা,  ভারত) 
  3. London, England ( লন্ডন,  ইংল্যান্ড)
  4. New York,  USA( নিউইয়র্ক,  আমেরিকা) 
সঠিক উত্তর:
London, England ( লন্ডন,  ইংল্যান্ড)
উত্তর
সঠিক উত্তর:
London, England ( লন্ডন,  ইংল্যান্ড)
ব্যাখ্যা

আইপিপিএফ বলতে আন্তর্জাতিক পরিকল্পিত পরিবার ফেডারেশন (International Planned Parenthood Federation)-কে বোঝায়, যা একটি বিশ্বব্যাপী সংগঠন যা যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের জন্য কাজ করে এবং ১৪৬টিরও বেশি দেশে শিক্ষা, গর্ভনিরোধক ব্যবস্থা ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। 

এর প্রতিষ্ঠা হয় ১৯৫২ সালে ভারতের বোম্বাই শহরে ( বর্তমান মুম্বাই)।  এর প্রতিষ্ঠাতা হলেন  মার্গারেট স্যাঙ্গার ও লেডি রামা রাও। এর সদর দফতর লন্ডন,  ইংল্যান্ডে।

১৯.
In which year First National Women Development Policy was formulated  in Bangladesh ?( বাংলাদেশে প্রথম কতসালে নারী উন্নয়ন নীতি  প্রণয়ন করা হয়?) 
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৯৭
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়েছিল ১৯৯৭ সালে, এবং সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ সালে প্রণীত হয়।  
১৯৯৭ সালে:
১৯৯৭ সালে সর্বপ্রথম একটি জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়েছিল।  

২০০৪ সালে:
পরবর্তীতে, জামায়াত জোট সরকার এই নীতিতে পরিবর্তন এনে ২০০৪ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে।  

২০০৮ সালে:
তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে এই নীতি সংশোধিত আকারে প্রণীত হয়েছিল, তবে এর কার্যকর বাস্তবায়ন সম্ভব হয়নি।

২০১১ সালে:
বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে ২০১১ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে। 

২০.
The name of IRDP (Integrated Rural Development Program) was changed into "Bangladesh Rural Development Agency"?
(আইআরডিপির  নাম কতসালে বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থায় রূপান্তর করা হয়?) 
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1982
সঠিক উত্তর:
1973
উত্তর
সঠিক উত্তর:
1973
ব্যাখ্যা

IRDP বা "ইন্টিগ্রেটেড রুল ডেভেলপমেন্ট প্রোগ্রাম" (Integrated Rural Development Program) বলতে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে বোঝায়, যা গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরের কাজকে সমন্বিতভাবে পরিচালনা করে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন।
কুমিল্লা মডেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৯৭২ সালে  আইআরডিপি ( Integrated Rural Development Program) চালু করে। 
১৯৭১ সনে যাত্রা শুরুর পর এর সফলতা লক্ষ্যে করে পল্লী উন্নয়ন কর্মকান্ড'কে আরও গতিশীল করার জন্য ১৯৭৩ সনে আইআরডিপি’কে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা’ নামে সরকারের একটি উন্নয়ন সংস্থায় রূপান্তর করা হয়। 

১৯৮২ সালে IRDP এর নাম পরিবর্তন হয়ে BRDB হয়ে যায় এবং বর্তমানে বিআরডিবি বাংলাদেশে গ্রামীন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। (www.brdb.com)

২১.
Bangladesh National Women Rehabilitation and Welfare Foundation was established in which year? ( বাংলাদেশ জাতীয় নারী পূনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন কতসালে প্রতিষ্ঠিত হয়?) 
  1. ১৯৭২
  2. ১৯৭৩
  3. ১৯৭৪
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।, এই প্রতিষ্ঠানটি মূলত ১৯৭২ সালে গঠিত 'নারী পুনর্বাসন বোর্ড'- এর দায়িত্ব ও কর্মপরিধি বৃদ্ধি করে এই ফাউন্ডেশনে উন্নীত করা হয়।  
এই ফাউন্ডেশনটি বাংলাদেশের নারীদের পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।

২২.
Dowry prohibition act was passed in which year? ( যৌতুক নিরোধ আইন কতসালে পাস হয়?)  
  1. ১৯৮০
  2. ১৯৮৩
  3. ১৯৮২
  4. ১৯৯০
সঠিক উত্তর:
১৯৮০
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০
ব্যাখ্যা

১৯৮০ সালে বাংলাদেশে নারীর অধিকার সুরক্ষার জন্য যৌতুক নিরোধ আইনটি পাস হয়।
যৌতুক সম্পর্কে এই আইনে বলা হয়...

বিষয়বস্তু বা প্রসঙ্গের পরিপন্থি না হইলে, এই আইনে "যৌতুক" বলিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত যে কোন সম্পত্তি বা "মুল্যবান জামানত" কে বুঝাইবে, যাহা
(ক) বিবাহের এক পক্ষ অপর পক্ষকে: অথবা
(খ) বিবাহের কোন এক পক্ষের পিতা মাতা বা অন্য কোন ব্যক্তি কতৃর্ক বিবাহের যে কোন পক্ষকে বা অন্য কোন ব্যক্তিকে বিবাহ মজলিশে অথবা বিবাহের পূর্বে বা পরে, বিবাহের পণরুপে প্রদান করে বা প্রদান করিতে অঙ্গীকারাবদ্ধ হয়: তবে, যৌতুক বলিতে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) মোতাবেক ব্যবস্থিত দেনমোহর বা মোহরানা বুঝাইবে না।

২৩.
According to the Child marriage prohibition act-1929 legal age of Marriage for women was...( বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী নারীর জন্য বিয়ের উপযুক্ত বয়স ছিল...) 
  1. ১৮
  2. ১৬
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা

বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী নারীর আইনগত বিয়ের বয়স ছিল ১৪ ও পুরুষের বয়স ছিল ১৮।
বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ছেলেদের জন্য বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছে। এই আইন অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতিতে, আদালতের অনুমতি ও মা-বাবার সম্মতিতে এর চেয়ে কম বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে। তবে এই আইন ভঙ্গ করলে বা বাল্যবিবেহে সহায়তা করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। 

২৪.
In which year,  Women Rehabilitation and Welfare Foundation was closed? (কতসালে নারী পূনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের বিলুপ্তি ঘটে?) 
  1. ১৯৮২
  2. ১৯৮৪
  3. ১৯৮৩
  4. ১৯৮৫
সঠিক উত্তর:
১৯৮৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৪
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়।, এই প্রতিষ্ঠানটি মূলত ১৯৭২ সালে গঠিত 'নারী পুনর্বাসন বোর্ড'- এর দায়িত্ব ও কর্মপরিধি বৃদ্ধি করে এই ফাউন্ডেশনে উন্নীত করা হয়।  
এই ফাউন্ডেশনটি বাংলাদেশের নারীদের পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।  
তবে উল্লেখ্য যে, নারী পূনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের বিলুপ্তি ঘটে ১৯৮৪ সালে। এই ফাউন্ডেশনের নতুন নাম হয় মহিলা বিষয়ক পরিদফতর।

২৫.
Which is the slogan of International  Youth day -2025?( আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর  স্লোগান কী?)
  1. ICT based Youth energy (তথ্য প্রযুক্তি ভিত্তিক যুব শক্তি) 
  2. Development based Youth energy (উন্নয়ন ভিত্তিক যুব শক্তি) 
  3. Industry based youth energy ( শিল্প ভিত্তিক যুবশক্তি)
  4. Capital based youth energy  ( মূলধন ভিত্তিক যুবশক্তি)
সঠিক উত্তর:
ICT based Youth energy (তথ্য প্রযুক্তি ভিত্তিক যুব শক্তি) 
উত্তর
সঠিক উত্তর:
ICT based Youth energy (তথ্য প্রযুক্তি ভিত্তিক যুব শক্তি) 
ব্যাখ্যা

১২আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে।

তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।

২৬.
Which of the article of Bangladesh constitution directly says about cooperative? ( বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে সমবায় নিয়ে আলোচনা করা হয়েছে?)
  1. Article 13(a)/অনুচ্ছেদ ১৩(ক)
  2. Article 13(d)/অনুচ্ছেদ ১৩(ঘ)
  3. Article 13(c)/অনুচ্ছেদ ১৩(গ)
  4. Article 13(b)/অনুচ্ছেদ ১৩(খ)
সঠিক উত্তর:
Article 13(b)/অনুচ্ছেদ ১৩(খ)
উত্তর
সঠিক উত্তর:
Article 13(b)/অনুচ্ছেদ ১৩(খ)
ব্যাখ্যা

সমবায় হলো একদল সদস্যের দ্বারা গঠিত এমন একটি ব্যবসায়িক সংগঠন, যা সদস্যদের সম্মিলিত কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে। এই সংগঠন 'একতাই বল' নীতিতে বিশ্বাসী এবং সদস্যদের অংশগ্রহণ ও লাভের সুষম বন্টনের মাধ্যমে কাজ করে। বাংলাদেশে সমবায় অধিদপ্তর সমবায়ভিত্তিক দারিদ্র্য বিমোচন, নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত। 
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ -১৩(খ) তে সমবায় মালিকানা ও সমবায় সমিতির কথা বলা হয়েছে। 

২৭.
By which article of labour Law-2006, maternity benefit is given towards pregnant women? ( শ্রম আইন -২০০৬ এর কততম অনুচ্ছেদ অনুযায়ী, নারীদের  মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয়?) 
  1. Section -93
  2. Section -92
  3. Section -94
  4. Section -95
সঠিক উত্তর:
Section -92
উত্তর
সঠিক উত্তর:
Section -92
ব্যাখ্যা

ভারতে প্রথম ১৯৩৯ সালে  'মাতৃত্ব কল্যাণ আইন' করা হয়।  বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর অধীনে মাতৃত্ব কল্যাণ আইনের  প্রসূতি কল্যাণ সুবিধা (Maternity Benefit) সম্পর্কিত বিধান রয়েছে, যা বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য প্রযোজ্য। ভারতে ১৯৩৯ সালে The Maternity Benefit Act প্রণীত হয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য দেশেও শ্রম আইনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।  
বাংলাদেশে প্রসূতি কল্যাণ সুবিধা:
আইনের ভিত্তি:
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ৯২-এর অধীনে নারী শ্রমিকদের প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়া হয়।  
সুবিধা:
এই আইনের অধীনে নারী শ্রমিকরা সন্তান প্রসবের পূর্বে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য সবেতন ছুটি পান। 

২৮.
Ministry of labour and Employment has how many labour Courts in Bangladesh? (বাংলাদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কয়টি শ্রম আদালত আছে?) 
  1. 13
  2. 10
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইংরেজি হলো Ministry of Labour and Employment। এটি কর্মসংস্থানের জন্য দায়ী, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সুরক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে কাজ করে। 

এই মন্ত্রণালয়ের অধীন ১৩টি শ্রম আদালত, একটি আপীল ট্রাইবুনাল,  শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, ইত্যাদি সংস্থা রয়েছে। 
( www.mole.com)

২৯.
Who is the founder of International Planned Parenthood Federation ( IPPF)?( আন্তর্জাতিক পরিকল্পিত পরিবার ফেডারেশনের প্রতিষ্ঠাতা কে?)
  1. Margaret Thatcher (মার্গারেট  থেচার)
  2. Margaret Laurence (মার্গারেট লরেন্স )
  3. Margaret Atwood (মার্গারেট এটওড)
  4. Margaret Sangar(মার্গারেট স্যাঙ্গার)
সঠিক উত্তর:
Margaret Sangar(মার্গারেট স্যাঙ্গার)
উত্তর
সঠিক উত্তর:
Margaret Sangar(মার্গারেট স্যাঙ্গার)
ব্যাখ্যা

আইপিপিএফ বলতে আন্তর্জাতিক পরিকল্পিত পরিবার ফেডারেশন (International Planned Parenthood Federation)-কে বোঝায়, যা একটি বিশ্বব্যাপী সংগঠন যা যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের জন্য কাজ করে এবং ১৪৬টিরও বেশি দেশে শিক্ষা, গর্ভনিরোধক ব্যবস্থা ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। 

এর প্রতিষ্ঠা হয় ১৯৫২ সালে ভারতের বোম্বাই শহরে ( বর্তমান মুম্বাই)।  এর প্রতিষ্ঠাতা হলেন  মার্গারেট স্যাঙ্গার ও লেডি রামা রাও। এর সদর দফতর লন্ডন,  ইংল্যান্ডে।

৩০.
Integrated Rural Development Program was initiated in which year? (" ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম"  কতসালে গঠিত হয়?) 
  1. 1972
  2. 1982
  3. 1974
  4. 1984
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা

IRDP বা "ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম" (Integrated Rural Development Program) বলতে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচিকে বোঝায়, যা গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন সেক্টরের কাজকে সমন্বিতভাবে পরিচালনা করে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন।
কুমিল্লা মডেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ১৯৭২ সালে  আইআরডিপি ( Integrated Rural Development Program) চালু করে।