পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
‘ভ্যানগার্ড’ স্যাটেলাইটটি কোন দেশ উৎক্ষেপণ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. কানাডা
  4. জার্মানী
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
ভ্যানগার্ড:

- কয়লা বিদ্যুৎকেন্দ্র ও ইস্পাত কারখানার মতো ব্যক্তি মালিকানাধীন স্থাপনাগুলো থেকে কী পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে তা শনাক্তের জন্য একটি কানাডীয় কোম্পানি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে।
- কানাডায় কার্বন নিঃসরণের বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি জিএইচজিস্যাট গতকাল শনিবার এটি উৎক্ষেপণ করেছে।
- কৃত্রিম উপগ্রহটির নাম ভ্যানগার্ড।
- ক্যালিফোর্নিয়াভিত্তিক ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছে।
- শিল্পকারখানার মালিকদের মধ্যে যাঁরা কার্বন নিঃসরণ কমাতে চান, তাঁরা চাইলে জিএইচজিস্যাট থেকে তথ্য কিনতে পারবেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ নভেম্বর ২০২৩।
.
‘জার্নি টু পার্লামেন্ট’ আত্মজীবনীমূলক গ্রন্থটি কে লিখেছেন?
  1. কাজী ফিরোজ রশীদ
  2. আবদুল হামিদ
  3. শিরীন শারমিন চৌধুরী
  4. শামসুদ্দিন আহমেদ মানিক
সঠিক উত্তর:
কাজী ফিরোজ রশীদ
উত্তর
সঠিক উত্তর:
কাজী ফিরোজ রশীদ
ব্যাখ্যা
জার্নি টু পার্লামেন্ট:

- রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের লেখা আত্মজীবনীমূলক বই 'জার্নি টু পার্লামেন্ট'।
- বইটিতে ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলী বিবৃত হয়েছে।
- বইটিতে লেখকের জন্ম থেকে শুরু করে কৈশোর, শিক্ষা জীবন, রাজনীতিতে হাতে খড়ি এবং গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা সবই চমৎকারভাবে বিবৃত হয়েছে।
- ‘জার্নি টু পার্লামেন্ট’ বইটি ইতিহাসের অমূল্য দলিল।
- বইটির প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা প্রকাশনী।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ৮ নভেম্বর ২০২৩।
.
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কোথায়?
  1. কুতুবদিয়া
  2. মহেশখালী
  3. চকরিয়া
  4. সেন্টমার্টিন
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা
গভীর সমুদ্র বন্দর:

- কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর ২০২৩ সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- এই বন্দরে জোয়ার-ভাটায় যে কোনো সময়ে আট হাজার টিইইউএসের জাহাজ ভিড়তে পারবে।
- শিপিং লাইনগুলো বাংলাদেশে জাহাজ নিয়োজিত করার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা ভোগ করবে।
- ফলে পণ্য পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে।
- বন্দরকে ঘিরে মাতারবাড়ি মহেশখালী এলাকায় ব্যাপক শিল্পায়নসহ গড়ে উঠবে অর্থনৈতিক অঞ্চল।
- ফলে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ পেশাজীবীদের জীবিকার সুযোগ সৃষ্টি হবে।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ১১ নভেম্বর ২০২৩।
.
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ভাসমান বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. থাইল্যান্ড
  2. ভিয়েতনাম
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র:

- ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত।
- ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবি-ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানির মধ্যে সহযোগিতায় প্রকল্পটির কাজ শেষ হতে তিন বছর সময় লেগেছে এবং ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার।
- সুমিতোমো মিৎসুই ব্যাকিং করপোরেশন, সোসাইটি জেনারেল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে বাস্তবায়ন করা এই সৌরবিদ্যুৎ কেন্দ্র তিন লাখ ৪০ হাজার প্যানেল নিয়ে গঠিত।।
- ৯ নভেম্বর ২০২৩ সালে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়।
- ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের ওপর নির্মিত।
- এ কেন্দ্র থেকে ৫০ হাজার পরিবারে সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র - দৈনিক নয়া দিগন্ত, ০৯ নভেম্বর ২০২৩।
.
‘টু প্লাস টু সংলাপ’ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপাক্ষীক সংলাপ?
  1. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  2. যুক্তরাজ্য-ভারত
  3. চীন-রাশিয়া
  4. ভারত-যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভারত-যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ভারত-যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘টু প্লাস টু সংলাপ’:

- ‘টু প্লাস টু সংলাপ’ ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপাক্ষীক সংলাপ।
- ১০ নভেম্বর ২০২৩ সালে ভারতের রাজধানীতে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
- এই বৈঠকের আগে আমেরিকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘ইন্দো-প্যাসিফিক’ অর্থাৎ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কীভাবে আরও ‘মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধশালী’ করে তোলা যায়, সংলাপের একটা বড় অংশে তা নিয়ে আলোচনা হবে।
- এ সংলাপে দুই দেশের মধ্যকার সম্পর্কের নানা দিক উঠে আসে।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১০ নভেম্বর ২০২৩।
.
যুক্তরাষ্ট্রের অনুমোদিত চিকুনগুনিয়া টিকার নাম কী?
  1. পারটুসিস
  2. ইক্সচিক
  3. ভ্যাক্সিনিয়া
  4. ভ্যারিসেল্লা
সঠিক উত্তর:
ইক্সচিক
উত্তর
সঠিক উত্তর:
ইক্সচিক
ব্যাখ্যা
‘ইক্সচিক’:

- মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে বিশ্বে প্রথম টিকা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
- বিশ্বে জনস্বাস্থ্যে চিকুনগুনিয়াকে ‘উদীয়মান ঝুঁকি’ হিসাবেই গণ্য করে আসছে এফডিএ।
- তাদের অনুমোদন দেওয়া টিকাটির নাম ‘ইক্সচিক’।
- চিকুনগুনিয়ার টিকাটি একটি ডোজ নিলেই চলবে।
- চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই টিকা তৈরি করা হয়েছে।
- অনুমোদনের আগে, এই টিকার দুটি ক্লিনিকাল ট্রায়াল করা হয়।

তথ্যসূত্র - বিডিনিউজ ২৪, ১০ নভেম্বর ২০২৩।
.
‘ইসলামিক জিহাদ’ কোন দেশের সমর্থন ও সহায়তাপুষ্ট গোষ্ঠী?
  1. ইরান
  2. ইরাক
  3. ফিলিস্তিন
  4. লিবিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইসলামিক জিহাদ:

- সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে রুশ বিমান বাহিনীর এক ঝটিকা অভিযানে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন সরকারবিরোধী বিদ্রোহী যোদ্ধা।
- রুশ অভিযানে নিহত ও আহতরা সবাই ইরানের সমর্থন ও সহায়তাপুষ্ট গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্য।
- কয়েক বছর ধরে ইদলিব ও পার্শ্ববর্তী আলেপ্পো শহরের বিভিন্ন বেসামরিক এলাকায় বোমা হামলা ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে ইসলমিক জিহাদের বিরুদ্ধে।
- ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসকে সমর্থন জানিয়ে সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সামরিক বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজি) এবং ইসলামিক জিহাদ।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ১৩ নভেম্বর ২০২৩।
.
দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করা হয় কবে?
  1. ৯ নভেম্বর
  2. ১০ নভেম্বর
  3. ১১ নভেম্বর
  4. ১২ নভেম্বর
সঠিক উত্তর:
১১ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১১ নভেম্বর
ব্যাখ্যা
দোহাজারী-কক্সবাজার রেলপথ:

- বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১১ নভেম্বর ২০২৩ সালে এই প্রকল্প উদ্বোধন করেন তিনি।
- সেই সঙ্গে এই প্রকল্পের অধীন নির্মিত দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
- আগামী ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে।
- কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়াতে ২৯ একর জমিতে নির্মিত হয়েছে ১ লাখ ৮৭ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন ছয়তলা ভবনের এই রেলস্টেশন।
- চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিআরইসি) ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দুই ভাগে কাজ করছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১১ নভেম্বর ২০২৩।
.
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কয় সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক?
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৯ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
মোনেটারি পলিসি কমিটি:

- কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় ৭ সদস্য বিশিষ্ট মোনেটারি পলিসি কমিটি পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।
- নতুন এই ফরম্যাটে কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নর সহ চারজন ও বাইরের তিনজন মোট সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
- সেদিনের বৈঠকে অর্থনীতিবিদ হিসেবে কয়েকজনের নাম প্রস্তাব করা হয়। তার মধ্যে ড. সাদিক আহমেদকে নিযুক্ত করা হয়।
- এই কমিটির সভাপতি হবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
- এছাড়া বাংলাদেশ ব্যাংকের আরও তিনজন সদস্য হবেন- চিফ ইকোনোমিস্ট, মোনেটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মোনেটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

তথ্যসূত্র - বিজনেস স্ট্যান্ডার্ড, ০৮ নভেম্বর ২০২৩।
১০.
মৃত্যুঞ্জয়’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. বিজয় সরণি
  2. ঢাকা বিশ্বিবিদ্যালয়
  3. ঢাকা মেডিক্যাল
  4. বনানী
সঠিক উত্তর:
বিজয় সরণি
উত্তর
সঠিক উত্তর:
বিজয় সরণি
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয়ী:

- ঢাকার বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঘিরে তৈরি 'মৃত্যুঞ্জয়ী' ভাস্কর্যটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১০ নভেম্বর ২০২৩ সালে ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- এই প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'মৃত্যুঞ্জয়' নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা ২০২১ ও ২০২২ সালে বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল।
- এই চত্বরের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি। এর দেয়ালে ম্যুরালও স্থান পেয়েছে।
- বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই চত্বরের সাতটি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন ও বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও অবদান চিত্রিত করা হয়েছে।

তথ্যসূত্র - ডেইলি স্টার, ১০ নভেম্বর ২০২৩।
১১.
'ওয়ানগালা' কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উৎসব?
  1. গারো
  2. মারমা
  3. চাকমা
  4. খাসিয়া
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
ওয়ানগালা:

- গারোদের অন্যতম বড় উৎসব ওয়ানগালা।
- সাধারণত শীতের শুরুতে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়।
- গারো ভাষায় ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা।
- এই উৎসবের মধ্য দিয়ে গারোরা তাদের দেবতার কাছে ফসল উৎসর্গ করে কৃতজ্ঞতা প্রকাশ করে।
- ১৯ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি গারোপল্লির মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১১ নভেম্বর ২০২৩।
১২.
কোন নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হচ্ছে?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. তিস্তা
সঠিক উত্তর:
যমুনা
উত্তর
সঠিক উত্তর:
যমুনা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু রেল সেতু:

- যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হচ্ছে।
- ইতোমধ্যে এই প্রকল্পের কাজ ৭২ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।
- আমরা আশা করছি, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর ওপর ডাবল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করবে।
- এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ হবে।

তথ্যসূত্র - এবিনিউজ২৪, ১১ নভেম্বর ২০২৩।
১৩.
জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় কত তারিখ থেকে?
  1. ৮ নভেম্বর ২০২৩ সালে
  2. ৯ নভেম্বর ২০২৩ সালে
  3. ১০ নভেম্বর ২০২৩ সালে
  4. ১১ নভেম্বর ২০২৩ সালে
সঠিক উত্তর:
৯ নভেম্বর ২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
৯ নভেম্বর ২০২৩ সালে
ব্যাখ্যা
জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন:

- যাত্রা শুরু করেছে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন।
- ৯ নভেম্বর, ২০২৩ এটি যাত্রা শুরু হয়।
- অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণে দুদেশের সরকারের প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে।
- অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে রয়েছেন জর্ডানের নাগরিক সমাজের বিশিষ্ট সদস্যরা, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, কবি এবং সাংবাদিক।
- সভাপতির দায়িত্ব পালন করবেন জর্ডানের ড. আয়মান ওদেহ আল-বাদওয়া।
- তিনি জর্ডানের একজন গুরুত্বপূর্ণ উপজাতীয় নেতা ও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী।
- ড. আয়মান একজন মানবহিতৈষী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও সংঘাত নিরসনে অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তি।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ১১ নভেম্বর ২০২৩।