পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
সেট ও ভেনচিত্র, পরিংখ্যান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কোনো পরীক্ষায় ইংরেজিতে ৫২% এবং গণিতে ৪২% ছাত্র ফেল করে। যদি উভয় বিষয়ে ১৭% ছাত্র ফেল করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করেছে?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ২৩%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা


ইংরেজিতে ফেল n(E) = ৫২%
গণিতে ফেল n(M) = ৪২%
উভয় বিষয়ে ফেল n(E∩M) = ১৭%
উভয় বিষয়ে পাশ n(E∪B)′ = ? 
মোট ছাত্র n(U) = ১০০%
n(E∪B)′ = n(U) - (n(E) +  n(M) - n(E∩M))
= ১০০% - (৫২ + ৪২ - ১৭)%
= ২৩%
∴ উভয় বিষয়ে পাশ n(E∪B)′ = ২৩%  

.
৮, ৯, ১০, ১২, ১৪, ১৬ সংখ্যা গুলোর মধ্যক কোনটি?
  1. ক) ৯
  2. খ) ১১
  3. গ) ১৬
  4. ঘ) ১৪
ব্যাখ্যা

n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/2 তম ও (n/2 + 1) তম পদ দুটির সাংখ্যিক গড়।
∴ মধ্যক = (১০ + ১২)/২ = ১১

.
A∪B = {a, b, c} হলে কোনটি সঠিক?
i. A = {a, b}, B = {a, b, c}
ii. A = {a, b, c}, B = {b, c}
iii. A = {a, b}, B = {c}
  1. ক) i
  2. খ) ii
  3. গ) i, ii
  4. ঘ) i, ii, iii
ব্যাখ্যা

i. A = {a, b}, B = {a, b, c}
A∪B = {a, b}∪ {a, b, c} = {a, b, c}
ii. A = {a, b, c}, B = {b, c}
A∪B = {a, b, c}∪ {b, c} = {a, b, c}
iii. A = {a, b}, B = {c}
A∪B = {a, b}∪ {c} = {a, b, c}

.
১০ টি সংখ্যার যোগফল ৫৬২। এদের ১ম ৪টির গড় ৫২ এবং শেষের ৫ টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ১০০
  2. খ) ৬৪
  3. গ) ১৬৪
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

৫ম সংখ্যা = ১০ টি সংখ্যার সমষ্টি - (১ম ৪ টির সমষ্টি + শেষ ৫ টির সমষ্টি)
= ৫৬২ - (৪ × ৫২ + ৫ × ৩৮)
= ১৬৪

.
একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার প্রকৃত উপসেটের সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 33
ব্যাখ্যা

সেটের উপাদান সংখ্যা n = 4
প্রকৃত উপসেটের সংখ্যা  = 2n - 1 = 24 - 1 = 15

.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গতিবেগ কত?
  1. ক) ৫/৬ মাইল/ঘণ্টা
  2. খ) ৪ মাইল/ঘণ্টা
  3. গ) ৩/৫মাইল/ঘণ্টা
  4. ঘ) ২ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

গড় গতিবেগ = মোট দূরত্ব/ মোট সময়
= (৬+৬)/(২+৪) = ১২/৬ = ২ মাইল/ঘণ্টা

.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও ______ সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
প্রশ্নমতে,
৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ২৪ = ১৬ + ক
বা, ক = ৮

.
কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের _____ বলে?
  1. ক) সংযোগ সেট
  2. খ) উপসেট
  3. গ) শক্তি সেট
  4. ঘ) অন্বয়
ব্যাখ্যা

কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের শক্তি সেট বলে

.
U = {2, 3, 5, 7}, A={2, 5} এবং B = {3, 5, 7} হলে A∩Bc এর মান কত?
  1. ক) {2}
  2. খ) {5}
  3. গ) {2, 5}
  4. ঘ) {3, 7}
ব্যাখ্যা

U = {2, 3, 5, 7}
A={2, 5}
এবং B = {3, 5, 7}
Bc = {2}
A∩Bc = {2, 5}∩{2} = {2}

১০.
১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। যদি ৫ জন ছাত্র দলে যুক্ত হয় তাহলে গড় বয়স ১ বছর বেড়ে যায়। নতুন যুক্ত হওয়া ছাত্রদের বয়সের গড় কত?
  1. ক) ১৬
  2. খ) ১৭
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা

১০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ১৫) = ১৫০ বছর
১৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৬ × ১৫) = ২৪০ বছর
∴নতুন ৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (২৪০ - ১৫০) = ৯০ বছর
∴ নতুন ৫ জন ছাত্রের বয়সের গড় (৯০/৫) = ১৮ বছর

১১.
সার্বিক সেট থেকে কোনো সদস্য বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে ______ বলে?
  1. ক) শক্তি সেট
  2. খ) পূরক সেট
  3. গ) ছেদ সেট
  4. ঘ) সংযোগ সেট
ব্যাখ্যা

সার্বিক সেট থেকে কোনো সদস্য বাদ দিলে যে সেট পাওয়া যায় তাকে পূরক সেট বলে
U - A = A′

১২.
(ax - cy, a2 - c2) = (0, ay - cx) হলে, (x, y) এর মান কত?
  1. ক) (a, c)
  2. খ) (c, a)
  3. গ) (0, a)
  4. ঘ) (c, 0)
ব্যাখ্যা

(ax - cy, a2 - c2) = (0, ay - cx)
এখানে,
ax - cy = 0
ax = cy 
x = cy/a ............(1)
a2 - c2 = ay - cx
a2 - c2 = ay - c(cy/a)
a2 - c2 = (a2y - c2y)/a
y = a (a2 - c2)/(a2 - c2)
y = a
 y এর মান (1) বসিয়ে পাই,
x = c 
∴ (x, y ) = (c, a)

১৩.
ƒ(x) = x4 + 5x - 3 হলে, ƒ(2) এর মান কত?
  1. ক) 100
  2. খ) 50
  3. গ) 25
  4. ঘ) 23
ব্যাখ্যা

ƒ(x) = x4 + 5x - 3 
ƒ(2) = (2)4 + (5)(2) - 3
= 16 + 10 - 3
= 23

১৪.
নিচের কোনটি অসীম সেট?
  1. ক) স্বাভাবিক সংখ্যার সেট
  2. খ) ফাঁকা সেট
  3. গ) পূরক সেট
  4. ঘ) ছেদ সেট
ব্যাখ্যা
স্বাভাবিক সংখ্যার সেট হল অসীম সেট। কারন স্বাভাবিক সংখ্যার সেট হল অসীম পর্যন্ত যা গণনা করে শেষ করা যায় না।
১৫.
P = {4, 8, 12, 16, 20} সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. ক) P = { x:x স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x≤20}
  2. খ) P = { x:x স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x=20}
  3. গ) P = { x:x স্বাভাবিক সংখ্যা, 6 এর গুণিতক এবং x≤20}
  4. ঘ) P = { x:x স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x>20}
ব্যাখ্যা

P সেটের উপাদান সমূহ 4, 8, 12, 16, 20
এখানে, প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা, 4- এর গুণিতক এবং 20 - এর চেয়ে বড় নয়
P = {x:x স্বাভাবিক সংখ্যা, 4 এর গুণিতক এবং x≤20}

১৬.
A ও B যথাক্রমে 42 ও 70-এর সকল গুণনীয়কের সেট হলে, A∩B এর মান কত?
  1. ক) {1, 2, 7}
  2. খ) {1,7, 23}
  3. গ) {1, 2, 7, 14}
  4. ঘ) Φ
ব্যাখ্যা

42 এর গুণনীয়ক সমূহ 1,2,3,6,7,14,21,42
A ={1,2,3,6,7,14,21,42}
70 এর গুণনীয়ক সমূহ 1,2,5,7,10,14,35,70
B ={1,2,5,7,10,14,35,70}
A∩B= {1,2,3,6,7,14,21,42}∩ {1,2,5,7,10,14,35,70}
= {1, 2, 7, 14}

১৭.
একটি সেটের উপাদান সংখ্যা 6 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) 54
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 16
ব্যাখ্যা

সেটের উপাদান সংখ্যা n = 6
পাওয়ার সেটের উপাদান সংখ্যা = 2n = 26 = 64

১৮.
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ______ সেট বলে?
  1. ক) সংযোগ
  2. খ) ছেদ
  3. গ) নিশ্ছেদ
  4. ঘ) ক্রম জোড়
ব্যাখ্যা
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে।[৯ম-১০ম শ্রেণি গণিত বই, সেট ও ফাংশন অধ্যায়]