পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৫১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পরীক্ষা - ২৩ পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. ------------------ পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
"বাল্মীকি প্রতিভা" গীতিনাট্যের রচয়িতা কে?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. নবীনচন্দ্র সেন
  4. নুরুল মোমেন
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• "বাল্মীকি প্রতিভা" গীতিনাট্য:
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে "বাল্মীকি প্রতিভা" গীতিনাট্যটি রচনা করেন।
- এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের মিশ্রণ ঘটান। ঠাকুরবাড়ির ‘বিদ্বজ্জন সমাগম’ উপলক্ষে বাল্মীকিপ্রতিভার অভিনয় হয়।
- রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেন বাল্মীকির চরিত্রে।
- তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা অভিনয় করেন সরস্বতীর ভূমিকায়।

উৎস: বাংলাপিডিয়া।
.
'বিশ শতকের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. বন্দে আলী মিয়া
  2. নির্মলেন্দু গুণ
  3. নীলিমা ইব্রাহিম
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
• 'বিশ শতকের মেয়ে' নীলিমা ইব্রাহিম রচিত একটি উপন্যাস। উপন্যাসটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়। 

------------------
• নীলিমা ইব্রাহিম:

- নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২) ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

- কর্মজীবনের শুরুতে নীলিমা ইব্রাহিম কলকাতার লরেটো হাউজে লেকচারার (১৯৪৩-৪৪) হিসেবে চাকরি করেন। নীলিমা ইব্রাহিম বেশকিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন। তাঁর গ্রন্থবদ্ধ রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:

• গবেষণা:
- শরৎ-প্রতিভা,
- বাংলার কবি মধুসূদন,
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলা নাটক। 

• উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয়।

• নাটক:
- দুয়ে দুয়ে চার,
- যে অরণ্যে আলো নেই,
- রোদ জ্বলা বিকেল,
- সূর্যাস্তের পর।

• আত্মজীবনী:
- বিন্দু-বিসর্গ। 

উৎস: বাংলাপিডিয়া।
.
"চার-ইয়ারী কথা" গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. লাঙ্গল
  2. ভারতী
  3. সবুজপত্র
  4. বঙ্গদর্শন
সঠিক উত্তর:
সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
সবুজপত্র
ব্যাখ্যা
• 'চার-ইয়ারী কথা’ গল্প:
- প্রমথ চৌধুরী রচিত 'চার-ইয়ারী কথা’ প্রথম প্রকাশিত হয় ‘সবুজপত্র’ পত্রিকায়। ১৩২২ বঙ্গাব্দের চৈত্র, ১৩২৩-এর বৈশাখ ও জৈষ্ঠ্য সংখ্যায় তিন কিস্তিতে গল্পটি প্রকাশিত হয়। বহু প্রশংসিত হবার পর, এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯১৬ সাধারণাব্দে।

- প্রমথ চৌধুরী বইটি উৎসর্গ করেন স্ত্রী ইন্দিরা দেবী চৌধুরাণীকে। ১৯৪৪-এ এই বইটির ইন্দিরা দেবীকৃত ইংরেজি তর্জমা ‘Tale of Four Friends’ প্রকাশ করে বিশ্বভারতী। এই কাহিনি সম্পর্কে অভিযোগ উঠেছিল, এটি আনাতোল ফ্রাঁসের গল্পের অনুকরণে গড়া।

- সেসময় অনেকেই প্রমথ চৌধুরীকে মুখে বলেছেন: তাঁর নায়িকাগুলির বর্ণনা, কথোপকথন ও চরিত্রাঙ্কন এত নিখুঁত যে মনে হওয়াই স্বাভাবিক যে 'চার ইয়ারি কথা'-র চারটি নায়িকার সঙ্গে বিলেতে তাঁর নিশ্চয়ই পরিচয় ছিল। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এমন লেখা সম্ভব নয়।

- প্রত্যুত্তরে প্রমথ চৌধুরী বলেন: “প্রথম নায়িকা হচ্ছে পাগল, দ্বিতীয়টি চোর, তৃতীয়টি জুয়াচ্চোর, আর চতুর্থটি ভূত। বলা বাহুল্য, একরকম চারটি সম্পূর্ণ বিভিন্ন চরিত্রের নায়িকার একটির পর একটির সঙ্গে পরিচয় হওয়া অসম্ভব। এই চারটিই আমার মনগড়া। তবে এর ভিতর তৃতীয় গল্পের নায়িকার সঙ্গে আমার পরিচয় ছিল, যাকে আমি রিণী নামে গড়ে তুলেছি।”

সেকালে পাঠক সমাজের বিশেষ উৎসাহ ছিল তৃতীয় গল্পের রহস্যময়ী নায়িকা রিণীকে নিয়ে। বিশেষত রিণীর সঙ্গে লেখকের কোনো সম্পর্ক ছিল কিনা তা-ই নিয়ে। আত্ম-কথা-য় এ বিষয়ে প্রমথ চৌধুরী যা লিখেছিলেন তার অনেকটাই হারিয়ে গেছে। আর যে-কিছুটা অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে তা বৈশাখী-তে (১৩৫২) প্রকাশিত হয়েছে। 

উৎস: চার-ইয়ারী কথা’ গল্পগ্রন্থ।
.
মীর মশাররফ হোসেন সম্পাদিত 'হিতকারী' পত্রিকাটি কোথায় থেকে প্রকাশিত হতো?
  1. রংপুর
  2. কুষ্টিয়া
  3. বরিশাল
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
ব্যাখ্যা
• "হিতকারী" পত্রিকা:
- 'হিতকারী' পত্রিকাটি ১৮৯০ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়। পরে এর সম্পাদক হন মোসলেম উদ্দিন খান।

- পত্রিকার প্রথম বর্ষে 'হিতকরী' একটি পাক্ষিক পত্রিকা হিসেবে কুমারখালীর মথুরানাথ যন্ত্রলায়ে মুদ্রিত হয়ে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে প্রকাশিত হতো। তখন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকার ছিলেন যথাক্রমে দেবনাথ বিশ্বাস ও রজনীকান্ত ঘোষ। তখন প্রতি সংখ্যার মূল্য ছিল দুই পাই।

- হিতকরী পাক্ষিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে কিন্তু পাঠকদের চাহিদার কারণে দ্বিতীয় বর্ষে দাশাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। দ্বিতীয় বর্ষে পত্রিকার শুধু এই রদবদল হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে মুনীর চৌধুরী রচিত নাটক-
  1. রক্তাক্ত প্রান্তর
  2. লাশ
  3. মানুষ
  4. নেমেসিস
সঠিক উত্তর:
মানুষ
উত্তর
সঠিক উত্তর:
মানুষ
ব্যাখ্যা
"মানুষ" নাটক:
- 'মানুষ' (১৯৪৭) এক দৃশ্য বিশিষ্ট মুনীর চৌধুরী রচিত নাটক। ১৯৪৬ খ্রিষ্টাব্দে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে নাটকটি রচিত।

নাটকের কাহিনি সংক্ষেপ:
এক হিন্দু তরুণ ডাক্তার আত্মরক্ষার জন্য এক মুসলিম বাড়িতে প্রবেশ করে। সে বাড়িতে একজন অসুস্থ, অন্য একজন দাঙ্গায় মারা গেছে। ডাক্তার রোগীকে চিকিৎসা দেয়। এ সময় হিন্দু ডাক্তারের খোঁজে মুসলিম দাঙ্গাকারীরা ঘরে প্রবেশ করে। তখন গৃহকর্ত্রী মশারির নিচে অসুস্থ সন্তানের পাশে ডাক্তারকে আড়াল করে তার জীবন রক্ষা করে। এভাবেই মানুষ বা মানবতা বড় হয়ে দেখা দেয়।

• নাটকের চরিত্রগুলো হলো:
- ফরিদ,
- জুলেখা,
- বাবা,
- মা,
- ডাক্তার।

অন্যদিকে, 
- 'লাশ' ফররুখ আহমদ রচিত 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। 
- 'রক্তাক্ত প্রান্তর' নাটকটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক। পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্কে বিশিষ্ট এই নাটকটি রচিত।
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক। ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি গোবিন্দচন্দ্র দাস রচিত ব্যঙ্গকাব্য?
  1. কুঙ্কুম
  2. মগের মুলুক
  3. ফুলরেণু
  4. চন্দন
সঠিক উত্তর:
মগের মুলুক
উত্তর
সঠিক উত্তর:
মগের মুলুক
ব্যাখ্যা
গোবিন্দচন্দ্র দাস:
- গোবিন্দচন্দ্র দাস ছিল একজন স্বভাবকবি। ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

- ১৮৮৭-৮৮ সালে কলকাতায় অবস্থানকালে তিনি মাসিক পত্রিকা 'বিভা' প্রকাশ করেন। এবং শেরপুরে ‘চারুবার্তা’ কাগজের অধ্যক্ষ ছিলেন।

- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন। অ্যালেন হিউম রচিত ‘অ্যায়োএক’ কবিতা অনুবাদের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।

- নরনারীর ইন্দ্রিয়জ প্রেম গোবিন্দচন্দ্রের কাব্যের মুখ্য বিষয়বস্ত্ত; তবে স্বদেশপ্রেম, পল্লিপ্রকৃতি ও মানবজীবনের কথাও তাঁর কাব্যে বর্ণিত হয়েছে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে:
- প্রসূন (১৮৭০),
- প্রেম ও ফুল (১৮৮৮),
- কুঙ্কুম (১৮৯২),
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য, ১৮৯৩),
- কস্তুরী (১৮৯৫),
- চন্দন (১৮৯৬),
- ফুলরেণু (সনেট, ১৮৯৬),
- বৈজয়ন্তী (১৯০৫),
- শোক ও সান্ত্বনা (১৯০৯),
- শোকোচ্ছ্বাস (১৯১০) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া। 
.
'আঞ্চলিক ভাষার অভিধান' গ্রন্থটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
  1. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  4. মনোএল দা আস্‌সুম্পসাঁউ
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
ব্যাখ্যা
• "আঞ্চলিক ভাষার অভিধান":
- 'আঞ্চলিক ভাষার অভিধান' বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

- ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের একটি সংকলন প্রকাশ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং এ উদ্দেশ্যে বাংলা একাডেমির তত্ত্বাবধানে তিন খণ্ডে সমাপ্য একটি অভিধান প্রণয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

- ১৯৫৮ সালের প্রথম দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, সাময়িক পত্রিকা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিকট আবেদনপত্র প্রেরণের মাধ্যমে শব্দ সংগ্রহ করা হয়। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, পাবনা, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, রংপুর, যশোর, বাখেরগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম ও করাচি অঞ্চল থেকে ৪৫৩ জন সংগ্রাহকের মাধ্যমে মোট ১,৬৬,২৪৬টি আঞ্চলিক শব্দ সংগৃহীত হয়। সংশোধন ও বিচার-বিবেচনার পর এ থেকে প্রায় পঁচাত্তর হাজারের মতো শব্দ সংকলনের জন্য গৃহীত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
মোতাহের হোসেন চৌধুরী কোন সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন?
  1. সাহিত্য আকাদেমি
  2. বঙ্গীয় সাহিত্য পরিষদ
  3. বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি
  4. মুসলিম সাহিত্য সমাজ
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম সাহিত্য সমাজ
ব্যাখ্যা
• মোতাহের হোসেন চৌধুরী ন ঢাকার "মুসলিম সাহিত্য সমাজ" এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং এর সভা ও সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করতেন।

• মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘আমাদের দৈন্য’, ‘আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী’ ও ‘মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা’ প্রবন্ধ যথাক্রমে সাহিত্য সমাজের পঞ্চম (১৯৩১), ষষ্ঠ (১৯৩২) ও অষ্টম (১৯৩৪) বার্ষিক সম্মেলনে পঠিত হয়। এছাড়া তাঁর ‘রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস’ প্রবন্ধটি সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে প্রকাশিত হয়।

--------------------------
• মুসলিম সাহিত্য-সমাজ:
- মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।

- মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে। শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। প্রথম সংখ্যা আবুল হুসেন, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কাজী মোতাহার হোসেন, চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ এবং পঞ্চম সংখ্যা আবুল ফজল সম্পাদনা করেন। শিখার প্রতিটি সংখ্যায় মুসলিম সাহিত্য-সমাজের সাময়িক অধিবেশন ও বার্ষিক সম্মেলনের বিবরণ এবং সাহিত্য-সভায় পঠিত রচনা প্রকাশিত হতো।

- শিখার মুখবাণী ছিল -‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।


অন্যদিকে, 
----------------------
• বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি ১৯১১ সালে কলকতায় অবস্থানরত মুসলমান ছাত্রদের গঠিত একটি সাহিত্য সংগঠন। এর প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ মোজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মাওলানা আকরাম খাঁ, মৌলভী আবদুল করিম, কমরেড মুজফ্‌ফর আহমদ সহ আরো অনেকে। এই সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা।

• বঙ্গীয় সাহিত্য পরিষদ একটি সাহিত্য সংস্থা। এল লিওটার্ড ও ক্ষেত্রপাল চক্রবর্তীর উদ্যোগে ১৮৯৩ সালের ২৩ জুলাই ‘বেঙ্গল একাডেমী অব লিটারেচার’ নামে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ রাখা হয়।

• সাহিত্য অকাদেমি ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার কর্তৃক স্থাপিত একটি প্রতিষ্ঠান।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘সাহিত্যরত্ন’ উপাধিতে খ্যাত ঔপন্যাসিক ছিলেন-
  1. মোহাম্মদ মোজাম্মেল হক
  2. প্যারীচাঁদ মিত্র
  3. মোহাম্মদ নজিবর রহমান
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
• মোহাম্মদ নজিবর রহমান:
- সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবর রহমান ছিলেন একজন ঔপন্যাসিক। পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে তাঁর জন্ম। 

- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর (১৮৮০-১৯৩১) প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রতী হন।

- তাঁর রচিত প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা (১৯১৪) লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন। সাহিত্যে অবদানের জন্য তিনি "সাহিত্যরত্ন" উপাধি লাভ করেন।

তাঁর অন্যান্য উপন্যাস হলো:
- প্রেমের সমাধি,
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি,
- পরিণাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাইনা ও
- মেহেরুন্নিসা। 

উৎসঃ বাংলাপিডিয়া।
১০.
প্রথম কোন বৈয়াকরণিক বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন?
  1. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌
  2. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  3. মনোএল দা আস্‌সুম্পসাঁউ
  4. গোবিন্দচন্দ্র দাস
সঠিক উত্তর:
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
উত্তর
সঠিক উত্তর:
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
ব্যাখ্যা
• ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড:
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১-১৮৩০) ছিলেন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক। তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন। এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেন। কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।

- তিনি শেরিডনের সঙ্গে যৌথ প্রচেষ্টায় The Love Epistles of Aristaenetus শীর্ষক গ্রন্থটি গ্রিক ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করে বেশ খ্যাতি ও সুনাম অর্জন করেন। অনুবাদ এমনই অনবদ্য ও জনপ্রিয় ছিল যে, চার বছরে গ্রন্থটির তিনটি সংস্করণ প্রকাশিত হয়।

- তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় রচিত আধুনিক বাংলা ব্যাকরণ বই। এটি বাংলা ভাষার সর্বপ্রথম ব্যাকরণগ্রন্থ।

- হেস্টিংসের অনুরোধে তিনি এক বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws, or Ordinations of the Pundits। গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়। এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পন্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
১১.
"পথের পাঁচালী" উপন্যাসের চরিত্র কোনটি
  1. বিমলা
  2. সরলা
  3. দুর্গা
  4. শর্মিলা
সঠিক উত্তর:
দুর্গা
উত্তর
সঠিক উত্তর:
দুর্গা
ব্যাখ্যা
• "পথের পাঁচালী" উপন্যাস:
- 'পথের পাঁচালী' (১৯২৯) বিভূতিভূষণের প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় সজনীকান্ত দাসের রঞ্জন প্রকাশালয়, কলকাতা থেকে।

- এই কাহিনির পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত, মানুষের জীবন। এর প্রধান অংশই হলো একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয়। প্রত্যেকটি আপাততুচ্ছ বিষয় ও ঘটনা নিয়ে আসে রহস্য ও সৌন্দর্যের আভাস, সবই মূল্যবান ও আনন্দময়।

- এর তিনটি ভাগ: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রুর সংবাদ।'পথের পাঁচালী'র নায়ক বালক অপু। উপন্যাসের দ্বিতীয় খণ্ড 'অপরাজিত' (১৯৩১)। দ্বিতীয় অংশে অপুর কৈশোর ও যৌবনের কাহিনি বর্ণিত হয়েছে। 'পথের পাঁচালী' ও 'অপরাজিত' অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
- পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় বিভিন্ন ভাষাসহ ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।

'পথের পাঁচালী'র উল্লেখযোগ্য চরিত্রগুলো-
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।

অন্যদিকে, 
• রবীন্দ্রনাথের 'ঘরে-বাইরে' উপন্যাসের চরিত্র- নিখিলেশ, বিমলা, সন্দীপ, চন্দ্রনাথ, মেজরাণী। 
• রবীন্দ্রনাথের 'মালঞ্চ' উপন্যাসের চরিত্র- আদিত্য, নীরজা, সরলা। 
• রবীন্দ্রনাথের 'দুইবোন' উপন্যাসের চরিত্র- শর্মিলা, উর্মিমালা, শশাঙ্ক। 

উৎস: "পথের পাঁচালী" উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'অবকাশরঞ্জিনী' কাব্যসংকলনটি কার রচনা?
  1. নির্মলেন্দু গুণ
  2. নবীনচন্দ্র সেন
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
• নবীনচন্দ্র সেন:
- নবীনচন্দ্র সেন ছিলেন একজন কবি। ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম। 

- ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন। প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে তাঁর কবিতা প্রকাশিত হতো। তাঁর প্রথম কাব্যসংকলন 'অবকাশরঞ্জিনী' প্রকাশিত হয় ১৮৭১ সালে।

- ১৮৭৫ সালে তাঁর 'পলাশীর যুদ্ধ' মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।

- 'রৈবতক' (১৮৮৭), 'কুরুক্ষেত্র' (১৮৯৩) ও 'প্রভাস' (১৮৯৬) কাব্যত্রয়ী নবীনচন্দ্রের কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ। এগুলির নায়ক কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে। নবীনচন্দ্রের এই তিনটি কাব্যও মহাকাব্যের লক্ষণাক্রান্ত। কাহিনীর বিশালতা এবং বহুমুখী বৈচিত্র্যের কারণে গ্রন্থত্রয়ের কাব্যবন্ধন অনেকটা শিথিল ও দুর্বল।

নবীনচন্দ্রের আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- আমার জীবন,
- খৃস্ট,
- ক্লিওপেট্রা,
- ভানুমতী,
- প্রবাসের পত্র ইত্যাদি। 

উৎস: বাংলাপিডিয়া।
১৩.
"ভলগার তীরে" ভ্রমণকাহিনির রচয়িতা কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. বন্দে আলী মিয়া
  3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. বিষ্ণু দে
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• "ভলগার তীরে" ভ্রমণকাহিনি:
- ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেছিলেন নির্মলেন্দু গুণ। সেই স্মৃতিকে লিপিবদ্ধ করেছেন "ভলগার তীরে" গ্রন্থটিতে।
- এতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বাস্তবচিত্র পরিস্ফুটিত হয়েছে। লেনিন সম্পর্কে তার নিজস্ব অভিমত ও সোভিয়েত জনগণ সম্পর্কে নতুন কিছু জানা যাবে।

গ্রন্থের ভূমিকায় লেখক বলেন-
যাঁর কল্যাণে আমার এই ভ্রমণ সম্ভব হয়েছে, তাঁকে নিয়েই প্রথম লিখলাম। 'ভলগার তীরে, যে জায়গাটায় লেনিনের জন্ম এবং তাঁর জীবনের প্রথম সতেরো বছর কেটেছে, সেই জায়গাটি নিয়েই আমার এই গ্রন্থ। মস্কো এবং লেনিনগ্রাড নিয়ে প্রচুর লেকা হয়েছে, কিন্তু উলিয়ানাভোস্ক সম্পর্কে জানার মতো বই আমাদের একটিও নেই। সেদিক থেকে বইটির অনন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। লেনিনের জীবনের প্রথম অধ্যায়টি জানা থাকলে, মানব-ইতিহাসের এই অনন্য প্রতিভাবে হৃদয়ঙ্গম করাটা সহজ ও আনন্দদায়ক হবে বলেই মনে করি।

উৎস: "ভলগার তীরে" ভ্রমণকাহিনি।
১৪.
নুরুল মোমেনের 'নেমেসিস' নাটকটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. সমকাল
  2. শনিবারের চিঠি
  3. স্বাক্ষর
  4. পূর্বাশা
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
উত্তর
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
ব্যাখ্যা
• 'নেমেসিস' নাটক:
- নুরুল মোমেনের 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে। গ্রন্থরূপে প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। এর রচনাশৈলী ও পরিকল্পনা অভিনব।
- একটি মাত্র চরিত্রের মাধ্যমে দীর্ঘ সংলাপের ভিতর দিয়ে পুরো নাট্যকাহিনি বিবৃত হয়েছে যার মধ্যে একটি পরিপূর্ণ ছবি পরিস্ফুট হয়ে ওঠে। ফলে নাটকটি নাট্যামোদীদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয় এবং এ নাটকের মাধ্যমে তিনি বাংলা নাট্যসাহিত্যে অধিষ্ঠিত হন।

উল্লেখ্য, 
• নুরুল মোমেনের প্রথম নাটক 'রূপান্তর' ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন-
  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. প্যারীচাঁদ মিত্র
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. বিজন ভট্টাচার্য
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
• প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র ছিলেন কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক। জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে। পৈতৃক নিবাস দক্ষিণ চবিবশ পরগণার বৈকুণ্ঠপুরে। 

- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন। ১৯২৩ সালে প্রবাসীতে ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ নামে দুটি গল্প প্রকাশিত হয় এবং গল্প দুটি নিয়ে কল্লোল পত্রিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করে। ফলে সাহিত্য অঙ্গনে তাঁর খ্যাতি বেড়ে যায়। সাহিত্য-সাধনার প্রথমপর্বে তিনি ‘কৃত্তিবাস ভদ্র’ ছদ্মনামে লিখতেন।

- প্রেমেন্দ্র মিত্র কল্লোল (১৯২৩) পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন। পরে মুরলীধর বসুর সহযোগিতায় কালিকলম (১৯২৬) পত্রিকা সম্পাদনা করেন।
তিনি রবীন্দ্রনাথের উত্তরাধিকারকে নিজের লেখায় সাঙ্গীকরণের মাধ্যমে গ্রহণ করেন। 

- কবিতা, উপন্যাস, গল্প ছাড়াও তিনি সৃজনশীল প্রবন্ধ, গান, চিত্রনাট্য, রম্যরচনা এবং গোয়েন্দা কাহিনিও লিখেছেন। হাস্যকৌতুকের ধারায় তাঁর অমর সৃষ্টি ‘পরাশর বর্ম’। বাংলা শিশুসাহিত্যে তাঁর অতুলনীয় সৃষ্টি ‘ঘনাদা’। শিশুর মনোরাজ্যের রোমাঞ্চকর অনুভূতিগুলি তিনি ঘনাদা চরিত্রের মাধ্যমে অভিব্যক্ত করেন। ঘনাদা পড়ে প্রতিটি শিশু-কিশোর ঘনাদার ভিতর দিয়ে নিজেদের দেখতে উন্মুখ হয়ে ওঠে। প্রেমেন্দ্র মিত্রের এ ঘনাদা সৃষ্টি হয় প্রথম ‘মশা’ (১৯৩৭) গল্পের মাধ্যমে। কিশোর মনোরাজ্য অধিকারের জন্য ডিটেকটিভ ও রোমাঞ্চকর কাহিনি সৃজনে তিনি অসাধারণ শক্তির পরিচয় দেন। অপরদিকে তিনি বিজ্ঞানভিত্তিক কিশোর উপন্যাস কুহকের দেশে লিখে বাংলা ভাষায় এ ধারার সার্থকতা প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে, 
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ক্বচিৎ প্রৌঢ়। 
• বিজন ভট্টাচার্যের ছদ্মনাম সহযাত্রী। 

উৎস: বাংলাপিডিয়া।
১৬.
"আলালের ঘরের দুলাল" উপন্যাসটি কার রচনা?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বন্দে আলী মিয়া
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
• "আলালের ঘরের দুলাল" উপন্যাস:
- আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- তার আগে ১৮৫৪ সাল থেকে ‘মাসিক পত্রিকা’তে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে।

- কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্ত্ত। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। ‘ঠকচাচা’ এর অন্য একটি প্রধান চরিত্র।

- কথ্যভঙ্গির গদ্য ব্যবহার করে লেখক উপন্যাসকে বাস্তবধর্মী করে তুলেছেন। এর মধ্য দিয়ে বাংলা ভাষার নতুন সম্ভাবনাও আবিষ্কৃত হয়েছে। প্যারীচাঁদ প্রথমবারের মতো এতে যে কথ্য চলিত ভাষা ব্যবহার করেছেন, পরবর্তীকালে তা ‘আলালী ভাষা’ নামে পরিচিতি লাভ করে।

- কাহিনি ও চরিত্রের যথাযথ পরিস্ফুটনের উদ্দেশ্যে লেখক এতে প্রচুর তদ্ভব, চলিত এবং বিদেশি শব্দও ব্যবহার করেছেন। উপন্যাসটি প্রথমে তাঁর প্রতিষ্ঠিত মাসিক পত্রিকায় (১৮৫৪) ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরবর্তীকালে হীরালাল মিত্রকৃত এর নাট্যরূপ বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয় (জানুয়ারি ১৮৭৫)। গ্রন্থটি ইংরেজি ভাষায়ও অনূদিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
১৭.
দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে বিজন ভট্টাচার্য রচিত কোন নাটকে?
  1. জনপদ
  2. কলঙ্ক
  3. মরাচাঁদ
  4. নবান্ন
সঠিক উত্তর:
নবান্ন
উত্তর
সঠিক উত্তর:
নবান্ন
ব্যাখ্যা
• 'নবান্ন' নাটক:
- বিজন ভট্টাচার্যের প্রতিভার সার্থকতম নিদর্শন হলো 'নবান্ন' (১৯৪৪) নাটক। 
- বন্যা, দুর্ভিক্ষ ও মহামারীর পটভূমিকায় রচিত এই নাটকে দুঃস্থ-নিপীড়িত কৃষকজীবন প্রতিফলিত হয়েছে।
- গণনাট্য সংঘের প্রযোজনায় নবান্ন নাটকে তিনি নিজে অভিনয় করেন এবং অন্য অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, গঙ্গাপদ বসু, শোভা সেন, গোপাল হালদার প্রমুখ।

বিজন ভট্টাচার্য রচিত উল্লেখযোগ্য নাটক হলো:
• ১৯৪৬ সালের দাঙ্গার পটভূমিকায় তিনি রচনা করেন 'জীয়নকন্যা' নাটক।
এছাড়া তাঁর আরও দুটি নাটক হলো মরাচাঁদ ও কলঙ্ক। 'মরাচাঁদ' চবিবশ পরগনার এক অন্ধ গায়কের জীবনকাহিনী, আর 'কলঙ্ক' বাঁকুড়ার সাঁওতাল জনগোষ্ঠীর জীবনালেখ্য।

• তাঁর 'গোত্রান্তর' (১৯৬০) নাটকের বিষয়বস্ত্ত ছিন্নমূল পূর্ববঙ্গবাসীর ভাগ্যবিপর্যয়। পরে তিনি লেখেন মুনাফাখোর মিল-মালিক ও শোষিত শ্রমিকদের নিয়ে অবরোধ (১৯৪৭)। ১৯৬৬-তে লেখেন দেবীগর্জন ও বেদেদের জীবন নিয়ে গর্ভবতী জননী।

• এছাড়া তাঁর উল্লেখযোগ্য দুটি গল্প হচ্ছে তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত ‘জনপদ’ এবং দেশবিভাগের প্রেক্ষাপটে রচিত ‘রাণী পালঙ্ক’।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে কার রচনায়?
  1. প্রমথ চৌধুরী
  2. প্যারীচাঁদ মিত্র
  3. বিষ্ণু দে
  4. প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
বিষ্ণু দে
উত্তর
সঠিক উত্তর:
বিষ্ণু দে
ব্যাখ্যা
• বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন। তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। কাব্যভাবনা ও প্রকাশরীতিতে বুদ্ধিবৃত্তি ও মননশীলতাকে অঙ্গীকার করেই তিনি কবিতা লেখেন। তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।

---------------
• বিষ্ণু দে:
• বিষ্ণু দে ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম। 

• ১৯২৩ সালে 'কল্লোল' পত্রিকা প্রকাশের ফলে যে নতুন সাহিত্য উদ্যম ও ব্যতিক্রমী শিল্প চেতনার সৃষ্টি হয়, বিষ্ণু দে ছিলেন তার অন্যতম উদ্যোক্তা। কিন্তু ১৯৩০ সালে কল্লোল পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি সুধীন্দ্রনাথ দত্তের 'পরিচয়' (১৯৩১) পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং ১৯৪৭ পর্যন্ত এর সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

• ১৯৪৮ সালে তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় 'সাহিত্যপত্র' প্রকাশ করেন। তিনি নিজেও নিরুক্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। বিষ্ণু দে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্য জীবন শুরু করেন। 

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- নাম রেখেছি কোমল গান্ধার,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ। 

• তাঁর রচিত প্রবন্ধ:
- রুচি ও প্রগতি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।

• অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

উৎস: বাংলাপিডিয়া।
১৯.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "দুর্গেশনন্দিনী" উপন্যাসের চরিত্র কোনটি?
  1. নবকুমার
  2. মৃণালিনী
  3. ইন্দিরা
  4. জগৎসিংহ
সঠিক উত্তর:
জগৎসিংহ
উত্তর
সঠিক উত্তর:
জগৎসিংহ
ব্যাখ্যা
• "দুর্গেশনন্দিনী" উপন্যাস:
- "দুর্গেশনন্দিনী" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসও। ১৮৬৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।

- ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না।

- কোনো কোনো সমালোচক এই উপন্যাসে ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের ছায়া লক্ষ্য করেছেন। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয়েছে।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- জগৎসিংহ,
- মানসিংহ,
- বিমলা,
- বীরেন্দ্র সিংহ,
- তিলোত্তমা। 

অন্যদিকে, 
• 'কপালকুণ্ডলা' উপন্যাসের চরিত্র- নবকুমার। 
• 'মৃণালিনী' উপন্যাসের চরিত্র- মৃণালিনী। 

উৎস: "দুর্গেশনন্দিনী" উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' গ্রন্থটি কার রচনা?
  1. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. মানোএল দা আসসুম্পসাঁও
  3. গোবিন্দচন্দ্র দাস
  4. প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর:
মানোএল দা আসসুম্পসাঁও
উত্তর
সঠিক উত্তর:
মানোএল দা আসসুম্পসাঁও
ব্যাখ্যা
• "কৃপার শাস্ত্রের অর্থভেদ" গ্রন্থ:
• রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদরি মানোএল দা আসসুম্পসাঁও কর্তৃক ১৭৩৪ সালে রচিত এবং ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত 'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য।

• গ্রন্থটি ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী (বর্তমান গাজীপুর জেলার কালীগঞ্জ থানার একটি গ্রাম) নামক স্থানে লিখিত। এই গ্রন্থের বাঁ দিকের পৃষ্ঠায় বাংলা ভাষায় এবং ডান দিকের পৃষ্ঠায় পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্মের মহিমা এবং খ্রিস্টানদের আচার-অনুষ্ঠানের কথা আলোচিত হয়েছে।

• মূল পর্তুগিজ অংশ মানোএল দা আসসুম্পসাঁও-এর লেখা; তিনি সম্ভবত কোন দেশীয় খ্রিস্টান দ্বারা বাংলা ভাষায় অনুবাদ করিয়েছিলেন। খ্রিস্টীয় ধর্মশাস্ত্রকে কৃপা বা দয়ার শাস্ত্র মনে করে এর অর্থ রহস্য উদ্ঘাটন করার চেষ্টা আলোচ্য গ্রন্থে পরিদৃষ্ট হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২১.
নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন-
  1. বিষ্ণু দে
  2. নবীনচন্দ্র সেন
  3. মামুনুর রশীদ
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
ব্যাখ্যা
• মামুনুর রশীদ:
- মামুনুর রশীদ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। তিনি মূলত নাট্যকার হিসেবে পরিচিত।
- টাঙ্গাইলের ঘাটাইলে ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারিতে মামুনুর রশীদ জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯০ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান।

• তাঁর রচিত নাটকগুলো হলো:
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- গিনিপিগ,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ ইত্যাদি।

অন্যদিকে, 
• মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন কবি ও সাংবাদিক। 
• বিষ্ণু দে ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
• নবীনচন্দ্র সেন ছিলেন একজন কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
'বেদান্তচন্দ্রিকা' কী ধরনের সাহিত্য রচনা?
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. নাটক
  4. অনুবাদমূলক গদ্য
সঠিক উত্তর:
অনুবাদমূলক গদ্য
উত্তর
সঠিক উত্তর:
অনুবাদমূলক গদ্য
ব্যাখ্যা
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬২-১৮১৯) সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। নাটোর-রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত পন্ডিতে পরিণত হোন। তিনি উনিশ শতকের প্রথম ভালো বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।

- উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন। পরে ১৮০৫ সালে আবার কেরীর সুপারিশে তিনি বাংলার সঙ্গে সংস্কৃত বিভাগেরও হেড পন্ডিতের দায়িত্ব লাভ করেন। ১৮১৬ সালের জুলাই মাস পর্যন্ত তিনি এ কলেজে কাজ করেন। পরে কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবে।

- অনেকের মতে, তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেকার সবচেয়ে ভালো বাংলা গদ্য লেখক। তাঁর রচনা-রীতি খুব সংস্কৃত-ঘেঁষা হলেও, তিনি বাংলা ভাষার স্বাভাবিক পদক্রম, শব্দাবলীর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং অন্বয় স্থাপনের মধ্য দিয়ে সঠিক এবং সাবলীল বাক্য-কাঠামোর দিক নির্দেশ করেন।

- ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি যেসব গ্রন্থ রচনা করেন, সেগুলি হলো: বত্রিশ সিংহাসন (১৮০২), হিতোপদেশ (১৮০৮), রাজাবলী (১৮০৮) এবং প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)। এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন 'বেদান্তচন্দ্রিকা'এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক। তা সত্ত্বেও তাঁর রচনা-রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে।

উৎস: বাংলাপিডিয়া। 
২৩.
শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন-
  1. বদরুদ্দীন ওমর
  2. মোহাম্মদ মোজাম্মেল হক
  3. বিজন ভট্টাচার্য
  4. মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• মোহাম্মদ মোজাম্মেল হক:
• মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন একজন কবি ও সাংবাদিক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে তাঁর জন্ম। 

• মোজাম্মেল হক কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় পত্রিকায় প্রথম সাংবাদিকতার কাজ শুরু করেন; পরে শান্তিপুর রামনগর ভার্নাকুলার স্কুলে দ্বিতীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। এর এক বছর পর ১৮৮৭ সালে তিনি শান্তিপুর জুনিয়র জুবলি মাদ্রাসার শিক্ষক নিযুক্ত হন। তামাচিকা বঙ্গ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও তিনি চাকরি করেন।

• মোজাম্মেল হক 'লহরী' (১৮৯৯), মোসলেম ভারত (১৯২০) ও শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। চল্লিশ বছর যাবৎ তিনি শান্তিপুর মিউনিসিপ্যালিটির কমিশনার ও কিছুকাল ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ত্রিশ বছর নদীয়া জেলা বোর্ডের শিক্ষা কমিটির সদস্য, বিশ বছর অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও কিছুকাল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (১৯১১) সহসভাপতির দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
২৪.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প কোনটি?
  1. ইছামতী
  2. দেবযান
  3. যাত্রাবদল
  4. আরণ্যক
সঠিক উত্তর:
যাত্রাবদল
উত্তর
সঠিক উত্তর:
যাত্রাবদল
ব্যাখ্যা
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- তিনি চিত্রলেখা (১৯৩০) নামে একটি সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন। তাছাড়া হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।
- 'ইছামতী' উপন্যাসের জন্য বিভূতিভূষণ মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ (১৯৫১) লাভ করেন। 

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:
• ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৫.
The weather forecast warned us ____ a possible storm.
  1. on
  2. about
  3. of
  4. for
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete sentence: The weather forecast warned us of a possible storm.
- Bangla meaning: আবহাওয়া পূর্বাভাস আমাদের সম্ভাব্য ঝড়ের বিষয়ে সতর্ক করেছে।

• Warn of/against
- English Meaning: To make someone realize a possible danger or problem, especially one in the future.
- Bangla Meaning: (কাউকে সম্ভাব্য বিপদ বা অপ্রীতিকর পরিণাম) সতর্ক করে দেওয়া; পূর্বাহ্ণে জানিয়ে দেওয়া

• কাউকে অপ্রীতিকর পরিণাম বা সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়া অর্থে warn -এর পরে preposition হিসেবে of বা against বসে।
- যেমন:
- He warned me of the danger.
- I well warned you against the danger.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary.
২৬.
Fill in the blank with an appropriate linker:
Call me old-fashioned, ___ I like handwritten letters.
  1. even
  2. or
  3. for
  4. but
সঠিক উত্তর:
but
উত্তর
সঠিক উত্তর:
but
ব্যাখ্যা
• Complete Sentence: Call me old-fashioned, but I like handwritten letters.
- Bangla Meaning: আমাকে সেকেলে মনে করেন, কিন্তু আমি হাতের লেখা চিঠি পছন্দ করি।

- এখানে 'but' - Coordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Coordinating Conjunction হিসেবে 'But' -এর ব্যবহার:
- কিন্তু; তবে অর্থে But - Coordinating Conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- বিপরীত অর্থ প্রকাশ করে এমন দুটি বিষয়কে যুক্ত করতে 'But' ব্যবহৃত হয়।
 -অর্থাৎ, আগে যা বলা হয়েছে তার থেকে ভিন্ন অর্থ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়।

• প্রশ্নে উল্লিখিত বাক্যের দ্বিতীয় clause টি প্রথম clause  -এর থেকে ভিন্ন অর্থ প্রকাশ করছে।
- তাই, এদের মাঝে সংযোগ স্থাপনের জন্য 'But' ব্যবহৃত হবে। 

• More Examples:
- She's not a painter but a writer
- The office is closed for the next two days, but you can still phone to leave a message.

• অন্যান্য অপশন:
- even - কোনো কিছু ঘটা/করা সত্বেও পরিস্তিতি একই থাকলে Conjunction হিসেবে even if/Even though ব্যবহৃত হয়।
- or - কোনো কিছুর বিকল্প বোঝাতে 'বা/অথবা/কিংবা' অর্থে or ব্যবহৃত হয়।
- for - (কেননা; যেহেতু; কারণ; বলে) দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, যেখানে দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের কারণ নির্দেশ করে।

• Coordinating Conjunctions: 
- Coordinating Conjunctions হলো এক ধরনের linking words. 
- এরা সাধারণত বাক্যের মাঝে বসে বাক্যের দুটি স্বাধীন অংশকে সংযুক্ত করে।
- কয়েকটি Coordinating Conjunctions হলো- and (এবং), but (কিন্তু), so (তাহলে), or (অথবা), for (কারণ), nor (এবং না), yet (তবুও), ইত্যাদি। 

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৭.
Which of the following sentences is correct?
  1. Many a dream has been shattered by reality.
  2. Many a dream have been shattered of reality.
  3. Many a dream has being shattered by reality.
  4. Many a dream has shattered of reality.
সঠিক উত্তর:
Many a dream has been shattered by reality.
উত্তর
সঠিক উত্তর:
Many a dream has been shattered by reality.
ব্যাখ্যা
• The correct sentence is - ক) Many a dream has been shattered by reality.
- Bangla Meaning: অনেক স্বপ্ন বাস্তবতার কারণে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

• Many a/an (determiner)
- English Meaning - Many times.
- Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক। 

• Many a/an -এর পর Singular Noun এবং তার পর Singular Verb বসে, তাই এখানে Singular noun - 'dream' এবং ‍Singular Verb হিসেবে ‍has been (passive) বসবে।

• Structure: Many a/an + singular countable noun + singular verb.

- সুতরাং, সঠিক sentence টি হবে- Many a dream has been shattered by reality.
- অন্য অপশনগুলোতে verb এবং prepositionsন -এর ভুল ব্যবহার হয়েছে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
২৮.
Hush! You'll wake the baby!
What does the interjection "Hush!" express here?
  1. To express excitement
  2. To ask for silence
  3. To express anger
  4. To show disturbance
সঠিক উত্তর:
To ask for silence
উত্তর
সঠিক উত্তর:
To ask for silence
ব্যাখ্যা
• Hush! You'll wake the baby!
- "Hush!" expresses - To ask for silence.

• Hush (exclamation)
- English Meaning: Used to tell someone to be quiet.
- Bangla Meaning: চুপ করা/হওয়া/করানো; শান্ত করা/হওয়া।

• Ex. sentence: Hush! The meeting is about to start.
- Bangla Meaning: চুপ থাকো! মিটিং শুরু হতে যাচ্ছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২৯.
They will grant you permission, ____ you submit the required documents.
  1. unless
  2. because that
  3. provided that
  4. None of the above
সঠিক উত্তর:
provided that
উত্তর
সঠিক উত্তর:
provided that
ব্যাখ্যা
• Complete sentence: They will grant you permission, provided that you submit the required documents.
- Bangla Meaning: তারা আপনাকে অনুমতি দেবে, যদি আপনি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেন।

• Provided (that)
- Provided that একটি শর্তসাপেক্ষ conjunction, যা কোনো শর্ত পূর্ণ হলে কিছু ঘটবে এমন অর্থ প্রকাশ করে।
- এটি বিশেষ করে শর্ত থাকে যে, এই শর্তে যে, যদি অর্থে 'Provided that' ব্যবহৃত হয়।

- উল্লিখিত বাক্যটিতে "provided that" ব্যবহৃত হচ্ছে কারণ এটি এমন শর্ত উল্লেখ করছে যে, আপনি যদি যোগ্যতা পূর্ণ করেন, তবেই আপনাকে অনুমতি দেবেন।
- অর্থাৎ, বাক্যটিতে  'এই শর্তে যে', অর্থে Provided that ব্যবহৃত হয়েছে।

• অন্যান্য অপশন,
- Unless: "Unless" শর্তের বিপরীত কিছু ঘটানোর সময় ব্যবহৃত হয়।
- যেমন: "unless you meet the eligibility criteria, you cannot join the course" (যদি আপনি যোগ্যতা পূর্ণ না করেন, তবে আপনি কোর্সে যোগ দিতে পারবেন না)।

- Because that: এখানে এর ব্যবহার সঠিক নয়, 'কারণ' প্রকাশ করতে Because/Because of ব্যবহৃত হয়।
৩০.
Choose the correct sentence.
  1. Not only the father but also the mother are responsible for the child's upbringing.
  2. Not only the mother but the father is responsible for the child's upbringing.
  3. Not only the father but also the mother is responsible for the child's upbringing.
  4. Not only the mother but also the father are responsible for the child's upbringing.
সঠিক উত্তর:
Not only the father but also the mother is responsible for the child's upbringing.
উত্তর
সঠিক উত্তর:
Not only the father but also the mother is responsible for the child's upbringing.
ব্যাখ্যা
• The correct sentence is - গ) Not only the father but also the mother is responsible for the child's upbringing.

• Not only ... but also: (Correlative Conjunctions)
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমন: Either ….. or, Not only ... but also, Neither ... nor, No sooner had .... than,  etc.

• আবার, not only ....... but also দ্বারা দুটি subject যুক্ত থাকলে verb টি নিকটবর্তী বিষয় বা closest subject -এর সাথে মিল রেখে হবে।
- অর্থাৎ, but also -এর পরের subject অনুযায়ী verb হয়।
- যেমন: Not only Mimi but also her friends have come.

• প্রদত্ত প্রশ্নে অপশন গ) তে but also -এর পরের subject 'the mother' অনুযায়ী verb হবে, অর্থাৎ, is হবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- Not only the father but also the mother is responsible for the child's upbringing.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩১.
He's really angry ____ me for upsetting Hena.
  1. about
  2. with
  3. for
  4. upon
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete sentence: He's really angry with me for upsetting Hena.
- Bangla meaning: হেনাকে কষ্ট দেওয়ার জন্য সে সত্যিই আমার উপর রাগান্বিত।

• Angry with (a person)
- English Meaning: Having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
- Bangla Meaning: (কারো সঙ্গে)রাগান্বিত হওয়া।
- যেমন: He was angry with me for no reason.

• অন্যদিকে,
• Angry about (something)
- কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।
- যেমন: What are you so angry about?

• Angry at (one's conduct)
- ( কারো আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
- যেমন: He was very angry at my conduct.

Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
3. A passage to the English Language by S M Zakir Hussain.
৩২.
Which interjection expresses surprise or pleasure?
  1. Shh
  2. Alas
  3. Wow
  4. Ouch
সঠিক উত্তর:
Wow
উত্তর
সঠিক উত্তর:
Wow
ব্যাখ্যা
• 'Wow' expresses surprise or pleasure.

• Wow (interjection)
- Wow! -এর দ্বারা মূলত, Surprise, pleasure or Excitement অর্থাৎ বিস্ময়, উত্তেজনা, অবাক হওয়া ইত্যাদি বোঝানো হয়।
- যেমন: Wow! Did you hear that noise?

• অন্য অপশনে,
ক) Shh
- used to tell someone to be quiet; shush.
- যেমন: Shh, you’ll wake the baby.

খ) Alas
- an expression of sadness or disappointment, especially when there is no hope that a situation will change.
- যেমন: "Alas!" cried the man.

ঘ) Ouch
- used to express sudden physical pain.
- যেমন: Ouch, you’re hurting me!

• Interjection (অন্তভাবমূলক শব্দ)
- যা দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে Interjection বলে।
- অর্থাৎ, আবেগ, অনুভূতি, দু:খ, হতাশা, কিংবা বিরক্তি, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- যেমন: Hurrah, Alas, Fie, Wow, Ouch, Oh, Ah, etc.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৩.
Choose the correct correlative conjunction pair:
____ Rasel _____ his brother was present at the meeting.
  1. Either, or
  2. Neither, nor
  3. But, with
  4. Not only, but also
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Either, or, খ) Neither, nor ও গ) Not only, but also
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------------------ 

• Complete sentence: Neither Rasel nor his brother was present at the meeting.
- Bangla Meaning: রাসেল কিংবা তার ভাই দুইজনের কেউই মিটিংয়ে উপস্থিত ছিলেন না।

• দুইটির/দুইজনের কোনোটিই না/কেউই না অর্থে - Neither...nor ব্যবহৃত হয়।

• Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই হলো Correlative Conjunctions.
- যেমন: As…...as, Either.…..or, Neither...nor, Not only…..but also, Both..... and, etc.
- অর্থাৎ, Neither...nor একটি correlative conjunction যা দুইটি negative qualities or options কে যুক্ত করে।

• অন্যদিকে,
ক) Either, or
- এটি দুটি বিকল্পের মধ্যে একটিকে বাছাই করতে Correlative Conjunction হিসেবে ব্যবহৃত হয়।

গ) But, with
- এটি পরস্পর সম্পর্কযুক্ত Correlative Conjunction হিসেবে ব্যবহৃত হয় না।

ঘ) Not only, but also
- শুধু এটি নয়, বরং ওটিও অর্থে "Not only... but also" ব্যবহৃত হয়।
- অর্থাৎ, এটি দুটি বিষয়ের মধ্যে সমান গুরুত্ব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। 

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

৩৪.
They serve _____ Chinese the way _____ Chinese prepare it.
  1. the, the
  2. the, no article
  3. no article, no article
  4. no article, the
সঠিক উত্তর:
no article, the
উত্তর
সঠিক উত্তর:
no article, the
ব্যাখ্যা
• Complete sentence: They serve Chinese the way the Chinese prepare it.
- Bangla meaning: তারা চাইনিজ খাবার পরিবেশন করে যেভাবে চাইনিজরা এটি তৈরি করে।

• Article -এর নিয়মানুযায়ী,
- সাধারণত, কোন দেশ/জাতির রান্না/খাবারের নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
- তবে যেকোনো জাতির নামের পূর্বে article হিসাবে 'the' বসাতে হয়।

• যেহেতু প্রশ্নে, "They serve Chinese" দ্বারা রান্না/খাবার বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- আবার, "the way the Chinese prepare it"  দ্বারা চাইনিজদের মত অর্থাৎ, চাইনিজ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে article হিসাবে the বসবে।

• সুতরাং, সঠিক উত্তর হবে- ঘ) no article, the
৩৫.
Which of the following 'but' is used as a preposition?
  1. She said she's leaving. But why?
  2. We enjoyed our vacation a lot, but it was expensive.
  3. Nobody but John was willing to talk to her.
  4. She's but a young girl!
সঠিক উত্তর:
Nobody but John was willing to talk to her.
উত্তর
সঠিক উত্তর:
Nobody but John was willing to talk to her.
ব্যাখ্যা
• Nobody but John was willing to talk to her.
- এই বাক্যের 'but' টি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।

• But: [preposition]
- English meaning: except; apart from.
- Bangla meaning: ব্যতীত; ছাড়া।

• Example:
- Nobody but John was willing to talk to her.
- জন ছাড়া কেউই তার সঙ্গে কথা বলতে রাজি ছিল না।

• অর্থাৎ, ছাড়া (except) অর্থে but এখানে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
ক) She said she's leaving. But why?
- যখন "but" কোনো অতিরিক্ত বক্তব্য বা সংযোজিত তথ্য উপস্থাপন করতে ব্যবহৃত হয়, তখন এটি conjunction হিসেবে কাজ করে।

খ) We enjoyed our vacation a lot, but it was expensive.
- কিন্তু; তবে অর্থে এখানে "but" দুটি বাক্যাংশ যুক্ত করছে, তাই এটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।

ঘ) She's but a young girl!
- এখানে "but" অর্থ "only" (মাত্র/শুধু) বোঝাচ্ছে, তাই এটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৬.
Let’s take our swimming costumes ____ there’s a pool at the hotel.
  1. if
  2. in case
  3. if it
  4. unless
সঠিক উত্তর:
in case
উত্তর
সঠিক উত্তর:
in case
ব্যাখ্যা
• Complete sentence: Let’s take our swimming costumes in case there’s a pool at the hotel.
- Bangla Meaning: চল, আমাদের সাঁতারের পোষাকগুলো নিয়ে যাই, যদি হোটেলে পুল থাকে।

• in case
- বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- অর্থাৎ, পূর্ব সতর্কতা হিসেবে 'যদি অর্থে' যে কাজটি ঘটতে পারে তার পূর্বে "in case" বসে।
- in case যুক্ত বাক্যে উভয় clause -এ একই tense বসে।

• More examples:
- I will take some extra money in case I need it.
- While going to office, take your umbrella in case it rains.

• সুতরাং, শূন্যস্থানে উপযুক্ত শব্দ হিসেবে "in case" -ই অধিক গ্রহণযোগ্য।

Source: Cambridge Dictionary.
৩৭.
Which one is dissimilar?
  1. Yet
  2. After
  3. But
  4. Into
সঠিক উত্তর:
Into
উত্তর
সঠিক উত্তর:
Into
ব্যাখ্যা

• The dissimilar one is - Into.

Yet – Conjunction/Adverb 
After – Preposition/Conjunction 
But – Conjunction/Preposition
Into – Preposition

Into is dissimilar because it is only a preposition, whereas the others can function as conjunctions.

Into - (preposition(al)) (১) (ভিতরের কোনো বিন্দুর দিকে গতি বা আভিমুখ্যসূচক) -এ: Come into the room. Throw it into the fire.

৩৮.
The students are engaged ______ various extracurricular activities.
  1. in
  2. on
  3. for
  4. to
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete sentence: The students are engaged in various extracurricular activities.
- Bangla meaning: ছাত্ররা বিভিন্ন অতিরিক্ত (পাঠক্রম ছাড়াও) পাঠ্যক্রমে যুক্ত রয়েছে।

• Engage in (something)
- English Meaning: to take part in something.
- Bangla Meaning: কোনো কর্মে অংশগ্রহণ করা; বিজড়িত থাকা (জড়িত থাকা)।

• More examples: The two governments have agreed to engage in a comprehensive dialogue to resolve the problem.

• অন্যদিকে,
• Engage to (বাগদান করা) - Committed to someone for marriage.
• Engage with (যন্ত্রপাতির অংশবিশেষ) জুড়ে দেওয়া) - To become involved with something or someone.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৯.
"Approval" may be expressed by the following interjection:
  1. Oh!
  2. Bravo!
  3. Uh!
  4. Fie!
সঠিক উত্তর:
Bravo!
উত্তর
সঠিক উত্তর:
Bravo!
ব্যাখ্যা
• "Approval" may be expressed by Bravo!

• Bravo (interjection)
- English Meaning: as in to applaud; an expression used to show pleasure and admiration when someone, esp. a performer, has done something well. 
- Bangla Meaning: (উৎসাহ দিতে) শাবাশ! চমৎকার! প্রশংসা ও সমর্থনসূচক উক্তি।

• অর্থাৎ, Approval (অনুমোদন; সমর্থন) অর্থে Bravo! - interjection রূপে ব্যবহৃত হতে পারে।

• Ex. sentence: Bravo! You have done well. (শাবাশ! তুমি ভালো করেছ।)

• অন্যদিকে,
- Oh! → used to express different emotions, such as surprise, disappointment, and pleasure, often as a reaction to something someone has said.

- Uh! → used in writing to represent the sound that people sometimes make when they are thinking what to say next.

- Fie! → used to express anger, disapproval, or disappointment.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪০.
Choose an appropriate preposition to complete the sentence:
The course aims to improve your proficiency ___ writing.
  1. at
  2. to
  3. in
  4. about
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete sentence: The course aims to improve your proficiency in writing.
- Bangla meaning: কোর্সটির লক্ষ্য হলো আপনার লেখার দক্ষতার উন্নতিসাধন করা।

• Proficiency in sth
- English Meaning: Great skill, ability, and experienceজ; the fact of having the skill and experience for doing something.
- Bangla Meaning: ব্যুৎপত্তি; দক্ষতা; কুশলতা।

• কোনো বিষয়ে/ব্যাপারে দক্ষতা বোঝাতে Proficiency -এর সাথে appropriate preposition হিসেবে in ব্যবহৃত হয়।

• More examples: The job ad said they wanted proficiency in at least two languages.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪১.
Seeing __ baby girl ___ mother rose in her.
  1. the, the
  2. a, no article
  3. the, a
  4. no article, no article
সঠিক উত্তর:
the, the
উত্তর
সঠিক উত্তর:
the, the
ব্যাখ্যা
Complete sentence: Seeing the baby girl the mother rose in her.
- Bangla meaning: কন্যা শিশুটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল।

• Article -এর নিয়মানুযায়ী কোনো noun -কে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে the বসে।
- যেমন: এই বাক্যে Seeing the baby girl, বলতে একটি 'baby girl' কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে।

• আবার, common noun দ্বারা যখন কোনো 'abstract idea' বোঝায় তখন তার পূর্বে the বসে।
- প্রশ্নে প্রদত্ত বাক্যে mother দ্বারা "মা" না বুঝিয়ে 'মাতৃত্ব' গুণটিকে বোঝানো হয়েছে, তাই এর পূর্বে the বসবে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে- ক) the, the
৪২.
Identify the grammatically correct sentence:
  1. She is keen for pursuing a career in medicine.
  2. She is keen on pursuing a career in medicine.
  3. She is keen in pursuing a career in medicine.
  4. She is keen about pursuing a career in medicine.
সঠিক উত্তর:
She is keen on pursuing a career in medicine.
উত্তর
সঠিক উত্তর:
She is keen on pursuing a career in medicine.
ব্যাখ্যা
• The grammatically correct sentence is - খ) She is keen on pursuing a career in medicine.
- Bangla Meaning: তিনি মেডিসিনে ক্যারিয়ার গড়তে আগ্রহী।

• Keen on something
- English Meaning: liking, interested in, or wanting (to do) something very much.
- Bangla Meaning: কোনো বিষয়ে আগ্রহী; অনুরক্ত; উৎসুক।

• কোনো বিষয়ে আগ্রহী; অনুরক্ত; উৎসুক হওয়া অর্থে Keen -এর সাথে appropriate preposition হিসেবে on ব্যবহৃত হয়।
- যেমন: She's keen on playing tennis.

Note: keen to do something (very eager to do something)
- যেমন: They were very keen to start work as soon as possible.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪৩.
You can have ___ coffee but I don't want ___ coffee.
  1. some, any
  2. zero article, some
  3. any, little
  4. zero article, zero article
সঠিক উত্তর:
some, any
উত্তর
সঠিক উত্তর:
some, any
ব্যাখ্যা
• Complete sentence: You can have some coffee but I don't want any coffee.
- Bangla meaning: তুমি কিছু কফি নিতে পারো, কিন্তু আমি কোনো কফি চাই না।

Some (an amount or number of something that is not stated or not known)
- We use some before nouns to refer to indefinite quantities. Although the quantity is not important or not defined, using some implies a limited quantity.
- determiner হিসেবে 'some' countable এবং uncountable noun উভয়ের পূর্বেই বসতে পারে। 
- তবে "Some" সাধারণত affirmative বাক্যে ব্যবহার করা হয়, যখন আমরা কিছু বা সামান্য পরিমাণ বোঝাতে চাই।
- যেমন: You can have some coffee. (তুমি সামান্য পরিমাণ কফি নিতে পারো।)

Any (some, or even the smallest amount or number of)
- We use any before nouns to refer to indefinite or unknown quantities or an unlimited entity.
- অর্থাৎ, determiner হিসেবে "Any" অনির্দিষ্ট বা অজানা পরিমাণ বা অসীম কোনো সত্তাকে বোঝাতে noun-এর পূর্বে ব্যব্যহৃত হয়।
- তবে "Any" সাধারণত Negative বাক্যে বা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- যেমন: I don't want any coffee. (আমি কোনো কফি চাই না।)

Source: Cambridge Dictionary.
৪৪.
Choose an exclamation to complete the sentence:
I start my new job tomorrow. _____!
  1. Alas
  2. Ouch
  3. Fie
  4. Yikes
সঠিক উত্তর:
Yikes
উত্তর
সঠিক উত্তর:
Yikes
ব্যাখ্যা
• The correct exclamation is- Yikes!

• Complete sentence: I start my new job tomorrow. Yikes!
- "আমি কাল আমার নতুন চাকরি শুরু করছি। উফ্!"
- এখানে "Yikes!" একটি interjection, যা বিস্ময়, উত্তেজনা বা হালকা ভীতির অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- অর্থাৎ, নতুন চাকরি শুরু করবে এজন্য সে কিছুটা worried.
- তাই এখানে best exclamation হবে Yikes!

• More examples: Yikes! I left my keys inside the house.

• অন্যদিকে, 
Alas (interjection)
- an expression of sadness or disappointment, especially when there is no hope that a situation will change.

• Ouch (interjection)
- used to express sudden physical pain.
- যেমন: Ouch, you’re hurting me!

Fie (interjection)
English meaning: used to express disgust or outrage, used to express anger, disapproval, or disappointment
Bangla Meaning: অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪৫.
Find the determiner: There's no chance of us getting there by eight.
  1. there
  2. no
  3. by
  4. eight
সঠিক উত্তর:
no
উত্তর
সঠিক উত্তর:
no
ব্যাখ্যা
• There's no chance of us getting there by eight.
- Here, the determiner is - no.

• Determiner:
- যে সকল word - Noun -এর নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা ইত্যাদি নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।

• No (not any; not one; not a)
- উল্লিখিত বাক্যে "no" determiner হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি "chance" (no possibility) noun -এর পরিমাণ বা অস্তিত্বকে অস্বীকার করছে, যা বোঝায় যে কোনো সম্ভাবনাই নেই।
- অর্থাৎ, "chance" - noun টিকে modify করায় 'no' এখানে determiner.

• Other options:

ক) there
 - "There" এখানে একটি adverb যা অবস্থান নির্দেশ করে।
- এটি কোনো noun -কে নির্দিষ্টভাবে modify করছে না, তাই এটি determiner নয়।

গ) by
- "By" এখানে একটি preposition যা সময় (eight o’clock) বা মাধ্যমকে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- এটি কোনো noun -কে নির্দিষ্টভাবে modify করছে না, তাই এটি determiner নয়।

ঘ) eight
- "Eight" এখানে একটি numeral (সংখ্যাবাচক শব্দ), যা সময় (৮ টা) বোঝাচ্ছে।
- এটি সংখ্যা হলেও এই বাক্যে এটি determiner-এর কাজ করছে না, কারণ এটি কোনো noun-এর আগে বসে সেটিকে নির্দিষ্ট করছে না।

Source: Cambridge Dictionary.
৪৬.
Choose the correct sentence.
  1. Many students aspire to study abroad after graduation.
  2. Many students aspire about studying abroad after graduation.
  3. Many students aspire for studying abroad after graduation.
  4. Many students aspire in studying abroad after graduation.
সঠিক উত্তর:
Many students aspire to study abroad after graduation.
উত্তর
সঠিক উত্তর:
Many students aspire to study abroad after graduation.
ব্যাখ্যা
• The correct sentence is - ক) Many students aspire to study abroad after graduation.
- Bangla Meaning: অনেক শিক্ষার্থী স্নাতক শেষ করার পর বিদেশে পড়তে যেতে চায়।

• Aspire (verb intransitive)
- English Meaning: To want something very much or hope to achieve something or be successful.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

• কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples:
- We aspire to become full-service providers to our clients.
- Many people aspire to happiness, health, and a peaceful life.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪৭.
She is ____ intelligent ____ hardworking.
  1. not only, too
  2. both, and
  3. neither,or
  4. both, as well as
সঠিক উত্তর:
both, and
উত্তর
সঠিক উত্তর:
both, and
ব্যাখ্যা
• Complete sentence: She is both intelligent and hardworking.
- Bangla meaning: সে বুদ্ধিমান এবং পরিশ্রমী দুটোই।

• "Both... and" 
- both.... and হলো co-relative conjunction
- এগুলো ব্যবহার করা হয় যখন দুটি সমজাতীয় (noun, adjective, adverb, verb) গুণ বা বৈশিষ্ট্য একসঙ্গে উল্লেখ করা হয়।
- এই structure টি দুটি বিষয় বা গুণের সমান গুরুত্ব প্রকাশ করে।
- যেমন: "She is both intelligent and hardworking."
- এখানে দুটি গুণ (বুদ্ধিমত্তা এবং পরিশ্রম) একসাথে প্রকাশ করা হচ্ছে।

- উল্লেখ্য যে, both, -এর সাথে as well as -এর ব্যবহার সঠিক নয়।
- আবার দুইটির বেশি সমজাতীয় structure -এর ক্ষেত্রে "Both... and" structure টি avoid করতে হবে।

Source: Barron's TOEFL.
৪৮.
Choose an appropriate preposition:
The deer sprinted ____ the meadow.
  1. into
  2. along
  3. across
  4. No preposition
সঠিক উত্তর:
across
উত্তর
সঠিক উত্তর:
across
ব্যাখ্যা
• Complete sentence: The deer sprinted across the meadow.
- Bangla meaning: হরিণটি চারণভূমির মধ্য দিয়ে দ্রুতবেগে দৌড়ালো।

• Across
- English Meaning: from one side to the other of something with clear limits, such as an area of land, a road, or a river.
- Bangla Meaning: একদিক থেকে অন্যদিকে; ওপারে; ওধারে।

• কোনো কিছুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া বিশেষ করে রাস্তা, মাঠ, নদী ইত্যাদি পার হওয়া বোঝাতে Across ব্যবহৃত হয়।
- যেমন:
- He ran straight across the road.
- When I reached the river, I simply swam across.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪৯.
I respect you ___ my elder brother.
  1. as
  2. as well
  3. so as
  4. as if
সঠিক উত্তর:
as
উত্তর
সঠিক উত্তর:
as
ব্যাখ্যা
• Complete sentence: I respect you as my elder brother.
- Bangla meaning: আমি তোমাকে আমার বড় ভাইয়ের মত সম্মান করি।

• As (conjunction)
- in the same way; in the way that; like (মতো; মতোই; সমান) অর্থে 'as' - conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- "As" ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছুর ভূমিকা বা পরিচয়ে গণ্য হয়।

• Other options:
(খ) as well → এটি "এছাড়াও" বা "অতিরিক্তভাবে" বোঝাতে ব্যবহৃত হয়, যা এখানে প্রযোজ্য নয়।

(গ) so as → এটি সাধারণত "so as to" গঠন করে উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়।

(ঘ) as if → এটি "যেন" বোঝাতে ব্যবহৃত হয়, যা এখানে সঠিক নয়।

Source: Cambridge Dictionary.
৫০.
Identify the correct sentence.
  1. They discussed the details over the phone.
  2. Please don't interrupt me when I'm on the phone.
  3. He contacted me by phone to give an update.
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
• The correct answer is - All of the above.

• Preposition -এর নিয়মানুযায়ী,
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone -এর পূর্বে over/on বসে।
- ফোনের মাধ্যমে বোঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।

• Options:
ক) They discussed the details over the phone.

- তারা ফোনে বিস্তারিত আলোচনা করেছে।

খ) Please don't interrupt me when I'm on the phone.
- দয়া করে আমাকে ফোনে কথা বলার সময় বিঘ্নিত করো না।

গ) He contacted me by phone to give an update.

- সে একটি আপডেট দিতে ফোনে আমার সাথে যোগাযোগ করেছিল। 

• সুতরাং, Preposition -এর নিয়মানুযায়ী, সবগুলো sentence -ই সঠিক।

Source: Cambridge Dictionary.
৫১.
Fill in the blank with the appropriate preposition:
It’s important to dissociate your personal feelings ___ your professional responsibilities.
  1. of
  2. from
  3. to
  4. by
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Complete sentence: It’s important to dissociate your personal feelings from your professional responsibilities.
- Bangla Meaning: আপনার ব্যক্তিগত অনুভূতিগুলোকে আপনার পেশাগত দায়িত্ব থেকে আলাদা করা গুরুত্বপূর্ণ।

• dissociate someone/something from someone/something
- English Meaning: to consider as separate and not related.
- Bangla Meaning: পৃথক করা; সংশ্লিষ্ট না-থাকা; সংযোগ অস্বীকার বা ছিন্ন করা। 

• More Examples:
-  I can't dissociate the man from his political opinions - they're one and the same thing.
- Some people find it difficult to dissociate their identity from their job title.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৫২.
In which sentence is "let alone" used correctly?
  1. I will love ice cream, let alone chocolate.
  2. I always exercise in the morning, let alone take a rest.
  3. He didn't study for the test, let alone pass it.
  4. She was excited to travel, let alone pack her bags.
সঠিক উত্তর:
He didn't study for the test, let alone pass it.
উত্তর
সঠিক উত্তর:
He didn't study for the test, let alone pass it.
ব্যাখ্যা
• The correct answer is - গ) He didn't study for the test, let alone pass it.
- Bangla Meaning: সে পরীক্ষার জন্য পড়াশোনাই করেনি, পরীক্ষায় পাশ করা তো দূরের কথা।

• Let alone
- কোনো কিছু ভাবা যায় না বা চিন্তা করা যায় না বোঝাতে 'let alone' ব্যবহার হয়।
- অর্থাৎ, প্রথম কাজই করতে পারে না তাই দ্বিতীয় কাজের সম্ভাবনা আরো কম বা অসম্ভব এরকম ক্ষেত্রে "Let alone" ব্যবহৃত হয়।
- সাধারণত negative sentence -এর পরে  let alone ব্যবহার হয়।
- যেমন: He didn't study for the test, let alone pass it.

• More examples:
- I cannot swim a kilometer, let alone ten kilometers.
- He does not even trust his children, let alone his neighbours.
- He could hardly touch his knees, let alone his toes.

• অন্যান্য অপশনের ক্ষেত্রে "Let alone" -এর সঠিক ব্যবহার হয়নি।