পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
৪৫তম বিসিএস: শেষ মুহুর্তের বিশেষ প্রস্তুতি পরীক্ষা - ৩: বাংলাদেশ বিষয়াবলী - [১০০ নাম্বার] পরীক্ষার টপিক: (টপিকগুলোর বিস্তারিত সিলেবাস বাটনে বা পিএসসির সিলেবাসেই পাবেন।) i) বাংলাদেশের ইতিহাস (প্রাচীন - ১৯৪৭ পর্যন্ত) ii) বাংলাদেশের জাতীয় বিষয়াবলি; iii) বাংলাদেশের কৃষিজ সম্পদ; iv) বাংলাদেশের অর্থনীতি; v) বাংলাদেশের শিল্প ও বাণিজ্য উৎস: ষষ্ঠ থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির সংশ্লিষ্ট বোর্ড বই, বিভিন্ন জাতীয় সমীক্ষা, বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট ও যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
  1. ক) বরিশাল
  2. খ) চট্টগ্রাম
  3. গ) রাজশাহী
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী
ব্যাখ্যা
প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিল। এর মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিলো অন্যতম।
- বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত ছিল। এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা-
  1. ক) ৩০টি
  2. খ) ৩২টি
  3. গ) ৩৫টি
  4. ঘ) ৩১টি
সঠিক উত্তর:
খ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২টি
ব্যাখ্যা
- বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- একটি ভারত এবং অপরটি মিয়ানমার।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েবসাইট।
.
মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল-
  1. ক) সোনারগাঁও
  2. খ) গৌড়
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) বরেন্দ্র
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থানগড়
ব্যাখ্যা
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রবর্ধন অন্যতম।
- এ জনপেদর রাজধানী ছিলো বর্তমান বগুড়া জেলায় অবস্থিত পুন্ড্রনগর বা মহাস্থানগড়।
- পরবর্তীতে মৌর্য এবং গুপ্ত শাসনামলেও বাংলার রাজধানী ছিলো পুন্ড্রনগর।
- বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে পুন্ড্রনগর ছিলো সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে প্রাপ্ত শিলালিপি বাংলাদেশের সবচেয়ে পুরনো বলে স্বীকৃত।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
কোনটি নোয়াখালী জেলার পূর্ব নাম?
  1. ক) বাকলা
  2. খ) ফালকিং
  3. গ) ভুলুয়া
  4. ঘ) শম্ভুপুর
সঠিক উত্তর:
গ) ভুলুয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুলুয়া
ব্যাখ্যা
- নোয়াখালী জেলার পূর্ব নাম ছিল সুধারাম বা ভুলুয়া।
- বরিশাল জেলার পূর্ব নাম ছিল বাকলা বা বাকেরগঞ্জ বা চন্দ্রদ্বীপ।
- কক্সবাজার জেলার পূর্ব নাম ছিল ফালকিং বা বাকুলিয়া।
- পাবনা জেলার পূর্ব নাম শম্ভূপুর।

উৎসঃ সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
.
আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে বলা হয়-
  1. ক) NRB
  2. খ) ECNEC
  3. গ) NBR
  4. ঘ) BSEC
সঠিক উত্তর:
গ) NBR
উত্তর
সঠিক উত্তর:
গ) NBR
ব্যাখ্যা
- বাংলাদেশের আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থাকে বলা হয়।

- এটি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত প্রতিষ্ঠান।

- এটি ১৯৭২ সালে গঠিত হয়।

- প্রদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যান হন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব।

- 'উন্নয়নের অক্সিজেন রাজস্ব' প্রতিষ্ঠানটির স্লোগান।

- অনলাইন ভ্যাট হেল্পলাইন ১৬৫৫৫।
.
দেশের একমাত্র টাকশাল কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) গাজীপুর
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
- 'দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড' হলো দেশের একমাত্র টাকশাল যা গাজীপুর জেলায় অবস্থিত। এটির যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। এটি বাংলাদেশ ব্যাংকের অধীন।

- এতে বিভিন্ন নোট, ডাকটিকিট, স্ট্যাম্প, সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, নম্বরপত্র, সনদ ইত্যাদি ছাপানো হয়৷

উৎসঃ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড ওয়েবসাইট।
.
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ-
  1. ক) ৩ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১২তম) গভর্নর (প্রধান নির্বাহী) হলেন 'আব্দুর রউফ তালুকদার'। তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ জুলাই, ২০২২ থেকে। তাঁর পূর্বে ১১তম গভর্নর  ছিলেন  ফজলে কবির (১৬ মার্চ ২০১৬ থেকে ৩ জুলাই ২০২২)।

- বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌।

- বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর' বলা হয়।

- গভর্নরের মেয়াদকাল: ৪ বছর

- গভর্নরের বয়সসীমা: ৬৭ বছর (২০২০ সালে ৬৫ থেকে ৬৭ বছর করা হয়)

উৎসঃ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
.
বাংলাদেশের একমাত্র কৃষি ইপিজেড-
  1. ক) চট্টগ্রাম ইপিজেড
  2. খ) উত্তরা ইপিজেড
  3. গ) আদমজী ইপিজেড
  4. ঘ) ঢাকা ইপিজেড
সঠিক উত্তর:
খ) উত্তরা ইপিজেড
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তরা ইপিজেড
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট সরকারি ইপিজেড ৮টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। এটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড। এটি ঢাকার সাভারে অবস্থিত।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান চট্টগ্রামের পতেঙ্গা।
.
বাংলাদেশ এ পর্যন্ত কয়টি 'দারিদ্র বিমোচন কৌশলপত্র' গ্রহণ করেছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
- 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Proverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র).
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

উৎসঃ IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
১০.
'কার্ডিনাল' একটি উচ্চ ফলনশীল-
  1. ক) ফুলকপির জাত
  2. খ) আলুর জাত
  3. গ) বাঁধাকপির জাত
  4. ঘ) ধানের জাত
সঠিক উত্তর:
খ) আলুর জাত
উত্তর
সঠিক উত্তর:
খ) আলুর জাত
ব্যাখ্যা
• উচ্চ ফলনশীল কয়েকটি আলুর জাতঃ
- হীরা,
- আইলসা,
- ডায়মন্ড,
- কার্ডিনাল,
- চমক,
- সুন্দরী,
- কুফরী ইত্যাদি।
১১.
ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ভাগ করা হয়েছে-
  1. ক) ৫ ভাগে
  2. খ) ৪ ভাগে
  3. গ) ৩ ভাগে
  4. ঘ) ২ ভাগে
সঠিক উত্তর:
ঘ) ২ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ ভাগে
ব্যাখ্যা
• ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে।যথা:
১) খরিফ ফসল: বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
২)  রবি ফসল: শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।
১২.
কৃষিক্ষেত্রে রবি মৌসুম হলো-
  1. ক) ভাদ্র-অগ্রহায়ণ
  2. খ) শ্রাবণ-আশ্বিন
  3. গ) কার্তিক-ফাল্গুন
  4. ঘ) চৈত্র-বৈশাখ
সঠিক উত্তর:
গ) কার্তিক-ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্তিক-ফাল্গুন
ব্যাখ্যা
• ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি  মৌসুমে ভাগ করা যায়। যথাঃ রবি মৌসুম এবং খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য। কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য। চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন হলো খরিপ মৌসুম।

উৎসঃ কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
১৩.
'আলুটিলা পর্যটন কেন্দ্র' কোথায় অবস্থিত?
  1. ক) মৌলভীবাজারে
  2. খ) কক্সবাজারে
  3. গ) খাগড়াছড়িতে
  4. ঘ) বান্দরবানে
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়িতে
উত্তর
সঠিক উত্তর:
গ) খাগড়াছড়িতে
ব্যাখ্যা
- খাগড়াছড়ির অন্যতম সৌন্দর্য ‘রিছাং ঝর্ণা’।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি, মাধবকুণ্ড জলপ্রপাত কক্সবাজারে অবস্থিত।
- বাংলদেশের সবচেয়ে আকর্ষণীয় জলপ্রপাতগুলোর মধ্যে নাফাখুম অন্যতম। থানচি উপজেলার প্রত্যন্ত এলাকা রেমাক্রিতে পাহাড় ও বনের মধ্যদিয়ে প্রবাহিত খরস্রোতা সাঙ্গু নদীতে অবস্থান নাফাখুমের।
- বাংলাদেশের প্রশস্ততম জলপ্রপাতগুলোর একটি হলো জাদিপাই। এটি রুমা উপজেলায় অবস্থিত।
- শৈলপ্রপাত জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- হামহাম, মাধবকুন্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।

উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
১৪.
কোন কাগজ কলে কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহৃত হয়?
  1. ক) কর্ণফুলি পেপার মিল
  2. খ) খুলনা নিউজপ্রিন্ট মিল
  3. গ) সিলেট পেপার মিল
  4. ঘ) নর্থবেঙ্গল পেপার মিল
সঠিক উত্তর:
ঘ) নর্থবেঙ্গল পেপার মিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নর্থবেঙ্গল পেপার মিল
ব্যাখ্যা
- পাবনা জেলার পাকশিতে অবস্থিত নর্থবেঙ্গল পেপার মিল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- উৎপাদন শুরু করে ১৯৬৯ সালে।
- ক্রমাগত লোকসানের জন্যে ৩০ ডিসেম্বর ২০০২ এটি বন্ধ ঘোষণা করা হয়।
- এই পেপার মিলে কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গের চিনিকল সমূহ হতে প্রাপ্ত আখের ছোবড়া ব্যবহার করা হতো।
- কর্ণফুলী পেপার মিলে বাঁশ এবং
- খুলনা নিউজপ্রিন্ট মিলে সুন্দরবনের গেওয়া কাঠ ব্যবহৃত হয়।
- খুলনা নিউজপ্রিন্ট মিলও বর্তমানে বন্ধ।

উৎসঃ বিসিআইসি ওয়েবসাইট।
১৫.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী মোট প্রজনন হার (প্রতি ১৫-৪৯ বৎসর বয়সী মহিলা)-
  1. ক) ২.০৪ শতাংশ
  2. খ) ২.৩৪ শতাংশ
  3. গ) ২.৪২ শতাংশ
  4. ঘ) ২.৫৪ শতাংশ
সঠিক উত্তর:
ক) ২.০৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.০৪ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে,
- সুপেয় পানি গ্রহণকারী ৯৮.৩ শতাংশ।
- স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী ৮১.৫ শতাংশ।
- মোট প্রজনন হার (প্রতি ১৫-৪৯ বৎসর বয়সী মহিলা) ২.০৪ শতাংশ।
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬৩.৯ শতাংশ।
১৬.
'তমুদ্দিন মজলিস' কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
  1. ক) হাসান ইকবাল
  2. খ) আবুল কালাম
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) আবুল কাশেম
সঠিক উত্তর:
ঘ) আবুল কাশেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল কাশেম
ব্যাখ্যা
তমদ্দুন মজলিস:
 - 'তমদ্দুন মজলিস' ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
- প্রফেসর আবুল কাশেম ছিলেন পাকিস্তান তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

উৎস: বাংলাপিডিয়া ও স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র।
উল্লেখ্য - তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্যকল্পদ্রুমের ৭নং পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
১৭.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী সাক্ষরতার হার-
  1. ক) ৭৪.৭ শতাংশ
  2. খ) ৭৫.৯ শতাংশ
  3. গ) ৭৫.২ শতাংশ
  4. ঘ) ৭৬.৩ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৭৫.২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫.২ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে,
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২%।
- প্রত্যাশিত গড় আয়ু ৭২.৮ বছর।
- শিশু মৃত্যুহার (প্রতি হাজারে জীবিত জন্মে) ১ বছরের কম ২১ জন এবং ৫ বছরের কম ২৮ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি হাজারে) ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি হাজারে) ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১:১৭২৪।
১৮.
বঙ্গভঙ্গ রদের সময় ভারতের ভাইসরয় ছিলেন-
  1. ক) কার্জন
  2. খ) মাউন্টব্যাটেন
  3. গ) হার্ডিঞ্জ
  4. ঘ) পঞ্চম জর্জ
সঠিক উত্তর:
গ) হার্ডিঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্ডিঞ্জ
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তির মাধ্যমে সমগ্র বাংলাকে 'পূর্ববাংলা ও আসাম' এবং 'পশ্চিমবঙ্গ' নামে দুটি প্রদেশে পরিণত করা হয়। কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- ১৯৪৭ সালের ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৯.
'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' অবস্থিত-
  1. ক) ফরিদপুর
  2. খ) গজারিয়া
  3. গ) গাজিপুর
  4. ঘ) মিরসরাই
সঠিক উত্তর:
ঘ) মিরসরাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিরসরাই
ব্যাখ্যা
- চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'।
- এর আয়তন প্রায় ৩০ হাজার একর।
- এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।

উৎসঃ বেজা ওয়েবসাইট।
২০.
ঢাকা মোট কতবার রাজধানীর মর্যাদা পায়?
  1. ক) ৩ বার
  2. খ) ৪ বার
  3. গ) ৫ বার
  4. ঘ) ২ বার
সঠিক উত্তর:
গ) ৫ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বার
ব্যাখ্যা
- ১৬১০ সালে ইসলাম খান সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন।
- ১৬৬০ সালে মীর জুমলা দ্বিতীয় বার ঢাকাকে বাংলার রাজধানী করেন।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়ে লর্ড কার্জন ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করেন।
- ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ঢাকা বাংলার রাজধানী হয়।
- ১৯৭১ সালে স্বাধীনতার পর সর্বশেষ ঢাকা বাংলাদেশের রাজধানী হয়।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া।
২১.
বাংলাদেশ বিমানের প্রতীক বলাকার ডিজাইনার-
  1. ক) এসএম সুলতান
  2. খ) হামিদুজ্জামান
  3. গ) জয়নুল আবেদীন
  4. ঘ) কামরুল হাসান
সঠিক উত্তর:
ঘ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কামরুল হাসান
ব্যাখ্যা
- বাংলাদেশ বিমানের বাণিজ্যিক নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- ৪ জানুয়ারি ১৯৭২ সালে কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা।
- ডিজাইনার কামরুল হাসান।
- শ্লোগান 'আকাশে শান্তির নীড়'
- বিমান বহরে বর্তমানে উড়োজাহাজ সংখ্যা ২১টি।
২২.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-
  1. ক) ৬টি
  2. খ) ৩টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংক ৬১টি।
- সর্বশেষ তফসিলি ব্যাংক সিটিজেন ব্যাংক।
- সরকারি বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি।
- সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ৩টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪৩টি।
- ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৫টি।
- বৈদেশিক ব্যাংক ৯টি।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
২৩.
'গৌড়মতি' উন্নত জাতের
  1. ক) ধানের নাম
  2. খ) ভূট্টার নাম
  3. গ) গমের নাম
  4. ঘ) আমের নাম
সঠিক উত্তর:
ঘ) আমের নাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমের নাম
ব্যাখ্যা
• কয়েকটি উন্নত জাতের আমের নামঃ
- গোপালভোগ,
- মহানন্দা,
- মোহনভোগ,
- হাড়িয়াভাঙ্গা,
- ল্যাংড়া,
- গৌড়মতি,
- ক্ষীরষাপাতি ইত্যাদি।
২৪.
মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল-
  1. ক) কলেজ রোড
  2. খ) ট্রাঙ্ক রোড
  3. গ) থিয়েটার রোড
  4. ঘ) পার্ক রোড
সঠিক উত্তর:
গ) থিয়েটার রোড
উত্তর
সঠিক উত্তর:
গ) থিয়েটার রোড
ব্যাখ্যা
- প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮ নং থিয়েটার রোডে।
- মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার সেখান থেকে মুক্তিযুদ্ধের যাবতীয় রাজনৈতিক ও সামরিক দিক নির্দেশনা দিত।
- অন্যদিকে মেহেরপুরের বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগরে প্রবাসী সরকারের গঠন ও শপথ অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।বাংলাদেশের 
২৫.
মুক্তিযুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
  1. ক) উইলিয়াম পি রর্জাস
  2. খ) আন্দ্রেই গ্রোমিকো
  3. গ) আলেক্সই কোসিগিন
  4. ঘ) নিকোলাস পদগর্নি
সঠিক উত্তর:
ঘ) নিকোলাস পদগর্নি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিকোলাস পদগর্নি
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস পদগর্নি; প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সই কোসিগিন এবং পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রোমিকো।
- ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য ছিলেন প্রণব মুখার্জি।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম পি রর্জাস এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার।
২৬.
পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল -
  1. ক) তোফায়েল আহমেদ
  2. খ) আ.স.ম. আব্দুর রব
  3. গ) শাহজাহান সিরাজ
  4. ঘ) নূরে আলম সিদ্দিকী
সঠিক উত্তর:
গ) শাহজাহান সিরাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহজাহান সিরাজ
ব্যাখ্যা
- ৩ মার্চ, ১৯৭১ সালে ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ।
- ঐদিনই বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেন ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও আওয়ামীলীগের ওয়েবসাইট।
২৭.
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
  1. ক) মোহাদিপুর
  2. খ) ডাউকি
  3. গ) পেট্রাপোল
  4. ঘ) কৃষ্ণনগর
সঠিক উত্তর:
গ) পেট্রাপোল
উত্তর
সঠিক উত্তর:
গ) পেট্রাপোল
ব্যাখ্যা
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল।

- চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর।

- সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর।

- চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
২৮.
বাংলাদেশ থেকে কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী প্রেরণ করা হয়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) ইউরোপীয় ইউনিয়ন
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
- বাংলাদেশ থেকে ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।

- সবচেয়ে বেশি প্রেরণ করা হয় সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মোট অভিবাসনের ৭৪.০৮%)।

- দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (২৭,৪৭০ জন)।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
২৯.
মুজিবনগর সরকারের চিফ অব স্টাফ ছিলেন -
  1. ক) এমএজি ওসমানী
  2. খ) আব্দুর রব
  3. গ) এ কে খন্দকার
  4. ঘ) কর্ণেল মাখন
সঠিক উত্তর:
খ) আব্দুর রব
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুর রব
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩০.
ঐতিহাসিক ছয় দফার কয়টি দফা অর্থ সম্পর্কিত?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
• বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধু ছয় দফা ঘোষিত হয় ১৯৬৬ সালে।
• দফা গুলো হলোঃ
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী স্থূল মৃত্যু হার (প্রতি হাজারে)-
  1. ক) ৫.৮ জন
  2. খ) ৬.৩ জন
  3. গ) ৫.১ জন
  4. ঘ) ৬.১ জন
সঠিক উত্তর:
গ) ৫.১ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫.১ জন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে -

- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২%।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৮ বছর।
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে) ১ বছরের কম ২১ জন এবং ৫ বছরের কম ২৮ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।
- স্থূল জন্ম হার (প্রতি ১০০০ জনে) ১৮.১ জন।
- স্থূল মৃত্যু হার (প্রতি ১০০০ জনে) ৫.১ জন।
- ডাক্তার ও জনসংখ্যার অনুপাত-২০১৮ = ১:১৭২৪।
৩২.
এডমন্ড বার্ক মানবজাতির শত্রু বলে অভিহিত করেন-
  1. ক) লর্ড মাউন্টব্যাটনকে
  2. খ) ওয়ারেন হেস্টিংসকে
  3. গ) লর্ড ওয়েলেসলিকে
  4. ঘ) লর্ড কর্ণওয়ালিসকে
সঠিক উত্তর:
খ) ওয়ারেন হেস্টিংসকে
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়ারেন হেস্টিংসকে
ব্যাখ্যা
- এডমন্ড বার্ক মানবজাতির শত্রু বলে অভিহিত করেন ওয়ারেন হেস্টিংসকে।
- এডমন্ড বার্ক ভারতে দুঃশাসনের জন্য হেস্টিংসকে দায়ী করেন।
- ১৭৮৬ সালে বার্ক কমন্স সভায় হেস্টিংসের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও আনয়ন করেন।
- তবে, ঐতিহাসিকগণ বার্ক কর্তৃক হেস্টিংসের এরকম বর্ণনায় পুরোপুরি একমত নন।
৩৩.
'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না।' গানটির রচয়িতা-
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) গোবিন্দ হালদার
  3. গ) আবদুল হাদী
  4. ঘ) আব্দুল জব্বার
সঠিক উত্তর:
খ) গোবিন্দ হালদার
উত্তর
সঠিক উত্তর:
খ) গোবিন্দ হালদার
ব্যাখ্যা
গোবিন্দ হালদার রচিত কয়েকটি বিখ্যাত গান:

- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি....'
- 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না।'
- 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে.....'  

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৪.
বর্তমানে বাংলাদেশে ব্যাংক রেট কত?
  1. ক) ৩.৫%
  2. খ) ৪.০%
  3. গ) ৪.৫%
  4. ঘ) ৫.০%
সঠিক উত্তর:
খ) ৪.০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪.০%
ব্যাখ্যা
- ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের (দীর্ঘমেয়াদি)  গৃহীত ঋণের সুদ হার।
- ২০১৯ সালে ব্যাংক রেট ৫% থাকলেও ২০২৩ সালের মুদ্রানীতিতে ৪% করা হয়েছে।
- বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক/কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সুদে (স্বল্পমেয়াদী) ঋণ নেয় তাকে বলে রেপো রেট।  
- ২০১৯ সালে রেপো রেট ৫.২৫ % থাকলেও ২০২৩ সালের মুদ্রানীতিতে ৬% করা হয়েছে।
- ব্যাংকগুলি তাদের উদ্বৃত্ত অর্থ রিজার্ভ ব্যাংকে রেখে যে হারে সুদ পায় তাকে বলে রিভার্স রেপো রেট। ২০১৯ সালে রিভার্স রেপো রেট ৪.৭৫% থাকলেও ২০২৩ সালের মুদ্রানীতিতে ৪.২৫% করা হয়েছে।
- স্পেশাল রেপো রেট ৯%।

উৎস: বিবিএস।
৩৫.
বাংলাদেশ কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুটান
ব্যাখ্যা
- বাংলাদেশ ভুটানের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ৬ ডিসেম্বর, ২০২০ সালে ঢাকায়।

- উক্ত চুক্তিতে স্বাক্ষর করে ভুটানের অর্থমন্ত্রী লিওনপো লোকনাথ শর্মা এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
৩৬.
বাংলাদেশের অর্থনীতির কোন খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি?
  1. ক) শিল্প খাত
  2. খ) নির্মাণ খাত
  3. গ) সেবা খাত
  4. ঘ) কৃষি খাত
সঠিক উত্তর:
ঘ) কৃষি খাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৃষি খাত
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫০ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।
৩৭.
শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে-
  1. ক) পাট ও পাটজাত পণ্য থেকে
  2. খ) তৈরি পোশাক খাত থেকে
  3. গ) চামড়া ও চামড়াজাত পণ্য থেকে
  4. ঘ) হিমায়িত পণ্যসমূহ থেকে
সঠিক উত্তর:
ক) পাট ও পাটজাত পণ্য থেকে
উত্তর
সঠিক উত্তর:
ক) পাট ও পাটজাত পণ্য থেকে
ব্যাখ্যা
- বাংলাদেশের তৈরি পোশাক খাত  ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।

- ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮১.২৫% (নীটওয়্যার ৪৪.৫৩% ও তৈরি পোশাক ৩৬.৭২%)।

- অর্থাৎ, রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতের অবদান ৮১.২৫%।   

- এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৩৮.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ক-
  1. ক) এআইআইবি
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) আইএমএফ
  4. ঘ) এনডিপি
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।

- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।

- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।

- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।

উৎসঃ ইআরডির ওয়েবসাইট।
৩৯.
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন-
  1. ক) লর্ড মাউন্টব্যাটেন
  2. খ) লর্ড বেন্টিঙ্ক
  3. গ) লর্ড ওয়াভেল
  4. ঘ) লর্ড ক্যানিং
সঠিক উত্তর:
ঘ) লর্ড ক্যানিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লর্ড ক্যানিং
ব্যাখ্যা
- উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং।

- তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন।

- ভারতীয় উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

- লর্ড বেন্টিং ১৮২৯ সালের ৪ ডিসেম্বর আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। 
৪০.
'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' অবস্থিত-
  1. ক) ফরিদপুরে
  2. খ) চাঁদপুরে
  3. গ) ময়মনসিংহে
  4. ঘ) গাজীপুরে
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহে
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহে
ব্যাখ্যা
- 'বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট' ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্নে অবস্থিত।
- এটি কার্যক্রম শুরু করে ১৯৮৪ সালে।
- ২০২০ সালে গবেষণায় একুশে পদক লাভ করে।
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত চাঁদপুরে।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র অবস্থিত কক্সবাজারে।
- নদীর মৎস্য কেন্দ্র অবস্থিত চাঁদপুরে।
- নদী গবেষণা কেন্দ্র অবস্থিত ফরিদপুরে।
৪১.
বাংলাদেশ প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে-
  1. ক) সার
  2. খ) গম
  3. গ) তুলা
  4. ঘ) সুতা
সঠিক উত্তর:
গ) তুলা
উত্তর
সঠিক উত্তর:
গ) তুলা
ব্যাখ্যা
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা এবং দ্বিতীয় সর্বোচ্চ গম।

- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী, দ্বিতীয় সর্বোচ্চ সুতা এবং তৃতীয় সর্বোচ্চ সার।

- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৪২.
বিবিয়ানা গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) কুমিল্লা
  3. গ) ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) হবিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হবিগঞ্জ
ব্যাখ্যা
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা (পরিমাণ ৮৩৫০ বি.ঘ.ফু)।

- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস (পরিমাণ ৮১৪৮.৯ বি.ঘ.ফু)।

- এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত।

- তবে উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস (পরিমাণ ৬৩৬৭ বি.ঘ.ফু) এবং দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা (পরিমাণ ৫৭৫৫ বি.ঘ.ফু)‌

- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা ১০৫টি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ২৬টি এবং দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের ২২টি।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৪৩.
ঢাকার 'ধোলাই খাল' খনন করেন-
  1. ক) হোসেন শাহ
  2. খ) ইসলাম খান
  3. গ) মুসা খান
  4. ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
ব্যাখ্যা
- সম্রাট জাহাঙ্গীরের আমলে ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করে সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন।

- তিনি ১৬১০ সালে বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়পত্তন করেন।

- তিনি ঢাকার ‘ধোলাই খাল’ খনন করেন এবং ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৪৪.
কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?
  1. ক) মুঘল বংশ
  2. খ) পাল বংশ
  3. গ) সুলতান বংশ
  4. ঘ) সেন বংশ
সঠিক উত্তর:
খ) পাল বংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) পাল বংশ
ব্যাখ্যা
- পাল বংশের রাজারা একটানা প্রায় ৪০০ বছর (৭৫৬ - ১১২৪) বাংলা শাসন করেছিলেন।
- এত দীর্ঘ সময় আর কোন রাজবংশ এদেশ শাসন করেনি।
- পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪৫.
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-
  1. ক) শেরে বাংলা একে ফজলুল হক
  2. খ) খাজা নাজিমুদ্দিন
  3. গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. ঘ) আবু হোসেন সরকার
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিমলীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হন।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, পৃষ্ঠা-১৪১।
৪৬.
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহীদ হন-
  1. ক) ২০ আগস্ট, ১৯৭১
  2. খ) ১৮ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১০ ডিসেম্বর, ১৯৭১
  4. ঘ) ২০ নভেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১৮ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালে ভোলায় জন্মগ্রহণ করেন।
- তিনি সেনাবাহিনীর সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
- তিনি ১৮ এপ্রিল, ১৯৭১ সালে শহীদ হন।
- তাঁর সমাধি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায়।

উৎসঃ বাংলাপিডিয়া।
৪৭.
বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি রাবার চাষ হয়?
  1. ক) গদখালী
  2. খ) সাবরাং
  3. গ) মনতলা
  4. ঘ) রামু
সঠিক উত্তর:
ঘ) রামু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রামু
ব্যাখ্যা
- ১৯৬১ সালে বাংলাদেশে প্রথম রাবার উৎপাদন হয় রামু, কক্সবাজারে।
- রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।
- বাংলাদেশে সরকারি রাবার বাগান আছে ১৮টি।
- বাংলাদেশে রাবার বাগান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন।

উৎসঃ
৪৮.
বর্তমানে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা-
  1. ক) ৩,৫০,০০০ টাকা
  2. খ) ২,৫০,০০০ টাকা
  3. গ) ৩,০০,০০০ টাকা
  4. ঘ) ২,৭৫,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩,০০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩,০০,০০০ টাকা
ব্যাখ্যা
• ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন শ্রেণির মানুষের করমুক্ত আয়সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,০০,০০০ টাকা।
- নারী, তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছরের উর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা।
- প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়সীমা ৪,৫০,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা ৪,৭৫,০০০ টাকা।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৪৯.
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব 'মসলিন কাপড়' ঢাকায় তৈরি হতো?
  1. ক) পাল আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) সেন আমলে
  4. ঘ) ইংরেজ আমলে
সঠিক উত্তর:
খ) মুঘল আমলে
উত্তর
সঠিক উত্তর:
খ) মুঘল আমলে
ব্যাখ্যা
- মুগল আমলে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকে ঢাকাই মসলিনের খ্যাতি বেড়ে যায় এবং তা দূর-দূরান্তের বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করে।
- মুগল সম্রাট ও অভিজাতগণ ঢাকার মসলিন শিল্পের প্রসারে পৃষ্ঠপোষকতা করেন।

উৎসঃ বাংলাপিডিয়া।
৫০.
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
  1. ক) রাজারবাগ পুলিশ লাইন
  2. খ) ঢাকা সেনানিবাস
  3. গ) সোহরাওয়ার্দী উদ্যান
  4. ঘ) রাজেন্দ্রপুর
সঠিক উত্তর:
গ) সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) সোহরাওয়ার্দী উদ্যান
ব্যাখ্যা
- 'শিখা অনির্বাণ' ঢাকা সেনানিবাসে অবস্থিত।

- 'শিখা চিরন্তন' সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।

- মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী বা প্রথম সরকার গঠন ও শপথ অনুষ্ঠিত হয়।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ‌।
৫১.
বাংলাদেশ কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮টি
ব্যাখ্যা
- বাংলাদেশে ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে তন্মধ্যে ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫।
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।

উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৫২.
'বিরই' ধান মূলত আবাদ হয়-
  1. ক) ময়মনসিংহে
  2. খ) কুমিল্লায়
  3. গ) পটুয়াখালীতে
  4. ঘ) চট্টগ্রামে
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহে
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহে
ব্যাখ্যা
- 'বিরই' ধান মূলত বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে আবাদ হয়।
- 'চিনিগুড়া' ধান মূলত বাংলাদেশের কুমিল্লা জেলায় আবাদ হয়।
- 'কালিজিরা' ধান মূলত বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই আবাদ হয়।
- 'হরিধান' মূলত বাংলাদেশের ঝিনাইদহ জেলায় অবাক হয়।
- 'বালাম' ধান মূলত বাংলাদেশের বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে আবাদ হয়।
- 'কাটারিভোগ' ধান মূলত বাংলাদেশের দিনাজপুরে আবাদ হয়।

উৎসঃ সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৫৩.
বঙ্গভঙ্গের ফলে কোন প্রদেশকে বিভক্ত করা হয়?
  1. ক) আসাম ও ত্রিপুরা
  2. খ) পূর্ব বাংলা ও আসাম
  3. গ) আসাম ও পাঞ্জাব
  4. ঘ) বাংলা প্রেসিডেন্সি
সঠিক উত্তর:
ঘ) বাংলা প্রেসিডেন্সি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলা প্রেসিডেন্সি
ব্যাখ্যা
- ১৯০৫ সালের পূর্বে 'বাংলা প্রেসিডেন্সি' ছিল ভারতের সর্ববৃহৎ প্রদেশ। ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
- পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৫৪.
কোন দেশ থেকে বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পেয়েছে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে জাপানে।
- বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পেয়েছে জাপান থেকে।
- বাংলাদেশ ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পেয়েছে IDA থেকে (সংস্থা)।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৫৫.
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন-
  1. ক) আ.স.ম. আব্দুর রউফ
  2. খ) সিরাজুল ইসলাম
  3. গ) তোফায়েল আহমেদ
  4. ঘ) মহিউদ্দিন খান
সঠিক উত্তর:
গ) তোফায়েল আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তোফায়েল আহমেদ
ব্যাখ্যা
- আইয়ুব-মোনায়েম সরকার ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে এবং শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি প্রদান করে।

- ২৩ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রেসকোর্স ময়দানের সংবর্ধনা সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক ও আওয়ামীলীগের ওয়েবসাইট।
৫৬.
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন-
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) উইলিয়াম কেরি
  4. ঘ) হেনরি ডিরোজিও
সঠিক উত্তর:
ঘ) হেনরি ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেনরি ডিরোজিও
ব্যাখ্যা
- ইংয় বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।
- ইয়ং বেঙ্গলের প্রবর্তক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।
- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা  ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৭.
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৯৩ সালে
  4. ঘ) ১৯৫৪ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Security Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
-এটি অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- বাংলাদেশের শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ দুটো। এগুলো হলোঃ
১) DSE (Dhaka Stock Exchange) এবং
২) CSE (Chittagong Stock Exchange)।

উৎসঃ BSEC এর ওয়েবসাইট।
৫৮.
অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে-
  1. ক) ইউরোপীয় ইউনিয়নে
  2. খ) এশিয়ান অঞ্চলে
  3. গ) আসিয়ান দেশসমূহে
  4. ঘ) উত্তর আমেরিকায়
সঠিক উত্তর:
ক) ইউরোপীয় ইউনিয়নে
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউরোপীয় ইউনিয়নে
ব্যাখ্যা
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে। এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।

- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা জার্মানি।

- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

উৎসঃ লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৫৯.
কোন অঞ্চল থেকে বাংলাদেশে প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে?
  1. ক) ইউরোপীয় ইউনিয়ন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ল্যাটিন আমেরিকা
  4. ঘ) মধ্যপ্রাচ্য
সঠিক উত্তর:
ঘ) মধ্যপ্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মধ্যপ্রাচ্য
ব্যাখ্যা
- প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
- ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে  সৌদি আরব থেকে।
- দ্বিতীয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র; তৃতীয় যুক্তরাজ্য।
- ইউরোপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।
৬০.
বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার অবস্থিত-
  1. ক) সুনামগঞ্জে
  2. খ) সিলেটে
  3. গ) দিনাজপুরে
  4. ঘ) চট্টগ্রামে
সঠিক উত্তর:
গ) দিনাজপুরে
উত্তর
সঠিক উত্তর:
গ) দিনাজপুরে
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার দিনাজপুরে অবস্থিত।
- এর নাম বিরামপুর হার্ড কোল লিমিটেড।
- এটি দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবস্থিত।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৬১.
কোনটি প্রত্যক্ষ কর?
  1. ক) মুনাফা কর
  2. খ) ভূমিকর
  3. গ) বিক্রয় কর
  4. ঘ) আয়কর
অনির্ধারিত
ব্যাখ্যা
[সঠিক উত্তর: আয়কর ও ভূমিকর। অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• কোন ব্যক্তির উপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ঐ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ বলে। যেমনঃ
- আয়কর,
- ভূমিকর,
- মুনাফা কর,
- ব্যয়কর ইত্যাদি।

• করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে। যেমনঃ
- মূসক,
- আমদানি শুল্ক,
- বিক্রির কর,
- পণ্যকর,
- সম্পূরক শুল্ক,
- মূল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক ইত্যাদি।
৬২.
'বীটজবা' একটি উন্নত জাতের-
  1. ক) তামাক
  2. খ) লিচু
  3. গ) তরমুজ
  4. ঘ) কলা
সঠিক উত্তর:
ঘ) কলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কলা
ব্যাখ্যা
• উন্নত জাতের কলার নামঃ
- অগ্নিশ্বর,
- কানাইবাশি,
- মোহনবাঁশি,
- বীটজবা ইত্যাদি‌।
৬৩.
বিএডিসি (BADC) প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬১ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬১ সালে
ব্যাখ্যা
- BADC এর পূর্ণরূপ Bangladesh Agricultural Development Corporation.
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত।
- এর সদরদপ্তর অবস্থিত ঢাকায়।
- এটি কৃষি উপকরণ, বীজ ও সার সরবরাহ এবং সেচের সুযোগ সৃষ্টি করে।

উৎসঃ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশ শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করে-
  1. ক) পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
  2. খ) ভোজ্যতৈল জাতীয় পণ্য
  3. গ) স্টেপল ফাইবার জাতীয় পণ্য
  4. ঘ) মূলধনী যন্ত্রসামগ্রী
সঠিক উত্তর:
ক) পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
ব্যাখ্যা
- বাংলাদেশ একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করে পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী। দ্বিতীয় সর্বোচ্চ সুতা এবং তৃতীয় সর্বোচ্চ সার।
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা এবং দ্বিতীয় সর্বোচ্চ গম।

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৬৫.
বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
  1. ক) জামদানি শিল্প
  2. খ) শীতল পাটি
  3. গ) মঙ্গল শোভাযাত্রা
  4. ঘ) বাউল গান
সঠিক উত্তর:
ঘ) বাউল গান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাউল গান
ব্যাখ্যা
• ইউনেস্কো বাংলাদেশের চারটি বিষয়কে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এগুলো হলোঃ
- বাউল গান (২০০৮),
- জামদানি শিল্প (২০১৩),
- মঙ্গল শোভাযাত্রা (২০১৭) এবং
- শীতল পাটি (২০১৭)।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৬৬.
'স্বোপার্জিত স্বাধীনতা' ভাস্করের স্থপতি-
  1. ক) হামিদুজ্জামান
  2. খ) নিতুন কুন্ডু
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) মৃণাল হক
সঠিক উত্তর:
গ) শামীম শিকদার
উত্তর
সঠিক উত্তর:
গ) শামীম শিকদার
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে রয়েছে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি।

- ১৯৮৮ সালের ২৫ মার্চ এ ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

- এই ভাস্কর্যের নির্মাতা চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শামীম শিকদার।

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।