পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ১৪ পরীক্ষার টপিক: ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
Pick appropriate preposition for the following sentence:
Naim will discuss the issue with Titu ___ the phone.
  1. in
  2. over
  3. by
  4. inside
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা
• Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।

- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসেছে, তাই সঠিক উত্তর হবে - over.
- Complete sentence: Naim will discuss the issue with Titu over the phone.
- Bangla Meaning: নাইম, টিটুর সাথে বিষয়টি নিয়ে ফোনে আলোচনা করেছে।

Preposition এর নিয়মানুযায়ী -
- By phone: The company can be reached by phone on this number.
- Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
- On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary
.
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
  1. Hyperbole
  2. Interrogation
  3. Command
  4. Wonder
সঠিক উত্তর:
Wonder
উত্তর
সঠিক উত্তর:
Wonder
ব্যাখ্যা
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses -wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।

- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।

উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি Shylock চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। Shylock একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।

- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
- 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।

• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold.
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.

William Shakespeare:
- ১৫৬৪ সালে ইংল্যান্ডের Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ইংরেজি ভাষার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে বিবেচিত।
- তাঁর নাটকগুলো প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়: Tragedies (ট্র্যাজেডি), Comedies (কমেডি) এবং Histories (ঐতিহাসিক নাটক)।
- তাঁর সবচেয়ে বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে Hamlet, Macbeth, Romeo and Juliet, Othello, এবং King Lear।
- Shakespeare কে প্রায়শই “Bard of Avon” (এভনের কবি) বলা হয়।
- তাঁর নাটকগুলো বিশ্বজুড়ে অনূদিত এবং আজও সবচেয়ে বেশি পারফর্ম করা হয়।
- তিনি মাত্র ১৮ বছর বয়সে Anne Hathaway এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
- Shakespeare ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন, যা ধারণা করা হয় তাঁর জন্মতারিখ।

Famous Works of William Shakespeare:
- Hamlet,
- Macbeth,
- Othello,
- King Lear,
- Romeo and Juliet,
- A Midsummer Night’s Dream,
- Much Ado About Nothing,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- As You Like It,
- Richard III,
- Henry V.

Source: Britannica.
.
'Bring to mind' means-
  1. To fantasize
  2. To attend
  3. To remember
  4. To request
সঠিক উত্তর:
To remember
উত্তর
সঠিক উত্তর:
To remember
ব্যাখ্যা
• The idiom "Call to mind" means remember.

• Bring/ call something to mind (idiom)
- English Meaning: to remember something.
- Bangla Meaning: মনে/ স্মরণ করা।

• Example Sentence:
- I can see his face, but I just can't bring his name to mind.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentence:
Despite being a brilliant scientist, he does not seem to get his ideas through.
  1. Make his ideas understood
  2. Get his ideas down pat
  3. Summarise his ideas
  4. Put together his ideas
সঠিক উত্তর:
Make his ideas understood
উত্তর
সঠিক উত্তর:
Make his ideas understood
ব্যাখ্যা
• Get something through to someone:
- English Meaning: to be communicated or understood; to succeed in communicating something.
- Bangla Meaning: কাউকে কিছু বুঝাতে পারা অর্থাৎ, make something understood.

- "get his ideas through" একটি idiomatic expression,
- যার অর্থ হলো "তার ভাবনাগুলো অন্যদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা"।
- তাই সঠিক উত্তর হবে make his ideas understood.

• Despite being a brilliant scientist, he does not seem to "get his ideas through".
- Bangla Meaning: একজন অসাধারণ বিজ্ঞানী হওয়া সত্ত্বেও, তিনি তার ধারণাগুলো স্পষ্টভাবে বোঝাতে পারেন না।

Source: Cambridge Dictionary.
.
Which of the following sentences is an example of hyperbole?
  1. She sang a sweet song in the evening.
  2. I could sleep for a year after that hike!
  3. He opened the door and went outside.
  4. The book was on the table.
সঠিক উত্তর:
I could sleep for a year after that hike!
উত্তর
সঠিক উত্তর:
I could sleep for a year after that hike!
ব্যাখ্যা
• Hyperbole:
Hyperbole হলো সাহিত্যিক অলঙ্কার যেখানে কোন কিছু ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়,
- এটি বাস্তব নয়, কিন্তু আবেগ প্রকাশে ব্যবহৃত হয়।

- প্রদত্ত অপশনগুলো,
ক) She sang a sweet song in the evening.
খ) I could sleep for a year after that hike!
গ) He opened the door and went outside.
ঘ) The book was on the table.

- সঠিক উত্তর: খ) I could sleep for a year after that hike!
- অন্য সকল বাক্য সাধারণ অর্থ প্রকাশ করেছে কিন্তু, বাক্য (খ) এ- বলা হয়েছে পাহাড়ে বা বাহিরে অনেক সময় হাঁটা হাটির পর অনেক বছর ঘুমাতে পারব, যা বাস্তব সম্মত নয় এবং অতিরঞ্জিত।

Source: Britannica.
.
Identify the incorrect word/phrase in the following sentence:
Every(A) man or woman should(B) vote for(C) the candidate of their(D) choice.
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে their (D).

- এই বাক্যটিতে Every+ subject singular noun হওয়ায় তার পরবর্তী pronoun ও singular হবে।
- Each/each of/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসবে।

• সঠিক বাক্যটি হবে - Every man or woman should vote for the candidate of his choice.
- বাংলা অর্থ - প্রত্যেক পুরুষ বা মহিলার উচিত তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়া।
.
The verb 'succumb' means-
  1. Achieve
  2. Concede
  3. Win
  4. Conquer
সঠিক উত্তর:
Concede
উত্তর
সঠিক উত্তর:
Concede
ব্যাখ্যা
• Succumb (Verb)
- English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.
- Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া।

খ) Concede (Verb) -
- Bangla Meaning: মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।
- English Meaning: to acknowledge grudgingly or hesitantly.

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Achieve অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।
গ) Win - জিতে নেওয়া।
ঘ) Conquer - জয় করা; শক্তিবলে দখল করা।

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
Choose the correct antonym for 'Extempore'-
  1. Impromptu
  2. Improve
  3. Prepared
  4. Immediate
সঠিক উত্তর:
Prepared
উত্তর
সঠিক উত্তর:
Prepared
ব্যাখ্যা
• The correct antonym for 'Extempore'- গ) Prepared.

• Extempore (Adjective, Adverb):
- Bangla Meaning: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া (উক্ত বা রচিত বা কৃত): an extempore speech, উপস্থিত বক্তৃতা।
- English Meaning: in an extemporaneous manner.

গ) Prepared (Adj, Verb)
- Bangla Meaning: প্রস্তুত/তৈরি হওয়া বা করা; আয়োজন করা।
- English Meaning: as in ready.

Other options:

ক) Impromptu (Adj, Noun)
- Bangla Meaning: প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি।
- English Meaning: made, done, or formed on or as if on the spur of the moment : improvised.

খ) Improve
- Bangla Meaning: উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা।
- English Meaning: to enhance in value or quality : make better.

ঘ) Immediate
- Bangla Meaning: তাৎক্ষণিক; তাৎকালিক।
- English Meaning: near to or related to the present.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
.
Fill in the blank with the appropriate part:
We ____ to receiving a response from you.
  1. look forward
  2. looking forward
  3. to look forward
  4. for look forward
সঠিক উত্তর:
look forward
উত্তর
সঠিক উত্তর:
look forward
ব্যাখ্যা
Complete Sentence: We look forward to receiving a response from you.

• Look forward to:
- English Meaning: to feel pleased and excited about something that is going to happen.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা, আনুষ্ঠানিকভাবে চিঠি লেখার শেষে ব্যবহৃত অভিব্যক্তি।

• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example Sentence:
- We look forward to receiving a response from you.
- আমি তোমার থেকে জবাব পাওয়ার জন্য প্রতীক্ষা করছি।

- এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

Source: Cambridge Dictionary.
১০.
Select the alternative which best expresses the meaning of the given sentence:
"Rakib was no more surprised than Rahman".
  1. Rakib was less surprised than Rahman.
  2. Rakib was all surprised.
  3. Rahman was less surprised than Rakib.
  4. Rakib was as surprised as Rahman.
সঠিক উত্তর:
Rakib was as surprised as Rahman.
উত্তর
সঠিক উত্তর:
Rakib was as surprised as Rahman.
ব্যাখ্যা
• বাক্যটি "Rakib was no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-রাকিব রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিল না।
- এর মানে হলো, রাকিব রহমানের মত বিস্মিত ছিলাম।

- তাই এর alternative হবে ঘ) Rakib was as surprised as Rahman.
- "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।

• অন্য অপশনগুলোর মধ্যে-
ক) "Rakib was less surprised than Rahman": বোঝায় রাকিব রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "Rakib was all surprised": শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than Rakib": বিপরীত অর্থ প্রকাশ করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১১.
Fill in the blank in the following sentence by selecting the most appropriate alternative:
He is quite diplomatic in ____ with people.
  1. unsubtle
  2. imprudent
  3. dealing
  4. impolite
সঠিক উত্তর:
dealing
উত্তর
সঠিক উত্তর:
dealing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dealing.
- Complete sentence: He is quite diplomatic in dealing with people.
- Bangla Meaning: মানুষের সাথে আচরণে তিনি বেশ কূটনৈতিক।

Dealing (Noun):
- English Meaning:  method of business: manner of conduct.
- Bangla Meaning: বণ্টন; বাঁটা।

অন্য অপশনগুলোর -
ক) unsubtle (adjective)
- English Meaning: not indirect or difficult to perceive: not subtle.
- Bangla Meaning: অপরোক্ষ নয়, অসংবেদনশীল, বা খুব স্পষ্টভাবে প্রকাশিত। এটি এমন কিছুকে বোঝায় যা সূক্ষ্ম নয় বা অত্যন্ত সরাসরি ও চোখে পড়ে।

খ) imprudent (adjective)
- English Meaning: not prudent : lacking discretion, wisdom, or good judgment.
- Bangla Meaning: অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।

ঘ) impolite (adjective)
- English Meaning: not polite: rude.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (১) (ব্যক্তি) অনীতিজ্ঞ; অবিজ্ঞ; অবিবেচক; অকোবিদ। (২) (কার্য, উদযোগ ইত্যাদি) অনুপযোগী; অনর্থকর; অহিতকর; অযুক্তিযুক্ত; অসমীক্ষাপ্রসূত।

Source: Accessible Dictionary Bangla Academy.
১২.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence:- "A song embodying religious and sacred emotions"
  1. Lyric
  2. Ode
  3. Hymn
  4. Ballad
সঠিক উত্তর:
Hymn
উত্তর
সঠিক উত্তর:
Hymn
ব্যাখ্যা
• Hymn: (প্রশংসামূলক ধর্মীয় স্তুতিগান)-
- A lyric poem or song in praise of God or a deity or a hero. Generally, it is a song used in Christian worship.
• Examples:
- A mighty Fortress is our God by Martin Luther, and Hymn to Apollo by Keats.

• অন্যদিকে,

• Ballad: (লোকগাঁথা):
- A narrative poem that tells a story through dialogue and action.
- এই কবিতাগুলোতে ধর্ম, রাজনীতি, বিভিন্ন সামাজিক প্রসঙ্গ স্থান পায়। মূলত গ্রামীন জীবনের বিভিন্ন বিষয় উঠে আসে এই কবিতাগুলোতে। আনন্দ বেদনার সংমিশ্রনে কাহিনী বর্ণনা করা হয়।

• Ode: কবিতাবিশেষ (গাথাকবিতা):
- A lyric poem that begins with grief or agony and ends with consolation.
- এটা এক ধরনের প্রশস্তিমূলক গীতিকবিতা যেখানে কবি তার মনের একান্ত অনুভুতিগুলো গাম্ভীর্যের সাথে উপস্থাপন করেন। সচরাচর এগুলো দীর্ঘ হয়ে থাকে।
- সাধারণত অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমাকীর্তন করে।

• Lyric: (গীতি কবিতা):
- A short poem or verse expressing personal or subjective thoughts and intense feelings of a single speaker. It is often presented with a song.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman, Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Opposite word for 'Admire':
  1. Despise
  2. Abhor
  3. Concern
  4. Loathe
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Despise, খ) Abhor ও ঘ) Loathe.
একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
----------------------- 

•  Admire (verb-transitive) 
- English meaning: regard with respect or warm approval.
- Bangla Meaning: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা; প্রশস্তি/প্রশংসা করা।

ক) Despise (verb)

- English Meaning: as in to hate.
- Bangla Meaning: অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -

খ) Abhor (verb-transitive)
- English meaning: regard with disgust and hatred.
- Bangla Meaning: ঘৃণা বা অবজ্ঞা করা; ঘৃণাভরে পরিহার করা।

গ) Concern (verb-transitive)
- English meaning: relate to; be about.
- Bangla Meaning: সম্পর্কযুক্ত করা; সংশ্লিষ্ট করা; গুরুত্ববহ হওয়া।

ঘ) Loathe (Verb)
- English Meaning: to dislike greatly and often with disgust or intolerance: detest.
- Bangla Meaning: বিরাগ পোষণ করা; দারুণ অপছন্দ করা।

• অপশন বিশ্লেষণ করে দেখা যায়, সঠিক উত্তর - Admire.

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.

১৪.
One of the four sentences given below is grammatically wrong.
Choose the wrong sentence:
  1. He was always arguing with his brother.
  2. His failure resulted for lack of attention.
  3. When will you write to him about your plan?
  4. Who was the boy you were all laughing at?
সঠিক উত্তর:
His failure resulted for lack of attention.
উত্তর
সঠিক উত্তর:
His failure resulted for lack of attention.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে ভুল বাক্যটি হচ্ছে : His failure resulted for lack of attention.
- বাক্যে, resulted এরপর preposition for এর স্থলে in বসলে বাক্যটি সঠিক হবে।

- Correct Sentence: His failure resulted from a lack of attention.
- Bangla Meaning: তার ব্যর্থতার কারণ হচ্ছে মনোযোগের অভাব।

• Result (verb intransitive):
- result (from) স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
- result in ডেকে আনা; পর্যবসিত হওয়া।

• উল্লেখিত বাকি অপশন গুলোর বাক্য গুলো সঠিক।
ক) He was always arguing with his brother.
- Bangla Meaning: সে সবসময় তার ভাইয়ের সাথে তর্ক করতো।

গ) When will you write to him about your plan?
- Bangla Meaning: আপনি কখন তাকে আপনার পরিকল্পনা সম্পর্কে লিখবেন?

ঘ) Who was the boy you were all laughing at?
- Bangla Meaning: তুমি যে ছেলেটিকে দেখে হাসছিলে সে কে ছিল?

Source: Bangla Academy Dictionary
১৫.
Choose the correctly spelled word:-
  1. Suspencse
  2. Suspens
  3. Suspene
  4. Suspense
সঠিক উত্তর:
Suspense
উত্তর
সঠিক উত্তর:
Suspense
ব্যাখ্যা
• Suspense (noun):
- English Meaning: as in suspension, a state of temporary inactivity.
- Bangla Meaning: অনিশ্চয়তা; উৎকণ্ঠা; সংশয়। 

• Example Sentence:
- "Come on, Fran, don't keep me in suspense!"
- "She paces herself, keeps the reader in suspense."

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Choose the correctly spelled word:
  1. Anirchy
  2. Anerchy
  3. Anarchy
  4. Annarchy
সঠিক উত্তর:
Anarchy
উত্তর
সঠিক উত্তর:
Anarchy
ব্যাখ্যা
• The correctly spelled word is 'Anarchy'.

• Anarchy (Noun)
- English Meaning: absence of government.
- Bangla Meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

- Synonym: chaos, unrest, lawlessness, turmoil, misrule.

• Example Sentence:
- "He thought that if this system crumbled then anarchy and tyranny would prevail."
- "Maybe anarchy is the only way, in moral if not practical terms."

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space:-
The naga chicken made them out of their ______.
  1. mind
  2. seats
  3. lives
  4. funds
সঠিক উত্তর:
mind
উত্তর
সঠিক উত্তর:
mind
ব্যাখ্যা
• শূন্যস্থানে 'mind' শব্দটি যথোপযুক্ত।
• 'Out of one's mind' এর অর্থ অত্যন্ত অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত।

- Complete sentence: The naga chicken made them out of their mind.
- Bangla Meaning: নাগা চিকেন তাদের পাগল প্রায় করে ফেলছিল।(প্রচন্ড ঝাল হওয়ার কারনে)

• Out of one's mind:
- English Meaning: as in insane, unable to behave or deal with things normally.
- Bangla Meaning: পাগল প্রায়।

Source: Merriam-Webster Dictionary, .
১৮.
Wordsworth brought ___ the readers a new kind of poetry.".
  1. with
  2. at
  3. to
  4. by
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth brought to the readers a new kind of poetry..
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

• Bring to:
- English meaning: to restore to consciousness: revive.
- Bangla Meaning: প্রবর্তন করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৯.
Select the antonym of 'Amicable'.
  1. Interesting
  2. Loving
  3. Affluence
  4. Hostile
সঠিক উত্তর:
Hostile
উত্তর
সঠিক উত্তর:
Hostile
ব্যাখ্যা
• Amicable (adjective)
- English Meaning: Characterized by friendliness and absence of discord.
- Bangla Meaning: শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত।

ঘ) Hostile (adjective, noun)
- English Meaning: of or relating to an enemy.
- Bangla Meaning: শত্রুপক্ষীয়; বৈরী।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Interesting (adjective)
- English Meaning: Arousing curiosity or interest; holding or catching the attention.
- Bangla Meaning: কৌতূহলোদ্দীপক; আগ্রহোদ্দীপক; আকর্ষণীয়; চিত্তাকর্ষক; চিত্তহারী; মনোজ্ঞ; হৃদয়গ্রাহী।

খ) Loving (adjective)
- English Meaning: Feeling or showing love or great care.
- Bangla Meaning: প্রীতিপূর্ণ; স্নেহশীল।

গ) Affluence (noun)
- English Meaning: abundance of property: wealth.
- Bangla Meaning: বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি।

Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary.
২০.
"দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" পঙ্‌ক্তিটি কার রচনা?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কৃষ্ণচন্দ্র মজুমদার
  3. যতীন্দ্রমোহন বাগচী
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
• "দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?" পঙ্‌ক্তিটি কৃষ্ণচন্দ্র মজুমদারের 'সম্ভাবশতক' কাব্যগ্রন্থের 'দুঃখ বিনা সুখ হয় না' কবিতার অন্তর্গত।
- কৃষ্ণচন্দ্রের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' প্রকাশিত হয় ১৮৬১ সালে।
- নীতি ও উপদেশমূলক এ কাব্যটি পারস্য কবি হাফিজ ও সাদীর কাব্যাদর্শে রচিত। 

কবিতাটি নিম্নরূপ-

দুঃখ বিনা সুখ হয় না
কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

কি কারণ, দীন! তব মলিন বদন?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ?
উদ্যম বিহনে কার পূরে মনোরথ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?

উৎস: 'দুঃখ বিনা সুখ হয় না', কৃষ্ণচন্দ্র মজুমদার এবং বাংলাপিডিয়া।
২১.
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মিহির
  2. বিভাকর
  3. বায়ুসখ
  4. আদিত্য
সঠিক উত্তর:
বায়ুসখ
উত্তর
সঠিক উত্তর:
বায়ুসখ
ব্যাখ্যা
• বায়ুসখ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বায়ু যার সখা,
- অগ্নি।

• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

অন্যদিকে,
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২.
গণিতে অনুপাত বোঝাতে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
  1. সেমিকোলন চিহ্ন
  2. কোলন চিহ্ন
  3. কমা চিহ্ন
  4. সমান চিহ্ন
সঠিক উত্তর:
কোলন চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
কোলন চিহ্ন
ব্যাখ্যা
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'

নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয়-
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. কিম্বদন্তী
  2. কিঞ্চিত
  3. কুৎসিৎ
  4. কূটনীতি
সঠিক উত্তর:
কূটনীতি
উত্তর
সঠিক উত্তর:
কূটনীতি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: কূটনীতি। 
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- পররাষ্ট্রবিষয়ে কৌশলপূর্ণ নীতি।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• কিম্বদন্তী - কিংবদন্তি। 
• কিঞ্চিত - কিঞ্চিৎ। 
• কুৎসিৎ - কুৎসিত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
  1. নির
  2. আন
  3. অপি
  4. কার
সঠিক উত্তর:
আন
উত্তর
সঠিক উত্তর:
আন
ব্যাখ্যা
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
উর্দু উপসর্গ: হর।
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৫.
'ক্ষুৎপিপাসা' কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
দ্বন্দ্ব সমাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
• দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে 'দ্বন্দ্ব' শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থেই ব্যবহৃত হয়। সুতরাং যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।
- আলো ও ছায়া = আলোছায়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প?
  1. স্বাধীনতার স্বাদ
  2. শহরতলী
  3. জননী
  4. সমুদ্রের স্বাদ
সঠিক উত্তর:
সমুদ্রের স্বাদ
উত্তর
সঠিক উত্তর:
সমুদ্রের স্বাদ
ব্যাখ্যা
• 'সমুদ্রের স্বাদ' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত- ছোটগল্প।
- এটি 'সমুদ্রের স্বাদ' গল্পগ্রন্থের প্রথম গল্প।

----------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন মূলত কথাসাহিত্যিক। তিনি ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, 'মানিক' তাঁর ডাকনাম।
- তিনি ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস 'জননী' (১৯৩৫)।
- তাঁর রচিত প্রথম গল্প 'অতসী মামী', 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয়।

• তাঁর রচিত ছোটগল্প:
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; 'সমুদ্রের স্বাদ', মানিক বন্দ্যোপাধ্যায়।
২৭.
'শিউলিমালা' কাজী নজরুল ইসলাম রচিত কোন ধরনের সাহিত্য?
  1. নাটক
  2. প্রবন্ধ
  3. গল্পগ্রন্থ
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা
• গল্পগ্রন্থ 'শিউলিমালা':
- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ- শিউলিমালা।
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

--------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

তাঁর অন্য গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- শিউলিমালা,
- রিক্তের বেদন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'শিউলিমালা' গল্পগ্রন্থ।
২৮.
ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন কোন কবি?
  1. জসীম উদ্‌দীন
  2. ফররুখ আহমদ
  3. আহসান হাবীব 
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
জসীম উদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীম উদ্‌দীন
ব্যাখ্যা
• জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন ছিলেন কবি ও শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত একমাত্র উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে। 

• তাঁর রচিত আত্মকথা:
- জীবনকথা,
- স্মৃতিপট,
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়।

• তাঁর রচিত শিশুতোষ:
- ডালিমকুমার,
- এক পয়সার বাঁশি,
- হাসু ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

অন্যদিকে,
• ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
• আহসান হাবীব ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
• জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৯.
'প্রেষণ' কোন ধরনের সন্ধি-সাধিত শব্দ?
  1. স্বরসন্ধি
  2. ব্যঞ্জনসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
নিপাতনে সিদ্ধ সন্ধি
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো + ইন্দ্র = গবেন্দ্র,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর,
- অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
খাঁটি বাংলা ছন্দ বলা হয় কোনটিকে?
  1. অক্ষরবৃত্ত
  2. মাত্রাবৃত্ত
  3. স্বরবৃত্ত
  4. ত্রিপদী
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্ষরবৃত্ত
ব্যাখ্যা
• বাংলা ছন্দ তিন রকমের।
যথা:
- অক্ষরবৃত্ত,
- মাত্রাবৃত্ত এবং
- স্বরবৃত্ত।

• অক্ষরবৃত্ত ছন্দ:
উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।
অক্ষরবৃত্ত ছন্দ বাংলা কাব্যের প্রধান ছন্দ।
অক্ষরবৃত্ত ছন্দকে তানপ্রধান ছন্দও বলে।
পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ।

• মাত্রাবৃত্ত ছন্দ:
উৎপত্তির বিচারে এ ছন্দ 'তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'।
যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।
বাংলা সাহিত্যে এ ছন্দকে ধ্বনিপ্রধান, বিস্তারপ্রধান, সরল কলামাত্রিক ইত্যাদি নামেও অভিহিত করা হয়।

• স্বরবৃত্ত ছন্দ:
বাংলা ভাষা ও বাঙালির ধ্বনি উচ্চারণ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। এর কারণ, বাংলা শব্দ স্বভাবগতভাবেই হলন্ত বা ব্যঞ্জনান্ত উচ্চারণ প্রক্রিয়াবিশিষ্ট, যাকে রবীন্দ্রনাথ বলেছেন 'হসন্তের ছাঁচ'। এ বৈশিষ্ট্য স্বরবৃত্ত ছন্দে রক্ষিত হয়েছে। চলিত বা প্রাকৃত বাংলার স্বভাব রক্ষা করে এ ছন্দের উদ্ভব ও বিকাশ ঘটেছে। ফলে এ ছন্দকে সাধু বাংলার বাইরে বাউল গানে, লোককথায় ও ছড়ায় খুঁজে পাওয়া যায়।

উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান। আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়।
স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ। এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়। প্রাচীন ছড়গুলো স্বরবৃত্তে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন। এর ভাব লঘু ও চপল।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে- ঝ।

------------------
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করাযায়
যথা: ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনি।

• ঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি,
যথা:
প, ফ, ত, থ, স, ট, , চ, ছ, , ক, খ।

ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা- অল্পপ্রাণ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি।

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, , খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৩২.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ৬ সে. মি.
  2. ৪ সে. মি.
  3. ১০ সে. মি.
  4. ৮ সে. মি.
সঠিক উত্তর:
১০ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = x - 2 সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.

শর্তমতে
x2+ (x - 2)= (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = x + 2 = 8 + 2 = 10 সে. মি.
৩৩.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........................ধারার ১০ম পদটি কত?
  1. ৫৫
  2. ৩৪
  3. ৪৮
  4. ৬৪
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ......................... ধারার ১০তম পদ কত?

সমাধান:
এখানে,
ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান। অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা।
১ম পদ = ১
২য় পদ = ১
৩য় পদ =১ + ১ = ২
৪র্থ পদ =২ + ১ = ৩
৫ম পদ =৩ + ২ = ৫
৬ষ্ঠ পদ =৫ + ৩ = ৮
৭ম পদ =৮ + ৫ = ১৩
৮ম পদ =১৩ + ৮ = ২১
৯ম পদ =২১ + ১৩ = ৩৪
১০ম পদ =৩৪ + ২১ = ৫৫

∴ ধারার ১০তম পদ = ৫৫
৩৪.
প্রশ্নটি সমাধান করুন।
  1. ৭/৭১
  2. ১৩/৮০
  3. ১১/৮০
  4. ৯/৮০
সঠিক উত্তর:
১১/৮০
উত্তর
সঠিক উত্তর:
১১/৮০
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৩৫.
যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?
  1. {5, 15, 20}
  2. {3, 18, 30}
  3. {3, 5, 15, 18, 20, 30}
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
{5, 15, 20}
উত্তর
সঠিক উত্তর:
{5, 15, 20}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তবে নিচের কোনটি A ∩ B নির্দেশ করবে?

সমাধান:
দেওয়া আছে
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

এখন
A ∩ B = {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
={5, 15, 20}
৩৬.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩৩%
  2. ৩০%
  3. ২০%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টির ক্রয়মূল্য ১ টাকা
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২টির বিক্রয়মূল্য ১ টাকা
১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ হয় =(১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬
= ৫০ টাকা
৩৭.
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
  1. ১৫
  2. ১২
  3. ১০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?

সমাধান:
এখানে,
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ৪ × ৬ × ৫

সুতরাং,
সংখ্যা তিনটি ৪, ৫, ৬

এদের যোগফল = ৪ + ৫ + ৬
= ১৫
৩৮.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 6
  2. 8
  3. 24
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (4 x 6) বর্গমিটার
= 12 বর্গ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল= 12 বর্গ সে.মি.
৩৯.
= কত?
  1. a1/2
  2. a1/3
  3. a1/4
  4. a1/5
সঠিক উত্তর:
a1/3
উত্তর
সঠিক উত্তর:
a1/3
ব্যাখ্যা
প্রশ্ন:
 = কত?

সমাধান:

= {(a3)1/3}1/3
= a1/3
৪০.
কোনটি সবচেয়ে ছোট?
  1. 4/15
  2. 3/11
  3. 2/11
  4. 2/13
সঠিক উত্তর:
2/13
উত্তর
সঠিক উত্তর:
2/13
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27

সবচেয়ে ছোট = 2/13
৪১.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
  1. ৯৬ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৭২ বর্গমিটার
  4. ৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন : একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান :
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৩ক মিটার
∴ প্রস্থ = ৩ক × (২/৩) = ২ক মিটার
∴ পরিসীমা = ২(৩ক + ২ক) = ১০ক

শর্তমতে,
১০ক = ৪০
∴ ক = ৪মিটার

ঘরটির ক্ষেত্রফল = ৩ক × ২ক = ৩ × ৪ × ২ × ৪ বর্গমিটার
= ৯৬ বর্গমিটার
৪২.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. স্থুলকোণী
  2. সমদ্বিবাহু
  3. সমকোণী
  4. সমবাহু
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরনের? 

সমাধান: 
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
বা, ৩৫° + ৫৫° + তৃতীয় কোণ = ১৮০°
বা, তৃতীয় কোণ =  ১৮০° - ৯০°
∴ তৃতীয় কোণ = ৯০° 

সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
৪৩.
কোন সংকর ধাতুটিতে কপার (তামা) অনুপস্থিত?
  1. পিতল
  2. ব্রোঞ্জ
  3. ডুরালুমিন
  4. মরিচাবিহীন ইস্পাত
সঠিক উত্তর:
মরিচাবিহীন ইস্পাত
উত্তর
সঠিক উত্তর:
মরিচাবিহীন ইস্পাত
ব্যাখ্যা
• সংকর ধাতু:
- কতকগুলো ধাতুকে একত্রে গলানোর পর গলিত মিশ্রণকে ঠাণ্ডা করলে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলা হয়। 

• সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্রধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করাহয়। যেমন- স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু।
- স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
- কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
- পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- সংকর ধাতু ডুরালুমিনে কপারের পরিমাণ 4% ।
- 21 ক্যারেট ও 22 ক্যারেট স্বর্ণে খাদ হিসেবে কপার ও অন্যান্য ধাতুর পরিমাণ যথাক্রমে 8.33% ও 12.5% । 
- 24 ক্যারেট স্বর্ণে স্বর্ণের পরিমাণ 100% ।

সংকর ধাতু মরিচাবিহীন ইস্পাতে কপার অনুপস্থিত।
- এর উপাদান গুলো হলো লোহা, ক্রোমিয়াম এবং নিকেল। অর্থাৎ এতে কপার বা অন্য কোনো খাদ থাকে না। 


তথ্যসূত্র:
- মাধ্যমিক রসায়ন, ৯ম ও ১০ম শ্রেণি।
৪৪.
কোন যন্ত্রের মাধ্যমে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করা হয়?
  1. ট্রান্সফর্মার 
  2. ক্যাপাসিটর 
  3. ট্রানজিস্টর
  4. রেক্টিফায়ার 
সঠিক উত্তর:
রেক্টিফায়ার 
উত্তর
সঠিক উত্তর:
রেক্টিফায়ার 
ব্যাখ্যা
• রেক্টিফায়ার:
- এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় রেক্টিফিকেশন বা একমুখীকরণ।
- যে যান্ত্রিক ব্যবস্থা রেক্টিফিকেশন বা একমুখীকরণ করে তাকে বলা হয় রেক্টিফায়ার । 

- এটি সাধারণত ডায়োড ব্যবহার করে তৈরি করা হয়।
- রেক্টিফায়ার এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে।
- রেক্টিফায়ার ছাড়া ব্যাটারি বা ইলেকট্রনিক ডিভাইস সরাসরি এসি প্রবাহ গ্রহণ করতে পারে না।

• ডায়োড:
- ডায়োড এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ব্যাটারির এক ধরনের সংযোগে বিদ্যুৎ প্রবাহিত হয়, উল্টো সংযোগে হয় না।
- একটি p টাইপ অর্ধপরিবাহী ও একটি n টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন ডায়োড তৈরি করা হয়।
- এটি ব্যবহার করে রেক্টিফায়ার  তৈরি করা হয়।

তথ্যসূত্র:
- মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
৪৫.
হেপাটাইটিস B নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়?
  1. কফ পরীক্ষা
  2. রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা
  3. রক্তের এইচবি সারফেস অ্যান্টিবডি পরীক্ষা
  4. সিটিস্ক্যান
সঠিক উত্তর:
রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা
উত্তর
সঠিক উত্তর:
রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা
ব্যাখ্যা
• হেপাটাইটিস বি:
- সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলা হয়। 
- এটি জন্ডিসের প্রধান কারণ। 
- হেপাটাইটিস রোগের কারণ হলো হেপাটাইটিস বি ভাইরাস । 

• হেপাটাইটিস বি এর লক্ষণ:
- ক্রমশ জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।
- পরবর্তীতে প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমা হতে পারে।
- আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস B ও C ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে।

• রোগ নির্ণয়:
-  হেপাটাইটিস B নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন (HBsAg) পরীক্ষা করতে হয়।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।
৪৬.
নক্ষত্রের গঠন মূলত কীরূপ?
  1. শীতল প্রস্তরখণ্ডের ন্যায়
  2. তাপবিহীন
  3. জলন্ত গ্যাসপিণ্ডের ন্যায়
  4. শীতল গ্যাস পিণ্ডর ন্যায়
সঠিক উত্তর:
জলন্ত গ্যাসপিণ্ডের ন্যায়
উত্তর
সঠিক উত্তর:
জলন্ত গ্যাসপিণ্ডের ন্যায়
ব্যাখ্যা
• নক্ষত্র-
- যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে।

• মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই।
- এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়।

• নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিন্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে।
- সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না।

• পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে।
- কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে।
- পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় না।

তথ্যসূত্র:
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, ৯ম ও ১০ম শ্রেণি।
৪৭.
নিচের কোনটি অর্ধ-পরিবাহী নয়?
  1. সিলিকন
  2. জার্মেনিয়াম
  3. অ্যালুমিনিয়াম
  4. গ্যালিয়াম
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
• সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী:
- অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি আপেক্ষিক রোধের কয়েকটি পদার্থ আছে সেগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর। যেমন—জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী। 
- এদের আপেক্ষিক রোধ 10-4 Ωm ক্রমের। কিন্তু কেবল আপেক্ষিক রোধ দিয়েই সেমিকন্ডাক্টর চিহ্নিত করা হয় না।
- কেননা কিছু সংকরও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতির সমক্রমের কিন্তু সেগুলো সেমিকন্ডাক্টর নয়। 

• অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য:
- এর আপেক্ষিক রোধ 10-4 Ωm ক্রমের।
- এতে কোনো অপদ্রব্য মিশালে এর তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়।
- পরমশূন্য তাপমাত্রায় (0K, শূন্য কেলভিন) এরা অপরিবাহী।
-  একটি নির্দিষ্ট তাপমাত্রা পাল্লা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়।
- তাপমাত্রা বৃদ্ধির সাথে এর তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়।
 - দু প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য বৃদ্ধি করলে এর তড়িৎ পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পায়।
-  এদের পরিবহণ ও যোজনব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1 eV বা এর কম।

জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী হলেও অ্যালুমিনিয়াম অর্ধপরিবাহী নয় , বরং এটি একটি পরিবাহী পদার্থ। 

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
৪৮.
রেডক্রস কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৮৬৩ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৮৭৭ সালে
সঠিক উত্তর:
১৮৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৩ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC): 
- ICRC একটি নিরপেক্ষ, স্বাধীন সংস্থা যা সশস্ত্র সংঘাত এবং অন্যান্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করে। 
- ICRC এর লক্ষ্য হলো সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্তদের জীবন ও মর্যাদা রক্ষা করা এবং তাদের খাদ্য ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং আশ্রয়ের মতো সহায়তা প্রদান করা। 
- ICRC একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং আমরা সশস্ত্র সংঘাত বা রাজনৈতিক বিরোধে কোনও পক্ষ নেয় না।
- প্রতিষ্ঠা: ১৮৬৩ সালে। 
- ১৮৬৩ সালের ফেব্রুয়ারিতে, যা আন্তর্জাতিক রেড ক্রস কমিটিতে পরিণত হওয়ার কথা ছিল, তা প্রথমবারের মতো সুইজারল্যান্ডের জেনেভায় সভা করে।
- এর পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে হেনরি ডুনান্ট নামে একজন স্থানীয় ব্যক্তি ছিলেন।
- ১৯৪৯ সালে আইসিআরসি-র উদ্যোগে, রাষ্ট্রগুলি তিনটি জেনেভা কনভেনশন (যুদ্ধক্ষেত্রে আহত ও অসুস্থ, সমুদ্রে যুদ্ধের শিকার এবং যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত) সংশোধন করতে এবং শত্রু নিয়ন্ত্রণে বসবাসকারী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য চতুর্থ জেনেভা কনভেনশন যুক্ত করতে সম্মত হয়।
- ১৯৭৭ সালে জেনেভা কনভেনশনের অতিরিক্ত দুটি প্রোটোকল গৃহীত হয়, প্রথমটি আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য এবং দ্বিতীয়টি আন্তর্জাতিক নয় এমন সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য - একটি বড় অগ্রগতি।

উৎস: ICRC ওয়েবসাইট।
৪৯.
জি৭ জোটভুক্ত দেশ নয় কোনটি? [জুন, ২০২৫]
  1. রাশিয়া
  2. জাপান
  3. চীন
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জি-৭:
- জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল।
- বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান।
- রাশিয়া ১৯৯৭ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল।
- তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।
- চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা এই জোটের সদস্য নয়।
- কোনো দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকলে ওই দেশকে জি-৭-ভুক্ত দেশগুলোর মতো উন্নত অর্থনীতি হিসেবে দেখা হয় না।
- তবে চীন ও রাশিয়া জি-২০-এর সদস্য।
- ২০২৪ সালের ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে আয়োজিত হয়।
- ৫১তম জি-৭ সম্মেলন কানাডাতে আয়োজিত হবে। 

উৎস: যুগান্তর রিপোর্ট।
৫০.
বরিশালের প্রাচীন নাম কী ছিল?
  1. চন্দ্রদ্বীপ
  2. তাম্রলিপ্তি
  3. রাঢ়
  4. হরিকেল
সঠিক উত্তর:
চন্দ্রদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রদ্বীপ
ব্যাখ্যা
চন্দ্রদ্বীপ:
- বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ। 
- প্রাচীন বাংলায় একটি ক্ষুদ্র জনপদের নাম হলো চন্দ্রদ্বীপ।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বোর্ড বই।
৫১.
হেলসিংকি কোন দেশের রাজধানী?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
ফিনল্যান্ড (Finland):
- অবস্থান: উত্তর ইউরোপে অবস্থিত একটি দেশ।
- ইউরোপের সবচেয়ে বেশি বনভূমি থাকা দেশ; প্রায় দুই-তৃতীয়াংশ বনাচ্ছাদিত।
- পশ্চিমে সুইডেন ও বোথনিয়া উপসাগর এবং পূর্বে রাশিয়া ও বন্যপ্রকৃতি অবস্থিত।
- ১২শ শতাব্দী থেকে ১৮০৯ সাল পর্যন্ত সুইডেনের অংশ ছিল।
- ১৮০৯ সালে রাশিয়ার অধীন গ্র্যান্ড ডাচি হয়।
- রুশ বিপ্লবের পর ৬ ডিসেম্বর, ১৯১৭ সালে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৪০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের কাছে কিছু ভূখণ্ড হারায় (যেমন পেটসামো ও দক্ষিণ-পূর্ব কারেলিয়া)।
- রাষ্ট্রপতি: আলেকজান্ডার স্টাব। 
- প্রধানমন্ত্রী: পেতেরি অরপো। 
- রাজধানী: হেলসিংকি। 
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): ৫,৬৪২,০০০
- মুদ্রা: ইউরো (১ মার্কিন ডলার ≈ ০.৯৩৭ ইউরো)
- ১৯৪৮ সালে সোভিয়েতের সঙ্গে চুক্তি করে, তবে ১৯৯১ সালে তা বাতিল হয়।
- ১৯৫৫ সালে জাতিসংঘের সদস্য হয়।

উল্লেখ্য,
- নরওয়ের রাজধানী অসলো।
- সুইডেন এর রাজধানীর নাম স্টকহোম।
- ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। 

উৎস: Britannica.
৫২.
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
  1. কামরুল হাসান
  2. এ.এন.এ সাহা
  3. শিবনারায়ণ দাশ
  4. জহুরুল হক
সঠিক উত্তর:
এ.এন.এ সাহা
উত্তর
সঠিক উত্তর:
এ.এন.এ সাহা
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধীকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে,দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ - তিন কন্যা ,কামরুল হাসানের এসব চিত্রকর্মের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক সচেতনতা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজসচেতনতাই প্রকাশিত হয়েছে।
- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন.এ সাহা।

উৎস: বাংলাপিডিয়া।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৩.
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ নয় কোনটি?
  1. লাওস
  2. ব্রুনাই
  3. ভিয়েতনাম
  4. পাপুয়া নিউগিনি
সঠিক উত্তর:
পাপুয়া নিউগিনি
উত্তর
সঠিক উত্তর:
পাপুয়া নিউগিনি
ব্যাখ্যা
দক্ষিণ-পূর্ব এশিয়া (Southeast Asia): 
- দক্ষিণ-পূর্ব এশিয়া এশিয়ার একটি বিশাল অঞ্চল, যা ভারতীয় উপমহাদেশের পূর্বে ও চীনের দক্ষিণে অবস্থিত।
- এই অঞ্চলকে দুটি ভিন্ন অংশে ভাগ করা যায় –
১. মেইনল্যান্ড (মহাদেশীয় অংশ): স্থলভাগের অংশ, যেটিকে সাধারণত “Mainland Southeast Asia” বলা হয়।
২. ইনসুলার (দ্বীপপুঞ্জ অংশ): মূল ভূখণ্ডের দক্ষিণ ও পূর্বে বিস্তৃত দ্বীপপুঞ্জসমূহ।
- অঞ্চলটি সাংস্কৃতিক, পরিবেশগত ও ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
- এই অঞ্চলে রয়েছে বিস্তৃত বৈচিত্র্যপূর্ণ দ্বীপ ও জাতিগোষ্ঠী।
- দেশ সমূহ: ইন্দোনেশিয়া , মালয়েশিয়া , ফিলিপাইন , সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার, কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- পাপুয়া নিউ গিনি মেলানেশিয়া বা ওশেনিয়ার দেশ। 

উৎস: Britannica.
৫৪.
ভারত ও পাকিস্তানের সীমানারেখা কোনটি?
  1. লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল
  2. ডুরান্ড লাইন
  3. লাইন অব কন্ট্রোল
  4. ম্যাকমোহন লাইন
সঠিক উত্তর:
লাইন অব কন্ট্রোল
উত্তর
সঠিক উত্তর:
লাইন অব কন্ট্রোল
ব্যাখ্যা
লাইন অব কন্ট্রোল:
- লাইন অব কন্ট্রোল (LOC) ভারত ও পাকিস্তানের সীমানারেখা।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের বিভাজনের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
- কাশ্মীরের তৎকালীন মহারাজা প্রথমে স্বাধীন থাকতে চাইলেও পরে পাকিস্তানি অনুপ্রবেশ রোধে ভারতের সহায়তার শর্তে ভারতভুক্ত হন, যার ফলে ১৯৪৭-৪৮ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়।
- ১৯৪৯ সালের করাচি চুক্তি একটি সাময়িক যুদ্ধবিরতি আনলেও ১৯৬৫ সালে সীমান্ত সংঘর্ষ ফের পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।
- এরপর ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ সালের সিমলা চুক্তি কাশ্মীর অঞ্চলে লাইন অব কন্ট্রোল (LOC) স্থাপন করে।
- তবে ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক পরীক্ষা এবং পরে পাকিস্তানের একই পথে এগিয়ে যাওয়া এ বিরোধকে পারমাণবিক স্তরে নিয়ে যায়, যার ফলে উত্তেজনা আরও বাড়ে।

উল্লেখ্য,
- ভারত ও চীনের মধ্যে সীমানারেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। 
- ডুরান্ড লাইন হল আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা বা লাইন।
- ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চীনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।

উৎস: Global Conflict Tracker
৫৫.
বাংলাদেশ লোক ও কারু শিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত?
  1. ময়মনসিংহ
  2. ঢাকা
  3. নারায়ণগঞ্জ
  4. নেত্রকোনা
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারু শিল্প জাদুঘর:
- বাংলাদেশ লোক ও কারু শিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।
- এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৬.
বাংলাদেশ প্রথম কোন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে?
  1. UNIKOM
  2. UNIIMOG
  3. UNMEE
  4. UNMIH
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ:
- ১৯৪৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল রাজনৈতিক ও অনিরাপত্তামূলক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করে চলেছেন।
- জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বৃহৎ ভূমিকা পালনকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীতে (UNIIMOG) একদল অফিসার প্রেরণের মাধ্যমে শান্তিরক্ষার যাত্রা শুরু করে দেশটি।
- বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে (UNPKO) অংশগ্রহণ করে আসছে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ অবদানকারী হয়ে উঠেছে। 
- ১৯৮৮ সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছে। 
- UNIIMOG (জাতিসংঘ ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক গ্রুপ) ছিল জাতিসংঘের একটি শান্তিরক্ষা মিশন যা ১৯৮৮ সালের আগস্টে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি এবং সৈন্য প্রত্যাহার পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- উভয় দেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানায় ফিরে যাওয়ার পর ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে এটি সমাপ্ত হয়। 

উৎস: জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট।
বাংলাদেশ সেনাবাহিনী ওয়েবসাইট। 
৫৭.
ডিনামাইট আবিষ্কার করেন কে?
  1. উইলিয়াম রন্টজেন
  2. রবার্ট ওপেনহাইমার
  3. হেনরি বেকেরেল
  4. আলফ্রেড নোবেল
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল:
- জন্ম: ২১ অক্টোবর, ১৮৩৩ (স্টকহোম, সুইডেন)
- মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৮৯৬ (সান রেমো, ইতালি)
- তিনি ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতি।
- তিনি ডিনামাইট ও আরও শক্তিশালী বিস্ফোরক আবিষ্কার করেন।
- তার বিপ্লবী আবিষ্কার বিশ্বব্যাপী নির্মাণ ও খনিশিল্পে প্রভাব ফেলে।
- আলফ্রেড নোবেল তার উপার্জিত অর্থের বড় অংশ একটি তহবিলে রেখে যান, যার ভিত্তিতে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান।
- এই পুরস্কার বিশ্বব্যাপী শান্তি, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়।

উৎস: Britannica.
৫৮.
২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংস্থা কোনটি?
  1. বিশ্ব খাদ্য কর্মসূচি
  2. রেডক্রিসেন্ট
  3. অক্সফাম
  4. নিহন হিদানকায়ো
সঠিক উত্তর:
নিহন হিদানকায়ো
উত্তর
সঠিক উত্তর:
নিহন হিদানকায়ো
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে মোট ১১ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে নোবেল দেয়া হয়।
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী নিহন হিদানকায়ো। 

অর্থনীতি:
- অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ।
- যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের ব্রিটিশ- আমেরিকান অর্থনীতিবিদ সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন।
- বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

চিকিৎসা:
- চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন।
- মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য সম্মানজন এ পুরস্কার দেয়া হয় তাদের।

ফিজিক্স:
- পদার্থবিদ্যায় ২০২৪ সালের নোবেল দেয়া হয়েছে মার্কিন পদার্থবিদ জন জে. হপফিল্ড এবং বৃটিশ-কানাডিয়ান জিওফ্রে ই. হিন্টনকে।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে পরিসংখ্যানগত পদার্থবিজ্ঞানের ধারণা ব্যবহারের জন্য এ বছর নোবেল পেলেন তারা।

সাহিত্য:
- দক্ষিণ কোরিয়ার লেখক হান কাংকে ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
- নোবেল কমিটি জানায়, ঐতিহাসিক ট্রমা, ঔপনিবেশিক সহিংসতা এবং মানবতার ভঙ্গুরতা বিষয়গুলো তীব্র কাব্যময় গদ্যে প্রকাশ করার জন্য সাহিত্যে নোবেল পান কান।

রসায়ন:
- প্রোটিনের গঠন নিয়ে গবেষণার জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস।
- ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে প্রোটিনের কাঠামোর ভবিষ্যদ্বাণী এবং নকশা করার জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়।

শান্তি:
- শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাপানি সংস্থা নিহন হিদানকায়োকে বেছে নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- সংস্থাটি হিরোশিমা এবং নাগাসাকি পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কণ্ঠস্বরকে তুলে ধরার মাধ্যমে "পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জন" করতে চেয়ে এবং এ নিয়ে কাজ করেছে।

উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট। 
সময় নিউজ (৩ ডিসেম্বর ২০২৪)।
৫৯.
পানামা খাল নির্মাণ কাজ সমাপ্ত হয় কবে?
  1. ১৯১০ সালে
  2. ১৯১২ সালে
  3. ১৯১৪ সালে
  4. ১৯১৬ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা
পানামা খাল:
- পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী কৌশলগত জলপথ।
- পানামা খাল একটি লক-টাইপ খাল।
- এটি পানামা প্রজাতন্ত্রের মালিকানাধীন ও পরিচালিত।
- খালটি পানামার সরু ভূমি দিয়ে আটলান্টিক (বিশেষত ক্যারিবিয়ান সাগর) এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
- খালটি আগস্ট ১৯১৪ সালে সম্পন্ন হয়।
- এটি বিশ্বের দুটি সবচেয়ে কৌশলগত কৃত্রিম জলপথের একটি (অন্যটি সুয়েজ খাল)।
- যুক্তরাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে ভ্রমণকারী জাহাজগুলো কেপ হর্ন ঘুরে আসার পরিবর্তে প্রায় ৮,০০০ নটিক্যাল মাইল (১৫,০০০ কিমি) দূরত্ব কমে।
- উত্তর আমেরিকার একটি উপকূল থেকে দক্ষিণ আমেরিকার বিপরীত পাশে বন্দরগুলোর যাত্রাপথে প্রায় ৩,৫০০ নটিক্যাল মাইল (৬,৫০০ কিমি) দূরত্ব কমে।
- ইউরোপ থেকে পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়ার যাত্রাপথে প্রায় ২,০০০ নটিক্যাল মাইল (৩,৭০০ কিমি) দূরত্ব কমে।
- পানামা খাল বিশ্বব্যাপী বাণিজ্য এবং নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু।

উৎস: Britannica.
৬০.
উন্নত জাতের গমের জাত কোনটি?
  1. বিপ্লব
  2. কাবুলী
  3. আকবর
  4. চমক
সঠিক উত্তর:
আকবর
উত্তর
সঠিক উত্তর:
আকবর
ব্যাখ্যা
ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, অগ্নিশ্বর, কবরী।

উৎস: জাতীয় কৃষি বাতায়ন।
কৃষি তথ্য সার্ভিস।
৬১.
সার্ক কৃষি কেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
সার্ক:
- গঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়: কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা: ৮ টি।

সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

উৎস: সার্ক ওয়েবসাইট।
৬২.
তামাবিল স্থলবন্দরের ভারতের অংশের নাম কী?
  1. পেট্রাপোল
  2. ডাউকি
  3. আখাউড়া
  4. হিলি
সঠিক উত্তর:
ডাউকি
উত্তর
সঠিক উত্তর:
ডাউকি
ব্যাখ্যা
তামাবিল স্থলবন্দর: 
- সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলার তামাবিল নামক স্থানে অবস্থিত।
- তামাবিল স্থলবন্দরের বিপরীতে ডাউকি, শিলং, মেঘালয়, ভারত। 
- নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয়।
- জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় তামাবিল স্থল শুল্ক ষ্টেশনের কার্যক্রম চালু হয়।
- ভারত হতে আমদানিকৃত পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টমস্ কর্তৃক রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক তামাবিল স্থলবন্দর ঘোষণা করা হয়।
- প্রাথমিকভাবে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দরের ২৩.৭২ একর জমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়।
- পরবর্তীতে ২৭-১০-২০১৭ খ্রি: তারিখে তামাবিল স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট। 
৬৩.
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজক দেশ কোনটি?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. মেক্সিকো
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল ২০২৬:
- ইতিহাসে প্রথমবার ৪৮টি দল এবং তিন দেশের আয়োজনে অনুষ্ঠিত হবে।
- প্রথমবার ৪৮টি দল অংশ নিচ্ছে (আগে ছিল ৩২টি)। 
- তিনটি দেশ একসঙ্গে আয়োজক: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬, নিউইয়র্ক নিউ জার্সিতে। 
- ২০২২ সালের কাতার বিশ্বকাপে রোমাঞ্চকর জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
- ফুটবল ইতিহাসে মাত্র দুইটি দল টানা বিশ্বকাপ জিতেছে—তাই এটি আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ।
- বিশ্বকাপ বাছাইপর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য কোনটি?
  1. হিমায়িত খাদ্য
  2. নীটওয়‍্যার ও তৈরি পোশাক
  3. পাটজাত পণ্য
  4. কৃষিজাত পণ্য
সঠিক উত্তর:
নীটওয়‍্যার ও তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
নীটওয়‍্যার ও তৈরি পোশাক
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য নীটওয়‍্যার ও তৈরি পোশাক। 
- ২০২৩-২৪ অর্থবছরে নীটওয়‍্যার ও তৈরি পোশাক পণ্যের রপ্তানি আয় ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত নীটওয়্যার: ৪৮.৩৫% বা ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
- দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক: ৩৭.১০%।

উল্লেখ্য,
- প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে: কৃষিজাত পণ্য (১.৩৯%)।
- দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে: হিমায়িত খাদ্য (০.৭১%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬৫.
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. গ্রিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. মাদাগাস্কার
  4. বোর্নিও
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ।
- গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
- এটি ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত।
- দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি?
  1. NATO
  2. WTO
  3. ITU
  4. G7
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- এর মূল উদ্দেশ্য হলো দেশগুলোর মধ্যে বাণিজ্য যেন সহজ, পূর্বানুমানযোগ্য এবং মুক্তভাবে চলে তা নিশ্চিত করা।
- WTO-এর ১৬৬টি সদস্য দেশ রয়েছে, যা বিশ্ব বাণিজ্যের ৯৮% প্রতিনিধিত্ব করে।
- আরও ২০টিরও বেশি দেশ সদস্যপদের জন্য আবেদন করেছে।
- Ngozi Okonjo-Iweala হচ্ছেন WTO-এর সপ্তম মহাপরিচালক (প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান মহাপরিচালক)।
- ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, GATT (General Agreement on Tariffs and Trade) বিশ্ব বাণিজ্যের নিয়ম নির্ধারণ করত।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO প্রতিষ্ঠিত হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য সংস্কার।
- WTO এখন কেবল পণ্যের বাণিজ্য নয়, সেবা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ (intellectual property) বাণিজ্যও নিয়ন্ত্রণ করে।
- বিরোধ নিষ্পত্তির জন্যও নতুন ব্যবস্থা চালু করে WTO।
- দোহা রাউন্ড (২০০১): এই উদ্যোগের লক্ষ্য ছিল বাণিজ্য নিয়মের সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যিক সম্ভাবনা উন্নত করা।
- গত ৩০ বছরে WTO সদস্যরা নিয়ম হালনাগাদ করেছে যাতে বৈশ্বিক বাণিজ্য আরও সহজ হয়।
- ২০২১ সালে WTO তার ৬০০তম বাণিজ্য বিরোধ নিষ্পত্তির অনুরোধ পেয়েছে।
- ২০২৪ সালে WTO তাদের WTO প্রতিষ্ঠার Marrakesh Agreement এর ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।

উৎস: WTO ওয়েবসাইট।
৬৭.
শালবন বিহার কোন জেলায় অবস্থিত?
  1. বগুড়া
  2. নওগাঁ
  3. দিনাজপুর
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
- কুমিল্লার কোটবাড়ি-সংলগ্ন লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত শালবন বিহার বাংলাদেশের বিহার স্থাপত্যের অন্যতম নিদর্শন।
- রাজা ভবদেব আনুমানিক সাত শতকের শেষভাগে ১১৫টি কক্ষবিশিষ্ট এই বিহার নির্মাণ করেছিলেন।
- আনন্দবিহারের অবস্থান কুমিল্লার শালবন বিহার থেকে দুই মাইল উত্তরে।
- আট শতকের প্রথমদিকে বাংলাদেশে আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম এ বিহার নির্মাণ করেছিলেন আনন্দ দেব।
- এখানেও বিহারের খোলা আঙিনার মাঝখানে একটি বিরাট ক্রুশাকার মন্দির রয়েছে।
- ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বিহার তথা সোমপুর মহাবিহার নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
- বাংলাদেশের নানা স্থান থেকে আবিষ্কৃত অন্য বিহারের মধ্যে ভাসুবিহার বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বোর্ড বই।