পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৪৬ বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
১৭ থেকে ৫৩ পর্যন্ত যে-সব সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোর গাণিতিক মধ্যক কত? 
  1. ৩৩
  2. ৩৩.৫
  3. ৩৪
  4. ৩৪.৫
সঠিক উত্তর:
৩৪.৫
উত্তর
সঠিক উত্তর:
৩৪.৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৭ থেকে ৫৩ পর্যন্ত যে-সব সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলোর গাণিতিক মধ্যক কত? 

সমাধান: 
তাহলে ১৭ থেকে ৫৩ মধ্যে ৩ এর গুণিতক সংখ্যা:
১৮, ২১, ২৪, ২৭, ৩০, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১ 

এখানে মোট সংখ্যা = ১২ (জোড় সংখ্যা)
জোড় সংখ্যার মধ্যক = ৬ষ্ঠ এবং ৭ম সংখ্যার গড়
৬ষ্ঠ সংখ্যা = ৩৩
৭ম সংখ্যা = ৩৬

মধ্যক = (৩৩ + ৩৬)/২ = ৩৪.৫ 

∴ মধ্যক = ৩৪.৫

.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। একটি হেড ও একটি টেল না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/2
  3. 3/4
  4. 1
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। একটি হেড ও একটি টেল না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি মুদ্রা নিক্ষেপের সব সম্ভাব্য ফলাফল:
{HH, HT, TH, TT}
মোট ফলাফল = 4

“একটি হেড ও একটি টেল না পাওয়া”
অর্থাৎ: HH বা TT 

অনুকূল ফলাফল = {HH, TT}
সংখ্যা = 2

P = অনুকূল ফলাফল​ / মোট ফলাফল
= 2/4 
= 1/2

∴ একটি হেড ও একটি টেল না পাওয়ার সম্ভাবনা = 1/2 

.
A = {1, 2, 3, 4, 5}, B = {2, 3}, C = {3, 4} হলে (A ∪ C) \ B = কত?
  1. {1, 4, 5}
  2. {1, 2, 4, 5}
  3. {1, 5}
  4. {1, 2, 3, 4, 5}
সঠিক উত্তর:
{1, 4, 5}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {1, 2, 3, 4, 5}, B = {2, 3}, C = {3, 4} হলে (A ∪ C) \ B = কত?

সমাধান: 
দেওয়া আছে,
সেট A = {1, 2, 3, 4, 5}
সেট B = {2, 3}
সেট C = {3, 4}

A ∪ C = {1, 2, 3, 4, 5} ∪ {3, 4}
= {1, 2, 3, 4, 5}

∴ (A ∪ C)\B = {1, 2, 3, 4, 5} - {2, 3} 
= {1, 4, 5}

∴ A ∪ C \ B = {1, 4, 5} 

.
D = {1, 2, 3, 4, 5, 6} এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 32
  2. 31
  3. 64
  4. 63
সঠিক উত্তর:
63
উত্তর
সঠিক উত্তর:
63
ব্যাখ্যা

প্রশ্ন: D = {1, 2, 3, 4, 5, 6} এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে, 
সেটের উপাদান = 6 টি

আমরা জানি, 
প্রকৃত উপসেট = 2n - 1
= 26 - 1
= 64 - 1
= 63

∴ প্রকৃত উপসেট = 63

.
একটি বাক্সে ৫টি সাদা এবং ৩টি কালো বল রয়েছে। যদি ২টি বল একসাথে নেওয়া হয়, দুটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/২৮
  2. ৩/৮
  3. ১/৭
  4. ৫/২৮
সঠিক উত্তর:
৩/২৮
উত্তর
সঠিক উত্তর:
৩/২৮
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৫টি সাদা এবং ৩টি কালো বল রয়েছে। যদি ২টি বল একসাথে নেওয়া হয়, দুটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল = ৫ + ৩ = ৮

২টি বল একত্র বাছাই করলে ফলাফল, 
= (৮ × ৭)/২ 
= ৫৬/২
= ২৮

৩টি কালো বলের মাঝে ২টি কালো বল বাছাইয়ের উপায়, 
= (৩ × ২)/২
= ৬/২
= ৩

তাহলে,
২টি কালো বল পাওয়ার সম্ভাবনা = ৩/২৮

∴ ২টি কালো বল পাওয়ার সম্ভাবনা = ৩/২৮

.
২১৬ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ২১৬ এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত? 

সমাধান: 
২১৬ = ২ × ১০৮
⇒ ২১৬ = ২ × ২ × ৫৪
⇒ ২১৬ = ২ × ২ × ২ × ২৭
⇒ ২১৬ = ২ × ২ × ২ × ৩ × ৯
⇒ ২১৬ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৩

২ এর সূচক = ৩
৩ এর সূচক = ৩

প্রচুরক হলো = ২, ৩ 

সুতরাং, সঠিক উত্তর খ) ৩ 

.
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 
  1. {12}
  2. {6, 12}
  3. {4, 8}
  4. ∅ 
সঠিক উত্তর:
∅ 
উত্তর
সঠিক উত্তর:
∅ 
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 

সমাধান:
দেওয়া আছে, 
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}
∴ A = {4, 8, 12, 16, 20}

B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18}
∴ B = {6, 12, 18}
এবং C = {2, 4, 6, 8, 10}

তাহলে,
A ∩ B = {4, 8, 12, 16, 20} ∩ {6, 12, 18} 
= {12}

প্রদত্ত রাশি, 
(A ∩ B) ∩ C = {12} ∩ {2, 4, 6, 8, 10}
= ∅
∴ A ∩ B ∩ C = ∅ 

.
বাংলা স্বরবর্ণগুলো থেকে মাত্রাহীন বর্ণ পাওয়ার সম্ভাবনা কত?
  1. ৩/১১ 
  2. ৪/১১
  3. ১/২ 
  4. ৫/১১ 
সঠিক উত্তর:
৪/১১
উত্তর
সঠিক উত্তর:
৪/১১
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা স্বরবর্ণগুলো থেকে মাত্রাহীন বর্ণ পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি, 
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি।
বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ ৪টি যথা এ, ঐ, ও, ঔ

∴ বাংলা স্বরবর্ণগুলো থেকে মাত্রাহীন বর্ণ পাওয়ার সম্ভাবনা = ৪/১১

.
25P2 - 25C= ?
  1. 280
  2. 300
  3. 320
  4. 350
সঠিক উত্তর:
300
উত্তর
সঠিক উত্তর:
300
ব্যাখ্যা

প্রশ্ন: 25P2 - 25C2 = ?

সমাধান:
দেওয়া আছে, 
25P
= 25!/(25 - 2)!
= [(25 × 24 × 23!)/(25 - 2)!]
=  (25 × 24 × 23!)/(23)!
= 25 × 24
= 600

এবং 
25C2
= [(25 × 24 × 23!)/2! × (25 - 2)!]
= [(25 × 24 × 23!)/2 × 23!]
= (25 × 24)/2
= 600/2
= 300

25P2 - 25C2
= 600 - 300 
= 300

25P2 - 25C2 = 300

১০.
'TOMORROW' শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে, যদি সব স্বরবর্ণ একত্রে থাকে?
  1. 720
  2. 360
  3. 180
  4. 120
সঠিক উত্তর:
360
উত্তর
সঠিক উত্তর:
360
ব্যাখ্যা

প্রশ্ন: 'TOMORROW' শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে, যদি সব স্বরবর্ণ একত্রে থাকে?

সমাধান:
স্বরবর্ণ গুলোকে একত্রে রেখে সাজালে শব্দটি (TMRRWOOO) এমন হতে পারে। 

তাহলে স্বরবর্ণ ছাড়া সাজানো যাবে 6! 
R ২ বার থাকায় 2! দিয়ে ভাগ হবে।

তাহলে,
6!/2!
= (6 × 5 × 4 × 3 × 2 × 1)/ (2 × 1)
= 720/2
= 360 

স্বরবর্ণগুলোর ভিতরে তিনটি O একই হওয়ায় তাদের অভ্যন্তরীণ বিন্যাস 1 (অতিরিক্ত গুণ করার কিছু নেই)।

∴ স্বরবর্ণ একত্রে রেখে 'TOMORROW' শব্দের অক্ষরগুলো 360 ভাবে সাজানো যাবে।   

১১.
27 থেকে 53 পর্যন্ত সব সংখ্যাগুলোর যোগফল 1080 হলে, তাদের গড় কত?
  1. 39
  2. 40
  3. 41
  4. 42
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: 27 থেকে 53 পর্যন্ত সব সংখ্যাগুলোর যোগফল 1080 হলে, তাদের গড় কত?

সমাধান:
27 থেকে 53 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 
n = 53 - 27 + 1
= 27

আমরা জানি, 
গড় = মোট যোগফল/পদ সংখ্যা
= 1080/27
= 40

∴ তাদের গড় = 40 

১২.
সেট C = {5, 10, 15, 20}, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?
  1. C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}
  2. C = {x : x = 5n + 1, 1 ≤ n ≤ 4}
  3. C = {x : x = 5n - 1, 1 ≤ n ≤ 4}
  4. C = {x : x = 2n + 5 ,1 ≤ n ≤ 4}
সঠিক উত্তর:
C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}
উত্তর
সঠিক উত্তর:
C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}
ব্যাখ্যা

প্রশ্ন: সেট C = {5, 10, 15, 20}, সেট গঠন পদ্ধতিতে এর প্রকাশ কোনটি?

সমাধান:
C = 5, 10, 15, 20
প্যাটার্ন: প্রতিপদে 5 করে বৃদ্ধি পেয়েছে। 

সাধারণ সূত্র:
x = 5n

n এর মান 1 থেকে 4 পর্যন্ত হলে:
n = 1 হলে, x = 5
n = 2 হলে, x = 10
n = 3 হলে, x = 15
n = 4 হলে, x = 20

তাহলে, C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4} কে সমর্থন করে। 

∴সেট গঠন: C = {x : x = 5n, 1 ≤ n ≤ 4}  

১৩.
EXTRA শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে যেন কোনো স্বরবর্ণ একত্রে না থাকে?
  1. 120
  2. 96
  3. 72
  4. 48
সঠিক উত্তর:
72
উত্তর
সঠিক উত্তর:
72
ব্যাখ্যা

প্রশ্ন: EXTRA শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যাবে যেন কোনো স্বরবর্ণ একত্রে না থাকে?

সমাধান:
মোট বর্ণ = 5টি
স্বরবর্ণ = 2টি

আমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন EA একত্রে না বসে। (XETAR, একটি উদাহরণ)

5টি বর্ণের নিজেদের মধ্যে বিন্যাস,  5! = 120
2টি স্বরবর্ণকে একত্রে 3টি ব্যাঞ্জনবর্ণের বিন্যাস 4! = 24
2টি স্বরবর্ণের নিজেদের মধ্যে বিন্যাস, 2! = 2

তাহলে বিন্যাসিত অক্ষর = 24 × 2 = 48
স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাস সংখ্যা = 120 - 48 = 72

∴ স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাস সংখ্যা 72 

১৪.
7 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. 3/11
  2. 4/15
  3. 3/18
  4. 4/11
সঠিক উত্তর:
3/11
উত্তর
সঠিক উত্তর:
3/11
ব্যাখ্যা

প্রশ্ন: 7 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?

সমাধান:
7 থেকে 28 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো,
7, 11, 13, 17, 19, 23
মোট মৌলিক সংখ্যা = 6

7 থেকে 28 পর্যন্ত মোট সংখ্যা, 
= 28 - 7 + 1
= 22

∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 6/22 
= 3/11

∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 3/11 

১৫.
ARRANGE শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?
  1. ২০২৫ 
  2. ১২৬০
  3. ১৪৬০ 
  4. ২২৪০ 
সঠিক উত্তর:
১২৬০
উত্তর
সঠিক উত্তর:
১২৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ARRANGE শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
ARRANGE শব্দটিতে মোট অক্ষর আছে ৭টি যেখানে A আছে ২টি, R আছে ২টি বাকিগুলো ভিন্ন।
∴ মোট সাজানোর উপায় = ৭!/(২! × ২!)
= ১২৬০

১৬.
n(X ∪ Y) = 70, n(X ∩ Y) = 20 এবং n(Y) = 40 হলে, n(X) = ?
  1. 30
  2. 40
  3. 50
  4. 60
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা

প্রশ্ন: n(X ∪ Y) = 70, n(X ∩ Y) = 20 এবং n(Y) = 40 হলে, n(X) = ?

সমাধান:
দেওয়া আছে,
n(X ∪ Y) = 70
n(X ∩ Y) = 20
n(Y) = 40

আমরা জানি, 
n(X ∪ Y) = n(X) + n(Y) - n(X ∩ Y)
⇒ 70 = n(X) + 40 - 20
⇒ 70 = n(X) + 20
⇒ n(X) = 70 - 20
∴ n(X) = 50

∴ n(X) = 50

১৭.
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। ১৭ সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. ১৪৪ উপায়ে
  2. ২২০ উপায়ে
  3. ২৭২ উপায়ে
  4. ১৮২ উপায়ে
সঠিক উত্তর:
২৭২ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
২৭২ উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। ১৭ সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান:
১৭ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ১৭C = ১৭ উপায়ে

১ জন অধিনায়ক হলে সদস্য বাকি থাকে (১৭ - ১) = ১৬ জন

১৬ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৬C = ১৬ উপায়ে

∴ একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক বাছাই করা যায় = ১৭ × ১৬ = ২৭২ উপায়ে

১৮.
11 টি বিন্দু থেকে 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব?
  1. 330
  2. 462 
  3. 720
  4. 924
সঠিক উত্তর:
462 
উত্তর
সঠিক উত্তর:
462 
ব্যাখ্যা

প্রশ্ন: 11 টি বিন্দু থেকে 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব?

সমাধান:
একটি 6 বাহুবিশিষ্ট বহুভুজ গঠনের জন্য আমাদের 6 টি বিন্দু বেছে নিতে হবে।
আমরা কেবল “11 টি বিন্দু থেকে 6 টি বিন্দু বাছাই” করছি।

তাহলে,
11C6 = (11 × 10 × 9 × 8 × 7 × 6)/(6 × 5 × 4 × 3 × 2 × 1)
= 462

∴ 6 বাহু বিশিষ্ট কতটি ভুজ আঁকা সম্ভব = 462 টি

১৯.
১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪ 
  2. ৩/৪ 
  3. ১/২ 
  4. ১/৩
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ২, ৫ অংকগুলো একবার ব্যবহার করে গঠিত তিন অঙ্কের সংখাসমূহ থেকে ইচ্ছেমতো যেকোনো একটি সংখ্যা নিলে, সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১, ২, ৫ তিনটি অঙ্ক দ্বারা গঠিত মোট সংখ্যা = ৩! = ৬ টি
সেগুলো হল- ১২৫, ১৫২, ২১৫, ২৫১, ৫১২, ৫২১

এখন, একটি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হল, সংখ্যাটির শেষ দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হতে হবে।
৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হল- ১৫২ এবং ৫১২।
∴ মোট ২টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য।

∴ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা = ২/৬ = ১/৩

২০.
একটি ক্লাসে 25 জন ছাত্র আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?
  1. 120
  2. 300 
  3. 220
  4. 350
সঠিক উত্তর:
300 
উত্তর
সঠিক উত্তর:
300 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে 25 জন ছাত্র আছে। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা কত?

সমাধান:
মোট করমর্দনের সংখ্যা = 25C2
= 25!/2!(25 - 2)!
= (25 × 24 × 23!)/(2 × 23!)
= 25 × 12
= 300