পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
Full Model Test – 07 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) শিরচ্ছেদ
  2. খ) মুহূর্ত
  3. গ) অগ্নিবীণা
  4. ঘ) বাল্মীকি
ব্যাখ্যা
• অশুদ্ধ - শিরচ্ছেদ
• শুদ্ধ - শিরশ্ছেদ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

অন্যান্য শুদ্ধ শব্দগুলো হলো:
• অগ্নিবীণা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অগ্নি+√বী+ন+আ(টাপ)
অর্থ:
- রুদ্রবীণা 
- কাজী নজরুল ইসলামের গ্রন্থবিশেষ।

• মুহূর্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √হুর্চ্ছ্‌+ত
অর্থ: 
- দিবানিশির ৩০ ভাগের ১ ভাগ, আটচল্লিশ মিনিট। 
- অতি অল্প সময়। 

• বাল্মীকি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘মিঠাকড়া’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
• বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে ‘কর্মধারয়’ সমাস বলে।
কর্মধারয় সমাসে প্রথম পদটি দ্বিতীয় সমাসের বিশেষণরূপে অবস্থান করে ( এমনকি বিশেষণ পদ না হয়েও) এবং সমস্তপদে দ্বিতীয় বা পরপদের অর্থ প্রাধান্য পায়। ব্যাসবাক্যের মাঝে ‘যে’ থাকবে।
যেমন:
- ফুলের মতো কুমারী = ফুলকুমারী
- নীল যে পদ্ম = নীলপদ্ম
- যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা
- যা মিঠা তা-ই কড়া = মিঠাকড়া
[ যে, সে, যেই, সেই, যিনি, তিনি, যা, তা, ইত্যাদি ব্যাসবাক্য কর্মধারয় সমাসে ব্যবহৃত হয়]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি ‘যোগরূঢ়’ শব্দের উদাহরণ?
  1. ক) নবাবী
  2. খ) মহাযাত্রা
  3. গ) মধুর
  4. ঘ) তৈল
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- তৈল হচ্ছে = রূঢ়ি শব্দের উদাহরণ।
- মধুর এবং নবাবী হচ্ছে = যৌগিক শব্দের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।'- এই বাক্যে ‘কুড়াল দ্বারা’ কোন কারক?
  1. ক) সম্প্রাদান কারক
  2. খ) অপাদান কারক
  3. গ) করণ কারক
  4. ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
করণ কারক
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক
 
যেমন:
- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার –
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
-তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
“বৃন্দ” যুক্ত সঠিক বহুবচন কোনটি?
  1. ক) সদস্যবৃন্দ
  2. খ) সুধীবৃন্দ
  3. গ) সম্পাদকবৃন্দ
  4. ঘ) শিক্ষকবৃন্দ
ব্যাখ্যা
• মানী পক্ষের বহুবচন করার সময়ে ‘গণ’, ‘বৃন্দ’, ‘মণ্ডলী’, ‘বর্গ’ ইত্যাদি লগ্নক যোগ করা হয়।
যেমন:
গণ- সদস্যগণ, সচিবগণ।
বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ
মণ্ডলী - সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায়?
  1. ক) কু
  2. খ) প্র
  3. গ) নি
  4. ঘ) সা
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।
• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড নয়?
  1. ক) মিলন
  2. খ) বিরহ
  3. গ) যমুনা
  4. ঘ) হার
ব্যাখ্যা
• শ্রী বসন্তরঞ্জন রায় ১৩১৬ বঙ্গাব্দে (১৯০৯ খ্রিস্টাব্দ) পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তন পুঁথি আবিষ্কার করেন।
- এটি মধ্যযুগের বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক কাব্যগ্রন্থ যেখানে রাধা কৃষ্ণ কাব্যের আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা প্রকাশিত।
- শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চন্ডীদাস।
- এই কাব্যের প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়ায়ি।
- এটি ১৩ খন্ডের কাব্য।
- মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।

খন্ডগুলি হচ্ছে -
- জন্মখন্ড, তাম্বূল খন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালীয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও বিরহখন্ড

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন শব্দদ্বয় চীনা ভাষা থেকে আগত?
  1. ক) এলাচি, তুফান
  2. খ) ইস্কাপন, টেক্কা
  3. গ) রিকসা, হারিকিরি
  4. ঘ) কুপন, কার্তুজ
ব্যাখ্যা
• গুরুত্বপূর্ণ বিদেশি ভাষার শব্দ: 
চীনা শব্দ : চা, চিনি, কাগজ, এলাচি, তুফান, লিচু, টাইফুন, হোয়াংহো, নানচি ইত্যাদি।
ওলন্দাজ শব্দ : ইস্কাপন, টেক্কা, রুইতন, হরতন, তুরুপ ইত্যাদি। 
ফরাসি শব্দ : আঁশ, ইংরেজ, কুপন, কার্তুজ, ক্যাফে, ওলন্দাজ, বিস্কুট, বুর্জোয়া, রেস্তোরা, শেমিজ ইত্যাদি। 
জাপানি শব্দ : রিকসা, হারিকিরি, প্যাগোডা, সাম্পান, হাস্নাহেনা, নিপ্পন, টোকিও ইত্যাদি। 
বর্মী শব্দ : লুঙ্গি, ফুঙ্গি, কিয়াং, আরাকান, ইয়াঙ্গুন ইত্যাদি। 
ইতালিয় শব্দ : রোম, ম্যাজেটা । 
গ্রিক শব্দ : দাৰ্থমে— দাম, গোনোস- কোণ, কেন্টর— কেন্দ্র ইত্যাদি।
মিশরীয় শব্দ : মিসরি-মিছরি।

তথ্যসূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
‘ওদন’ শব্দের অর্থ কোনটি?
  1. ক) নরম
  2. খ) উদর
  3. গ) অন্ন
  4. ঘ) উষ্ণতা
ব্যাখ্যা
• ওদন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√উন্দ্+অন]
অর্থ: অন্ন, ভাত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of at least three Brythonic kings. Here, 'bard' means-
  1. ক) Essayist
  2. খ) Poet
  3. গ) Nobelist
  4. ঘ) Player
ব্যাখ্যা
Bard (noun) 
Bangla Meaning: 
(১) বিশেষত চারণ কবি।
(২) (সাহিত্যিক) কবি: The Bard of Avon, শেক্সপিয়র।
English Meaning: A professional poet and singer.

• Synonyms: Poet (কবি), Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)।
• Antonyms: Essayist (প্রাবন্ধিক)। 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
3. Live MCQ Lecture
১১.
Choose the accurate meaning of 'IMPASSIVE'.
  1. ক) Not having hope
  2. খ) Not having emotion
  3. গ) Not showing any feeling
  4. ঘ) Both b+c
ব্যাখ্যা
Impassive (adjective) 
English Meaning: Not showing any feeling or emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

• Synonyms: Emotionless (আবেগহীন), Serene (নিরুত্তাপ). Phlegmatic (শান্ত), Passionless (ঠান্ডা, নিরুত্তাপ), Peaceful (প্রশান্তিময়)।
• Antonyms: Excited (উত্তেজিত), Agitated (বিক্ষুব্ধ), Emotional (আবেগী), Passionate (নিরাবেগ), Enthusiastic (অত্যন্ত আগ্রহী/ উদ্যমী)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
3. Live MCQ Lecture
১২.
He continued to employ ________ language, however, still claiming that the document was an aristocratic conspiracy.
  1. ক) strident
  2. খ) pleasant
  3. গ) soothing
  4. ঘ) agreeable
ব্যাখ্যা
Strident (Adjective)
English Meaning: Having a loud, rough and unpleasant sound.
Bangla Meaning: উচ্চনাদী; কর্কশ; তীক্ষ্ণ:

• Synonyms: Harsh (তীক্ষ্ম), Loud (উচ্চৈঃস্বর), Unpleasantly noisy (অস্বস্তিকর আওয়াজ), Blatant (ভীষণ), Horrifying (ভয়ংকর)। 
• Antonyms: Soft (অনুচ্চ), Getnle (মৃদু), Soothing (স্বস্তিকর), Sweet (মিষ্টি স্বর), Low (নিচু স্বর)। 

Meaning of other words:
- Soothing (স্বস্তিকর)।
- Pleasant (আনন্দদায়ক)।
- Agreeable (সম্মত)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৩.
Looking after a fire does require a __________ of attention and responsibility.
  1. ক) solemnity
  2. খ) process
  3. গ) breach
  4. ঘ) modicum
ব্যাখ্যা
Modicum (noun)
English Meaning: A small amount, especially of something good or pleasant.
Bangla Meaning: অল্প/পরিমিত/কিঞ্চিৎ পরিমাণ: a modicum of afford/truth.

Meaning of other words:
- Breach (লঙ্ঘন)।
- Process (প্রক্রিয়া)।
- Solemnity (গাম্ভীর্য)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Collins Dictionary
3. Live MCQ Lecture

১৪.
The term "Retrospect" understands -
  1. ক) A forward look or a view into the future.
  2. খ) A backward look or a view into the past.
  3. গ) Examine one's motives or look inwards.
  4. ঘ) A doubtful look or examination of one's motives.
ব্যাখ্যা
Retrospect (অতীত পর্যালোচনা) A backward look or a view into the past.
• Prospect (সম্ভাবনা; প্রত্যাশা) A forward look or a view into the future.
• Introspect (অন্তর্দর্শন) Examine one's motives or look inwards.
• Inspect (পরীক্ষণ) To examine carefully.
• Suspect (সন্দেহ) A doubtful look or examination of one's motives.
• Circumspect (সতর্ক) Careful, cautious watch on surroundings. 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৫.
Samuel Clemens : Mark Twain :: Mary Ann Evans : ______
  1. ক) Eudora Welty
  2. খ) George Eliot
  3. গ) George Sand
  4. ঘ) Emily Brontë
ব্যাখ্যা
• Samuel Clemens এর ছদ্মনাম Mark Twain.
• Mary Ann Evans এর ছদ্মনাম George Eliot.

Source: Britannica
১৬.
______ : hidden :: ebullient : glum
  1. ক) sudden
  2. খ) gloomy
  3. গ) overt
  4. ঘ) off
ব্যাখ্যা
• overt (প্রত্যক্ষ; প্রকাশ্য) is an antonym of hidden (লুকানো)। 
• ebullient (উচ্ছ্বসিত) is an antonym of glum (মনমরা; বিষণ্ণ)।
১৭.
If I had known about their plan I could have _________ there and then.
  1. ক) nipped it in the bud
  2. খ) nip in the bud
  3. গ) nip to the bud
  4. ঘ) nipped to the bud
ব্যাখ্যা
Nip in the bud
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা

উল্লেখ্য, If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

Ex. Sentence:
- If I had known about their plan I could have nipped it in the bud there and then.
- Many serious illnesses can be nipped in the bud if they are detected early enough.

Source: Live MCQ Lecture
১৮.
I wondered if I ________ a word with Mr. Abbot.
  1. ক) might have
  2. খ) might be had
  3. গ) might to have
  4. ঘ) might having
ব্যাখ্যা
• উক্ত বাক্যটি  2nd Conditional যার structure হলো:
» If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
» তাই, সঠিক উত্তর: might have

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত 
2. Consequence বা ফলাফল। 

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
» Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
» 1st Conditional = If + Present + Future
» 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
» If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
১৯.
Pick out the accurate sentence.
  1. ক) We can approach the problem intelligently.
  2. খ) He advanced bold and knocked on the door.
  3. গ) He exhibited considerably skill in driving through the snowstorm.
  4. ঘ) We have just received some terribly news.
ব্যাখ্যা
• উক্ত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য - We can approach the problem intelligently

অন্য অপশনগুলোর মধ্যে
• অপশন (খ) তে bold এর পরিবর্তে boldly হবে।
- কেননা, boldly (adverb) শব্দটি advanced (verb) কে modify করে ।

•  অপশন (গ) তে considerably এর পরিবর্তে considerable হবে।
- কেননা, skill (noun) শব্দটির পূর্বে considerable (adjective) হবে।

•  অপশন (ঘ) তে terribly এর পরিবর্তে terrible হবে।
- কেননা, news (noun) শব্দটির পূর্বে terrible (adjective) হবে।
২০.
Neil Armstrong was the first person to set foot ___ the surface of ____ moon.
  1. ক) on, the
  2. খ) upon, to
  3. গ) above, the
  4. ঘ) on, no article
ব্যাখ্যা
• পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যেগুলো নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে The বসে।
যেমন- the earth, the sun, the moon, the sky, the west, the south, the Universe  ইত্যাদি।

Set something foot on (শুরু করা; চালু করা)।

• তাই, সঠিক বাক্য: Neil Armstrong was the first person to set foot on the surface of the moon.
২১.
Mysteriously, the light came on, although no one was near the switch.
  1. ক) although no one was near the switch
  2. খ) although someone was near the switch
  3. গ) if no one was near the switch
  4. ঘ) if someone was near the switch
ব্যাখ্যা
• Although শব্দের অর্থ যদিও।
- Although থাকলে দুইটি clause সাধারণত একই tense-এ থাকে এবং দুইটি বিপরীতধর্মী ধারণা প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর: although no one was near the switch

• although no one was near the switch দ্বারা সুইচের কাছে কেউ ছিল না বুঝানো হয়েছে, যা আগের clause এর অর্থের সাথে বৈপরীত্য প্রকাশ করছে।
- তাই এখানে কোন সংশোধনের প্রয়োজন নেই।
২২.
The general opinion _____ was that the law should be tightened.
  1. ক) within police officers
  2. খ) between police officer
  3. গ) among police officers
  4. ঘ) over police officers
ব্যাখ্যা
• দুইয়ের মাঝে বুঝাতে between এবং দুইয়ের অধিক মাঝে বুঝাতে among ব্যবহার হয়। 

• তাই সঠিক উত্তর: The general opinion among police officers was that the law should be tightened.
- পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাধারণ মতামত ছিল আইন কঠোর করা উচিত।
২৩.
Which of the following sentence is incorrect?
  1. ক) I hardly watch any television, apart from news and current affairs.
  2. খ) Mary had barely enough money to live on.
  3. গ) This mechanism is rarely used but is handy when a case is stalling.
  4. ঘ) Now that we have a baby, we don't seldom get the chance to go to the cinema.
ব্যাখ্যা
• hardly, barely,, rarely, seldom ইত্যাদি negative word এর সাথে no/not বসে না।
- বসলে উক্ত বাক্যটিতে Double negative হবে, যা সঠিক নয়।
- তাই, সঠিক উত্তর: Now that we have a baby, we seldom get the chance to go to the cinema.
২৪.
The cyclist ______ he crossed the main street.
  1. ক) looked with caution after
  2. খ) had looked cautiously before
  3. গ) was looked cautious when
  4. ঘ) looks cautious when
ব্যাখ্যা
• Past perfect tense + before + past indefinite tense
- অর্থাৎ  before এর পূর্বে Past perfect tense এবং পরে Past indefinite tense হয়।
- The cyclist had looked cautiously before he crossed the main street.

• Past indefinite tense + after + Past perfect tense
- অর্থাৎ after এর পরে Past perfect tense এবং পূর্বে Past indefinite tense হয়।
- He crossed the main street after the cyclist had looked cautiously.

• Conjunction হিসাবে When এর পূর্ববর্তী ও পরবর্তী বাক্যে একই tense হয়।
-  He crossed the main street when The cyclist looked cautiously.
২৫.
Here _____ notebook and report that I promised you last week.
  1. ক) is the
  2. খ) are the
  3. গ) was the
  4. ঘ) has the
ব্যাখ্যা
• There ও Here বাক্যের শুরুতে থাকলে Object singular হলে Verb singular হবে।
-  এবং Object plural হলে Verb plural হবে।
- তাই, সঠিক উত্তর: are the
কেননা, উক্ত বাক্যে notebook and report দুটি ভিন্ন বস্তু।
২৬.
Mr. Duncan does not know _____________ the lawn mower after they had finished using it.
  1. ক) where did they put
  2. খ) where they did put
  3. গ) where they put
  4. ঘ) where to put
ব্যাখ্যা
• উক্ত বাক্যে where শব্দটি Relative Pronoun হিসাবে ব্যবহার হয়েছে।
- কেননা, Relative Pronoun এর পরে subject + verb হবে। 
- তাই, সঠিক উত্তর:  where they put 
২৭.
Air pollution, ___________ causing many problems in our large, industrial cities today.
  1. ক) together with littering, is
  2. খ) together with littering, are
  3. গ) together with littering, has
  4. ঘ) together with littering, have
ব্যাখ্যা
 সঠিক উত্তর হবে- together with littering, is

কেননা: 
Along with ,as well as, together with, including in, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।

প্রদত্ত বাক্যে:
- প্রথম subject  হলো Air pollution,  subject singular হওয়ায় verb টিও singular হবে।
- পুরো বাক্যটি এমন হবে:  Air pollution, together with littering, is causing many problems in our large, industrial cities today.
২৮.
If you need money, ____________.
  1. ক) I could lend you some
  2. খ) I had lend you some
  3. গ) I might lend you some
  4. ঘ) I can lend you some
ব্যাখ্যা
• উক্ত বাক্যটি  Zero Conditional যার structure হলো:
» If + Present + Present
» তাই, সঠিক উত্তর: I can lend you some

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত
2. Consequence বা ফলাফল।

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
» Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
» 1st Conditional = If + Present + Future
» 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
» If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
২৯.
Rihan has Tk 6 more than Mohan and Tk 9 more than Sohan. All three have Tk 54 in all. Sohan has-
  1. ক) Tk 11
  2. খ) Tk 14
  3. গ) Tk 17
  4. ঘ) Tk 20
ব্যাখ্যা
Question: Rihan has Tk 6 more than Mohan and Tk 9 more than Sohan. All three have Tk 54 in all. Sohan has a share of-

Solution:
Let, Mohan has Tk x
Then, Rihan has Tk (x + 6)
and Sohan has = (x + 6 - 9) = x - 3

ATQ,
x + x + 6 + x - 3 = 54
⇒ 3x = 54 - 3
⇒ 3x = 51
⇒ x = 17

So, Sohan has = 17 - 3 = 14
৩০.
Shakib has a certain average for 9 innings. In the tenth innings, he scores 100 runs thereby increasing his average by 8 runs. His new average is:
  1. ক) 24
  2. খ) 30
  3. গ) 28
  4. ঘ) 32
ব্যাখ্যা
Question: Shakib has a certain average for 9 innings. In the tenth innings, he scores 100 runs thereby increasing his average by 8 runs. His new average is:

Solution:
Let Shakib's average be x for 9 innings.
So, Shakib scored 9x run in 9 innings.

In the 10th inning, he scored 100 runs then the average became (x + 8).
And he scored (x + 8) × 10 runs in 10 innings.

Now,
⇒ 9x + 100 = 10 × (x + 8)
or, 9x + 100 = 10x + 80
or, x =100 - 80
or, x = 20

New average = (x + 8) = 28 runs
৩১.
The present age of the son is half of the present age of his mother. Ten years ago, his mother's age was thrice the age of her son. What is the present age of the son?
  1. ক) 20 years
  2. খ) 18 years
  3. গ) 36 years
  4. ঘ) 40 years
ব্যাখ্যা
Question: The present age of the son is half of the present age of his mother. Ten years ago, his mother's age was thrice the age of her son. What is the present age of the son?

Solution:
Let the mother's age be 2x years
Then, Son's age = x years

ATQ,
2x - 10 = 3(x - 10)
⇒ 2x - 10 = 3x - 30
⇒ x = 20
৩২.
(7/3) × 25% of (16/17) of 68 = ?
  1. ক) 7
  2. খ) 14
  3. গ) 28
  4. ঘ) 56
অনির্ধারিত
ব্যাখ্যা
Question: (7/3) × 25% of (16/17) of 68 = ?

Solution:
(7/3) × 25% of (16/17) of 68
= (7/4) × (25/100) × (16/17) × 68
= (7 × 25 × 16 × 68)/(4 × 100 × 17)
= 37.33

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
৩৩.
In a hotel, 60% had vegetarian lunch while 30% had non-vegetarian lunch and 15% had both types of lunch. If 96 people were present, how many did not eat either type of lunch?
  1. ক) 20
  2. খ) 32
  3. গ) 24
  4. ঘ) 16
ব্যাখ্যা
Question: In a hotel, 60% had vegetarian lunch while 30% had non-vegetarian lunch and 15% had both types of lunch. If 96 people were present, how many did not eat either type of lunch?

Solution:
n(A) = (60/100) × 96 = 288/5
n(B) = (30/100) × 96 = 144/5
n(A∩B) = (15/100) × 96 = 72/5

∴n(A∪B) = n(A) + n(B) - n(A∩B)
= 288/5 + 144/5 - 72/5
= 360/5
= 72

So, people who had either or both types of lunch = 72
Hence, people who had neither type of lunch = (96 - 72) = 24
৩৪.
By selling an article at 2/3 of the marked price, there is a loss of 10%. The profit when the article is sold at the marked price is -
  1. ক) 30%
  2. খ) 35%
  3. গ) 20%
  4. ঘ) 15%
ব্যাখ্যা
Question: By selling an article at 2/3 of the marked price, there is a loss of 10%. The profit when the article is sold at the marked price is -

Solution:
Let the marked price be Tk x.
Then, S.P. = 2x/3
At 10% loss C.P. = (100/90) × (2x/3) = 20x/27

If an article is sold at M.P.
Then, Profit = x - (20x/27) = 7x/27

∴ Profit% = (7x/27) × (27/20x) × 100% = 35%
৩৫.
The price of an article is raised by 20% and then two successive discounts of 10% each are allowed. Ultimately, the price of the article is -
  1. ক) decreased by 1%
  2. খ) increased by 2.8%
  3. গ) decreased by 2.8%
  4. ঘ) remain unchanged
ব্যাখ্যা
Question: The price of an article is raised by 20% and then two successive discounts of 10% each are allowed. Ultimately, the price of the article is -

Solution:
Let the original price be 100
Then, increased price = 100 × 120% = 120

After 10% discount = 120 × 90% = 108
Again 10% discount = 108 × 90% = 97.2

Decreased price in percentage = 100 - 97.2 = 2.8%
৩৬.
The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 and its perimeter is 208 cm. The length of the long side is -
  1. ক) 92 cm
  2. খ) 96 cm
  3. গ) 72 cm
  4. ঘ) 78 cm
ব্যাখ্যা
Question: The sides of a triangle are in the ratio 1/2 : 1/3 : 1/4 and its perimeter is  208 cm. The length of the long side is -

Solution:
Ratio of sides = 1/2 : 1/3 : 1/4
= (1/2) × 12 : (1/3) × 12 : (1/4) × 12 
= 6 : 4 : 3

Let, the sides be 6x, 4x, and 3x

Then,
6x + 4x + 3x = 208
⇒ 13x = 208
⇒ x = 208/16
⇒ x = 16

The length of the long side is = 16 × 6 = 96 cm
৩৭.
A wheel that has 6 cogs has meshed with a larger wheel of 14 cogs. When the smaller wheel has made 21 revolutions, the number of revolutions made by the larger wheel will be-
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 49
ব্যাখ্যা
Question: A wheel that has 6 cogs has meshed with a larger wheel of 14 cogs. When the smaller wheel has made 21 revolutions, the number of revolutions made by the larger wheel will be-

Solution:
Let the required number of revolutions made by the larger wheel be x.
We know, More cogs ⟹ Less revolutions 

So, it is Indirect Proportion.
∴ 14 : 6 : : 21 : x
⇒ 14 × x = 6 × 21
⇒ x = (6 × 21)/14​
⇒ x = 9

Hence, the number of revolutions made by the larger wheel is 9
৩৮.
In a partnership, A invests 1/6 of the capital for 1/6 of the time, B invests 1/3 of the capital for 1/3 of the time and C invests the rest of the capital for the whole time. Out of a profit of Tk 3680, C's share is -
  1. ক) Tk 2480
  2. খ) Tk 2880
  3. গ) Tk 3000
  4. ঘ) Tk 3260
ব্যাখ্যা
Question: In a partnership, A invests 1/6 of the capital for 1/6 of the time, B invests 1/3 of the capital for 1/3 of the time and C invests the rest of the capital for the whole time. Out of a profit of Tk 3680, C's share is -

Solution:
Let A invests Tk x/6 for y/6
A invests Tk x/3 for y/3
C invests= x - (x/6 + x/3) = x/2 for y months

Ratio of their investments = (6/x ​× 6/y​) : (3/x​ × 3 /y​) : (2/x ​× y) 
= 1/36 : 1/9 : 1/2
​= 1 : 4 : 18

∴B′s Share = Tk (3680 × 18/23​) = Tk 2880
৩৯.
What sum of money will amount to Tk. 520 in 5 years and to Tk. 568 in 7 years at simple interest?
  1. ক) Tk 400
  2. খ) Tk 420
  3. গ) Tk 360
  4. ঘ) Tk 380
ব্যাখ্যা
Question: What sum of money will amount to Tk. 520 in 5 years and to Tk. 568 in 7 years at simple interest?

Solution:
(Principal + Interest) in 5 years → 520
(Principal + Interest) in 7 years → 568

∴ Interest in 2 years = 48 Tk
∴ Interest in 1 year = 48/2 Tk
∴ Interest in 5 years = (48 × 5)/2 Tk
= Tk. 120

Principal = 520 - 120 = 400 Tk
৪০.
An train runs twice as fast as a bus which covers 60 kilometers in 80 minutes. What distance will the train cover in 1 hour?
  1. ক) 120 km
  2. খ) 40 km
  3. গ) 90 km
  4. ঘ) 100 km
ব্যাখ্যা
Question: An train runs twice as fast as a bus which covers 60 kilometers in 80 minutes. What distance will the train cover in 1 hour?

Solution:
Time taken to cover 60 km by bus in 80 min = 80/60 = 4/3 hour

∴ speed of bus = 60 × (3/4) = 45 kmph

Speed of train = 2 × 45 = 90 kmph

So, distance covered by train in 1 hour = 90 km
৪১.
If log10x - 4log103 = - 1 then x equals-
  1. ক) 81
  2. খ) .0081
  3. গ) 8.1
  4. ঘ) .81
ব্যাখ্যা
Question: If log10x - 4log103 = - 1 then x equals- 

Solution: 
log10x - 4log103 = - 1
log10x - log1034= - 1
log10x - log1081 = - 1
log10(x/81) = - 1
x/81 = 10 - 1
x/81 = 1/10
x = 81/10
x = 8.1
৪২.
The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?
  1. ক) 29°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 36°
ব্যাখ্যা
Question: The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?

Solution: 
We know
Sum of all angles in triangle is 180°
Now 
(x + 6)° + (2x - 4)° + (3x + 4)° = 180°
⇒ 6x + 6° = 180°
⇒ (x + 1) = 30°
⇒ x = 29°
৪৩.
Which is the primary function of the cerebellum in the brain?
  1. ক) Motor control and coordination
  2. খ) Memory and learning
  3. গ) Emotion regulation
  4. ঘ) Sensory processing
ব্যাখ্যা
সেরেবেলাম:
পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেরেবেলাম যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত।
দুটি কুণ্ডলীকৃত সমগোলার্ধ নিয়ে গঠিত যারা ভার্নিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত।
এটি বাইরের দিকে কর্টেক্স এবং ভেতরের দিকে মেডুলা নিয়ে গঠিত ।

কাজঃ
- দেহের ভারসাম্য রক্ষা করে।
- ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে।
- পেশির টান ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে।

উৎস : প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
A rising market is also known as -
  1. ক) Blue Market
  2. খ) Bull Market
  3. গ) Black Market
  4. ঘ) Bear Market
ব্যাখ্যা
Bull market, in securities and commodities trading, a rising market. 
A bull is an investor who expects prices to rise and, on this assumption, purchases a security or commodity in hopes of reselling it later for a profit.
 A bullish market is one in which prices are generally expected to rise.  
 
Bear market, in securities and commodities trading, a declining market. 
A bear is an investor who expects prices to decline and, on this assumption, sells a borrowed security or commodity in the hope of buying it back later at a lower price, a speculative transaction called selling short.
 
Source: Britannica
৪৫.
Which organization was established in 1945 to promote international economic cooperation and reduce poverty?
  1. ক) United Nations Environment Programme (UNEP)
  2. খ) International Monetary Fund (IMF)
  3. গ) World Bank (WB)
  4. ঘ) United Nations Development Programme (UNDP)
ব্যাখ্যা
- The World Bank is an international financial institution established in 1945.
- Its primary goal is to promote economic development and reduce poverty in developing countries by providing loans, grants, and technical assistance to support projects and programs in areas such as infrastructure, education, and health.

References: World Bank website, Harvard University Website
৪৬.
According to the KNOMAD report, Bangladesh is the ___ highest remittance recipient.
  1. ক) 9th
  2. খ) 7th
  3. গ) 6th
  4. ঘ) 8th
ব্যাখ্যা
২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -
    প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস : knomad.org
৪৭.
Which is the largest animal in the world?
  1. ক) Giraffe
  2. খ) African elephant
  3. গ) Antarctic blue whale
  4. ঘ) Hippopotamus
ব্যাখ্যা
According to the World Wildlife Foundation, the largest animal in the world is the Antarctic blue whale. It can weigh up to 400,000 pounds and stretch an astonishing 98 feet in length.

The Antarctic blue whale’s heart is equivalent in size to a compact car, and the amount of noise it makes as it travels through the ocean is louder than a jet engine.

Source: worldwildlife.org, usatoday.com
৪৮.
Which of the following is a source of solar energy?
  1. ক) Nuclear fusion
  2. খ) Chemical combustion
  3. গ) Ionization
  4. ঘ) Nuclear Fission
ব্যাখ্যা
আমাদের দেশের সূর্যের শক্তির সবটুকু ব্যবহারের ব্যবস্থা নেই।
আমেরিকা, জাপান প্রভৃতি দেশ সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার করে থাকে। পৃথিবীতে আগত মোট সৌরশক্তির ব্যবহার করা হয় না।
৩২ মিনিটে যে পরিমাণ সৌরশক্তি পতিত হয় তার সবটুকু যদি ব্যবহার করা যেত তাহলে তা দিয়ে যে কোনো দেশের শক্তি চাহিদা মেটানো যেত।
সৌরশক্তি ব্যবহারে পরিবেশের কোনো দুষণ হয়না এবং বিপদের সম্ভাবনা কম।
প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া।

উৎস : সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৯.
Foreign exchange market refers -
  1. ক) To facilitate international trade
  2. খ) To set interest rates
  3. গ) To regulate the money supply
  4. ঘ) To facilitate the buying and selling of different currencies
ব্যাখ্যা
- The foreign exchange market, also known as the "forex" market, is where individuals, institutions and organizations buy and sell different currencies.
- The primary purpose of the forex market is to facilitate international trade and investment by allowing businesses and investors to convert one currency into another.

References: Bank of International Settlements website, Harvard University website
৫০.
United Nations Conference on Biodiversity (COP-15) has been held in -
  1. ক) Canada
  2. খ) Egypt
  3. গ) Mexico
  4. ঘ) England
ব্যাখ্যা
জীববৈচিত্র রক্ষায় ঐতিহাসিক চুক্তি
কানাডার দ্বিতীয় জনবহুল শহর মন্ট্রিলে গত ৭ থেকে ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে ১৫তম বিশ্ব জীববৈচিত্র্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে অনেকটা নাটকীয়ভাবে এই চুক্তি গৃহীত হয়।
- আন্তর্জাতিক এ চুক্তির নাম দেওয়া হয় - Convention on Biological Diversity (CBD). 
- CBD কার্যকর হয় - ২৯ ডিসেম্বর ১৯৯৩।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা - ১৯৫ এবং ইউরোপীয় ইউনিয়নসহ - ১৯৬।
- ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে পরিবেশ ও বাস্তুসংস্থান সুরক্ষায় ঐতিহাসিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। 
- চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুনকিউয়ের সভাপতিত্বে এ চুক্তিতে চীন ছাড়াও বিশ্বের ১৯০টি দেশ শাসন করে। 
- চুক্তিটি গত কয়েক দশকের মধ্যে পরিবেশ ধ্বংসের বিপরীতে বড় ঐতিহাসিক অর্জন।

উৎস:  www.unep.org
৫১.
Who was the first U.S. president to be impeached?
  1. ক) George Washington
  2. খ) Andrew Johnson
  3. গ) Bill Clinton
  4. ঘ) Richard Nixon
ব্যাখ্যা
Only two presidents were impeached before Trump — Andrew Johnson in 1866 and Bill Clinton in 1998.
Richard Nixon resigned before he could be impeached in 1974.

Source: www.businessinsider.com
৫২.
The chemical symbol for gold is -
  1. ক) Au
  2. খ) Ag
  3. গ) Al
  4. ঘ) As
ব্যাখ্যা
- Au হলো গোল্ডের প্রতীক,
- Pb হলো লেড,
- Fe হলো আয়রন এবং
- Hg হলো মারকারির প্রতীক৷

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৫৩.
'Bluebird' was the code name of -
  1. ক) B1 aircraft
  2. খ) T-33 aircraft
  3. গ) B4 aircraft
  4. ঘ) T-I aircraft
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত সাতজন মুক্তিযোদ্ধার অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ঢাকার আগাসাদেক রোডস্থ পৈতৃক বাসভবনে ১৯৪১ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকা কলেজিয়েট স্কুলে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ছুটিতে এসে মতিউর রহমান স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ভৈরবে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। পরে পারিবারিক চাপে মে মাসে তিনি পাকিস্তান চলে যান। সেখানে তিনি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেন। তাঁর লক্ষ্য ছিল বিমান ছিনতাই করে সেটি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেবেন।
 
২০ আগস্ট সকালে করাচির মশরুর বিমানঘাঁটি থেকে পাইলট অফিসার মিনহাজ রশীদের টি-৩৩ বিমান নিয়ে উড়বার শিডিউল ছিল। মতিউর ছিলেন তার প্রশিক্ষক। টি-৩৩ বিমানের সাংকেতিক নাম ছিল ব্লু বার্ড। প্রশিক্ষণকালে মতিউর বিমানটির নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চেয়েছিলেন, কিন্তু পারেন নি। বিমানটি বিধ্বস্ত হয় ভারতীয় সীমান্তের কাছে থাট্টায়। 
 
মতিউর রহমানের দেশপ্রেম ও আত্মদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
 
উৎস : বাংলাপিডিয়া 
৫৪.
In which year did the French Revolution begin?
  1. ক) 1789
  2. খ) 1791
  3. গ) 1793
  4. ঘ) 1795
ব্যাখ্যা
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- ১৪ জুলাই, ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- 'স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব' ফরাসি বিপ্লবের মূল স্লোগান।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৫৫.
Bangladesh Special Economic Zone (BSEZ) is located in -
  1. ক) Mirsrai, Chittagong
  2. খ) Araihajar, Narayanganj
  3. গ) Savar, Dhaka
  4. ঘ) Ghazaria, Munshiganj
ব্যাখ্যা
বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ) বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত।

বাংলাদেশ সরকার এবং জাপানের যৌথ উদ্যোগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমির উপর জাপানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।
২০১৯ সালে এটি প্রতিষ্ঠার লক্ষ্যে দুইদেশের মধ্যে সরকারি পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড গঠিত হয় যা অর্থনৈতিক অঞ্চলটির সার্বিক তদারকি করছে। 

(তথ্যসূত্র: বেজা ওয়েবসাইট এবং বনিক বার্তা)
৫৬.
The Bank for International Settlements (BIS) is based in -
  1. ক) London
  2. খ) Geneva
  3. গ) Frankfurt
  4. ঘ) Basel
ব্যাখ্যা
- The Bank for International Settlements (BIS) was established in 1930 .
- It is owned by 63 central banks, representing countries from around the world that together account for about 95% of world GDP.
- Its head office is in Basel, Switzerland and it has two representative offices: in Hong Kong SAR and in Mexico City, as well as Innovation Hub Centres around the world.

Source: Bank for International Settlements (BIS) Website
৫৭.
Which of the following is the biggest Mangrove forest in the world?
  1. ক) The Ganges
  2. খ) The Mekong
  3. গ) The Sundarbans
  4. ঘ) The Amazon
ব্যাখ্যা
- পৃথিবীতে ১০২টি দেশে ম্যানগ্রোভের অস্তিত্ব থাকলেও কেবলমাত্র ১০টি দেশে ৫০০০ বর্গ কিমি এর বেশি ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে।
- পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ বনাঞ্চলের ৪৩% ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার এ অবস্থিত এবং এদের প্রত্যেকটি দেশে সংশ্লিষ্ট অঞ্চলের ২৫% হতে ৬০% ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে।
- বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।

উৎস : বাংলাপিডিয়া
৫৮.
Which of the following is the first full-size stored-program computer?
  1. ক) UNIVAC
  2. খ) ENIAC
  3. গ) EDSAC
  4. ঘ) EDVAC
ব্যাখ্যা
সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার হলো EDSAC.

এনিয়াক কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হত।
প্রোগ্রামিংয়ের জন্য তারের সংযোগ বদলানোর প্রয়োজন হতো এবং শত শত সংযোগ বদলানোর জন্য কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেত।

এই অসুবিধা দূর করার জন্য ১৯৪৯ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলথিম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম কম্পিউটার EDSAC (Electronic Delay Storage Automatic Computer) তৈরি করেন।

উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
VPN (Virtual Private Network) refers -
  1. ক) To encrypt network traffic for secure remote access
  2. খ) To connect multiple networks together
  3. গ) To filter network traffic
  4. ঘ) To provide network security
ব্যাখ্যা
- A VPN is a private network that is created using public infrastructure (the internet).
- It allows users to securely access a private network, such as a corporate network, from a remote location using encryption to protect the data being transmitted.
৬০.
What is the primary function of a router in a computer network?
  1. ক) To transmit data between devices
  2. খ) To provide network security
  3. গ) To connect multiple networks together
  4. ঘ) To store files
ব্যাখ্যা
- A router is a device that connects multiple networks together, allowing devices on different networks to communicate with each other.
- It routes data packets between networks based on their IP addresses.

Reference: https://www.cisco.com
৬১.
What is the term used to describe the ability to easily increase or decrease the amount of resources used in cloud computing?
  1. ক) Flexibility
  2. খ) Scalability
  3. গ) Elasticity
  4. ঘ) Agility
ব্যাখ্যা
Elasticity refers to the ability to quickly and easily scale up or down the amount of resources used in cloud computing, such as increasing the number of virtual machines or the amount of storage, to meet changing demand.

Reference: Harvard University website
৬২.
Storage device that uses laser technology of reading digitized (binary) data is known as -
  1. ক) CD-ROM
  2. খ) Hard disk
  3. গ) SSD
  4. ঘ) Modem
ব্যাখ্যা
- সিডি-রমে ডিজিটাল ডাটা রিড করার জন্য লেজার বিম প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory )। 
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। 
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

CD-ROM, abbreviation of compact disc read-only memory, type of computer memory in the form of a compact disc that is read by optical means.
A CD-ROM drive uses a low-power laser beam to read digitized (binary) data that has been encoded in the form of tiny pits on an optical disk. The drive then feeds the data to a computer for processing.

উৎস : ব্রিটানিকা, মাইক্রোসফট ওয়েবসাইট; মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
Which one is the High-Level Programming language?
  1. ক) C++
  2. খ) COBOL
  3. গ) PROLOG
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়। এটি ইংরেজি ভাষার মতই।

মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার। এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।

উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে— BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
Which type of software is used for creating and editing text documents?
  1. ক) Spreadsheet software
  2. খ) Database software
  3. গ) Word processing software
  4. ঘ) Graphic design software
ব্যাখ্যা
কম্পিউটারের সাহার্যে লেখালেখি, সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়োজনানুযায়ী সুসজ্জিত করে কাগজে ছাপানোর প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে। যে সব সফটওয়্যার বা প্রোগ্রামের মাধ্যমে এ ক্রিয়াকরণের কাজ করা হয় তাদের ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম বলা হয়।

বাজারে বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম প্রচলিত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ
- মাইক্রোসফট ওয়ার্ড
- ওয়ার্ড স্টার
- ওয়ার্ড পারফেক্ট
- ওয়ার্ড প্যাড
- নোটপ্যাড
- ডিসপ্লে রাইটার ইত্যাদি।

[সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২ (ভোকেশনাল)]
৬৫.
How is the amount of RAM in a computer measured?
  1. ক) In bytes
  2. খ) In mega bytes
  3. গ) In giga bytes
  4. ঘ) In tera bytes
ব্যাখ্যা
According to the University of Virginia, "The amount of RAM (Random Access Memory) in a computer is measured in gigabytes (GB)." 

Source: University of Virginia Website
৬৬.
Which shortcut key is used to open the start menu in Microsoft Windows?
  1. ক) Ctrl + Shift + Space
  2. খ) Ctrl+Esc
  3. গ) Shift + Space
  4. ঘ) Alt+F4
ব্যাখ্যা
ডেস্কটপ টাস্কবারের নিচে বাম প্রান্তে মাইক্রোসফ্‌ট উইন্ডোজের মনোগ্রাম সম্বলিত Start লেখা একটি বাটন থাকে।
এ বাটনে ক্লিক করলে কিংবা কী-বোর্ড থেকে Ctrl+Esc কী-দ্বয় একত্রে চাপলে Start মেনু প্রদর্শিত হয়।
কম্পিউটার চালু ও বন্ধ করাসহ যে কোন প্রোগ্রাম চালু করার জন্য Start মেনু ব্যবহৃত হয়।
স্টার্ট মেনুর Programs বা All Programs লিখিত মেনুতে কম্পিউটারে চালনাযোগ্য উইন্ডোজভিত্তিক সকল প্রোগ্রামের তালিকা থাকে। তালিকা থেকে কোন প্রোগ্রাম নির্বাচন করলে প্রোগ্রামটি চালু হয়।
আবার এ্যাপ্লিকেশন প্রোগ্রামে কাজ শেষ হলে কাজটি সেভ করে বের হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রোগ্রামের File মেনু থেকে Exit এ ক্লিক্ করতে হয় অথবা Alt+F4 কী-দ্বয় একত্রে চাপতে হবে ।

উৎস : মৌলিক কম্পিউটার শিক্ষা, বিএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।