পরীক্ষা আর্কাইভ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

পরীক্ষা৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা – ১০ বিষয়: গাণিতিক যুক্তি-২ টপিক: বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived]

৪৮তম বিশেষ বিসিএস [স্বাস্থ্য] ⎯ সাধারণ অংশ [Archived] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
যদি (x + y) = 7 এবং xy = 10 হয়, তবে (x - y) এর মান কত?
  1. 4
  2. 7
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (x + y) = 7 এবং xy = 10 হয়, তবে (x - y) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
(x + y) = 7 এবং xy = 10

আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = 72 - (4 × 10)
⇒ (x - y)2 = 49 - 40
⇒ (x - y)2 = 9
⇒ x - y = √9
∴ x - y = 3

.
যদি x2 - 9x + 20 = 0 হয়, তবে x-এর মান কত?
  1. x = 2, 7
  2. x = 3, 6
  3. x = 1, 8
  4. x = 4, 5
সঠিক উত্তর:
x = 4, 5
উত্তর
সঠিক উত্তর:
x = 4, 5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 - 9x + 20 = 0 হয়, তবে x-এর মান কত?

সমাধান:
x2 - 9x + 20 = 0
⇒ x2 - 5x - 4x + 20 = 0
⇒ x(x - 5) - 4(x - 5) = 0
⇒ (x - 4)(x - 5) = 0

∴ (x - 4) = 0
⇒ x = 4

অথবা,
(x - 5) = 0
⇒ x = 5

∴ x = 4, 5

.
যদি 3x2 + mx + 12 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m > 0 হয়, তাহলে m এর মান কত?
  1. 12
  2. 6
  3. 18
  4. 9
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3x2 + mx + 12 = 0 সমীকরণের মূলদ্বয় সমান হয় এবং m > 0 হয়, তাহলে m এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, 3x2 + mx + 12 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 3, b = m, c = 12

আমরা জানি, মূলদ্বয় সমান হলে,
b2 − 4ac = 0
⇒ m2 = 4 × 3 × 12 
⇒ m2 = 144
⇒ m = √144
∴ m = 12 (যেহেতু m > 0) 

.
x2 - 10x + 24 < 0 হলে-
  1. 3 > x > 8
  2. 4 < x < 6
  3. 2 < x < 12
  4. - 2 < x < 8
সঠিক উত্তর:
4 < x < 6
উত্তর
সঠিক উত্তর:
4 < x < 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 10x + 24 < 0 হলে-

সমাধান:
x2 - 10x + 24 < 0
⇒ x2 - 6x - 4x + 24 < 0
⇒ x(x - 6) - 4(x - 6) < 0
⇒ (x - 6) (x - 4) < 0

উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি একটি উৎপাদক ধনাত্মক ও অপরটি ঋণাত্মক হয়, অর্থাৎ x এর মান 4 ও 6-এর মাঝখানে হলে।
< দ্বারা বুঝায় x এর মান 4 এবং 6 এর মাঝখানে।
অর্থাৎ 4 < x < 6
.
(y - 1)(y + 2) = (y + 4)(y - 2) হলে, y এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: (y - 1)(y + 2) = (y + 4)(y - 2) হলে, y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(y - 1)(y + 2) = (y + 4)(y - 2)
⇒ y2 - y + 2y - 2 = y2 - 2y + 4y - 8
⇒ y2 + y - 2 = y2 + 2y - 8
⇒ y2 + y - y2 - 2y = - 8 + 2
⇒ - y = - 6
∴ y = 6
.
যদি x + (1/x) = √5 হয়, তবে x3 + (1/x)3 এর মান কত?
  1. 5
  2. 3√5
  3. 2√5
  4. 8
সঠিক উত্তর:
2√5
উত্তর
সঠিক উত্তর:
2√5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = √5 হয়, তবে x3 + (1/x)3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + (1/x) = √5

প্রদত্ত রাশি = x3 + (1/x)3
= {x + (1/x)}3 - 3.x.(1/x){x + (1/x)}
= (√5)3 - 3 × √5
= 5√5 - 3√5
= 2√5

.
x2 - 3x - 28 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. (x - 4)(x + 7)
  2. (x + 7)(x + 4)
  3. (x + 2)(x - 14)
  4. (x - 7)(x + 4)
সঠিক উত্তর:
(x - 7)(x + 4)
উত্তর
সঠিক উত্তর:
(x - 7)(x + 4)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x - 28 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
x2 - 3x - 28
= x2 - 7x + 4x - 28
= x(x - 7) + 4(x - 7)
= (x - 7)(x + 4)

.
4xy + 15x - 27 = 0 এবং y = - 3 হলে, 3x + y এর মান কত?
  1. 21
  2. 24
  3. 18
  4. 30
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা

প্রশ্ন: 4xy + 15x - 27 = 0 এবং y = - 3 হলে, 3x + y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, y = - 3

এখন,
4xy + 15x - 27 = 0
⇒ 4x(-3) + 15x - 27 = 0
⇒ -12x + 15x = 27
⇒ 3x = 27
∴ x = 9

∴ প্রদত্ত রাশি = 3x + y
= (3 × 9) + (- 3) = 27 - 3
= 24

.
7x - 4 > - 18 এবং x বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক?
  1. x ∈ (- 2, 4)
  2. x ∈ (- 1, ∞)
  3. x ∈ (- 2, ∞)
  4. x ∈ (- 4, 2)
সঠিক উত্তর:
x ∈ (- 2, ∞)
উত্তর
সঠিক উত্তর:
x ∈ (- 2, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: 7x - 4 > - 18 এবং x বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
7x - 4 > - 18
⇒ 7x > - 18 + 4
⇒ 7x > - 14
⇒ x > - (14/7)
∴ x > - 2


∴ নির্ণয় মান: x ∈ (- 2, ∞)
১০.
x2 = x√2 হলে, x এর মান-
  1. 0
  2. √2
  3. 0 এবং √2
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
0 এবং √2
উত্তর
সঠিক উত্তর:
0 এবং √2
ব্যাখ্যা
প্রশ্ন:  x2 = x√2 হলে, x এর মান-

সমাধান:
দেওয়া আছে,
x2 = x√2
x2 - x√2 = 0
x(x - √2) = 0

হয় 
x = 0

অথবা
x - √2 = 0
x = √2
১১.
যদি a + b = 9 এবং a2 + b2 = 45 হয়, তবে ab এর মান কত?
  1. 9
  2. 18
  3. 36
  4. 27
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b = 9 এবং a2 + b2 = 45 হয়, তবে ab এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b = 9
a2 + b2 = 45

আমরা জানি,
(a + b)2 = a2 + b2 + 2ab
⇒ 92 = 45 + 2ab
⇒ 81 = 45 + 2ab
⇒ 2ab = 81 - 45 = 36
⇒ 2ab = 36
∴ ab = 18

১২.
f(x) = 5x2 + kx + 6 এর একটি উৎপাদক যদি (x + 2) হয়, তবে k-এর মান কত?
  1. 3
  2. 9
  3. 13
  4. 10
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = 5x2 + kx + 6 এর একটি উৎপাদক যদি (x + 2) হয়, তবে k-এর মান কত?

সমাধান:
যেহেতু (x + 2) একটি উৎপাদক,
তাই x = - 2 হলে f(- 2) = 0 হবে।

এখন,
f(x) = 5x2 + kx + 6
∴ f(- 2) = 5 × (- 2)2 + k × (- 2) + 6 = 0
⇒ 20 - 2k + 6 = 0
⇒ 26 - 2k = 0
⇒ 2k = 26
∴ k = 13

১৩.
|5 + 2x| < 7 হলে, কোনটি সত্য?
  1. - 6 < x < 1
  2. - 9 < x < 3
  3. - 2 < x < 9
  4. - 3 < x < - 9
সঠিক উত্তর:
- 6 < x < 1
উত্তর
সঠিক উত্তর:
- 6 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: |5 + 2x| < 7 হলে, কোনটি সত্য?

সমাধান:
প্রদত্ত অসমতা: |5 + 2x| < 7
⇒ - 7 < 5 + 2x < 7
⇒ - 7 - 5 < 5 + 2x - 5 < 7 - 5
⇒ - 12 < 2x < 2
⇒ - 12/2 < 2x/2 < 2/2
⇒ - 6 < x < 1

∴ - 6 < x < 1
১৪.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 210 টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন?
  1. 21 টাকা 
  2. 20 টাকা 
  3. 15 টাকা 
  4. 14 টাকা 
সঠিক উত্তর:
14 টাকা 
উত্তর
সঠিক উত্তর:
14 টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 210 টাকা চাঁদা উঠল। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিলেন? 

সমাধান: 
ধরি,
ছাত্রছাত্রী আছে x জন 
প্রত্যেকের সহপাঠীর সংখ্যা x - 1 জন 

প্রশ্নমতে, 
x (x - 1) = 210 
⇒ x2 - x = 210 
⇒ x2 - x - 210 = 0 
⇒ x2 - 15x + 14x - 210 = 0
⇒ x(x - 15) + 14(x - 15) = 0
⇒ (x - 15)(x + 14) = 0
∴ x = 15 অথবা, x = - 14 ; [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]

অতএব, ছাত্রছাত্রী আছে 15 জন। 
চাঁদা দেয়া হয়েছে = 15 - 1 টাকা 
= 14 টাকা
১৫.
2√2x3 + 16√2 এর একটি উৎপাদক কোনটি?
  1. x - 2
  2. x2 + 2x + 4
  3. 2√2x + 4
  4. x + 2
সঠিক উত্তর:
x + 2
উত্তর
সঠিক উত্তর:
x + 2
ব্যাখ্যা

প্রশ্ন: 2√2x3 + 16√2 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
2√2x3 + 16√2
= √2 × (2x3 + 16)
= √2 × 2(x3 + 8)
= √2 × 2(x3 + 23)
= 2√2(x + 2)(x2 - 2x + 4)

১৬.
|x - 4| < 5 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x + 4 < n হবে?
  1. m = 1 এবং n = 15
  2. m = 2 এবং n = 22
  3. m = 3 এবং n = 18
  4. m = 5 এবং n = 25
সঠিক উত্তর:
m = 2 এবং n = 22
উত্তর
সঠিক উত্তর:
m = 2 এবং n = 22
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 4| < 5 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x + 4 < n হবে?

সমাধান:
|x - 4| < 5
⇒ - 5 < x - 4 < 5
⇒ - 5 + 4 < x - 4 + 4 < 5 + 4
⇒ - 1 < x < 9
⇒ - 2 < 2x < 18
⇒ - 2 + 4 < 2x + 4 < 18 + 4
∴ 2 < 2x + 4 < 22

m < 2x + 4 < n এর সাথে তুলনা করে পাই,
∴ m = 2 এবং n = 22
১৭.
কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 8 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি = কত?
  1. 2/7
  2. 1/6
  3. 2/3
  4. 3/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 8 এবং বিয়োগফল 2 হলে ভগ্নাংশটি = কত? 

সমাধান: 
ধরি,
প্রকৃত ভগ্নাংশটির লব = x
প্রকৃত ভগ্নাংশটির হর = y
∴ ভগ্নাংশটি = x/y

প্রশ্নমতে,
x + y = 8...........(1)
y - x = 2 ..........(2)

(1) + (2) নং হতে পাই,
2y = 10
∴ y = 5

y এর মান (1) বসিয়ে পাই,
x + 5 = 8
⇒ x = 8 - 5 
∴ x = 3

∴ ভগ্নাংশটি = x/y = 3/5
১৮.
যদি 
  1. 18
  2. 9
  3. 21
  4. 15
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 

সমাধান:

১৯.
x3 - 9x2 + 27x - 28 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (x - 4)(x2 - 5x + 7)
  2. (x - 1)(x2 - 8x + 6)
  3. (x - 2)(x2 - 7x + 9)
  4. (x - 7)(x2 - 2x + 4)
সঠিক উত্তর:
(x - 4)(x2 - 5x + 7)
উত্তর
সঠিক উত্তর:
(x - 4)(x2 - 5x + 7)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 9x2 + 27x - 28 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
x3 - 9x2 + 27x - 28
= x3 - (3 . x2. 3) + (3 . x . 32) - 33 - 1
= (x - 3)3 - 13
= (x - 3 - 1){(x - 3)2 + (x - 3). 1 + 12}
= (x - 4)(x2 - 6x + 9 + x - 3 + 1)
= (x - 4)(x2 - 5x + 7)

২০.
(x - 3)(x + b) = x2 - 9 হলে, b এর মান কত?
  1. 3
  2. 0
  3. 5
  4. 1
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (x - 3)(x + b) = x2 - 9 হলে, b এর মান কত?

সমাধান:
(x - 3)(x + b) = x2 - 9
⇒ (x - 3)(x + b) = (x - 3)(x + 3)
⇒ x + b = x + 3
⇒ x + b - x = 3
∴ b = 3

২১.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ৩০ জন
  3. ৫৪ জন
  4. ৬০ জন
সঠিক উত্তর:
৫৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৫৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৭০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ২৫ টাকা। মোট ভাড়া আদায় ২৫৫০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
তাহলে কেবিনের যাত্রী সংখ্যা = ৭০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু = ২৫ টাকা
∴ কেবিনের ভাড়া = ২৫ × ৩ = ৭৫ টাকা

প্রশ্নমতে,
২৫ক + ৭৫(৭০ - ক) = ২৫৫০
⇒ ২৫ক + ৫২৫০ - ৭৫ক = ২৫৫০
⇒ - ৫০ক = ২৫৫০ − ৫২৫০
⇒ - ৫০ক = - ২৭০০
∴ ক = ৫৪

∴ ডেকের যাত্রী সংখ্যা = ৫৪ জন

২২.
যদি x - y = 4 হয়, তবে x3 - y3 - 12xy এর মান কত?
  1. 48
  2. 80
  3. 64
  4. 108
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x - y = 4 হয়, তবে x3 - y3 - 12xy এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x - y = 4

প্রদত্ত রাশি = x3 - y3 - 12xy
= (x - y)3 + 3xy(x - y) - 12xy
= 43 + 3xy × 4 - 12xy
= 64 + 12xy - 12xy
= 64

২৩.
a3 + 3a + 36 এর উৎপাদক কোনটি?
  1. (a - 1)(a2 - 3a + 10)
  2. (a - 3)(a2 - 3a + 12)
  3. (a - 3)(a2 - 3a + 18)
  4. (a + 3)(a2 - 3a + 12)
সঠিক উত্তর:
(a + 3)(a2 - 3a + 12)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)(a2 - 3a + 12)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 + 3a + 36 এর উৎপাদক কোনটি?

সমাধান:
a3 + 3a + 36
= a3 + 27 + 3a + 9
= (a)3 + (3)3 + 3(a + 3)
= (a + 3)(a2 - 3a + 9) + 3(a + 3)
= (a + 3)(a2 - 3a + 9 + 3)
= (a + 3)(a2 - 3a + 12)

২৪.
2x + y = 10 এবং 3x - y = 5 সমীকরণের সমাধান কোনটি?
  1. (3, 4)
  2. (5, 2)
  3. (2, 5)
  4. (3, 5)
সঠিক উত্তর:
(3, 4)
উত্তর
সঠিক উত্তর:
(3, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + y = 10 এবং 3x - y = 5 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
এখানে,
2x + y = 10  ........(1)
3x - y = 5  ........(2)

(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
2x + y + 3x - y = 10 + 5
⇒ 5x = 15
⇒ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2 × 3 + y = 10
6 + y = 10
⇒ y = 4

অতএব, সমাধান: (x, y) = (3, 4)

২৫.
পরমমান চিহ্ন ব্যবহার করে - 2 < x < 8 অসমতাটি প্রকাশ করলে কোনটি পাওয়া যায়?
  1. |x + 3| < 5
  2. |x - 4| < 6
  3. |x + 4| < 6
  4. |x - 3| < 5
সঠিক উত্তর:
|x - 3| < 5
উত্তর
সঠিক উত্তর:
|x - 3| < 5
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে - 2 < x < 8 অসমতাটি প্রকাশ করলে কোনটি পাওয়া যায়?

সমাধান:
দেওয়া আছে,
- 2 < x < 8

এখানে,
- 2 < x < 8 অসমতাটি মধ্যবিন্দু = (- 2 + 8)/2
= 6/2
= 3

এখন, প্রদত্ত অসমতার প্রত্যেক পক্ষ হতে 3 বিয়োগ করে পাই,
- 2 < x < 8
⇒ - 2 - 3 < x - 3 < 8 - 3
⇒ - 5 < x - 3 < 5
⇒ |x - 3| < 5
২৬.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। ৫ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের চারগুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৪২, ১৪
  2. ৪৮, ১৬
  3. ৫০, ১৫
  4. ৪৫, ১৫
সঠিক উত্তর:
৪৫, ১৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ। ৫ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের চারগুণ। পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ৩ক বছর

৫ বছর আগে,
পুত্রের বয়স = ক - ৫
পিতার বয়স = ৩ক - ৫

প্রশ্নমতে,
৩ক - ৫ = ৪(ক - ৫)
বা, ৩ক - ৫ = ৪ক - ২০
বা, ৪ক - ৩ক = ২০ - ৫
বা, ক = ১৫

∴ পুত্রের বর্তমান বয়স = ১৫ বছর
পিতার বর্তমান বয়স = ৩ × ১৫ = ৪৫ বছর

২৭.
যদি 
  1. 196
  2. 190
  3. 184
  4. 194
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 

সমাধান:

২৮.
x2 - 7x + 10 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. কাল্পনিক ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. অবাস্তব
  4. বাস্তব ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 7x + 10 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, x2 - 7x + 10 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 1, b = - 7, c = 10

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 7)2 - 4 × 1 × 10
= 49 - 40
= 9 > 0

নিশ্চায়ক ধনাত্মক হলে, মূলদ্বয় বাস্তব ও অসমান হয়।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান।

২৯.
দুইটি সংখ্যার গুণফল 63 এবং বর্গের যোগফল 130। সংখ্যা দুইটির যোগফল কত?
  1. 14
  2. 12
  3. 18
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 63 এবং বর্গের যোগফল 130। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি = x ও y

দেওয়া আছে,
xy = 63
x2 + y2 = 130

আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
= 130 + (2 × 63)
= 130 + 126
= 256
∴ x + y = √256 = 16

৩০.
যদি x = √3 + √2 হয়, তাহলে ,  এর মান কত?
  1. 12
  2. 9√2
  3. 24
  4. 18√3
সঠিক উত্তর:
18√3
উত্তর
সঠিক উত্তর:
18√3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x = √3 + √2 হয়, তাহলে ,  এর মান কত? 

সমাধান:
দেয়া আছে,

এখন,
x + (1/x) = √3 + √2 + √3 - √2
∴ x + (1/x) = 2√3

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3.x.(1/x){x + (1/x)}
= (2√3)3 - 3(2√3)
= 24√3 - 6√3
= 18√3

৩১.
3x3 - 4x2 + 2x + 5 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি (x - 1) দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. 4
  2. 6
  3. 7
  4. 11
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

প্রশ্ন: 3x3 - 4x2 + 2x + 5 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি (x - 1) দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
যে রাশিতে (x - 1) = 0 বা, x = 1 বসালে রাশিটির মান শূণ্য হয় সে রাশিটি (x - 1) দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

f(x) = 3x3 - 4x2 + 2x + 5
∴ f(1) = 3(1)3 - 4(1)2 + 2(1) + 5
= 3 - 4 + 2 + 5
= 6

∴ রাশিটি থেকে 6 বিয়োগ করলে (x - 1) দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

৩২.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কী?
  1. 3, - 2
  2. -3, - 2
  3. 2, 3
  4. - 3, 3
সঠিক উত্তর:
3, - 2
উত্তর
সঠিক উত্তর:
3, - 2
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কী?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, x2 - x - 6 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 1, b = -1, c = - 6

নিশ্চায়ক, D = b2 - 4ac = (-1)2 - 4 × 1 × (- 6) = 1 + 24 = 25 > 0
তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

মূলদ্বয় নির্ণয় সূত্র অনুযায়ী,
x = {- b ± √(b2 - 4ac)}/2a
=- (-1) ± √{(-1)2 - 4 × 1 × (- 6)}/2.1
= 1 ± √(1 + 24)/2
= (1 ± √25)/2
= (1 ± 5)/2

∴ x1 = 3 এবং x2 = - 2

বিকল্প সমাধান:
x2 - x - 6 = 0
⇒ x2 - 3x + 2x - 6 = 0
⇒ x(x - 3) + 2(x - 3) = 0
⇒(x - 3)(x + 2) = 0

∴(x - 3) = 0 
⇒ x = 3

অথবা,
(x + 2) = 0
⇒ x = - 2

∴ x = 3, - 2

৩৩.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৪টি বেঞ্চে খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ২ জন করে বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ২২ টি
  2. ১৮ টি
  3. ২৫ টি
  4. ২৬ টি
সঠিক উত্তর:
২২ টি
উত্তর
সঠিক উত্তর:
২২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৪টি বেঞ্চে খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ২ জন করে বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা = ক

প্রথম শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ৩ জন করে বসালে ৪টি বেঞ্চ খালি থাকে
∴ ব্যবহৃত বেঞ্চ = ক − ৪
∴ ছাত্র সংখ্যা = ৩(ক − ৪)

দ্বিতীয় শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ২ জন করে বসালে ১০ জন ছাত্র দাঁড়িয়ে থাকে
∴ বেঞ্চে বসতে পারে = ২ × ক = ২ক
∴ ছাত্র সংখ্যা = ২ক + ১০

প্রশ্নমতে,
৩(ক − ৪) = ২ক + ১০
⇒ ৩ক − ১২ = ২ক + ১০
⇒ ৩ক − ২ক = ১০ + ১২
⇒ ক = ২২

∴ শ্রেণির বেঞ্চ সংখ্যা = ২২ টি