পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ১৩] English Exam - 3 Part - 1 Topics: Uses of Article, Degree, One Word Substitution, Translation (E2B & B2E), Tense, Sentence (Kinds of sentence), Tag question. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with I to L] উৎস: High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) Live MCQ প্রণিত বই ও PDF লেকচার, প্রচলিত যেকোনো গাইড বই, [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
You are ____ Kazi Najrul, I see.
  1. a
  2. an
  3. the
  4. No article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Complete sentence: You are a Kazi Najrul, I see.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/an) বসে।

- প্রদত্ত বাক্যে Kazi Najrul বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Kazi Najrul এর মত কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Kazi Najrul' হচ্ছে Common Noun.

- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/an/the ব্যবহৃত হয়।

• More examples:
- You are a Trump, I see.
- You are a Hitler, I see.
.
Which sentence is correct?
  1. This book is more interesting then thrilling.
  2. This book is more interesting than thrilling.
  3. This book is interesting than thrilling.
  4. This book is most interesting than thrilling.
সঠিক উত্তর:
This book is more interesting than thrilling.
উত্তর
সঠিক উত্তর:
This book is more interesting than thrilling.
ব্যাখ্যা
• Correct sentence: This book is more interesting than thrilling.
- Bangla meaning: এই বইটি যতটা না রোমাঞ্চকর, তার চেয়েও বেশি আকর্ষণীয়।

• Degree of comparison অনুযায়ী,
- একই ব্যক্তি বা বস্তুর দুটি দোষ/গুণের তুলনা (compare contrasting qualities) করতে প্রথম গুণটির (adjective) পূর্বে সর্বদা more/less বসে।
- কখনোই adjective এর সাথে er বা r যুক্ত হয় না অর্থাৎ, গুণটির (adjective) comparative হয় না।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- খ) This book is more interesting than thrilling.
.
Use the right tense:
The team _____ remarkable success lately.
  1. achieved
  2. has achieved
  3. had achieved
  4. have achieved
সঠিক উত্তর:
has achieved
উত্তর
সঠিক উত্তর:
has achieved
ব্যাখ্যা
• Complete sentence: The team has achieved remarkable success lately.

• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Structure: Subject + has/have + V3 + extension.

- Tense indicator হিসেবে sentence -এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।

- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হলো- has achieved.
.
A synonym of 'Laconic' is-
  1. Rambling
  2. Summary
  3. Loquacious
  4. Sad
সঠিক উত্তর:
Summary
উত্তর
সঠিক উত্তর:
Summary
ব্যাখ্যা
• A synonym of 'Laconic' is- খ) Summary.

• Laconic (adjective)
- English Meaning: Using very few words to express what you mean.
- Bangla Meaning: অল্পকথায় প্রকাশিত; সংক্ষিপ্ত; কথা কম বলার অভ্যাস বা ধারণা।

• Synonyms: Brief (সংক্ষিপ্ত), Concise (অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম), Short (অল্প), Summary (সংক্ষিপ্ত; সাংক্ষেপিক), Abridged (সংক্ষেপিত), Curtailed (কাঁটছাট)। 
• Antonyms: Verbose (শব্দাড়ম্বরপূর্ণ), Long-winded (কথা বা লেখালেখিতে বিরক্তি উৎপাদক), Loquacious (বাচাল; কথাপ্রিয়), Prolix, (দীর্ঘ এবং বিরক্তিকর) Rambling (অসংলগ্ন)।

অন্যদিকে,
- Sad - অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Translate it into Bangla: 'রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিল?'
  1. Who did came to dinner?
  2. Who was coming to dinner?
  3. Who went to dinner?
  4. Who came to dinner?
সঠিক উত্তর:
Who came to dinner?
উত্তর
সঠিক উত্তর:
Who came to dinner?
ব্যাখ্যা
- 'রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিল?'
- Who came to dinner?

• প্রদত্ত বাক্যে "এসেছিল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Who + verb এর Past form + Ext. + Question mark (?).

• অন্যদিকে,
ক) Who did came to dinner?
- জোর দেয়া বোঝাতে "Who did come" (if emphasizing) ব্যবহৃত হয়।

খ) Who was coming to dinner?
- Past continuous, অতীত কালের ongoing action বোঝায়।

গ) Who went to dinner?
- রাতের খাবার নিমন্ত্রণে কে গিয়েছিল? বোঝায়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Choose an antonym of 'Jubilant'.
  1. Exultant
  2. Greenhorn
  3. Sorrowful
  4. Joyful
সঠিক উত্তর:
Sorrowful
উত্তর
সঠিক উত্তর:
Sorrowful
ব্যাখ্যা
• An antonym of 'Jubilant' is - গ) Sorrowful.

• Jubilant (Adjective)
- English meaning: Feeling or expressing great happiness, especially because of a success.
- Bangla meaning: উল্লসিত; আনন্দে চিত্কার্রত; বিজয়ানন্দে গীতরত; আনন্দোত্সবরত; উৎফুল্ল। 

• Synonyms:
- Exultant - জয়োল্লসিত।
- Triumphant - বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত।
- Joyful - আনন্দিত; সানন্দ।

• Antonyms:
- Depressed - বিষণ্ণ; মনমরা।
- Sorrowful - দুঃখপূর্ণ; দুঃখদায়ক; দুঃখিত।
- Despondent - হতাশ; মনমরা।
 
অন্যদিকে,
- Greenhorn - অনভিজ্ঞ ব্যক্তি; বোকা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
_____ English language serves as a bridge between nations.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• Complete sentence: The English language serves as a bridge between nations.
- Bangla Meaning: ইংরেজি ভাষা বিভিন্ন জাতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

• Article -এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে The বসে না।
- যেমন: English is an international language.

• কিন্তু ভাষার নামের পর Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহার করা হয়।
- যেমন: The English language serves as a bridge between nations.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Choose the correct spelling.
  1. Lackadisical
  2. Lackadaisical
  3. Lakadaisical
  4. Lackedaisical
সঠিক উত্তর:
Lackadaisical
উত্তর
সঠিক উত্তর:
Lackadaisical
ব্যাখ্যা
• The correct spelling is - খ) Lackadaisical.

• Lackadaisical (Adjective)
- English Meaning: Lacking enthusiasm and effort; showing little enthusiasm and effort.
- Bangla Meaning: অবসাদগ্রস্ত; উৎসাহহীন; ক্লান্ত মনে হয় এমন।

• Ex. Sentence: The food wasn’t bad but the service was lackadaisical.
- Bangla Meaning: খাবার খারাপ ছিল না, কিন্তু সার্ভিস ছিল উদাসীন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
The more we save water, ___________ .
  1. it will better for the environment
  2. the better it is for the environment
  3. it is better for the environment
  4. the better for the environment
সঠিক উত্তর:
the better it is for the environment
উত্তর
সঠিক উত্তর:
the better it is for the environment
ব্যাখ্যা
• Complete sentence: The more we save water, the better it is for the environment.

• Comparative Degree:
- দুটি noun বা pronoun- এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective- এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।
- যত---তত/ আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি Adverb Comparative Degree এর প্রত্যেকটির পূর্বে The বসে।

• Structure: The + Comparative +----, the + Comparative +---

• More examples:
- The more you read, the more you learn.
- The sooner, the better.
- The more you exercise, the better your health will be.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
What does the idiom "Keep one's chin up" mean?
  1. Remain calm and silent
  2. To be careful
  3. To stay cheerful
  4. Be smart
সঠিক উত্তর:
To stay cheerful
উত্তর
সঠিক উত্তর:
To stay cheerful
ব্যাখ্যা
• The meaning of the phrase 'Keep one's chin up' is - গ) To stay cheerful.

• Keep one's chin up (Idiom)
- English Meaning: To stay cheerful and hopeful during difficult times.
- Bangla Meaning: হাসিখুশি থাকা; নির্ভয়ে বিপদ-আপদ ঝামেলার মুখোমুখি হওয়ার মতো দৃঢ়তা দেখানো।

• Ex. Sentence: Keep your chin up, we're not lost yet.
- Bangla Meaning: হাসিখুশি থাকো, আমরা এখনো হেরে যাইনি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১.
What is the synonym of 'Intermittent'?
  1. Frequent
  2. Genesis
  3. Occasional
  4. Constant
সঠিক উত্তর:
Occasional
উত্তর
সঠিক উত্তর:
Occasional
ব্যাখ্যা
• The synonym of 'Intermittent' is - গ) Occasional.

• Intermittent (adjective)
- English Meaning: Occurring at irregular intervals; not continuous or steady.
- Bangla Meaning: সবিরাম; থেমে থেমে; মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন।

• Synonyms: Occasional (নিয়মিত নয়; মাঝেমধ্যে ঘটে; আকস্মিক), Irregular (অনিয়মিত), spasmodic (আকস্মিক), Unsteady (টলায়মান)।
• Antonyms: Frequent (প্রায়ই সংঘটিত), Regular (নিয়মিত), Steady (সুষম), Continuous (একটানা), Habitual (স্বভাবসিদ্ধ)

অন্যদিকে,
- Genesis - সূচনা; প্রারম্ভিক বিন্দু।
- Constant - স্থির; অপরিবর্তনীয়; বারবার ঘটছে এমন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২.
Identify the optative sentence.
  1. You live a long and happy life.
  2. May you live a long and happy life.
  3. You are living a long and happy life.
  4. Please live a happy life.
সঠিক উত্তর:
May you live a long and happy life.
উত্তর
সঠিক উত্তর:
May you live a long and happy life.
ব্যাখ্যা
• May you live a long and happy life. (optative sentence)

• Optative Sentence:
- An optative sentence expresses a wish, prayer, or blessing. It often begins with "May" and conveys hope or desire for someone.
- যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative Sentence বলে।
- যেমন: May you live a long and happy life.
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) দীর্ঘ এবং সুখী জীবন কামনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.

• Optative Sentence চেনার উপায়:
- Optative Sentence-এর প্রথমে সাধারণত may-verbটি বসে। যেমন: May.
- তারপর যার জন্য কামনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমন: May you.
- এরপরে যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে। যেমন: May you live
- প্রয়োজনীয় word এরপরে যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে।

• Other Options,
ক) "You live a long and happy life." → A simple statement (declarative), not a wish.

গ) "You are living a long and happy life." → A statement (present continuous), not a wish.

ঘ) "Please live a happy life." → A polite request (imperative), not an optative.
১৩.
They have tried but failed, _______ ?
  1. haven't they
  2. don't they
  3. aren't they
  4. didn't they
সঠিক উত্তর:
haven't they
উত্তর
সঠিক উত্তর:
haven't they
ব্যাখ্যা
• Complete sentence: They have tried but failed, haven't they?
- Bangla Meaning: তারা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, তাই নয় কি?

• Tag question -এর নিয়মানুযায়ী,
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Subject ও Tense অনুসারে Auxiliary Verb দ্বারা Tag Question টি করা হয়।
- Auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।
- Statement Positive হলে Tag question টি Negative হবে।
- Statement Negative হলে -এর tag টি Positive হয়।

- এক্ষেত্রে, have -এর সংক্ষিপ্ত রূপ (tag form) হিসেবে haven't হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - haven't they.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
An antonym of 'Indigence'.
  1. Penury
  2. Opulence
  3. Neediness
  4. Repulsive
সঠিক উত্তর:
Opulence
উত্তর
সঠিক উত্তর:
Opulence
ব্যাখ্যা
• An antonym of 'Indigence' is - খ) Opulence.

• Indigence (noun)
- English Meaning: A state of extreme poverty; destitution.
- Bangla Meaning: অভাব; দৈন্য; দারিদ্র, নির্ধনতা, অকিঞ্চনত্ব।

• Synonyms: Penury (দীনতা), Destitution (দুঃস্থতা; চরম দারিদ্র্য), Hardship (দুর্ভোগ; কষ্ট), Neediness (অভাব), Impoverishment (দারিদ্রতা)।
• Antonyms: Wealth (বিশাল সম্পদ; বিশাল সম্পদের মালিকানা বা অধিকার; বিত্ত), Affluence (সমৃদ্ধি), Richness (ঐশ্বর্য), Opulence (বিত্ত, প্রাচুর্য), Luxury (বিলাসিতা)।

অন্যদিকে,
- Repulsive - (১) বিরক্তিকর; ঘৃণ্য; বীভৎস। (২) (শারীরবিদ্যা) বিকর্ষী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
১৫.
The man was much put out by the late arrival of the train. (Translate it)
  1. ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক রাগ হলো।
  2. ট্রেনটি দেরিতে আসায় লোকটির সুবিধাই হলো।
  3. ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।
  4. ট্রেনটি দেরিতে আসায় লোকটি বেশ খুশি হলো।
সঠিক উত্তর:
ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।
উত্তর
সঠিক উত্তর:
ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।
ব্যাখ্যা
- The man was much put out by the late arrival of the train.
- ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।

• Put somebody out 
- English Meaning: to cause trouble or extra work for someone.
- Bangla Meaning: (ক) হতাশ, বিব্রত করা; (খ) অসুবিধায় পড়া।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো- গ) ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৬.
'Aristocracy' is a government _____.
  1. by the rich
  2. by the nobles
  3. by the king
  4. by the officials
সঠিক উত্তর:
by the nobles
উত্তর
সঠিক উত্তর:
by the nobles
ব্যাখ্যা
• 'Aristocracy' is a government by the nobles.

• Aristocracy (noun)
- English Meaning: Government by the best individuals or by a small privileged class; a form of government in which power is held by the nobility.
- Bangla Meaning: অভিজাততন্ত্র; অভিজাত শাসকগোষ্ঠী; অভিজাতশ্রেণী।

• Other options:
- Plutocracy (ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র) - A system of government by the rich.
- Monarchy (রাজতন্ত্র) - A government by the king or queen.
- Bureaucracy (আমলাতন্ত্র) - a body of nonelected government by the officials.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৭.
_____ Manpura is a small island.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
সঠিক উত্তর:
Zero article
উত্তর
সঠিক উত্তর:
Zero article
ব্যাখ্যা
• Manpura is a small island. (মনপুরা একটি ছোট দ্বীপ।)

• Article -এর নিয়মানুযায়ী,
- একটি মাত্র দ্বীপ, পর্বত, অন্তরীপ, হ্রদের নামের পূর্বে Article বসে না।
- যেমন:
- Manpura is a small island
- Hatiya is a big island.
- Nelson is a British warship.

• তবে, পর্বতমালা, দ্বীপপুঞ্জের নামের পূর্বে Article বসে।
- যেমন: The Andamans are home to several indigenous tribes.

• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৮.
Choose the sentence in the Future Continuous Tense.
  1. She will write a letter tomorrow.
  2. She will be writing a letter tomorrow.
  3. She will have writing a letter tomorrow.
  4. She has written a letter.
সঠিক উত্তর:
She will be writing a letter tomorrow.
উত্তর
সঠিক উত্তর:
She will be writing a letter tomorrow.
ব্যাখ্যা
• খ) She will be writing a letter tomorrow.

• Future Continuous Tense:
- ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
- Structure: Subject + shall be/ will be + verb + ing + ext.

• Examples:
- She will be writing a letter tomorrow.
- They will be visiting their grandparents.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• She will write a letter tomorrow.
- Future Indefinite Tense.

• She will have writing a letter tomorrow. (writing ভুল, written হবে)
- Future Perfect Tense.

• She has written a letter.
- Present perfect Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৯.
Choose a synonym for the word 'Knavish'.
  1. Wicked
  2. Upright
  3. Solemn
  4. Virtuous
সঠিক উত্তর:
Wicked
উত্তর
সঠিক উত্তর:
Wicked
ব্যাখ্যা
• A synonym for the word 'Knavish' is - ক) Wicked.

• Knavish (adjective)
- English Meaning: Dishonest or unscrupulous.
- Bangla Meaning: প্রতারণামূলক; শঠ।

• Synonyms: Mischievous (অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকরক), Wicked (মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত), Dishonourable (অপমানজনক; মর্যাদাহীন).
• Antonyms: Honourable ( সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ; মর্যাদাবান), Virtuous (পুণ্য; পবিত্র; সৎ; শুদ্ধ), Solemn (গভীর শ্রদ্ধা বা ভাবনার সঞ্চার করে এমন; ভাবগম্ভীর).

অন্যদিকে,
- Upright - ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২০.
Identify the right tense:
The shop _____ before I got there.
  1. has closed
  2. closed
  3. had closed
  4. would closed
সঠিক উত্তর:
had closed
উত্তর
সঠিক উত্তর:
had closed
ব্যাখ্যা
• Complete sentence: The shop had closed before I got there.

• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: The shop had closed before I got there.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর পরের অংশে past indefinite আছে তাই এর আগের অংশ Past perfect tense হবে।

• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
- যেমন: We shall have reached the school before the bell rings.
২১.
The word 'Intricate' means-
  1. Very clear
  2. Very complicated
  3. Open-minded
  4. Straightforward
সঠিক উত্তর:
Very complicated
উত্তর
সঠিক উত্তর:
Very complicated
ব্যাখ্যা
• The word 'Intricate' means - খ) Very complicated.

• Intricate (adjective)
- English Meaning: Very complicated or detailed.
- Bangla Meaning: জটিল; কুটিল; দুর্গম; দুর্বোধ্য; কূট।

•  Given options:
ক) Very clear - খুব স্পষ্ট।

খ) Very complicated - খুবই জটিল।

গ) Open-minded - সংস্কারমুক্ত; মুক্তমনা।

ঘ) Straightforward - সহজবোধ্য; সহজসাধ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
২২.
She hardly goes for a morning walk, ______?
  1. isn't she
  2. does she
  3. doesn't she
  4. do she
সঠিক উত্তর:
does she
উত্তর
সঠিক উত্তর:
does she
ব্যাখ্যা
• Complete Sentence: She hardly goes for a morning walk, does she?

• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Tag question -এর subject সর্বদা মূল sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।

• Hardly, scarcely, rarely, seldom, ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ঐ sentence টি "negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- Sentence টি present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে 'does' - বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
২৩.
The opposite of 'Liberal' is-
  1. Permissive
  2. Generous
  3. Desolate
  4. Traditional
সঠিক উত্তর:
Traditional
উত্তর
সঠিক উত্তর:
Traditional
ব্যাখ্যা
• The opposite of 'Liberal' is- ঘ) Traditional.

• Liberal (adjective, noun)
- English Meaning: Open to new behavior or opinions and willing to discard traditional values relating to or supporting progressive political views.
- Bangla Meaning: সরলমনা; সংস্কারমুক্ত; উদার; (রাজনীতি বা ধর্ম) উদারপন্থি বা উদার মতাবলম্বী।

• Synonyms:
- Generous - উদার; সহৃদয়।
- Progressive - অগ্রগতিশীল; উন্নতিশীল; বুদ্ধিশীল।
- Broad-minded - ব্যাপকমনা; বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা মতামতের প্রতি সহিষ্ণু।
- Tolerant - বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা; সঙ্গ সহ্য করা; বরদাস্ত করা।

• Antonyms:
- Traditional - ঐতিহ্যবাহী; সনাতন।
- Narrow-minded - সংকীর্ণমনা; নতুন বা ভিন্ন মতামতের প্রতি অসহিষ্ণু।
- Intolerant - অসহিষ্ণু; অসহনশীল; অসহ; পরমত-অসহিষ্ণু।
- Conservative - রক্ষণশীল; পরিবর্তনবিরোধী।

অন্যদিকে,
- Permissive - অনুমতিদায়ক; অনুমতিদত্ত।
- Desolate - (স্থান) জনমানবশূন্য; নির্মনুষ্য; বিধ্বস্ত; হতশ্রী; নির্বান্ধব; নিঃসঙ্গ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
He _______ all day when his friends came over.
  1. had studying
  2. had been studying
  3. had studied
  4. has been studying
সঠিক উত্তর:
had been studying
উত্তর
সঠিক উত্তর:
had been studying
ব্যাখ্যা
• Complete sentence: He had been studying all day when his friends came over.

• Past perfect continuous tense:
- অতীতে কোন কাজ/ঘটনা কিছু কাল ধরে চলছিল বুঝাতে Past perfect continuous tense হয়।
- Structure: Sub + had been + verb এর present participle (root form of verb + ing) + ext.

- প্রদত্ত বাক্যে, "He had been studying"- এটি একটি ক্রিয়া যা অতীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল। তাই এটি Past perfect continuous tense হবে।

• Examples:
- They had been working on the project since morning.
- We had been waiting for the bus when it suddenly started raining.
২৫.
"The art, science, or profession of teaching" is called-
  1. Ethics
  2. Phonology
  3. Pedagogy
  4. Demagogy
সঠিক উত্তর:
Pedagogy
উত্তর
সঠিক উত্তর:
Pedagogy
ব্যাখ্যা
• "The art, science, or profession of teaching" is called- গ) Pedagogy.
 
• Pedagogy (noun)
- English Meaning: The art, science, or profession of teaching.
- Bengali Meaning: শিক্ষণবিজ্ঞান। 

• Other options:
ক) Ethics: The principles of conduct governing an individual or a group.
- নীতিবিদ্যা; দর্শনশাস্ত্রের শাখাবিশেষ।

খ) Phonology: The study of sounds in a particular language or in languages generally.
- (ভাষাতত্ত্বে) ভাষার বাচনের ধ্বনিবিজ্ঞান।

ঘ) Demagogy: A leader who makes use of popular prejudices and false claims and promises in order to gain power.
- বক্তৃতাসর্বস্ব/গলাবাজির রাজনীতি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
"Do whatever you like." This is an example of-
  1. Optative sentence
  2. Simple sentence
  3. Compound sentence
  4. Complex sentence
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা
• "Do whatever you like." 
- This is an example of Complex sentence.

- প্রদত্ত বাক্যটি মূলত একটি জটিল বাক্য বা Complex sentence.

• Complex sentence:
- Complex sentence এ প্রধানত একটি prinicpal clause থাকে এবং এক বা একাধিক subordinate clause থাকে।
- Dependent clause বা subordinate clause টি prinicpal clause/main clause -এর উপর নির্ভরশীল থাকে।
- Complex sentence এর subordinate clause -এর শুরুতে সাধারণত if, lest, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, whatever ,while, ইত্যাদি বসে।

• ’"Do whatever you like."  প্রদত্ত বাক্যটিতে,
-  "Do" is an imperative clause, which functions as a command or instruction. It is the main/independent clause of the sentence.
- "whatever you like" is a subordinate clause introduced by whatever.
- Since it contains one independent and one dependent clause, it is complex.

• অন্যদিকে,
• Simple sentence
- A simple sentence has only one independent clause and no dependent clauses.
- অর্থাৎ, একটি Simple sentence -এ শুধুমাত্র একটি clause থাকে।
- যেমন: I saw him reading.

• Compound sentence
- Requires two independent clauses joined by a coordinating conjunction like "and," "but," etc.
- অর্থাৎ, Compound sentence -এ একের অধিক prinicpal clause থাকে যেগুলো coordinating conjunction দ্বারা যুক্ত থাকে তাদেরকে coordinate clause বলা হয়।
- যেমন: I shall work or I shall fail.

• Optative sentence
- An optative sentence expresses a wish or prayer.
- যেমন: May you succeed!

Source:
1. Cliff's TOEFL.
2. A Passage to the English Language by S.M. Zakir Hossain.