পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
GK - 2: Bangladesh and International Affairs (Recent Information, National and Internation Issues, Freedom Fight and Other History etc)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
When did Arab Spring start?
  1. ক) 2010
  2. খ) 2012
  3. গ) 2017
  4. ঘ) 2011
ব্যাখ্যা
আরব বসন্ত (Arab Spring)
▪ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে।
▪ আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
▪ পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” (Arab Spring) আখ্যা দেয়।
▪ ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
▪ আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে। এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি. কম।
.
Who is serving as the current president of G20?
  1. ক) Tansu Nakano
  2. খ) Joko Widodo
  3. গ) Gene Likun
  4. ঘ) Narendra Modi
ব্যাখ্যা
• জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
• ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
• ১ ডিসেম্বর থেকে এই দায়িত্ব পালন করবে ভারত। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
• সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
.
According to World Bank's survey-2022, which is the top country in expatriate income?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Bangladesh
  4. ঘ) Pakistan
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'The Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ মে, ২০২২ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত ‘"A war in a pandemic - Implications of the Ukraine crisis and COVID-19 on global governance of migration and remittance flows - Migration and Development Brief 36" শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে - বিশ্বের দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলো ২০২২ সালে মোট ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স গ্রহণ করে।
প্রতিবেদন অনুসারে,
⇒ ২০২১ সালে প্রবাসী আয়ে শীর্ষ ১০ দেশ হলো-
• (প্রথম) ভারত - ৮৯ (বিলিয়ন USD)
• (দ্বিতীয়) মেক্সিকো - ৫৪ (বিলিয়ন USD)
• (তৃতীয়) চীন - ৫৩ (বিলিয়ন USD)
• (চতুর্থ) ফিলিপাইন -  ৩৭(বিলিয়ন USD)
• (পঞ্চম) মিশর - ৩২ (বিলিয়ন USD)
• (ষষ্ঠ) পাকিস্তান - ৩১(বিলিয়ন USD)
• (সপ্তম) বাংলাদেশ - ২২ (বিলিয়ন USD)
• (অষ্টম) নাইজেরিয়া - ১৯ (বিলিয়ন USD)
• (নবম) ইউক্রেন - ১৮ (বিলিয়ন USD)
• (দশম) ভিয়েতনাম - ১৮ (বিলিয়ন USD)

তথ্যসূত্র: বিশ্ব ব্যাংক ২০২২ সমীক্ষা।
.
What was the main purpose of forming NATO?
  1. ক) Aid to developing countries
  2. খ) Preventing the spread of democracy
  3. গ) Preventing the spread of socialism
  4. ঘ) Countering terrorist attacks
ব্যাখ্যা
উত্তর আটলান্টিক চুক্তি (NATO)
• NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
• উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
• NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিত ভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
• NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। NATO র বর্তমান সদস্য ৩০ টি।
• NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
• NATO র বর্তমান সদরদপ্তর ব্রাসেলস (নোট: প্রাথমিকভাবে এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত ছিল, ১৯৫২ সালে প্যারিসে স্থানান্তরিত হয় এবং ১৯৬৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসে স্থানান্তরিত হয়)। 

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
.
Which of the following is the last level of the administrative structure of Bangladesh?
  1. ক) District administration
  2. খ) Upazila administration
  3. গ) Divisional Office
  4. ঘ) Union Parishad
ব্যাখ্যা
- উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বশেষ স্তর
- উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের মধ্যমণি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।
- ২০০৮ সালের জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী তিনি উপজেলা পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- জেলা প্রশাসন এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক।
- দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়।
- একজন নির্বাচিত চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সাধারণ সদস্য ও ৩ জন নির্বাচিত নারী সদস্য (সংরক্ষিত আসনে) নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
Which US president played an important role in ending slavery?
  1. ক) George Washington
  2. খ) Franklin D. Roosevelt
  3. গ) Abraham Lincoln
  4. ঘ) Woodrow Wilson
ব্যাখ্যা
• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
• ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
• ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

তথ্যসূত্র: কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।
.
What is the position of Bangladesh in "Global Hunger Index 2022"?
  1. ক) 54th
  2. খ) 84th
  3. গ) 28th
  4. ঘ) 92th
ব্যাখ্যা
বৈশ্বিক ক্ষুধা সূচক – ২০২২
- ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই)-২০২২’, যা বৈশ্বিক ক্ষুধা সূচক নামেও পরিচিত।
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করেছে। বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে। 
- এবারের সূচকে ৫-এর নিচে স্কোর পেয়ে সবচেয়ে ভালো অর্থাৎ শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি – ইয়েমেন। 
- সূচক অনুযায়ী বর্তমানে ৪৪টি দেশে ক্ষুধার মাত্রা ‘গুরুতর’ বা ‘ভয়ঙ্কর’ পর্যায়ে পৌঁছেছে।
- সূচকের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে অর্থাৎ সবচেয়ে নিচে থাকা দেশগুলো হচ্ছে-সিরিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরুন্ডি, ইয়েমেন, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, মাদাগাস্কার, গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও চাদ।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
How many Islamic Shariah-based banks are there in the country?
  1. ক) 11
  2. খ) 14
  3. গ) 12
  4. ঘ) 10
ব্যাখ্যা
• দেশে বর্তমানে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক রয়েছে - ১০টি। এগুলো হলো - 
• ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, আল-আরাফাহ্, এক্সিম, শাহজালাল, স্ট্যান্ডার্ড ও আইসিবি ইসলামিক ব্যাংক।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
.
To eliminate liquidity crisis for Islamic Shariah based banks which one is formed?
  1. ক) Islamic Banks Liquid Currency Facility
  2. খ) Islamic Banks Currency Facility
  3. গ) Islamic Banks Liquidity Facility
  4. ঘ) Islamic Banks Money Facility
ব্যাখ্যা

৫ ডিসেম্বর ২০২২ দেশের ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য তারল্য সংকট দূর করতে গঠন করা হয় - Islamic Banks Liquidity Facility (IBLF).

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩

১০.
The alternate executive director of Bangladesh in the World Bank –
  1. ক) Dr. Gulam Rabbani
  2. খ) Dr. Kamal Uddin Ahmed
  3. গ) Dr. Ahmad Kaykaus
  4. ঘ) Dr. Ahmed Sharif
ব্যাখ্যা

বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক – ড. আহমদ কায়কাউস।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩

১১.
UN declared 2023 as -
  1. ক) International Year of Millets
  2. খ) International Year of Dialogue as a Guarantee of Peace.
  3. গ) International Year of Reduce Pollution
  4. ঘ) Both ক & খ
ব্যাখ্যা
জাতিসংঘ ২০২৩ সালকে যে বর্ষ হিসেবে ঘোষণা করে – International Year of Millets এবং International Year of Dialogue as a Guarantee of Peace.

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩
১২.
Which of the following words is selected as the "Word of the Year 2022" by Oxford Dictionary?
  1. ক) Stand with
  2. খ) Gaslighting
  3. গ) Goblin mode
  4. ঘ) Woman
ব্যাখ্যা
Oxford Dictionary এর ২০২২ সালের বর্ষসেরা শব্দ – Goblin mode.

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩
১৩.
The United Nations Biodiversity Conference (COP15) was held in which city?
  1. ক) Montreal, Canada
  2. খ) Chicago, United States
  3. গ) Tokiyo, Japan
  4. ঘ) Geneva, Switzerland
ব্যাখ্যা
• ৭-১৯ ডিসেম্বর কানাডার মন্ট্রিলে ১৫তম জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
• এতে অংশ নেয় জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের (সিবিডি) সদস্য ১৯৬ দেশের জলবায়ুমন্ত্রীরা।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ এবং প্রথম আলো।
১৪.
According to the World Trade Statistical Review 2022, which country ranks first in terms of exports?
  1. ক) USA
  2. খ) China
  3. গ) Canada
  4. ঘ) Germany
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান:
৩০ নভেম্বর ২০২২ তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রকাশ করে World Trade Statistical Review 2022 নামক শীর্ষক প্রতিবেদন।

• প্রতিবেদন অনুসারে রপ্তানি ও আমদানিতে শীর্ষ ৩ দেশ
   
রপ্তানি:
১. চীন (৩,৩৬৪ বিলিয়ন মার্কিন ডলার)
২. যুক্তরাষ্ট্র (১,৭৫৪ বিলিয়ন মার্কিন ডলার)
৩. জার্মানি (১,৬৩২ বিলিয়ন মার্কিন ডলার)

আমদানি: 
১. যুক্তরাষ্ট্র (২,৯৩৫ বিলিয়ন মার্কিন ডলার)
২. চীন (২,৬৮৯ বিলিয়ন মার্কিন ডলার)
৩. জার্মানি (১,৪২০ বিলিয়ন মার্কিন ডলার)

• বিশ্ব আমদানিতে বাংলাদেশের অবস্থান ৪৬ তম।
 

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ এবং প্রথম আলো।
১৫.
What method has Bangladesh adopted as a new method of inflation calculation?
  1. ক) PCE
  2. খ) COICOP
  3. গ) CPI
  4. ঘ) CPI, less food and energy
ব্যাখ্যা
মূল্যস্ফীতি হিসাবে নতুন পদ্ধতি COICOP: 
এবারে জাতিসংঘ অনুমোদিত ‘ক্ল্যাসিফিকেশন অব ইনডিভিজুয়্যাল কনজাম্পশন অ্যাকর্ডিং টু পারপাস (কইকপ) ২০১৮’ অনুসারে মূল্যস্ফীতি গণনা করবে বিবিএস। কইকপ পদ্ধতিতে এক ভোক্তার চাহিদা অনুসারে খরচের প্রবণতা ধরে মূল্যস্ফীতি হিসাব করা হয়। নতুন নিয়মে মূল্যস্ফীতি গণনার প্রক্রিয়ায় ২০১৬-১৭ সালের খানা আয় ও ব্যয় জরিপ থেকে মানুষের খরচের প্রবণতা বিবেচনা করা হয়।

এখনো ১৭ বছর আগের ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতি গণনা করা হয়। দেশে বর্তমানে চাল, ডাল, আটা, ময়দা, তেল, সাবান, লবণ, চিনি, স্বর্ণ, বই, খাতা-কলম, যাতায়াত খরচসহ ৪২৬টি পণ্য ও সেবা দিয়ে মূল্যস্ফীতি গণনা করা হয়। তালিকার সকল পণ্য ও সেবার ভার ধরা হয় – ১০০।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১৬.
According to The Economist Intelligence Unit (EIU), which is the least expensive city in the world?
  1. ক) Kabul
  2. খ) Damascus
  3. গ) Nairobi
  4. ঘ) Tehran
ব্যাখ্যা
• দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) এর তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর - সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর) ও নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। এবং সবচেয়ে সস্তা শহর – দামেস্ক (সিরিয়া)।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১৭.
How many Bangladeshi cricketers scored a century in the debut Test?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
• অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন ৪ জন বাংলাদেশি ক্রিকেটার - আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান রাজু ও জাকির হাসান।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১৮.
Who is the female freedom fighter who received the title of 'Bir Protik' in the liberation war?
  1. ক) Kakon Bibi
  2. খ) Nilima Ibrahim
  3. গ) Jahanara Begum
  4. ঘ) Taramon Bibi
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও
- তারামন বিবি।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট
১৯.
When did Dhirendranath Datta demand the use of Bengali language along with Urdu in the Constituent Assembly of Pakistan?
  1. ক) 21 February, 1948
  2. খ) 22 February, 1948
  3. গ) 23 February, 1948
  4. ঘ) 24 February, 1948
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের দাবী পেশ করেন।
- কিন্তু মুসলিম লীগ সদস্যদের তীব্র বিরোধিতায় তার দাবী গৃহিত হয়নি।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২০.
Who is the first martyr of the 1969 revolution?
  1. ক) Professor Shamsuzzoha
  2. খ) Amanullah Asaduzzaman
  3. গ) Sergeant Zahurul Haq
  4. ঘ) Matiur Rahman Mallik
ব্যাখ্যা
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
- মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, মুহম্মদ শামসুদ্দোহা, শহীদ আনোয়ারা বেগম, শহীদ রুস্তম উনারা ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হন।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি।
২১.
Who hoisted the first flag in foreign mission during the liberation war?
  1. ক) Abu Sayeed Chowdhury
  2. খ) M. Hossain Ali
  3. গ) Syed Nazrul Islam
  4. ঘ) Yusuf Ali
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৮ এপ্রিল বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কলকাতায়।
- এদিন কলকাতায় অবস্থিত পাকিস্তান উপ-দূতাবাসের তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

(তথ্যসূত্র: ডেইলি স্টার)
২২.
In 1970 Provincial Council elections were held on -
  1. ক) 7 December, 1970
  2. খ) 17 December, 1970
  3. গ) 7 January, 1971
  4. ঘ) 17 January, 1971
ব্যাখ্যা
১৯৭০ এর নির্বাচন:
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের ও ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অবশ্য ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ফলে দুর্গত ও উপকূলীয় এলাকায় প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে ১৯৭১ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিলো।

- আওয়ামী লীগ দলীয় সভায় ১৯৭০ সালের ১ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত এবং একই বছরের ১৭ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী লীগের দলীয় নির্বাচনি প্রতীক হিসেবে ‘নৌকা’ পছন্দ করেন।
- নির্বাচনে মোট ২৪টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
- জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তানে ২৯৮টি আসন লাভ করে।
-------------------
উল্লেখ্য,
- সাধারণ নির্বাচন পরিচালনার জন্যে ১৯৬৯ সালের ২ জুলাই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করে।
- এই কমিশন পাকিস্তানের জন্যে একটি ভোটার তালিকা প্রণয়ন এবং ১৯৭০ সালে বিচারপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি (পৃষ্ঠা - ১৭৫) ও বাংলাপিডিয়া।