পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ১১: টপিক: পরিমিতি - সরলক্ষেত্র ও ঘনবস্তু [Live Class – 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ৮৮ মিটার হলে এর অর্ধাংশের পরিধির কত হবে?
  1. ক) ৪৪ মিটার
  2. খ) ৮৮ মিটার
  3. গ) ৭২ মিটার
  4. ঘ) ৩৬ মিটার
সঠিক উত্তর:
গ) ৭২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ৮৮ মিটার হলে এর অর্ধাংশের পরিধির কত হবে?

সমাধান:

মনে করি,
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r মিটার,
বৃত্তের পরিধি ২πr মিটার

শর্তমতে,
২πr = ৮৮
⇒ πr = ৪৪
⇒ (২২/৭)r = ৪৪
⇒ r = (৪৪ × ৭)/২২
⇒ r = ১৪

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিধি πr + ২r একক

তাহলে,
ক্ষেত্রটির অর্ধাংশের পরিধি = (২২/৭) × ১৪ + (২ × ১৪)
= ৪৪ + ২৮
= ৭২ মিটার
.
একটি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের দৈর্ঘ্য ৪ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ক) ৪৫°
  2. খ) ৩০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
খ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের দৈর্ঘ্য ১০ মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল ২৫ বর্গমিটার হলে সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:

ধরি,
ত্রিভুজের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে a = ১০ মিটার এবং b = ১০ মিটার,
সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ θ 

ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২)absinθ বর্গমিটার

(১/২)absinθ = ২৫
⇒ absinθ = ৫০
⇒ ১০ × ১০ × sinθ = ৫০
⇒ sinθ = ১/২
⇒ sinθ = sin৩০°
⇒ θ = ৩০°

সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ ৩০°
.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, মেঝেতে প্রতি বর্গমিটারে কার্পেট বিছাতে ২০ টাকা করে মোট ১৩৫২০ টাকা খরচ হলে মেঝের দৈর্ঘ্য কত?
  1. ক) ১৩ মিটার
  2. খ) ১৬৯ মিটার
  3. গ) ৬০ মিটার
  4. ঘ) ৫২ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৫২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, মেঝেতে প্রতি বর্গমিটারে কার্পেট বিছাতে ২০ টাকা করে মোট ১৩৫২০ টাকা খরচ হলে মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার
তাহলে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৪x মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ৪x × x বর্গমিটার = ৪x বর্গমিটার

২০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে
∴ ১৩৫২০ টাকা খরচ হয় (১৩৫২০/২০) বর্গমিটার = ৬৭৬ বর্গমিটার

প্রশ্নমতে,
৪x = ৬৭৬
⇒ x = ১৬৯
⇒ x = ১৩

মেঝের দৈর্ঘ্য ৪ × ১৩ মিটার = ৫২ মিটার
.
৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৬π
  2. খ) ৩৬π
  3. গ) ২১৬π
  4. ঘ) π
সঠিক উত্তর:
ক) ৬π
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬π
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = ৬ মিটার
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ θ = ৬০°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = 


প্রদত্ত বৃত্তকলার ক্ষেত্রফল =
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এর ক্ষেত্রফল ২√৫ বর্গসে.মি. হলে, সমান বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৩ সে.মি.
  2. খ) ৬ সে.মি.
  3. গ) ৯ সে.মি.
  4. ঘ) ৫ সে.মি.
সঠিক উত্তর:
ক) ৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এর ক্ষেত্রফল ২√৫ বর্গসে.মি. হলে, সমান বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a সে.মি.
অসমান বাহুর দৈর্ঘ্য b = ৪ সে.মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =


প্রশ্নমতে,
.
একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯ বর্গমিটার
  2. খ) ১৮ বর্গমিটার
  3. গ) ২৭ বর্গমিটার
  4. ঘ) ৫৪ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য a মিটার

তাহলে,
a3 = ২৭
বা, a = ৩

ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ৬a বর্গমিটার
= ৬ × ৩ বর্গমিটার
= ৬ × ৯ বর্গমিটার
= ৫৪ বর্গমিটার
.
২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল কত? 
  1. ক) ৩০০
  2. খ) ৩১৪
  3. গ) ৮০
  4. ঘ) ৮৬
সঠিক উত্তর:
ঘ) ৮৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল কত? 

সমাধান:


দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০ মিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২০ × ২০ বর্গমিটার = ৪০০ বর্গমিটার

যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত হয়েছে, সেহেতু বৃত্তটির ব্যাস ২০ মিটার,
তাহলে, বৃত্তটির ব্যাসার্ধ ১০ মিটার।
বৃত্তটির ক্ষেত্রফল π × ১০ বর্গমিটার = ৩.১৪ × ১০০ বর্গমিটার = ৩১৪ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল =
(৪০০ - ৩১৪) বর্গমিটার
= ৮৬ বর্গমিটার
.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৩√৩ বর্গমিটার
  3. গ) ৪√৩ বর্গমিটার
  4. ঘ) ৩ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ৪√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১২/৩ মিটার = ৪ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (√৩ ÷ ৪) × ৪  বর্গমিটার
= (√৩ ÷ ৪) × ১৬ বর্গমিটার
=৪√৩ বর্গমিটার
.
সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ, সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৫ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ২৫ মিটার
  4. ঘ) ২.৫ মিটার
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ, সামান্তরিকের ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য কত হবে?

সমাধান:

ধরি,
সামান্তরিকের উচ্চতা h মিটার
সামান্তরিকের ভূমি ২h মিটার
সামান্তরিকের ক্ষেত্রফল ২h × h বর্গমিটার = ২h বর্গমিটার

প্রশ্নমতে,
২h = ৫০
বা, h = ২৫
বা, h = ৫

সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য = ২ × ৫ মিটার = ১০ মিটার
১০.
রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৫০ বর্গ একক
  2. খ) ২০ বর্গ একক
  3. গ) ১৫ বর্গ একক
  4. ঘ) ২৫ বর্গ একক
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 

প্রদত্ত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১০ × ৫ বর্গ একক = ৫০ বর্গ একক

ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × ১০ × ৫ বর্গ একক = ২৫ বর্গ একক

রঙিন অংশের ক্ষেত্রফল (৫০ - ২৫) বর্গ একক = ২৫ বর্গ একক
১১.
একটি তারকে ২২ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিণত করা যায়। তারটিকে বৃত্তে পরিণত করা হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ৪৪ মিটার
  3. গ) ১৪ মিটার
  4. ঘ) ৮৮ মিটার
সঠিক উত্তর:
গ) ১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তারকে ২২ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিণত করা যায়। তারটিকে বৃত্তে পরিণত করা হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে?

সমাধান:

এখানে,
তারের দৈর্ঘ্য = বর্গক্ষেত্রের পরিসীমা = ২২ × ৪ মিটার = ৮৮ মিটার

ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ r মিটার

বৃত্তের পরিধি = তারের দৈর্ঘ্য
২πr = ৮৮
বা, πr = ৪৪
বা, (২২/৭)r = ৪৪
বা, r = (৪৪ × ৭)/২২
বা, r = ১৪ 

বৃত্তটির ব্যাসার্ধ ১৪ মিটার
১২.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪০ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে?
  1. ক) ১২৮০ টাকা
  2. খ) ৯৬০ টাকা
  3. গ) ৪৮০ টাকা
  4. ঘ) ৬৪০ টাকা
সঠিক উত্তর:
খ) ৯৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪০ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে?

সমাধান:

দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ ৪ মিটার
আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার

১ মিটারে খরচ হয় ৪০ টাকা
২৪ মিটারে খরচ হয় (২৪ × ৪০) টাকা = ৯৬০ টাকা
১৩.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ১০০ বর্গমিটার
  2. খ) ৪০√২ বর্গমিটার
  3. গ) ২০০ বর্গমিটার
  4. ঘ) ৪০০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার। এর কর্ণ দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ৪০ মিটার
বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = ৪০/৪ মিটার = ১০ মিটার

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = ১০√২ মিটার

কর্ণটি দ্বারা গঠিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল (১০√২) বর্গমিটার
= ১০০ × ২ বর্গমিটার
= ২০০ বর্গমিটার
১৪.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১২ ও  ৮ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০ বর্গসে.মি.
  2. খ) ৮০ বর্গসে.মি.
  3. গ) ৪৮ বর্গসে.মি.
  4. ঘ) ৩২ বর্গসে.মি.
সঠিক উত্তর:
ক) ৪০ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১২ ও  ৮ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (১/২) × (১২ + ৮) × ৪ বর্গসে.মি.
= (১/২) × ২০ × ৪ বর্গসে.মি.
=৪০ বর্গসে.মি.
১৫.
একটি চাকার ব্যাসার্ধ ২.১ মিটার। ৬০০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ২৩ বার
  2. খ) ৪৬ বার
  3. গ) ৯২ বার
  4. ঘ) ২৮৬ বার
সঠিক উত্তর:
খ) ৪৬ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ২.১ মিটার। ৬০০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:

দেওয়া আছে,
চাকার ব্যাসার্ধ ২.১ মিটার
চাকার পরিধি  ২ × π × ২.১ মিটার
= ২ × (২২/৭) × ২.১ মিটার
= ২ × (২২/৭) × (২১/১০) মিটার
=৬৬/৫ মিটার
=১৩.২ মিটার

আমরা জানি,
চাকা প্রতি ঘুরায় তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

১৩.২ মিটার যায় ১ বারে
৬০০ মিটার যায় (৬০০/১৩.২) বারে
= ৪৫.৪৫ বার ≈ ৪৬ বার
১৬.
একটি ঘনকের আয়তন ৬৪ ঘনসে.মি.। ঘনকটির একটি ধারের সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ১৬π বর্গসে.মি.
  2. খ) ৪π বর্গসে.মি.
  3. গ) ৮π বর্গসে.মি.
  4. ঘ) π বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) ৪π বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪π বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৬৪ ঘনসে.মি.। ঘনকটির একটি ধারের সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে? 

সমাধান:

দেওয়া আছে,
ঘনকের আয়তন ৬৪ ঘনসে.মি.।
ঘনকের ধার = 


বৃত্তটির ব্যাস ৪ সে.মি.
বৃত্তটির ব্যাসার্ধ ২ সে.মি.

বৃত্তটির ক্ষেত্রফল = π ২ বর্গসে.মি.
= ৪π বর্গসে.মি.