পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes৪৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ৮২ Subject - English Literature Topics: 1. Writers of Other Language's and Country's Important Writers. [American Literature, French Literature, Russian Literature, German Literature, African Literature, Asisan Literature etc.] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: Alexandre Dumas, Alice Munro, Arthur Miller, Chinua Achebe, Edgar Allan Poe, Ernest Hemingway, Ezra Pound, Franz Kafka, Gabriel Garcia Marquez, Henry Miller, Leo Tolstoy, Maxim Gorky, Mark Twain, O. Henry (William Sydney Porter), Robert Frost, Toni Morrison, Walt Whitman, William Faulkner, William Somerset Maugham, ii) Other Writers: A. P. J. Abdul Kalam, Arundhati Roy, Jean Pearl Satre, Jules Verne, Fyodor Dostoevsky, Pearl S. Buck, R. K Narayan, Victor Hugo, Voltaire, Sigmund Freud, Wystan Hugh Auden, Wole Soyinka, Salman Rushdie. 2. Impoprtant Writers from all the Ages. [William Shakespeare, William Wordsworth, John Keats, P. B Shelly, Lord Byron, G. B Shaw, T. S Eliot, Bertrand Russell William Butler Yeats.] 3. Quotations and Characters of all Ages. এবং বিষয় - গাণিতিক যুক্তি টপিক - জ্যামিতি i) পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য বহুভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান এবং ত্রিকোণমিতি (মৌলিক বিষয়সমূহ) ii) পরিমিতি। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
The character 'Don Juan' is created by-
  1. Lord Byron
  2. Walt Whitman
  3. W. B Yeats 
  4. Ernest Hemingway 
ব্যাখ্যা

• The character 'Don Juan' is in the satire 'Don Juan', which is written by Lord Byron.

• Don Juan:
- Romantic period -এর অন্যতম poet and satirist Lord Byron -এর অনবদ্য সৃষ্টি "Don Juan" হচ্ছে একটি epic satire.
- এই কবিতার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে - Don Juan.
- তাকে ঘিরে কবিতার মূল কাহিনী আবর্তিত হয়েছে।
- তার নামেই কবিতাটির নামকরণ করা।
- এটি ১৮১৯ থেকে ১৮২৪ সালের মধ্যে রচিত হয় এবং অসমাপ্ত অবস্থায় রয়ে যায়।
- এই কবিতাটি Byron -এর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত হয় এবং এতে সমাজ, নৈতিকতা, রাজনীতি ও প্রেম নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ করা হয়েছে।

• Main characters:
- Don Juan,
- Donna Inez,
- Donna Julia,
- Don Alfonso, etc.

• Lord Byron:
- Lord Byron রোমান্টিক যুগের কবি ছিলেন। 
- তিনি 'Rebel Poet' নামে পরিচিত। 
- তার পুরো নাম George Gordon Byron. 
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)। 
- তার বিখ্যাত epic (মহাকাব্য) হচ্ছে Don Juan.

• His famous works:
- The Vision of Judgment,
- Hours of Idleness (collection of poems),
- Heaven and Earth,
- Childe Harold’s Pilgrimage (Famous poem),
- Don Juan (Famous epic satire),
- The Bride of Abydos,
- Beppo,
- The Corsair,
- The Prisoner of Chillon,
- The Two Foscar, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
O. Henry was famous ______.
  1. novel
  2. play
  3. poem
  4. short story
ব্যাখ্যা

• "O. Henry" was famous for writing short story.

• O' Henry (1862-1910):
- O' Henry লেখকের আসল নাম নয়, বরং এটি মার্কিন লেখক William Sidney/Sydney Porter -এর একটি ছদ্ম নাম।
- তিনি ছিলেন একজন জনপ্রিয় আমেরিকান ছোটগল্প লেখক।
- তার লেখায় উঠে এসেছে নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনের নানা কাহিনী।
- হাস্যরসাত্মক আর নাটকীয় বর্ণনা তার ছোটগল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য।
- Surprise ending বা গল্পগুলো আকস্মিক শেষ হয়ে যাওয়ার নতুন একটি প্রবনতা তিনিই প্রথম চালু করেছিলেন।
- তার গল্পগুলিতে হাস্যরস, সহানুভূতি এবং মানব প্রকৃতির গভীর উপলব্ধি দেখা যায়।

• Notable works:
- Heart of the West,
- O. Henry Encore,
- O.Henryana,
- Roads of Destiny,
- Sixes and Sevens,
- Strictly Business,
- The Four Million,
- The Furnished Room,
- The Gift of the Magi,
- The Last Leaf,
- The Ransom of Red Chief,
- The Trimmed Lamp,
- The Voice of the City,
- Waifs and Strays,
- Whirligigs, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.

.
The novel The Sun Also Rises was written by-
  1. Ernest Hemingway
  2. W. B Yeats
  3. Chinua Achebe
  4. Edgar Allan Poe
ব্যাখ্যা

• 'The Sun Also Rises' is a novel written by Ernest Hemingway.

• The Sun Also Rises:
- Ernest Hemingway রচিত প্রথম সার্থক বা গুরুত্বপূর্ণ উপন্যাস।
- এটি প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। উপন্যাসটির অপর নাম Fiesta, এই নামে এটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে ‘’Lost Generation’’ বা সেসময়ের তরুণ প্রজন্মের কাছে যুদ্ধের প্রভাব কেমন ছিল তা আঁচ করা যায় এই উপন্যাসটি থেকে।
- কাহিনী স্পেন এবং প্যারিসের বিভিন্ন স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

• Ernest Hemingway (1899-1961):
- Ernest Hemingway ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
- তার পুরো নাম Ernest Miller Hemingway.
- তার লেখার সহজ ও সংক্ষিপ্ত গদ্যশৈলী এবং বাস্তবধর্মী চরিত্রচিত্রণ তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1954 সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- এছাড়া The Old Man and the Sea উপন্যাসের জন্য 1953 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

• Notable works:
- The Sun Also Rises,
- The Old Man and The Sea,
- A Farewell to Arms,
- Green Hills of Africa
- The Fifth Column,
- In Our Time, etc.

• Note: The Sun Rising হলো John Donne লিখিত একটি কবিতা।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
Who is the poet of the poem 'Ode to a Nightingale'?
  1. Alexandre Dumas
  2. Alice Munro
  3. Arthur Miller
  4. John Keats 
ব্যাখ্যা

• John Keats is the poet of the poem 'Ode to a Nightingale'.

• 'Ode to a Nightingale'
- ১৮২০ সালে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল।
- এই কবিতাটিকে গণ্য করা যায় meditation upon art and life হিসেবে।
- John Keats মোট ছয়টি গুরুত্বপূর্ণ ode লিখেছেন, তার মধ্যে এই কবিতাটি অন্যতম।
- The poet’s visionary happiness in communing with the bird is contrasted with the dead weight of human grief and sickness and the transience of youth and beauty.
- The song of the nightingale is seen as a symbol of art that outlasts mortal life.

• John Keats
- John Keats ছিলেন একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি।
- Keats -এর কবিতাগুলি তার সংবেদনশীলতা, সৃষ্টিশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য পরিচিত।
- তিনি ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং তার কাজগুলি আধুনিক কবিদের ওপর গভীর প্রভাব ফেলে।
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।
- এছাড়া তাকে Poet of sensuousness ও বলা হয়।

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- Ode to a Nightingale,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci, etc.

• Note:
- The Nightingale হলো Samuel Taylor Coleridge -এর লিখা কবিতা।
- আবার, The Nightingale নামে Sir Philip Sidney ও একটি কবিতা লিখেছেন।

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. Poetry Foundation.

.
What literary style is “The Luncheon” best known for? 
  1. Romantic
  2. Tragic
  3. Humorous and satirical
  4. Gothic
ব্যাখ্যা

• The short story "The Luncheon" humorously criticizes human greed, pretension, and social hypocrisy.

• The Luncheon:

- “The Luncheon” গল্পটি মূলত হাস্যরসাত্মক (Humorous) এবং ব্যঙ্গাত্মক (Satirical) শৈলীতে লেখা।
- গল্পে লেখক অত্যন্ত মজার ও সূক্ষ্ম কৌতুকের মাধ্যমে মানুষের লোভ, ভণ্ডামি এবং সামাজিক ভদ্রতার দুর্বলতা তুলে ধরেছেন।
- সেই নারী চরিত্রটি মুখে খুব সংযমী হওয়ার কথা বললেও বাস্তবে দামী ও অতিরিক্ত খাবার অর্ডার করে—এটি একটি ব্যঙ্গ (satire).
- লেখকের আর্থিক সংকট এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা গল্পটিকে আরও হাস্যকর করে তোলে।
- এই গল্পটি লেখকের হাস্যরসাত্মক শৈলী এবং মানব প্রকৃতির দুর্বলতা নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
- লেখকের একজন মেয়ে ভক্ত চিঠি পাঠায় সে লেখকের সাথে একান্তে দেখা করতে চায়। দেখা করার স্থান হিসেবে সে The Luncheon রেঁস্তোরা প্রস্তাব করে।
- প্রসঙ্গত: উল্লেখ্য যে, এটা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত একটি রেঁস্তোরা। লেখকের আর্থিক অবস্থা মোটামুটি। প্রথমে সংকোচ করলেও পরে তিনি রাজি হন।
- নির্দিষ্ট দিন ডেটিং এ লেখক নিজের জন্য সবচেয়ে সস্তা খাবার অর্ডার করলেও, সেই মহিলাটি দামী দামী এবং দুর্লভ খাবার একের পর এক অর্ডার করতে থাকেন।
- লেখক মহিলাকে অনাকর্ষণীয় মনে করেন। ভদ্রতার খাতিরে তিনি মানাও করতে পারছিলেন না। লেখকের পুরো মাসের খরচ দিয়ে তিনি কোন রকম সেদিন খাবার বিল পরিশোধ করেন।
- গল্পের শেষে দেখা যায়, লেখকের সাথে আবার সেই মহিলার দেখা হয় ২০ বছর পর। তিনি আবিষ্কার করেন মহিলাটি এখন অতিরিক্ত স্থুলতার কারণে কিম্ভূতকিমাকার আকৃতি ধারণ করেছে।

• Willam Somerset Maugham (1874-1965):
- William Somerset Maugham ছিলেন একজন প্রখ্যাত ইংরেজী লেখক, নাট্যকার এবং উপন্যাসিক।
- তিনি ২৫ জানুয়ারী ১৮७৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৬৫ সালে মারা যান।
- তার লেখায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক, এবং জীবনের জটিলতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।
- He wrote the play: The Land of Promise.

• Notable works: (Novels)
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

Source:
1. Britannica.
2. SparkNotes.

.
"To err is human, to forgive, divine." is said by -
  1. Lord Byron
  2. Bertrand Russell 
  3. Alexander Pope 
  4. Robert Frost 
ব্যাখ্যা

• "To err is human, to forgive, divine." This is quoted by Alexander Pope.
-  This line is from his book “An Essay on Criticism".
- এর বাংলা অর্থ - মানুষ মাত্রেই ভুল; ক্ষমা করা স্বর্গীয়।

• Alexander Pope:
- তিনি Neo-Classical Period- এর Augustan Age এর কবি ও satirist. 
- তার নাম অনুসারে Augustan Age -এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- তিনি Mock Heroic Poet নামে পরিচিত।
- তিনি ইংরেজি সাহিত্যের বুদ্ধিদীপ্ত সাহিত্যিকদের মধ্যে অন্যতম। 
- তিনি গ্রিক কবি Homer -এর কালজয়ী সৃষ্টি 'The Iliad' এবং 'The Odysse' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।

• Some famous quotations by Alexander Pope:
- 'Charms strike the sight but merit strikes the heart',
- 'A little learning is a dangerous thing',
- 'To err is human, to forgive is divine',
- 'Fools rush in where angels fear to tread',
- 'An honest man is the noblest work of God',
- 'The proper study of mankind is a man',
- 'Hope springs eternal in the human breast'.

• Poems by Alexander Pope:
- The Rape of the Lock,
- An Essay on Criticism,
- The Dunciad,
- The Imitation of Horace,
- An Essay on Man, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
Which of the following books is written by A. P. J. Abdul Kalam? 
  1. The Sound and the Fury
  2. Wings of Fire
  3. Man of Destiny
  4. Long Walk to Freedom 
ব্যাখ্যা

• Correct Answer: খ) Wings of Fire.

- Wings of Fire is the autobiography of A. P. J. Abdul Kalam, first published in 1999.

• Wings of Fire:
- হলো A. P. J. Abdul Kalam-এর আত্মজীবনী। এটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল।
- এই বইতে Kalam তার শৈশবকাল থেকে বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত জীবনযাত্রা এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও অর্জনের গল্প ব্যক্ত করেছেন।
বইটি মূলত স্বপ্ন, পরিশ্রম, দৃঢ়তা এবং বিশ্বাসের শক্তি তুলে ধরে।
- A. P. J. Abdul Kalam-কে “Missile Man of India” বলা হয়।
- তিনি ভারতের ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ২০০২–২০০৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

• A.P.J. Abdul Kalam:
- A.P.J. Abdul Kalam পুরো নাম Avul Pakir Jainulabdeen Abdul Kalam. 
- ১৯৩১ সালে তিনি ভারতে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন ভারতীয় বিজ্ঞানী ও রাজনীতিবিদ ছিলেন।
- ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
- A. P. J. Abdul Kalam is known as 'Missile Man.'
- তিনি যেই কর্মসূচির পরিকল্পনা করেছিলেন তার ফলে বেশ কয়েকটি সফল ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল।
- এজন্য তিনি ভারতের 'Missile Man' নামে পরিচিত ছিলেন।

• Some of his famous books:
- Wings of Fire,
- Ignited Mind,
- Inspiring Thought,
- The Luminous Sparks,
- Turning Points,
- You are Born to Bloom,
- Target 3 Billion,
- Indomitable Spirit,
- My Journey, etc.

• অন্যদিকে,
- The Sound and the Fury - a novel by William Faulkner.
- Man of Destiny - a one-act play written by George Bernard Shaw.
- Long Walk to Freedom - an autobiography by Mandela.

Source: Britannica and goodreads.com

.
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
This quotation is from-
  1. Macbeth
  2. Hamlet
  3. Othello
  4. Romeo and Juliet
ব্যাখ্যা

• "All the perfumes of Arabia will not sweeten this little hand."
- This quotation is taken from- Macbeth.

• Macbeth:
- Macbeth is Shakespeare’s greatest tragedies tells the story of the fall of a Scottish nobleman.
- এই Tragedy টি হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র/ tragic hero.
- এটি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত এই tragedy টিShakespeare রচিত Tragedy গুলোর  মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত।
-  Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.
- নাটকে দেখা যায় তিনজন ডাইনী সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more death.

• নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan এর হত্যা ও তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
- এটি Shakespeare এর সবচেয়ে ছোট Tragedy এবং Macbeth হলো এর প্রধান চরিত্র।
- তাকে tragic hero ও বলা হয়।

• Famous quotations of Macbeth:
- "Fair is foul, and foul is fair."
- "All the perfumes of Arabia will not sweeten this little hand."
- "What's done cannot be undone."
- "Life is but a walking shadow, a poor player."
- "Is this a dagger which I see before me, the handle toward my hand?"
- "Look like an innocent flower But be the serpent under it."

• William Shakespeare (1564-1616)
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

.
Who is the author of the novel The Three Musketeers? 
  1. Victor Hugo
  2. Alexandre Dumas
  3. Charles Dickens
  4. Jules Verne
ব্যাখ্যা

• Correct Answer : Alexandre Dumas.

• The Three Musketeers:
- The Three Musketeers প্রথম প্রকাশিত হয় ১৮৪৪ সালে, ফরাসি ভাষায় Les Trois Mousquetaires নামে।
- এটি বিখ্যাত ফরাসি সাহিত্যিক Alexandre Dumas-এর লেখা একটি ক্লাসিক ঐতিহাসিক উপন্যাস।
- উপন্যাসটি মূলত সাহসিকতা, বন্ধুত্ব এবং বীরত্বের এক স্মরণীয় গল্প।
- গল্পের কেন্দ্রীয় চরিত্র D’Artagnan, একজন তরুণ ও নির্ভীক যুবক, যিনি প্যারিসে আসেন রাজকীয় মস্কেটিয়ার বাহিনীতে যোগ দেওয়ার উদ্দেশ্যে।
- সেখানে তার পরিচয় হয় তিনজন প্রখ্যাত মস্কেটিয়ারের সঙ্গে—
- Athos, একজন অভিজাত ও অভিজ্ঞ যোদ্ধা;
- Porthos, শক্তিশালী ও প্রাণচঞ্চল;
- এবং Aramis, বুদ্ধিমান ও ধর্মপরায়ণ।
- তারা সবাই ফ্রান্সের রাজা Louis XIII-এর অধীনে রাজকীয় রক্ষী বাহিনীতে কর্মরত।
- উপন্যাসের কাহিনি ফ্রান্সের রাজনীতি, ষড়যন্ত্র, প্রেম এবং প্রতিশোধকে ঘিরে আবর্তিত হয়।
- D’Artagnan ও তার বন্ধুরা একসঙ্গে কাজ করে রাজাকে রক্ষা করতে এবং কূটকৌশলী Cardinal Richelieu ও তার গুপ্তচর Milady de Winter-এর ষড়যন্ত্র ব্যর্থ করে।

• Main Characters:
- D'Artagnan (Hero/ Protagonist),
- Athos: Leader of the three musketeers.
- Porthos: One of the three musketeers.
- Aramis: One of the three musketeers.
- Cardinal Richelieu,
- King Louis XIII,
- Monsieur de Treville,
- Monsieur Bonacieux,
- Madame Bonacieux,
- Lady de Winter, etc.

• Alexandre Dumas (1802-1870)
- Alexandre Dumas, père ছিলেন উনিশ শতকের অন্যতম জনপ্রিয় ও বহুপ্রজ ফরাসি লেখক।
- Alexandre Dumas প্রথমে একজন নাট্যকার হিসেবে এবং তারপরে ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে, বিশেষ করে The Count of Monte Cristo এবং The Three Musketeers' এর মতো কাজের জন্য একটি খ্যাতি অর্জন করতে সফল হন।
- যদিও তিনি সর্বজনস্বীকৃত শ্রেষ্ঠ সাহিত্যিক নন, তবু তার লেখাগুলি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

• Alexandre Dumas -এর উপন্যাসের মধ্যে রয়েছে:
- Twenty Years After,
- Black Tulip,
- The New Troy, etc.

Source: Britannica.

১০.
Alice Munro is best known as a: 
  1. Novelist from France
  2. Poet from England
  3. Canadian short story writer
  4. Playwright from USA
ব্যাখ্যা

Correct Answer: গ) Canadian short story writer.

- Alice Munro একজন কানাডিয়ান লেখিকা, যিনি প্রধানত ছোটগল্প (short stories) লেখার জন্য পরিচিত।

- তাকে “master of the contemporary short story” বলা হয়।
- তাঁর লেখায় সাধারণত মানব সম্পর্ক, নৈতিক জটিলতা, এবং দৈনন্দিন জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণ ফুটে ওঠে।
- Alice Munro-কে 2013 সালে নোবেল পুরস্কার in Literature দেওয়া হয়।

• Alice Munro:
- Alice Munro-এর আসল নাম Alice Ann Laidlaw, তিনি একজন প্রখ্যাত কানাডিয়ান ছোটগল্প লেখিকা।
- তিনি তাঁর সুনিপুণভাবে নির্মিত গল্পের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
- ২০১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- পুরস্কার প্রদানকালে Swedish Academy তাকে “master of the contemporary short story” হিসেবে বর্ণনা করেছে।
- Munro-এর রচনায় সুনির্দিষ্ট চিত্রণ এবং বর্ণনাশৈলী লক্ষ্য করা যায়, যা কাব্যিক (lyrical), আকর্ষণীয় (compelling), সংক্ষিপ্ত (economical), এবং গভীর (intense)। তার লেখায় মানুষের মানসিকতা এবং দৈনন্দিন জীবনের জটিলতা ও গভীরতা অত্যন্ত সুচিন্তিতভাবে প্রকাশিত হয়।

উল্লেখযোগ্য রচনা:
- A Wilderness Station
- Dance of the Happy Shades
- Dear Life
- Runaway

The Progress of Love

Open Secrets

The Bear Came Over the Mountain

The Lives of Girls and Women

The View from Castle Rock

সূত্র: Britannica.

১১.
For which play did Arthur Miller win the Pulitzer Prize?
  1. The Death of a Salesman
  2. A View From the Bridge
  3. All My Sons
  4. After the Fall 
ব্যাখ্যা

• Correct Answer: ক) The Death of a Salesman.


- Arthur Miller একজন প্রখ্যাত American playwright, যিনি মূলত আধুনিক আমেরিকান নাটকের জন্য খ্যাত।
- তার লেখা নাটক The Death of a Salesman (1949) জন্য তিনি Pulitzer Prize লাভ করেন।
- নাটকটি মূলত Willy Loman নামক চরিত্রের জীবনের ট্র্যাজেডি এবং সাধারণ মানুষের সংগ্রাম, নৈতিক সংকট ও সমাজের বাস্তবতা তুলে ধরে।

The Death of a Salesman:
- The Death of a Salesman হলো Arthur Miller-এর রচিত একটি বিখ্যাত দুই অঙ্কের নাটক।
- এটি লেখা হয় ১৯৪৮ সালে এবং ১৯৪৯ সালে মঞ্চস্থ হয়।
- এই নাটকের জন্য Miller পুলিৎজার পুরস্কার লাভ করেন।
- নাটকের প্রধান চরিত্র (protagonist) হলেন Willy Loman, যার জীবনের ট্র্যাজেডি নাটকে তুলে ধরা হয়েছে।
- Willy সারাজীবন “American Dream” অর্জনের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত বুঝতে পারে যে তিনি একজন স্বামী ও পিতা হিসেবে ব্যর্থ।

Arthur Miller (1915–2005):
- তাঁর পুরো নাম Arthur Asher Miller.
- তিনি একজন প্রখ্যাত American playwright.
- Miller প্রধানত আধুনিক আমেরিকান নাটকের জন্য পরিচিত।
- তার রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, নৈতিক সংকট এবং সমাজের বাস্তবতা বারবার ফুটে ওঠে।
- তিনি সবচেয়ে বেশি পরিচিত Death of a Salesman (1949) নাটকের জন্য।

উল্লেখযোগ্য নাটকসমূহ (Notable Works):
- Death of a Salesman.
- A Memory of Two Mondays.
- A View From the Bridge.
- After the Fall.
- All My Sons.
- Finishing the Picture.
- Incident at Vichy.
 
অন্যান্য অপশনগুলো:
- A View From the Bridge, All My Sons, After the Fall → এগুলোও Miller-এর রচনা, কিন্তু Pulitzer Prize পাননি।
 
Source: Britannica.

১২.
Who is known as the "Father of Modern African Literature"? 
  1. Wole Soyinka
  2. Ngugi wa Thiong'o
  3. Chinua Achebe
  4. Chimamanda Ngozi Adichie
ব্যাখ্যা

• Correct Answer: গ) Chinua Achebe.

• Chinua Achebe:
- একজন প্রখ্যাত নাইজেরিয়ান ঔপন্যাসিক, যিনি ২০শ শতকের সবচেয়ে অসাধারণ সাহিত্যকর্মের জন্য বিশ্বব্যাপী পরিচিত।
- তাঁকে “Father of Modern African Literature” বলা হয়।
- তাঁর প্রথম ইংরেজিতে রচিত উপন্যাস Things Fall Apart (1958), যা ১৯৬০-এর দশকে নাইজেরিয়ান সাহিত্য পুনর্জাগরণের (literary renaissance) জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে Arrow of God, A Man of the People, এবং Anthills of the Savannah.

Essays:
• Morning Yet on Creation Day (1975),
• Hopes and Impediments (1988),
• Home and Exile (2000),
• The Education of a British-Protected Child (2009),
• There Was a Country: A Personal History of Biafra (autobiographical).

Other Options:
- Wole Soyinka → নাইজেরিয়ার নাট্যকার ও নোবেল বিজয়ী, Father of Modern African Literature নয়। 
- Ngugi wa Thiong'o → কেনিয়ার লেখক।
- Chimamanda Ngozi Adichie → আধুনিক নাইজেরিয়ান লেখিকা, Achebe নয়।

Source: Britannica and poetry foundation.

১৩.
Who is called the “father of modern detective stories”? 
  1. Arthur Conan Doyle
  2. Agatha Christie
  3.  Edgar Allan Poe
  4. Wilkie Collins
ব্যাখ্যা

• Correct Answer: গ) Edgar Allan Poe.

- Edgar Allan Poe:
- তিনি একজন প্রখ্যাত American short-story writer, poet, critic, and editor.
- তাঁকে বলা হয় “the father of modern detective stories”, কারণ তাঁর লেখা “The Murders in the Rue Morgue” আধুনিক গোয়েন্দা গল্পের সূচনা করেছিল।
- তাঁর সাহিত্যকর্ম আজও গোয়েন্দা গল্প এবং ভয়ের গল্পের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।
- তিনি gothic literature এবং রহস্যধর্মী সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

Famous Works:
- তাঁর কবিতা “The Raven” (1845) আমেরিকান সাহিত্যের অন্যতম সুপরিচিত কবিতা।
- তাঁর অন্যান্য বিখ্যাত গল্পের মধ্যে রয়েছে The Tell-Tale Heart, The Black Cat, The Fall of the House of Usher.

• Other Options:
• Arthur Conan Doyle → Sherlock Holmes-এর লেখক, কিন্তু modern detective story-এর পিতা নয়
• Agatha Christie → রহস্য গল্পের বিখ্যাত লেখিকা, কিন্তু “father of modern detective stories” নয়
• Wilkie Collins → Victorian era-এর ইংরেজি রহস্য লেখক, কিন্তু Poe-এর সমকক্ষ নয়

 Source: Britannica. Live MCQ Lecture.

১৪.
Which of the following works was not written by Ernest Hemingway?
  1. The Old Man and the Sea
  2. The Sun Also Rises
  3. A Farewell to Arms
  4. The Great Gatsby
ব্যাখ্যা

• Correct Answer: The Great Gatsby.

- Ernest Hemingway, বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার, যিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে A Farewell to Arms, The Old Man and the Sea, The Sun Also Rises, For Whom the Bell Tolls ইত্যাদি।
- The Great Gatsby লিখেছেন F. Scott Fitzgerald, Hemingway-এর লেখা নয়।
- Hemingway-এর রচনাগুলি সংক্ষিপ্ত, পরিষ্কার এবং শক্তিশালী স্টাইলের জন্য পরিচিত।
 

• Ernest Hemingway (1899–1961):

- তাঁর লেখা সংক্ষিপ্ত, স্পষ্ট এবং শক্তিশালী স্টাইলের, যা ২০শ শতাব্দীর আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
- Hemingway তার দুঃসাহসিক জীবনযাপনের জন্যও বিখ্যাত ছিলেন।

উল্লেখযোগ্য রচনা:
- A Farewell to Arms
- The Old Man and the Sea
- The Sun Also Rises
- For Whom the Bell Tolls
- A Moveable Feast
- Green Hills of Africa
- The Snows of Kilimanjaro
- Death in the Afternoon

Source: Britannica. Live MCQ Lecture.

১৫.
Ezra Pound was famous as a/an –
  1. Novelist
  2. Poet
  3. Playwright
  4. Short-story writer 
ব্যাখ্যা

• Correct Answer: খ) Poet.

• Ezra Pound:
- একজন প্রখ্যাত আধুনিক আমেরিকান কবি।
- তিনি ২০শ শতকের Imagist movement এবং আধুনিক কবিতার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- Pound-এর কবিতা সংক্ষিপ্ত, দৃঢ় এবং সৃজনশীল রূপে লেখা হয়।
- তিনি কবিতার মাধ্যমে নতুন ধারার রূপ ও ছন্দ নিয়ে আসার জন্য বিখ্যাত।
 
• Notable Works:
- The Cantos.
- Ripostes.
- Hugh Selwyn Mauberley.
- Personae.
- Cathay.

Source: Britannica. Live MCQ Lecture.

১৬.
The Metamorphosis is a work by - 
  1. Franz Kafka
  2. Mark Twain
  3. O. Henry
  4. Robert Frost
ব্যাখ্যা

• The Metamorphosis:
- The Metamorphosis হলো Franz Kafka-এর লেখা একটি বিখ্যাত novella.
- এটি ১৯১৫ সালে জার্মান ভাষায় Die Verwandlung নামে প্রকাশিত হয়।
- গল্পের প্রধান চরিত্র Gregor Samsa, যিনি একদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে এক বিশাল পোকায় পরিণত দেখেন।
- গল্পটি মানুষের বিচ্ছিন্নতা, পরিবারিক সম্পর্ক এবং আধুনিক জীবনের উদাসীনতার উপরে আলোকপাত করে।
- The Metamorphosis আধুনিক সাহিত্য ও existentialist thought-এর অন্যতম গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।

Franz Kafka (1883-1924)
- Franz Kafka ছিলেন একজন প্রভাবশালী জার্মান ভাষার লেখক, যার রচনা অস্তিত্ববাদী (Existentialist) এবং আধুনিকতাবাদী (Modernist) সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে।
- তার লেখায় মানবজীবনের বিচ্ছিন্নতা, অস্বস্তি, অযৌক্তিকতা, এবং আমলাতান্ত্রিক জটিলতা ফুটে ওঠে।
- তার সাহিত্যকর্ম বিশেষ করে উপন্যাস "Der Prozess" (১৯২৫; "The Trial") এবং গল্প "Die Verwandlung" (১৯১৫; "The Metamorphosis") - বিশ শতকের ইউরোপ ও উত্তর আমেরিকার মানুষের মধ্যে অনুভূত উদ্বেগ ও বিচ্ছিন্নতার (anxieties and alienation) প্রতিফলন ঘটায়।
- Franz Kafka একজন ব্যতিক্রমী ও রহস্যময় লেখক, যার রচনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
- His The Metamorphosis, a novella which was published in German as Die Verwandlung in 1915.

• Notable works:
- The Trial (novel),
- The Castle,
- Amerika (novel),
- In the Penal Colony,
- The Metamorphosis (novella),
- Meditation,
- The Judgment,
- Description of a Struggle,
- Letter to Father, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
3. Goodreads.com

১৭.
Ozymandias is a work by-
  1. Percy Bysshe Shelley
  2. Lord Byron
  3. Henry Miller
  4. Gabriel Garcia Marquez
ব্যাখ্যা

• Corect answer: Percy Bysshe Shelley.

• Ozymandias:

- Ozymandias হলো Percy Bysshe Shelley-এর লেখা একটি বিখ্যাত কবিতা।
- কবিতায় একটি বিশাল মূর্তির ধ্বংসাবশেষকে মরুভূমির মধ্যে বর্ণনা করা হয়েছে।
- মূর্তির স্তম্ভে খোদাই করা লেখা দেখায় Ozymandias-এর অহংকার ও ক্ষমতা।
- কবিতাটি মানুষের ক্ষমতা ও সাম্রাজ্যের অবশ্যম্ভাবী পতনকে প্রতিফলিত করে।
- এটি সময়, অহংকার এবং পার্থিব গৌরবের অস্থায়ীত্বের দিকে মনোযোগ আকর্ষণ করে।

Percy Bysshe Shelley:
- Percy Bysshe Shelley (১৭৯২-১৮২২) Romantic যুগের একজন বিশিষ্ট ইংরেজ কবি ছিলেন।
- তিনি তার লিরিকাল এবং ভিশনারি কবিতার জন্য সুপরিচিত।
-Shelley প্রায়শই তার রচনায় স্বাধীনতা, বিপ্লব, প্রেম এবং প্রকৃতির শক্তি নিয়ে লিখেছেন।

- তিনি Lord Byron-এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং অনেক পরবর্তী লেখক ও কবিকে প্রভাবিত করেছেন।

 Source: Britannica. Live MCQ Lecture.

১৮.
Who is the poet of the line, "All at once I saw a crowd, a host of golden daffodils."
  1. William Blake
  2. William Wordsworth
  3. John Keats
  4. Percy Bysshe Shelley 
ব্যাখ্যা

35 BCS

• William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।

• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।

• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'

• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.

• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.

• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes

Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

১৯.
Who is known as the 'Nature poet' and 'Regional poet' of America?
  1. Walt Whitman
  2. Edgar Allan Poe
  3. Robert Frost
  4. Emily Dickinson
ব্যাখ্যা

• Correct Answer: গ) Robert Frost.

- Robert Frost-এর কবিতায় প্রকৃতি এবং New England-এর গ্রামীণ জীবন মূল বিষয়।
- এই কারণে তিনি ‘Nature poet’ এবং ‘Regional poet’ নামে পরিচিত।
- তার কিছু বিখ্যাত কবিতা হলো The Road Not Taken, Mending Wall, এবং Stopping by Woods on a Snowy Evening.

• Robert Frost:
- Robert Lee Frost একজন প্রখ্যাত আমেরিকান কবি।
- তিনি New England-এর গ্রামীণ জীবন ও মানুষের দৈনন্দিন জীবনধারার চিত্রায়নের জন্য বিশেষভাবে পরিচিত।
- তার কবিতা সহজ ভাষা, বাস্তব চিত্রায়ন এবং প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে।
- তাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়।
- Frost ‘Nature poet’ এবং ‘Regional poet’ হিসেবে খ্যাত।
- তিনি চারবার Pulitzer Prize লাভ করেছেন।

বেশি পরিচিত কবিতাসমূহ:
- The Road Not Taken.
- Mending Wall.
- Stopping by Woods on a Snowy Evening.
- Nothing Gold Can Stay.
- After Apple-Picking.
- Home Burial.

Source: Britannica. Live MCQ Lecture.

২০.
Who was Voltaire? 
  1. A French novelist of Romantic period
  2. A French Enlightenment writer and philosopher
  3. An American poet
  4. An English playwright
ব্যাখ্যা

Voltaire (1694–1778):
- Voltaire ছিলেন একজন ফরাসি লেখক, দার্শনিক এবং উদার চিন্তাবিদ।
- তিনি Enlightenment যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা ধর্ম ও রাজনৈতিক কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন।
- তার লেখা দ্রুততা, বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ ব্যঙ্গের জন্য বিখ্যাত।
- Voltaire-এর চিন্তাধারা মানবাধিকার, স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- তিনি তার জীবদ্দশায় উপন্যাস, নাটক, প্রবন্ধ ও চিঠিপত্র রচনা করেছেন।
 
Notable Works:
- Candide.
- Letters on England.
- Treatise on Tolerance.
- Zadig.
- Micromegas.

Source: Britannica. Live MCQ Lecture.

২১.
Which literary period does T.S. Eliot belong to?
  1. Romantic
  2. Victorian
  3. Modern
  4. Renaissance
ব্যাখ্যা

• Correct Answer: গ) Modern.

- T.S. Eliot ছিলেন Modernist literary period-এর একজন প্রধান কবি।
- Modernist period-এ সাহিত্যে নতুন শৈলী, উদাসীনতা, জটিলতা এবং আধুনিক জীবনের বিভ্রান্তি প্রকাশ পায়।
- Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land ও The Love Song of J. Alfred Prufrock এই বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

T.S. Eliot (1888–1965):
- তাঁর পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি ছিলেন একজন American-English কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক।
- T.S. Eliot Modernist Poetry-এর পথিকৃৎ হিসেবে পরিচিত।
- তিনি আধুনিক কবিতায় নতুন শৈলী এবং দৃষ্টিভঙ্গি প্রবর্তন করেছেন।
- Eliot-এর কাজ আধুনিক সাহিত্য ও কবিতার ওপর গভীর প্রভাব ফেলেছে।

Notable Works:
- The Love Song of J. Alfred Prufrock.
- The Waste Land.
- Four Quartets.
- Murder in the Cathedral.
- The Elder Statesman.
- The Family Reunion.
- The Metaphysical Poets.
- The Sacred Wood.

Source: Britannica. Live MCQ Lecture.

২২.
Who was the first Irish poet to receive the Nobel Prize in Literature?
  1. Samuel Beckett
  2. Seamus Heaney
  3. W. B. Yeats
  4. Oscar Wilde
ব্যাখ্যা

• Correct Answer: গ) W. B. Yeats.

- W. B. Yeats ছিলেন প্রথম আইরিশ কবি যিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
- তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য, রাজনীতি ও নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা দ্বারা প্রভাবিত।
- তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং নাটক ও কবিতার মাধ্যমে আধুনিক আয়ারলিশ সাহিত্যকে সমৃদ্ধ করেন।

W. B. Yeats:
- W. B. Yeats ছিলেন একজন আইরিশ কবি।
- তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি হিসেবে মানা হয়।
- তিনি প্রথম আইরিশ কবি যিনি সাহিত্যে Nobel Prize অর্জন করেন।
- কবি ও নাট্যকার হিসেবে তার সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির দ্বারা প্রভাবিত।
- নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার কবিতাগুলোতে লক্ষ্য করা যায়।
- ১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
- তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন।

নাটকসমূহ:
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Four Plays for Dancers,
- Calvary,
- Cathleen ni Houlihan,
- The Countess Cathleen.

প্রধান কবিতাসমূহ:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other Poems,
- The Second Coming,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Easter 1916,
- Leda and The Swan.

Prose:
- A Vision,
- Celtic Twilight (essay).

Source: Britannica and Live MCQ Lecture.

২৩.
Who is the author of "The God of Small Things"?
  1. Jhumpa Lahiri
  2. Arundhati Roy
  3. Kiran Desai
  4. Anita Desai
ব্যাখ্যা

• Correct Answer: খ) Arundhati Roy.

- "The God of Small Things" ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিল এবং এর জন্য Arundhati Roy Booker Prize লাভ করেন।
- উপন্যাসে কেরালার একটি মাতৃপ্রধান পরিবারের গল্প এবং সামাজিক, লিঙ্গভিত্তিক ও রাজনৈতিক সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে।
- এটি শুধুমাত্র প্রেমের গল্প নয়, বরং সমাজের জটিলতার গভীর বিশ্লেষণ।

Arundhati Roy:
- Arundhati Roy একজন ভারতীয় লেখিকা, সমাজকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক।
- তার পুরো নাম Suzanna Arundhati Roy, জন্ম ১৯৬১ সালে মেঘালয়ের শিলং-এ।
- তিনি বিশেষভাবে পরিচিত তাঁর award-winning উপন্যাস The God of Small Things (১৯৯৭) এর জন্য।
- লেখিকা সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করেছেন।
- তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে নন-ফিকশন বইও, যা সমসাময়িক ভারতের জটিলতা তুলে ধরে।

The God of Small Things:
- ১৯৯৭ সালে প্রকাশিত এই উপন্যাসে কেরালার একটি মাতৃপ্রধান পরিবারের গল্প তুলে ধরা হয়েছে।
- গল্পটি দুইটি যমজ সন্তান, Estha এবং Rahel-এর দৃষ্টিকোণ থেকে সামাজিক এবং পারিবারিক জটিলতাকে দেখায়।
- শিশুদের জীবন ও প্রাপ্তবয়স্কদের ট্র্যাজেডি একসাথে ফুটিয়ে তোলা হয়েছে।
- উপন্যাসে ভারতীয় সমাজের শ্রেণী, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং রাজনৈতিক সমস্যা বিশ্লেষণ করা হয়েছে।
- এই উপন্যাসের জন্য Arundhati Roy Booker Prize লাভ করেছেন।

Notable works:
- Novels: The God of Small Things (1997),
- The Ministry of Utmost Happiness (2017)

Nonfiction:
- Power Politics (2001),
- The Algebra of Infinite Justice (2002),
- War Talk (2003),
- Public Power in the Age of Empire (2004),
- Field Notes on Democracy (2009),
- Broken Republic (2011),
- Capitalism: A Ghost Story (2014),
- My Seditious Heart (2019).

Source: Britannica. Live MCQ Lecture.

২৪.
Which of the following works was written by Jules Verne?
  1. The Adventures of Sherlock Holmes
  2. Twenty Thousand Leagues Under the Sea
  3. Frankenstein
  4. The Time Machine
ব্যাখ্যা

• Twenty Thousand Leagues Under the Sea:
- Twenty Thousand Leagues Under the Sea হলো Jules Verne রচিত একটি বিখ্যাত বিজ্ঞানকল্প (science fiction) উপন্যাস।
- গল্পটি Captain Nemo এবং তার অবিশ্বাস্য সাবমেরিন Nautilus কে কেন্দ্র করে আবর্তিত।
- প্রধান চরিত্র Professor Aronnax, তার সহকারী Conseil এবং হাঙরের শিকারী Ned Land, Nautilus-এ বন্দী হন।
- তারা সমুদ্রের অজানা জগতের বিস্ময়কর রহস্য, গভীর সমুদ্রের জীবজন্তু এবং প্রাকৃতিক সৌন্দর্য আবিষ্কার করে।
- Captain Nemo-র অতীত, তার লড়াই এবং সমাজ থেকে বিচ্ছিন্নতার কাহিনী গল্পে আবর্তিত হয়।
- এই উপন্যাস মানব কল্পনা, বিজ্ঞান এবং অভিযাত্রার মিশ্রণ করে, যা আধুনিক বিজ্ঞানকল্প সাহিত্যের এক অমর দৃষ্টান্ত।

Jules Verne (1828–1905):
- Jules Verne ছিলেন একজন প্রখ্যাত ফরাসি লেখক।
- তিনি জন্মগ্রহণ করেছিলেন ৮ ফেব্রুয়ারি, ১৮২৮ সালে।
- তাঁর রচনাগুলি আধুনিক বিজ্ঞানকল্প কাহিনীর (science fiction) ভিত্তি স্থাপন করেছে।
- Verne-এর সাহিত্যকর্মে কল্পনা, অভিযাত্রা এবং বৈজ্ঞানিক ধারণার সমন্বয় লক্ষণীয়।
- তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী বিজ্ঞানকল্প লেখকদের একজন।

Notable Works:
- A Journey to the Centre of the Earth.
- Around the World in Eighty Days.
- Five Weeks in a Balloon.
- The Mysterious Island.
- From the Earth to the Moon.
- Twenty Thousand Leagues Under the Sea.

Source: Britannica. Live MCQ Lecture.

২৫.
ΔPQR- এর, ∠PQR সমকোণ এবং PR অতিভুজ হলে নিচের কোনটি সঠিক?
  1. PR = PQ + QR
  2. PR = √{(PQ)2 + (QR)2}
  3. (QR)2 = (PR)2 + (PQ)2
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রশ্ন: ΔPQR- এর, ∠PQR সমকোণ এবং PR অতিভুজ হলে নিচের কোনটি সঠিক?


সমাধান:
এখানে, ΔPQR- এর, ∠PQR সমকোণ। সুতরাং PQR একটি সমকোণী ত্রিভুজ। 
PQR সমকোণী ত্রিভুজে, PR অতিভুজ, PQ লম্ব এবং QR ভূমি।


 
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। 

অর্থাৎ, (অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2 
⇒ (PR)2 = (PQ)2 + (QR)2
∴ PR = √{(PQ)2 + (QR)2}

২৬.
সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?
  1. 8 সমকোণ
  2. 10 সমকোণ
  3. 12 সমকোণ
  4. 16 সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের কোনগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ; এখানে n = বাহুর সংখ্যা।

∴ সুষম অষ্টভুজের কোনগুলোর সমষ্টি = [(2 × 8) - 4] সমকোণ 
= (16 - 4) সমকোণ 
= 12 সমকোণ

২৭.
একটি ত্রিভুজের লম্ব x, ভূমি y এবং অতিভুজ z হলে নিচের কোন অনুপাতটি সঠিক?
  1. sinθ = z/y
  2. cosθ = z/x
  3. tanθ = x/z
  4. cotθ = y/x
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের লম্ব x, ভূমি y এবং অতিভুজ z হলে নিচের কোন অনুপাতটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে, 
লম্ব = x, ভূমি = y এবং অতিভুজ = z

আমরা জানি,
sinθ = লম্ব/অতিভুজ = x/z
cosθ = ভূমি/অতিভুজ = y/z
tanθ = লম্ব/ভূমি = x/y
cotθ = ভূমি/লম্ব = y/x

২৮.
একটি ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. ১৮০ বর্গমিটার
  2. ২২১ বর্গমিটার
  3. ৩২০ বর্গমিটার
  4. ৯০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার
ঘরের ক্ষেত্রফল = (১৪ × ১০) = ১৪০ বর্গমিটার

এখন, 
বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য {১৪ + (২ × ৩)} মিটার
= ২০ মিটার
বারান্দা সহ ঘরের প্রস্থ {১০ + (২ × ৩)} মিটার 
= ১৬ মিটার

∴ বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল = (২০ × ১৬ ) বর্গমিটার
= ৩২০ বর্গমিটার

২৯.
একটি পঞ্চভুজের কোনগুলোর অনুপাত 5 : 8 : 10 : 12 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 45°
  2. 54°
  3. 60°
  4. 108°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পঞ্চভুজের কোনগুলোর অনুপাত 5 : 8 : 10 : 12 : 15 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?


সমাধান:
আমরা জানি,
পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2n - 4) × 90°
 = [(2 × 5) - 4] × 90° 
 = 6 × 90°
 = 540°

∴ কোনগুলোর অনুপাতের সমষ্টি = (5 + 8 + 10 + 12 + 15)
= 50 

ক্ষুদ্রতম কোণ = (5/50) × 540°
= 54° 
বৃহত্তম কোণ = (15/50) × 540°
= 162° 
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 162° - 54°
= 108°

৩০.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি. হলে, নিচের কোনটি সঠিক?
  1. ত্রিভুজটি সমকোণী 
  2. ত্রিভুজটি সূক্ষ্মকোণী
  3. ত্রিভুজটি স্থুলকোণী
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি. হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
দেওয়া আছে,
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1 সে.মি., √3 সে.মি. এবং 2 সে.মি.

∴  12 + (√3)2
= 1 + 3
= 4
= 22

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

∴ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

৩১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √12 সে.মি. ও লম্ব √3 সে.মি. হলে, ত্রিভুজটির ভূমি কত?
  1. 1 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 9 সে.মি.
  4. √6 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ √12 সে.মি. ও লম্ব √3 সে.মি. হলে, ত্রিভুজটির ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমকোণী ত্রিভুজের অতিভুজ √12 সে.মি. ও লম্ব √3 সে.মি.
 
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
⇒ (ভূমি)2 = (√12)2 - (√3)2
⇒ (ভূমি)2 = 12 - 3
⇒  (ভূমি)2 = 9
⇒ (ভূমি)2 = 32
∴ ভূমি = 3

৩২.
cosecθ . secθ =?
  1. secθ + cosecθ
  2. sinθ . cosθ
  3. sinθ + cosθ
  4. tanθ + cotθ
ব্যাখ্যা

প্রশ্ন: cosecθ . secθ =?

সমাধান:
দেওয়া আছে,
cosecθ . secθ
= (1/sinθ) . (1/cosθ)
= 1/(sinθ . cosθ)          
= (sin2θ + cos2θ)/(sinθ . cosθ)              [∵ sin2θ + cos2θ = 1]
= [sin2θ/(sinθ . cosθ)] + [cos2θ/(sinθ . cosθ)]
= (sinθ/cosθ) + (cosθ/sinθ)
= tanθ + cotθ 

৩৩.
একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি মোটা দড়ি দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. বর্গমিটার 
  2. বর্গমিটার 
  3. ১০ বর্গমিটার 
  4. ১২ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি মোটা দড়ি দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (১২) বর্গমিটার
= ১৪৪ বর্গমিটার



∴ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল = (১৪৪/৪) বর্গমিটার
= ৩৬ বর্গমিটার 
= ৬ বর্গমিটার

৩৪.
নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?
  1. (2, 3, 5)
  2. (5, 7, 9)
  3. (8, 15, 17)
  4. (6, 9, 11)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সেটটি একটি পিথাগোরিয়ান ট্রিপলেট?

সমাধান: 
আমরা জানি, 
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, 
 (ভূমি)2 + (লম্ব)2 = (অতিভুজ)2
 
ক) 22 + 32 = 4 + 9 = 13 ≠ 52 = 25
খ) 52 + 72 = 25 + 49 = 74 ≠ 92 = 81
গ) 82 + 152 = 64 + 225 = 289 = 172 = 289  
ঘ) 62 + 92 = 36 + 81 = 117 ≠ 112 = 121 

শুধুমাত্র, গ) অপশনে সেটের উপাদানগুলো পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।
∴ (8, 15, 17) হচ্ছে একটি পিথাগোরিয়ান ট্রিপলেট।

৩৫.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 13 : 2 হলে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত?
  1. 135 টি
  2. 90 টি
  3. 54 টি
  4. 30 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 13 : 2 হলে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
অন্তঃস্থ কোণ = 13x
∴ বহিঃস্থ কোণ = 2x

প্রশ্নমতে, 
13x + 2x = 180° 
⇒ 15x = 180° 
⇒ x = 180°/15
⇒ x = 12 

∴ বহিঃস্থ কোণ = (2 × 12)°
= 24° 
এখন, বহুভুজটির বাহুসংখ্যা, n = 360°/24°
= 15 টি

∴ বহুভুজটির কর্ণের সংখ্যা = [n(n - 3)]/2 
= [15(15 - 3)]/2
= 6 × 15
= 90 টি 

৩৬.
tanθ + sinθ = a এবং tanθ - sinθ = b হলে, (a2 - b2) এর মান নির্ণয় করুন।
  1. 0
  2. 4√(ab)
  3. a/b
  4. (√ab)/2
ব্যাখ্যা

প্রশ্ন: tanθ + sinθ = a এবং tanθ - sinθ = b হলে, (a2 - b2) এর মান নির্ণয় করুন।

সমাধান: 
প্রদত্ত রাশি, a2- b2
= (tanθ + sinθ)2 - (tanθ - sinθ)2
= 4tanθ . sinθ                  [∵ (a + b)2 - (a - b)2 = 4ab]
= 4√(tan2θ . sin2θ)
= 4√[tan2θ(1 - cos2θ)]
= 4√[tan2θ - (tan2θ . cos2θ)]
= 4√(tan2θ - sin2θ)          [∵ tanθ = sinθ/cosθ]
= 4 √[(tanθ + sinθ)(tanθ - sinθ)]
= 4√(ab)  

৩৭.
একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৯৬ বার বেশি ঘুরবে।
  1. ০.৬৫ কিলোমিটার
  2. ১.৫ কিলোমিটার
  3. ১.৯২ কিলোমিটার
  4. ২.৪ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গরুর গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকার চেয়ে ৯৬ বার বেশি ঘুরবে।

সমাধান:
সামনের চাকা ও পিছনের চাকার লসাগু = (৪ × ৫) = ২০
২০ মিটার অতিক্রম করলে চাকাটি ১ বার বেশি ঘুরে

∴ ৯৬ বার বেশি ঘুরতে চাকাটির পথ অতিক্রম করতে হবে = (৯৬ × ২০) মিটার
= ১৯২০ মিটার 
= (১৯২০/১০০০) কিলোমিটার
= ১.৯২ কিলোমিটার

৩৮.
যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি কত ডিগ্রি?
  1. 60°
  2. 90°
  3. 120°
  4. 180°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি কত ডিগ্রি?

সমাধান: 
যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয় অর্থাৎ,  a2 + b2 = c2 হয়, তবে সেই ত্রিভুজটি অবশ্যই সমকোণী হবে এবং বৃহত্তম বাহুর (অতিভুজ) বিপরীত কোণটি হবে 90° বা এক সমকোণ। একে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলা হয়।

৩৯.
sin45° . cos0° . tan60° . cosec60°
  1. 0
  2. 1
  3. 1/2
  4. √2
ব্যাখ্যা

প্রশ্ন: sin45° . cos0° . tan60° . cosec60°  মান নির্ণয় করুন।


সমাধান:
এখানে, 
sin45° . cos0° . tan60° . cosec60°
= (1/√2) × 1 × √3 × (2/√3)
= (1/√2) × 2
= √2

৪০.
একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1620° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?
  1. 9
  2. 11
  3. 12
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বহুভুজের সকল অন্তঃকোণের সমষ্টি 1620° হলে, বহুভুজের বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ= (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1620°
⇒ n - 2 = 1620°/180°
⇒ n - 2 = 9
∴ n = 11

৪১.
নিচের কোনটি সত্য?
  1. sin181° = - sin1°
  2. sin179° = - sin1°
  3. sin1° < sin180°
  4. sin1° < sin179°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সত্য?

সমাধান: 
ক) sin181° = sin(180 + 1)° = - sin1°
খ) sin179° = sin(180 - 1)° = sin1°
গ) sin180° = 0; ∴ sin1° > sin180°
ঘ) sin1° > sin0° > sin180°

৪২.
৩, ৪ ও ৫ সে.মি. ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।
  1. ৫ : ৩
  2. ৯ : ৫
  3. ১৫ : ১১
  4. ২৫ : ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৪ ও ৫ সে.মি. ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।

সমাধান: 
মনে করি, 
বড় ঘনকের ধার = ক

∴ বড় ঘনকের  আয়তন = ছোট ঘনকগুলোর আয়তনের সমষ্টি
⇒ ক = ৩ + ৪ + ৫
⇒ ক = ২৭ + ৬৪ + ১২৫
⇒ ক = ২১৬
⇒ ক = ৬ 
⇒ ক = ৬

∴ বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক
= (৬ × ৬) বর্গ সে.মি. 
= (৬ × ৩৬) বর্গ সে.মি.
= ২১৬ বর্গ সে.মি.

এবং, ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি = {(৬ × ৩ ) + (৬ × ৪) + (৬ × ৫)} বর্গ সে.মি.
= {(৬ × ৯ ) + (৬ × ১৬) + (৬ × ২৫)} বর্গ সে.মি.
= (৫৪ + ৯৬ + ১৫০) বর্গ সে.মি.
= ৩০০ বর্গ সে.মি.

∴ নির্ণেয় অনুপাত = ৩০০ : ২১৬
= ২৫ : ১৮

৪৩.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব x, ভূমি y এবং অতিভুজ z। যদি অতিভুজ ভূমির দ্বিগুণ হয় এবং লম্ব 3 সে.মি. হয়, তবে অতিভুজ কত?
  1. √3 সে.মি.
  2. 2√3 সে.মি.
  3. 4√3 সে.মি.
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব x, ভূমি y এবং অতিভুজ z। যদি অতিভুজ ভূমির দ্বিগুণ হয় এবং লম্ব 3 সে.মি. হয়, তবে অতিভুজ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
z = 2y এবং x = 3
∴ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
z2 = x2 + y2
⇒ (2y)2 = 32 + y2
⇒ 4y2 - y2 = 9 
⇒ 3y2 = 9
⇒ y2 = 3
⇒ y = √3

∴ অতিভুজ z = 2y = 2√3 

৪৪.
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. (6√3)/4 বর্গ সে.মি.
  2. (6√3)/8 বর্গ সে.মি.
  3. (3√3)/8 বর্গ সে.মি.
  4. (3√3)/4 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 1/2 সে.মি. হলে, বহুভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 

সমাধান:
আমরা জানি,
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × a2  বর্গ একক।

∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = [(3√3)/2] × (1/2)2
= [(3√3)/2] × (1/4) 
= (3√3)/8  বর্গ সে.মি.

৪৫.
secθ = 3/5 হলে, cosecθ এর মান কত?
  1. 5/4
  2. 4/3
  3. 1/3
  4. 1/√5
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল: secθ = 5/3 হলে, cosecθ এর মান কত?
লাইভ পরীক্ষা চলাকালীন প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------- 

প্রশ্ন:
secθ = 5/3 হলে, cosecθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
secθ = 5/3 

আমরা জানি, secθ = অতিভুজ/ভূমি
এখানে, ভূমি = 3 এবং অতিভুজ= 5  

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, (লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
(লম্ব)2 = 52 - 32 
⇒ (লম্ব)2 = 25 - 9
⇒ (লম্ব)2 = 16
⇒ লম্ব = 4

∴ cosecθ = অতিভুজ/লম্ব = 5/4