পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR. Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা। সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশটি OIC ভুক্ত সদস্য রাষ্ট্র?
  1. ক) Guinea (গিনি)
  2. খ) Gabon (গ্যাবন)
  3. গ) Comoros (কমোরোস)
  4. ঘ) Guyana (গায়ানা)
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC এর সদস্য। 
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
.
নিম্নের কোন সংস্থা "International Court of Arbitration (ICA)" প্রতিষ্ঠা করে?
  1. ক) International Criminal Court
  2. খ) International Chamber of Commerce
  3. গ) International Court of Justice
  4. ঘ) International Tribunal for the Law of the Sea
ব্যাখ্যা
ICC - এর পূর্নরূপ ‘International Chamber of Commerce’.
ICC বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন। বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রায় ৪৫ মিলিয়নের বেশি কোম্পানির প্রতিনিধিত্ব করে তারা। 
 
সংগঠনটির উদ্দেশ্য - সমন্বিত প্রবৃদ্ধি ও উন্নতি ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক বানিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা।
⤇ প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বানিজ্য, বিনিয়োগ, ফিন্যান্স বা ব্যবসায়িক সম্পর্ক পরিচালনার জন্য নির্দিষ্ট কোন নীতি ছিলো না। এই দুর্বলতা কাটিয়ে উঠার লক্ষে এই সংগঠনের যাত্রা। সংগঠনটি প্রাইভেট খাতকে শক্তিশালী করার জন্য ও আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য একটি সুনির্দিষ্ট মান (Standard) প্রতিষ্ঠা করে। সংগঠনের উদ্যোক্তারা নিজেদের “The merchants of peace” - নামে পরিচয় দিত।
                                     
এক নজরে ICC
প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সাল
প্রতিষ্ঠার স্থান: আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স 

➣ আইসিসি - সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য -
⤇ আইসিসি ১৯২৩ সালে  ‘International Court of Arbitration’ প্রতিষ্ঠা করে।
⤇ ১৯৪৪ সালে অনুষ্ঠিত ‘ব্রেটন উডস্‌ সম্মেলন’-এ আইসিসির প্রতিনিধিরা আন্তর্জাতিক বানিজ্য সংস্থা প্রতিষ্ঠার জন্য নিয়ম - নীতি প্রস্তাব করে।
⤇ ১৯৫১ সালে আইসিসি ‘World Chambers Federation’ গঠন করে।
⤇ ১৯৭৭ সালে প্রথম ব্যবসায়িক সংগঠন হিসাবে দুর্নীতি বিরোধী রুলস্‌ প্রতিষ্ঠা করে।
⤇ আইসিসি ২০১৬ সালে জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠনের মর্যাদা লাভ করে।
⤇ ICC - এর সর্বোচ্চ নীতি নির্ধারনী অঙ্গ - World Council.
⤇ বর্তমান প্রধান (চেয়ারম্যান) - Ajay BANGA এবং মহাসচিব - John W.H. DENTON AO (মে, ২০১৮ - বর্তমান)
⤇ আইসিসি- এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী অঙ্গ - ‘World Council’।
 
উৎস: আইসিসি ওয়েবসাইট 
.
এশীয় উন্নয়ন ব্যাংকে কোন দেশটির অংশীদারিত্ব সবচেয়ে বেশি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন
 
⤇ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান প্রত্যেকেই মোট শেয়ারের ১২.৭৬% শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করে আছে।

সুত্র: ADB এর ওয়েবসাইট
.
কোন চুক্তির ফলশ্রুতিতে ডি - ৮ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Ankara Declaration
  2. খ) Istanbul Declaration
  3. গ) Dhaka Declaration
  4. ঘ) Islamabad Declaration
ব্যাখ্যা
ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
সদস্য দেশ সমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিকদের সার্বিক উন্নতি ত্বরান্বিত করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষে D-8 প্রতিষ্ঠিত। 
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়।
                                       

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
সদস্য সংখ্যা: ৮টি দেশ
(বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
 
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)

.
ন্যাম (NAM) গঠনে অবদান রাখেন -
  1. ক) মার্শাল যোসেফ টিটু
  2. খ) পন্ডিত জহরলাল নেহরু
  3. গ) গামাল আবদেল নাসের
  4. ঘ) উপরের সকলে
ব্যাখ্যা
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
 
ন্যাম গঠনে গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ - ন্যাম গঠনে তিনজন নেতা মূল অবদান রাখেন। তারা হলেন- 
মার্শাল যোসেফ টিটু - সাবেক যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট,
গামাল আবদেল নাসের - মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ও
পন্ডিত জহরলাল নেহরু - ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

এছাড়া, আরো দুই জন নেতা এই জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা হলেন -
আহমদ সুকর্ন - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট
কাউমি নক্রুমা - ঘানার সাবেক প্রেসিডেন্ট।


(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
.
'কেয়ার ইন্টারন্যাশনাল' কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
‘CARE International’ - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ধাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে ‘CARE International’ এগিয়ে আসে।
 
এক নজরে কেয়ার ইন্টারন্যাশনাল 
প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
সদস্য সংখ্যা - ২১টি 
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড


সূত্র: কেয়ার ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট
.
Economic Cooperation Organization (ECO) এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১১টি
  2. খ) ১২টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
- ECO - এর পূর্ণরূপ - ‘Economic Cooperation Organization’। 
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে ‘Regional Cooperation for Development’ (RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়। 
- ECO মধ্য ও দক্ষিণ এশিয়া ও পূর্ব ইউরোপীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।

প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
সদস্য সংখ্যা: ১০টি দেশ
(আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
সদরদপ্তর: তেহরান, ইরান
 
 ইকো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য: 
- ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর এর ৬টি ফেডারেশন রাষ্ট্র ও আফগানিস্তান এতে যোগ দেয়।
- বর্তমান প্রধান (মহাসচিব) - মহাসচিব - খুসরাভ নজিরি/ Khusrav NOZIRI (তাজিকিস্তান)।
- ১৯৯২ সালে ইকো সম্প্রসারনের পর এখন পর্যন্ত ১৫টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
- সর্বশেষ ১৫-তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর, ২০২১ সালে আশগাবাতে, তুর্কমিনিস্তানে

(তথ্যসূত্র: ECO ওয়েবসাইট)
.
'রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল' নিম্নের কোনটির প্রতিষ্ঠাতা?
  1. ক) CARE
  2. খ) Lions Club
  3. গ) WOSM
  4. ঘ) OXFAM
ব্যাখ্যা
বিশ্ব স্কাউট আন্দোলন(WOSM)
বিশ্ব স্কাউট আন্দোলনের পূর্ণনাম - ‘World Organization of the Scout Movement’ (WOSM)। 
এটি বিশ্বের সবচেয়ে বড় স্কাউট বিষয়ক সংগঠন।
সাধারনত ১১ থেকে ১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের জন্য স্কাউটিং প্রযোজ্য, তবে অন্য বয়সের মানুষও এতে অংশ নিতে পারে। অংশগ্রহনকারীদের সুনাগরিক, বিনয়ী, বিভিন্ন কৌশল ও বাহিরের জগতের সাথে পরিচয় করিয়ে দেয়ার সর্বোপরী উত্তম মানুষ হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে স্কাউট আন্দোলন কার্যক্রম শুরু করে।
১৯০৭ সালে প্রথম স্কাউট ক্যাম্পেইন শুরু হয় মাত্র ২০ জন নিয়ে এবং বর্তমানে এতে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ অংশ নেয়।

এক নজরে বিশ্ব স্কাউট আন্দোলন 

স্কাউট আন্দলনের প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য - রবার্ট স্টিফেনসন ব্যাডন পাওয়েল। 
প্রথম ক্যাম্পেইন শুরু ১৯০৭ সালে ২০ জন ছেলে নিয়ে। 

প্রতিষ্ঠাকাল: ১৯২০ সাল
(প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠানের উদ্যোগ)
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য
সদস্য সংখ্যা: ১৭০টি সংগঠন ও প্রায় ৫০০ মিলিয়ন অংশগ্রহনকারী
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
স্লোগান/Motto: “Creating a Better World”
 
(তথ্যসূত্রঃ বিশ্ব স্কাউট সংস্থার ওয়েবসাইট)

.
'CIRDAP' নিম্নের কোন পদক প্রদান করে থাকে?
  1. ক) আজিজুল হক পল্লী উন্নয়ন পদক
  2. খ) চেরদসাক ভিরাপা পল্লী উন্নয়ন পদক
  3. গ) ফজলে হাসান আবেদ পল্লী উন্নয়ন পদক
  4. ঘ) আখতার হামিদ খান পল্লী উন্নয়ন পদক
ব্যাখ্যা
CIRDAP এর পূর্ণরূপ ‘The Centre on Integrated Rural Development for Asia and the Pacific’। 
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্ললী উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
সিরডাপের প্রধান উদ্দেশ্য : সমন্বিত পল্লী উন্নয়ন (Integrated Rural Development -IRD) এর জন্য সদস্য রাষ্ট্র সমূহের কার্যক্রমকে সহায়তা ও উৎসাহিত করা।
 
প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯ সাল
সদস্য সংখ্যা: ১৫টি দেশ
সর্বশেষ সদস্য - ফিজি (জুন, ২০১০)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
সদরদপ্তর: চামেলী হাউস, ঢাকা, বাংলাদেশ
 
- উদ্যোগ গ্রহণকারী দেশ বাংলাদেশ।
- সিরাডাপের প্রথম মিনিস্টারিয়েল মিটিং অনুষ্ঠিত হয়েছিলো - ১৯৮৭ সালে। দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় - ঢাকায়, জানুয়ারি, ২০১০ সালে।
- সিরডাপের গভর্নিং কাউন্সিল - সংগঠনটির প্রধান (মহাপরিচালক - Director General) নির্বাচন করেন এবং মহাপরিচালকের মেয়াদ - ৪ বছর।
- বর্তমান প্রধান - Dr. Cherdsak Virapat (চেরদসাক ভিরাপা)- (থাইল্যান্ড)। মেয়াদকাল - (২০২০ – ২০২৪)
- CIRDAP প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা-- খাদ্য ও কৃষি সংস্থা (FAO), এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশসমূহ, অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে অবদানের জন্য আজিজুল হক পল্লী উন্নয়ন পদক প্রদান করে - CIRDAP.
গত ২০২২ সালের ২৯ মে, গ্রামীণ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ  'আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১' লাভ করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
(সূত্রঃ CIRDAP ওয়েবসাইট)
১০.
নিম্নের কোনটি ওপেকভুক্ত সদস্য রাষ্ট্র?
  1. ক) কাতার
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ইকুয়েডর
ব্যাখ্যা
- OPEC - এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। 
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন। সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ - ভেনেজুয়েলা।

প্রতিষ্ঠাকাল: ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সাল
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: বাগদাদ সম্মেলন (১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০)
প্রতিষ্ঠাকালীন সদস্য:৫টি দেশ
(ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা)
সদস্য সংখ্যা: ১২টি দেশ
(প্রতিষ্ঠাকালীন ৫টি + লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, গেবন, গিনি বিসাউ ও কঙ্গো)
[উল্লেখ্য - ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে।] 

সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
(১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত এর সদরদপ্তর ছিলো সুইজারল্যান্ডের জেনেভায়। ১ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ভিয়েনাতে স্থানান্তর করা হয়)
 
ওপেক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
কাতার - ১৯৬১ সালে ওপেকে যোগ দেয় এবং ১ জানুয়ারি, ২০১৯ সালে সদস্যপদ ত্যাগ করে।
ইন্দোনেশিয়া - ১৯৬২ সালে সদস্য হয় এবং ২০০৯ সালে ওপেক ত্যাগ করে। পরে আবার জানুয়ারি ২০১৬ সালে যোগ দিয়ে সেপ্টেম্বর, ২০১৬ সালেই সদস্যপদ ত্যাগ করে।
ইকুয়েডর - ১৯৭৩ সালে ওপেকের সদস্য হয় এবং ১৯৯২ সালে সদস্যপদ বাতিল করে। আবার ২০০৭ সালে যোগ দিয়ে ১ জানুয়ারি, ২০২০ সালে সদস্যপদ বাতিল করে।

- ওপেকের সদস্যদেশগুলোর মধ্যে ৫টি এশিয়ান, ৭টি আফ্রিকান ও ১টি দক্ষিণ আমেরিকান দেশ। দক্ষিণ আমেরিকান দেশ ইকুয়েডর ১ জানুয়ারি, ২০২০ সালে ওপেকের সদস্যপদ ত্যাগ করায় এখন ভেনেজুয়েলা একমাত্র দক্ষিণ আমেরিকান ওপেক সদস্য দেশ। একমাত্র অনারব মুসলিম দেশ - ইরান।
- ওপেকের সকল সিদ্ধান্ত গ্রহন ক্ষমতা “The OPEC Statute” - এর যা প্রতিষ্ঠাকালীন সদস্য দেশগুলোর সমন্বয়ে গঠিত।
- ওপেকের সদস্য দেশগুলো বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় ৪৫% উৎপাদন করে এবং প্রমাণিত মজুদের প্রায় ৮১% ওপেকভুক্ত দেশগুলোর রয়েছে। তেলবাহী জাহাজ/ট্যাংকার চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ইরান কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
- বর্তমান প্রধান (মহাসচিব):  Mohammad Sanusi Barkindo (১ আগস্ট, ২০১৬ - বর্তমান)। 

 
(সূত্রঃ OPEC ওয়েবসাইট)
১১.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হোর্স্ট টেল্টশিক
  2. খ) কেনেথ রথ
  3. গ) এভাল্ড ভন ক্লাইস্ট
  4. ঘ) পিটার বেনেনসন
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত। এটি বিশ্বের ১৫০টি দেশে মানবাধিকার রক্ষায় কার্যক্রম পরিচালনা করে থাকে। পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।

এক নজরে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল 
• প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সাল।
• প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
• স্লোগান/Motto - BETTER TO LIGHT A CANDLE THAN CURSE THE DARKNESS.
• প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস।
• বর্তমান প্রধান (মহাসচিব) - ড. অ্যাগনেস ক্যালামার্ড (ফ্রান্স) (মার্চ, ২০২১  - বর্তমান)।
• "Defence of human dignity against torture," ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
• ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।
• প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলমান মহাসচিব - আইরিন খান।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট।
১২.
বাংলাদেশ ওআইসির কোন সম্মেলনে সর্বপ্রথম যোগদান করে?
  1. ক) লাহোর
  2. খ) রাবাত
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
১৯৭৪ সালের ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামী সম্মেলন সংস্থার (OIC) দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ (৩২-তম) লাভ করে।

ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুঃ
- ১৯৭৪ সালের একুশে ফেব্রুয়ারি ওআইসি মহাসচিবের কাছ থেকে একটি বার্তা এলো বঙ্গবন্ধুর জন্য। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন তাঁর বিশেষ বিমান পাঠিয়েছেন বঙ্গবন্ধুকে লাহোরে নিয়ে যাওয়ার জন্য।
- বিমানে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকার নেতৃত্বে আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি দল রয়েছে। দলে কুয়েতের আমিরের বিশেষ দূত হিসেবে আছেন কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী। তাঁরা বঙ্গবন্ধুকে সঙ্গে করে নিয়ে যেতে চান।

- ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদল ঢাকা এলো ২২ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু আলোচনায় জানালেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া বাংলাদেশের পক্ষে লাহোর সম্মেলনে যোগদান সম্ভব নয়। আলাপ-আলোচনার পর প্রতিনিধিদলটি বাংলাদেশের সঙ্গে ঐকমত্যে উপনীত হলো যে বাংলাদেশ ও পাকিস্তান একই সময়ে একযোগে পারস্পরিক স্বীকৃতি দেবে এবং লাহোর ও ঢাকা থেকে এ ঘোষণা একসঙ্গে প্রচার করা হবে—এটাও সিদ্ধান্ত হলো। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল লাহোর যাবে।

- পরবর্তীতে, ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ তারিখেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে এবং বঙ্গবন্ধু ২৩ ফেব্রুয়ারি সম্মেলনে যোগ দিতে লাহোর যান।
- ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে ভাষণ প্রদান করেন।

উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগ ও ওআইসি ওয়েবসাইট।
১৩.
২০২২ সালে ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে জি২০ মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কোন মাসে?
  1. ক) এপ্রিল
  2. খ) জুলাই
  3. গ) আগস্ট
  4. ঘ) জুন
ব্যাখ্যা
- জি২০ হলো গ্রুপ অব টোয়েন্টি।
- বিশ্বের বৃহত্তম অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি২০ গঠিত।
- ১৯৯৯ সালে আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য রাষ্ট্রগুলো বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮০ শতাংশ, বৈশ্বিক বাণিজ্যের ৭৫ শতাংশ প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব জনসংখ্যার ৬০ শতাংশের অধিকারী।
- ২০২২ সালের নভেম্বরে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে। 
- ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭-৮ জুলাই দুই দিন ব্যাপি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়

উৎস: জি২০ ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
১৪.
“Service Above Self” স্লোগানটি নিম্নের কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
  1. ক) রোটারি ইন্টারন্যাশনাল
  2. খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  3. গ) অক্সফাম ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
» রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী ও পেশাদার (Professionals) নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি পরহিতব্রতী (Humanitarian) সংগঠন। রোটারি ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বব্যাপী পোলিও নির্মুল, শান্তি রক্ষা, বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে যুদ্ধ, শিক্ষা সহোযোগিতা, পরিষ্কার পানি সরবরাহ, মা ও শিশু রক্ষা, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে।

এক নজরে রোটারি ইন্টারন্যাশনাল:
• প্রতিষ্ঠাকাল - ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সাল
• প্রতিষ্ঠার স্থান - শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
• সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র
Motto/স্লোগান - “Service Above Self” এবং “One Profits Most Who Serves Best”
• বর্তমানে এটি বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.
 
(তথ্যসূত্রঃ রোটারি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১৫.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে বাংলাদেশের অংশীদারিত্ব কত শতাংশ?
  1. ক) ০.৭%
  2. খ) ০.৩%
  3. গ) ০.৯%
  4. ঘ) ০.৫%
ব্যাখ্যা
- The Asian Infrastructure Investment Bank (AIIB) কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর AIIB প্রতিষ্ঠিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- ১০ হাজার কোটি ডলারের অনুমোদিত মূলধন নিয়ে চীনের উদ্যোগে ও নেতৃত্বে এআইআইবি গঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন এবং সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তা দেওয়াই এ সংস্থা গঠনের উদ্দেশ্য।
- চীনের পাশাপাশি ভারত, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়াও এটির অন্যতম শেয়ারহোল্ডার।
- এআইআইবির ৩০টি সদস্য দেশের মধ্যেই রয়েছে মোট মূলধনের ৯৩ দশমিক ৯৯ শতাংশ। সবচেয়ে বেশি চীনের ২৯ দশমিক ৮ শতাংশ মূলধন। এ ছাড়া ভারতের ৮ দশমিক ৪, পাকিস্তানের ১ দশমিক ২, বাংলাদেশের শূন্য দশমিক ৭ শতাংশ।
- ব্যাংকে বাংলাদেশের মোট শেয়ারের পরিমাণ ৬ হাজার ৬০৫টি (প্রতিটি এক লাখ মার্কিন ডলার মূল্যমান) এবং চাঁদার পরিমাণ ৬৬০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার যার ২০ শতাংশ পেইড-ইন হিসাবে বাংলাদেশের প্রদেয় চাঁদার পরিমাণ ১৩২ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার (এক হাজার ৫৬ কোটি ৮০ লাখ টাকা)। যা ১০ কিস্তিতে পরিশোধযোগ্য। প্রতি কিস্তিতে বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। 
- ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ এই প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করে।

উৎসঃ AIIB ওয়েবসাইট, প্রথম আলো।
১৬.
“আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালিত হয় কত তারিখে?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ৮ এপ্রিল
  3. গ) ৮ মে
  4. ঘ) ৮ জুন
ব্যাখ্যা
Red Cross - পূর্ণরূপ ‘International Committee of the Red Cross’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।
রেডক্রস যুদ্ধ ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন জরুরি অবস্থায় জেনেভা কনভেনশনের অধীনে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য ও পানি নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সেক্সুয়াল হ্যারেজমেন্ট প্রতিরোধ, আইনের প্রতি শ্রদ্ধা তৈরি ইত্যাদি খাতেও কার্যক্রম পরিচালন করছে।

রেডক্রস সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য:
• প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
• প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
• প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
• রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত।
• রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
• হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
• রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
• অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।

সূত্র: রেড ক্রসের ওয়েবসাইট।
১৭.
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children) এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Brian Mullaney
  2. খ) David Paton
  3. গ) Charles B. Wang
  4. ঘ) Eglantyne Jebb
ব্যাখ্যা
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children)
সেইভ দ্যা চিলড্রেন - হচ্ছে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সংঘাতের কারনে যাতে শিশুরা শিকার না হয় তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের কারনে ইউরোপের বহু দেশের শিশুরা স্বাভাবিক শৈশবকাল পায়নি। তাদের অবস্থা দেখে ব্রিটিশ নারী নাগরিক ‘Eglantyne Jebb’ এই ধরনের একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীতা অনুভব করেন। সেইভ দ্যা চিলড্রেন বর্তমানে শিশুদের জন্য জরুরি সহায়তার পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য কাজ করে থাকে।

এক নজরে সেইভ দ্যা চিলড্রেন 
প্রতিষ্ঠাকাল - ১৫ এপ্রিল, ১৯১৯ সাল।
প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।
কার্যক্রম পরিচালনা - বিশ্বের প্রায় ১১8টি দেশ।
প্রতিষ্ঠাতা - Eglantyne Jebb

⤇ প্রতিষ্ঠাকালীন কার্যক্ষেত্র ইউরোপ হলেও পরে তা বিশ্বের অন্যান্য অঞ্চলে কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থার মূল কার্যক্ষেত্র - আফ্রিকা ও এশিয়া।
⤇ Save the Children এর বর্তমান প্রধান নির্বাহী Inger Ashing।

সূত্র: 'সেইভ দ্যা চিলড্রেন' এর ওয়েবসাইট।
১৮.
কোন পরিকল্পনার অংশ হিসেবে OECD প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ট্রুম্যান পরিকল্পনা
  2. খ) মার্শাল পরিকল্পনা
  3. গ) মলোতব পরিকল্পনা
  4. ঘ) জনসন পরিকল্পনা
ব্যাখ্যা
OECD - এর পূর্ণরূপ - The Organisation for Economic Co-operation and Development। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য “মার্শাল প্ল্যান” অনুযায়ী ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয় যা OECD এর পূর্বসূরী সংস্থা।
১৪ ডিসেম্বর, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে। 
যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।
                                      
 
এক নজরে OECD 
চুক্তি স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৬০ সাল
কার্যকর: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সাল
প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স
সদস্য সংখ্যা: ৩৮টি দেশ
সর্বশেষ - কোস্টারিকা (২০২১)
চুক্তির নাম - “Convention on the Organisation for Economic Co-operation and Development” - যা ১৪ ডিসেম্বর, ১৯৬০ সালে ২০টি দেশ কর্তৃক স্বাক্ষরিত হয় এবং এর মধ্য থেকে ১৮টি দেশ সদস্য পদ লাভ করে।
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
 
উৎস: OECD website

১৯.
ব্রিকসের কততম সম্মেলনে NDB গঠনের প্রস্তাব গৃহীত হয়?
  1. ক) ৩য়
  2. খ) ৫ম
  3. গ) ৭ম
  4. ঘ) ষষ্ঠ
ব্যাখ্যা
- ব্রিকস-এর প্রথম ও পূর্ণাঙ্গ সম্মেলন হয় ১৬ জুন, ২০০৯ সালে ইয়েতিরিনবার্গ, রাশিয়া। 
- এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে সদস্য করার ব্যাপারে একমত হয় এবং সংগঠনের পূনঃর্গঠন সম্পন্ন হয়ে তা BRICS নামে পরিচিত হয়।
- ২০১২ সালে ব্রিকসের চতুর্থ শীর্ষ সম্মেলনে (নয়া দিল্লী, ভারত) ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করা হয় এবং ২০১৪ সালের ষষ্ঠ সম্মেলনে (ফোর্টালেজা, ব্রাজিল) "The New Development Bank” নামে একটি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় ও চুক্তি স্বাক্ষর হয়। 
- চুক্তিটি - Fortaleza Declaration নামে পরিচিত।
- ২০১৫ সালে ব্রিকস Contingent Reserve Arrangement (CRA) গঠন করে যা সদস্য দেশগুলোর তারল্য সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে।
-  বর্তমান প্রধান - চেয়ারম্যানশীপ - চীন (২০২২)
- অবদান রাখা ব্যক্তিবর্গ - ভ্লাদিমির পুতিন, হু জিনতাও, মনমোহন সিং, লুলা ডি সিল্ভা প্রমুখ।
-  অফিসিয়াল ভাষাঃ English, Russian, Chinese, Hindi
 
[উৎসঃ ব্রিকসের ওয়েবসাইট।]
২০.
ইউরোপীয় ইউনিয়ন (EU) উন্নয়নশীল দেশগুলোর জন্য কোন বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রদান করে?
  1. ক) Generalised Scheme of Preferences
  2. খ) Generalized System of Procurement
  3. গ) Generalized System of Preferences
  4. ঘ) Generalized Service of Preferences
ব্যাখ্যা
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) এর উদ্যোগে উন্নয়নশীল দেশগুলিকে বিশ্ব অর্থনীতিতে একীভূত করার প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন GSP সুবিধা প্রদান করে আসছে। 
 
Generalised Scheme of Preferences (GSP) হলো  উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত GSP সুবিধা মূলত নিম্নোক্ত তিনটির সমন্বয়ে গঠিত। যথা:
-  Standard GSP
- GSP+
- EBA 
 
- বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে ২০২৬ সালে। 
- উন্নয়নশীল দেশ হিসেব উন্নীত হলে, বাংলাদেশ ইউরোপী ইউনিয়নের দেশসমূহে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা থেকে বঞ্চিত হবে। 
- বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। 
- ২০২৯ সালের পর নতুন করে জিএসপি সুবিধা বাড়ানোর চিন্তা করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

অপরদিকে,
Generalized System of Preferences (GSP) হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
- যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
- যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।

উৎস: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।

২১.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংগঠন ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) The Campaign for Nuclear Disarmament (CND)
  2. খ) International Campaign to Ban Landmines (ICBL)
  3. গ) The Campaign for Disability Employment (CDE)
  4. ঘ) International Campaign to Abolish Nuclear Weapons (ICAN)
ব্যাখ্যা
হিউম্যান রাইটস্‌ ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। 
হিউম্যান রাইটস্‌ ওয়াচ মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে। 
এটি বর্তমানে ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে।

এক নজরে Human Rights Watch
  প্রতিষ্ঠাতা: Robert L. Berstein
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল
• প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”
• সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

উল্লেখ্য,
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কর্তৃক প্রতিষ্ঠিত International Campaign to Ban Landmines (ICBL) ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট
২২.
সম্প্রতি কোন দুটি দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা (EU Candidate Status) লাভ করে?
  1. ক) ইউক্রেন ও জর্জিয়া
  2. খ) ফিনল্যান্ড ও ইউক্রেন
  3. গ) ইউক্রেন ও মলদোভা
  4. ঘ) নরওয়ে ও ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেন ও মলদোভা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা(EU Candidate Status) লাভ করে।
ইইউ সদস্য পদ পাওয়ার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হচ্ছে প্রার্থী মর্যাদা পাওয়া। 

ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা লাভ করা রাষ্ট্রের সংখ্যা ৭টি। যথা:
- আলবেনিয়া 
- মলদোভা 
- উত্তর মেসিডোনিয়া 
- মন্টিনেগ্রো 
- সার্বিয়া
- তুরষ্ক
- ইউক্রেন

উৎসঃ ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
২৩.
AFTA এর পূর্ণরূপ -
  1. ক) ASEAN Free Trade Area
  2. খ) ASIAN Free Trade Agreement
  3. গ) ASEAN Free Trade Agreement
  4. ঘ) ASIAN Free Trade Area
ব্যাখ্যা
AFTA এর পূর্ণরূপ ASEAN Free Trade Area
AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার।

এক নজরে AFTA
চুক্তি স্বাক্ষর - ২৮ জানুয়ারি, ১৯৯২ সাল 
চুক্তি স্বাক্ষরের স্থান - সিঙ্গাপুর
কার্যক্রম শুরু - ১ জানুয়ারি ১৯৯৩ সাল

সূত্র: ASEAN এর ওয়েবসাইট
২৪.
নিচের কোনটি জি-৭ ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) জার্মানি
  2. খ) স্পেন
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
২৫.
লন্ডন ঘোষণার মধ্য দিয়ে কোন সংস্থার আত্নপ্রকাশ ঘটে?
  1. ক) EU
  2. খ) Commonwealth
  3. গ) G-7
  4. ঘ) G-20
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
২৬.
জি-৭৭ কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) লন্ডন
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ 
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ
উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD)

প্রতিষ্ঠাকালীন সম্মেলন: 
১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে “Joint Declaration of the Seventy-Seven Developing Countries” -এর মাধ্যমে এর আত্মপ্রকাশ ঘটে। ১৯৬৭ সালে “Charter of Algiers” - এর মাধ্যমে সাংগঠনিক ভিত্তি পায়।

সদরদপ্তর: নাই।
তবে জাতিসংঘের সদরদপ্তরেই সকল অফিসিয়াল কাজ সম্পন্ন করা হয়।
 
- The South Summit - সংগঠনটির সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহনকারী অঙ্গ। 
- The South Summit - প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো - কিউবার হাভানায়, ২০০০ সালে।
- সদস্য দেশ সমূহের মিনিস্ট্রারিয়াল পর্যায়ের শীর্ষ বৈঠক প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত হয়।
- বর্তমান মহাসচিব - মুরাদ আহমি (আলজেরিয়া)

 
তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট।
২৭.
নিচের কোনটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. ক) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র
  2. খ) সার্ক সাংস্কৃতিক কেন্দ্র
  3. গ) সার্ক কৃষি কেন্দ্র
  4. ঘ) সার্ক জ্বালানি কেন্দ্র
ব্যাখ্যা
- সার্ক সদরদপ্তর : কাঠমুন্ডু
- সার্ক কৃষি কেন্দ্র : ঢাকা
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র : গুজরাট
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র : কলম্বো
- সার্ক বিশ্ববিদ্যালয় : নয়াদিল্লি
- সার্ক জ্বালানি কেন্দ্র : ইসলামাবাদ
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র : কাঠমুন্ডু।

বাংলাদেশে যেসব সংস্থার সদরদপ্তর অবস্থিত:
- CIRDAP
- BIMSTEC
- SAARC Agricultural Centre 
- IJSG (International Jute Study Group) প্রভৃতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট
২৮.
World Economic Forum প্রকাশিত প্রতিবেদন নিচের কোনটি?
  1. ক) World Economic Outlook
  2. খ) Global Gender Gap Report
  3. গ) Human Development Index
  4. ঘ) Easy Business Index
ব্যাখ্যা
World Economic Forum (WEF)
‘World Economic Forum’ বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট ও পাবলিক সেক্টরের সমন্বয় সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক ফোরাম। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এর পূর্বনাম - European Management Forum। ১৯৮৭ সালে ‘European Management Forum’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘World Economic Forum’.
⤇ আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থাটি তার ‘Annual Meeting in Davos-Klosters’ - এর জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন ও বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা সুপারিশ করেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনেও এই ফোরাম অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ১৯৭৪ সাল থেকে রাজনৈতিক নেতাদেরকে বৈঠকে আমন্ত্রন জানানো হয়।

এক নজরে WEF
প্রতিষ্ঠাকাল - মার্চ, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।
 
- WEF (World Economic Forum) প্রতিবছর The Inclusive Development Index রিপোর্ট প্রকাশ করে থাকে।

WEF প্রকাশিত রিপোর্টসমূহ হলো:
- Global Gender Gap Report
- Global Risks Report
- Global Social Mobility Report
- The Global Competitiveness Report. প্রভৃতি।

সূত্র: World Economic Forum এর ওয়েবসাইট
২৯.
বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও BRAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৪
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা
- BRAC এর পূর্ণরূপ Bangladesh Rural Advancement Committee।
- ব্র্যাক হলো বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও।
- এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

সূত্র: ব্র্যাকের ওয়েবসাইট
৩০.
ব্রিকস জোট কর্তৃক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য নয় কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) কাতার
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) দক্ষিন আফ্রিকা
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য দেশ - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে, মিসর প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।

Country -------  Membership Date
  BRAZIL      -----       July 3, 2015
  RUSSIA     -----       July 3, 2015 
   INDIA       -----         July 3, 2015 
   CHINA      -----        July 3, 2015 
  SOUTH AFRICA --  July 3, 2015
  BANGLADESH -- September 16,2021
  UNITED ARAB EMIRATES -- October 4, 2021
  EGYPT ---- Prospective member*
  URUGUAY --- Prospective member*

উৎস: ndb.int
৩১.
SAPTA চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) কলম্বো
  2. খ) ঢাকা
  3. গ) দিল্লী
  4. ঘ) কাঠমন্ডু
ব্যাখ্যা
SAPTA - এর পূর্ণরূপ ‘SAARC Preferential Trading Arrangement’. 
সার্কভুক্ত তৎকালীন ৭টি দেশ এই বাণিজ্যিক চুক্তি করে। 
১৯৯১ সালে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়।

এক নজরে SAPTA
চুক্তি স্বাক্ষর - ১১ এপ্রিল, ১৯৯৩ সাল
চুক্তি স্বাক্ষরের স্থান - ঢাকা, বাংলাদেশ
চুক্তি কার্যকর - ৭ ডিসেম্বর, ১৯৯৫ সাল
সদস্য সংখ্যা - ৭টি
 
⤇ সার্কভূক্ত দেশগুলোর বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধা নিশ্চিতের জন্য সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: সার্ক ওয়েবসাইট
৩২.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) একটি _____ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা।
  1. ক) হামবুর্গ
  2. খ) ফ্রাঙ্কফুট
  3. গ) বার্লিন
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)
বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সমাজ গঠন এই মূলমন্ত্র নিয়ে গঠিত বৈশ্বিক চাপসৃষ্ঠীকারী বেসরকারী সংস্থা ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ (TI)। 
এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে সংগঠিত দুর্নীতির চিত্র তুলে ধরে এবং দুর্নীতির ফলে সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড প্রতিহতে সহায়তা প্রদান করে থাকে। সংস্থাটির মূল লক্ষ্য সরকার, রাজনীতি, বেসরকারি সংস্থা ও মানুষের দৈনন্দিন কার্যক্রমকে দুর্নীতিমুক্তকরণের মাধ্যমে স্বচ্ছতা, দ্বায়িত্বশীলতা ও সততা নিশ্চিত করা।
                      
এক নজরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 

প্রতিষ্ঠাকাল: মে, ১৯৯৩ সাল
সদরদপ্তর: বার্লিন, জার্মানি
প্রতিষ্ঠাতা: পিটার এইগেন, জার্মানি
বর্তমান প্রধান (ব্যবস্থাপনা পরিচালক): ড্যানিয়েল এরিকসন (১ এপ্রিল, ২০২১ - বর্তমান)


⤇ TI - ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিভিন্ন দেশের পাবলিক সেক্টরে সংগঠিত দুর্নীতির চিত্র নিয়ে দূর্নীতিতে ওই সকল দেশের অবস্থানসহ ‘The Corruption Perceptions Index’ (CPI) প্রকাশ করে। 
⤇ ১৯৯৯ সাল থেকে প্রতিবছর TI বিভিন্ন দেশের ঘুষ আদান-প্রদানের চিত্র নিয়ে এবং ঘুষ আদান-প্রদানে ওই সকল দেশের অবস্থান নিয়ে ‘The Bribe Payers Index’ (BPI) প্রকাশ করে আসছে।
 
উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট 
৩৩.
ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রথম পদক্ষেপ কোনটি?
  1. ক) European Economic Community
  2. খ) European Development Forum
  3. গ) European Coal and Steel Community
  4. ঘ) The Council of Europe
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস 
১৯৫০ সালের ৯ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শ্যুম্যান (Robert Schuman) - European Coal and Steel Community গঠনের প্রস্তাব করেন। এটি ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রথম পদক্ষেপ। ইতিহাসে এটি “The Schuman Declaration” নামে পরিচিত এবং ৯মে “Europe Day” হিসাবে পালন করা হয়।

The Schuman Declaration - অনুযায়ী ১৯৫১ সালে ১৮ এপ্রিল ৬টি ইউরোপীয়ান দেশ (পঃ জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস্‌) মিলে এক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি - ২৩ জুলাই, ১৯৫২ সালে কার্যকর হয় এবং European Coal and Steel Community গঠিত হয়।

পরবর্তীতে, এই ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় “ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community - EEC)”। 
ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাসে এটি “The Treaty of Rome” নামে পরিচিত, এবং এটি ১ জানুয়ারি ১৯৫৮ সাল থেকে কার্যকর হয়।
EEC - এর সদস্য ছিলো ৬টি। ১৯৭৩ সালের ১ জানুয়ারি যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড EEC তে যোগদান করে।

১৯৯০ এর দশকে সমাজতন্ত্রের পতনের ফলে পূর্ব-ইউরোপের দেশগুলো সহ সমগ্র ইউরোপে একক বাজার (Four freedom - movement of goods, service, people and money) তৈরীর জন্য ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) গঠিত হয়। এটি “Maastricht Treaty” বা “The Treaty of European Union” নামে পরিচিত।  এটি কার্যকর হয়, ১ নভেম্বর, ১৯৯৩।
 
উৎসঃ ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।