পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
ITU কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. ১৮৬৪ সালে 
  2. ১৮৬৫ সালে 
  3. ১৮৮৪ সালে 
  4. ১৮৮৫ সালে 
ব্যাখ্যা

ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ মে, ১৮৬৫।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।

⇒ ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট। 

.
IMO-এর 'MARPOL Convention'-এর বিষয়বস্তু কী?
  1. সামুদ্রিক দূষণ প্রতিরোধ
  2. জাহাজ নির্মাণ মানদণ্ড
  3. সামুদ্রিক ডাকাতি দমন
  4. মাছ ধরা নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

IMO:
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৬ মার্চ, ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৭ মার্চ, ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ IMO বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন তৈরি করেছে, যেমন:
- SOLAS (Safety of Life at Sea),
- MARPOL (Marine Pollution), এবং
- STCW (Standards of Training, Certification, and Watchkeeping for Seafarers)।

উল্লেখ্য,
• MARPOL:
- International Convention for the Prevention of Pollution from Ships (MARPOL) হলো আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (IMO)-এর প্রধান চুক্তি যা জাহাজ থেকে অপারেশনাল বা দুর্ঘটনাজনিত কারণে সমুদ্র পরিবেশের দূষণ প্রতিরোধ করে।
- ১৯৭৩ সালে এটি গৃহীত হয়, ১৯৭৮ সালে প্রোটোকল যুক্ত হয়েছে এবং পরবর্তীকালে ১৯৯৭ সালে সংশোধনী হয়েছে (১৯৯৭-এ Annex VI)।
- কার্যকর হয়েছে: ২ অক্টোবর, ১৯৮৩।
- মূল উদ্দেশ্য: জাহাজ থেকে তেল, রাসায়নিক, বর্জ্য, নর্দমা এবং বায়ু দূষণ কমানোর জন্য কঠোর নিয়মাবলী এবং অপারেশনাল ব্যবস্থা।

উৎস: IMO ওয়েবসাইট। [link]

.
UNIDO মূলত কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. কৃষি
  2. স্বাস্থ্য
  3. শিক্ষা
  4. শিল্পায়ন
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization বা  জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- এটি শিল্পায়ন নিয়ে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।

⇒ UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

.
UN Tourism Council পূর্বে কোন নামে পরিচিত ছিল?
  1. United Nations World Travel Organization
  2. International Union for Official Tourism Organization 
  3. United Nations World Tourism Organization
  4. International Travel Bureau
ব্যাখ্যা

UN Tourism:
- UN Tourism Council UNWTO পূর্বে United Nations World Tourism Organization নামে পরিচিত ছিল।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিস্থাপনের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়।
- পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
- ১৯৭৫ সালে স্প্যানিশ সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবার্ট লোনাতিকে প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং অ্যাসেম্বলি মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়।
- ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” ব্যবহার করা শুরু হয়।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

.
WHO-এর প্রতিষ্ঠাকালীন সম্মেলন কোনটি?
  1. International Health Conference
  2. Alma-Ata Conference 
  3. Geneva Conference
  4. World Health Assembly
ব্যাখ্যা

WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম। জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন। ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে International Health Conference-এ উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর ৭ এপ্রিল, ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

উৎস: WHO ওয়েবসাইট।

.
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা কোনটি?
  1. WFP
  2. UNESCO
  3. UNFPA
  4. WIPO
ব্যাখ্যা

WIPO:
- জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে। 
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।

⇒ মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।

উৎস: WIPO ওয়েবসাইট।

.
FAO-এর বর্তমান মহাপরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. কু ডংগিউ
  2. অড্রে অ্যাজুলে
  3. টেড্রোস আধানম
  4. গিলবার্ট হুংবো
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
- এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে - বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- FAO প্রতিষ্ঠার তারিখ হিসেবে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট।

.
UNEP-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [নভেম্বর, ২০২৫]
  1. রাফায়েল গ্রসি
  2. ইনগার অ্যান্ডারসেন
  3. ফিলিপ্পো গ্রান্ডি
  4. অ্যানাক্লুডিয়া রোসিনি
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক (Executive Director): ইনগার অ্যান্ডারসেন (Inger Andersen)।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।

.
UN Convention on the Rights of Children কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়?
  1. ১৯৮৯ সালে 
  2. ১৯৯১ সালে 
  3. ১৯৯৩ সালে 
  4. ১৯৯৯ সালে 
ব্যাখ্যা

UN Convention on the Rights of Children:
- UN Convention on the Rights of Children (জাতিসংঘের শিশু অধিকার সনদ) ১৯৮৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়।

⇒ গৃহীত হয়: ২০ নভেম্বর, ১৯৮৯ (জাতিসংঘ সাধারণ পরিষদে)।
- কার্যকর হয়: ২ সেপ্টেম্বর, ১৯৯০।
- এটি মানব ইতিহাসের মানবাধিকার সুরক্ষায় সবচেয়ে বিস্তৃত ও বাস্তবসম্মত সনদ।
- ১৯৯০ সালের আগস্টে এ সনদকে স্বীকৃতি দেওয়া হয়।
- শিশু অধিকার রক্ষায় গঠিত কমিটি (সিআরসি) এ সনদ বাস্তবায়নের বিষয়টি তদারকি করে। 

উৎস: UN ওয়েবসাইট।

১০.
UNESCO-এর সহযোগী সদস্য কয়টি? [নভেম্বর, ২০২৫]
  1. ৮টি 
  2. ১০টি 
  3. ১২টি 
  4. ১৪টি 
ব্যাখ্যা

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উৎস: UNESCO ওয়েবসাইট।

১১.
নিম্নের কোন সংস্থা থেকে UN Women গঠিত হয়েছে?
  1. UNICEF
  2. UNDP
  3. UNIFEM
  4. UNESCO
ব্যাখ্যা

UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।

⇒ UN Women গঠিত হয় বিভিন্ন জাতিসংঘের সংস্থা থেকে, যেমন:
- Division for the Advancement of Women (DAW),
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW),
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI),
- United Nations Development Fund for Women (UNIFEM).

উৎস: UN Women ওয়েবসাইট।

১২.
আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্তরূপ কোনটি?
  1. WPU
  2. IPU
  3. UPU
  4. IPO
ব্যাখ্যা

UPU:
- আন্তর্জাতিক ডাক সংস্থা UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

⇒ শুরুতে এর নাম ছিলো General Postal Union।
- ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।

১৩.
'UNESCO'র প্রধান লক্ষ্য কী?
  1. শিক্ষা-সংস্কৃতি
  2. প্রশাসনিক উন্নয়ন
  3. অর্থনৈতিক উন্নয়ন
  4. বুদ্ধিবৃত্তিক সম্পদের উন্নয়ন
ব্যাখ্যা

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সহযোগী সদস্য: ১২টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

⇒ 'ইউনেস্কো'র প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ ও তথ্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আন্তঃসাংস্কৃতিক আলোচনায় ভূমিকা রাখা।

উৎস: UNESCO ওয়েবসাইট।

১৪.
UNICEF-এর নামকরণ United Nations Children's Fund করা হয় -
  1. ১৯৪৬ সালে 
  2. ১৯৪৮ সালে 
  3. ১৯৫০ সালে 
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা

UNICEF: 
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

⇒ UNICEF হল জাতিসংঘের একটি বিশেষ কর্মসূচি যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের উন্নতির জন্য জাতীয় প্রচেষ্টাকে সহায়তা করার জন্য নিবেদিত।
- ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের ত্রাণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো The United Nations International Children’s Emergency Fund (UNICEF)।
- ১৯৫০ সালে উন্নয়নশীল দেশগুলির সর্বত্র শিশু এবং মহিলাদের দীর্ঘমেয়াদী চাহিদা পূরণের জন্য ইউনিসেফের কার্যভার সম্প্রসারিত করা হয়।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘ ব্যবস্থার স্থায়ী অংশ হয়ে ওঠে এবং সংস্থার নাম থেকে "International" এবং "Emergency" শব্দগুলি বাদ দেওয়া হয় এবং নামকরণ করা হয় United Nations Children's Fund। যদিও এর মূল সংক্ষিপ্ত রূপ "UNICEF" বজায় রাখা হয়।

উৎস: UNICEF ওয়েবসাইট।

১৫.
UNAIDS কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৯৪ সালে 
  2. ১৯৯৫ সালে 
  3. ১৯৯৬ সালে 
  4. ১৯৯৭ সালে 
ব্যাখ্যা

UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা (Winnie Byanyima)।
- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে।

⇒ বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হলো লাল ফিতা।
- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল “যোগাযোগ”।

উৎস: UNAIDS ওয়েবসাইট।

১৬.
UNRWA নিম্নের কোন দেশের শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে?
  1. সিরিয়া 
  2. ইউক্রেন 
  3. ফিলিস্তিন 
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

UNRWA:
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

⇒ ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।

উল্লেখ্য,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উৎস: UNRWA ওয়েবসাইট।

১৭.
ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটি?
  1. আন্তর্জাতিক শ্রম সম্মেলন
  2. নির্বাহী কমিটি
  3. সাধারণ পরিষদ
  4. গভর্নিং বডি
ব্যাখ্যা

ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- উদ্দেশ্য: শ্রমিক অধিকার রক্ষা, ন্যায্য শ্রম ও শান্তি প্রচার।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

⇒ ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো  আন্তর্জাতিক শ্রম সম্মেলন (The International Labour Conference)। 
- এটি ILO-এর সর্বোচ্চ নীতি-নির্ধারক সংস্থা।
- প্রতিবছর ILO-এর 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হয়। এখানে ১৮৭টি সদস্য দেশের সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিক প্রতিনিধিরা ত্রৈপক্ষিকভাবে সিদ্ধান্ত নেয়

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২-১৩ জুন ১১৩ তম 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হবে।

উৎস: ILO ওয়েবসাইট। [link]

১৮.
WFP-এর প্রথম উন্নয়ন কর্মসূচী কোথায় চালু হয়?
  1. সুদান 
  2. কঙ্গো 
  3. পূর্ব তিমুর 
  4. সিরিয়া 
ব্যাখ্যা

WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু হয় ১৯৬৩ সালে সুদানে।

⇒ সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দ্বিতীয়, জিরো হাঙ্গার অর্জনের জন্য কাজ করে, যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগের শিকার ব্যক্তিদের খাদ্য সংগ্রহ ও সংকটপূর্ণ এলাকায় পরিবহন করে সহায়তা করে।
- এটি যুদ্ধ এবং অন্যান্য সংঘাত, মহামারী এবং মহামারী, ফসলের ব্যর্থতা এবং বন্যা, খরা, ভূমিকম্প এবং ঝড়ের মতো বিপর্যয় দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।

১৯.
জাতিসংঘের কোন অঙ্গসংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে? 
  1. UNICEF
  2. UNDP
  3. WFP
  4. UNFPA
ব্যাখ্যা

UNFPA:
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: Diene Keita।
- UNFPA মূলত জনগণের প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান, এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।
- UNFPA সেবা দিয়ে যাচ্ছে ১৫০টিরও বেশি দেশে।

উৎস: UNFPA ওয়েবসাইট।

২০.
UNU-এর প্রধানের উপাধি -
  1. নির্বাহী পরিচালক
  2. প্রশাসক 
  3. মহাসচিব
  4. রেক্টর
ব্যাখ্যা

UNU:
- UNU-এর পূর্ণরূপ: United Nation University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- UNU-এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- প্রথম ইউএনইউ কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম রেক্টর: ড. জেমস এম. হেস্টার।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম)।
- UNU এর লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য জ্ঞান সৃষ্টি, নীতি প্রণয়ন এবং বৈশ্বিক সমস্যার সমাধানে সহযোগিতা করা।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে "জাতিসংঘ বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- ১৯৭২ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
- ১৯৭৩ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং একটি খসড়া সনদ অনুমোদন করে।
- জাপান সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করে এবং টোকিওতে সদর দপ্তরের সুবিধা প্রদান করে।
- ১৯৭৫ সালে UNU তার একাডেমিক কার্যক্রম শুরু করে, এবং প্রথম রেক্টর হিসেবে ড. জেমস এম. হেস্টার নিযুক্ত হন।
- ২০ জানুয়ারি ১৯৭৫ তারিখে UNU এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎস: UNU ওয়েবসাইট।

২১.
UNSSC-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Social Service Council
  2. United Nations System Staff College
  3. United Nations Security Support Center
  4. United Nations Sustainable Strategy Commission
ব্যাখ্যা

UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ২০০২ সালে।
- এর সদর দপ্তর: তুরিন, ইতালি।
- এর বর্তমান পরিচালক: Miguel Panadero.

⇒ জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।

⇒ এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।

২২.
UNIDO-এর সদর দপ্তর -
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. মাদ্রিদ, স্পেন
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র 
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

২৩.
'প্রশিক্ষণ ও গবেষণা' নিম্নের কোন সংস্থার প্রধান লক্ষ্য?
  1. UNHCR
  2. UNIDIR
  3. UNIDO
  4. UNITAR
ব্যাখ্যা

UNITAR:
 - UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। 
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা

অন্যদিকে -
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: UNHCR.
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.

উৎস: UNITAR ওয়েবসাইট।

২৪.
UNOPS মূলত কোন বিষয়ে কাজ করে?
  1. মানবাধিকার রক্ষা
  2. স্বাস্থ্যনীতি নির্ধারণ
  3. উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
  4. বৈদেশিক সাহায্য
ব্যাখ্যা

UNOPS:
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS-এর পূর্ণরুপ: United Nations Office for Project Services.
- প্রতিস্থিত হয়: ১৯৭৩ সালে (প্রথমে UNDP-এর অংশ, পরে ১৯৯৫ সালে স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়)।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা (Jorge Moreira da Silva)।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

⇒ কাজ:
- উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। 
- শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে সহায়তা। 
- মানবিক সাহায্য ও পুনর্গঠন কার্যক্রম। 
- টেকসই অবকাঠামো ও সেবা প্রদান।

উৎস: UNOPS ওয়েবসাইট।

২৫.
IFAD-এর প্রধান উদ্দেশ্য কী?
  1. শিল্প উন্নয়ন
  2. স্বাস্থ্যসেবা প্রদান
  3. পর্যটন প্রচার
  4. কৃষি উন্নয়ন
ব্যাখ্যা

IFAD:
- IFAD-এর পূর্ণরূপ: International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে।
- প্রতিষ্ঠার স্থান: রোম, ইতালি।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৭৯টি।
- সর্বশেষ সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: আলভারো লারিও (স্পেন)।

⇒ IFAD-এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির গ্রামীণ এলাকায় দারিদ্র্য ও ক্ষুধা দূর করা, যা মূলত কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে করা হয়।
- এটি গ্রামীণ দরিদ্রদের (যেমন ক্ষুদ্র কৃষক, পশুপালক, জেলে, এবং ভূমিহীন) জন্য অর্থায়ন এবং সংস্থান সরবরাহ করে তাদের আয় বৃদ্ধি ও উন্নত জীবনযাত্রার সুযোগ করে দেয়। 

⇒ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ছিল ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলনের অন্যতম প্রধান ফলাফল।
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: IFAD ওয়েবসাইট।

২৬.
যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে?
  1. জানুয়ারি, ২০২৬
  2. ফেব্রুয়ারি, ২০২৬
  3. জানুয়ারি, ২০২৭
  4. ফেব্রুয়ারি, ২০২৭
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন।
- জানুয়ারি, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে World Health Organization থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
- ২০২৬ সালের ২২ জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

উৎস: WHO ওয়েবসাইট।

২৭.
নিম্নের কোনটি জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু?
  1. UNITAR
  2. UN-Habitat
  3. UNIDO
  4. UNOPS
ব্যাখ্যা

UN-HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-HABITAT নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বে শহুরে উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা, এবং বাসযোগ্য শহর ও মানব বসতির উন্নয়ন নিশ্চিত করা।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।

২৮.
খাদ্য ও কৃষি সংস্থা(FAO) কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয়?
  1. রোম সম্মেলন
  2. ভার্জিনিয়া সম্মেলন
  3. নিউইয়র্ক সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
ব্যাখ্যা

FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। 
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ ভার্জিনিয়া সম্মেলন:
- ১৯৪৩ সালের ১৮ মে থেকে ৩ জুন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হট স্প্রিংসে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সম্মেলনের মাধ্যমে খাদ্য ও কৃষি সংস্থা (FAO) গঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা FAO গঠনের জন্য সম্মতি প্রকাশ করেন এবং এর কাঠামো নির্ধারণ করেন।
- পরবর্তীকালে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর কানাডার কুইবেক শহরে অনুষ্ঠিত প্রথম FAO সম্মেলনে এর সংবিধান গৃহীত হয় এবং এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: FAO ওয়েবসাইট। [link]

২৯.
জাতিসংঘের কোন সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে?
  1. WHO
  2. UNDP
  3. UNFPA
  4. UNESCO
ব্যাখ্যা

UNDP:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
- মূল কাজ: বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা।

⇒ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে।
- এটি দারিদ্র্য দূরীকরণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়নের জন্য কাজ করে। 
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।
- UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI (Human Development Intex) ধারণাটির উদ্ভাবন হয়।

উৎস: UNDP ওয়েবসাইট।

৩০.
জাতিসংঘ সাধারণ পরিষদের কোন রেজোলিউশন দ্বারা UN Women প্রতিষ্ঠিত হয়েছে?
  1. 64/289, ২০১০
  2. 58/215, ২০১১ 
  3. 70/3, ২০১২ 
  4. 72/44, ২০১৫
ব্যাখ্যা

UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।
- উদ্দেশ্য: নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

⇒ জাতিসংঘের রেজোলিউশন ৬৪/২৮৯ দ্বারা UN Women প্রতিষ্ঠিত হয়েছে। এই রেজোলিউশনের মাধ্যমে ২০১১ সালের ১লা জানুয়ারি থেকে জাতিসংঘের একটি একক সংস্থা হিসেবে এটি কার্যক্রম শুরু করে। 

উল্লেখ্য,
- UN Women-এর নির্বাহী বোর্ড ৪১টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- এরা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল দ্বারা তিন বছরের মেয়াদে নির্বাচিত হয়।

উৎস: UN Women ওয়েবসাইট।

৩১.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর প্রস্তাবক কে ছিলেন?
  1. হ্যারি এস. ট্রুম্যান
  2. জন এফ. কেনেডি
  3. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  4. কফি আনান
ব্যাখ্যা

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার 'International Atomic Energy Agency (IAEA)'- এর প্রস্তাবক ছিলেন।
- তিনি ১৯৫৩ সালে জাতিসংঘে 'Atoms for Peace' নামক একটি উদ্যোগের আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- এই প্রস্তাবের মাধ্যমে পরমাণু শক্তি শুধুমাত্র অস্ত্র হিসেবে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে IAEA প্রতিষ্ঠিত হয়।

উৎস: IAEA ওয়েবসাইট।

৩২.
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) কতবার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? [নভেম্বর, ২০২৫]
  1. ১ বার 
  2. ২ বার 
  3. ৩ বার 
  4. ৪ বার
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

⇒ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) ২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংস্থাটি ১৯৫৪ সাল এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

৩৩.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) প্রথমে কোন নামে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. Provisional Intergovernmental Committee for European Migration (PICEM)
  2. International Refugee Council
  3. International Migration Relief Agency
  4. Provisional Intergovernmental Committee for the Movement of Migrants from Europe (PICMME)
ব্যাখ্যা

IOM:
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক (Director General): অ্যামি ই. পোপ (Amy E. Pope)।

⇒ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের বিশৃঙ্খলা ও স্থানচ্যুতির মধ্য দিয়ে ১৯৫১ সালে ইউরোপ থেকে অভিবাসীদের আন্দোলনের জন্য Provisional Intergovernmental Committee for the Movement of Migrants from Europe (PICMME) নামে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এই সংকট মোকাবিলায় ১৯৫১ সালে এই অস্থায়ী কমিটি গঠিত হয় যার মূল কাজ ছিল ইউরোপীয় সরকারগুলোকে সাহায্য করে অভিবাসীদের নতুন দেশ চিহ্নিত করা এবং তাদের পরিবহনের ব্যবস্থা করা।
- PICMME-এর সাফল্যের পর ১৯৫২ সালে এটি স্থায়ী কমিটিতে রূপান্তরিত হয় এবং Intergovernmental Committee for European Migration (ICEM) নামধারণ করে।
- ১৯৮০ সালে ICEM-এর কাউন্সিল নাম পরিবর্তন করে এবং Intergovernmental Committee for Migration নামধারণ করে।
- ১৯৮৯ সালে ICM থেকে IOM (International Organization for Migration)-এ পরিবর্তন হয় যা সংস্থার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিস্তৃত ভূমিকার প্রতীক।

উৎস: IOM ওয়েবসাইট।

৩৪.
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা (CTBTO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4.  ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯ নভেম্বর, ১৯৯৬ সালে (CTBT চুক্তির মাধ্যমে)।
- এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

⇒ CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।
- অনুমোদিত দেশ: ১৭৮টি।

উৎস: Arms Control Association ওয়েবসাইট। 

৩৫.
OPCW-এর সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১৯১টি 
  2. ১৯২টি 
  3. ১৯৩টি 
  4. ১৯৫টি 
ব্যাখ্যা

OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা Organization for the Prohibition of Chemical Weapons.
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।
- CWC-এর আওতায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের হার ৯৮%।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৩৬.
ICAO-এর পূর্ণরূপ কী?
  1. International Civil Aviation Organization
  2. International Communication Agency Organization
  3. International Cargo Aviation Office
  4. International Civil Aviation Office
ব্যাখ্যা

ICAO: 
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.

⇒ এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- যাত্রা শুরু করে: ৪ এপ্রিল, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।
- ২০২২-২০২৫ সালের জন্য ICAO-এর কাউন্সিল সদস্য ৩৬টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

উৎস: ICAO ওয়েবসাইট।

৩৭.
OPCW-এর প্রধান লক্ষ্য কী?
  1. রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  2. জৈবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  3. পরমাণু অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

Organization for the Prohibition of Chemical Weapons (OPCW):
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল:২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

⇒ মূল উদ্দেশ্য:
- রাসায়নিক অস্ত্র নির্মাণ ও মজুদ নিষিদ্ধকরণ। 
- বিদ্যমান রাসায়নিক অস্ত্রের ধ্বংস নিশ্চিত করা। 
- রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ। 
- শিল্পখাতে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৩৮.
International Atomic Energy Agency কত সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে?
  1. ২০০২ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৭ সালে
ব্যাখ্যা

International Atomic Energy Agency (IAEA):
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ International Atomic Energy Agency ২০০৫ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মিশরের মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উৎস: IAEA ওয়েবসাইট।

৩৯.
কোন সম্মেলনের প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়েছে?
  1. রিও ডি জেনিরো সম্মেলন 
  2. স্টকহোম সম্মেলন
  3. কোপেনহেগেন সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
ব্যাখ্যা

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।

⇒ জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।

৪০.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ -
  1. Director General
  2. Secretary-general
  3. President
  4. Administrator
ব্যাখ্যা

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP):
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ হলো প্রশাসক (Administrator)।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner)।

উৎস: UNDP ওয়েবসাইট।

৪১.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. মাদ্রিদ
ব্যাখ্যা

UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

৪২.
WMO-এর বর্তমান সেক্রেটারি জেনারেল কে? [অক্টোবর, ২০২৫]
  1. সেলেস্তে সাওলো
  2. আচিম স্টাইনার
  3. নাতালিয়া কানেম
  4. ক্যাথরিন রাসেল
ব্যাখ্যা

WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: WMO ওয়েবসাইট।

৪৩.
বিশ্ব খাদ্য কর্মসূচি কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৯ সালে 
  2. ১৯৫৩ সালে 
  3. ১৯৫৯ সালে 
  4. ১৯৬১ সালে 
ব্যাখ্যা

WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme.
- এটি বিশ্ব খাদ্য কর্মসূচী।
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২০ সালে লাভ করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।