পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক রিভিশন (পরীক্ষা ১ ও ২) [Live Class: 1-7]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
অক্টাল সংখ্যা 162 কে ডেসিমেল ফরম্যাটে রূপান্তর করলে কত পাওয়া যাবে?
  1. 108
  2. 132
  3. 114
  4. 98
ব্যাখ্যা
• (162)8 এর ডেসিমেল নাম্বার 114.

• অক্টাল সংখ্যা পদ্ধতি:
- সংজ্ঞা:
- অক্টাল সংখ্যা পদ্ধতি হলো একটি সংখ্যাগত পদ্ধতি যেখানে মোট ৮টি সংখ্যা (0-7) ব্যবহৃত হয়। এটি ভিত্তি (Base) 8 এর উপর নির্ভরশীল।

- উদাহরণ:
- অক্টাল সংখ্যা: 10, 25, 162, 755 ইত্যাদি।

- প্রয়োগ:
- কম্পিউটারের বিভিন্ন লো-লেভেল অপারেশনে অক্টাল সংখ্যা ব্যবহৃত হয়।
- পুরোনো কম্পিউটার সিস্টেমে এবং UNIX পারমিশন ব্যবস্থাপনায় অক্টাল সংখ্যা ব্যবহৃত হয়।

- অক্টাল সংখ্যা পদ্ধতি বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
- এটি বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল ইলেকট্রনিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এখানে,
(162)8
= (1 × 82) + (6 × 81) + (2 × 80)
= 64 + 48 + 2
= 114

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. Notepad
  2. Windows Defender
  3. WinRAR
  4. CCleaner
ব্যাখ্যা
• Notepad - ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়।
- Notepad হল একটি সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও টেক্সট এডিটর, যা শুধুমাত্র সহজলভ্য লেখা সংরক্ষণ ও সম্পাদনার জন্য ব্যবহৃত হয়।

• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ:
- Antivirus Software – Protects against viruses and malware (e.g., Norton Antivirus, McAfee, Avast).
- File Management Tools – Helps organize, manage, and search files (e.g., Windows File Explorer, Total Commander).

- Disk Cleanup and Defragmentation Tools – Frees up space and improves performance (e.g., Windows Disk Cleanup, Defraggler).
- Backup Software – Creates copies of data for recovery (e.g., Acronis True Image, Google Drive Backup).

- Compression Tools – Reduces file sizes for storage and transfer (e.g., WinRAR, 7-Zip).
- Firewall Software – Monitors and controls network traffic for security (e.g., Windows Defender Firewall, ZoneAlarm).

- System Monitoring Tools – Tracks system performance and resources (e.g., Task Manager, CPU-Z).
- Driver Update Tools – Ensures hardware drivers are up to date (e.g., Driver Booster, Snappy Driver Installer).

- Registry Cleaners – Optimizes and repairs the Windows registry (e.g., CCleaner, Wise Registry Cleaner).
- Clipboard Managers – Enhances clipboard functionality (e.g., Ditto, ClipMate).

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
অপারেটিং সিস্টেমের প্রধান অংশকে কী বলা হয়?
  1. Compiler
  2. Driver
  3. Shell
  4. Kernel
ব্যাখ্যা
• কার্নেল (Kernel):
- কার্নেল হল অপারেটিং সিস্টেমের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
- এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেমকে কার্যকর ও পরিচালিত করে।

• কার্নেলের প্রধান কাজ:
- সিপিইউ শিডিউলিং: প্রসেসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সিপিইউ বরাদ্দ করে।
- মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট: কম্পিউটারের মেমোরি ও সংযুক্ত ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
- ইনপুট/আউটপুট ব্যবস্থাপনা: ইনপুট ও আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও পারফরম্যান্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Techtarget website.
.
Apache OpenOffice Calc- কোন ধরনের সফটওয়্যার?
  1. ভাইরাস
  2. অ্যাপ্লিকেশন
  3. ইউটিলিটি
  4. ওয়ার্ড প্রসেসিং
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।

- তাই ব্যবহারকারী যে সকল সফট্‌ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:

• Word Processing Package Program:
- Word Star,
- Word Perfect,
- MS Word,
- Word Note.

• Spreadsheet Package Program:
- Lotus 1-2-3,
- Ms-Excel,
- Qrater Pro,
- Google Sheets. [Google Sheets হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা স্প্রেডশিট তৈরি, সম্পাদনা এবং ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি Google-এর ক্লাউড-ভিত্তিক সেবা G-Suite-এর অংশ।],
- Apache OpenOffice Calc.

• Database Package Program:
- dBase,
- Foxpro,
- Oracle,
- Informix,
- Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়?
  1. রেজিস্টার তৈরিতে
  2. ডিজিটাল ক্যামেরায়
  3. মোবাইল ফোনে
  4. উপরের সব ক্ষেত্রে
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ:
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- প্রতিটি ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- ফ্লিপ-ফ্লপ মূলত সিঙ্গেল বিট নিয়ে কাজ করে।

- ফ্লিপ-ফ্লপ মূলত মাল্টিপল বিট নিয়ে কাজ করতে পারেনা।
- এটি এক বিট 0 অথবা 1 হতে পারে।
- এজন্য ফ্লিপ-ফ্লপকে বাই স্ট্যাবল মাল্টি ভাইব্রেটর বলা হয়।

• ফ্লিপ ফ্লপের ব্যবহার:
১. বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২. সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩. ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
.
ভালো গতি এবং সামঞ্জস্যের জন্য উইন্ডোজ ওএস ইনস্টল করতে সাধারণত কোন ড্রাইভ ব্যবহার করা হয়?
  1. C drive
  2. G drive
  3. H drive
  4. External drive
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম এবং C ড্রাইভ:
- অপারেটিং সিস্টেম সাধারণত C ড্রাইভে সংরক্ষিত থাকে, যা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি।
- সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করার জন্য C ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়।

- C ড্রাইভ মূলত কম্পিউটারের প্রাথমিক মেমোরির অংশ, যেখানে অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার চালনার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।
- ফার্মওয়্যার ও অপারেটিং সিস্টেম হলো এমন অপরিহার্য সফটওয়্যার, যা কম্পিউটারের কার্যক্রম সচল রাখতে সহায়তা করে।

- একটি হার্ডডিস্ক বা SSD সাধারণত পার্টিশনের মাধ্যমে C, D, E ড্রাইভ ইত্যাদিতে বিভক্ত করা হয়, যা ব্যবহারকারীদের ফাইল এবং সফটওয়্যার সংরক্ষণের জন্য বিভিন্ন ভাগ তৈরি করতে সহায়তা করে।

উৎস: ব্রিটানিকা।
.
নিচের কোনটি মোবাইল অ্যাপ্লিকেশন নয়?
  1. Uber
  2. Snapchat
  3. Adobe Acrobat Reader
  4. Linux
ব্যাখ্যা
• Linux - হচ্ছে অপারেটিং সিস্টেম।

• মোবাইল অ্যাপ (মোবাইল অ্যাপ্লিকেশন):
- Uber, Snapchat, এবং Adobe Acrobat Reader এই তিনটি অ্যাপ্লিকেশন মোবাইল ডিভাইসে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এবং এগুলি মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে পরিচিত।

- Uber: রাইড শেয়ারিং অ্যাপ।
- Snapchat: একটি সামাজিক মিডিয়া অ্যাপ যা ছবি এবং ভিডিও শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- Adobe Acrobat Reader: একটি পিডিএফ রিডার অ্যাপ, যা পিডিএফ ফাইল খুলতে ব্যবহৃত হয়।

- তবে, Linux একটি অপারেটিং সিস্টেম, যা মোবাইল অ্যাপ্লিকেশন নয়।
- এটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা মূলত কম্পিউটার, সার্ভার এবং কিছু মোবাইল ডিভাইসে ব্যবহৃত হয়, কিন্তু এটি নিজে কোন মোবাইল অ্যাপ্লিকেশন নয়।

উৎস: www.techjockey.com, www.techtarget.com.
.
এন্টিভাইরাস সফটওয়্যার নয় -
  1. Bitdefender
  2. Kaspersky
  3. CCleaner
  4. AVG
ব্যাখ্যা
• CCleaner is a system optimization tool, not an antivirus.

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Norton Antivirus,
- McAfee Antivirus,
- Kaspersky Antivirus,
- Bitdefender Antivirus,
- Avast Antivirus,
- Trend Micro Antivirus,
- Sophos Home,
- Windows Defender,
- ESET NOD32 Antivirus,
- Avira Antivirus,

- Panda Security,
- Malwarebytes Anti-Malware,
- F-Secure Antivirus,
- Webroot SecureAnywhere,
- Comodo Antivirus,
- BullGuard Antivirus,
- ZoneAlarm Antivirus,
- Intego Antivirus (Popular on Mac),
- ClamAV (Open-source antivirus),
- AhnLab V3 Antivirus.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ডিজিটাল ইলেকট্রনিক্সে সমবায় সার্কিটের সংযোজন কী দ্বারা করা যেতে পারে?
  1. অ্যাডার
  2. রেজিস্টার
  3. ডিকোডার
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে অ্যাডার।

• অ্যাডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- অতএব, যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদি কাজ করা সম্ভব।
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে অ্যাডারের দুই ধরনের প্রকারভেদ রয়েছে:

১. হাফ-অ্যাডার:
- যে অ্যাডার দুটি বিট যোগ করে, যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে, তাকে হাফ-অ্যাডার বলা হয়।

২. ফুল-অ্যাডার:
- যে অ্যাডার একটি ক্যারি ও দুটি বিটসহ মোট তিনটি বিট যোগ করে, যোগফল এবং হাতে থাকা সংখ্যা বা ক্যারি বের করে, তাকে ফুল-অ্যাডার বলা হয়।
- এভাবে, অ্যাডারগুলি গাণিতিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি করে।

• অন্যান্য অপশন আলোচনা:
• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

• এনকোডার:
- এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০.
অপারেটিং সিস্টেম নয় -
  1. Android
  2. MAC OS
  3. Symbian
  4. Python
ব্যাখ্যা
• Python - হচ্ছে একটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হল এমন একটি সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং থেকে শুরু করে, কম্পিউটার বন্ধ হওয়া পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

• অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরণ:
১. সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একটি অপারেটিং সিস্টেমে এক সময়ে শুধুমাত্র একজন ব্যবহারকারী কাজ করতে পারে, তখন তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
- এই ধরনের অপারেটিং সিস্টেমকে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।

- উদাহরণ:
- CP/M,
- Symbian OS,
- Palm OS,
- MS-DOS,
- PC-DOS,
- Windows 95/98.

২. মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- যখন একাধিক ব্যবহারকারী এক সময়ে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, তখন সে অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।

- উদাহরণ:
- Windows NT Server,
- Android,
- Windows 2003/2008 Server,
- Unix,
- Linux.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
কোন গেইটকে NOR গেইট ব্যবহার করে বাস্তবায়ন করা যেতে পারে?
  1. OR Gate
  2. AND Gate
  3. NOT Gate
  4. উল্লিখিত সবগুলোই
ব্যাখ্যা
• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে, তাদেরকে মৌলিক গেইট বলা হয়।

• কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে তিনটি মৌলিক গেইট রয়েছে, যথা:
- অর গেইট (OR Gate),
- অ্যান্ড গেইট (AND Gate),
- নট গেইট (NOT Gate).

• সার্বজনীন গেইট:
- যে গেইটের সাহায্যে মৌলিক গেইট (AND, OR, NOT)সহ যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেইট বলা হয়।
- NAND গেইট,
- NOR গেইট।

- এই দুটি গেইটকে সার্বজনীন গেইট বলা হয় কারণ শুধুমাত্র NAND গেইট অথবা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।