পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ২০২১ সাল ভিত্তিক 'অফিসার (জেনারেল) পদের জন্য বিশেষ মডেল টেস্ট-৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
'এঁড়ে' - শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. কচি
  2. বুড়া
  3. মলিন
  4. বকনা
ব্যাখ্যা
• 'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ - বকনা

অন্যদিকে, 
- 'ঝুনা' শব্দের বিপরীতার্থক শব্দ - কাঁচা / কচি।
- 'বুড়া' শব্দের বিপরীতার্থক শব্দ - জোয়ান।
- 'নির্মল' শব্দের শব্দের বিপরীতার্থক শব্দ - মলিন / পঙ্কিল।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
অমিয় চক্রবর্তীর প্রথম প্রকাশিত বই কোনটি?
  1. মাটির দেয়াল
  2. খসড়া
  3. কবিতাবলী
  4. এক মুঠো
ব্যাখ্যা
অমিয় চক্রবর্তী:
- ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
- পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)। 
- তাঁর প্রথম প্রকাশিত বই 'কবিতাবলী' (১৯২৪-২৫)।
- তাঁর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
- তিনি 'বাংলাদেশ' কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচনা করেন।
- তাছাড়া ইংরেজি ভাষায় রচিত তাঁর ৯টি বই রয়েছে।
- কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করেন।
- ১৯৮৬ সালের ১২জুন শান্তিনিকেতনে তাঁর মৃত্যু হয়।
 
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ভয়ে গা ছম ছম করছে।' এখানে 'ছম ছম' কী অর্থ প্রকাশ করেছে?
  1. অনুভূতি বা ভাব
  2. পৌনঃপুনিকতা
  3. ধ্বনিব্যঞ্জনা
  4. ভাবের গভীরতা
ব্যাখ্যা
অব্যয় পদের দ্বিরুক্তি:
ভাবের গভীরতা বোঝাতে:
- তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- ছি ছি, তুমি কী খারাপ?

পৌনঃপুনিকতা বোঝাতে:
বার বার সে কামান গর্জে উঠল।

অনুভূতি বা ভাব বোঝাতে:
- ভয়ে গা ছম ছম করছে।
- ফোঁড়াটা টন টন করছে।

বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।

ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ বাক্যে 'বাংলাদেশের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূণ্য
  2. করণে শূণ্য
  3. কর্মে ৬ষ্ঠী
  4. অধিকরণে ৬ষ্ঠী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত '-এ', '-য়', 'তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- আজকে নগদ কালকে ধার।
- আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। অধিকরণে ৬ষ্ঠী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২) মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি মধ্য স্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সত্য > সইত্য
  2. পোখত্‌ > পোক্ত
  3. শ্লোক > শোলক
  4. স্টেশন > ইস্টিশন
ব্যাখ্যা
মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।
- একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
- অ - রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ ইত্যাদি।
- ই - প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক; ভ্রু > ভুরু; শুক্রবার >শুক্কুরবার ইত্যাদি।
- এ - গ্রাম > গেরাম; প্রেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি।
- ও - শ্লোক > শোলক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

অন্যদিকে, 
- 'স্টেশন > ইস্টিশন' আদি স্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
- 'পোখত্‌ > পোক্ত' অন্ত্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ।
- 'সত্য > সইত্য' অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. গয়লানি
  2. আয়া
  3. প্রণেত্রী
  4. রজঃস্বলা
ব্যাখ্যা
রজঃস্বলা - নিত্য স্ত্রীবাচক শব্দ। 

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন-
- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী, রূপসী, রজঃস্বলা ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন-
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
- গয়লা-গয়লানি,
- প্রণেতা-প্রণেত্রী,
- খানসামা-আয়া। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. অন্ত্যেষ্টিক্রিয়া
  2. অন্ত্যেষ্টিক্রীয়া
  3. অন্ত্যষ্টিক্রিয়া
  4. অন্ত্যোষ্টিক্রিয়া
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অন্ত্যেষ্টিক্রিয়া'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: অন্ত্যেষ্টি + ক্রিয়া।
 অর্থ:
- মৃতের সৎকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কাজী ইমদাদুল হক কোন প্রতিষ্ঠানের অন্যতম স্থপতি ছিলেন?
  1. মুসলমান সাহিত্য সমাজ
  2. মুসলিম সাহিত্য সমাজ
  3. বঙ্গীয় সাহিত্য পরিষৎ
  4. বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক:
- তিনি ১৮৮২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক।
- ১৯২০ সালের মে মাসে কাজী ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত হয় শিক্ষাবিষয়ক মাসিক পত্রিকা ‘শিক্ষক'।
- তিনি 'বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি'র অন্যতম স্থপতি ছিলেন।
- তিনি ১৯২৬ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- আঁখিজল,
- লতিকা।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- প্রবন্ধমালা।

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- নবীকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
'Uncle Tom's Cabin' - এর সাথে তুলনা করা হয় কোন নাটককে?
  1. বিসর্জন
  2. কৃষ্ণকুমারী
  3. নীল-দর্পন
  4. বীরাঙ্গনা
ব্যাখ্যা
'নীল-দর্পন' নাটক: 
- এটি হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা সামাজিক নাটক।
- এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।
- ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটক প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যকর্ম।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন।
- অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।
- নাটকের বাস্তবতা এবং চরিত্র গুলোরে স্বাভাবিকতার গুনের জন্য অনেকেই নীল দর্পণকে  Uncle Tom's Cabin -  এর সঙ্গে তুলনা করেছেন।

দীনবন্ধু মিত্র:

- পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে দিনবন্ধু মিত্রের নাটক।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮৬১ সালে A Native ছদ্মনামে Nil Darpan or The Indigo Planting Mirror নামে “নীল- দর্পণ” নাটকটি অনুবাদ করেন।
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর “নীল দর্পন” নাটকের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় “নীল দর্পন” নাটকটিকে uncle toms cabin এর সাথে তুলনা করেছেন।
- ১৮৭৩ সালের ১ নভেম্বর তাঁর অকাল মৃত্যু ঘটে।

দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
 - নীল-দর্পন,
 - নবীন তপস্বিন,
 - কমলে কামিনী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
'কান্তিমান' শব্দের সমার্থক শব্দ কী?
  1. স্বামী
  2. স্বর্ণ
  3. সুন্দর
  4. রাজা
ব্যাখ্যা
• 'কান্তিমান' শব্দের সমার্থক শব্দ - সুন্দর।

‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

অন্যদিকে,
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত।

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
- সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১১.
'দ্রাবক' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নৈ + অক
  2. দ্রৌ + অক
  3. দ্রৌ + উক
  4. দ্রাব্য + উক
ব্যাখ্যা
• 'দ্রাবক' শব্দের সন্ধি বিচ্ছেদ - দ্রৌ + অক। 

• এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- লো + অন = লবণ,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- দ্রৌ + অক = দ্রাবক,
- পো + ইত্র = পবিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ -
  1. উল্লুক
  2. ইন্দিবর
  3. পুণ্ডরীক
  4. কোজাগর
ব্যাখ্যা
• 'নীলবর্ণ বানর' এর এককথায় প্রকাশ - উল্লুক। 

অন্যদিকে:
- ‘নীল বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - ইন্দিবর।
- ‘শ্বেত বর্ণ পদ্ম’ এর এককথায় প্রকাশ - পুণ্ডরীক।
- 'আশ্বিন মাসের পূর্ণিমা তিথি’ এর এককথায় প্রকাশ - কোজাগর।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
What is the synonym of ' Complaisant'?
  1. Effortless
  2. Compliant
  3. Stern
  4. Complain
ব্যাখ্যা
Complaisant (adjective)
English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans.
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী।

Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (স্বেচ্ছায় সাহায্য দান করে এমন; পরোপকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)।
Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)।

Other Forms: 
- Complaisantly (adverb).
- Complaisance (noun). 

Example Sentence: 
1. Noah's eyes were slightly jealous, but he was so complaisant that I figured he'd get over it in a day.
2. Barbara mentions that a lockout calendar would remind our members not to be complaisant.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Complain - অসন্তোষ; অন্যায়; দুর্ভোগ; যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করা; অভিযোগ করা; নালিশ জানানো।
- Effortless - উদ্যমহীন।

Source: Live MCQ Lecture.
১৪.
What is the synonym of 'Assiduous'?
  1. Sedulous
  2. Muddled
  3. Persuasive
  4. Unoccupied
ব্যাখ্যা

Assiduous (adjective)
English Meaning: Showing hard work, care, and attention to detail.
Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies.

Synonyms: Diligent (অধ্যবসায়ী; পরিশ্রমী), Careful (যত্নবান হওয়া), Hard-working (পরিশ্রমী), Industrious (অধ্যবসায়ী), Sedulous (উদ্যমী)।
Antonyms: Idle (অলস), Inactive (নিশ্চেষ্ট), Unemployed (নিষ্কর্মা; বেকার), Unoccupied (কর্মহীন), Lethargic (নিশ্চেষ্ট, অলস)।

Other Forms: Assiduously (adverb) অধ্যবসায়ের/নিষ্ঠার সঙ্গে।
Example Sentence: 
1. He has always been an assiduous listener of radio.
2. They were assiduous in their search for all the latest facts and figures.

Other options, 
Muddled - বিশৃঙ্খল অবস্থা;
Persuasive - প্ররোচক।

Source: Live MCQ Lecture.

১৫.
What is the synonym of 'Deference'?
  1. Contempt
  2. Disdain
  3. Tendency
  4. Courtesy
ব্যাখ্যা

Deference (noun):
English Meaning: Respect shown for another person especially because of that person’s experience, knowledge, age, or power.
Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা: to treat somebody with deference; to show deference to a teacher.

Synonyms: Respect (শ্রদ্ধাবোধ), Courtesy (শিষ্টাচার), Politeness (শিষ্টতা; সৌজন্য), Docility (নমনীয়তা), Acquiescence (সহনশীলতা)।
Antonyms: Disrespect (অসম্মান; অশ্রদ্ধা), Rudeness (রুক্ষতা), Contempt (অভদ্রতা), Dishonor (অমর্যাদা), Disdain (অবজ্ঞা)।

Other Forms: - In deference to শ্রদ্ধাবশত।
- Deferential (adjective) শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
- Deferentially (adverb) শ্রদ্ধার সঙ্গে; সশ্রদ্ধভাবে।

Example Sentence: 
1. A loss of deference is very different from a loss of respect for other people.
2. Her relatives treat one another with deference.

Tendency - প্রবণতা। 

Source: Live MCQ Lecture.

১৬.
Choose the antonym of 'Mollify'.
  1. Solace
  2. Praise
  3. Aggravate
  4. Mock
ব্যাখ্যা

Mollify (verb): 
English Meaning: To make someone less angry or upset, or to make something less severe or gentler.
Bangla Meaning: শান্ত/প্রশমিত করা; নরম/কোমল করা।

• Synonyms: Soothe (শান্ত বা প্রশমিত করা), Allay (লাঘব করা), Soften (কোমল, মৃদু করা বা হওয়া), Comfort (আরাম, স্বস্তি), Solace (সান্তনা দেয়া)। 
• Antonyms: Enrage (রাগানো; ক্রুদ্ধ করা), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা), Incite (খেপানো), Worsen (অধিকতর মন্দ হওয়া)। 

Other Forms: Mollification [মলিফিকেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] প্রশমন; নিবৃত্তিকরণ; নরমকরণ।
Example Sentence: 
1. I made the introduction mostly to mollify the woman who looked like she'd rather shoot us than hear our story.
2. All the efforts to mollify the woman went in vain.  

Other options, 
Praise - প্রশংসা/গুণকীর্তন করা; 
Mock - উপহাস করা। 

Source: Live MCQ Lecture. 

১৭.
Choose the antonym of 'Elegy'.
  1. Dirge
  2. Requiem
  3. Self-doub
  4. Eulogy
ব্যাখ্যা

Elegy (noun): 
English Meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past.
Bangla Meaning: (plural elegies) শোকগাঁথা।

• Synonyms: Funeral poem (দাফন কবিতা), Funeral song (অন্ত্যেষ্টিক্রিয়া গান), Dirge (অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গাওয়া শোকসংগীত), Death song (মৃতের জন্য শোকগীতি), Requiem (মৃত ব্যক্তির জন্য প্রার্থনা সংগীত)। 
• Antonyms: Encomium (উচ্চ প্রশংসা), Paean (বিজয়সংগীত), Eulogy (উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা) Hymn (স্তুতি গান), Prose (গদ্য)। 

Other Forms: 
- Elegist (Noun).
- Elegiac (Adverb).
Example Sentence: 
1. She wrote an elegy for my closest one.
2. Many famous Poets wrote elegies for their beloved friends who passed away. 

• Self-doubt - স্ব-সন্দেহ। 

Source: Live MCQ Lecture. 

১৮.
Choose the antonym of 'Analogous'.
  1. Parallel
  2. Differing
  3. Correspondent
  4. Collimate
ব্যাখ্যা
Analogous (adjective): 
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.

Synonyms: Parallel (সমান্তরাল), Similar (অনুরূপ), Comparable (তুলনীয়; তুল্য; সমতুল), Correspondent (অনুরূপ), Duplicate (সদৃশ), Collimate (সমান্তরাল)।
Antonyms: Dissimilar (অসদৃশ; বিসদৃশ; ভিন্ন), Unrelated (অসম্পর্কিত), Misrelated (অসম্পর্কিত), Disagreeing (দ্বিমত পোষণ সূচক), Differing (ভিন্ন)। 

Other Forms: Analogously (adverb).

Example Sentence: 
1. The emergency vehicle for the International Space Station is analogous to a lifeboat.
2. The wings of a bee and those of a hummingbird are analogous.

Source: Live MCQ Lecture.
১৯.
Choose the antonym of 'Ingenuous'.
  1. Destitute
  2. Follower
  3. Cunning
  4. Slothful
ব্যাখ্যা

Ingenuous (adjective): 
English Meaning: Honest, sincere, and trusting, sometimes in a way that seems silly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) নিষ্কপট; অকপট; অকৈতব; নির্ব্যাজ; সরলচিত্ত; নির্মলচিত্ত: ingenuous smile.

Synonyms: Innocent (নিরপরাধ; নির্দোষ), Simple (সাদামাটা; সরল), Childlike (সরলপ্রকৃতি; নিষ্পাপ), Artless (ছল চাতুরী বিহীন), Destitute (হীন; বিবর্জিত)।
Antonyms: Disingenuous (অসরল; কুটিল; কপট), Artful (ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা), Immoral (অসৎ), Cunning (ধূর্ত), Unvirtuous (নীতি বিবর্জিত)।

Other Forms: 
- Ingenuously (adverb) অকপটে; সরলমনে ইত্যাদি।
- Ingenuousness (noun) নিষ্কাপট্য; অকপটতা; সরলচিত্ততা; সারল্য।

Example Sentence: 
1. Donald was ingenuous and unworldly.
2. We see him first in remote and humble life, a delicate and ingenuous child, moved to sorrow by the slightest chiding.

Other options, 
Follower - অনুসারী; 
Slothful - কুঁড়ে। 

Source: Live MCQ Lecture.

২০.
Correct the following sentence:
The team couldn't hold with the pressure and lost the match.
  1. cope with
  2. stand with
  3. with it
  4. no correction needed
ব্যাখ্যা

Hold with something (phrasal verb):
English Meaning - to agree or side with; to approve of; condone. 
Bangla Meaning - অনুমোদন/সমর্থন করা। 

Example Sentence: I don't hold with fighting or violence.
Meaning: আমি মারামারি বা সহিংসতা সমর্থন করি না।

অপশনসমূহ, 
Cope with - সাফল্যের সঙ্গে আরত্ত করা; পেরে ওঠা; সমানে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা। 
Stand with somebody - কারো আনুকূল্য বা প্রশংসা পাওয়া।
Be/get with it - (অপশব্দ) যা জনপ্রিয় ও আধুনিক তার সম্পর্কে সচেতন হওয়া। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - cope with

Correct Sentence: The team couldn't cope with the pressure and lost the match.
Meaning - দলটি প্রবল চাপ নিতে না পেরে ম্যাচটি হেরে গেল। 

Source: 
1. Collins Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

২১.
Correct the following sentence:
In the darkness of despair, they found themselves utterly bereft of depression.
  1. cynicism
  2. despair
  3. hope
  4. no correction needed
ব্যাখ্যা
Bereft of hope/meaning/life etc:
English Meaning - completely without any hope etc. 
Bangla meaning - বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

Example Sentences: 
- The team now seems bereft of inspiration.
- These women were old and toothless at a young age, their eyes bereft of hope.

Complete Sentence - In the darkness of despair, they found themselves utterly bereft of hope.

• 'Bereft of' negative অর্থ প্রদান করে; তাই এরপর depression (বিষাদ), despair (হতাশা) কিংবা cynicism (নৈরাশ্যবাদ) হবে না। 

Source: 
1. Longman Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Correct the following sentence:
I wouldn't worry if I were you.
  1. I would you
  2. I had been you
  3. I would be you
  4. no correction needed
ব্যাখ্যা
Second Conditionals এর নিয়মানুযায়ী, 
- If যুক্ত clause টিতে Past Simple tense থাকলে, অপর clause টি Future in Past (S + would/might/could + Base Form of the Verb) হয়। 
- Structure: If + past simple >> + would + infinitive. 

Examples: 
- If we had a garden, we could have a cat.
- If I won a lot of money, I'd buy a big house in the country.
- I wouldn't worry if I were you.

উল্লেখ্য, If এর পর যদি be verb থাকে, তাহলে 'were' ব্যবহার করা Grammatically correct. 
২৩.
Correct the following sentence:
They went to the beach last weekend, don't they?
  1. aren’t they?
  2. didn't they
  3. did they
  4. no correction needed
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - didn't they? 

Correct sentence: They went to school yesterday, didn't they?

২৪.
Correct the following sentence:
Despite his initial hesitation, John rose from the occasion and delivered a remarkable speech at the conference.
  1. rose with
  2. rose against
  3. rose to
  4. no correction needed
ব্যাখ্যা
Rise to the occasion/challenge (idiom): 
English Meaning - To show that you can deal with a difficult situation successfully. 
Bangla Meaning - অপ্রত্যাশিত অথবা কঠিন সমস্যা মোকাবিলায় সমর্থ হিসেবে প্রমাণ করা।
Example - In the exam, she rose to the occasion and wrote a brilliant essay.

Correct Sentence: Despite his initial hesitation, John rose to the occasion and delivered a remarkable speech at the conference.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Lasting for a very short time -
  1. Momentary
  2. Interim
  3. Perennial
  4. Contemporary
ব্যাখ্যা

Momentary (adjective): 
English Meaning - Lasting for a very short time. 
Bangla Meaning - ক্ষণস্থায়ী; ক্ষণিক; ক্ষণিকের।

Other options, 
Interim (ইতোমধ্যে) - In the time between two particular periods or events. 
Perennial (দীর্ঘস্থায়ী) - Lasting a very long time, or happening repeatedly or all the time. 
Contemporary (সমকালীন) - Existing or happening now, and therefore seeming modern. 

Source: Cambridge Dictionary. 

২৬.
A person who knows many foreign languages -
  1. Linguist
  2. Bilingual
  3. Rhetoric
  4. Grammarian
ব্যাখ্যা
Linguist (noun): 
• English Meaning - A person who knows many foreign languages.
• Bengali Meaning - (১) যিনি অনেক ভাষা জানেন; ভাষাবিদ।
(২) ভাষাবিজ্ঞানী; যিনি ভাষাবিজ্ঞান চর্চা করেন।

Other forms: 
- Linguistic (adjective): ভাষা বা ভাষাবিজ্ঞান সম্বন্ধীয়।

Other options, 
Bilingual (দোভাষী) - A person who is fluent in two languages. 
Rhetoric (অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা) - Meaningless language with an exaggerated style intended to impress. 
Grammarian (ব্যাকরণশাস্ত্রে পণ্ডিত বৈয়াকরণ) - A person who studies or writes about grammar. 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Merriam-Webster Dictionary. 
২৭.
A state of disorder and absence of authority -
  1. Utopia
  2. Autocracy
  3. Syncretism
  4. Anarchy
ব্যাখ্যা
Anarchy (noun): 
English Meaning - A situation in which there is no organization and control, especially in society, because there is no effective government/ A state of disorder and absence of authority.
Bangla Meaning - নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা। 

Other options, 
Utopia (স্বর্গরাজ্য) - A well-structured and organized society. 
Autocracy (স্বৈরশাসন) - A system of government with the absolute monarchy. 
Syncretism (সমন্বয়বাদ) - A harmonious coexistence of different ideologies. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৮.
A person who seeks pleasure and indulgence -
  1. Altruist
  2. Pessimist
  3. Hedonist
  4. Pragmatist
ব্যাখ্যা
Hedonist (noun): 
English Meaning - Someone who tries to have as much pleasure as possible, according to the belief that the most important thing in life is to enjoy yourself. 
Bangla Meaning - প্রেয়োবাদী।

Other options, 
Altruist (পরার্থবাদী) - A person who cares about others and helps them despite not gaining anything by doing this. 
Pessimist (দুঃখবাদী) - Emphasizing or thinking of the bad part of a situation rather than the good part, or the feeling that bad things are more likely to happen than good things. 
Pragmatist (প্রয়োগবাদী) - Someone who deals with problems in a sensible way that suits the conditions that really exist, rather than following fixed theories, ideas, or rules. 

Source: Cambridge Dictionary. 
২৯.
Identify the error.
Despite all the advices she had received from the experts, her investments continued to underperform in the volatile market.
  1. advices
  2. experts
  3. investments
  4. continued
ব্যাখ্যা
Advice (noun): 
- Uncountable noun হিসেবে ব্যবহৃত হয়।
- এর অর্থ উপদেশ; পরামর্শ।
- We say a piece of advice (not 'an advice') and some advice (not 'some advices').

Correct Sentence - Despite all the advice she had received from the experts, her investments continued to underperform in the volatile market.
৩০.
Identify the error.
No sooner had he entered the room then the light went out and everyone started talking loudly.
  1. had he
  2. entered
  3. then
  4. went out
ব্যাখ্যা
Inversion:
- Hadly, scarcely, rarely, barely, never, no sooner, by no means of, at no time, not one, not once, not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থ্যাৎ ঐ Sentence টি Interrogative structure ধারণ করে।
- Structure: Negative Adverb + Auxiliary verb + Subject + main verb + ------

Example - Never have we witnessed such cruel behavior by one child to another.

• প্রশ্নে উল্লিখিত sentence টি No sooner দ্বারা শুরু হয়েছে। 
- No sooner যুক্ত বাক্যে প্রথম clause এর পর 'than' বসে। 
- আর এখানে Inversion হওয়ায় No sooner এর পর Auxiliary verb (had) বসবে। 

Correct Sentence - No sooner had he entered the room than the light went out and everyone started talking loudly. 

Source: 
1. Cambridge Dictionary. [Link] 
2. Live MCQ lecture.
৩১.
Identify the error.
When an object is heated, the molecules move faster and the faster they move, the hot the object.
  1. heated
  2. move faster
  3. they move
  4. the hot
ব্যাখ্যা
Sentence টিতে Parallelism এর ব্যবহার সঠিক হয় নি। 

• সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
- The + comparative degree + ….. the + comparative degree হয়।

Sentence টির দ্বিতীয় অংশে 'the faster they move' আছে, তাই 'the hotter the object.' হবে। 

Correct Sentence - When an object is heated, the molecules move faster and the faster they move, the hotter the object.
৩২.
Identify the error.
She was frustrated last night because she had to do too many homeworks.
  1. last night
  2. because
  3. had to do
  4. too many home works
ব্যাখ্যা
Home work (noun) [uncountable noun]: 
Meaning - (ছাত্র-ছাত্রীদের) বাড়ির কাজ।

- Homework একটি Uncountable Noun. 
- Uncountable noun এর plural হয় না অর্থাৎ এর শেষে s বা es যোগ হয় না। 
- Uncountable noun এর পর singular verb হয়। 
- Uncountable noun এর পূর্বে singular determiner 'much' ব্যবহৃত হয়। 

• তাই 'too many home works' এর পরিবর্তে 'too much homework' হবে। 

Complete Sentence - She was frustrated last night because she had to do too much homework. 

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Cambridge Dictionary. 
3. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Identify the error.
I prefer tea than coffee in the morning.
  1. prefer
  2. than
  3. in the morning
  4. no error
ব্যাখ্যা

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে।

• Examples:
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

Correct Sentence - I prefer tea to coffee in the morning. 

Source: Applied English Grammar & Language, P.C. Das.

৩৪.
180 oranges are distributed among 70 boys and girls such that each boy gets 2 and each girls gets 3 oranges. The number of boys are - 
  1. 25
  2. 30
  3. 40
  4. 60
ব্যাখ্যা
Question: 180 oranges are distributed among 70 boys and girls such that each boy gets 2 and each girls gets 3 oranges. The number of boys are - 

Solution:
Let, the number of boys be x.
The number of girls = 70 - x

ATQ,
2x + 3(70 - x) = 180
⇒ 2x + 210 - 3x = 180
⇒ x = 210 - 180
∴ x = 30

∴ The number of boys 30.
৩৫.
On a certain sum the simple interest for 12.5 years is 3/4 of the sum. Then the rate of interest is-
  1. 4%
  2. 5%
  3. 6%
  4. 7%
ব্যাখ্যা
Question: On a certain sum the simple interest for 12.5 years is 3/4 of the sum. Then the rate of interest is-

Solution:
Let sum = x
Interest = 3x/4

Interest = Pnr /100
⇒ 3x/4 = (x × r × 12.5)/100
∴ r = 6%
৩৬.
A cake is divided into 18 pieces. If Niloy takes 1/3rd of the cake and Nihal takes 1/3rd of the cake left, how many pieces are left?
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা
Question: A cake is divided into 18 pieces. If Niloy takes 1/3rd of the cake and Nihal takes 1/3rd of the cake left, how many pieces are left?

Solution:
Niloy কেক নেয় = 18 × (1/3) = 6 টুকরা 
বাকি রইল = 18 - 6 = 12  টুকরা 
Nihal কেক নেয় = 12 × (1/3) = 4 টুকরা 

অবশিষ্ট রইল = 12 - 4 = 8 টুকরা
৩৭.
The cost of 9 mangoes and 5 apples is equal to the cost of 7 mangoes and 8 apples. Find the ratio between the cost of 1 mango and the cost of one apple.
  1. 5 : 8
  2. 5 : 4
  3. 7 : 5
  4. 3 : 2
ব্যাখ্যা
Question: The cost of 9 mangoes and 5 apples is equal to the cost of 7 mangoes and 8 apples. Find the ratio between the cost of 1 mango and the cost of one apple.

Solution:
ধরি,
১টি আমের দাম ক টাকা 
১টি আপেলের দাম খ টাকা 

শর্তমতে,
৯ক + ৫খ = ৭ক + ৮খ
⇒ ৯ক - ৭ক = ৮খ - ৫খ 
⇒ ২ক = ৩খ 
⇒ ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২ 
৩৮.
A tap can fill a tank in 10 minutes and another can empty it in 6 minutes. If the tank is already two-fifths full and both the tapes are opened together, how long will it take before the tank is either filled completely or emptied completely?
  1. 12 min
  2. 10 min
  3. 8 min
  4. 6 min
ব্যাখ্যা
Question: A tap can fill a tank in 10 minutes and another can empty it in 6 minutes. If the tank is already two-fifths full and both the tapes are opened together, how long will it take before the tank is either filled completely or emptied completely?

Solution:
Part to be emptied = 2/5 part

Net part emptied in 1 minute = 1/6 - 1/10 = (5 - 3)/30 = 2/30 = 1/15

1/15 part emptied in 1 minute
2/5 part emptied in 15 × (2/5) minute = 6 min
৩৯.
A man swimming in a stream which flows 3/2 km/hr finds that in a given time he can swim twice as far with the stream as he can against it. At what rate does he swim?
  1. 5 km/hr
  2. 4.5 km/hr
  3. 8 km/hr
  4. 9 km/hr
ব্যাখ্যা
Question: A man swimming in a stream which flows 3/2 km/hr finds that in a given time he can swim twice as far with the stream as he can against it. At what rate does he swim?

Solution:
Let, speed upstream = x km/hr.
Speed downstream = 2x km/hr.

Speed of stream = (2x - x)/2 km/hr. = x/2 km/hr

ATQ,
x/2 = 3/2
∴ x = 3

speed upstream = 3 km/hr.
Speed downstream = 2 × 3 = 6 km/hr.

Rate of swimming = (3 + 6)/2 = 9/2 = 4.5 km/hr
৪০.
A bag contains 6 black and 8 white balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is not white?
  1. 4/7
  2. 5/7
  3. 3/7
  4. None
ব্যাখ্যা
Question: A bag contains 6 black and 8 white balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is not white?

Solution:
Total number of balls = 6 + 8 = 14
Number of white balls = 8

The probability of drawing a white ball = 8/14 = 4/7
The probability of drawing is not white ball = 1 - (4/7) = 3/7
৪১.
The difference of the areas of two squares drawn on two line segments of different lengths is 32 sq. cm. Find the length of the greater line segment if one is longer than the other by 2 cm.
  1. 7 cm
  2. 9 cm
  3. 11 cm
  4. 16 cm
ব্যাখ্যা
Question: The difference of the areas of two squares drawn on two line segments of different lengths is 32 sq. cm. Find the length of the greater line segment if one is longer than the other by 2 cm.

Solution:
Let the lengths of the line segments be x and (x + 2) cm.

ATQ,
(x + 2)2 - x2 = 32
⇒ x2 + 4x + 4 - x2 = 32
⇒ 4x = 28
∴ x = 7 cm

Hence, the greater line should be, x + 2 = 7 + 2 = 9 cm
৪২.
Look at letter pattern and choose the correct option.
JAK, KBL, LCM, MDN, _____
  1. MEN
  2. PFQ
  3. OEP
  4. NEO
ব্যাখ্যা
Question: Look at letter pattern and choose the correct option.
JAK, KBL, LCM, MDN, _____

Solution: 
শব্দাংশগুলির ১ম বর্ণগুলো J, K, L, M
শব্দাংশগুলির ২য় বর্ণগুলো A, B, C, D
শব্দাংশগুলির ৩য় বর্ণগুলো হল K, L, M, N

অর্থাৎ, বর্ণগুলো ক্রমানুসারে রয়েছে।

শুন্যস্থানে বসবে, NEO.
৪৩.
P can do a piece of work in 4 hours, Q and R together in 3 hours, and P and R together in 2 hours. How long will Q alone take to do it?
  1. 10 hours
  2. 12 hours
  3. 16 hours
  4. 14 hours
ব্যাখ্যা
Question: P can do a piece of work in 4 hours, Q and R together in 3 hours, and P and R together in 2 hours. How long will Q alone take to do it?

Solution:
P's  1 hour's work = 1/4
(Q + R)'s 1 hour's work = 1/3
(P + R)'s 1 hour's work = 1/2

∴ R's 1 hour's work = (1/2) - (1/4) = 1/4

Q's 1 hour's work = (1/3) - (1/4) = 1/12

Hence, Q will complete the whole work in 12 hours.
৪৪.
The average of 13 numbers is 68. If the average of the first 7 numbers is 63 and that of the last 7 numbers is 70, find the 7th number.
  1. 44
  2. 47
  3. 49
  4. 51
ব্যাখ্যা
Question: The average of 13 numbers is 68. If the average of the first 7 numbers is 63 and that of the last 7 numbers is 70, find the 7th number.

Solution: 
ধরি, সপ্তম সংখ্যাটি x

প্রথম সাতটি সংখ্যার গড় ৬৩ 
প্রথম সাতটি সংখ্যার সমষ্টি (৬৩ × ৭) = ৪৪১
প্রথম ছয়টি সংখ্যার সমষ্টি = ৪৪১ - x

শেষ সাতটি সংখ্যার গড় ৭০ 
শেষ সাতটি সংখ্যার সমষ্টি (৭০ × ৭) = ৪৯০
শেষ ছয়টি সংখ্যার সমষ্টি = ৪৯০ - x

সাতটি সংখ্যার সমষ্টি = ৪৪১ - x + ৪৯০ - x + x
= ৯৩১ - x 

গড়, (৯৩১ - x)/১৩ = ৬৮
⇒ ৯৩১ - x = ৬৮ × ১৩ 
⇒ ৯৩১ - x = ৮৮৪ 
⇒ x = ৯৩১ - ৮৮৪ 
∴ x = ৪৭

অতএব, সপ্তম সংখ্যাটি ৪৭
৪৫.
A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he has?
  1. Tk. 1500
  2. Tk. 2000
  3. Tk. 1400
  4. Tk. 1200
ব্যাখ্যা
Question: A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he has?

Solution:
১টি বইয়ে দাম কমে ৪ টাকা
∴ ৫০টি বইয়ে দাম কমে (৫০ × ৪) টাকা 
= ২০০ টাকা 

সে মোট বই কিনে (৫০ + ১০) টি 
= ৬০টি

১০টি বইয়ের দাম ২০০ টাকা 
∴ ৬০টি বইয়ের দাম (২০০ × ৬০)/১০ টাকা 
= ১২০০ টাকা 

∴ তার কাছে ১২০০ টাকা আছে।
৪৬.
In a mixture of milk and water, the proportion of water by weight was 75%. If in the 60 gm mixture, 15 gm of water was added, what would be the percentage of water?
  1. 70%
  2. 75%
  3. 80%
  4. 90%
ব্যাখ্যা
Question: In a mixture of milk and water, the proportion of water by weight was 75%. If in the 60 gm mixture, 15 gm of water was added, what would be the percentage of water?

Solution:
Weight of water in 60 gm mixture = 75% of 60 gm
= {(75/100) × 60} gm
= 45 gm.

Weight of water in 75 gms mixture = (45 + 15) gm
= 60 gm.

∴ Required percentage = {(60/75) × 100}%
= 80%.
৪৭.
Which country topped the 'World Energy Transition Index-2023'?
  1. United States
  2. Denmark
  3. Switzerland
  4. Sweden
ব্যাখ্যা
• World Energy Transition Index - 2023:
- World Economic Forum ১২০টি দেশকে অর্ন্তভুক্ত করে প্রতিবেদনটি প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে শীর্ষ দেশ – সুইডেন।
- বিশ্বে বাংলাদেশের অবস্থান - ১১৩তম।
- সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫ম (সর্বনিম্ন)।
- ভূটান, মালদ্বীপ ও আফগানিস্তান এ তালিকার অন্তর্ভুক্ত নয়। 

সর্বনিম্ন ৫টি দেশ হলো:
- সর্বনিম্ন দেশ – ইয়েমেন (স্কোর ৪০)।
-  দ্বিতীয় -  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর  ৪২.৩)।
-  তৃতীয় - তানজানিয়া (স্কোর ৪২.৯)।  
-  চতুর্থ -  জাম্বিয়া (স্কোর ৪৪.৩)।
- পঞ্চম -  জিম্বাবুয়ে (স্কোর ৪৪.৭)।

উৎস: World Energy Transition Index - 2023.
৪৮.
Which Indian Prime Minister signed the Tashkent Accord?
  1. Indira Gandhi
  2. Gulzarilal Nanda
  3. Lal Bahadur Shastri
  4. Jawaharlal Nehru
ব্যাখ্যা
• তাসখন্দ চুক্তি-১৯৬৬:
- পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- চুক্তি স্বাক্ষরিত হয়-১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ- ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী- সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

সূত্র: ব্রিটানিকা।
৪৯.
What is the current designation of the head of the Bangladesh Public Administration Training Center?
  1. Director General
  2. Director
  3. Rector
  4. Chairman
ব্যাখ্যা
• বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র: 
- বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র।
- ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত সকল সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ প্রদানের জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এটি ঢাকার অদূরে সাভারে অবস্থিত।
- সরকারের একজন সচিব এর প্রধান কর্মকর্তা।
- তাঁর পদবী রেক্টর।

সূত্র : বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ওয়েব সাইট।
৫০.
Which US president signed the 'Emancipation Proclamation'?
  1. Franklin D. Roosevelt
  2. Abraham Lincoln
  3. George Washingtonv
  4. Thomas Jefferson
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন।
- মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়।
- যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।
৫১.
What is the full form of UNIDIR?
  1. United National Institute for Disarmament Research
  2. United Nations Institate for Disarmament Research
  3. United Nations Institute for Disarmament Research
  4. United Nations Institute for Disarment Research
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss.

সূত্র: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
৫২.
What is the name of the military wing of Hamas?
  1. Izz ad-Din Al Quds Force
  2. Izz ad-Din Freedom Movement Bgrade
  3. Izz ad-Din Yasini Movement Force
  4. Izz ad-Din al-Qassam Brigades
ব্যাখ্যা
- হামাস ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহেমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাস ২০০৬ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখার নাম Izz ad-Din al-Qassam Brigades. 
- হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
৫৩.
'Uruguay Round' is associated with the establishment of which organization?
  1. World Bank (WB)
  2. United Nations Development Program (UNDP)
  3. International Monetary Fund (IMF)
  4. World Trade Organization (WTO)
ব্যাখ্যা
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।

- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO) - এর।

উৎস: WTO ওয়েবসাইট।
৫৪.
Which district was the first set free from enemy during the liberation war?
  1. Sylhet
  2. Jessore
  3. Dhaka
  4. Cumilla
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন।
৫৫.
Where is the 'Ganges Fan' (Ganges Fan) landform located?
  1. Lalmai Hills
  2. Tertiary hills
  3. Bay of Bengal
  4. In Madhupur region
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
- এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
How many articles are there in the United Nations Charter?
  1. 100
  2. 111
  3. 151
  4. 153
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
-  জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উৎস:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫৭.
FIFA World Cup - 2026 will be held in which region?
  1. North Africa
  2. North America
  3. South America
  4. South Asia
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হয় ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

সূত্র: ফিফা ওয়েবসাইট
৫৮.
What diseases do children suffer from lack of vitamin D?
  1. Parkinson's
  2. Scurvy
  3. Rickets
  4. Night blindness
ব্যাখ্যা
ভিটামিন ডি: 
- একমাত্র প্রাণিজ উৎস থেকেই ভিটামিন D পাওয়া যায়। 
- ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। 
- ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন D- এর প্রধান উৎস। 
- বাধাঁকপি, যকৃৎ এবং তেলসমৃদ্ধ মাছে ভিটামিন D পাওয়া যায়। 
- ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরির কাজে লাগে। 
- ভিটামিন D -এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। 
- দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন D গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়। 
- যে কারণে বৃক্ক (কিডনি), হৃৎপিন্ড, ধমনি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
What is the world's smallest country in terms of population?
  1. Nauru
  2. Monaco
  3. Vatican City
  4. San Marino
ব্যাখ্যা
- আয়তন ও জনসংখ্যায় পৃথিবী ও ইউরোপের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম স্বাধীন রাষ্ট্র হলো রাশিয়া।
- জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র চীন।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।
৬০.
Which country was the World Bank's first borrower?
  1. Italy
  2. Nepal
  3. France
  4. India
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- বিশ্বব্যাংক 'World Development Report' (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬১.
How many number of columns in 'MS Excel' sheet?
  1. 256
  2. 512
  3. 65536
  4. Uncountable
ব্যাখ্যা
- এক্সেলের সূত্র সবসময় একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) হলো মাইক্রোসফট করপোরেশনের একটি প্রোগ্রাম।
- ইহা একটি স্প্রেডশিট সফটওয়্যার।
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।

উৎস:
১. [Link]
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
৬২.
Which of the following are IP Address of Google DNS Server in IPv4?
  1. 8.8.6.6
  2. 8.8.8.8
  3. 8.7.8.6
  4. 6.8.8.6
ব্যাখ্যা
• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. [Link]
৬৩.
Which of the following is an universal logic gate?
  1. AND
  2. NOR
  3. OR
  4. NOT
ব্যাখ্যা
• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সর্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা-
১। অর গেইট (OR Gate),
২। অ্যান্ড গেইট (AND Gate) ও
৩। নট গেইট (NOT Gate).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৪.
Shortcut key for center the text in Microsoft Word-
  1. Ctrl+X
  2. Ctrl+U
  3. Ctrl+E
  4. Ctrl+L
ব্যাখ্যা
• Create a new document - Ctrl+N
• Cut the selected content to the Clipboard - Ctrl+X
• Select all document content - Ctrl+A
• Apply underline formatting to text - Ctrl+U
• Center the text - Ctrl+E
• Align the text to the left - Ctrl+L
• Align the text to the right - Ctrl+R

উৎস: microsoft.com [Link]
৬৫.
Antivirus software is a type of -
  1. Application software
  2. System software
  3. Utility software
  4. All of the above
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।
- নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
◊ এন্টিভাইরাস ,
◊  অনুবাদক সফটওয়্যার, 
◊  ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
◊  ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
◊  ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
◊  ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
◊  সর্ট মার্জ প্রোগ্রাম,
◊  লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
Which type of device is Hard Disk?
  1. Input
  2. Output
  3. Input & Output
  4. None of the above
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস:
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট পেরিফেরাল (Input Peripheral):
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট পেরিফেয়ালসমূহ হলো :
১। কি-বোর্ড (Keyboard)
৮। ওএমআর (OMR)
২। মাউস (Mouse)
৯। ওসিআর (OCR)
৩। ট্যাকবল (Trackball
১০। স্ক্যানার (Scanner )
৪। জয়স্টিক (Joystick)
১১। ডিজিটাইজার (Digitizer)
৫। টাচ স্ক্রিন (Touch Screen)
১২। লাইটপেন (Lightpen )
৬। বার কোড রিডার (Bar Code Reader)
১৩। গ্রাফিক্স প্যাড (Graphics Pad
৭। পয়েন্ট অফ সেল (Point of Sale )
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera); ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করে সেগুলোকে আউটপুট পেরিফেয়াল বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট পেরিফেয়ালসমূহ হলো-
১। মনিটর (Monitor)
২। প্রিন্টার (Printer)
৩। প্লটার (Ploter)
৪। স্পিকার (Speaker)
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
৬। ইমেজ সেটার ( Image Setter)
৭। ফিল্ম রেকর্ডার (Flim Recoder)
৮। হেডফোন (Headphone); ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট ও আউটপুট পেরিফেরাল হচ্ছে :
১। হার্ডডিস্ক
২। সিডি বা ডিভিডি
৩। পেনড্রাইভ
৪। টাচ স্ক্রিন; ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
Which of the following websites is not a freelancing site?
  1. payoneer.com
  2. upwork.com
  3. ebay.com
  4. odesk.com
ব্যাখ্যা
- ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং (Freelancing) এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• ebay.com একটি কেনা-বেচার সাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৮.
A signal can be sent from one computer to another specific computer with the help of -
  1. Hub
  2. Repeater
  3. Switch
  4. Bridge
ব্যাখ্যা
নেটওয়ার্ক ডিভাইস (Network Devices):
- কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।
- এসব যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।
- এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে:
• মডেম
• হাব
• রাউটার
• গেটওয়ে
• সুইচ
• নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

• সুইচ (Switch):
- নেটওয়ার্কিং করার জন্য বর্তমানে হারের পরিবর্তে ব্যাপকভাবে সুইচ ব্যবহৃত হয়।
- কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য নেই তবে সুইচেন্ন ৰুদ্ধিমত্তা রয়েছে।
- সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়।
- শুধু তাই নয় দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যামপ্লিফাই (বর্ধিত) করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। 
- সুইচে পোর্টের সংখ্যা ৪, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে।
- এতে ডেটা ফিল্টারিং (প্রকৃত সিগনাল থেকে নয়েজ সিগনাল বাদ দেয়া) করা সম্ভব তবে ব্যবহারের দিক থেকে একটু জটিল।
- একটি সুইচ দিয়ে একটি LAN তৈরি করা যায়, একাধিক LAN তৈরি সম্ভব নয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬৯.
Which of the following is not an email service provider?
  1. kindle
  2. Foxmail
  3. Outlook
  4. Zimbra
ব্যাখ্যা
• ই-মেইল:
- ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল মেসেজ বা বার্তা আদান-প্রদান করাকে ই-মেইল বলা হয়। 
- দুটি ধরনের ইমেল পরিষেবা রয়েছে: ইমেইল ক্লায়েন্ট এবং ওয়েবমেইল।
- ইমেইল ক্লায়েন্ট হলো ডেস্কটপের জন্য একটি অ্যাপ্লিকেশন এবং এটি একক বা একাধিক ইমেইল ঠিকানা কনফিগার করে।
- ওয়েবমেইল হলো ইমেইল অ্যাক্সেস করার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- এটি ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। 
- বাজারে বেশ কয়েকটি ইমেইল পরিষেবা প্রদানকারী রয়েছে।

• বিনামূল্যে ইমেইল ক্লায়েন্টগুলির মধ্যে রয়েছে:
- Gmail
- Yahoo Mail
- Mozilla Thunderbird
- eM Client
- Claws Mail
- Foxmail
- Opera M2 Mail Client
- Pegasus Mail
- Incredi Mail
- Mulberry
- Dream Mail
- Sylpheed

• কিনে ব্যবহার করতে হয়:
- Outlook
- Zimbra
- Inky
- Postbox

• kindle একটি ই-বুক রিডার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, ভোকেশনাল।