পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৪ জানুয়ারি, ২০২৩সময়45 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
যুব উন্নয়ন অধিদপ্তর পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ৩০.১২.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৪ জানুয়ারি, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
গ) চার
উত্তর
সঠিক উত্তর:
গ) চার
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত: [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]।
সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খেলে;
বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট বেশি খােলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি?
  1. ক) কথ্য ভাষা
  2. খ) আদর্শ রীতি
  3. গ) আদর্শ কথ্য রীতি
  4. ঘ) আদর্শ ভাষা রীতি
সঠিক উত্তর:
গ) আদর্শ কথ্য রীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) আদর্শ কথ্য রীতি
ব্যাখ্যা
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে:
১. কথ্য ভাষা রীতি ও
২. লেখ্য ভাষা রীতি।

বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে।
যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে -
১. আদর্শ কথ্য রীতি ও
২. আঞ্চলিক কথ্য রীতি।

• আদর্শ কথ্য রীতি হলো বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় রেডিও টেলিভিশনে প্রচারিত বক্তব্যে, সংবাদ উপস্থাপনায় সভা-সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃতিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতিই প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কমবেশি তফাত থাকে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়’ শব্দের যুক্ত বর্ণ?
  1. ক) চ, ঞ
  2. খ) ছ, ঞ
  3. গ) ঞ, চ
  4. ঘ) চ, ঙ
সঠিক উত্তর:
গ) ঞ, চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঞ, চ
ব্যাখ্যা
'সঞ্চয়' শব্দের যুক্তবর্ণ = 'ঞ্চ'
ঞ্চ = ঞ্‌ + চ 
উদাহরণ - পঞ্চম, প্রপঞ্চ, অঞ্চল, কঞ্চি ইত্যাদি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নীচের কোন বানানটি সঠিক?
  1. ক) বর্ষণ
  2. খ) মুমূর্ষু
  3. গ) কাষ্ট
  4. ঘ) মাষ্টার
অনির্ধারিত
ব্যাখ্যা
উত্তর: ক, খ,

শুদ্ধ বানান - মুমূর্ষু, বর্ষণ
একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতল করা হলো

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

তৎসম শব্দে র - এর পর ষ হয়। 
যথা: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি।

'কাষ্ট' এর শুদ্ধ রূপ =' কাষ্ঠ' 
'মাষ্টার' এর সঠিক বানান - মাস্টার
- মাস্টার ইংরেজি শব্দ।
 তাই এতে 'ষ'-ত্ব বিধান প্রযোজ্য হবে না।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
  1. ক) প্রথমে
  2. খ) শেষে
  3. গ) মধ্যে
  4. ঘ) যে কোন স্থানে
সঠিক উত্তর:
খ) শেষে
উত্তর
সঠিক উত্তর:
খ) শেষে
ব্যাখ্যা
• শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলােকে প্রত্যয় বলে।
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলােকে তদ্ধিত প্রত্যয় বলে।
- তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
অন্যদিকে, ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলােকে কৃৎপ্রত্যয় বলে। 
- কৃপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। 

মানব = মনু + অ = তদ্ধিত প্রত্যয়
ভাবী = √ভূ+ইন্‌ = কৃৎ প্রত্যয়
সত্যবাদী = সত্য+√বদ্‌+ইন্‌ = কৃৎ প্রত্যয়
বিনয় = বি+নী+অ = কৃৎ প্রত্যয়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
খাটি বাংলা উপসর্গ কয়টি?
  1. ক) ২০ টি
  2. খ) ২১ টি
  3. গ) ২২ টি
  4. ঘ) ২৫ টি
সঠিক উত্তর:
খ) ২১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ টি
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
’উপশহর’ কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
ব্যাখ্যা
• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন-
বিরুদ্ধ বাদ = প্রতিবাদ;
দিন দিন = প্রতিদিন;
শহরের সাদৃশ = উপশহর;
উপকূল = কূলের সমীপে;
আমরণ = মরণ পর্যন্ত;
যথারীতি = রীতিকে অতিক্রম না করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

তবে মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)-তে অব্যয়ীভাব সমাসকে সমাসের অন্তর্ভুক্ত করা হয় নি। 
.
’পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পরী + ঈক্ষা
  2. খ) পরি + ঈক্ষা
  3. গ) পরী + ইক্ষা
  4. ঘ) পরি + ইক্ষা
সঠিক উত্তর:
খ) পরি + ঈক্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) পরি + ঈক্ষা
ব্যাখ্যা
'পরীক্ষা' এর সঠিক সন্ধি বিচ্ছেদ পরি + ঈক্ষা। 

• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন- 
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
পরি + ঈক্ষা = পরীক্ষা,
সতী + ইন্দ্র = সতীন্দ্র,
অতি + ইত = অতীত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
’মুষলধারে বৃষ্টি পড়ছে’- বাক্যে ‘বৃষ্টি’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তা কারকে সপ্তমী
  2. কর্ম কারকে শূন্য
  3. কর্তা কারকে শূন্য
  4. করণ কারকে শূন্য
সঠিক উত্তর:
কর্তা কারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্তা কারকে শূন্য
ব্যাখ্যা
কর্তা কারক: 
ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তা কারক বলে। বাক্যে কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। যেমন-
আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।
অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।

মুষলধারে বৃষ্টি পড়ছে।- এই বাক্যে বৃষ্টি কর্তৃকারক। কারণ পড়ার কাজ বৃষ্টি নিজে করছে।
নিজেই ক্রিয়া সম্পাদন করছে। সুতরাং বৃষ্টি এখানে মুখ্য কর্তা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১০.
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন বাক্যের উদাহরণ?
  1. ক) সরল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
ক) সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল বাক্য
ব্যাখ্যা
যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
- আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।

প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি সরল বাক্য।
বাক্যটির যৌগিক রূপঃ মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
জটিল রূপঃ যদি মেঘ গর্জন করে, তাহলে ময়ূর নৃত্য করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
বাক্যের কোন যতিচিহ্নে থামার প্রয়োজন নেই?
  1. ক) কমা
  2. খ) হাইফেন
  3. গ) দাঁড়ি
  4. ঘ) কোলন
সঠিক উত্তর:
খ) হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইফেন
ব্যাখ্যা
• (-)হাইফেন হচ্ছে শব্দসংযোগ চিহ্ন। হাইফেন সব সময় বসে দুই বা ততোধিক শব্দের মধ্যে।
• (-)হাইফেন দ্বারা সংযুক্ত শব্দ পড়ার ক্ষেত্রে থামার বা বিরামের কোন প্রয়োজন নেই।
যেমন- সোনা-রুপা-মণি-মুক্তা কোন কিছুতেই আমার লোভ নেই।
[এই বাক্যে সোনা, রুপা, মণি, মুক্তা পড়ার সময় বিরতির কোন প্রয়োজন নেই]

গুরুত্বপূর্ণ কিছু বিরাম চিহ্নের বিরতি কাল:
দাড়ি (।) - এক সেকেন্ড
সেমিকোলন (;) - ১ বলার দ্বিগুণ সময়
কমা (,) - ১ বলতে যে সময় প্রয়োজন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) বিভাবরী
  2. খ) অম্বর
  3. গ) নীলাম্বু
  4. ঘ) অশনি
সঠিক উত্তর:
খ) অম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) অম্বর
ব্যাখ্যা
অম্বর (বিশেষ্য):
১. আকাশ (পূর্ণ মেঘে মেদুর অম্বর-রবীন্দ্রনাথ ঠাকুর)।
২. বস্ত্র (হাসি চন্দ্রমুখী মুখে ঝাঁপিলা অম্বর-ভারতচন্দ্র রায় গুণাকর)।
৩. শূন্য (ক্ষণে ভূমে ক্ষণেক অম্বরে- কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)।

আকাশ এর কিছু সমার্থক শব্দ - অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।
অন্যদিকে, 
'বিভাবরী' 'রাত্রি/রাত' শব্দের সমার্থক শব্দ।
'নীলাম্বু' 'সমুদ্র' এর সমার্থক শব্দ।
'অশনি' 'বিদ্যুৎ' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
’কোন ভাবেই যা নিবারণ করা যায় না।’ এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) অনিবার্য
  2. খ) দুর্নিবার
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
সঠিক উত্তর:
ক) অনিবার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) অনিবার্য
ব্যাখ্যা
নিবারণ করা যায় না এমন – অনিবার্য।

আরও কিছু এক কথায় প্রকাশ-
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।

উৎস: উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা একাডেমি অভিধান 
১৪.
’তামার বিষ’ বাগধারার অর্থ কী?
  1. ক) অর্থের কুপ্রভাব
  2. খ) অপচয়
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) কৃপণের কড়ি
সঠিক উত্তর:
ক) অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
ক) অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা
'তামার বিষ' বাগধারাটির অর্থ = অর্থের কুপ্রভাব। 
অন্যদিকে, 
- তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।
- তালপাতার সেপাই বাগধারার অর্থ ক্ষণজীবী।
- উড়নচণ্ডী বাগধারার অর্থ বেহিসেবি

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
১৫.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) মসজিদ
  2. খ) হাসপাতাল
  3. গ) সাময়িকী
  4. ঘ) হরতন
সঠিক উত্তর:
গ) সাময়িকী
উত্তর
সঠিক উত্তর:
গ) সাময়িকী
ব্যাখ্যা

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
ইংরেজি Hospital এর পরিবর্তিত উচ্চারণ 'হাসপাতাল।
এবং
Periodical শব্দের পারিভাষিক শব্দ = সাময়িকী

• বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান অনুসারে,
Periodical শব্দের পারিভাষিক শব্দ = সাময়িকী
Hospital শব্দের পারিভাষিক শব্দ = হাসপাতাল

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
হাসপাতাল = ইংরেজি Hospital থেকে উদ্ভূত শব্দ।
সাময়িকী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সাময়িক+ঈ
অর্থ: সমসাময়িক ঘটনাবলি বা প্রসঙ্গসম্পর্কিত পত্রিকা।
অন্যদিকে,
মসজিদ = আরবি শব্দ।
হরতন = ওলান্দাজ শব্দ।

• সকল আলোচনা সাপেক্ষে বলা যায় যে, পারিভাষিক শব্দ = সাময়িকী
অপশনে 'সাময়িকী' না থাকলে, 'হাসপাতাল' সঠিক উত্তর হিসেবে বিবেচিত হতো।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

১৬.
’অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
  1. ক) বানানে
  2. খ) উচ্চারণে
  3. গ) অর্থে
  4. ঘ) বানান ও অর্থে
সঠিক উত্তর:
ঘ) বানান ও অর্থে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বানান ও অর্থে
ব্যাখ্যা
’অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে বানান ও অর্থের পার্থক্য রয়েছে। 
অনু (অব্যয়) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+উ
অর্থ: 
- অনুরূপ, অনুযায়ী
- পশ্চাৎ, পেছন দিক। 

‘অণু' (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অণ্‌+উ
অর্থ: মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ভাগ করলে সেই পদার্থের গুণ লুপ্ত হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
’আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অভাব
  2. খ) তিরোভাব
  3. গ) তিরোধান
  4. ঘ) ভাবাবেগ
সঠিক উত্তর:
খ) তিরোভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) তিরোভাব
ব্যাখ্যা
'আবির্ভাব' শব্দের সঠিক বিপরীত শব্দ 'তিরোভাব'।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিচেষ্ট
আকুঞ্চন - প্রসারণ
আবির্ভাব - তিরোভাব
অনন্ত - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
  1. ক) লক্ষ্যার্থ
  2. খ) সরলার্থ
  3. গ) গৌণার্থ
  4. ঘ) বাচ্যার্থ
সঠিক উত্তর:
ঘ) বাচ্যার্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাচ্যার্থ
ব্যাখ্যা
বাচ্যার্থ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাচ্য+অর্থ
অর্থ: শব্দের স্বাভাবিক অর্থ, মুখ্য অর্থ, অভিহিত অর্থ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত ‘গতকল্য’ শব্দটির পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে?
  1. ক) আগের দিন
  2. খ) পূর্ব দিন
  3. গ) ওই দিন
  4. ঘ) সেই দিন
সঠিক উত্তর:
খ) পূর্ব দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্ব দিন
ব্যাখ্যা
প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত ‘গতকল্য’ শব্দটির পরোক্ষ উক্তিতে 'পূর্ব দিন' পরিবর্তিত হবে। 

উক্তি দুই প্রকার- প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।

প্রত্যক্ষ উক্তিঃ যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা উদ্ধরণ চিহ্ন (‘ ’/“ ”)-এর মধ্যে থাকে এবং বক্তার কথা ‍উদ্ধৃত করার আগে কমা (,) ব্যবহার করা হয়। এগুলো দেখে সহজেই প্রত্যক্ষ উক্তি চেনা যায়।
যেমন,
- খোকা বলল, আমার বাবা বাড়ি নেই।
- লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।'

পরোক্ষ উক্তিঃ যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।
পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রথম উদ্ধরণ চিহ্নের স্থলে ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়।
বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।
যেমন, 
- খোকা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।
- লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
’বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।’ একে কোন বাচ্য বলে?
  1. ক) ভাববাচ্য
  2. খ) কর্মকর্তা বাচ্য
  3. গ) কর্তাবাচ্য
  4. ঘ) কর্মবাচ্য
সঠিক উত্তর:
ঘ) কর্মবাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মবাচ্য
ব্যাখ্যা
’বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।’ - এটি কর্মবাচ্যের উদাহরণ। 

বাচ্য তিন প্রকার: কর্তাবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য।

১. কর্তাবাচ্য
যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী। হয়।
যেমন - ঝরনা ছবি আঁকে।
            আমি আগামীকাল বাড়ি ফিরব।
অজীব বিশেষ্যও অনেক সময়ে কর্তার ভূমিকা গ্রহণ করে।
যেমন - ফ্যানটা অনেক জোরে ঘুরছে। শরতে শিউলি ফোটে।

২. কর্মবাচ্য
যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন - পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
             চিঠিটা পড়া হয়েছে।

৩. ভাববাচ্য
যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন - আমার যাওয়া হলাে না।
           কোথা থেকে আসা হলাে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২১.
The Phrase 'make up for' means-
  1. ক) compensate
  2. খ) ignore
  3. গ) made for
  4. ঘ) understand
সঠিক উত্তর:
ক) compensate
উত্তর
সঠিক উত্তর:
ক) compensate
ব্যাখ্যা
• Make up for একটি phrasal prepositional verb।
- অর্থাৎ phrasal verb-এর সাথে preposition যুক্ত হয়ে গঠিত হয়।
- make up for  ক্ষতিপূরণ করা/ অভাব পূরণ করা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) compensate - ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া।
খ) ignore - উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা
গ) made for -  অগ্রসর হওয়া
ঘ) understand -  বোঝা; বুঝতে পারা; প্রণিধান/উপলব্ধি করা

সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে compensate শব্দটি, make up for phrase টির মত একই অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর হবে -  compensate.

Source: Bangla Academy Dictionary.
২২.
Use an appropriate preposition in the blank. This culture is alien _____ our society.
  1. ক) with
  2. খ) in
  3. গ) into
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
• alien to (phrase)
English Meaning: in the sense of unfamiliar to
Bangla Meaning: বিদেশি; অনাত্মীয়; চরিত্র বা স্বভাবের দিক থেকে পৃথক; বিরুদ্ধ
তাই সঠিক উত্তর - to
২৩.
If they helped me, I ____
  1. ক) If they helped me, I would succeed
  2. খ) I they helped me, I would have succeeded.
  3. গ) If they helped me, I succeeded.
  4. ঘ) If they helped me, I will succeed.
সঠিক উত্তর:
ক) If they helped me, I would succeed
উত্তর
সঠিক উত্তর:
ক) If they helped me, I would succeed
ব্যাখ্যা
• Second Conditional এর নিয়মানুযায়ী, 
If-এর পর Past indefinite tense থাকলে পরবর্তী Sentence টিতে Would/Could/Might + verb-এর base form হয়।
Structure: If + past indefinite + comma + subject + would/could/might + verb এর base form. 
Example- If I were a plant, I would love the rain.
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - If they helped me, I would succeed.
২৪.
We found the house ____
  1. ক) abandoned
  2. খ) have abandoned
  3. গ) to be abandoned
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
ক) abandoned
উত্তর
সঠিক উত্তর:
ক) abandoned
ব্যাখ্যা
• abandoned অর্থ হচ্ছে পরিত্যাক্ত। 
- তাই অর্থানুসারে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - abandoned.
- সম্পূর্ণ বাক্য: We found the house abandoned.
২৫.
'If winter comes, can spring be far behind?'- who said this?
  1. ক) P. B. Shelley
  2. খ) John Keats
  3. গ) William Wordsworth
  4. ঘ) S. T. Coleridge
সঠিক উত্তর:
ক) P. B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
ক) P. B. Shelley
ব্যাখ্যা
• 'If Winter comes, Can spring be far behind?'- এটি Percy Bysshe Shelley-র Ode to the West Wind কবিতার একটি লাইন।
- Ode to the West Wind, was written at a single sitting on Oct. 25, 1819.
- ১৮২০ সালে এটি প্রকাশিত হয়।
- এই কবিতাটি Shelley এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের একটি প্রধান উদাহরণ হিসেবে বিবেচিত।

Source: SparkNotes and Britannica.
২৬.
'To be or not to be' was taken from-
  1. ক) Othello
  2. খ) Hamlet
  3. গ) Macbeth
  4. ঘ) Julius Caesar
সঠিক উত্তর:
খ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
খ) Hamlet
ব্যাখ্যা
• 'To be or not to be' was taken from - Hamlet.
- it is a famous soliloquy.
- Full quotation 'To be, or not to be, that is the question'

• Hamlet is a famous tragedy by William Shakespeare.
- এটি একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয়েছিল
- ১৬০৩ সালে এটি প্রকাশিত হয় 
- এই tragedy তে Shakespeare Denmark এর prince Hamlet এর কাহিনী তুলে ধরেছেন, যে জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং  জানতে পারে যে , তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
২৭.
Two-thirds of the mangoes _____ rotten.
  1. ক) was
  2. খ) were
  3. গ) has been
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
খ) were
উত্তর
সঠিক উত্তর:
খ) were
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)
-আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- তাই নিয়মানুযায়ী  সঠিক উত্তর - were.
- Complete sentence: One-third of the mangoes were rotten 
২৮.
Which one is a correct sentence?
  1. ক) The man as well as his sons were present.
  2. খ) The man as well as his sons was present.
  3. গ) The man as well his sons are present.
  4. ঘ) the man as well as his sons have been present.
সঠিক উত্তর:
খ) The man as well as his sons was present.
উত্তর
সঠিক উত্তর:
খ) The man as well as his sons was present.
ব্যাখ্যা
• as well as, together with, along with, in addition to, accompanied by এর পূর্ববর্তী noun বা pronoun অর্থাৎ subject অনুযায়ী verb হয়।
- উক্ত বাক্যে The man singular, verb হবে was.
- সুতরাং, সঠিক উত্তর হবে - The man as well as his sons was present.
২৯.
The expression 'take into account' means-
  1. ক) Count numbers
  2. খ) Consider
  3. গ) Think seriously
  4. ঘ) Assess
সঠিক উত্তর:
খ) Consider
উত্তর
সঠিক উত্তর:
খ) Consider
ব্যাখ্যা
• Take something into account

English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া

Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

Source: Live MCQ Lecture
৩০.
You are _____ Maradona, I see. The appropriate article will be used in the blank is-
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পুর্বে কোনো article বসে না। 
- কিন্তু, এখানে Maradona বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Maradona এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে Maradonma হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।
৩১.
If I had a pen, I (write) a letter. Here the right form of verb is-
  1. ক) writing
  2. খ) would write
  3. গ) will write
  4. ঘ) had written
সঠিক উত্তর:
খ) would write
উত্তর
সঠিক উত্তর:
খ) would write
ব্যাখ্যা
• Second Conditional এর নিয়মানুযায়ী, 
If-এর পর Past indefinite tense থাকলে পরবর্তী Sentence টিতে Would/Could/Might + verb-এর base form হয়।
Structure: If + past indefinite + comma + subject + would/could/might + verb এর base form. 
Example- If I were a plant, I would love the rain.
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - would write.
Complete Sentence: If I had a pen, I would write a letter.
৩২.
What is the full name of great American short story writer O'Henry?
  1. ক) Alexander Pope
  2. খ) William Sydney Porter
  3. গ) Mark Twain
  4. ঘ) William Blake
সঠিক উত্তর:
খ) William Sydney Porter
উত্তর
সঠিক উত্তর:
খ) William Sydney Porter
ব্যাখ্যা
'William Sydney Porter' is the full name of great American short story writer O' Henry.
- O' Henry হচ্ছেন একজন American short-story writer whose tales romanticized the commonplace -- বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন।
- তিনি Modern Period এর একজন বিখ্যাত লেখক এবং তাঁর pseudonym O' Henry নামেই বেশি পরিচিত।

অন্যদিকে, 
- Alexander Pope
- Mark Twain এর real name - Samuel Langhorne Clemens.
George Eliot এর real name - May Ann Evans.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
৩৩.
Which one of the following is correct?
  1. ক) 'Ode to Autumn' is an essay by John Keats?
  2. খ) 'Waste Land' is a poem by T. S. Eliot.
  3. গ) 'Of Reading' is drama by Bertrand Russel.
  4. ঘ) 'Animal Farm' is an epic by George Orwell.
সঠিক উত্তর:
খ) 'Waste Land' is a poem by T. S. Eliot.
উত্তর
সঠিক উত্তর:
খ) 'Waste Land' is a poem by T. S. Eliot.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- 'Waste Land' is a poem by T. S. Eliot এই statement টি সঠিক। 
- The waste Land is a 5 parted long poem.
- কবিতাটিতে কবি The Waste Land বলতে তিনি বর্তমান পৃথিবীকে বুঝিয়েছেন।
- 1922 সালে লেখা কবিতার জন্য তিনি 1948 সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- এই কবিতায় Hindu myth or allusion of philosophy পাওয়া যায়।

অন্যদিকে,
• 'Ode to Autumn' is an essay by John Keats এই statement টি ভুল কারন Ode to Autumn, John Keats রচিত একটি কবিতা।
• 'Of Reading' is drama by Bertrand Russel এই statement টি ভুল কারন Of Reading' হচ্ছে Francis Bacon রচিত একটি Essay.
• 'Animal Farm' is an epic by George Orwell এই statement টি ভুল কারন 'Animal Farm' is a novella/political fable by George Orwell.

Source: Britannica.

৩৪.
Synonym of the word 'consolidate' is -
  1. ক) contrive
  2. খ) conspire
  3. গ) strengthen
  4. ঘ) think of
সঠিক উত্তর:
গ) strengthen
উত্তর
সঠিক উত্তর:
গ) strengthen
ব্যাখ্যা
• Consolidate - দৃঢ় করা বা হওয়া; সংহত করা, একত্রীকরণ, পুনর্বিন্যাসের মাধ্যমে শক্তিশালী করা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) contrive - আবিষ্কার করা; ডিজাইন করা; কোনো কিছু করার জন্য ফন্দি বা কৌশল বের করা
খ) conspire - ষড়যন্ত্র করা; চক্রান্ত করা, একাধিক ঘটনার সমাপতন হওয়া; একযোগে সংঘটনে সাহায্য করা
গ) strengthen -  শক্তিশালী হওয়া বা করে তোলা
ঘ) think of - বিবেচনা করা; ভাবা

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে strengthen শব্দটি Consolidate এর সমার্থক অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর - strengthen.

 
৩৫.
Who is a Victorian poet?
  1. ক) W. B. Yeats
  2. খ) P. B. Shelley
  3. গ) T. S. Eliot
  4. ঘ) Alfred Tennyson
সঠিক উত্তর:
ঘ) Alfred Tennyson
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alfred Tennyson
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Alfred Tennyson হচ্ছেন Victorian poet.
- Lord Alfred Tennyson is also known as the representative of the Victorian Age.

অন্যদিকে, 
• W. B. Yeats এবং T.S Eliot হচ্ছেন Modern Period এর বিখ্যাত সাহিত্যিক।
• P. B. Shelley belongs to the Romantic Period.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
৩৬.
Which two cities are dealt in 'A Tale of Two Cities'?
  1. ক) London and New York
  2. খ) Paris and Birmingham
  3. গ) London and Paris
  4. ঘ) Moscow and Lisbon
সঠিক উত্তর:
গ) London and Paris
উত্তর
সঠিক উত্তর:
গ) London and Paris
ব্যাখ্যা
• 'A Tale of Two Cities' is a novel written by Charles Dickens.
- এই Novel টিতে দুইটি city কে ঘিরে কাহিনী গড়ে উঠেছে। এগুলো হচ্ছে London and Paris.
- এইটি একটি Historical Novel. 
-  The story is set in the late 18th century against the background of the French Revolution.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Sydne Carton
- Lucie Manette
- Chrales Darnay
- Dr. Alexandre Manette
- Madame Defarge.

Source: Britannica.
৩৭.
We made them go there. বাক্যটির সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম।
  2. খ) আমরা তাদেরকে যেতে প্রস্তুত করলাম।
  3. গ) আমরা তাদেরকে যেতে বললাম।
  4. ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম।
উত্তর
সঠিক উত্তর:
ক) আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম।
ব্যাখ্যা
• We made them go there. বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হচ্ছে - আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম।।
- মূলত causative verb এর নিয়মানুযায়ী বাক্যটি গঠিত। 
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
৩৮.
I know their residence (make it complex)
  1. ক) I know where they reside.
  2. খ) I know where did they reside.
  3. গ) I know where are they residing.
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ক) I know where they reside.
উত্তর
সঠিক উত্তর:
ক) I know where they reside.
ব্যাখ্যা
• Simple sentence এর verb এর পর যদি এক বা একাধিক word এর একটি object থাকে এবং সেইটা যদি কোন স্থানকে বোঝায় তাহলে  complex করার সময় where বসবে এবং সময় বোঝালে when ব্যবহৃত হয়।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক complex sentence হবে - I know where they reside.

• যে sentence এ একটি Independent বা principal clause এবং অন্তত একটি dependent বা subordinate clause থাকে এবং clause গুলোকে সংযুক্ত করতে subordinate conjunction ব্যবহৃত হয়, তাদেরকে Complex sentence বা জটিল বাক্য বলা হয়।
৩৯.
It is an email address. In this sentence 'email' is-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Verb
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ক) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ক) Adjective
ব্যাখ্যা
• একটি বাক্যে noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ প্রকাশক শব্দকে adjective বলে। 
- adjective মুলত noun এর পূর্বে বসে noun কে modify করে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে email, noun word address এর পুর্বে বসে একে modify করায় এটি একটি adjective.
৪০.
The man addicted to -
  1. ক) smoking
  2. খ) smoke
  3. গ) smoked
  4. ঘ) none of the above
সঠিক উত্তর:
ক) smoking
উত্তর
সঠিক উত্তর:
ক) smoking
ব্যাখ্যা
• বাক্যে with a view to, look forward to, conducive to, addicted to, mind, cannot help, could not help, be used to, get used to, worth ইত্যাদির পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে addicted to আছে, তাই এরপরে verb + ing হবে।
- সম্পূর্ন বাক্য - The man addicted to smoking.
৪১.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১২। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪৮
  3. গ) ৫৭
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ক) ৩৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১২। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান ৫৪ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y

প্রশ্নমতে,
১০y + x + ৫৪ = ১০x + y
⇒৯x - ৯y = ৫৪
⇒৯(x - y) = ৫৪
∴ x - y = ৬
এবং x + y = ১২
এখন,
২x = ১৮
x = ৯
এবং y = ৩

∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৯
= ৩৯
৪২.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ১১ ও ১২
  2. খ) ১২ ও ১৩
  3. গ) ১৩ ও ১৪
  4. ঘ) ১৪ ও ১৫
সঠিক উত্তর:
গ) ১৩ ও ১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ ও ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে সংখ্যা দুটি কত?

সমাধান: 
ছোট সংখ্যা = ক 
বড় সংখ্যা = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ২৭
+ ২ক + ১ - ক = ২৭
২ক + ১ = ২৭ 
২ক = ২৭ - ১
২ক = ২৬
ক = ১৩

ছোট সংখ্যা = ১৩ 
বড় সংখ্যা = ১৩ + ১ = ১৪ 
৪৩.
(1/6!) + (1/7!) = (x/8!) হলে x এর মান কত?
  1. ক) 64
  2. খ) 56
  3. গ) 48
  4. ঘ) 42
সঠিক উত্তর:
ক) 64
উত্তর
সঠিক উত্তর:
ক) 64
ব্যাখ্যা
প্রশ্ন: (1/6!) + (1/7!) = (x/8!) হলে x এর মান কত?

সমাধান: 
(1/6!) + (1/7!) = (x/8!)
(1/6!) + {1/(7× 6!)} = (x/8!)
(7 + 1)/(7× 6!) = (x/8!)
8/(7 × 6!) = (x/8!)
8/(7 × 6!) = x/(8 ×7 ×6!)
8 = x/8
x = 64 
৪৪.
P এর মান কত হলে 64 + 4x2 - px একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 24
  4. ঘ) 32
সঠিক উত্তর:
ঘ) 32
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 32
ব্যাখ্যা
প্রশ্ন: P এর মান কত হলে 64 + 4x2 - px একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
 64 + 4x2 - px 
= (2x)2 - 2. 2x. 8 + 82 + 32x - px
= (2x - 8)2 + 32x - px

64 + 4x2 - px একটি পূর্ণবর্গ হবে যদি 
32x - px = 0
32x = px
p = 32 
৪৫.
৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ এর ল. সা. গু কত?
  1. ক) ৩/৭
  2. খ) ৬০
  3. গ) ৬০/৭
  4. ঘ) ৬/৭
সঠিক উত্তর:
খ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০
ব্যাখ্যা
প্রদত্ত ভগ্নাংশগুলো ৩/৫, ৫/৭, ৪/৭, ও ১/৪ 

ভগ্নাংশগুলোর লব ৩, ৫, ৪ ও ১ এর ল. সা. গু = ৬০
ভগ্নাংশগুলোর হর ৫, ৭, ৭ ও ৪ এর গ. সা. গু = ১

ভগ্নাংশগুলোর ল. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর ল. সা. গু / ভগ্নাংশগুলোর হরগুলোর গ. সা. গু
                                     = ৬০/১ = ৬০
৪৬.
কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
  1. ক) ৩৭
  2. খ) ৩৭০
  3. গ) ১০০
  4. ঘ) ২০০
সঠিক উত্তর:
ঘ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০
ব্যাখ্যা
 প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হতে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?

সমাধান: 
সংখ্যাটি ক হলে,
(ক এর ৩৭%) - ৩৭ = ৩৭
বা, (ক × ৩৭/১০০) = ৭৪
বা, ক = (৭৪ × ১০০)/৩৭
∴ ক = ২০০
৪৭.
ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ২.৫
  2. খ) ০.২৫
  3. গ) ০.০২৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ০.০২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?

সমাধান: 
সমাধান: 
ভাজক  = ০.৫
ভাগফল = ০.৫ ÷ ১০ = ০.০৫
ভাজ্য = ভাজক × ভাগফল 
= ০.৫ × ০.০৫
= ০.০২৫
৪৮.
১৬ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৬ ব. সে.মি.
  2. খ) ১২৮ ব. সে.মি.
  3. গ) ১৪৪ ব. সে.মি.
  4. ঘ) ১৯৬ ব. সে.মি.
সঠিক উত্তর:
খ) ১২৮ ব. সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৮ ব. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?


বৃত্তের ব্যাস = বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ
∴ বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = ১৬ সেমি

প্রশ্নমতে,
√২ × বাহুর দৈর্ঘ্য = ১৬
⇒ বাহুর দৈর্ঘ্য = ১৬/√২ = ৮√২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৮√২) = ১২৮ বর্গ সেমি
৪৯.
একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) ৫৪০
  2. খ) ৪৫০
  3. গ) ৭২০
  4. ঘ) ৬৪০
সঠিক উত্তর:
ক) ৫৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম পেন্টাগনের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান :
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম পঞ্চভুজের পাচঁ কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90°
= 540°

সুতরাং, সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 540° = ছয় সমকোণ
৫০.
কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) ১.৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ০.৭৫%
  4. ঘ) ৭.৫%
সঠিক উত্তর:
ক) ১.৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

সমাধান: 
স্থুল জন্মহার ২৫ 
স্থুল মৃত্যুহার ১০

জনসংখ্যা বৃদ্ধি = ২৫ - ১০ = ১৫ জন 
 জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার= {(১৫/১০০০) × ১০০}% = ১.৫%
৫১.
a, b, c, d ক্রমিক পূর্ণসংখ্যা হলে নীচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd
  2. খ) abcd + 1
  3. গ) abcd - 1
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) abcd + 1
উত্তর
সঠিক উত্তর:
খ) abcd + 1
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c, d ক্রমিক পূর্ণসংখ্যা হলে নীচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?

সমাধান: 
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৫২.
= কত?
  1. ক) 64
  2. খ) 128
  3. গ) 156
  4. ঘ) 256
সঠিক উত্তর:
খ) 128
উত্তর
সঠিক উত্তর:
খ) 128
ব্যাখ্যা
(√2)8 × (21/3) 
= (21/2)8 × (21/3)9  
= 24 × 23
= 24 + 3
= 27
= 128
৫৩.
90° - x°  কোণের সম্পূরক কোণের মান কত?
  1. ক) x° 
  2. খ) 90° + x° 
  3. গ) x° - 90° 
  4. ঘ) 90° - x° 
সঠিক উত্তর:
খ) 90° + x° 
উত্তর
সঠিক উত্তর:
খ) 90° + x° 
ব্যাখ্যা
প্রশ্ন: 90° - x° কোণের সম্পূরক কোণের মান কত?

সমাধান: 
সম্পূরক কোণের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
90° - x° কোণের সম্পূরক কোণ = 180° - (90° - x°)
= 90° + x°
৫৪.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?
  1. ক) ৫ : ৬
  2. খ) ৪ : ৫
  3. গ) ৫ : ৭
  4. ঘ) ৩ : ৪
সঠিক উত্তর:
ক) ৫ : ৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ : ৬
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?

সমাধান: 
একটি দ্রব্যের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে এর বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য : বিক্রয়ময়ল্য = ১০০ : ১২০ = ৫ : ৬
৫৫.
3A = 2B; 3B = 5C এবং 4C = 5D হলে, A:B:C:D = কত?
  1. ক) 50 : 75 : 36 : 45
  2. খ) 36 : 75 : 50 : 40
  3. গ) 50 : 75 : 45 : 36
  4. ঘ) 18 : 12 : 20 : 25
সঠিক উত্তর:
গ) 50 : 75 : 45 : 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 50 : 75 : 45 : 36
ব্যাখ্যা

প্রশ্ন: 3A = 2B ; 3B = 5C এবং 4C = 5D হলে, A : B : C : D = কত?

সমাধান:
3A = 2B
A/B = 2/3
A : B = 2 : 3

3B = 5C
B/C = 5/3
B : C = 5 : 3

4C = 5D
C/D =5/4
C : D = 5 : 4 

A : B = 2 : 3 = 10 : 15
B : C = 5 : 3 = 15 : 9
A : B : C = 10 : 15 : 9

B : C = 5 : 3 = 25 : 15
C : D = 5 : 4 = 15 : 12
B : C : D = 25 : 15 : 12

A : B : C = 10 : 15 : 9 = 50 : 75 : 45
B : C : D = 25 : 15 : 12 = 75 : 45 : 36
 A : B : C : D = 50 : 75 : 45 : 36

৫৬.
একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৫৭.
একটি বৃত্তের পরিধি ১৫৪ সে.মি. হলে এর বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪২ সে.মি.
  2. খ) ৪৯ সে.মি.
  3. গ) ৫৬ সে.মি.
  4. ঘ) ৬৩ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৪৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ১৫৪ সে.মি. হলে এর বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr = 154
2r(22/7) = 154 
2r = (154 × 7)/22
2r =49 

৫৮.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৭২ ব.মি.
  2. খ) ৯৬ ব.মি.
  3. গ) ১২৮ ব.মি.
  4. ঘ) ১৪৪ ব.মি.
সঠিক উত্তর:
খ) ৯৬ ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৬ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = ৪
আমরা জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2
= ৬ ×৪
= ৯৬ বর্গমিটার
৫৯.
৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৫
  3. গ) ৬০
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ৫টির গড় ৫৬ 
প্রথম ৫টির যোগফল = ৫৬ × ৫ = ২৮০ 

শেষের ৫টির গড় ৬২
শেষের ৫টির যোগফল = ৬২ × ৫ = ৩১০

(৫ + ৫)টি বা ১০টি সংখ্যার যোগফল = ২৮০ + ৩১০ = ৫৯০
পঞ্চম সংখ্যাটি = ৫৯০ - ৫৩০ = ৬০ 
৬০.
8x - 2 = 512 হলে x এর মান কত?
  1. ক) 6
  2. খ) 5
  3. গ) 7
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 8x - 2 = 512 হলে x এর মান কত?

সমাধান: 
8x - 2 = 512
(23)x - 2 = 29
23x - 6 = 29
3x - 6 = 9
3x = 9 + 6
3x = 15
x = 5
৬১.
পদ্মা সেতুর দৈর্ঘ কত?
  1. ক) ৬ কিমি
  2. খ) ৬.১৫ কিমি
  3. গ) ৭.১৫ কিমি
  4. ঘ) ৮.১৫ কিমি
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কিমি
ব্যাখ্যা
- পদ্মা নদীর উপর নির্মাণাধীন পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১ মিটার।
- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্ট এটি নির্মিত হচ্ছে।
- সেতুটি নির্মাণে মোট ব্যয় হয় ৩০,১৯৩ কোটি টাকা।
- ২৩ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
- ২৫ জুন, ২০২২ তারিখে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।
- ২৬ জুন, ২০২২ তারিখে সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পদ্মা সেতু।

তথ্যসূত্র: সেতু বিভাগ ও ফিনান্সিয়াল এক্সপ্রেস।
৬২.
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
  1. ক) ২০২১-২০৩০
  2. খ) ২০২৪-২০৩২
  3. গ) ২০২২-২০৫০
  4. ঘ) ২০২১-২০৪১
সঠিক উত্তর:
ঘ) ২০২১-২০৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২১-২০৪১
ব্যাখ্যা
- পরিকল্পনা কমিশন প্রণীত দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০ বছর মেয়াদী।
- এটির মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।
- ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ।
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৬৩.
মুজিববর্ষের সময়কাল কত?
  1. ক) ১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২১
  2. খ) ১৭ মার্চ, ২০২০-১৬ ডিসেম্বর, ২০২১
  3. গ) ১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২২
  4. ঘ) ১৭ মার্চ, ২০২০-৩১ মার্চ, ২০২২
সঠিক উত্তর:
ঘ) ১৭ মার্চ, ২০২০-৩১ মার্চ, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ মার্চ, ২০২০-৩১ মার্চ, ২০২২
ব্যাখ্যা
- মুজিববর্ষের সময়কাল: ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের সময়কাল আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- মহামারি করোনার কারণে মুজিববর্ষের ঘোষিত কর্মসূচি শেষ করতে না পারায় এর সময়সীমা বাড়ানো হয়।

তথ্যসূত্র: প্রথম আলো। 
৬৪.
সাধারণ করমুক্ত আয়সীমা কত?
  1. ক) ২ লাখ ৫০ হাজার
  2. খ) ৩ লাখ
  3. গ) ৩.৫০ লাখ
  4. ঘ) ৪ লাখ
সঠিক উত্তর:
খ) ৩ লাখ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ লাখ
ব্যাখ্যা
• ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা ৩,০০,০০০ টাকা‌
• নারী, তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছরের উর্ধ্ব করদাতার করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ব্যক্তিদের করমুক্ত আয়সীমা ৪,৫০,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৪,৭৫,০০০ টাকা।

তথ্যসূত্র: জাতীয় বাজেট, ২০২২-২৩
৬৫.
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
  1. ক) চিরঞ্জীব মুজিব
  2. খ) জাগ্রত মুজিব
  3. গ) মুজিব আমার পিতা
  4. ঘ) টুঙ্গিপাড়ার খোকা
সঠিক উত্তর:
ক) চিরঞ্জীব মুজিব
উত্তর
সঠিক উত্তর:
ক) চিরঞ্জীব মুজিব
ব্যাখ্যা
- 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব'।
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র '৫৭০'।
- বঙ্গবন্ধুর শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো’-এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল - ২০২২
৬৬.
পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
- বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
- তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম।

- তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় শীর্ষ দেশ জাপান।
- তৈরি পোশাক আমদানিতে তৃতীয় শীর্ষ দেশ যুক্তরাজ্য।
৬৭.
অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২- এ চ্যাম্পিয়ন কোন দিশ?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ওয়েস্ট ইন্ডিজ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
ব্যাখ্যা

অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২
- তারিখ - ১৬ অক্টোবর ২০২২ – ১৩ নভেম্বর ২০২২
- প্রতিযোগিতার ধরন - দ্বৈত গ্রুপ রাউন্ড-রবিন ও নকআউট।
- আয়োজক - অস্ট্রেলিয়া।
- বিজয়ী - ইংল্যান্ড।
- রানার-আপ - পাকিস্তান।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - স্যাম কারান।
- সর্বাধিক রান - বিরাট কোহলি (২৯৬)।
- সর্বাধিক উইকেট - ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৫)।

তথ্যসূত্র: ক্রিকইনফো। 

৬৮.
দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
  1. ক) ২৬ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৫ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৮ ডিসেম্বর, ২০২২
  4. ঘ) ২৯ ডিসেম্বর, ২০২২
সঠিক উত্তর:
গ) ২৮ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা

- দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ সালে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- দেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র: প্রথম আলো।

৬৯.
কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
  1. ক) ২০৩০
  2. খ) ২০৪১
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০৫০
সঠিক উত্তর:
খ) ২০৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০৪১
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ বা রেইনবো নেশন
• ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ বিশ্ব পরিমণ্ডলে পিছিয়ে থাকবে না।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৭০.
২১ ডিসেম্বর, ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক উদ্বোধন করেন?
  1. ক) ৫০টি
  2. খ) ২৫টি
  3. গ) ১০০টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
গ) ১০০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০টি
ব্যাখ্যা
- ১০০টি সেতু উদ্বোধনের দেড় মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ডিসেম্বর, ২০২২ দেশের ৫০টি জেলায় ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের ১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন।
- প্রধানমন্ত্রী  তার কার্যালয় থেকে মহাসড়কগুলো ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তথ্যসূত্র: ইত্তেফাক। 
৭১.
সাভার, ঢাকায় অবস্থিত যুব কেন্দ্রের নাম কী?
  1. ক) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট
  2. খ) যুব কেন্দ্র
  3. গ) জাতীয় যুব কেন্দ্র
  4. ঘ) NIIT
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট
ব্যাখ্যা
- বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় যুব উন্নয়ন বিষয়ক কার্যক্রম এদেশের উন্নয়ন মাত্রার গতি নির্ধারক।
- যুবদের উদ্যোগ ও উদ্ভাবনী ক্ষমতার সঠিক বিকাশ ও উপযুক্ত লালনের জন্য প্রয়োজন পরিপূর্ণ শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ।
- যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২৭১০.২৪ লক্ষ টাকা বরাদ্দে একটি উন্নয়ন প্রকল্প হিসাবে ১৯৯৮ইং সনে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের যাত্রা শুরু হয়।

তথ্যসূত্র: শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট।
৭২.
কাতার বিশ্বকাপ-২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় কে?
  1. ক) কানাডিঙ্গা
  2. খ) অ্যান্টনি
  3. গ) এনজো ফার্নান্দেজ
  4. ঘ) ফোডেন
সঠিক উত্তর:
গ) এনজো ফার্নান্দেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) এনজো ফার্নান্দেজ
ব্যাখ্যা
- বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছিলেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে স্বাক্ষী রইলেন ৩৬ বছর পর শিরোপা জয়ের। খেলেছেনও দুর্দান্ত। তিনি জিতলেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।
- আর্জেন্টিনার হয়ে মাঝ মাঠে খেলেন তিনি। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে করেছেন এক গোল।

তথ্যসূত্র: দেশ রুপান্তর। 
৭৩.
বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  2. খ) জনপ্রশাসন মন্ত্রণালয়
  3. গ) সংস্কৃতি মন্ত্রণালয়
  4. ঘ) ধর্ম মন্ত্রণালয়
সঠিক উত্তর:
খ) জনপ্রশাসন মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) জনপ্রশাসন মন্ত্রণালয়
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।
 - বাংলাদেশের সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 
- এটি সংবিধানের বিধান অনুসারে, ১৯৭২ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এই জন্য ৮ এপ্রিলকে - বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসাবে পালন করা হয়।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমানে ক্যাডার সংখ্যা ২৬টি। 

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান, সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।
৭৪.
বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত?
  1. ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৬
  2. খ) ২৩ জুন, ১৯৬৬
  3. গ) ২৩ মার্চ, ১৯৬৬
  4. ঘ) ২৩ জানুয়ারি, ১৯৬৬
সঠিক উত্তর:
গ) ২৩ মার্চ, ১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ মার্চ, ১৯৬৬
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৭৫.
সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) নওগাঁ
  3. গ) জয়পুরহাট
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
খ) নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
খ) নওগাঁ
ব্যাখ্যা
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
 - সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
- পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
- ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে ‘শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য’। 

তথ্যসূত্র: নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
৭৬.
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ১টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
- ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।

- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এই চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়।
- কিন্তু সুপ্রিমকোর্ট ২০১০ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।
- ফলে ২০১১ সালের ৩ জুলাই জাতীয় সংসদে গৃহিত সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ‍বাহাত্তরের মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি পুনঃস্থাপন করা হয়। (পুনরায় পরিবর্তন করা হয়)

তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
৭৭.
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ২৭ মার্চ, ১৯৭১
  4. ঘ) ১ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার
• ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
• এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
• মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
• এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামারুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
৭৮.
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৪৫
  3. গ) ১০০
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা
- ১৯৭৩ সালে অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি।
- তখন সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩১৫টি।
- ১৯৭৯ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৩০ টি।
- তখন মোট আসন সংখ্যা ছিল ৩৩০ টি।
- পরবর্তীতে ২০০১ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৪৫ টি।
- সর্বশেষ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন করা হয় ৫০ টি।
- ফলে বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি।

তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়।
৭৯.
কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
- পৃথিবীর মোটো ৯টি দেশের হাতে পরমাণু বোমা আছে।
- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, আর উত্তর কোরিয়া ।
 
তথ্যসূত্র: বিবিসি বাংলা।
৮০.
কাতার বিশ্বকাপ-২০২২ ফাইনালে লিওনেল মেসিকে কী পরিয়ে দেওয়া হয়?
  1. ক) স্যুট
  2. খ) পাঞ্জাবী
  3. গ) নিশত
  4. ঘ) বিশত
সঠিক উত্তর:
ঘ) বিশত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশত
ব্যাখ্যা
- কাতার বিশ্বকাপের ফাইনালে যখন কাপ নিয়ে উদ্‌যাপন করবেন মেসি, তার আগে মেসির গায়ে একটি পোশাক পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যার নাম 'বিশত'।
- মেসিকে যে পোশাকটি পরিয়ে দেয়া হয়েছিল, লম্বা সেই পোশাকটি পরা হয় সাদা আলখাল্লার ওপর। তৈরি করা হয় খুবই হালকা সুতা দিয়ে। থাকে খাঁটি সোনার কাজও।
- এটা আরব দেশগুলোতে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শীর্ষ কর্মকর্তা, শেখ ও সমাজের উচ্চমর্যাদার ব্যক্তিরা বিশত পরে থাকেন।

তথ্যসূত্র: প্রথম আলো।