পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ১ কুরআনিক স্টাডিজ: সুরা ফাতহ, সুরা হুজরাত, [উৎস: লেকচার-১ ও সংশ্লিষ্ট বই]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১]

৪৯তম বিসিএস ⎯ ইসলামী শিক্ষা [২০১] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
কোন সুরাটিকে সুরাতুল আদাব/সুরাতুল আখলাক বলে অভিহিত করা হয়?
  1. সুরা আহযাব
  2. সুরা ফাতহ
  3. সুরা নুর
  4. সুরা হুজরাত
সঠিক উত্তর:
সুরা হুজরাত
উত্তর
সঠিক উত্তর:
সুরা হুজরাত
ব্যাখ্যা
الْحُجُرَات শব্দটি حُجْرَةٌ এর বহুবচন, অর্থ হলো কক্ষসমূহ, কামরা, রুম ইত্যাদি। অত্র সুরার ৪ নং আয়াতে الْحُجُرَاتِ শব্দটি উল্লেখ রয়েছে, তাছাড়া এ সংক্রান্ত একটি ঘটনাও উক্ত আয়াতে বর্ণিত হয়েছে। তাই উক্ত নামে সুরার নামকরণ করা হয়েছে। সুরার মূল আলোচনা ও শিক্ষার প্রতি লক্ষ্য রেখে একে والأدب الأخلاق سورة বা শিষ্টাচারের সুরাও বলা হয়। সুরাটি মদিনায় অবতীর্ণ হয়।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ১ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)   
.
৬ষ্ঠ হিজরিতে নিচের কোন গোত্র উমরাতে অংশগ্রহণ করেনি?
  1. গিফার
  2. জাহাইনা
  3. আসলাম
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
মদিনার চতুর্দিকে বসবাসকারী বেশকিছু গোত্র হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিল না। অর্থাৎ তারা আল্লাহর রাসুলের সাথে উমরা পালনের জন্য যায়নি। তারা হলো- গিফার, মুযাইনা, জাহাইনা, আসলাম এবং দুআল গোত্র।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহের ১১-১৪ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
.
‘সাকিনাহ’ শব্দের অর্থ কী?
  1. রহমত
  2. প্রশান্তি
  3. শত্রুতা
  4. বিজয়
সঠিক উত্তর:
প্রশান্তি
উত্তর
সঠিক উত্তর:
প্রশান্তি
ব্যাখ্যা
سَّكِينَةَ  শব্দের অর্থ : প্রশান্তি। ইবনু আব্বাস (রা) বলেন : এর অর্থ রহমত। কাতাদাহ (র) বলেন : তা ছিল হুদায়বিয়ার দিন সাহাবিদের অন্তরে প্রশান্তি অবতরণ, যারা আল্লাহ তাআলা ও রাসুলের ডাকে সাড়া দিয়েছিল। ফলে ‎আল্লাহ তাআলা‎ তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করে দেন।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহের ৪-৭ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
.
প্রথম যে সাহাবি বাইআতে রিদওয়ানে বাইয়াত নিতে এগিয়ে আসেন–
  1. জাবির (রা)
  2. আবু সিনান (রা)
  3. উমর (রা)
  4. সালমান (রা)
সঠিক উত্তর:
আবু সিনান (রা)
উত্তর
সঠিক উত্তর:
আবু সিনান (রা)
ব্যাখ্যা
সর্বপ্রথম যিনি এই বাইয়াত গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন হযরত আবু সিনান আসাদী (রা)। তিনি সকলের আগে অগ্রসর হয়ে বলেন: “হে আল্লাহর রাসুল (সঃ)! হাত বাড়িয়ে দিন যাতে আমি বাইয়াত গ্রহণ করতে পারি।” তিনি বললেনঃ “কীসের উপর বাইয়াত গ্রহণ করবে?” উত্তরে তিনি বলেনঃ “আপনার অন্তরে যা রয়েছে তারই উপর আমি বাইয়াত গ্রহণ করবো।” তাঁর পিতার নাম ছিল অহাব।

সূত্র: তাফসির ইবনে কাসির(সুরা ফাতহের ৮-১০ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
.
রাসুলে কারিম (সা) এর কাছে সুরা ফাতহের যে আয়াতটি পৃথিবীর সবকিছু থেকে প্রিয়
  1. ২ নং আয়াত
  2. ৩ নং আয়াত
  3. ৪ নং আয়াত
  4. ১ নং আয়াত
সঠিক উত্তর:
২ নং আয়াত
উত্তর
সঠিক উত্তর:
২ নং আয়াত
ব্যাখ্যা

আনাস (রা) বলেন: যখন সুরা ফাতহ অবতীর্ণ হয় তখন সাহাবিরা চিন্তিত ও ভারাক্রান্ত অবস্থায় হুদায়বিয়া হতে প্রত্যাবর্তন করছিলেন। তারা হুদায়বিয়াতে কুরবানির পশসমূহ জবাই করেছিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন : আমার কাছে এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে, যা সমস্ত দুনিয়া হতে উত্তম। (সহি মুসলিম হা. ১৭৮৬)

সূত্র: তাফসির ইবনে কাসির (সুরা ফাতহের ১-৩ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)

.
কোন যু্দ্ধের গনিমতের সম্পদ শুধু তাদের মধ্যেই বন্টিত হয় যারা হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন?
  1. মক্কা বিজয় থেকে প্রাপ্ত গনীমত
  2. খায়বার যুদ্ধের গনীমত
  3. তাবুক যুদ্ধের গনীমত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
খায়বার যুদ্ধের গনীমত
উত্তর
সঠিক উত্তর:
খায়বার যুদ্ধের গনীমত
ব্যাখ্যা

খায়বার যুদ্ধের গনিমতের সম্পদ শুধু তাদের মধ্যেই বন্টিত হয় যারা হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন।

সূত্র: তাফসির ইবনে কাসির (সুরা ফাতহের ১ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)

.
বাইয়াতের রিদওয়ানের কথা পবিত্র কুরআনের কোথায় আলোচিত হয়েছে?
  1. সুরা ফাতহের ১৮ নং আয়াতে
  2. সুরা ফাতহের ১৯ নং আয়াতে
  3. সুরা ফাতহের ২৮ নং আয়াতে
  4. সুরা নুরের ৩৪ নং আয়াতে
সঠিক উত্তর:
সুরা ফাতহের ১৮ নং আয়াতে
উত্তর
সঠিক উত্তর:
সুরা ফাতহের ১৮ নং আয়াতে
ব্যাখ্যা
বাইয়াতের রিদওয়ানের কথা পবিত্র কুরআনের সুরা ফাতহের ১৮ নং আয়াতে আলোচিত হয়েছে।

সূত্র: তাফসির ইবনে কাসির (সুরা ফাতহের ১৮ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
.
খায়বার যুদ্ধের গনীমত মোট কতটি অংশে ভাগ করা হয়?
  1. ১৫টি অংশে
  2. ১৮টি অংশে
  3. ১৯টি অংশে
  4. ১২টি অংশে
সঠিক উত্তর:
১৮টি অংশে
উত্তর
সঠিক উত্তর:
১৮টি অংশে
ব্যাখ্যা
খায়বার যুদ্ধের গনীমত মোট ১৮টি অংশে ভাগ করা হয়।

সূত্র: তাফসির ইবনে কাসির (সুরা ফাতহের ১ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
.
بطن مكة (বাতনে মাক্কা) বলতে কোন স্থানকে বোঝানো হয়?
  1. মক্কার মরুময় প্রান্তরকে
  2. মদিনাকে
  3. হুদায়বিয়াকে
  4. বদর প্রান্তরকে
সঠিক উত্তর:
হুদায়বিয়াকে
উত্তর
সঠিক উত্তর:
হুদায়বিয়াকে
ব্যাখ্যা
بطن مكة (বাতনে মাক্কা) বলতে হুদায়বিয়াকে বোঝানো হয়।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহের ২০-২৪ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)
১০.
مَغَانِم (মাগানিম) শব্দের অর্থ কী?
  1. সম্পদের আধিক্য
  2. গনিমতের সম্পদ
  3. উপার্জিত সম্পদ
  4. অবৈধ সম্পদ
সঠিক উত্তর:
গনিমতের সম্পদ
উত্তর
সঠিক উত্তর:
গনিমতের সম্পদ
ব্যাখ্যা

مَغَانِم (মাগানিম) শব্দের অর্থ যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের সম্পদ।

সূত্র: তাফসির ইবনে কাসির (সুরা ফাতহের ১৮-১৯ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)

১১.
نَصْرًاعَزِيزًا (নাসরান আঝিঝা) অর্থ কী? 
  1. আল্লাহর সাহায্য
  2. যথাযথ সাহায্য
  3. প্রয়োজনীয় সাহায্য
  4. প্রবল সাহায্য
সঠিক উত্তর:
প্রবল সাহায্য
উত্তর
সঠিক উত্তর:
প্রবল সাহায্য
ব্যাখ্যা

نَصْرًاعَزِيزًا (নাসরান আঝিঝা) অর্থ প্রবল সাহায্য। এটি সুরা ফাতহের ৩য় আয়াতে বর্ণিত হয়েছে।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহের ১-৩ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)

১২.
সুরা ফাতহে কোন যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে? 
  1. জাহেলি যুগের
  2. ইসলাম-পূর্ব যুগের
  3. ইসা (আ) এর সময়ের
  4. মুসা (আ) এর সময়ের
সঠিক উত্তর:
জাহেলি যুগের
উত্তর
সঠিক উত্তর:
জাহেলি যুগের
ব্যাখ্যা
সুরা ফাতহের ২৬ নং আয়াতে জাহেলি যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহের ২৬ নং আয়াতের অনুবাদ দ্রষ্টব্য)
১৩.
সুরা হুজরাতে মুসলমানদের কী বিষয়ে সতর্ক করা হয়েছে?
  1. নামাজ না পড়া থেকে বিরত থাকা
  2. মিথ্যা বলা থেকে বিরত থাকা
  3. হাসাহাসি করা থেকে বিরত থাকা
  4. গুজব ছড়ানো থেকে বিরত থাকা
সঠিক উত্তর:
গুজব ছড়ানো থেকে বিরত থাকা
উত্তর
সঠিক উত্তর:
গুজব ছড়ানো থেকে বিরত থাকা
ব্যাখ্যা

অধিকাংশ মুফাসসিরের মতে, অলিদ বিন উকবা (রা) সম্পর্কে সুরা হুজরাতের ৬ নং আয়াত নাযিল হয়েছে। তাঁকে নাবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বনু মুসতালিক গোত্রের যাকাত আদায় করার জন্য প্রেরণ করেছিলেন। তিনি রাস্তা থেকে ফিরে এসেই জানান যে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করার মনন্থ করেছে (উল্লেখ্য যে, অলিদের সাথে ব্যক্তিগতভাবে উক্ত গোত্রের পূর্ব শত্রতা ছিল)। এ সংবাদের ভিত্তিতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করলেন। কিন্ত পরক্ষণে জানতে পারলেন যে, সংবাদটি ভুল ছিল। তবে ঘটনাকে অনেকে সনদ ও বাস্তবতার দিক দিয়ে দুর্বল বলেছেন। আবার অনেকে হাসান বলেছেন। তাই এ ধরনের কথা সাহাবিদের ব্যাপারে বলা ঠিক নয়। তবে আয়াতের শানে নুযুলের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে, এতে অতি গুরুত্বপূর্ণ এমন একটি নীতি বর্ণনা করা হয়েছে যা বৈষয়িক ও সামাজিক জীবনে বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেক সাংবাদিক ও শাসকের উচিত যে-কোন সংবাদ গ্রহণের পূর্বে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া। অন্যথায় পরবর্তীতে কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ৬ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)  

১৪.
সুরা হুজরাত পবিত্র কুরআনের কততম সুরা?
  1. ২৪তম সুরা
  2. ৪৭তম সুরা
  3. ৪৮তম সুরা
  4. ৪৯তম সুরা
সঠিক উত্তর:
৪৯তম সুরা
উত্তর
সঠিক উত্তর:
৪৯তম সুরা
ব্যাখ্যা
সুরা নুর- ২৪তম সুরা;
সুরা ফাতহ- ৪৮তম সুরা;
সুরা হুজরাত- ৪৯তম সুরা।
১৫.
সুরা ফাতহের কোন আয়াত থেকে সুরার নামকরণ করা হয়েছে?
  1. ১ম আয়াত থেকে
  2. ২য় আয়াত থেকে
  3. ৪র্থ আয়াত থেকে
  4. ৩৫তম আয়াত থেকে
সঠিক উত্তর:
১ম আয়াত থেকে
উত্তর
সঠিক উত্তর:
১ম আয়াত থেকে
ব্যাখ্যা
সুরা ফাতহের ১ম আয়াত থেকে সুরা ফাতহের নামকরণ করা হয়েছে;
সুরা হুজরাতের ৪র্থ আয়াত থেকে সুরা হুজরাতের নামকরণ করা হয়েছে;
সুরা নুরের ৩৫তম আয়াত থেকে সুরা নুরের নামকরণ করা হয়েছে।
১৬.
جُنُود (জুনুদ) শব্দের শাব্দিক অর্থ কী?
  1. যুদ্ধলব্ধ সম্পদ
  2. নিয়ম
  3. বাহিনী
  4. সেনাপ্রধান
সঠিক উত্তর:
বাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বাহিনী
ব্যাখ্যা
جُنُود (জুনুদ) শব্দের শাব্দিক অর্থ- বাহিনী।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহ এর ৪ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)  
১৭.
সুরা ফাতহে বর্ণিত ‘সুন্নাহ’ শব্দের অর্থ কী?
  1. হাদিস
  2. বাণী
  3. কথা
  4. নিয়ম
সঠিক উত্তর:
নিয়ম
উত্তর
সঠিক উত্তর:
নিয়ম
ব্যাখ্যা
সাধারণত সুন্নাহ শব্দের অর্থ- হাদিস। হাদিস এর প্রতিশব্দ হিসেবে সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়। তবে সুরা ফাতহে শব্দটি নিয়ম অর্থে ব্যবহৃত হয়েছে।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা ফাতহ এর ২৩ নং আয়াতের অনুবাদ দ্রষ্টব্য)  
১৮.
মুসলিমরা কোন সময়ে কাযা ওমরা পালন করেন?
  1. ৭ম হিজরিতে
  2. ৮ম হিজরিতে
  3. ৯ম হিজরিতে
  4. বিদায় হজের সময়
সঠিক উত্তর:
৭ম হিজরিতে
উত্তর
সঠিক উত্তর:
৭ম হিজরিতে
ব্যাখ্যা
ইবনু ইসহাক বলেন, খায়বর যুদ্ধ থেকে ফিরে এসে রবীউল আউয়াল থেকে শাওয়াল পর্যন্ত (৬ মাস) রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় অবস্থান করেন। এই সময়ের মধ্যে তিনি কয়েকটি ছোট ছোট সেনাদল বিভিন্ন স্থানে প্রেরণ করেন। অতঃপর গত বছরে কৃত হুদায়বিয়া সন্ধির শর্তানুযায়ী তিনি এ বছর যুলক্বা‘দাহ মাসে ওমরাহ করার জন্য প্রস্তুতি নেন (ইবনু হিশাম ২/৩৭০)।

সূত্র: Hadithbd.com
১৯.
নেতা হিসেবে বনু তামিম গোত্রের কোন ব্যক্তির নাম হযরত উমর (রা) প্রস্তাব করেন?
  1. কাকা বিন মা’বাদ
  2. সাইদ বিন আস
  3. আকরা বিন হাবেস
  4. আব্বান বিন সাইদ
সঠিক উত্তর:
আকরা বিন হাবেস
উত্তর
সঠিক উত্তর:
আকরা বিন হাবেস
ব্যাখ্যা

আবদুল্লাহ বিন যুবাইর (রা) হতে বর্ণিত তিনি বলেন : বনু তামীম গোত্রের একটি কাফিলা (তাদের নেতা নির্বাচনে) নবি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে আগমন করে। আবু বাকর (রা) বললেন : কাকা বিন মাবাদকে তাদের আমীর নিযুক্ত করে দিন। উমার (রা) বললেন : আকরা বিন হাবেসকে নিযুক্ত করে দিন। আবু বকর (রাঃ) বললেন : (হে উমার) তুমি আমার বিরোধিতা করতে চাচ্ছ! উমার (রাঃ) বললেন : আমি আপনার বিরোধিতা করতে চাইনি। এভাবে কথা কাটাকাটি করতে করতে একপর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে যায়। তখন আয়াতটি অবতীর্ণ করে মুমিনদেরকে সতর্ক করা হয় তারা যেন রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে উঁচু আওয়াজে কথা না বলে। (সহীহ বুখারী হা. ৪৮৪৭) এ ছাড়াও উক্ত আয়াতের কয়েকটি শানে নুযুল পাওয়া যায়। (ইবনু কাসির, লুবাবুন নুকুল ফি আসবাবে নুযূল)

সূত্র: তাফসির ফাতহুলি মাজিদ (সুরা হুজরাত এর ১-৩ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য) 

২০.
কোন গোত্রের নেতা নির্বাচন বিষয়ে হযরত আবু বকর ও হযরত উমর (রা) বিতর্কে জড়িয়ে পড়েন?
  1. বনু আসাদ       
  2. বনু খাজরাজ
  3. বনু খুজাইমা
  4. বনু তামিম
সঠিক উত্তর:
বনু তামিম
উত্তর
সঠিক উত্তর:
বনু তামিম
ব্যাখ্যা

আবদুল্লাহ বিন যুবাইর (রা) হতে বর্ণিত তিনি বলেন : বনু তামীম গোত্রের একটি কাফিলা (তাদের নেতা নির্বাচনে) নবি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে আগমন করে। আবু বাকর (রা) বললেন : কাকা বিন মাবাদকে তাদের আমীর নিযুক্ত করে দিন। উমার (রা) বললেন : আকরা বিন হাবেসকে নিযুক্ত করে দিন। আবু বকর (রাঃ) বললেন : (হে উমার) তুমি আমার বিরোধিতা করতে চাচ্ছ! উমার (রাঃ) বললেন : আমি আপনার বিরোধিতা করতে চাইনি। এভাবে কথা কাটাকাটি করতে করতে একপর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে যায়। তখন আয়াতটি অবতীর্ণ করে মুমিনদেরকে সতর্ক করা হয় তারা যেন রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে উঁচু আওয়াজে কথা না বলে। (সহীহ বুখারী হা. ৪৮৪৭) এ ছাড়াও উক্ত আয়াতের কয়েকটি শানে নুযুল পাওয়া যায়। (ইবনু কাসির, লুবাবুন নুকুল ফি আসবাবে নুযুল)

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ১-৩ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)   

২১.
সংবাদের সত্যতা যাচাই করার নির্দেশনা কোথায় রয়েছে?
  1. সুরা হুজরাতের ৮ নং আয়াতে
  2. সুরা ফাতহের ৬ নং আয়াতে
  3. সুরা হুজরাতের ১৮ নং আয়াতে
  4. সুরা হুজরাতের ৬ নং আয়াতে
সঠিক উত্তর:
সুরা হুজরাতের ৬ নং আয়াতে
উত্তর
সঠিক উত্তর:
সুরা হুজরাতের ৬ নং আয়াতে
ব্যাখ্যা
হে ঈমানদারগণ, যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন কওমকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।


সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ৬ নং আয়াতের অনুবাদ দ্রষ্টব্য) 
২২.
ইমান আনয়নের মিথ্যা দাবি করেছিল কারা?
  1. বনু খুজাইমা
  2. বনু তামিম
  3. বনু আসাদ
  4. বেদুইনরা
সঠিক উত্তর:
বেদুইনরা
উত্তর
সঠিক উত্তর:
বেদুইনরা
ব্যাখ্যা

الْأَعْرَابُ অর্থ বেদুঈন, মরুবাসী, যারা গ্রামে বসবাস করে। কোন কোন মুফাস্সিরের মতে, এ বেদুঈন লোকগুলো হলো, মদীনার বনু আসাদ ও খুযাইমাহ্ গোত্রের মুনাফিক। তারা দুর্ভিক্ষের সময় কেবল সাদকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল। কিন্তু তাদের ঈমান, ‘আক্বীদাহ্ এবং ইসলামের আন্তরিকতা মুক্ত ছিল।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ১৪-১৮ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য) 

২৩.
নিচের কোনটি সুরা হুজরাতের আলোচ্য বিষয় নয়?
  1. অশ্লীলতা থেকে বিরত থাকা
  2. ন্যায়পরায়ণতা অবলম্বন
  3. মন্দ নামে ডাকা
  4. উপহাস থেকে বিরত থাকা
সঠিক উত্তর:
অশ্লীলতা থেকে বিরত থাকা
উত্তর
সঠিক উত্তর:
অশ্লীলতা থেকে বিরত থাকা
ব্যাখ্যা
পারস্পরিক উপহাস থেকে বিরত থাকার নির্দেশনা সুরা হুজরাতের আয়াত-১১, পারস্পরিক মন্দ নামে ডাকা থেকে বিরত থাকার নির্দেশনা সুরা হুজরাতের আয়াত-১১ এবং
ইনসাফের সাথে ন্যায়পরায়ণতার নির্দেশনা সুরা হুজরাতেরআয়াত-০৯ -এ বর্ণিত হলেও অশ্লীলতা থেকে বিরত থাকা বিষয়টি এ সুরার আলোচ্য বিষয় নয়।


সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর সংশ্লিষ্ট আয়াতের তাফসির দ্রষ্টব্য) 
২৪.
সুরা হুজরাতে ইমানদারদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কার ওপর দেওয়া হয়েছে? 
  1. আলেমদের ওপর
  2. মুমিনদের ওপর
  3. রাষ্ট্রীয় নেতাদের ওপর
  4. মুনাফিকদের ওপর
সঠিক উত্তর:
মুমিনদের ওপর
উত্তর
সঠিক উত্তর:
মুমিনদের ওপর
ব্যাখ্যা
আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে, যদি মুসলমানদের দুই দল পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে তবে অন্যান্য মুসলমানদের উচিত তাদের মধ্যে মীমাংসা করে দেয়া। পরস্পর বিবাদমান দুটি দলকে মুমিনই বলা হয়েছে।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ৯ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য) 
২৫.
তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না” – এই আয়াতটি বাংলাদেশের সংবিধানের কোন মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ?
  1. জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ 
  2. চলাফেরার স্বাধীনতা
  3. গৃহ ও যোগাযোগের রক্ষণ
  4. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
সঠিক উত্তর:
গৃহ ও যোগাযোগের রক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গৃহ ও যোগাযোগের রক্ষণ
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৩নং অনুচ্ছেদ: গৃহ ও যোগাযোগের রক্ষণ -এ বলা হয়েছে: চিঠিপত্রসহ বিভিন্ন যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। সুতরাং এটির সাথে উপরোক্ত আয়াতের নির্দেশনার মিল রয়েছে।

সুত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
২৬.
সুরা হুজরাতের আলোচনায় কোনটির বিষয়ে মানুষ বেশি লৌকিকতার আশ্রয় নেয়?
  1. ইমান
  2. ইসলাম
  3. তাওহিদ
  4. তাকওয়া                                                             
সঠিক উত্তর:
ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ইসলাম
ব্যাখ্যা
الْأَعْرَابُ অর্থ বেদুঈন, মরুবাসী, যারা গ্রামে বসবাস করে। কোন কোন মুফাস্সিরের মতে, এ বেদুঈন লোকগুলো হলো, মদীনার বনু আসাদ ও খুযাইমাহ্ গোত্রের মুনাফিক। তারা দুর্ভিক্ষের সময় কেবল সাদকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইমান আনার কথা ব্যক্ত করেছিল। কিন্তু তাদের ইসলাম আন্তরিকতা মুক্ত ছিল অর্থাৎ লোকদেখানো ছিল।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ১৪-১৮ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য) 
২৭.
সুরা হুজরাতের ১২ নং আয়াতে কোন বিষয়টি আলোচিত হয়েছে?
  1. গোপন দোষ অনুসন্ধান
  2. অহেতুক ধারণা করা
  3. গিবত করা  
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

আল্লাহ তায়ালা সুরা হুজরাতের ১২ নং আয়াতে ৩টি নির্দেশনা দিয়েছেন:
১। অহেতুক অনুমান করা থেকে বিরত থাকার নির্দেশনা;
২। গোপন বিষয় অনুসন্ধান থেকে বিরত থাকার নির্দেশনা;
৩। পারস্পরিক গিবত/পরনিন্দা থেকে বিরত থাকার নির্দেশনা।

সূত্র: তাফসির ফাতহুল মাজিদ (সুরা হুজরাত এর ১২ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)