পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
গুরুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ তথ্য এবং ইতিহাস (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান) সোর্স: যেকোনো গাইড বই। তবে, অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। এবং, বিগত ১ বছরের আন্তর্জাতিকের সাম্প্রতিক অংশ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোন দেশটির সাথে ভারতের সীমানা নেই?
  1. ক) শ্রীলংকা
  2. খ) নেপাল
  3. গ) ভুটান
  4. ঘ) মায়ানমার 
ব্যাখ্যা
- ভারতের সাথে মোট ৭টি দেশের সীমানা রয়েছে। এগুলো হলো:-
১। বাংলাদেশ 
২। চীন 
৩। পাকিস্তান 
৪। নেপাল 
৫। মায়ানমার 
৬। ভুটান 
৭। আফগানিস্তান 

তথ্যসূত্র:- https://www.mha.gov.in/sites/default/files/BMIntro-1011.pdf
.
The Organisation of Islamic Cooperation (OIC) প্রতিষ্ঠিত হয় কোন ঘটনার প্রেক্ষাপটে?
  1. ক) জোরপূর্বক ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা
  2. খ) ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  3. গ) ২য় আরব-ইসরাইল যুদ্ধ
  4. ঘ) ৩য় আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ওআইসির দাপ্তরিক ভাষা তিনটি। যথা - আরবি, ইংরেজি, ফরাসি।

তথ্যসূত্র:- ওআইসি ওয়েবসাইট।
.
গ্রেট ব্রিটেন গঠিত হয় -
  1. ক) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস
  3. গ) স্কটল্যান্ড, ওয়েলস
  4. ঘ) কোনটি নয়।
ব্যাখ্যা
- Great Britain is made up of England, Scotland and Wales. 
- The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland.
- England Just like Wales and Scotland, England is commonly referred to as a country but it is not a sovereign state.

The UK – a sovereign state that includes England, Scotland, Wales and Northern Ireland.
Great Britain – an island situated off the north west coast of Europe.
British Isles – a collection of over 6,000 islands, of which Great Britain is the largest.
England – a country within the UK.

তথ্যসূত্র:- ইউকে সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
.
ভারতের লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম কতগুলো আসনের প্রয়োজন হয়?
  1. ক) ৫৪৫ টি
  2. খ) ২৪৫ টি
  3. গ) ২৭২ টি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- ভারতের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। যার মোট আসন ৭৮৮ টি।
- নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৫ টি লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম ২৭২ টি আসনের প্রয়োজন হয়।
- উচ্চকক্ষ রাজ্যসভা যার আসন সংখ্যা ২৪৫ টি। যার মধ্যে ২৩৩ টি নির্বাচিত এবং ১২ টি অনির্বাচিত।
- ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
.
ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত ঘোষণা কোনটি?
  1. ক) বেলফাস্ট ঘোষণা
  2. খ) রাবাত ঘোষণা
  3. গ) বেলফোর ঘোষণা
  4. ঘ) ইসরাইল ঘোষণা
ব্যাখ্যা
এক নজরে বেলফোর ঘোষণা

- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে জড়িত।
- প্রথম বিশ্বযুদ্ধে জয়ের ফলে অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটেনের অধিকারে আসে।
- ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর ইহুদিবাদী আন্দোলনের নেতা রথসচাইল্ডকে একটি চিঠির মাধ্যমে।
- ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের জন্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের সহায়তার কথা জানান।
- তার এই চিঠিই ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত।
- এই ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিন ভূখণ্ডে জোরপূর্বক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- আল জাজিরা ও হিস্টোরি ডটকম।
.
'Sakoku' নামক বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্র নীতিটি কোন দেশ গ্রহণ করেছিলো?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা
Sakoku
- সতেরশ শতকে জাপান এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে যা 'Sakoku' নামে পরিচিত।
- এর অর্থ - ''country in chains'' or ''lock up of country''।
- অর্থ্যাৎ, অন্যান্য দেশের নাগরিকদের জাপানে প্রবেশ ও জাপানের নাগরিকদের অন্যান্য দেশে গমন নিষিদ্ধ।
- ১৮৬৮ সাল পর্যন্ত এই নীতি বলবৎ ছিলো।
- জাপান সূর্যোদয়ের দেশ হিসাবে পরিচিত।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।