পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) মুহম্মদ এনামুল হক
সঠিক উত্তর:
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
সুনীতিকুমার চট্টোপাধ্যায় সরল ''ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ'' রচনা করেন ১৯৪৫ সালে।

বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
তার বিখ্যাত গ্রন্থের মধ্যে আছে
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা
- অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ
- ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার অব মডার্ন ইন্ডিয়া।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'পদাবলী'র প্রথম কবি কে?
  1. শ্রীচৈতন্য
  2. বিদ্যাপতি
  3. চণ্ডীদাস
  4. জ্ঞানদাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলী।
- পদাবলীর আদিকবি বাঙালী কবি - জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়।
- অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
- বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস।

তথ্যসূত্র: লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

যেহেতু এই প্রশ্নে কোন ভাষার সেটা উল্লেখ করা নেই এবং 'জয়দেব' অপশনে নেই; তাই সঠিক উত্তর হিসাবে 'বিদ্যাপতি'কে নেওয়া হয়েছে।
.
দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
  1. ক) দুই ভাষার রচিত পুঁথি
  2. খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
  3. গ) তৈরি করা কৃতিম ভাষার রচিত পুঁথি
  4. ঘ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
সঠিক উত্তর:
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
উত্তর
সঠিক উত্তর:
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি
ব্যাখ্যা
পুথি সাহিত্যের শব্দসম্ভার ও ভাষারীতি লক্ষ করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ করেছেন।
- রেভারেন্ড জেমস লং এ ভাষাকে বলেছেন ‘মুসলমানী বাংলা’, আর এ ভাষায় রচিত সাহিত্যকে বলেছেন ‘মুসলমানী বাংলা সাহিত্য’।
- কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি ‘বটতলার পুথি’ নামেও পরিচিত হয়।
- গবেষকগণ ভাষা-বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুথি এবং পরবর্তীকালে ‘মিশ্র ভাষারীতির কাব্য’ বলে অভিহিত করেন।

উৎসঃ বাংলাপিডিয়া
.
পদ বা পদাবলী বলতে কি বুঝায়?
  1. ক) লাচাড়ী ছন্দে রচতি পদ্য বা কবিতাবলী
  2. খ) পদ্যাকারে রচতি দেবস্তুতিমূলক রচনা
  3. গ) বাউল বা মরমী গীতি
  4. ঘ) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিশয়ের বিশেষ সৃষ্টি
সঠিক উত্তর:
খ) পদ্যাকারে রচতি দেবস্তুতিমূলক রচনা
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্যাকারে রচতি দেবস্তুতিমূলক রচনা
ব্যাখ্যা
- বাংলা ভাষার উল্লেখযোগ্য সাহিত্যধারা হচ্ছে পদাবলি। এর শুরু চৈতন্যপূর্বযুগেই।
- রাধাকৃষ্ণের লীলাবিষয়ক এ সাহিত্য ভাব, ভাষা ও ছন্দে অতুলনীয়।
- এতে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার আত্মীয়রূপে কল্পিত; তাঁর ও ভক্তের মধ্যে কোনো দূরত্ব নেই।
- পরে রাধাকৃষ্ণের প্রণয়লীলা এবং চৈতন্যদেবের প্রেমসাধনাকে অবলম্বন করেই বিস্তার লাভ করে মধ্যযুগের পদাবলি বা গীতিকাব্যের ধারা।

উৎসঃ বাংলাপিডিয়া
.
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
  1. ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
  2. খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
  3. গ) মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
  4. ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
- সৈয়দ আলী হাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।
- অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ, চাহার দরবেশ ও অন্যান্য কবিতা, সমুদ্রেই যাব, রজনীগন্ধা ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
কোনটি ঠিক?
  1. ক) গোরা (নাট্যগ্রন্থ)
  2. খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
  3. গ) পথের দাবী (উপন্যাস)
  4. ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
সঠিক উত্তর:
গ) পথের দাবী (উপন্যাস)
উত্তর
সঠিক উত্তর:
গ) পথের দাবী (উপন্যাস)
ব্যাখ্যা
রাজনৈতিক উপন্যাস - গোরা।
কবিতা - বিদ্রোহী
পথের দাবী - রাজনৈতিক উপন্যাস। 
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ - একাত্তরের দিনগুলি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি হযরত মুহম্মদ (স) -এর জীবনী গ্রন্থ?
  1. ক) মরুমায়া
  2. খ) মরু ভাস্কর
  3. গ) মরুতীর্থ
  4. ঘ) মরু কুসুম
সঠিক উত্তর:
খ) মরু ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
খ) মরু ভাস্কর
ব্যাখ্যা
- মোহাম্মদ ওয়াজেদ আলী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে মরুভাস্কর রচনা করেন।
- এর প্রকাশকাল ১৯৪১ সাল। 
- মোহাম্মদ ওয়াজেদ আলী একজন মুসলিম স্বাতন্ত্রবাদী লেখক।

উল্লেখ্য,
- মহানবী স. এর জীবনীকাব্য 'মরু-ভাস্কর'এর রচয়িতা কাজী নজরুল ইসলাম।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে?
  1. ক) মুহম্মদ আব্দুল হাই
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) মুহম্মদ এনামুল হক
  4. ঘ) আহমদ শরীফ
সঠিক উত্তর:
ঘ) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
বাংলা একাডেমিকে জাতির মননের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর এটি প্রতিষ্ঠীত হয়।
- মওলানা আঁকরাম খাঁ প্রথম সভাপতি।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ।
- বাংলা একাডেমি বাংলা বানা অভিধানের সম্পাদক হলেন জামিল চৌধুরী।
- বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষের সম্পাদক সেলিনা হোসেন ও নুরুল ইসলাম।
- বাংলা একাডেমি আঞ্চলিক ভাষার অভিধানের সম্পাদক হলে মুহম্মদ শহীদুল্লাহ্‌ ও অন্যান্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' - এই বাক্যের 'কী' এর অর্থ-
  1. ক) ভয়
  2. খ) রাগ
  3. গ) বিরক্তি
  4. ঘ) বিপদ
সঠিক উত্তর:
গ) বিরক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরক্তি
ব্যাখ্যা
‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’—এখানে অব্যয়টি ব্যবহৃত হয়েছে বিরক্তি প্রকাশে।
তেমনিভাবে,
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' বাক্যের অব্যয় পদটি (কী) 'বিরক্তি' অর্থ প্রকাশ করে।

সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১০.
In spite of my requests, he did not _____.
  1. ক) give in
  2. খ) fall in
  3. গ) get off
  4. ঘ) give forth
সঠিক উত্তর:
ক) give in
উত্তর
সঠিক উত্তর:
ক) give in
ব্যাখ্যা
Give in মানে হলো আত্মসমর্পণ করা।
∴ Give in দিয়ে বাক্যটি অর্থবোধক হয়।
বাংলা অর্থ দাঁড়ায় - ''আমার অনুরোধ সত্ত্বেও সে আত্মসমর্পণ করে নি।''
১১.
They have _____ their support for our case.
  1. ক) pledged
  2. খ) disavowed
  3. গ) provided
  4. ঘ) deferred
সঠিক উত্তর:
ক) pledged
উত্তর
সঠিক উত্তর:
ক) pledged
ব্যাখ্যা
pledge - প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
শূন্যস্থানে pledged বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাংলা অর্থ - আমাদের মামলা/অবস্থায় সহায়তা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো।
১২.
Cul-de-sac
  1. ক) selection
  2. খ) dead end
  3. গ) error
  4. ঘ) bubble
সঠিক উত্তর:
খ) dead end
উত্তর
সঠিক উত্তর:
খ) dead end
ব্যাখ্যা
- The meaning of 'Cul-de-sac' is 'Dead end'
- শব্দটির বাংলা অর্থ কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective)।
- Synonym- Impasse.

সূত্র: Oxford and Bangla Academy Dictionary.
১৩.
Parcel
  1. ক) quarrel
  2. খ) piece of land
  3. গ) postage
  4. ঘ) unobstructed view
সঠিক উত্তর:
খ) piece of land
উত্তর
সঠিক উত্তর:
খ) piece of land
ব্যাখ্যা
Parcel (noun):
Meaning - A piece of land, especially one considered as part of an estate.
বাংলা অর্থ - এক দাগ জমি (বিশেষত কোনো তালুকের অংশ)।
Source: Oxford Dictionary
১৪.
Ruminant
  1. ক) Cud-chewing animal
  2. খ) Soup
  3. গ) Gossip
  4. ঘ) Noise-maker
সঠিক উত্তর:
ক) Cud-chewing animal
উত্তর
সঠিক উত্তর:
ক) Cud-chewing animal
ব্যাখ্যা
Ruminant (noun):
Meaning: An even-toed ungulate mammal that chews the cud regurgitated from its rumen. The ruminants comprise the cattle, sheep, antelopes, deer, giraffes, and their relatives.
বাংলা অর্থ - রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)।
Source: Oxford Dictionary
১৫.
Read the following passage and answer questions (36-40):- On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for an astronomer actually to visit a telescope to make observation.
  1. ক) Telescopes and data bases complement each other for the astronomer
  2. খ) Telescopes and data bases are both becoming relevant for the astronomer
  3. গ) Telescopes and data bases have nothing in common for the astronomer
  4. ঘ) Telescopes and data bases can be confusing to the astronomer
সঠিক উত্তর:
ক) Telescopes and data bases complement each other for the astronomer
উত্তর
সঠিক উত্তর:
ক) Telescopes and data bases complement each other for the astronomer
ব্যাখ্যা
They have something in common; both allow astronomers to explore the universe.
So we can say, telescopes and data bases complement each other for the astronomer.
১৬.
Read the passage and answer questions.
  1. ক) The contemporary astronomer needs to look at the sky from a mountain top.
  2. খ) The contemporary astronomer needs a telescope to explore the universe.
  3. গ) The contemporary astronomer needs heavy machinery to explore the universe.
  4. ঘ) The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
সঠিক উত্তর:
ঘ) The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe.
ব্যাখ্যা
- Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data.
- Such data can be stored, processed and distributed just like other digital information.
- This means it is no longer necessary for an astronomer actually to visit a telescope to make observation.
So option ''d'' is correct as per the passage.
১৭.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৩০
  2. খ) ৭৩৫
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৮০
সঠিক উত্তর:
খ) ৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩৫
ব্যাখ্যা
যদি সংখ্যাটি 'ক' হয়,
তাহলে, ক - ৬৫০ = ৮২০ - ক
বা, ২ক = ৮২০ + ৬৫০
বা, ২ক = ১৪৭০
বা, ক = ৭৩৫
১৮.
কোনো পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ১৫%
  2. খ) ১০%
  3. গ) ১২%
  4. ঘ) ১১%
সঠিক উত্তর:
খ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০%
ব্যাখ্যা
গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
১৯.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
সঠিক উত্তর:
গ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫%
ব্যাখ্যা

অর্থাৎ, ক্রয়মূল্য = ৩৮০+২০ = ৪০০ টাকা
৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
⇒ ১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০টাকা
⇒ ১০০ টাকায় ক্ষতি হয় (২০X১০০)/৪০০ = ৫ টাকা
∴ ক্ষতির শতকরা হার = ৫%

২০.
x+y = 12 এবং x-y = 2 হলে xy - এর মান কত?
  1. ক) 35
  2. খ) 140
  3. গ) 70
  4. ঘ) 144
সঠিক উত্তর:
ক) 35
উত্তর
সঠিক উত্তর:
ক) 35
ব্যাখ্যা

x + y + x - y = 12 + 2
বা, 2x = 14
বা, x = 7
∴ y = 5
So, XY = 35

২১.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
  1. ক) ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
  2. খ) ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
  3. গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
  4. ঘ) ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
সঠিক উত্তর:
গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
ব্যাখ্যা

অনুপাতগুলোর যোগফল ৩ + ৭ + ১০ = ২০
∴ টুকরোগুলোর সাইজ:
= (৩ × ৬০)/২০ = ৯
= (৭ × ৬০)/২০ = ২১
= (১০ × ৬০)/২০ = ৩০

২২.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২ , হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/১১
  3. গ) ১১/১৩
  4. ঘ) ১৩/১৫
সঠিক উত্তর:
খ) ৯/১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/১১
ব্যাখ্যা

লব ক হলে হর ক+২,
সুতরাং ভগ্নাংশটি ক/(ক+২)

প্রশ্নমতে, {(ক - ৩)/(ক + ২ - ৩)} + ১/৪ = ১
বা, (ক - ৩)/(ক - ১) = ১ - (১/৪) = ৩/৪
বা, ৪ক - ১২ = ৩ক - ৩
বা, ক = ৯
∴ নির্ণেয় ভগ্নাংশ ৯/(৯ + ২) = ৯/১১

২৩.
কোন সংখ্যাটি বৃহত্তম ?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) √(০.৩)
  4. ঘ) ২/৫
সঠিক উত্তর:
গ) √(০.৩)
উত্তর
সঠিক উত্তর:
গ) √(০.৩)
ব্যাখ্যা

০.৩
১/৩ = ০.৩৩৩৩
√(০.৩) = ০.৫৪৭
২/৫ = ০.৪০

২৪.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) ময়নামতি
  2. খ) সোনারগাঁও
  3. গ) ঢাকা
  4. ঘ) পাহাড়পুর
সঠিক উত্তর:
খ) সোনারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
খ) সোনারগাঁও
ব্যাখ্যা
বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর:
- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।
তথ্যসূত্র: নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
২৫.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) আট
  2. খ) দশ
  3. গ) এগার
  4. ঘ) পনের
সঠিক উত্তর:
গ) এগার
উত্তর
সঠিক উত্তর:
গ) এগার
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয়।
- এ সরকার প্রথমে ১০ এপ্রিল সমগ্র দেশকে ৪ টি সেক্টরে ভাগ করে। ১১ এপ্রিল তা পুর্নগঠন করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এছাড়া তিনটি বিগ্রেড ফোর্স গঠন এবং ১১ টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিলো না। এটি ছিলো নৌ সেক্টর।
(সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৬.
ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
  1. ক) তেহরান
  2. খ) জেদ্দা
  3. গ) কায়রো
  4. ঘ) রিয়াদ
সঠিক উত্তর:
খ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
২৭.
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
  1. ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
  2. খ) উন্নয়নের গতিধারা
  3. গ) মাইক্রোক্রেডিট
  4. ঘ) বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর:
ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
উত্তর
সঠিক উত্তর:
ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
ব্যাখ্যা
- প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন।
- ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
২৮.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) দিল্লী
  2. খ) ডারবান
  3. গ) ঢাকা
  4. ঘ) বাকুতে
অনির্ধারিত
ব্যাখ্যা
- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর সর্বশেষ ১৮-তম সম্মেলন ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের পরবর্তী ১৯-তম সম্মেলন ২০২২ সালে উগান্ডাতে অনুষ্ঠিত হবে। তারিখ এখনো নির্ধারিত হয় নি।
২৯.
মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন?
  1. ক) জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী
  2. খ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
  3. গ) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  4. ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
সঠিক উত্তর:
খ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ ঢাকার রেসকোর্স ময়দানে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে।
- পাকিস্তান বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।
- আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথবাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ প্রধান গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খন্দকার (এ.কে খন্দকার)
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩০.
রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?
  1. ক) ১২,৮০০ টন
  2. খ) ১৩,৯০০ টন
  3. গ) ২৪,০০০ টন
  4. ঘ) ১৫,০০০ টন
সঠিক উত্তর:
গ) ২৪,০০০ টন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪,০০০ টন
ব্যাখ্যা
রাশিয়ান Kursk submarine এর দৈর্ঘ্য - ৫০০ ফুট। এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি সাবমেরিন ছিলো।
- এর ওজন হচ্ছে - ২৪০০০ টন।
- এটির গতি ছিলো ঘন্টায় ২৮ নট।
- ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্ট সাগরে এক দুর্ঘটনায় সাবমেরিনটিতে বিস্ফোরণ ঘটে এবং ডুবে যায়।
- এতে সাবমেরিনে থাকা ১১৮ জন ক্রু সবাই নিহত হয়।
তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৩১.
(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। বর্তমান সময়ের তথ্য জানার জন্য ব্যাখ্যা দেখুন।)
২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
  1. ক) প্রেসিডেন্ট কিম দায়ে জং
  2. খ) হোমস জে হেকম্যান
  3. গ) পাও সিংজিয়ান
  4. ঘ) এরিক ক্যান্ডেল
অনির্ধারিত
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে।
- এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থা।
- তার আগে ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী; ''শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য''।

উল্লেখ্য,
- ২০০০ সালে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম দায়ে-জং উত্তর কোরিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন।
- কিম বিখ্যাত সানসাইন পলিসির উদ্যাক্তা ছিলেন।

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩২.
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
  1. ১০ এপ্রিল, ১৯৭১
  2. ১৭ এপ্রিল ১৯৭১
  3. ৭ মার্চ, ১৯৭১
  4. ২৫ মার্চ, ১৯৭১
সঠিক উত্তর:
১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা

স্বাধীনতার ঘোষণাপত্র:
১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে একই দিনে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ নামে একটি আদেশ জারি করেন। স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা রক্ষার্থে এটা করা হয়।
অর্থাৎ ২৬ মার্চ থেকে এটি বলবৎ হয়।

- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

সূত্র:- বাংলাপিডিয়া।

৩৩.
প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) নয়াদিল্লী
  3. গ) কলম্বো
  4. ঘ) কাঠমান্ডু
সঠিক উত্তর:
ঘ) কাঠমান্ডু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা
- ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
- সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
- এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্রিকার রিপোর্ট।
৩৪.
আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
  1. ক) গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
  2. খ) গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
  3. গ) দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই
  4. ঘ) ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
সঠিক উত্তর:
খ) গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
উত্তর
সঠিক উত্তর:
খ) গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
ব্যাখ্যা
পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়। তবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।
আমাদের দেশের জন্য বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা -
- গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়।
- গাছপালা বিভিন্ন ছোট জীবজন্তু ও পাখির আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
- গাছপালা বিভিন্ন দুর্যোগ থেকে জীবজগৎকে রক্ষা করে।