পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
পরীক্ষা - ৪৪: ফুল মডেল টেস্ট - ৬ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
নিচের কোনটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অনল
  2. খ) পাবক
  3. গ) প্রভা
  4. ঘ) সর্বভুক
সঠিক উত্তর:
গ) প্রভা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রভা
ব্যাখ্যা
• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ =  অনল, বহ্নি, হুতাশন, কৃশানু পাবক, দহন, সর্বভুক, , পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

অন্যদিকে, 
'প্রভা' = দীপ্তি শব্দের সমার্থক শব্দ। 
'প্রভা' শব্দের  অন্যান্য সমার্থক শব্দ = আলোক, আভা, জ্যোতি, ময়ূখ, দ্যুতি, কিরণ, বিভা, অংশু ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরন ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস?
  1. ক) চন্দ্রমুখ
  2. খ) তুষারশুভ্র
  3. গ) বিষাদসিন্ধু
  4. ঘ) সাহিত্যসভা
সঠিক উত্তর:
খ) তুষারশুভ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) তুষারশুভ্র
ব্যাখ্যা
'তুষারশুভ্র'- উপমান কর্মধারয় সমাস।
যথা: তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র। 


• উপমান কর্মধারয় সমাস: উপমান অর্থ তুলনীয় বস্তু।
যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাঁকে উপমান কর্মধারয় সমাস বলে। 
যেমন: ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, কাজলের মতাে কালাে = কাজলকালাে।

তাছাড়া,
মুখচন্দ্র= মুখ চন্দ্রের ন্যায়; উপমিত কর্মধারয় সমাস।
বিষাদসিন্ধু= বিষাদ রূপ সিন্ধু; রূপক কর্মধারয় সমাস।
সাহিত্যসভা= সাহিত্য বিষয়ক সভা; মধ্যপদলোপী কর্মধারয়।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
"চারটা বাজলে স্কুলের ছুটি হবে"- বাক্যটিতে কী অর্থে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ঘটেছে?
  1. ক) সম্ভাব্যতা অর্থে
  2. খ) বিধি বোঝাতে
  3. গ) কার্যপরম্পরা বোঝাতে
  4. ঘ) সাপেক্ষতা বোঝাতে
সঠিক উত্তর:
গ) কার্যপরম্পরা বোঝাতে
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্যপরম্পরা বোঝাতে
ব্যাখ্যা
"চারটা বাজলে স্কুলের ছুটি হবে"- বাক্যটিতে 'কার্যপরম্পরা' অর্থে 'ইলে' > 'লে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ঘটেছে।

'ইলে' > 'লে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার কয়েকটি ব্যবহার -
- কার্যপরম্পরা বোঝাতে -- চারটা 'বাজলে' স্কুলের ছুটি হবে।
- প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে -- একবার 'মরলে' কি কেউ ফেরে?
- সম্ভাব্যতা অর্থে -- এখন বৃষ্টি 'হলে' ফসলের ক্ষতি হবে।
- সাপেক্ষতা বোঝাতে -- তিনি 'গেলে' কাজ হবে।
- বিধিনির্দেশ অর্থে- এখানে প্রচারপত্র লাগালে ফৌজদারিতে সোপর্দ হবে।


উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
'Calendar' শব্দের পারিভাষিক অর্থ কোনটি?
  1. ক) ইস্ত্রি
  2. খ) তালিকা
  3. গ) হিসাব
  4. ঘ) পঞ্জিকা
সঠিক উত্তর:
ঘ) পঞ্জিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পঞ্জিকা
ব্যাখ্যা
'Calendar' শব্দের পারিভাষিক অর্থ- 'পঞ্জিকা'

অন্যদিকে,
'Calender' শব্দের পারিভাষিক অর্থ- 'ইস্ত্রি' 
'Catalogue' শব্দের পারিভাষিক অর্থ- 'তালিকা'
'Calculation' শব্দের পারিভাষিক অর্থ- 'হিসাব' 
.
'প্রদীপ নিভে গেল'- বাক্যটিতে কোন কালের প্রয়োগ ঘটেছে?
  1. ক) সাধারণ বর্তমান কাল
  2. খ) সাধারণ অতীত কাল
  3. গ) নিত্যবৃত্ত অতীত কাল
  4. ঘ) পুরাঘটিত অতীত কাল
সঠিক উত্তর:
খ) সাধারণ অতীত কাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধারণ অতীত কাল
ব্যাখ্যা
সাধারণ অতীত: অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বােঝায়, তাকে সাধারণ অতীত কাল বলে।
- ‘প্রদীপ নিভে গেল’ - সাধারণ অতীত কালের উদাহরণ।

অন্যদিকে,
সাধারণ বর্তমান কাল: যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে বর্তমান কাল বলে।
যেমন: আমি রোজ সকালে বেরাতে যাই। 
নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
- আমরা তখন রোজ সকালে গ্রামের নদী তীরে বেড়াতাম।

পুরাঘটিত অতীত: অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরাে কিছু ঘটনা ঘটেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম - পুরাঘটিত অতীত কাল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) নাসিরউদ্দিন ইউসুফ
  2. খ) চাষী নজরুল ইসলাম
  3. গ) খান আতাউর রহমান
  4. ঘ) আলমগীর কবির
সঠিক উত্তর:
গ) খান আতাউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) খান আতাউর রহমান
ব্যাখ্যা
'আবার তোরা মানুষ হ' চলচ্চিত্রের পরিচালক- খান আতাউর রহমান

খান আতাউর রহমান পরিচালিত কয়েকটি চলচ্চিত্র-
এখনো অনেক রাত
আরশী নগর 
দিন যায় কথা থাকে
সিরাজউদ্দৌলা প্রভৃতি। 

নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র: একাত্তরের যীশু
চাষী নজরূল ইসলাম মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রায়ন করেন প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওরা ১১ জন' (১৯৭২)।
আলমগীর কবির পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র: 'ধীরে বহে মেঘনা' 



উৎস: বাংলাপিডিয়া।
.
কোনটি Concrete noun নয়?
  1. ক) robbery
  2. খ) navy
  3. গ) poet
  4. ঘ) tea
সঠিক উত্তর:
ক) robbery
উত্তর
সঠিক উত্তর:
ক) robbery
ব্যাখ্যা
- 'robbery' হচ্ছে Abstract noun.
- 'robbery' এর Concrete noun 'robber'.
- বাকি অপশনগুলো Concrete noun.

• Concrete noun:
- Concrete noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায়- বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়।
Example:
cow, book, building etc.

• Classification of Concrete Noun:
1. Proper Noun.
2. Common Noun.
3. Collective Noun.
4. Material Noun.

• Other Options:
Navy (নৌ সেনাদল) - Collective Noun.
Poet (কবি) - Common Noun.
Tea (চা) - Material Noun.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which is the plural number?
  1. ক) feet
  2. খ) louse
  3. গ) goose
  4. ঘ) tooth
সঠিক উত্তর:
ক) feet
উত্তর
সঠিক উত্তর:
ক) feet
ব্যাখ্যা
• কিছু কিছু noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে plural করা হয়, s/es যোগ করা করা হয় না।
- যেমন: foot থেকে feet. এখানে foot এর plural number হচ্ছে feet.

• Other Options:
Singular - Plural
louse - lice.
tooth - teeth.
goose - geese.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
The idiom 'at issue' means:
  1. ক) point of discussion
  2. খ) in danger
  3. গ) indiscriminately
  4. ঘ) free
সঠিক উত্তর:
ক) point of discussion
উত্তর
সঠিক উত্তর:
ক) point of discussion
ব্যাখ্যা
• 'At issue' idiom টির অর্থ হচ্ছে point of discussion বা প্রসঙ্গের বিষয়।
- The main point at issue of the meeting was the population problem of bangladesh.

• Other Options:
• in danger - At Stake - বিপদাপন্ন, 
- This family is now at stake.

• indiscriminately - At random - এলোপাথাড়ি 
- He talks at random likes a mad man.

free - At liberty - মুক্ত
- They are at liberty to go anywhere.
১০.
The antonym of the word 'disparage' is-
  1. ক) praise
  2. খ) belittle
  3. গ) denigrate
  4. ঘ) rebuke
সঠিক উত্তর:
ক) praise
উত্তর
সঠিক উত্তর:
ক) praise
ব্যাখ্যা
disparage শব্দের অর্থ অবজ্ঞা করা বা তাচ্ছিল্য করে কথা বলা।
- অপরদিকে praise অর্থ প্রশংসা করা যা disparage শব্দের বিপরীত।

• Other Options:
belittle - হেয় করা/খাটো করা।
denigrate - কলঙ্কিত করা।
rebuke - তিরস্কার করা।

Source: Accessible Dictionary
১১.
A person devoid of knowledge-
  1. ক) Spokesman
  2. খ) Linguist
  3. গ) Ignorant
  4. ঘ) Sceptic
সঠিক উত্তর:
গ) Ignorant
উত্তর
সঠিক উত্তর:
গ) Ignorant
ব্যাখ্যা
Ignorant: A person devoid of knowledge.
- এখানে ‘Ignorant’  দ্বারা জ্ঞানহীন; অবিদিত; মুর্খ ব্যক্তিদের বোঝানো হয়েছে। 

• বাকি শব্দগুলোর অর্থসহ বাক্যগঠন:
Sceptic: A person who always doubts.
- যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে কিংবা সংশয়াত্মা; সংশয়বাদীকে Sceptic বলে।

Spokesman: A person who speaks of others.
- এখানে ‘Spokesman’ দ্বারা মুখপাত্র,প্রবক্তা কিংবা প্রতিনিধিকে বোঝানো হয়েছে।

Linguist: A person who knows many languages. 
- যিনি অনেক ভাষা জানেন; ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী কিংবা যিনি ভাষাবিজ্ঞান চর্চা করেন তাদেরকে Linguist বলে।

Source: Accessible Dictionary.
১২.
She _____ fast food daily.
  1. ক) take
  2. খ) took
  3. গ) takes
  4. ঘ) has taken
সঠিক উত্তর:
গ) takes
উত্তর
সঠিক উত্তর:
গ) takes
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যের সঠিক উত্তর- takes.

• এ সমস্ত বাক্য সঠিক করার নিয়ম:
- If যুক্ত কোনো বাক্যে যদি always, regularly, sometimes, often, generally, daily, everyday, occasionally, usually, normally ইত্যাদি থাকে আর তা যদি হয় without any mention of time তাহলে verb হবে present indefinite.
Example:
He always speaks in the class.
She takes fast food daily.
My father reads the Daily Star every morning.

Source: SSC Programme, Open University.
১৩.
Goodbye Heemadri Debi! See you ___ Friday.
  1. ক) in
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) of
সঠিক উত্তর:
গ) on
উত্তর
সঠিক উত্তর:
গ) on
ব্যাখ্যা
• নির্দিষ্ট দিন, তারিখের আগে on ব্যবহৃত হয়।
- প্রশ্নোক্ত বাক্যটিতে নির্দিষ্ট দিন বুঝিয়েছে।

• On এর ব্যবহার:
কোনো উপলক্ষে-
- Greetings on birthday.
স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে-
- Put the book on the table.
নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে- 
I went to meet him on last Monday.
নির্দিষ্ট তারিখ বুঝাতে-
I was born on 21 July in 1990.
সদস্য বুঝাতে- 
- Mr. Rana is not on the committee.
কোনো কিছু সম্বন্ধে অর্থে- 
- This is a book on pregnancy.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
The antonym of the word 'deplete' is-
  1. ক) increase
  2. খ) decrease
  3. গ) improve
  4. ঘ) reduce
সঠিক উত্তর:
ক) increase
উত্তর
সঠিক উত্তর:
ক) increase
ব্যাখ্যা
deplete শব্দের অর্থ শেষ বা খালি করা।
- অপরদিকে increase অর্থ বৃদ্ধি যা deplete শব্দের বিপরীত।

• Other Options:
decrease - কমানো।
reduce - হ্রাস করা।
improve - উন্নতি করা।

Source: Merriam-Webster, dictionary.
১৫.
What is the synonym of 'Ephemeral'?
  1. ক) Lasting
  2. খ) Transient
  3. গ) Permanent
  4. ঘ) Immortal
সঠিক উত্তর:
খ) Transient
উত্তর
সঠিক উত্তর:
খ) Transient
ব্যাখ্যা
• Ephemeral (adj):
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
English Meaning: Lasting for only a short time.

• Ephemeral এর Synonyms & Antonyms:
Synonyms: Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী), Fleeting (ক্ষণিকের; ক্ষণকালীন), Momentary (ক্ষণিক), Brief (অস্থায়ী, সংক্ষিপ্ত), Fugitive (দ্রুত ধাবমান)। 
Antonyms: Long-lived (দীর্ঘজীবী), Permanent (স্থায়ী; চিরস্থায়ী), Endless (অন্তহীন), Eternal (অনন্ত), Immortal (অমর), Lasting (স্থায়ী)। 
Example Sentence: 
1. Happiness for Aristotle is not a fleeting feeling or an ephemeral passion.
2. The autumnal blaze of colors is always to be treasured, all the more so because it is so ephemeral.

Source: Live MCQ Lecture.
১৬.
Rising early is a good habit. Here 'Rising' is a/an -
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) verbal noun
  4. ঘ) none of these
সঠিক উত্তর:
ক) gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) gerund
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যে 'Rising' হচ্ছে gerund.

• Gerund:
- এটি একটি non-finite verb.
- Verb এর সাথে ing যোগ হয়ে Gerund noun এর কাজ করে।

• Functions of Gerund:
1. Subject of the verb:
- Swimming is a good exercise.
- Giving is better than receiving.
- Seeing is believing. 
- Rising early is a good habit.
The bold subjects in the above sentences are gerund.

2. Object of a transitive verb:
- Stop writing.
- Working is praying.
- My hobby is reading.
- Don’t give up trying.
The bold objects (predicates) in the above sentences are gerunds.

3. Object of a preposition:
I am fond of catching fish.
I am tired of writing.
They are punished for telling a lie.
In the above sentences, after preposition ‘of’ and ‘for’, gerund is used.

4. By + Gerund:
By eating a balanced diet, you can live well.
By drinking milk, you can get vitamins.

5. Without + Gerund:
- Without working hard, you cannot success.

Source: SSC Programme, Bangladesh Open University.
১৭.
She will complete the course before she _____ school.
  1. ক) left
  2. খ) leaves
  3. গ) had left
  4. ঘ) leaving
সঠিক উত্তর:
খ) leaves
উত্তর
সঠিক উত্তর:
খ) leaves
ব্যাখ্যা
• সঠিক উত্তর- leaves.

• Before দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clauseটির verb এর tense future হলেও পরের clauseটির verb এর present indefinite tense হয়।
Example:
- He will come before his brother comes.
- She will complete the course before she leaves school.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৮.
He said that he had gone to khulna. (Make it Compound)
  1. ক) He told that he went to khulna.
  2. খ) He said and he had gone to khulna.
  3. গ) He said when he had gone to khulna.
  4. ঘ) He had gone to khulna and he said this.
সঠিক উত্তর:
ঘ) He had gone to khulna and he said this.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He had gone to khulna and he said this.
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যটি Complex sentence.
- Complex sentence এ যদি একটি that clause থাকে অর্থাৎ একটি clause যদি 'that দিয়ে শুরু হয় তাহলে তাকে compound sentence এ রূপান্তরিত করতে হলে that এর পরবর্তী clause টিকে প্রথমে লিখে তারপর and যোগ করে that এর আগের clauseটি বসাতে হয় এবং তার শেষে it/this বসাতে হয়।

Example:
Complex: He said that he had gone to khulna.
Compound: He had gone to khulna and he said this.

Complex: I know that he is honest.
Compound: He is honest and I know it.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৯.
Each paragraph must deal with one _____.
  1. ক) meaning
  2. খ) sentence
  3. গ) business
  4. ঘ) theme
সঠিক উত্তর:
ঘ) theme
উত্তর
সঠিক উত্তর:
ঘ) theme
ব্যাখ্যা
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র Theme থাকে।

• তাছাড়া একটি Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।
• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।
• Terminator:

- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২০.
Either of the two boys _____ talented.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) have
সঠিক উত্তর:
গ) is
উত্তর
সঠিক উত্তর:
গ) is
ব্যাখ্যা
• 'Either' pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সবসময় singular verb ব্যবহৃত হয়।
Example: 
- Either of the two boys is talented.
- The two brothers went to the town; either of them has been to town before.
- There are two pens; either is good.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২১.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ  হবে?
  1. ক) ৬৪
  2. খ) ৮১
  3. গ) ১০০
  4. ঘ) ১২১
সঠিক উত্তর:
গ) ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১৫ যোগ করলে যোগফল ৫ এর বর্গ  হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
√x + ১৫ = ৫
বা, √x = ২৫ -১৫
বা, √x = ১০
বা, x = ১০
∴ x = ১০০

∴ নির্ণেয় সংখ্যাটি ১০০
২২.
a2 - b2 + 2b - 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a - b - 1) (a - b + 1)
  2. খ) (a + b - 1) (a - b + 1)
  3. গ) (a + b + 1) (a - b - 1)
  4. ঘ) (a + b - 1) (a + b + 1)
সঠিক উত্তর:
খ) (a + b - 1) (a - b + 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (a + b - 1) (a - b + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 + 2b - 1 এর উৎপাদক কোনটি?

সমাধান:
a2 - b2 + 2b - 1
= a2 - (b2 - 2b + 1)
= a2 - (b - 1)2
= (a + b - 1) (a - b + 1)
২৩.
ΔABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?
  1. ক) স্থূলকোণী
  2. খ) সমকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: Δ ABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?

সমাধান:

দেওয়া আছে,
Δ ABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°
এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। 

তাই Δ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
২৪.
a - b = c হলে, a3 - b3 - c3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) - 3abc
  3. গ) 3abc
  4. ঘ) 2c3
সঠিক উত্তর:
গ) 3abc
উত্তর
সঠিক উত্তর:
গ) 3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = c হলে, a3 - b3 - c3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, a - b = c
এখন, a3 - b3 - c3  = {(a - b)3 + 3ab (a - b)} - c3
= c3 + 3abc - c3
= 3abc
২৫.
a + b + c = 7 এবং ab + bc + ca = 19 হলে, a2 + b2 + c2 এর মান নিচের কোনটি?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: ‍a + b + c = 7 এবং ab + bc + ca = 19 হলে, a2 + b2 + c2 এর মান নিচের কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 ‍a + b + c = 7
ab + bc + ca = 19

আমরা জানি,
(a + b + c)2 = ‍(a2 + b2 + c2) + 2 (ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = ( ‍a + b + c)2 - 2 (ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = (7)2 - (2×19)
বা, a2 + b2 + c2 = 49 - 38
∴  a2 + b2 + c2 = 11
২৬.
দুইটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
  1. ক) ২টি
  2. খ) ৫টি
  3. গ) ৩টি
  4. ঘ) অসংখ্য
সঠিক উত্তর:
ক) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?


সমাধান:

 

P ও Q দুইটি পরস্পর ছেদী ‍বৃত্তে AB ও CD দুইটি সাধারণ স্পর্শক আঁকা যায়।

এছাড়া আর কোনো সাধারণ স্পর্শক আঁকা সম্ভব নয়।
২৭.
টাকায় ৩টি কলা ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ৩৫%
  4. ঘ) ১০০%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি কলা ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি কলার ক্রয়মূল্য = ১/৩ টাকা
১টি কলার বিক্রয়মূল্য = ১/২ টাকা

∴ ১টিতে লাভ হয় = (১/২ - ১/৩) টাকা
= ১/৬ টাকা

∴ ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৩)/৬ টাকা
= ৫০ টাকা
২৮.
প্রতিবছর কোনো শহরের লোকসংখ্যার ১২% জন্মগ্রহণ করে এবং ৭% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
  1. ক) ১০০০ জন
  2. খ) ১০৫০০ জন
  3. গ) ১০০০০ জন
  4. ঘ) ১১০০০ জন
সঠিক উত্তর:
গ) ১০০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিবছর কোনো শহরের লোকসংখ্যার ১২% জন্মগ্রহণ করে এবং ৭% মারা যায়। এক বছরে ঐ শহরে ৫০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?

সমাধান:
লোকসংখ্যা বৃদ্ধি পায় = (১২% - ৭%)
= ৫%
৫ জন বাড়লে মোট লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন বাড়লে মোট লোকসংখ্যা = ১০০/৫ জন
∴ ৫০০ জন বাড়লে মোট লোকসংখ্যা = (১০০ × ৫০০)/৫ জন
= ১০০০০ জন।

∴ ঐ শহরে মোট লোকসংখ্যা ১০০০০ জন।
২৯.
দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 5.5 সে. মি.
  2. খ) 7 সে. মি.
  3. গ) 6 সে. মি.
  4. ঘ) 8 সে. মি.
সঠিক উত্তর:
খ) 7 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 3 সে. মি. এবং অপরটির ব্যাস 8 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = 3 সে. মি. 
দ্বিতীয় বৃত্তের ব্যাস = 8 সে. মি.
∴ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 8/2 সে. মি.
= 4 সে.মি.

বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = প্রথম বৃত্তের ব্যাসার্ধ + দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ
= (3 + 4) সে. মি.
= 7 সে. মি.
৩০.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা 36 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 36 বর্গমিটার
  2. খ) 49 বর্গমিটার
  3. গ) 64 বর্গমিটার
  4. ঘ) 81 বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) 81 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 81 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা 36 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য = a
∴ পরিসীমা = 4a

প্রশ্নমতে,
4a = 36
∴ a = 9

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)2
= 92
= 81 বর্গমিটার
৩১.
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ১
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
(০.১ × ০.২ × ০.০০৩)/(০.০১ × ০.০২ × ০.০০৩)
= (১ × ২ × ৩ × ১০)/(১ × ২ × ৩)
= ১০
৩২.
3 - 5 - 13 - 21 - ...........ধারাটির 11 তম পদ কত?
  1. ক) - 61
  2. খ) - 69
  3. গ) - 77
  4. ঘ) - 85
সঠিক উত্তর:
গ) - 77
উত্তর
সঠিক উত্তর:
গ) - 77
ব্যাখ্যা
প্রশ্ন: 3 - 5 - 13 - 21 - ...........ধারাটির 11 তম পদ কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ ‍a = 3
সাধারণ অনুপাত d = - 5 - 3 = - 8
∴ ধারাটি একটি সমান্তর ধারা। 

আমরা জানি,
 n -তম পদ = a + (n - 1) d
∴ 11 তম পদ = a + (11 - 1) x (- 8)
= 3 + 10 x (- 8)
= 3 - 80
= - 77
৩৩.
কোন অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) 3/7
  2. খ) 7/3
  3. গ) 6/4
  4. ঘ) 8/3
সঠিক উত্তর:
খ) 7/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 7/3
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে, ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনে করি, 
অপ্রকৃত ভগ্নাংশটির লব = x
অপ্রকৃত ভগ্নাংশটির হর = y
∴ অপ্রকৃত ভগ্নাংশটি = x/y ; (x>y)

১ম শর্তানুসারে,
x + y = 10 ................. (1)
২য় শর্তানুসারে,
x - y = 4 ....................... (2)

(1) ও (2) নং সমীকরণ যোগ করে পাই,
2x = 14
বা, x = 14/2
∴ x = 7
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,

7 + y = 10
বা, y = 10 - 7
∴ y = 3

∴ নির্ণেয় ভগ্নাংশটি = 7/3
৩৪.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিস্থকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. ক) 180°
  2. খ) 240°
  3. গ) 250°
  4. ঘ) 270°
সঠিক উত্তর:
খ) 240°
উত্তর
সঠিক উত্তর:
খ) 240°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিস্থকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

সমাধান:

চিত্রানুসারে,
∠ACF = ∠A + ∠B ................. (1)
∠ABE = ∠A + ∠C ................. (2)

(1) ও (2) নং যোগ করে পাই,
∠ACF + ∠ABE = ∠A + ∠B + ∠A + ∠C
= ∠A + 180° [তিন কোণের সমষ্টি = 180°]
= 60° + 180°
= 240°
৩৫.
দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং ল.সা.গু ২৪০। বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৪৮
  2. খ) ৫০
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
গ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৪ : ৫ এবং ল.সা.গু ২৪০। বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৪x ও ৫x
শর্তমতে,
২০x = ২৪০
বা, x = ২৪০/২০
∴ x = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ৫x
= (৫ × ১২)
= ৬০
৩৬.
২০২৩ সালের মার্চ মাসে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করবে?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয় 
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
বঙ্গবন্ধু:
-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান সূচক ‘ডক্টর অব লজ ডিগ্রি’ প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
-  মুজিববর্ষ উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মরণোত্তর এ ডিগ্রি প্রদান করা হবে। 
- এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি।
 
এছাড়াও
- মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র নির্মাণ, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করা হবে।

উৎস:দৈনিক যুগান্তর পত্রিকা।
৩৭.
বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কোনটি?
  1. ক) ঈশ্বরদী রেল স্টেশন
  2. খ) কমলাপুর রেল স্টেশন
  3. গ) চট্রগ্রাম রেল স্টেশন
  4. ঘ) পার্বতী রেল স্টেশন
সঠিক উত্তর:
খ) কমলাপুর রেল স্টেশন
উত্তর
সঠিক উত্তর:
খ) কমলাপুর রেল স্টেশন
ব্যাখ্যা
• রেলওয়ে স্টেশন:
- কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেল স্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশনও। 
- এর অবস্থান ঢাকার মতিঝিল। এটি ঢাকার সঙ্গে দেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল।
- এ স্টেশনের স্থাপত্য শৈলী অনন্য।
- এর নকশা করেছেন - মার্কিন স্থপতি রবার্ট বাউগি। 
- এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
- চালু হয় ১৯৬৯ সালে।

উৎস: প্রথম আলো
৩৮.
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) যশোর
  3. গ) সিলেট
  4. ঘ) পাবনা
সঠিক উত্তর:
খ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
খ) যশোর
ব্যাখ্যা

• ডিজিটাল জেলা:
- ২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে ‘বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা’ হিসেবে ঘোষণা দেন।
- সে সময় তিনি ‘ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম’-এর উদ্বোধন করেন। এ সিস্টেমের আওতায় যশোর জেলার ২৩২টি সরকারি দপ্তরে যেকোনো সেবার জন্য অনলাইনে আবেদন করা যায়।

সূত্র: bdembassyusa.org ও প্রথম আলো
৩৯.
প্রথম বাংলা ছায়াছবি ‘মুখ ও মুখোশ’ কত সালে  মুক্তি পায়?
  1. ক)  ১৯৫৬
  2. খ)  ১৯৬২
  3. গ)  ১৯৬৫
  4. ঘ)  ১৯৭২
সঠিক উত্তর:
ক)  ১৯৫৬
উত্তর
সঠিক উত্তর:
ক)  ১৯৫৬
ব্যাখ্যা
- পূর্ব পাকিস্তানের প্রথম সবাক্ বাংলা পূর্ণ দৈর্ঘ্য  চলচিত্র মুখ ও মুখোশ মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগষ্ট
- ১৯৫৬ সালে ১টি ছবি মুক্তির মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্রের যাত্রা শুরু করা হয়। 
- এর প্রযোজনায় ছিলেন নুরুজ্জামান, শহীদুল আলম, কলিমউদ্দিন আহমেদ, এম এ হাসান ও আব্দুল জব্বার খান।
- পরিচালকের নিজের লেখা নাটক ডাকাত অবলম্বনে এ ছবির কাহিনী তৈরি হয়।
- তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন।
- ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে বিল পাশের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (ইপিএফডিসি) প্রতিষ্ঠত হয়। এফডিসি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
‘জয় বাংলা’ ভাস্কর্যটি কোথায়?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় 
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  4. ঘ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
• ‘জয় বাংলা’ ভাস্কর্য:
- মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চত্বরে স্থাপিত হয়েছে একটি ভাস্কর্য।
- ‘জয় বাংলা’ নামের এ ভাস্কর্যটির শিল্পী অধ্যাপক মো. হামিদুজ্জামান খান ও তাঁর সহধর্মিণী আইভি জামান।
- ভাস্কর্যটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
- ‘জয় বাংলা’ স্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে এই ভাস্কর্য কার্যকর ভূমিকা পালন করবে।
৪১.
বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
  1. ক) কাঁকন বিবি
  2. খ) সিতারা বেগম
  3. গ) তারামন বিবি
  4. ঘ) নীলিমা ইব্রাহীম 
সঠিক উত্তর:
ক) কাঁকন বিবি
উত্তর
সঠিক উত্তর:
ক) কাঁকন বিবি
ব্যাখ্যা
- নারী মুক্তিযোদ্ধা কাঁকন বিবি খাসিয়া সম্প্রদায়ের।
- তিনি 'মুক্তিবেটি' নামে পরিচিত।
- তার জন্ম ১৯৪৮ সালে সুনামগঞ্জ জেলার এক খাসিয়া পরিবারে। 
- পরবর্তীতে তিনি ইসলামধর্ম গ্রহণ করে প্রথমে একজন বাঙালি এবং পরে একজন পাকিস্তানিকে বিয়ে করেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরে মুক্তিবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তি করেন। 
- এক পর্যায়ে তিনি পাকবাহিনীর হাতে ধরা পড়লে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়।
- কাঁকন বিবি কে ১৯৯৭ সালে মৌখিক ভাবে বীর প্রতীক খেতাব দেওয়া হলেও তার গেজেট প্রকাশিত হয়নি।
- ২০১৮ সালের ২১শে মার্চ তিনি মারা যান।

সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং পত্রিকা রিপোর্ট