পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
৪১তম বিসিএস ২৫ দিনে ফাইনাল রিভিশন - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
নিচের কোনটিতে প্রথম বাইনারি সিস্টেম ব্যবহার হয়?
  1. ক) Differential Engine
  2. খ) Analytical Engine
  3. গ) ENIAC
  4. ঘ) UNIVAC
ব্যাখ্যা
Analytical Engine আবিষ্কার করেন Charles Babbage। এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম। এটি প্রােগ্রাম সংরক্ষণ করতে পারতাে এবং Instruction মেনে চলতে পারতাে। এটিতেই প্রথম 0 এবং 1 বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়।
Charles Babbage এর সহকর্মী এবং বিখ্যাত কবি Lord Byron এর মেয়ে Lady Ada Augasta Byron এই বাইনারি ইনস্ট্রাকশন এর সূচনা করেন। তাকেই পৃথিবীর প্রথম প্রােগ্রামার এবং প্রােগ্রামের জনক বলা হয়।
সুত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রথম পত্র, নবম দশম শ্রেণি।
.
কোনটিতে প্রথম Punched Card ব্যবহার করা হয়?
  1. ক) Analytical Engine
  2. খ) ENIAC
  3. গ) Hollerith Machine
  4. ঘ) Magnetic Machine
ব্যাখ্যা
বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে HOLLERITH MACHINE, এটি আবিষ্কার করেন HERMAN HOLLERITH, এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং সুতাে এবং অন্য মেশিনের রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতো।
এই মেশিনে নাম্বার এবং Text উভয়ই পড়তে পারতাে। এটিতেই প্রথম Punched card ব্যবহার করা হয়। এটির অপর নাম Tabulating Machine.
সুত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রথম পত্র, নবম দশম শ্রেণি।
.
নিচের কোনটিকে IBM Mark-I নামে বাজারজাত করে?
  1. ক) ACSS
  2. খ) ASCC
  3. গ) BOMC
  4. ঘ) FEMC
ব্যাখ্যা

কিছু কিছু ইলেক্ট্রনিক যন্ত্রাংশ যেমন ভালব আবিষ্কৃত হওয়ার পর কম্পিউটারের সংগে ইলেক্ট্রনিক যন্ত্রাংশের ব্যবহার শুরু হয়। যান্ত্রিক ও ইলেক্ট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার বলে। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ডঃ হাওয়ার্ড এইচ আইকেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (International Business Machine – IBM) কোম্পানিক চারজন প্রকৌশলী জে ডব্লিও ব্রাইস, বি এম ডারফি, এফ ই হ্যামিলটন এবং সি ডি লেক এর সহায়তায় Automatic Sequence Control Calculator (ASCC) নামে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
১৯৪৪ সালে আই বি এম মার্ক-১ (Mark-1) নামে এটি বাজারজাত বা বিক্রয় করতে শুরু করেন। মার্ক-১ যন্ত্রের সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত।

.
মাইক্রোপ্রসেসর সংগঠনকে কয়ভাগে ভাগ করা যায়
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
ব্যাখ্যা

এই সমস্ত কাজ সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরে প্রয়োজনীয় বর্তনী থাকে। উপরে উল্লেখিত কাজগুলো সম্পাদনের জন্য মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে আবার তিনভাগে ভাগ করা হয়।
১। নিয়ন্ত্রণ অংশ
২। গাণিতিক/যুক্তি অংশ
৩। স্মৃতি

.
কোনটি আউটপুট ডিভাইস নয়?
  1. ক) Monitor
  2. খ) Plotter
  3. গ) Trackpad
  4. ঘ) Image Setter
ব্যাখ্যা

কয়েকটি ইনপুট ডিভাইসের নামঃ
১. কীবাের্ড (Keyboard)
২. মাউস (Mouse)
৩, মাইক্রোফোন (Microphone)
৪. স্ক্যানার (Scanner)
৫, মডেম (Modem)
৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet)
৭, ওএমআর (OMR)
৮, ওসিআর (OCR)
৯, লাইটপেন (Light Pen)
১০. টাচস্ক্রিন (Touch Screen) (আউটপুট হিসেবেও ব্যবহার হয়)
১১. ট্র্যাকবল (Trackball)
১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি।

কয়েকটি আউটপুট ডিভাইসের নামঃ
১. মনিটর (Monitor)
২. প্রজেক্টর (Projector)
৩. স্পিকার (Speaker)
৪, প্রিন্টার (Printer)
৫. প্লটার (Plotter)
৬. ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।

.
কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত কতভাগে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা

কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়।
১. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ
২. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ
৩. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ
৪. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ

.
কোনটি বর্ণ সনাক্ত করতে কাজে লাগে?
  1. ক) OMR
  2. খ) OCR
  3. গ) Plotter
  4. ঘ) Image Setter
ব্যাখ্যা
OCR, মুদ্রিত যে কোন লেখা বর্ণ শনাক্তের মাধ্যমে সম্পাদনার জন্য উপযুক্ত লেখায় পরিবর্তিত করতে পারে।
.
কি-বোর্ডের কোন বাটনটি একবার চেপে ছেড়ে দিলেও একটানা বড় হাতের অক্ষরে লেখা যাবে?
  1. ক) Shift
  2. খ) Ctrl
  3. গ) Shift + Any Key
  4. ঘ) Caps Lock
ব্যাখ্যা
Caps Lock হলো বড় হাতের অক্ষর লেখার জন্য। Shift চেপেও লেখা যাবে। তবে, ধরে রাখতে হবে।
.
কোনটি সবচেয়ে আধুনিক?
  1. ক) CRT
  2. খ) LCD
  3. গ) LED
  4. ঘ) AMOLED
ব্যাখ্যা
AMOLED Monitor
AMOLED- Active Matrix Organic Light Emitting Diode. মােবাইল ফোন, টেলিভিশন এবং এ জাতীয় ডিসপ্লে এর জন্য একটি নতুন ডিসপ্লে প্রযুক্তি। বর্তমানে এটি প্রথম শ্রেণির এন্ডোয়েড স্মার্ট ফোন যেমন- LG Flex, Nexus এবং Samsung Galaxy s সিরিজে ব্যবহৃত হচ্ছে। এর পারফরমেন্স LCD এর চেয়ে অনেক গুণ বেশি। এর ইমেজ মান খুবই ভালাে। এটি অনেক পাতলা ও হালকা। এ প্রযুক্তিতে আগের LCD এর চেয়ে ৩০-৫০% কম পাওয়ার লাগে। এর রেসপন্স টাইম এলসিডি এর চেয়ে হাজার গুণ বেশি। AMOLED ডিসপ্লেতে মাত্র দুইটি লেয়ার থাকে। একটি হলাে OLED (organic light-emitting diode) লেয়ার যার মাধ্যমে লাইট নির্গত হয়। অপর লেয়ারটি হলাে TFT (thin-film transistor) সার্কিট দিয়ে তৈরি ব্যাকপ্লেন যা OLED এ বিদ্যুৎ সরবরাহ করে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে।
রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
১০.
কম্পিউটার কিভাবে বন্ধ করা উত্তম -
  1. ক) সিপিইউ এর সুইচ বন্ধ করে
  2. খ) পাওয়ার সাপ্লাই এর সুইচ বন্ধ করে
  3. গ) শাট ডাউন কমান্ডের মাধ্যমে
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

সঠিকভাবে কম্পিউটার বন্ধ করাঃ
কাজ শেষ হওয়ার পর সঠিকভাবে কম্পিউটার বন্ধ করা উচিত। যেনতেনভাবে কম্পিউটার বন্ধ করলে কম্পিউটারের ক্ষতি হতে পারে। সেটা হার্ডওয়্যার, সফট্ওয়্যার, সিস্টেম যে কোনটারই হতে পারে। ফলে কম্পিউটারে কাজ শেষ হলে সাট ডাউন কমান্ড দিয়ে কম্পিউটার বন্ধ করতে হবে।

১১.
অনলাইনে যেকোনো ফর্ম পূরণের সময় মাউস ব্যবহার না করে ফর্মের ফিল্ড পরিবর্তন করতে কিবোর্ডের কোন বাটন বা বাটনগুলো ব্যবহার করা হয়?
  1. ক) Alt
  2. খ) Shift+alt
  3. গ) Tab
  4. ঘ) Alt+Tab
ব্যাখ্যা

Tab key can be used on your computer to:
- Indent a line or paragraph of text.
- Pressing Alt+Tab switches between open program windows on a Microsoft Windows computer.
- Pressing the Ctrl+Tab switches between open documents or tabs in the program that is open.
- Pressing Windows key+Tab shows available open programs in Microsoft Windows.
- In most programs and computers pressing the Tab key moves between selectable elements. For example, you press the Tab key in your Internet browser now to switch between all selectable elements on this web page.

Source: Computerhope Website. (Not a perfectly solid reference but we verified the info.)

১২.
প্রসেসরের পারঙ্গমতা বুঝাতে ব্যবহৃত IPC বলতে কি বুঝায়?
  1. ক) Instructions per cycle
  2. খ) Instructions performance cycle
  3. গ) Instructions period cycle
  4. ঘ) Instructions perform cycle
ব্যাখ্যা

In computer architecture, instructions per cycle (IPC), commonly called instructions per clock is one aspect of a processor's performance: the average number of instructions executed for each clock cycle. It is the multiplicative inverse of cycles per instruction.

Source:
Computer Architecture: A Quantitative Approach
By - John L. Hennessy, David A. Patterson

১৩.
শিল্প কারখানায় পণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) CAD
  2. খ) CAM
  3. গ) CAE
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
Computer Aided Manufacturing (CAM) is the use of software and computer-controlled machinery to automate a manufacturing process.
১৪.
কম্পিউটারের সীমাবদ্ধতা কোনটি?
  1. ক) ক্লান্তি
  2. খ) স্মৃতিশক্তি
  3. গ) নির্ভুল হিসেব
  4. ঘ) নিজস্ব চিন্তা শক্তি
১৫.
নিচের কোন সফটওয়্যারটি বর্তমানে অনলাইন ভিডিও ক্লাসের জন্য বহুলভাবে ব্যবহৃত হচ্ছে?
  1. ক) Zoom
  2. খ) Xoom
  3. গ) Google Hangout
  4. ঘ) ফেসবুক
ব্যাখ্যা
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে Zoom and Google Meet সহ অন্যান্য ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারগুলোর ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে, ই-লার্নিং পেয়েছে এক নতুন মাত্রা।
১৬.
নিচের কোনটি ই-ব্যাংকিং এর পণ্য নয়?
  1. ক) ATM
  2. খ) SMS banking
  3. গ) Plastic money
  4. ঘ) School banking
ব্যাখ্যা
‘School banking’- ই-ব্যাংকিং এর কোন পন্য নয়। বাকিগুলো ই-ব্যাংকিং এর পণ্য।
১৭.
Amazon Kindle Oasis কি?
  1. ক) একধরণের ট্যাবলেট পিসি
  2. খ) মোবাইল ফোন
  3. গ) ই-বুক রিডার
  4. ঘ) অনলাইন প্রিন্টার
ব্যাখ্যা
Amazon Kindle is a series of e-readers designed and marketed by Amazon.
একটা পার্সোনাল নোটঃ
Live MCQ টিমের সদস্যদের পছন্দের এবং সম্ভবত আমাদের কেনা সেরা ডিভাইস Amazon Kindle Paperwhite। আসল বইয়ের জন্য ভালবাসা থাকবেই।
তবে, একটা ইলেক্ট্রনিক ডিভাইস বাস্তব বইয়ের কতোটা কাছাকাছি যেতে পারে এটা হাতে নিয়ে না দেখলে বুঝা সম্ভব না। আর হাজারটা সুবিধাতো আছেই। আপনাদের সুবিধামতো সময়ে সম্ভব হলে একটা কিনবেন। আশা করি আপনার বই পড়াকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এটা।
প্রফেশনাল স্কোপের বাইরে কিছুটা বলাতে আশা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ।
১৮.
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে কি বলে?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) জেনেটিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) বায়োলজিস্টিক্স
ব্যাখ্যা
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে বায়োইনফরমেটিক্স বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
১৯.
নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) SQL
  2. খ) CRISP
  3. গ) Corniatech
  4. ঘ) PROBT
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে SQL, Java, C+, Python, CUDA, MATHLAB ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়ে থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২০.
০ এবং ১, বাইনারী পদ্ধতির এই অংক দুটির প্রত্যেকটিকে এক একটি ____ বলা হয়।
  1. ক) Bit
  2. খ) Byte
  3. গ) Kb
  4. ঘ) KB
ব্যাখ্যা
ইংরেজী Binary শব্দের প্রথম দুটি অক্ষর এবং Digit শব্দের শেষ অক্ষরটি নিয়ে Bit শব্দটি গঠিত হয়েছে। ০ এবং ১ বাইনারী পদ্ধতির এই অংক দুটির প্রত্যেকটিকে এক একটি Bit বলা হয়।
২১.
নিচের কোনটি অক্টাল সংখ্যা নয়?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা
অক্টাল সংখ্যাতে ০-৭ অঙ্ক ব্যবহার করা হয় তাই ৮ অক্টাল সংখ্যা নয়।
২২.
High Voltage সিগন্যাল কোন প্রতীক দ্বারা বুঝানো হয়?
  1. ক) ১
  2. খ) ০
  3. গ) ২
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

ইংরেজী Binary শব্দের প্রথম দুটি অক্ষর এবং Digit শব্দের শেষ অক্ষরটি নিয়ে Bit শব্দটি গঠিত হয়েছে। ০ এবং ১ বাইনারী পদ্ধতির এই অংক দুটির প্রত্যেকটিকে এক একটি Bit বলা হয়। এই Bit দুটি সহজে ইলেকট্রনিক উপায়ে নির্দেশ করা যায়। এ কারণে ইলেক্ট্রনিক যন্ত্রে (কম্পিউটার) এই পদ্ধতি ব্যবহার করা হয় বৈদ্যুতিক Wave কে বাইনারী পদ্ধতির সাথে সংযুক্ত করা হয়।
শূন্য অর্থ Low ভোল্টেজ এবং ১ হচ্ছে High ভোল্টেজ সিগনালকে কাজে লাগানো হয়। এ ধরনের প্রবাহকে অভিকযুক্ত সংকেত বা Digital Signal বলে। মূলত এই সিগনাল দিয়েই কম্পিউটারের মেশিন ল্যাংগুয়েজের কাজ নিয়ন্ত্রিত হয়।

২৩.
Windows 12 কত সালে আসতে যাচ্ছে?
  1. ক) ২০২১
  2. খ) ২০২২
  3. গ) ২০২৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সর্বশেষ ঘোষণা অনুসারে Microsoft Windows 10 এর পরে আর নতুন কোন অপারেটিং সিস্টেম আনবে না।
২৪.
CPU তথ্য প্রক্রিয়াকরণের সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখে?
  1. ক) মনিটরে
  2. খ) হার্ডডিস্কে
  3. গ) র‍্যামে
  4. ঘ) রেজিস্টারে
ব্যাখ্যা
রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ এবং গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এর প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়।
২৫.
Solaris 11 অপারেটিং সিস্টেম এর বর্তমান স্বত্বাধিকারী-
  1. ক) IBM
  2. খ) Oracle Corporation
  3. গ) Sun Microsystems
  4. ঘ) Microsoft Corporation
ব্যাখ্যা
Solaris মূলত Sun Microsystems এর ডেভেলপ করা। তবে, পরবর্তীতে ওরাকল সান মাইক্রোসিস্টেম কিনে নেয়। বর্তমানে ওরাকলই এটার ডেভেলপার।
২৬.
Windows-XP তে XP এর মানে কি?
  1. ক) .Exe
  2. খ) Exponential
  3. গ) Experience
  4. ঘ) Extra
ব্যাখ্যা

Microsoft Windows XP was introduced in 2001 and is the most significant upgrade to the Windows operating system since Windows 95.
The letters "XP" stand for "eXPerience," meaning the operating system is meant to be a new type of user experience.

২৭.
CUI অপারেটিং সিস্টেমকে বলা হয়-
  1. ক) বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based OS)
  2. খ) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphical User Interface OS)
  3. গ) কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম (Command Based OS)
  4. ঘ) ক ও গ দুটোই
ব্যাখ্যা
Character User Interface Operating System (CUI) হলো বর্ণ বা কমান্ডভিত্তিক অপারেটিং সিস্টেম। এখানে কি-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কি-বোর্ডের বিভিন্ন কি ব্যবহার করে নির্দেশ প্রদান করা হয়। যেমনঃ MS-DOS, PC-DOS and UNIX ইত্যাদি। গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম হল চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। মাউস, কি-বোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা হয়। যেমনঃ Windows 95/98/XP/Vista/7/8/10, MacOS ইত্যাদি।
Source: Britannica, magora-systems and elprocus
২৮.
Adata কিসের নাম?
  1. ক) ডিভাইস ড্রাইভারের নাম
  2. খ) একটি এন্টিভাইরাসের নাম
  3. গ) স্টোরেজ সিস্টেম উৎপাদনকারী কোম্পানির নাম
  4. ঘ) অপারেটিং সিস্টেমের নাম
ব্যাখ্যা

ADATA Technology, one of the world’s largest vendors of DRAM modules and USB flash drives, provides complete solutions, including memory cards, solid-state drives, and portable hard drives. ADATA products also include storage for mobile devices and the company is now a major provider of LED lighting.

- Adata Linkedin Page

২৯.
নিচের কোনটি প্রোগ্রামিং এর ভাষা?
  1. ক) Power point
  2. খ) MS Excel
  3. গ) COBOL
  4. ঘ) Windows
ব্যাখ্যা
ন্যাচারাল ল্যাংগুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাংগুয়েজ, নন-প্রসিডিউরাল ল্যাংগুয়েজ এবং একেট্রাল ল্যাংগুয়েজ এর সমন্বয়ে চতুর্থ প্রজন্মের ভাষা গঠিত। এই ভাষার স্বপ্নদ্রষ্টা হলো বিল গেটস। এই ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করবে ইন্টেলিজেন্ট কম্পাইলার। বর্তমানে এই ভাষা উন্নয়নাধীন রয়েছে। QBE, SQL, ADF, CSP ইত্যাদি কিছু চতুর্থ প্রজন্মের ভাষা। ADA, C এবং COBOL তৃতীয় প্রজন্মের ভাষা।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাহজাহান সজীব
৩০.
MICR এ I এর অর্থ কী?
  1. ক) Icon
  2. খ) Input
  3. গ) International
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘I’ stands for Ink.
MICR - Magnetic Ink Character Recognition.
৩১.
ওয়েব ব্রাউজারের ট্যাব ক্লোজ করতে ব্যবহৃত হয়?
  1. ক) Alt+F4
  2. খ) Ctrl+F4
  3. গ) Ctrl + X
  4. ঘ) Ctrl + W
ব্যাখ্যা

1. Click the X at the top-right corner of a window to close it.
2. Press Alt+F4 to close a window.
3. Press Ctrl+F4 to close an active document
4. Click Ctrl+W to close a web browser tab
(রেফারেন্সঃ Fundamentals of Computer)

৩২.
যেকোন লজিক গেট কোন দুটি গেট দিয়ে বানানো সম্ভব?
  1. ক) NAND এবং NOR
  2. খ) AND এবং OR
  3. গ) NOT এবং OR
  4. ঘ) AND এবং NOT
ব্যাখ্যা
যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়। কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৩.
Android শব্দটির আসল অর্থ কি?
  1. ক) A Robot
  2. খ) Paid OS
  3. গ) Fiction
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
Android - In science fiction books and films, an android is a robot that looks like a human being.
Source: Collins Dictionary
৩৪.
পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সের প্রধান ধরণ নয় কোনটি?
  1. ক) B2B
  2. খ) C2B
  3. গ) C2C
  4. ঘ) D2B
ব্যাখ্যা
কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে - B2B, B2C, C2B, C2C।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৩৫.
নিচের কোনটি সেলুলার টেলিফোনের মূল অংশ নয়?
  1. ক) কন্ট্রোল ইউনিট
  2. খ) রিসিভার ইউনিট
  3. গ) ট্রান্সিভার
  4. ঘ) এন্টেনা সিস্টেম
ব্যাখ্যা
সেলুলার টেলিফোনের তিনটি মূল অংশ আছে৷ যথাঃ কন্ট্রোল ইউনিট, ট্রান্সিভার এবং এন্টেনা সিস্টেম৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩৬.
জিগবি কি?
  1. ক) IEEE-802.11 ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি
  2. খ) তারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্ক
  3. গ) তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক
  4. ঘ) এক ধরণের মৌমাছির মধু
ব্যাখ্যা
জিগবি হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান যা IEEE-802.15.4 ভিত্তিক আদর্শ মানের প্রযুক্তি। এটি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩৭.
GSM প্রথম নামকরণ করা হয় কোনটি?
  1. ক) Global System for Mobile Communications
  2. খ) Global System for Mobile Technology
  3. গ) Group Special Multimedia
  4. ঘ) Group Speciale Mobile
ব্যাখ্যা
১৯৮২ সালে প্রথম নামকরণ করা হয় Group Special Mobile (GSM). এর পরে নামের ডেফিনেশন পরিবর্তন করে রাখা হয় Global System for Mobile Communications (GSM)।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩৮.
হাব কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
হাব একধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। হাব প্রধানত দুই প্রকারঃ ১) সক্রিয় হাব ২) নিষ্ক্রিয় হাব।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩৯.
নিচের কোনটি নেটওয়ার্কিং ডিভাইস ‘ব্রিজ’ এর প্রকারভেদ নয়?
  1. ক) লোকাল ব্রিজ
  2. খ) ওয়্যারলেস ব্রিজ
  3. গ) রিমোর্ট ব্রিজ
  4. ঘ) সিকিউরিটি ব্রিজ
ব্যাখ্যা
ব্রিজ একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করে। নেটওয়ার্ক ব্রিজ নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে। ব্রিজ প্রধানত তিন প্রকারঃ ১) লোকাল ব্রিজ ২) রিমোর্ট ব্রিজ ৩) ওয়্যারলেস ব্রিজ।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৪০.
কোর, ক্ল্যাডিং ও জ্যাকেট দিয়ে নিম্মের কোনটি তৈরী করা হয়?
  1. ক) কো-এক্সিয়েল
  2. খ) অপটিক্যাল ফাইবার
  3. গ) টুইস্টেড পেয়ার
  4. ঘ) রাউটার
ব্যাখ্যা

ক্যাবল বা তার মাধ্যমের একটি আদর্শ এবং শক্তিশালী উদাহরণ হলো অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক ক্যাবল। অপটিক্যাল ফাইবার কেবল হলো অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু।
গঠন: ৩ টি স্তর থাকে। যথা:
১. কোর (Core)
২. ক্ল্যাডিং (Cladding)
৩. জ্যাকেট (Jacket)

৪১.
গাইডেড মিডিয়া বলা হয় কোনটিকে?
i) তারমাধ্যম ii) কো-এক্সিয়াল ক্যাবল iii) মাইক্রো ওয়েভ
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
গাইডেড মিডিয়ায় কোন সলিড ধাতব মাধ্যম দিয়ে নির্দেশিত কোন পথে বিদ্যুতিক সংকেত বা আলোক সংকেত প্রবাহিত হয়। যেমনঃ কো-এক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল, ফাইবার অপটিক ক্যাবল।
৪২.
WhatsApp নিচের কোন কোম্পানির আওতাধীন?
  1. ক) গুগল
  2. খ) অ্যামাজন
  3. গ) টেসলা
  4. ঘ) ফেইসবুক
ব্যাখ্যা
WhatApp ২০০৯ সালে প্রথম রিলিজ করা হয়। এটি ফ্রেব্রুয়ারি ১৯, ২০১৪ সালে ফেইসবুক কোম্পানি ১৯ বিলিয়ন ডলার দিয়ে WhatsApp কিনে নেয়।
৪৩.
নিচের কোনটি ফেইসবুকের অধীনস্থ কোম্পানি?
  1. ক) Occult
  2. খ) Instagram
  3. গ) Twitter
  4. ঘ) ক এবং খ উভয়ই
ব্যাখ্যা

ফেইসবুক (Facebook) বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। এর সদরদপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতাগণ- মার্ক জাকারবার্গ, এডুয়ার্ডো স্যাভেরিন, এন্ড্রু ম্যাককলাম, ডাস্টিন মস্কোভিটজ ও ক্রিস হিউজেস। প্রধান ব্যক্তি মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও) এবং শেরিল স্যান্ডবার্গ (সিইও)। ফেইসবুকের অধীনস্থ কোম্পানি ইন্সটাগ্রাম, ফেসবুক ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ওকুলাস ভিআর। এর প্রোগ্রামিং ভাষা- সি++, পিএইচপি (এইচএইচভিএম হিসেবে) এবং ডি প্রোগ্রামিং ভাষা।

৪৪.
কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডেটা আদান প্রদান করা সম্ভব হয়?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) দ্বিতীয়
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৫.
ভিওআইপি কী?
  1. ক) ভয়েস ওভার ইন্টারনেট প্রোগ্রাম
  2. খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
  3. গ) ভয়েস ওভার ইন্ট্রানেট প্রটোকল
  4. ঘ) ভিডি ও ওভার ইন্টারনেট প্রটোকল
ব্যাখ্যা
ভিওআইপি এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol (VoIP)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম।
৪৬.
সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করার পদ্ধতি-
  1. ক) Wifi
  2. খ) Wimax
  3. গ) Bluetooth
  4. ঘ) Infrared
ব্যাখ্যা

WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সফারের স্পিড দুরত্বভেদে 10 Mbps - 100 Mbps পর্যন্ত হয়ে থাকে।

৪৭.
কোন পদ্ধতিতে ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যাবে?
  1. ক) Bluetooth
  2. খ) Wi-Fi
  3. গ) WAN
  4. ঘ) LAN
ব্যাখ্যা
রাউটারের মাধ্যমে Wi-fi চালু করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
৪৮.
OSI মডেলে মাঝখানের লেয়ার কোনটি?
  1. ক) Application layer
  2. খ) Session layer
  3. গ) Transport layer
  4. ঘ) Data link layer
ব্যাখ্যা

OSI model:
Application layer
Presentation layer
Session layer
Transport layer
Network layer
Data link layer
Physical layer

৪৯.
OSI model এর OSI এর পূর্ণরূপ কী?
  1. ক) Open Systems Interconnection
  2. খ) Open Source Interconnection
  3. গ) Open Systems Internet
  4. ঘ) Open Source Internet
ব্যাখ্যা
OSI - Open Systems Interconnection
৫০.
জাপানের হোন্ডা কোম্পানির রোবট কোনটি?
  1. ক) সোফিয়া
  2. খ) মুরাতা বয়
  3. গ) আইবো
  4. ঘ) আসিমো
ব্যাখ্যা
জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', হোন্ডা কোম্পানির 'আসিমো' এবং সনি কর্পোরেশনের 'আইবো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে। আর সোফিয়া হচ্ছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স এর তৈরি রোবট।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫১.
HTTP 500 কি ধরনের সতর্কবার্তা?
  1. ক) সার্ভার প্রসেসিং
  2. খ) অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি
  3. গ) পেইজ পাওয়া যাচ্ছে না
  4. ঘ) সার্ভার ওকে
ব্যাখ্যা

100 Continue
101 Switching Protocols
102 Processing
200 OK
201 Created
202 Accepted
203 Non-authoritative Information
204 No Content
300 Multiple Choices
301 Moved Permanently
302 Found
303 See Other
304 Not Modified
305 Use Proxy
307 Temporary Redirect
308 Permanent Redirect
400 Bad Request
401 Unauthorized
402 Payment Required
403 Forbidden
404 Not Found
405 Method Not Allowed
406 Not Acceptable
407 Proxy Authentication Required
408 Request Timeout
409 Conflict
410 Gone
411 Length Required
412 Precondition Failed
413 Payload Too Large
414 Request-URI Too Long
415 Unsupported Media Type
416 Requested Range Not Satisfiable
417 Expectation Failed
418 I'm a teapot
421 Misdirected Request
422 Unprocessable Entity
423 Locked
500 Internal Server Error
501 Not Implemented
502 Bad Gateway
503 Service Unavailable
504 Gateway Timeout
505 HTTP Version Not Supported
506 Variant Also Negotiates
507 Insufficient Storage
508 Loop Detected
510 Not Extended
511 Network Authentication Required
599 Network Connect Timeout Error

৫২.
বাংলাদেশের প্রথম মোবাইল ফোন চালু হয় কত সালে?
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৫ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড (এইচবিটিএল) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে।
৫৩.
বাংলাদেশের ই-কমার্স ‘দারাজ’ বর্তমানে কোন কোম্পানীর মালিকানাধীন?
  1. ক) আলিবাবা
  2. খ) অ্যামাজন
  3. গ) Ebay
  4. ঘ) ফ্লিকার
ব্যাখ্যা
দারাজ হল চীনা মালিকানাধীন অনলাইন মার্কেটপ্লেস যেটি দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি ২০১২ সালে জার্মান কোম্পানি রকেট ইন্টারনেটের মালিকানায় প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের মে মাসে চীনা কোম্পানি আলিবাবা গ্রুপ দারাজ কিনে নেয়।
৫৪.
বর্তমানে জনপ্রিয় হটস্পট প্রযুক্তি কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
বর্তমানে দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস পয়েন্ট দেখা যায়। যথা- মোবাইল নেটওয়ার্ক ও হটস্পট। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার ও ডিভাইস। যেমন- স্মার্টফোন, নেটবুক, নোটবুক বা ল্যাপটপ, পিডিএ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। বর্তমানের জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো- ব্লুটুথ, ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৫.
Email service এর সাথে কোনটি সম্পর্কিত?
  1. ক) FTP
  2. খ) SMTP
  3. গ) Cymera
  4. ঘ) PDA
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ হলো- Simple Mail Transfer Protocol। যেসব মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়। আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
উৎস: আইসিটি নবম-দশম শ্রেণি
৫৬.
The Boring Company এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Larry Page
  2. খ) Jeff Bezos
  3. গ) Bill Gates
  4. ঘ) উল্লিখিত কেউ নন
ব্যাখ্যা

Elon Musk একজন বিখ্যাত উদ্যোক্তা এবং প্রকৌশলী।
তিনি বর্তমানে Tesla Inc. এর প্রধান নির্বাহী।
তিনি SpaceX এবং The Boring Company এর প্রতিষ্ঠাতা। এবং, Tesla, পে-প্যাল, X.com (now PayPal), Neuralink, OpenAI, and Zip2 এর সহ-প্রতিষ্ঠাতা।
৮ জানুয়ারি ২০২১ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে Elon Musk, Bloomberg Billionaires Index এর শীর্ষে অবস্থান করেছিলেন।

অপশনের অন্যদের মধ্যে,
বিল গেটস - মাইক্রসফটের প্রতিষ্ঠাতা।
জেফ বেজোস - আমাজনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি মহাকাশ প্রযুক্তি কোম্পানি Blue Origin এরও প্রতিষ্ঠাতা।
Larry Page - Google এর সহ-প্রতিষ্ঠাতা

৫৭.
নিচের কোনটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস?
  1. ক) odesk.com
  2. খ) elance.com
  3. গ) upwork.com
  4. ঘ) fiverr.com
ব্যাখ্যা
২০১৫ সালে ওডেস্ক ও ইল্যান্স ডট কম-এই দুটি সাইটের সমন্বয়ে অনলাইনে কাজ খোঁজার সবচেয়ে বৃহত্তম মার্কেট প্লেস ‘Upwork.com’ যাত্রা করে।
৫৮.
বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMC) প্রতিষ্ঠা হয় কত সালে?
  1. ক) ২০১১
  2. খ) ২০১২
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০১৬
ব্যাখ্যা

৩১ জানুয়ারী ২০১৩
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রতিষ্ঠা
বিশ্বব্যাপী অবাধ তথ্য প্রবাহের কারনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রিক অপরাধ সংঘটনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ৩১ জানুয়ারী, ২০১৩ ইং তারিখে এনএমসি পরিবর্তিত হয়ে ‘’ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার(এনটিএমসি)’’ নামে নবরূপে আত্নপ্রকাশ করে। সংস্থাটি ফেব্রুয়ারী, ২০১৪ সাল থেকে একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে কার্যক্রম শুরু করে।