পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ অক্টোবর, ২০২৩সময়55 minutes৮৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: অফিস সহকারী কাম ক্যাশিয়ার/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার / স্টোর কিপার (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ অক্টোবর, ২০২৩ · ৯০ প্রশ্ন

.
This book is mine. Here 'mine' is -
  1. Pronoun
  2. Adjective
  3. Possessive Pronoun
  4. Possessive Adjective
ব্যাখ্যা
• Possessive pronoun:
- Possessive pronoun হচ্ছে personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- It is the pronoun that is used after a noun.
- Mine, ours, hers, theirs, Its  ইত্যাদি হচ্ছে possessive pronoun এর উদাহরণ।

• তাই উল্লেখিত বাক্যের mine হলো possessive pronoun এর উদাহরণ।
.
Which book do you want? Here 'which' is-
  1. Relative Pronoun
  2. Interrogative Pronoun
  3. Relative Adjective
  4. Interrogative Adjective
ব্যাখ্যা
• What/ which + Noun - এভাবে ব্যবহৃত হলে এদেরকে বলা হয় Interrogative adjective.
- Which book do you want?
- Which man is your uncle?

• WH word যখন প্রশ্নবোধক বাক্যে noun এর আগে বসে তাকে modify করে, তখন তাকে interrogative adjective বলা হয়।

• অন্যদিকে, 
- যেসব Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Pronoun বলে।
- Interrogative Pronoun গুলি সাধারণত বাক্যের প্রথমে বসে।
- যেমন- Who, Whom, Whose, What, Which, etc.

• কিন্তু মনে রাখতে হবে, যদি এই pronoun গুলো এর পরবর্তী কোন noun/pronoun কে modify করে, তবে তা আর pronoun থাকেনা, তা তখন interrogative adjective হয়েছে।
- আরো মনে রাখা জরুরি, Pronoun কখনোই noun/pronoun কে modify করে না, বরং এদের পরিবর্তে ব্যবহৃত হয়।

• তাই, প্রশ্নে উল্লেখিত বাক্যে - Which pronoun টি book (noun) কে modify করায় তা Interrogative Pronoun না হয়ে Interrogative Adjective হিসেবে ব্যবহৃত - হয়েছে।

- প্রশ্নে উল্লেখিত which শব্দটি book (noun)  কে modify করায় তা Interrogative Pronoun না হয়ে Interrogative Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
.
A rolling stone gathers no moss. Here 'rolling' is -
  1. Gerund
  2. Verbal noun
  3. Participle
  4. Adjective
ব্যাখ্যা
• Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
সংক্ষেপে:
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।

যেমন: A rolling Stone gathers no moss.
She is swimming.
I saw a flying bird.
I saw the girl dancing.

• Verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে।
- প্রদত্ত বাক্য - A rolling stone gathers no moss. 
- এই বাক্যটিতে verb (roll) এর সাথে ing যুক্ত হয়ে adjective এর কাজ করেছে, তাই 'rolling' শব্দটি হবে Participle. 

• উল্লেখ্য, যদি অপশনে participle না থাকে, তাহলে adjective উত্তর হবে।
.
Adjective of 'circle' is-
  1. Circular
  2. Circulative
  3. Circulation
  4. Encircle
ব্যাখ্যা
• Circle (noun): 
• English Meaning- A closed plane curve every point of which is equidistant from a fixed point within the curve. 
• Bengali Meaning- (১) (জ্যামিতি) বৃত্ত; পরিধি; পরিধি রেখা।
(২) বৃত্তাকার বস্তু: We stood in a circle.

• Circular (adjective): 
• English Meaning- Having the form of a circle.
• Bengali Meaning- গোল; বৃত্তাকার; বৃত্তাকারে পরিভ্রাম্যমাণ। 

• Encircle (verb): 
• English Meaning- To form a circle around.
• Bengali Meaning- বৃত্তাকারে ঘিরে ফেলা; বৃত্তাবদ্ধ করা। 

• Circulative [adjective]
English meaning:  relating to the circulatory system or to the circulation of the blood/ of or relating to circulation.
- এই শব্দটি circulation এর সাথে সম্পর্কিত। 

• Circulation [noun]
English meaning: the process in which something such as information, money, or goods passes from one person to another/ the movement of blood around the body.
Bangla meaning: প্রদক্ষিণ; পরিভ্রমণ; বিশেষত রক্তসঞ্চালন প্রক্রিয়া।
.
Choose the noun form of 'hinder' -
  1. hindarance
  2. hindrance
  3. hinderanse
  4. hindreasnce
ব্যাখ্যা
♦ Hinder [verb]
English meaning: ​to make it difficult for somebody to do something or for something to happen
Bangla meaning: ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা
Noun form: hindrance

উল্লেখিত অন্য শব্দগুলো ভুল। 

Source: Oxford & Accessible Dictionary.
.
You are _____ Nazrul, I see.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না। 
- কিন্তু, এখানে Nazrul বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Nazrul  এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে Nazrul হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।
.
There is no alternative______ practice.
  1. of
  2. in
  3. to
  4. from
ব্যাখ্যা
♦ Alternative to:
Meaning: বিকল্প।
Example: There is no alternative to practice.
- Is there a viable alternative to the present system?

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Alternative এর সাথে 'বিকল্প' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।
.
The intellectual cannot live ______ the margin of the society.
  1. against
  2. for
  3. beyond
  4. before
ব্যাখ্যা
• Options,
- against: বিরুদ্ধে; বিপক্ষে; প্রতিকূলে
- for: উদ্দেশে; অভিমুখে; লক্ষ্যে; দিকে
- beyond: অতিক্রম করে/ পেরিয়ে; ছাড়াইয়া/ নাগালের বাহিরে; ছাড়িয়ে
- before: আগে

• Margin দ্বারা সমাজে সীমা টেনে দেয়ার কথা বলা হয়েছে।

বাক্যটির অর্থ দাড়ায় অনেকটা এরকম 'বুদ্ধিজীবীরা সমাজের সীমারেখার উর্ধ্বে না।'
- তাই অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে beyond বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 
.
Choose the correct sentence.
  1. Would you mind to close the door?
  2. Would you mind closing the door?
  3. Would you mind to closing the door?
  4. Would you mind in closing the door?
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind closing the door?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving me some money?
১০.
Gradually I am getting used ____ English.
  1. speaking
  2. speak
  3. to speak
  4. to speaking
ব্যাখ্যা
• শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমনঃ I used to eat meat, but now I’m a vegetarian.
He used to go to our school.

• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমনঃ I'm used to living in Paris.
She’s used to working hard.

Complete sentence: Gradually I am getting used to speaking English.
১১.
If I had a car, I _____ myself.
  1. will drive
  2. would have driven
  3. would drive
  4. had driven
ব্যাখ্যা
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - would drive.

- Complete Sentence: If I had a car, I would drive myself.
১২.
Who is calling me? _____ the passive form is:
  1. By whom I am being called?
  2. By whom was I being called?
  3. By whom am I being called?
  4. By whom am I called?
ব্যাখ্যা
• 'Who is calling me?' বাক্যটির Passive form হবে - By whom am I being called?

•  Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
- Interrogative sentence এ who এর পরিবর্তে by whom হবে।

Active Voice: Who is calling me?
Passive Voice: By whom am I being called?
১৩.
'Do away with it.' - the passive form is -
  1. Let it be do away with.
  2. Let it be done away with.
  3. Let it be to do away with.
  4. Let it be to have done away with.
ব্যাখ্যা
• Do যুক্ত Imperative sentence কে Passive করার নিয়ম:
- প্রথমে Let বসে
- Object টির subject রুপে বসে।
- be বসে।
- Verb এর past participle বসে।
- তার পর extension বসে।

• উল্লেখিত অন্য অপশনগুলো ভুল। 

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
১৪.
She said to me, 'What do you want?' ____ the indirect speech is:
  1. She said to me what I want.
  2. She asked me what I want.
  3. She asked me what I wanted.
  4. She asked me what did I want.
ব্যাখ্যা
• Structure: Sub + ask + object (যদি থাকে) + Interrogative Pronoun/
- Interrogative adverb + Reported speech এর Subject + Verb + বাকি অংশ।

যেমন:
Direct: “What do you want?” She said to me
Indirect: She asked me what I wanted.
Direct: He said to me, 'Where do you live?'
Indirect: He asked me where I lived.
১৫.
He asked me why I was late. Here the underlined clause is ___
  1. Principal clause
  2. Noun clause
  3. Adjective clause
  4. Adverbial clause
ব্যাখ্যা
• A noun clause is a group of words that band together and act like a noun. Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এরপরে

প্রদত্ত বাক্যে "why I was late" clause টি ‘asked’ এর complement হওয়ায় এটি Noun Clause.
১৬.
Choose the correct sentence.
  1. Let he and you be witnesses.
  2. Let you and him be witnesses.
  3. Let you and he be witnesses.
  4. Let you and he be witness.
ব্যাখ্যা
♦ ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
- Let এর পরে Objective Pronoun হবে।

• Let + Pronoun এর Object form [you (2nd) → him (3rd) → I (1st)] + verb .....
- Correct Sentence: Let you and him be witnesses.

Other options,
- Let he and you be witnesses.
- ইংরেজিতে কোনো বাক্যে একাধিক Pronoun বসলে তা 231 নিয়মে বসে, কিন্তু এখানে আগে he এর ব্যবহার করা হয়েছে।
- তাছাড়া Let এর পরে Objective Pronoun হবে, তাই এই বাক্যে he এর ব্যবহার ভুল।

- Let you and he be witnesses.
- বাক্যটি ভুল।
- Let এর পরে Objective Pronoun হবে, তাই এই বাক্যে he এর ব্যবহার ভুল।
- he না বশে him হলে বাক্যটি সঠিক হতো।

- Let you and he be witness.
- বাক্যটি ভুল।
- একইভাবে he এর ব্যবহার ভুল, তাছাড়া witnesses বসবে।

• তাই Let you and him be witnessed হবে সঠিক উত্তর।
১৭.
Greek meets a Greek -এর সঠিক অনুবাদ -
  1. গ্রীক দেশে গ্রীকবাসীর দেখা পায়।
  2. চতুর লোকের দেখা মেলে গ্রীসে।
  3. চতুরের কাছে চতুরালী।
  4. গ্রীকবাসীর চতুর প্রকৃতির।
ব্যাখ্যা
• এটি একটি প্রবাদবাক্য।

• A Greek meeting a Greek. 
 যার বাংলা অর্থ - সেয়ানে সেয়ানে কোলাকুলি/ চতুরের কাছে চতুরালী।

• উল্লেখিত অন্য অপশনগুলো ভুল।
১৮.
‘সে আমার মনের মত লোক’ - Translate into English.
  1. He is a man of my mind.
  2. He is a man after my heart.
  3. He is a man like my mind.
  4. He is a man whom I like.
ব্যাখ্যা
♦ After one's own heart (Phrase)
English Meaning: having the same opinions or interests/ sharing one's tastes or views.
Bangla Meaning: মনের মত / চিন্তাভাবনা এবং রুচির মিল আছে এমন

সেই অনুসারে,
- সে আমার মনের মত লোক।
English: He is a man after my heart.
১৯.
The antonym of 'sluggish' is -
  1. animated
  2. dull
  3. heavy
  4. slow
ব্যাখ্যা
• Sluggish - নিষ্ক্রিয়; মন্থরগতি।
Animated - প্রাণবন্ত, প্রাণচঞ্চল।
Dull - নিষ্প্রভ; অনুজ্জ্বল
Heavy - ভারী; গুরু; গুরুভার; গরীয়ান।
Slow - ধীর; মন্থর.

অর্থাৎ, sluggish এর opposite word হচ্ছে animated.

Source: Accessible Dictionary.
২০.
The synonym of 'reveal' is -
  1. disclose
  2. proclaim
  3. conceal
  4. pacify
ব্যাখ্যা
♦ Reveal
English meaning: to make something known to somebody. 
Bangla meaning: দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।

Options,
- disclose: অনাবৃত করা; খুলে দেওয়া।
- proclaim: ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা
- conceal: গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো
- pacify: শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।

অপশন বিবেচনা করে দেখা যায়, The synonym of 'reveal' is - disclose.

Source: Oxford & Accessible Dictionary.
২১.
Being 'down to earth' means ____
  1. close to nature
  2. hopeful
  3. thrown to ground
  4. realistic
ব্যাখ্যা
• Down to earth
English Meaning: with no illusions or pretensions; practical and realistic.
Bangla Meaning: নিরহঙ্কারী, মোহমুক্ত ও বাস্তববাদী

Ex. Sentence: The players like the coach because he’s down-to-earth and honest with them..
Bangla Meaning: খেলোয়াড়েরা তাদের কোচের মতই নিরহংকারী, মোহমুক্ত ও বাস্তববাদী চরিত্রের।

Source: Live MCQ Lecture
২২.
Choose the correct spelling -
  1. anticident
  2. anticedent
  3. antecedant
  4. antecedent
ব্যাখ্যা
• Antecedent
English meaning: something existing or happening before, esp. as the cause of an event or situation.
Bangla meaning: পূর্ববর্তী; পূর্বগামী।

Source: Accessible & Cambridge Dictionary.
২৩.
A person who is ready to believe things -
  1. credulous
  2. faithful
  3. truthful
  4. soothsayer
ব্যাখ্যা
• Options,

- Credulous: too willing to believe what you are told and so easily deceived: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ
- faithful: staying with or supporting a particular person, organization or belief: বিশ্বস্ত
- truthful: honest and not containing or telling any lies:  সত্যনিষ্ঠ; সত্যপরায়ণ; সত্যবাদী; সত্যসন্ধ।
- soothsayer: a person who is believed to have the ability to know and tell what will happen in the future: ভবিষ্যদ্বক্তা; গণক।

অপশন বিবেচনা করে দেখা যায়, A person who is ready to believe things - credulous.

Source: Oxford & Cambridge & Accessible Dictionary.
২৪.
I have not heard from him ____
  1. long since
  2. for a long time
  3. for long
  4. since long
অনির্ধারিত
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে 'for a long time' ও 'for long' দুটিই সঠিক উত্তর হওয়ায় প্রশ্নটি বাতিল করা হলো।

- "for long" শুধু negative statements এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- "for a long time" positive ও negative statements দুটির ক্ষেত্রেই ব্যবহার করা হয়।

Complete sentence: 
1. I have not heard from him for a long time.
2. I have not heard from him for long.

Bangla meaning: আমি তার কাছ থেকে অনেক দিন যাবত শুনিনি।
২৫.
The play was ____ in the forest.
  1. set
  2. roled
  3. written
  4. read
ব্যাখ্যা
♦ বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে অনেকটা এরকম: নাটকটি মঞ্চায়িত হয়েছিল বনে।

Options,

- set: স্থান ও অংশগ্রহণকারীদের বর্ণনা দেওয়া; মঞ্চসজ্জা/আয়োজন সম্পূর্ণ করা। 
- roled: ভুল শব্দ।
- written: লিখিত।
- read: পড়া; পাঠ করা

Complete sentence: The play was set in the forest.
২৬.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. 5.5
  2. √3
  3. 5/3
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
- যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন:√2 = 1.414213.........., √3 = 1.732 ........., √5 = 2.236..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
২৭.
একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত ‍থাকে। মেঝের দৈর্ঘ্য কত?
  1. ২২ মিটার
  2. ২০ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত ‍থাকে। মেঝের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = x মিটার 
 আয়তাকার ঘরের প্রস্থ = y মিটার
∴ xy = 192
x= 192/y..................(1)

আবার,
(x - 4)(y + 4) = 192
⇒ xy - 4y + 4x - 16 = 192
⇒ 192 - 4y + 4x - 16 = 192
⇒ 4(x - y) = 16
⇒ (192/y) - y = 4
⇒ 192 - y2 = 4y
⇒ - y2 - 4y + 192 = 0
⇒ - 1(y2 + 4y - 192) = 0
⇒ y2 + 4y - 192 = 0
⇒ y2 + 16y - 12y - 192 = 0
⇒ y(y + 16) - 12(y + 16) = 0
(y + 16)(y - 12) = 0

হয় 
y + 16 = 0
y = - 16 গ্রহণয

অথবা
y - 12 = 0
y = 12

(1) নং হতে পাই
x = 192/12
∴ x = 16 মিটার

আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 16 মিটার 
২৮.
a - (1/a) = 1 হলে a3 - (1/a3) = কত?
  1. 4
  2. 6
  3. 1/2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 1 হলে a3 - (1/a3) = কত?

সমাধান:
দেওয়া আছে
a - (1/a) = 1

এখন
a3 - (1/a3) = a3 - (1/a)3
= (a - 1/a)3 + 3.a.1/a(a - 1/a)
= 13 + 3 × 1
= 1 + 3
= 4
২৯.
একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৪ : ৭
  2. ৫ : ৮
  3. ৭ : ১২
  4. ১৮ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

২৮% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ২৮) = ৭২ টাকা

∴  বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত = ৭২ : ১০০ = ১৮ : ২৫
৩০.
a + b = √7 এবং a - b = √5 হলে 8ab(a2 + b2) = কত?
  1. 49
  2. 25
  3. 24
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং a - b = √5 হলে 8ab(a2 + b2) = কত?

সমাধান: 
দেয়া আছে,
(a + b) = √7 
(a - b) = √5 

প্রদত্ত রাশি = 8ab(a2 + b2
=4ab. 2(a2 + b2)
= {(a + b)2- (a - b)2}.{(a + b)2 + (a - b)2}
={(√7)2- (√5)2}.{(√7)2 + (√5)2
= (7 - 5).(7 + 5)
= 2 × 12
= 24
৩১.
ax = b, by = c এবং cz = a  হলে xyz এর মান কত?
  1. 0
  2. 1
  3. 1/abc
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: ax = b, by = c, cz = a হলে xyz এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
⇒ cz = a 
⇒ (by)z = a
⇒ (ax)yz = a
⇒ axyz = a1
⇒ xyz = 1
৩২.
logx25 = 2 হলে x এর মান কত?
  1. 1
  2. 2√2
  3. 5
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: logx25 = 2 হলে x এর মান কত?

সমাধান:
logx25 = 2
⇒ x2 = 25
⇒ x2 = 52
x = 5
৩৩.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত?
  1. 34
  2. 52
  3. 61
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
দশক  স্থানীয় অঙ্ক = x
একক স্থানীয় অঙ্ক = 7 - x

∴ সংখ্যাটি = 10x + 7 - x
 = 9x + 7


অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10(7 - x) + x
= 70  - 10x + x
= 70 - 9x

প্রশ্নমতে
70 - 9x - 9 =  9x + 7
61 - 7 = 9x + 9x
18x = 54
x = 54/18
x = 3

∴ সংখ্যাটি = 9 × 3 + 7
= 27 + 7
= 34
৩৪.
নিচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. 90°, 60°, 45°
  2. 45°, 45°, 30°
  3. 60°, 35°, 55°
  4. 48°, 32°, 100°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব?


সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রি

অপশন
ক এর তিনটি কোণের যোগফল = 90°+ 60°+ 45° = 195°
খ এর তিনটি কোণের যোগফল = 45°+ 45°+ 30° = 120°
গ এর তিনটি কোণের যোগফল = 60°+ 35° + 55° = 150°
ঘ এর তিনটি কোণের যোগফল = 48° + 32° + 100° = 180°

অতএব
অপশন ঘ এর  তিনটি কোণের সমন্বয়ে ত্রিভুজ আঁকা সম্ভব ।

৩৫.
8 + 16 + 24 + ......ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?
  1. 288
  2. 360
  3. 396
  4. 425
ব্যাখ্যা
প্রশ্ন: 8 + 16 + 24 + ......ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারার প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 16 - 8 = 8
পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি,
S = (9/2){2a + (n - 1)d}
∴ S = (9/2) {2 × 8 + (9 - 1)8} [n = 9 বসিয়ে]
= (9/2) {16 + 64}
= (9/2) × 80
= 360

∴ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি 360
৩৬.
একটি বৃত্তের ব্যাস 26 সেমি হলে এর পরিধি কত?
  1. 81.68 সে.মি. (প্রায়)
  2. 36.54 সে.মি. (প্রায়)
  3. 69.34 সে.মি. (প্রায়)
  4. 76.18 সে.মি. (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?

সমাধান : 
বৃত্তের ব্যাস = 26 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ  r = 26/2 = 13সে.মি. 
বৃত্তের পরিধি = 2πr সে.মি.
= 2 × 3.1416 × 13
= 81.6816 সে.মি
৩৭.
একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. 18 বার
  2. 25 বার
  3. 30 বার
  4. 36 বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?

সমাধান: 
দেওয়া আছে,
চাকার ব্যাস d= 4.5 মিটার
চাকার পরিধি = 2πr মিটার 
= 4.5 × (22/7)
= 99/7 মিটার

একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।

99/7 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরে 1 বার 
1 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরে 7/99 বার 
360 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরে (7 × 360)/99 বার 
 = 25.45 বার
≈ 25 বার
৩৮.
একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 15 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 36 সেমি এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সে.মি.; 4x সে.মি. এবং 5x সে.মি.

শর্তমতে,
3x + 4x + 5x = 36
বা, 12x = 36
∴ x = 3
সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (5 × 3) সে.মি.
=15 সে.মি.
৩৯.
একটি ত্রিভুজের ভূমি 4 সে.মি. ও অতিভুজ 6 সে.মি. হলে এর উচ্চতা কত?
  1. 5 সে.মি.
  2. 3√2 সে.মি.
  3. 2√5 সে.মি.
  4. 7 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি 4 সে.মি. ও অতিভুজ 6 সে.মি. হলে এর উচ্চতা কত?

সমাধান: 
আমরা জানি,
(অতিভুজ)2 = (উচ্চতা )2 + (ভূমি)2
62 = (উচ্চতা)2 + 42
বা, 36 = (উচ্চতা)2 + 16
বা, 36 - 16 = (উচ্চতা)2
বা, 20 = (উচ্চতা)2
বা, উচ্চতা = √20
বা, উচ্চতা = √(4 × 5)
উচ্চতা = 2√5
৪০.
কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?
  1. ২৫০০
  2. ৬২৫
  3. ২০২৫
  4. ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৯, ১৫ ও ২৫ দ্বারা বিভাজ্য?

সমাধান:
ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ এর ল.সা.গু।
৯ = ৩ × ৩
১৫ = ৩ × ৫
২৫ = ৫ × ৫

৯, ১৫, ২৫ এর ল.সা.গু = ৩ × ৩ × ৫ × ৫ = ২২৫
৪১.
একটি পাত্রের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
  1. ২৪ লিটার
  2. ১২০০ লিটার
  3. ২৪০০ লিটার
  4. ২৪০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?

সমাধান: 
চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার = ৩০০ সে.মি.
চৌবাচ্চাটির প্রস্থ ২ মি.= ২০০ সে.মি. 
 চৌবাচ্চাটির উচ্চতা ৪ মি. =৪০০ সে.মি.

∴ চৌবাচ্চার আয়তন= (৩০০ × ২০০ × ৪০০) ঘন সে.মি.
=২৪০০০০০০ ঘন সে.মি.

আমরা জানি,
১০০০ ঘন সে.মি. = ১ লিটার
∴ ২৪০০০০০০ ঘন সে.মি. = ২৪০০০০০০/১০০০
= ২৪০০০ লিটার
৪২.
ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে কোনটি?
  1. মাউস
  2. নেটওয়ার্ক কার্ড
  3. VGA
  4. প্রিন্টার
ব্যাখ্যা
- একটি নেটওয়ার্ক কার্ড (একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা NIC নামেও পরিচিত) প্রাথমিকভাবে নেটওয়ার্ক যোগাযোগের জন্য একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে, এটি একটি দ্বিমুখী উপাদান তৈরি করে। 
- এটি একটি কম্পিউটারকে নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম করে। 
- নেটওয়ার্ক কার্ড ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে কারণ এটি ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম। 
৪৩.
একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে ___
  1. মাল্টি টাস্কিং
  2. ইউনিকোড
  3. DBMS
  4. ফরমেট
ব্যাখ্যা
মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম: 
- মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটার একসাথে অনেকগুলো প্রোগাম চালাতে পারে বা ডেটা প্রসেসিং করতে পারে। - ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে একটি প্রোগ্রাম প্রসেসিং-এর পর আরেকটি প্রোগ্রাম প্রসেসিং করে। 
- এক্ষেত্রে দেখা যায়, কম গতিসম্পন্ন ইনপুট-আউটপুট পেরিফেরাল ডিভাইসসমূহ যখন ডেটা আদান-প্রদানে ব্যস্ত থাকে তখন অপেক্ষাকৃত উচ্চতর গতিসম্পন্ন সিপিইউ অলস হয়ে বসে থাকে। 
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)।
৪৪.
ফেসবুক যে ভাষায় লিখিত তার নাম -
  1. C++
  2. Java
  3. PHP
  4. Ruby
ব্যাখ্যা
- ফেসবুক প্রথমে PHP নামক প্রধান বা মেইন সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে। 
- সাথেই জাভাস্ক্রিপ্ট এবং HTML, CSS ব্যবহার করা হয়। 
- পরবর্তীতে ফেসবুক আরও কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেমন C++, Java, Python ইত্যাদি। 
- এছাড়াও, ফেসবুক একাধিক প্রোডাক্ট ও ওপেন সোর্স প্রজেক্ট সমর্থন করে এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। 
- ফেসবুক যেহেতু প্রথমে PHP নামক প্রধান সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে, তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে PHP নেয়া হয়েছে। 
৪৫.
কোনটি ডাটা সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না?
  1. ফ্লপি ডিস্ক
  2. ভিজিএ
  3. পেন ড্রাইভ
  4. মেমোরি কার্ড
ব্যাখ্যা
Video Graphics Adapter (VGA): 
- কম্পিউটার হার্ডওয়্যারের প্রসঙ্গে, একটি ভিজিএ একটি গ্রাফিক্স অ্যাডাপ্টার বা গ্রাফিক্স কার্ডকে বোঝায় যা মনিটরে ভিডিও আউটপুট করতে ভিজিএ স্ট্যান্ডার্ড ব্যবহার করে। 
- এই গ্রাফিক্স কার্ডগুলিতে প্রায়শই ভিজিএ মনিটরের সাথে সংযোগ করার জন্য ভিজিএ পোর্ট থাকে। 
অতএব VGA ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না। 

উৎস: ব্রিটানিকা।
৪৬.
‘ভাবুক’ -এর সন্ধি বিচ্ছেদ হলো -
  1. ভৈ + উক
  2. ভৌ + উক
  3. ভৈ + অক
  4. ভো + উক
ব্যাখ্যা
• এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন:
- ভৌ + উক = ভাবুক,
- পৌ + অক = পাবক,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র, 
- নৌ + ইক = নাবিক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৭.
‘সংকীর্ণ’ -এর সন্ধি বিচ্ছেদ হলো-
  1. সং + কীর্ণ
  2. সৎ + কীর্ণ
  3. সন্ + কীর্ণ
  4. সম্ + কীর্ণ
ব্যাখ্যা
- আগে ম্‌ এবং পরে ক্‌/খ্‌/গ্‌/ঘ্‌- এর যে কোনোটি থাকলে ম্‌ স্থানে অনুস্বার (ং) বা অঙ (ঙ) হয়।
- কিন্তু ম-এর পর চ্‌ থেকে ম্‌ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্‌-স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়।
 যেমন:
-  সম্ + কীর্ণ = সংকীর্ণ।
- সম্‌ + গীত = সংগীত।
- সম্‌ + গত = সঙ্গত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪৮.
টপ + টপ > টপাটপ - ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
  1. আদিস্বরাগম
  2. মধ্য স্বরাগম
  3. অসমীকরণ
  4. বিপ্রকর্ষ
ব্যাখ্যা
অসমীকরণ:
- একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন:
- টপ + টপ >টপাটপ,
- ধপ + ধপ > ধপাধপ,
- ফট + ফট > ফটাফট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৯.
নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
  1. হাতেখড়ি
  2. একচোখা
  3. কানাকানি
  4. কানে-খাটো
ব্যাখ্যা
ব্যতিহার বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
৫০.
বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
  1. অঘারাম
  2. বদনাম
  3. অধিবাস
  4. নিদারুণ
ব্যাখ্যা
বিদেশি উপসর্গ:
- বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গেরও আগমন ঘটেছে। বাংলা ভাষার সঙ্গে এসব উপসর্গ ঘনিষ্ঠভাবে মিশে গেছে।
কয়েকটি বিদেশি উপসর্গ:
• ইংরেজি : ফুল, হাফ, হেড, সাব।
• আরবি : আম, খাস, গর, লা, খয়ের, বাজে।
• ফারসি : কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১.
অনুসর্গ হলো এক ধরনের-
  1. সমাপিকা ক্রিয়া
  2. অসমাপিকা ক্রিয়া
  3. সর্বনাম
  4. অব্যয়
ব্যাখ্যা
অনুসর্গ:
- বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাদের অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
- অনুসর্গ বাংলা ব্যাকরণের শব্দ বা রূপ তত্ত্বে আলোচিত হয়।
- অনুসর্গ শব্দের শেষে ব্যবহৃত হয়।

উৎস: ভাষা - শিক্ষা ড. হায়াৎ মামুদ। 
৫২.
কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
  1. নাবিক
  2. দৌহিত্র
  3. তৈল
  4. নায়ক
ব্যাখ্যা
রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ  বলে। 
যেমন-
• বাঁশি,
• তৈল,
• প্রবীণ,
• সন্দেশ,
•গবেষণা,
• হস্তী ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৩.
'Syntax' -এর অর্থ হলো-
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
ব্যাখ্যা
- 'Morphology' শব্দের অর্থ শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব।
- 'Semantic' শব্দের অর্থ অর্থতত্ত্ব।
- 'Phonology' শব্দের অর্থ ধ্বনিতত্ত্ব।
- 'Syntax' শব্দের অর্থ বাক্যতত্ত্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৪.
কুল + নীল = কুলীন - কোন প্রত্যয়?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা তদ্ধিত প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  4. কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা
• এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 
- 'নীন (ঈন্)' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত প্রত্যয় হচ্ছে কুলীন (কুল + নীন)।
- নব + নীন = নবীন,
- সর্বজন + নীন = সর্বজনীন ইত্যাদি আরো কিছু 'নীন (ঈন্)' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত প্রত্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)৷
৫৫.
কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি. লিট উপাধি দেয়?
  1. ১৯২৩
  2. ১৯৩০
  3. ১৯৩৬
  4. ১৯৪০
ব্যাখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি. লিট্ উপাধি প্রদান করেন।
- বৃটিশ সরকার ১৯১৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড উপাধি প্রদান করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩সালে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৫৬.
দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের?
  1. শাস্তি
  2. দিদি
  3. মেঘ ও রৌদ্র
  4. মাস্টার মশায়
ব্যাখ্যা
'শাস্তি" গল্প:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গল্প।
- শাস্তি গল্পের চরিত্র গুলো হচ্ছে:
- দুখিরাম রুই,
- ছিদাম রুই,
- চন্দরা এবং রাধা।
 
রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫৭.
কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন?
  1. ছায়ানট
  2. সঞ্চিতা
  3. কুহেলিকা
  4. চক্রবাক
ব্যাখ্যা
'সঞ্চিতা' কাব্য: 
- 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
- এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
- নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ।

• উল্লেখ্য:
- 'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা সংকলন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৮.
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯২৬
  2. ১৯২৭
  3. ১৯২৮
  4. ১৯৩১
ব্যাখ্যা
মুসলিম সাহিত্য-সমাজ: 
- ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। তারাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।
- নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।

- মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন।
- এই পত্রিকার স্লোগান ছিলো - 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।

উৎস: বাংলাপিডিয়া।
৫৯.
কাজী নজরুল ইসলামের গ্রন্থসমূহের মধ্যে নিচরে কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. ছায়ানট
  2. চন্দ্রবিন্দু
  3. ঝিলিমিলি
  4. ফণি-মনসা
ব্যাখ্যা
ঝিলিমিলি:
- কাজী নজরুল ইসলাম রচিত নাটকের সংকলন 'ঝিলিমিলি'। 
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত। 
- এতে মোট তিনটি নাটক রয়েছে।
• ঝিলিমিলি
• সেতুবন্ধ
• শিল্পী।
- 'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

 তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে:
- অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ)।
- সঞ্চিতা,
- মরুভাস্কর,
- চিত্তনামা,
- ছায়ানট,
- বিষের বাশী,
- সন্ধ্যা,
- দোলন চাপা,
-  প্রলয়শিখা,
- ফণি-মনসা,
- সর্বহারা,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙ্গার গান,
- ঝিঙে ফুল,
- চন্দ্রবিন্দু,
- সাম্যবাদী।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৬০.
সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?
  1. স্বদেশী আন্দোলন
  2. ভাষা আন্দোলন
  3. মুক্তিযুদ্ধ
  4. ফরায়েজী আন্দোলন
ব্যাখ্যা
- ভাষা-আন্দোলনের পটভূমিতে লেখা উপন্যাস ‘যাপিত জীবন'।
- উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে।
- সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর ‘যাপিত জীবন'-এ ।

সেলিনা হোসেন:

-  কথাশিল্পী সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন, রাজশাহীতে জন্মগ্রহণ করেন।

এছাড়াও তাঁর অন্যান্য গল্পগ্রন্থ-
- পরজন্ম,
- মানুষটি,
- মতিজানের মেয়েরা,
- অনূঢ়া পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি,
- নারীর রূপকথা,
- মৃত্যুর নীল পদ্ম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬১.
‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. ফররুখ আহমদ
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. সুফিয়া কামাল
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাস:
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 
- জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬) নামে একটি কাব্যগ্রন্থ আছে জীবনানন্দ দাশের।
- কিন্তু শুধু এ কারণেই তাঁকে ‘ধূসরতার কবি’ বলা হয়-তা নয়। তাঁর বহু কবিতায় হতাশা ও বিবর্ণের কথা আছে। তাঁর কবিতার চালচিত্রে আছে ধূসর বর্ণ। তাই জীবনানন্দ দাশকে ধূসরতার কবি বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাসসমূহ: 
- মাল্যবান, 
- সুতীর্থ, 
- নিরুপম যাত্রা, 
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৬২.
পল্লীকবি জসীমউদ্দীন রচিত ‘পল্লী জননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. এক পয়সার বাঁশী
  2. রাখালী
  3. বালুচর
  4. চাষার ছেলে
ব্যাখ্যা
• পল্লিকবি জসীমউদদীন রচিত 'পল্লি জননী' কবিতাটি 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কবি জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাখালী।
- প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে। 

এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাসমূহ হলো-
- রাখাল ছেল,
- কবর,
- পল্লী জননী প্রভৃতিঃ।

পল্লিকবি জসীম উদ্দীন রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- নকশী কাঁথার মাঠ,
- বালুচর,
- ধানক্ষেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- রূপবতী,
- মাটির কান্না,
- সুচয়নী,
- মা যে জননী কান্দে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৩.
কবি সুফিয়া কামাল রচিত গ্রন্থসমূহের মধ্যে নিচের কোনটি গল্পগন্থ?
  1. সাঝেঁর মায়া
  2. মায়া কাজল
  3. কেয়ার কাঁটা
  4. অভিযাত্রিক
ব্যাখ্যা
বেগম সুফিয়া কামাল: 
- কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।  
- জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। 
- পৈতৃক নিবাস কুমিল্লায়।
- রবীন্দ্র কাব্যধারার গীতিকবিতা রচয়িতা। 
- তাঁকে জননী সাহসিকা বলা হয়।
- বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। 
- প্রথম স্বামী: মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেন; দ্বিতীয় স্বামী: কামালউদ্দীন আহমদ। 
- তাঁর প্রথম রচিত গল্পের নাম সৈনিক বধূ।

তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:  
- কবিতা: 
• সাঁঝের মায়া, 
• মায়া কাজল, 
• মন ও জীবন, 
• উদাত্ত পৃথিবী, 
• অভিযাত্রিক ইত্যাদি।

- 'কেয়ার কাঁটা' তাঁর একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। 

- আত্মজীবনী: একালে আমাদের কাল। 
- ডায়েরী: একাত্তরের ডায়েরী।

- শিশুতোষ: 
- ইতল বিতল,
- নওল কিশোরের দরবারে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৪.
‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ - বিখ্যাত কবিতাটি কার লেখা?
  1. শামসুর রাহমান
  2. নির্মলেন্দু গুণ
  3. হাসান হাফিজুর রহমান
  4. সৈয়দ শামসুল হক?
ব্যাখ্যা
- 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটির রচয়িতা- নির্মলেন্দু গুণ। 
- এটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে নিয়ে লেখা কবিতা। 
- কবি এই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।

নির্মলেন্দু গুণ:
- ১৯৪৫ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। 
- তাঁকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়। 

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ: 
প্রেমাংশুর রক্ত চাই,
না প্রেমিক না বিপ্লবী,
চাষাভূষার কাব্য,
দূর হ দুঃশাসন,
ইসক্রা,
মুজিব - লেনিন - ইন্দিরা,
শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৬৫.
‘মহাপতঙ্গ’ গল্পগ্রন্থটি কার লেখা?
  1. শামসুদ্দীন আবুল কামাল
  2. শহীদুল্লা কায়সার
  3. আবু ইসহাক
  4. আলউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
আবু ইসহাক:
- ১৯২৬ সালের ১ নভেম্বর  শরিয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। 
- কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় আবু ইসহাকের ‘অভিশাপ’ নামে একটি গল্প প্রকাশিত হয়।

-তাঁর সাহিত্যকর্ম:
উপন্যাস: 
- জাল,
- সূর্য দীঘল বাড়ী।

গল্পগ্রন্থ:
- হারেম,
- মহাপতঙ্গ।

উৎস: বাংলাপিডিয়া।
৬৬.
‘যা বপন করা হয়েছে’ -এর এককথায় প্রকাশ হলো-
  1. বপিত
  2. ব্যপ্ত
  3. উপ্ত
  4. গুপ্ত
ব্যাখ্যা
• যা বপন করা হয়েছে - উপ্ত। 
• বীজ বপনের উপযুক্ত সময় - জো। 
• বলা হয়েছে যা - উক্ত ।
• বোনের বর - বোনাই। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৭.
‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো-
  1. সুদীর্ঘ
  2. মোটাবুদ্ধি
  3. একান্ত অলস
  4. দলপতি
ব্যাখ্যা
• ‘হস্তীমূর্খ’ বাগধারার অর্থ হলো- ভীষণ বোকা।

- অপশন অনুসারে সঠিক উত্তর হবে 'মোটাবুদ্ধি'।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
৬৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. রেষ্টুরেন্ট
  2. স্পষ্ট
  3. মিষ্টান্ন
  4. শিষ্ঠাচার
অনির্ধারিত
ব্যাখ্যা
• দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

অন্যদিকে:
• শুদ্ধ বানান 'রেস্টুরেন্ট'
- ফরাসি শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ: রেস্তোরাঁ।

• শুদ্ধ বানান 'শিষ্টাচার'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
 অর্থ:
- ভদ্র ব্যবহার, নম্র আচরণ।
৬৯.
‘অরণ্য’ শব্দের স্ত্রী লিঙ্গ কি?
  1. অরণ্যা
  2. অরোণ্যা
  3. অরণ্যানী
  4. অরণ্যিমা
ব্যাখ্যা
• 'অরণ্য' শব্দের স্ত্রী লিঙ্গ = অরণ্যানী।

• আরও কিছু গুরুত্বপূর্ণ লিঙ্গান্তরিত শব্দ:
- বন - বনানী,
- মাতুল - মাতুলানী, 
- চৌধুরী - চৌধুরানী,
- শেতাঙ্গ - শেতাঙ্গিনী,
- বেদে - বেদেনী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
উচ্চারণ স্থান অনুযায়ী ‘চ’ বর্ণের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ?
  1. তালব্য বর্ণ
  2. দন্ত্য বর্ণ
  3. ওষ্ঠ্য বর্ণ
  4. কণ্ঠ্য বর্ণ
ব্যাখ্যা
তালব্য বর্ণ:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের , ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ এবং ২০১৯ সংস্করণ)।
৭১.
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী?
  1. কর রাজস্ব
  2. রেমিট্যান্স
  3. বৈদেশিক বাণিজ্য
  4. পোশাক শিল্প
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত। যথা-
• কর রাজস্ব।
• কর বহির্ভূত রাজস্ব।

কর রাজস্ব:
- কোনরূপ প্রত্যক্ষ প্রতিদানের আশা না করে দেশের জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
- কর আরোপ করে সরকার যে রাজস্ব আদায় করে তাকে কর রাজস্ব বলে।
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- সরকারে রাজস্ব আয়ের শতকরা প্রায় ৮২ ভাগ কর রাজস্ব থেকে অর্জিত হয়।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়?
  1. ২০১০
  2. ২০১১
  3. ২০১২
  4. ২০১৩
ব্যাখ্যা
জাতীয় শুদ্ধাচার কৌশল:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।
- এ কৌশলের মূল লক্ষ্য হল শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা।
- সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রণীত এ  কৌশলপত্রে শুদ্ধাচারকে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং কোন সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, প্রথা ও নীতির প্রতি আনুগত্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।  
- রাষ্ট্র ও সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা সরকারের সাংবিধানিক ও আইনগত স্থায়ী দায়িত্ব।
- সুতরাং সরকারকে অব্যাহতভাবে এই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করতে হবে মর্মে এ কৌশলপত্রে উল্লেখ আছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
৭৩.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
  1. ৮ বার
  2. ৫ বার
  3. ৭ বার
  4. ৯ বার
ব্যাখ্যা
শেখ হাসিনা:

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৫ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা।
- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
- শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা সকল গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।
- শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান।
- ১৯৮০ সালে ইংল্যান্ডে থেকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেন।
- ১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
- ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন।
- তিনি এখন পর্যন্ত (২০২৩) ৪ বার প্রধানমন্ত্রী ও ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
- ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - প্রধান্মন্ত্রীর কার্যালয় অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক যুগান্তর, ০৮ জানুয়ারি ২০১৯।
৭৪.
বাংলাদেশে ই-পাসপোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে?
  1. ৪০
  2. ৩৫
  3. ৩৮
  4. ৪১
ব্যাখ্যা
ই-পাসপোর্ট:

- সাধারণ পাসপোর্ট থেকে ই-পাসপোর্টের পার্থক্য হলো, এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ যুক্ত থাকবে।
- এই চিপ পাসপোর্টের একটি বিশেষ পাতার ভেতরে থাকবে।
- এই পাতা সাধারণ পাতার চেয়ে মোটা হবে।
- চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য বিশ্লেষণ করে পাসপোর্ট বহনকারীর পরিচয় শনাক্ত করা যাবে।
- এতে করে একজনের নাম-পরিচয় দিয়ে অন্য নামে পাসপোর্ট কেউ করতে পারবে না।
- এই পাসপোর্ট নকল হওয়ার আশঙ্কাও থাকবে না।
- সাধারণ পাসপোর্টের তুলনায় ই-পাসপোর্টে নিরাপত্তা বৈশিষ্ট্যও থাকছে বেশি।
- এতে ৩৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়।
- ই-পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ডেটাবেইসে পাওয়া তথ্যগুলো ই-পাসপোর্টে স্থানান্তর করা হবে।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ০৬ ফেব্রুয়ারি ২০২০।
৭৫.
["তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।'']
বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ৫০
  2. ৪৪
  3. ৪২
  4. ৮৮
অনির্ধারিত
ব্যাখ্যা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ:

- বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর হিসাব মতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩২৬ কোটি মার্কিন ডলার।
- তবে বাংলাদেশ ব্যাংকের প্রথাগত হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

তথ্যসূত্র - দেশ রূপান্তর, ১০ আগস্ট ২০২৩।
৭৬.
কোন সালে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka হয়?
  1. ১৯৮২
  2. ১৯৮১
  3. ১৯৮০
  4. ১৯৮৪
ব্যাখ্যা
ঢাকার বানান পরিবর্তন:

- ব্রিটিশ শাসনামলে বর্তমান রাজধানী ঢাকার নাম ছিল ইংরেজি বানানে ‘Dacca’।
- এই ‘Dacca’ (ডাক্কা) থেকে Dhaka (ঢাকা) নামকরণ করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ।
- তার সরকারের সময় ১৯৮২ সালে এই পরিবর্তন আনা হয়।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৪ জুলাই ২০১৯।
৭৭.
বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় ‘আম্পান’ - এর নামকরণ করে কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. থাইল্যান্ড
  3. ভারত
  4. মিয়ানমার
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় আম্পান:

- ২০২০ সালের ২০ মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আম্পান।
- এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘আম্পান’।
- এই ‘আম্পান’ নামটি দিয়েছে থাইল্যান্ড।
- থাই ভাষায় ‘আম্পান’ অর্থ দৃঢ়তা, স্বাধীন চিত্ত, শক্তি। 
- এটি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে।
- বাংলাদেশের মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেই আম্পানের আঘাত ছিল তীব্র।
- বাঁধগুলো ভাঙার ফলে পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা, কলাপাড়া, এবং রাঙ্গাবালীসহ ১০টি গ্রাম ডুবে যায়।
- বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১০ কোটিরও বেশি লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।
- প্রায় ৩,০০০টি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়।
- সাতক্ষীরা জেলার, পূর্ব দুর্গাবতীতে, একটি বাঁধের কিছু অংশ ৪ মিটার (১৩ ফুট) উঁচু বন্যার জলে ভেসে যায়, যার ফলে ৬০০ টি বাড়িঘর ডুবে যায়।

তথ্যসূত্র - সময় নিউজ, ১১ মে ২০২৩ ও দৈনিক যুগান্তর, ১৮ মে ২০২০।
৭৮.
বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি?
  1. ৫০৫৩ দিন
  2. ৫০৫০ ‍দিন
  3. ৩০৫৩ দিন
  4. ৩০৩৫ দিন
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:

- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা বইয়ের নাম ‘৩০৫৩ দিন’।
- বইটি প্রকাশিত হয় ২০১৮ সালে।
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা বিভাগের তদারকিতে বইটি প্রকাশিত হয়েছে।
- বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই আমার দেখা নয়াচীন ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ ও দৈনিক কালের কন্ঠ, ৩০ জুলাই, ২০১৮।
৭৯.
‘রূপকল্প ২০২১’ হলো একটি-
  1. বই
  2. স্বপ্ন
  3. পরিকল্পনা
  4. চুক্তি
ব্যাখ্যা
রূপকল্প ২০২১:

- ‘রূপকল্প ২০২১’ হলো একটি পরিকল্পনা।
- রূপকল্প ২০২১ (ভিশন ২০২১ নামেও পরিচিত) ছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার।
- এটি দেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বছরের জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক রূপরেখা হয়ে ওঠে।
- এই নীতিটি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তিগত আশাবাদীতার নীতিমালা হিসাবে সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমের রাষ্ট্রীয় নিপীড়ন, কম খরচে ইন্টারনেটে প্রবেশ, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন এর অন্তভুর্ক্ত।
- এই রূপকল্প ২০২১ হল ২০২১ সালের মধ্যে দেশ কোন অবস্থানে যাবে, এবং এই বছরে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন করবে।
- ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করাও এর অন্যতম প্রধান উদ্দেশ্য।

তথ্যসূত্র - রূপকল্প ২০২১ ওয়েবসাইট।
৮০.
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
  1. ৩টি
  2. ২টি
  3. ৫টি
  4. ৪টি
ব্যাখ্যা
অন্তর্বর্তী ব্যবস্থাগুলো হচ্ছে:
- আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে ৪টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে।

১. গণহত্যা সনদের বিধি-২ অনুযায়ী মিয়ানমারকে তার সীমানার মধ্যে রোহিঙ্গাদের হত্যা, জখম বা মানসিকভাবে আঘাত করা, পুরো জনগোষ্ঠী বা তার অংশবিশেষকে নিশ্চিহ্ন করা এবং তাদের জন্মদান বন্ধের ওপর বিধিনিষেধ আরোপ থেকে অবশ্যই নিবৃত্ত থাকতে হবে।

২. মিয়ানমারকে অবশ্যই তার সীমানার মধ্যে সেনাবাহিনী বা অন্য কোনো অনিয়মিত সশস্ত্র ইউনিট বা তাদের সমর্থনে অন্য কেউ যাতে গণহত্যা সংঘটন, গণহত্যার ষড়যন্ত্র, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে গণহত্যার জন্য উসকানি দেওয়া, গণহত্যার চেষ্টা করা বা গণহত্যার সহযোগী হতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।

৩. গণহত্যা সনদের বিধি ২–এর আলোকে গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব সাক্ষ্যপ্রমাণ রক্ষা এবং তার ধ্বংস সাধনের চেষ্টা প্রতিরোধ করতে হবে।

৪. এই আদেশ জারির দিন থেকে চার মাসের মধ্যে আদালতের আদেশ অনুযায়ী মিয়ানমার যেসব ব্যবস্থা নিয়েছে, তা আদালতকে জানাতে হবে। এরপর থেকে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতি ছয় মাস পরপর এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

তথ্যসূত্র - চ্যানেল আই অনলাইন, ২৪ জানুয়ারি, ২০২০।
৮১.
কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট’?
  1. আইভরি কোস্ট
  2. সিয়েরা লিওন
  3. লাইবেরিয়া
  4. বেনিন
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট:
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'।
- সড়কটির নতুন নামকরণ উপলক্ষে অনুষ্ঠানে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ১৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।
- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।
- এর আগে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম 'বাংলাদেশ অ্যাভিনিউ' রাখা হয়েছে।
- ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে 'বাংলা বাজার অ্যাভিনিউ'।

অন্যদিকে,
- আইভরি কোস্টে 'বাংলাদেশ সড়ক / Bangladesh Road' নামে একটি সড়ক আছে।
- ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- তাছাড়া সিয়েরা লিওনে 'বাংলাদেশ' নামে একটি রাস্তা রয়েছে।
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।

[প্রশ্ন ও অপশন বিবেচনায় আইভরি কোস্ট সবচেয়ে কাছাকাছি হওয়ায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র - প্রথম আলো, ২৭ মার্চ, ২০২৩।
৮২.
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিক কর্তব্য সমূহ আলোচিত হয়েছে?
  1. ৩১ অনুচ্ছেদ
  2. ২১ অনুচ্ছেদ
  3. ৪১ অনুচ্ছেদ
  4. ১১ অনুচ্ছেদ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ২১ নং অনুচ্ছেদে নাগরিক কর্তব্য সমূহ আলোচিত হয়েছে।
- অনুচ্ছেদ ১৯ - সুযোগের সমতা।
- অনুচ্ছেদ ২০ - অধিকার ও কর্তব্যরূপে কর্ম।
- অনুচ্ছেদ ২১ - নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য।
- অনুচ্ছেদ ২২ - নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ।
- অনুচ্ছেদ ২৪ - জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি।
- অনুচ্ছেদ ২৫ - আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১১ - গণতন্ত্র ও মানবাধিকার।
- অনুচ্ছেদ ৩১ - আইনের আশ্রয়-লাভের অধিকার।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৮৩.
সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
ব্যাখ্যা
জাতীয় সংসদ:

- জাতীয় সংসদ  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পীকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৪.
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ -
  1. উত্তরা, নীলফামারী
  2. মেঘনা, মুন্সিগঞ্জ
  3. আদমজী, নারায়ণগঞ্জ
  4. ঈশ্বরদী, পাবনা
ব্যাখ্যা
ইপিজেড:

- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

তথ্যসূত্র - বেজা ওয়েবসাইট।
৮৫.
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. যশোর
  3. ফরিদপুর
  4. গাজীপুর
ব্যাখ্যা
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক:

- শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে অবস্থিত।
- এটি ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
- যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের মাধ্যমে মেধাভিত্তিক অর্থনীতির দ্বার উন্মোচিত হলো।
- দেশে আরও এমন ২৮টি হাইটেক পার্ক স্থাপন করা হবে।
- এসব পার্কে আইসিটি পণ্য উৎপাদিত হবে; যা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে দেশ। 

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১০ ডিসেম্বর ২০১৭।
৮৬.
কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়?
  1. ৫ টাকা
  2. ১০ টাকা
  3. ৫০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা
ব্যাংক নোট:

- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট। 
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৮৭.
মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত?
  1. বরগুনা
  2. বরিশাল
  3. নারায়ণগঞ্জ
  4. পটুয়াখালী
ব্যাখ্যা
নৌকা জাদুঘর:

- সাগর উপকূলীয় জেলা বরগুনায় উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম নৌকা জাদুঘর।
- মুজিববর্ষ উপলক্ষ্যে নির্মিত এ জাদুঘরের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’।
- দেশ বিদেশের বাহারি নকশার একশ’টি নৌকার অনুকৃতি নিয়ে এ জাদুঘরের যাত্রা শুরু। 
- শহরের প্রাণকেন্দ্রে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ৭৮ শতাংশ জমি জুড়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।
- বিশাল নৌকার আদলে তৈরি এ জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফুট এবং প্রস্থ ৩০ ফুট।
- এ জাদুঘরে থাকবে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু বিনোদন কেন্দ্র এবং ফুট কোটসহ নানা আয়োজন।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ৩১ ডিসেম্বর ২০২০।
৮৮.
বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?
  1. ৪০ তম
  2. ৫৭ তম
  3. ৬৭ তম
  4. ৩৭ তম
ব্যাখ্যা
মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ:

- ১৯৫৭ সালের ৪ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্যাটেলাইট স্পুটনিক- ১।
- একই বছরের দোসরা নভেম্বর স্পুটনিক-২ নামের আরো একটি কৃত্রিম উপগ্রহ পাঠায় রাশিয়া।
- পরের বছর এক্সপ্লোরার-১ নামের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্যদিয়ে মহাকাশ জয়ের দ্বিতীয় দেশের গৌরব অর্জন করে যুক্তরাষ্ট্র।
- রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর ১৯৬৫ সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে সক্ষম হয় ফ্রান্স।
- ১৯৭০ সালে একই গৌরব অর্জন করে জাপান।
- বাংলাদেশের আগে সবশেষ এ তালিকায় যুক্ত হয় কোস্টারিকার নাম।
- ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপনের গৌরব অর্জন করলো বাংলাদেশ।

তথ্যসূত্র - সময় নিউজ, ১২ মে ২০১৮।
৮৯.
‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগোলিক নাম?
  1. টেকনাফ
  2. কক্সবাজার
  3. খুলনা
  4. কুয়াকাটা
ব্যাখ্যা
কুয়াকাটা:

- কুয়াকাটা নৈসর্গিক শোভামন্ডিত পর্যটন কেন্দ্র।
- বঙ্গোপসাগরের তটে অবস্থিত কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যান্ত অবলোকন করা যায়।
- বাংলাদেশের সর্ব দক্ষিণে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে কুয়াকাটার অবস্থান।
- পূর্বে গজমতির সংরক্ষিত বনাঞ্চল, পশ্চিমে কুয়াকাটার বনভূমি, উত্তরে কলাপাড়া জনপদ ও দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর।
- কুয়াকাটার স্থানীয় নাম সাগর কন্যা।
- কুয়াকাটা সাগর-সৈকতের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার আর প্রস্থে প্রায় ৩ কিলোমিটার।
- কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের নিকট একটি তীর্থ স্থান।
- তারা রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমাতে কুয়াকাটার পবিত্র সৈকতে স্নানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৯০.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ২৭ তম
  2. ২৮ তম
  3. ২৯ তম
  4. ৩০ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।