পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ১৯ টপিক: - বর্গমূল, - দিক ও দূরত্ব নির্ণয়, - যৌক্তিক সংখ্যা - দর্পন চিত্র, - ঘড়ির সময় নির্ণয়, - দিন ও বয়স নির্ণয় [Live Class –20 & 21]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
০.০২৮৯ এর বর্গমূল কত?
  1. ১৭ 
  2. ০.১৭ 
  3. ০.০১৭ 
  4. ০.০০১৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০২৮৯ এর বর্গমূল কত?

সমাধান:
√(০.০২৮৯)
= √{(০.০২৮৯ × ১০০০০)/১০০০০}
= √(২৮৯/১০০০০)
= ১৭/১০০
= ০.১৭ 

.
মশিউর তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে গেলো এবং অতঃপর পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?
  1. ৭ কি.মি 
  2. ১২ কি.মি 
  3. ১৭ কি.মি 
  4. ২৩ কি.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: মশিউর তার বাড়ির সামনের একটি নির্দিষ্ট বিন্দু থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে গেলো এবং অতঃপর পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে গেলো। যাত্রা শুরুর স্থান থেকে সে এখন কত দূরত্বে আছে?

সমাধান:

ধরি,
যাত্রা শুরুর স্থান A থেকে উত্তর দিকে ৮ কি.মি হেঁটে B বিন্দুতে পৌছায়।
সেখান থেকে পূর্বদিকে ১৫ কি.মি দৌড়ে C বিন্দুতে পৌছায়।

AB = ৮ কি.মি
BC = ১৫ কি.মি
AC = ?

এখন,
AC = AB + BC
⇒ AC = ১৫ + ৮
⇒ AC = ২২৫ + ৬৪
⇒ AC = ২৮৯
⇒ AC = ১৭

.
নিচের কোন শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না?
  1. TOOTS
  2. MAAM
  3. MOMB
  4. KITES
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না?

সমাধান:
MAAM  শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না।



আয়নায় প্রতিফলিত হলে পরিবর্তন হয় না এমন বর্ণগুলো হলো-
A, H, I, M, O, T, U, V, W, X, Y

.
একটি এনালগ ঘড়িতে সাড়ে চারটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৪০° 
  2. ৪৫° 
  3. ৫৫° 
  4. ৬০° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে সাড়ে চারটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার সময় = ৪
মিনিটের সময় = ৩০ 

∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
= ।(১১ × ৩০) - (৬০ × ৪)।/২ 
= ।(৩৩০ - ২৪০)।/২
= ।৯০।/২ 
= ৪৫° 

.
যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
  1. শনিবার 
  2. মঙ্গলবার 
  3. সোমবার 
  4. বুধবার 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুদিন শুক্রবার হলে আজ হলো বুধবার ।
সুতরাং গতকাল ছিলো মঙ্গলবার। 

মঙ্গলবার (গতকাল) - বুধবার (আজ) - বৃহস্পতিবার (আগামীকাল) - শুক্রবার (আগামী পরশুদিন)

.
৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?
  1. ১৪৪ টি 
  2. ১৮০ টি 
  3. ২৫৬ টি 
  4. ৪২৪ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২৪১৬ টি গাছের চারাকে বর্গাকারে রোপণ করতে গিয়ে দেখা যায় ১৬ চারা অবশিষ্ট আছে। প্রতি সারিতে কতটি করে গাছ রোপণ করা হয়েছে?

সমাধান:
যেহেতু ১৬ টি চারা অবশিষ্ট রয়েছে, 
সুতরাং রোপণ করা চারার সংখ্যা = ৩২৪১৬ - ১৬ = ৩২৪০০ টি 

আবার,
চারাগুলো বর্গাকারে রোপণ করায় সারির সমান সংখ্যক চারা রোপণ করা হয়েছে।
ধরি,
প্রতি সারিতে রোপণ করা চারার সংখ্যা = ক টি 

∴ ক= ৩২৪০০
⇒ ক = ১৮০ টি 

.
ভোরবেলা আপনি একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালেন। খুঁটির ছায়াটি সরাসরি আপনার উপর পড়লো। অতপর আপনি আপনার ডানদিকে ঘুরলেন। আপনি এখন কোনমুখী হয়ে আছেন?
  1. উত্তরদিক 
  2. পূর্বদিক 
  3. পশ্চিমদিক 
  4. দক্ষিণদিক 
ব্যাখ্যা

প্রশ্ন: ভোরবেলা আপনি একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালেন। খুঁটির ছায়াটি সরাসরি আপনার উপর পড়লো। অতপর আপনি আপনার ডানদিকে ঘুরলেন। আপনি এখন কোনমুখী হয়ে আছেন?

সমাধান:

ভোরবেলা একটি খুঁটির সামনে মুখোমুখি দাঁড়ালে খুঁটির ছায়া আপনার সরাসরি উপরে পড়লে আপনি পূর্বদিকে মুখ করে আছেন।
অতঃপর আপনার ডানদিকে ঘুরলে আপনার দিক হবে দক্ষিণ দিক। 

.
আপনি একটি আয়নার ১ গজ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?
  1. ২ ফুট 
  2. ৩ ফুট 
  3. ৪ ফুট 
  4. ৬ ফুট 
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি একটি আয়নার ১ গজ সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছেন, আয়নাতে আপনার প্রতিবিম্বটি আপনার থেকে কতফুট দূরে থাকবে?

সমাধান:

আপনি আয়নার ১ গজ বা ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নাতে আপনার প্রতিবিম্বটি হবে আয়না থেকে ৩ ফুট দূরে।

অর্থাৎ আপনার থেকে আয়নায় আপনার প্রতিবিম্বটির দূরত্ব হবে,
= আপনার থেকে আয়নার দূরত্ব + আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব
= ৩ ফুট + ৩ ফুট
= ৬ ফুট 

.
কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?
  1. শনিবার 
  2. রবিবার 
  3. সোমবার 
  4. মঙ্গলবার 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?

সমাধান:
২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার ।

২৯ সেপ্টেম্বর - ২৬ আগস্ট
= ৫ + ২৯ দিন = ৩৪ দিন 
= (৩৫ - ১) দিন 
= (৫ × ৭) - ১ 
= মঙ্গলবার - ১ দিন 
= সোমবার  

১০.
(১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?
  1. ১ 
  2. ২ 
  3. ৪ 
  4. ৯  
ব্যাখ্যা

প্রশ্ন: (১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?

সমাধান:
(১৮) 
= (২ × ৯)
= (২ × ৩)
= ২ × ৩১৪
কোনো সংখ্যার ঘাত জোড় সংখ্যা হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। 
১৪ সংখ্যাটি পূর্ণবর্গ।

কিন্তু ২এর ঘাত বিজোড় হওয়ায় সেটি পূর্ণবর্গ নয়।
তবে ২ কে ২ দ্বারা গুণ করলে গুণফল হবে,
(২ × ২)
= ২ যা পূর্ণবর্গ সংখ্যা।

অর্থাৎ (১৮) এর সাথে সর্বনিম্ন ২ দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। 

১১.
রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?
  1. পূর্ব
  2. উত্তর-পূর্ব 
  3. দক্ষিণ-পশ্চিম 
  4. দক্ষিণ-পূর্ব 
ব্যাখ্যা

প্রশ্ন: রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটল এবং ডানদিকে ৯০° ঘুরে আরো ১ কি.মি. হাঁটল। রাহাতের মুখ এখন কোনদিকে?

সমাধান:

রাহাত দক্ষিণ দিকে ১ কি.মি. যাওয়ার পর ডানদিকে ১৩৫° ঘুরে সোজা ১ কি.মি. হাঁটলে তার দিক হবে উত্তর-পশ্চিম। 
এরপর ডানদিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব দিকে ১ কি.মি. হাঁটল। 

সুতরাং রাহাতের মুখ এখন উত্তর-পূর্ব দিকে। 

১২.
২০৪১ সালের ৭ জানুয়ারি সোমবার হলে ঐ বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী বারে পালিত হবে?
  1. সোমবার 
  2. মঙ্গলবার 
  3. বৃহস্পতিবার
  4. শনিবার 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০৪১ সালের ৭ জানুয়ারি সোমবার হলে ঐ বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী বারে পালিত হবে?

সমাধান:
২০৪১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বৃহস্পতিবার । 

জানুয়ারি মাস = ৩১ দিন 
∴ ৩১ জানুয়ারি - ৭ জানুয়ারি = ২৪ দিন 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস = ২১ ফেব্রুয়ারি 

অর্থাৎ মধ্যবর্তী দিনসংখ্যা = ২৪ + ২১ = ৪৫ দিন 

৭ ) ৪৫ ( ৬
     ৪২
____________
      ৩ 

ভাগশেষ = ৩

∴ ৭ জানুয়ারি সোমবার হলে ২১ ফেব্রুয়ারি হবে = সোমবার + ৩ দিন = বৃহস্পতিবার 

১৩.
কোনো সংখ্যার বর্গ তার বর্গমূল অপেক্ষা ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
  1. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার বর্গ তার বর্গমূল অপেক্ষা ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

সমাধান:
এক্ষেত্রে অপশন টেস্ট করা শ্রেয়।

৯ সংখ্যাটির বর্গ = ৯২ = ৮১

৯ এর বর্গমূল = √৯ = ৩

বর্গ ও বর্গমূলের পার্থক্য = ৮১ - ৩ = ৭৮

অর্থাৎ সংখ্যাটি = ৯ 

১৪.
P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
  1. উত্তর 
  2. পূর্ব 
  3. দক্ষিণ 
  4. পশ্চিম 
ব্যাখ্যা

প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?

সমাধান:

দেওয়া আছে,
P এর অবস্থান Q এর উত্তরে 
Q এর অবস্থান R এর পশ্চিমে
S এর অবস্থান P এর পূর্বে

অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।

R এর অবস্থান হবে S এর  দক্ষিণদিকে।