পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
Exam 6 Topic: Part - I: Office Management Importance, methods of office Management, co-ordination of various departments, filing and indexing, preparation of reports and Commercial documents, Meetings and resolutions, company/ corporate secretary. Source: Class – 5, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
“Office management is a task of planning, coordination, motivating the efforts of others towards the specific objectives in the office.” — Whose definition is this?
(“অফিস ব্যবস্থাপনা হলো অফিসের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সমন্বয় এবং কর্মীদের সেই লক্ষ পুরণ করতে অনুপ্রেরনা দেয়া।” — উক্তিটি কার?)
  1. Leffingwell & Robinson
  2. J.C. Denyer
  3. George R. Terry
  4. Houser & Tricker
সঠিক উত্তর:
George R. Terry
উত্তর
সঠিক উত্তর:
George R. Terry
ব্যাখ্যা

Office Management এর কিছু বিখ্যাত সংজ্ঞা:
১) George R. Terry
“Office management is a task of planning, coordination, motivating the efforts of others towards the specific objectives in the office.”
অনুবাদ: “অফিস ম্যানেজমেন্ট হলো অফিসের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা তৈরি এবং কর্মীদের সেই লক্ষ পূরণের জন্য অনুপ্রাণিত করা।”

২) Leffingwell and Robinson
Office management is that branch of the art and science of management which is concerned with the efficient performance of office work whenever and wherever that work is to be done.”
অনুবাদ: “অফিস ম্যানেজমেন্ট হলো ম্যানেজমেন্টের শিল্প ও বিজ্ঞানের সেই শাখা যা প্রতিষ্ঠানের অফিস সংক্রান্ত কাজ দক্ষতার সাথে সম্পাদন করার সঙ্গে জড়িত—যেখানেই এবং যখনই কাজটি করতে হোক না কেন।”

৩) J.C. Denyer
“Office management is the organization of office activities in order to achieve specified objectives and to create the most favorable conditions for their achievement.”
অনুবাদ: “অফিস ম্যানেজমেন্ট হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অফিসের কার্যক্রম সংগঠিত করা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে উপযোগী পরিবেশ সৃষ্টি করা।”

৪) Institute of Administrative Management, England
Office management is that branch of administration which is concerned with services of obtaining, recording, and analyzing information, planning and communication to secure the efficient performance of business.”
অনুবাদ: “অফিস ম্যানেজমেন্ট হলো প্রশাসনের সেই শাখা যা তথ্য সংগ্রহ, রেকর্ড, বিশ্লেষণ, পরিকল্পনা ও যোগাযোগ সম্পর্কিত কাজের সঙ্গে জড়িত, যার মাধ্যমে ব্যবসার কার্যক্রম দক্ষভাবে সম্পাদন করা সম্ভব হয়।”

৫) Houser & Tricker
Office management is the work of planning, organizing, coordinating and controlling office activities to achieve the best results with the least cost, effort and wastage.”
অনুবাদ: “অফিস ম্যানেজমেন্ট হলো অফিসের কার্যক্রম পরিকল্পনা, সংগঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, যাতে সর্বনিম্ন খরচ, প্রচেষ্টা ও অপচয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা যায়।”

Source: Office Management by ড. আব্দুল আউয়াল খান, মোহাম্মদ মাসুম বিল্লাহ।

.
“An office is the administrative centre of a business. The purpose of an office has been defined as the task of planning, communication and record.” — Whose definition is this?
(“অফিস হলো ব্যবসার প্রশাসনিক কেন্দ্র। অফিসের উদ্দেশ্য হলো পরিকল্পনা, যোগাযোগ ও রেকর্ড সংরক্ষণ।” — উক্তিটি কার?)
  1. Mills & Standing Ford
  2. Littlefield & Rachel
  3. Leffingwell & Robinson
  4. Charles O. Libbey
সঠিক উত্তর:
Mills & Standing Ford
উত্তর
সঠিক উত্তর:
Mills & Standing Ford
ব্যাখ্যা

Office সম্পর্কিত স্কলারদের কিছু সংজ্ঞা
১) Mills & Standing Ford
An office is the administrative centre of a business. The purpose of an office has been defined as the task of planning, communication and record.”
অনুবাদ: “একটি অফিস হলো ব্যবসার প্রশাসনিক কেন্দ্র। অফিসের উদ্দেশ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে পরিকল্পনা, যোগাযোগ ও রেকর্ড সংরক্ষণের কাজ হিসেবে।”
---
২) Random Hours Dictionary
“An office is a place where business is transacted, professional service is available.”
বাংলা অনুবাদ: “অফিস হলো এমন একটি স্থান যেখানে ব্যবসায়িক লেনদেন হয় এবং পেশাদার সেবা পাওয়া যায়।”
---
৩) Littlefield and Rachel
“Office is a unit where relevant records for the purpose of control, planning and efficient management of the organization are prepared, handled or preserved. Office provides facilities for internal and external communication and coordinates activities of different departments of the organization.”
অনুবাদ: “অফিস হলো এমন একটি ইউনিট যেখানে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় রেকর্ড প্রস্তুত, সংরক্ষণ বা পরিচালনা করা হয়। অফিস অভ্যন্তরীণ ও বহিরাগত যোগাযোগের সুবিধা প্রদান করে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যক্রমকে সমন্বয় করে।”
---
৪) Leffingwell and Robinson
“The essential feature of the office is the work itself, not who does it or where it is done. If it is office or clerical work in one place, it is office or clerical work everywhere regardless of where the work is done or who does it.”
অনুবাদ: “অফিসের মৌলিক বৈশিষ্ট্য হলো অফিস নিজেই একটা কাজ—এটি কে করছে বা কোথায় করা হচ্ছে তা নয়। যদি কোনো জায়গায় অফিস বা ক্লারিক্যাল কাজ হয়, তবে সেটা অফিসই কাজই, যেখানেই করা হোক বা যেই করুক।”
---
৫) Charles O. Libbey
“The office is not in one place; no matter how much we centralize its services, there will still be office work at the point of use. Some enterprise are almost all office. The activities of the office do not, strictly speaking, constitute a function, they are parts of all functions.
অনুবাদ: “অফিস এক জায়গায় সীমাবদ্ধ নয় যতই এর সেবা কেন্দ্রীভূত করা হোক না কেন। কিছু প্রতিষ্ঠান প্রায় পুরোপুরি অফিস নির্ভর। অফিস কার্যক্রম কোনো একক ফাংশন নয়, বরং সব ফাংশনেরই একটি অংশ।”
-----
৬) Leffingwell and Robinson (again, extended view)
“A well-organized office makes it possible for the management to plan its operations intelligently, to put its plans into effect surely, to follow their progress currently, to determine their effectiveness promptly, to appraise the results without delay and to coordinate all the activities of the business.”
বাংলা অনুবাদ: “একটি সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনাকে বুদ্ধিমত্তার সাথে কার্যক্রম পরিকল্পনা করতে, পরিকল্পনাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে, অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে, কার্যকারিতা দ্রুত নির্ধারণ করতে, ফলাফল মূল্যায়ন করতে এবং ব্যবসার সব কার্যক্রম সমন্বয় করতে সক্ষম করে।”

source: Office Management

.
Which of the following is a Routine Work of office management?(নিচের কোনটি অফিস ব্যবস্থাপনার নিয়মিত কার্যাবলি?)
  1. Planning (পরিকল্পনা)
  2. Data Collection (তথ্য সংগ্রহ)
  3. Supervision (তত্ত্বাবধান)
  4. Policy Formulation (নীতিনির্ধারণ)
সঠিক উত্তর:
Data Collection (তথ্য সংগ্রহ)
উত্তর
সঠিক উত্তর:
Data Collection (তথ্য সংগ্রহ)
ব্যাখ্যা
অফিস ম্যানেজমেন্টের নিয়মিত কার্যাবলি (Routine Works) :

ছোট-বড় সব ধরণের অফিসেই এমন কিছু কাজ আছে যেগুলি প্রতিনিয়ত সম্পন্ন করতে হয়, সে সব কাজসমূহকে নিয়মিত কার্যাবলি বলে। একটি অফিসের নিয়মিত কার্যাবলি নিম্নরূপঃ

১। তথ্য সংগ্রহ (Data Collection): প্রতিষ্ঠানের প্রয়োজন হয় এমন সব তথ্য বিভিন্ন উৎস হতে নিয়মিত অফিসকে সংগ্রহ করতে হয়।

২। রুটিন তৈরিকরণ (Preparing schudule): অফিসের দৈনন্দিন কার্যাবলি সম্পাদনের জন্য একটি সংক্ষিপ্ত সূচিপত্র প্রস্তুত করা হয় যাকে রুটিন বলে।

৩। তথ্য প্রক্রিয়াজাতকরণ (Data processing) : অফিস কর্তৃক সংগৃহীত সকল তথ্যই প্রতিষ্ঠানের প্রয়োজনে আসে না। আবার যেভাবে সংগ্রহ করা হয় ঠিক সেইভাবেই সংরক্ষণও করা যায় না। সেজন্য প্রয়োজন হয় তথ্য প্রক্রিয়াজাতকরণ।

৪। তথ্য নথিভুক্তকরণ (Data entry): বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এবং সংগৃহীত বিভিন্ন তথ্য ব্যবহার উপযোগি করার জন্য তথা ভবিষ্যতের কাজের জন্য সংগৃহীত তথ্যসমূহ নথিভুক্ত করতে হয়।

৫। তথ্য সরবরাহকরণ (Data supply): সংরক্ষিত তথ্য ভবিষ্যতে প্রয়োজনের সময় যথাস্থানে সরবরাহ করা আবশ্যক। আর এ কাজটিও অফিসই সম্পন্ন করে থাকে।

৬। যোগাযোগ (Communication): প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ সাধন অফিস কার্যের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে এবং বহির্বিশ্বের সাথে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করা অফিসের অন্যতম কার্য।

৭। মনিহারি (Stationary): প্রতিদিনের অফিসিয়াল কাজ করতে বিভিন্ন ধরনের মনিহারি দ্রব্যের দরকার হয়। এসব মনিহারি দ্রব্যের সংগ্রহ ও সংরক্ষণের কাজটি অফিস করে থাকে।

৮। আসবাবপত্র সংরক্ষণ (Looking after furniture): অফিস কাজে ব্যবহৃত আসবাবপত্র সংগ্রহ ও সংরক্ষণের কাজ অফিস করে থাকে।

৯। হিসাব সংরক্ষণ (Keeping accounts): অফিস পরিচালনায় প্রতিনিয়ত যেসব ব্যয়সমূহ সংঘটিত হয়ে থাকে ঐ সব ব্যয়সমূহের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এগুলোর সঠিক হিসাব সংরক্ষণ করাও অফিসের নিয়মিত কার্যাবলির একটি।

১০। প্রচার ও বিজ্ঞাপন (Advertisement and publicity): প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে উন্নতি বিধানের জন্য উপযুক্ত নিরবিচ্ছিন্ন প্রচার ও বিজ্ঞাপন প্রয়োজন। তাই অফিসকে এ বিষয়ে বিভিন্ন কার্য সম্পাদন করতে হয়।

Source: Office Management by ড. আব্দুল আউয়াল খান, মোহাম্মদ মাসুম বিল্লাহ
.
Which of the following is an Administrative Work of Office Management? (নিচের কোনটি অফিস ব্যবস্থাপনার প্রশাসনিক কার্যাবলি?)
  1. Data Processing (তথ্য প্রক্রিয়াকরণ)
  2. Communication (যোগাযোগ)
  3. Policy Formulation (নীতিনির্ধারণ)
  4. Stationary Management (মালপত্র/স্টেশনারি ব্যবস্থাপনা)
সঠিক উত্তর:
Policy Formulation (নীতিনির্ধারণ)
উত্তর
সঠিক উত্তর:
Policy Formulation (নীতিনির্ধারণ)
ব্যাখ্যা
অফিস ব্যবস্থাপনার প্রশাসনিক কার্যাবলি (Administrative Works) 

কোন প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন সংক্রান্ত যে-সকল কার্য সম্পন্ন করা হয়, তাকে প্রশাসনিক কার্যাবলি বলে। একটি অফিসের প্রশাসনিক কার্যাবলি নিম্নরূপ:

১। পরিকল্পনা প্রণয়ন (Planning): প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অফিসকে কাজের একটি পূর্ব-পরিকল্পনা প্রণয়ন করতে হয়।

২। সংগঠন (Organizing): প্রণীত পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য দরকার একটি সংগঠনের। আর তাই, পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি সংগঠন দাঁড় করানো অফিসের প্রশাসনিক কাজের মধ্যে অন্যতম একটি কাজ।

৩। নিয়ন্ত্রণ (Controlling): পরিকল্পিত কার্যাবলি সঠিকভাবে সম্পাদিত হলো কিনা এবং এর মধ্যে যদি কোন ত্রুটি দেখা দেয় তাহলে তা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। অফিসকে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়।

৪। সমন্বয়সাধন (Coordination): অফিসকে যাবতীয় জটিল কার্য সম্পাদনের মাধ্যমে যথাযথ ভূমিকা রাখতে হয়। আর তাই অফিসের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করাও অফিসের অন্যতম একটি কাজ।

৫. প্রেষণা দান (Motivation): অফিস কর্মী যাতে ঠিকমত কাজ করে, কাজে উৎসাহ পায় এবং ঠিকমত কাজের পারিশ্রমিক পায় সেজন্য বিভিন্ন প্রকার আর্থিক ও অনার্থিক প্রেষণা দান করা অফিস-এর কাজ।

৬। কর্মী সংগ্রহ ও নিয়োগ (Employee collection and recruitment): পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দরকার কর্মী। তাই অফিসকে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় দক্ষ কর্মী সংগ্রহ করে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নিয়োগ করাও অফিসের কাজ।

৭। কর্মী নির্বাচন (Employee selection): প্রতিটি বৃহৎ প্রতিষ্ঠানে যথাযথ একটি শ্রমিক কর্মী বিভাগ থাকে। এ বিভাগের প্রধান কাজ হলো বিভিন্ন উৎস থেকে কর্মী নির্বাচন এবং নিয়োগদানের ব্যবস্থা করা।

৮। প্রশিক্ষণ (Training): প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদেরকে আরো দক্ষ ও উপযুক্ত কর্মীরূপে গড়ে তোরার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা অফিস প্রশাসনের কাজ।

৯। সম্পদ সংগ্রহ ও হেফাজতকরণ (Collection and protection of assets): অফিসের উদ্দেশ্য অর্জন

এবং পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করা এবং প্রতিষ্ঠানের এ সকল স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করাও অফিসের কাজ।

১০। মূলধন সংগ্রহ (Capital collection): মূলধন বলতে ব্যবসায়ের বিনিয়োগকৃত অর্থবে বুঝায়। কোন ব্যক্তি তার সম্পদের যে অংশ আয় সংগ্রহের নিমিত্তে কাজে লাগায় তাকেই মূলধন সংগ্রহ বলা হয়।

১১। অফিস ফরম ও মনিহারি দ্রব্যাদির নিয়ন্ত্রণ (Selection and purchase of office materials) : অফিসের কার্য সহজে পরিচালনা করার জন্য বহুবিধ ফরম ব্যবহার করা হয়। এসব ফরম যাতে যথেচ্ছা ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখা অফিসের দায়িত্ব।

১২। ঝুঁকি গ্রহণ (Risk taking): বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষে ঝুঁকি গ্রহণ করাও অফিসের কাজ।

১৩। বাজেট প্রণয়ন (Budgeting): একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট প্রণয়ন করাও অফিস প্রশাসনের কাজ।

Source: Office Management by ড. আব্দুল আউয়াল খান, মোহাম্মদ মাসুম বিল্লাহ
.
Office management helps in cost control by— (অফিস ম্যানেজমেন্ট ব্যয় নিয়ন্ত্রণে সাহায্য করে—)
  1. Maximizing employee overtime (কর্মচারীদের ওভারটাইম বাড়িয়ে)
  2. Ensuring optimum use of resources (সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে)
  3. Reducing market competition (বাজারে প্রতিযোগিতা কমিয়ে)
  4. Avoiding external audits (বাহ্যিক নিরীক্ষা এড়িয়ে)
সঠিক উত্তর:
Ensuring optimum use of resources (সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে)
উত্তর
সঠিক উত্তর:
Ensuring optimum use of resources (সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে)
ব্যাখ্যা

অফিস ম্যানেজমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য হলো খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো। এটি করা হয় সম্পদ (resources) যেমন—সময়, কর্মীশক্তি, কাগজপত্র, টেকনোলজি, অর্থ—এসবের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।

.
One of the hidden outcomes of effective office management is— (কার্যকর অফিস ম্যানেজমেন্টের একটি সুপ্ত ফলাফল হলো—)
  1. Increase in taxation (কর বৃদ্ধি)
  2. Reduction in employee stress (কর্মচারীদের মানসিক চাপ হ্রাস)
  3. Expansion of product line (পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি)
  4. Rise in production cost (উৎপাদন খরচ বৃদ্ধি)
সঠিক উত্তর:
Reduction in employee stress (কর্মচারীদের মানসিক চাপ হ্রাস)
উত্তর
সঠিক উত্তর:
Reduction in employee stress (কর্মচারীদের মানসিক চাপ হ্রাস)
ব্যাখ্যা
অফিস ম্যানেজমেন্টের মূল কাজ:

কাজকে সুশৃঙ্খলভাবে সংগঠিত করা
সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করা
কাজের পুনরাবৃত্তি (duplication) কমানো
সমন্বয় (coordination) বজায় রাখা

এর ফলে 

খরচ নিয়ন্ত্রণ
উৎপাদনশীলতা বৃদ্ধি
সময়ের সঠিক ব্যবহার হয়

অপ্রত্যক্ষ (Hidden) প্রভাব:

যখন কাজ পরিকল্পিতভাবে ও পরিষ্কার দায়িত্ব বণ্টন অনুযায়ী হয়, তখন কর্মচারীরা বিভ্রান্ত হয় না। এবং এতে মানসিক চাপ হ্রাস পায়।
.
Which type of office is also known as the Reception of a company? (কোন ধরণের অফিসকে প্রতিষ্ঠানের রিসেপশন বলা হয়?)
  1. Virtual Office (ভার্চুয়াল অফিস)
  2. Back Office (ব্যাক অফিস)
  3. Front Office (ফ্রন্ট অফিস)
  4. Middle Office (মিডল অফিস)
সঠিক উত্তর:
Front Office (ফ্রন্ট অফিস)
উত্তর
সঠিক উত্তর:
Front Office (ফ্রন্ট অফিস)
ব্যাখ্যা
Front Office (ফ্রন্ট অফিস)

 Front Office হলো প্রতিষ্ঠানের প্রথম যোগাযোগ কেন্দ্র বা রিসেপশন।

মূল কাজ:

-ভিজিটর বা অতিথি গ্রহণ ও তথ্য দেওয়া
-গ্রাহকদের প্রশ্নোত্তর পরিচালনা করা
-কল, ইমেইল বা বার্তা গ্রহণ করা
-বহিরাগতদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ স্থাপন করা

গুরুত্ব: এটি প্রতিষ্ঠানের “first impression” তৈরি করে। গ্রাহকের সন্তুষ্টি অনেকাংশে Front Office-এর আচরণের উপর নির্ভর করে।
---

সোর্স: সত্যবামা স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিস, অফিস ম্যানেজমেন্ট, রিসোর্স
.
Which type of office operates without a fixed physical space, but functions through telecommunication and digital tools? (কোন ধরণের অফিসে স্থায়ী জায়গা নেই, কিন্তু টেলিকমিউনিকেশন ও ডিজিটাল টুলসের মাধ্যমে কাজ পরিচালিত হয়?)
  1. Front Office (ফ্রন্ট অফিস)
  2. Back Office (ব্যাক অফিস)
  3. Electronic Office (ইলেকট্রনিক অফিস)
  4. Virtual Office (ভার্চুয়াল অফিস)
সঠিক উত্তর:
Virtual Office (ভার্চুয়াল অফিস)
উত্তর
সঠিক উত্তর:
Virtual Office (ভার্চুয়াল অফিস)
ব্যাখ্যা
Virtual Office (ভার্চুয়াল অফিস)

Virtual Office হলো এমন একটি অফিস যার স্থায়ী ভবন নেই। কাজ হয় টেলিকমিউনিকেশন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে।

মূল কাজ:

-কর্মীরা বাড়ি, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট বা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারে
-ক্লাউড সিস্টেম, ভিডিও কনফারেন্স, অনলাইন ডাটাবেস ব্যবহার
- মেইলিং অ্যাড্রেস, ফোন সাপোর্ট, রিমোট সেক্রেটারি সার্ভিস দেওয়া যায়

গুরুত্ব: খরচ কম, সময় বাঁচে এবং কর্মীরা নমনীয়ভাবে কাজ করতে পারে (Remote Work)।

সোর্স: সত্যবামা স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিস, অফিস ম্যানেজমেন্ট, রিসোর্স
.
Manual methods of office management mainly rely on— (অফিস ম্যানেজমেন্টের ম্যানুয়াল পদ্ধতি প্রধানত নির্ভর করে—)
  1. Cloud storage (ক্লাউড স্টোরেজ)
  2. Communication software (যোগাযোগ সফটওয়্যার)
  3. ERP systems (ইআরপি সিস্টেম)
  4. Paper-based systems (কাগজ-ভিত্তিক সিস্টেম)
সঠিক উত্তর:
Paper-based systems (কাগজ-ভিত্তিক সিস্টেম)
উত্তর
সঠিক উত্তর:
Paper-based systems (কাগজ-ভিত্তিক সিস্টেম)
ব্যাখ্যা
Manual methods of office management বলতে বোঝানো হয় সেই সমস্ত অফিস কার্যক্রম, যেখানে আধুনিক ডিজিটাল টুলস বা স্বয়ংক্রিয় (automated) সিস্টেম ব্যবহার করা হয় না। বরং—

-রেজিস্টার, খাতা, ফাইল, লেজার, ডায়েরি, নথি-ফাইলিং ক্যাবিনেট ইত্যাদি কাগজ-ভিত্তিক পদ্ধতির উপর নির্ভর করা হয়।

-অফিসের লেনদেন, সিদ্ধান্ত, ও নথি সংরক্ষণ করা হয় হাতে লেখা রেকর্ডের মাধ্যমে।

যেমন: হাজিরা খাতা, নগদ লেনদেন রেজিস্টার, লেজার বুক, ইনভয়েস কপি, চিঠিপত্র সংরক্ষণ—এসবই ম্যানুয়াল অফিস ম্যানেজমেন্টের অংশ।

মূল বৈশিষ্ট্য (Features of Manual Office Management):

1. Paper-based record keeping (কাগজে নথি রাখা হয়)

2. Human involvement is high (মানবিক অংশগ্রহণ বেশি)

3. Time-consuming & error-prone (সময়সাপেক্ষ এবং ভুল হওয়ার ঝুঁকি বেশি)

4. Low cost of technology (প্রযুক্তির খরচ নেই/কম)

5. Useful for small offices (ছোট অফিসের জন্য সহজলভ্য)

সূত্র : Denyer, J.C. Office Management
১০.
A disadvantage of automated office management is— (স্বয়ংক্রিয় অফিস ম্যানেজমেন্টের একটি অসুবিধা হলো—)
  1. High initial cost and training (প্রাথমিক খরচ ও প্রশিক্ষণ ব্যয় বেশি)
  2. Increased paperwork (কাগজপত্র বৃদ্ধি)
  3. Low efficiency (দক্ষতা কম)
  4. Poor accuracy (ভুল বেশী)
সঠিক উত্তর:
High initial cost and training (প্রাথমিক খরচ ও প্রশিক্ষণ ব্যয় বেশি)
উত্তর
সঠিক উত্তর:
High initial cost and training (প্রাথমিক খরচ ও প্রশিক্ষণ ব্যয় বেশি)
ব্যাখ্যা

Automated office management বলতে বোঝায় অফিসের কাজকে কম্পিউটার, সফটওয়্যার, ক্লাউড সিস্টেম, ERP (Enterprise Resource Planning), MIS (Management Information System) ইত্যাদির মাধ্যমে স্বয়ংক্রিয় করা।
- এতে efficiency, speed, accuracy বেড়ে যায়।

মূল অসুবিধা (Disadvantages of Automated Office Management):
1. High initial investment (সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং খরচ বেশি)
2. Training required (কর্মীদের প্রশিক্ষণ ব্যয় ও সময় লাগে)
3. Technical dependency (বিদ্যুৎ/ইন্টারনেট/সার্ভার ডাউন হলে অফিস কাজ থেমে যেতে পারে)
4. Cybersecurity risks (ডাটা চুরি বা হ্যাকিং ঝুঁকি থাকে)

Denyer, J.C. Office Management

১১.
Tools like SharePoint or Google Drive for storing and sharing documents are examples of—
(শেয়ারপয়েন্ট বা গুগল ড্রাইভের মতো ডকুমেন্ট সংরক্ষণ ও শেয়ারিং টুল হলো)
  1. Document Management Software (DMS)
  2. ERP system
  3. Manual record system
  4. Physical filing
সঠিক উত্তর:
Document Management Software (DMS)
উত্তর
সঠিক উত্তর:
Document Management Software (DMS)
ব্যাখ্যা

Document Management Software (DMS) হলো এমন একটি সিস্টেম যা প্রতিষ্ঠানের ডকুমেন্ট বা নথি সংরক্ষণ, সংগঠিত করা, শেয়ার করা, এবং নিরাপদভাবে অ্যাক্সেস করার সুযোগ দেয়।

SharePoint (Microsoft) এবং Google Drive হলো ক্লাউড-ভিত্তিক DMS এর উদাহরণ। এগুলোতে—
ডকুমেন্ট আপলোড করা যায়
অনলাইনে শেয়ার করা যায়
রিয়েল-টাইম collaboration করা যায়
Version control ও access permission ম্যানেজ করা যায়

১২.
Slack and Microsoft Teams are examples of— (Slack এবং Microsoft Teams কোনটির উদাহরণ?)
  1. ERP tools (ইআরপি টুল)
  2. Email and Communication Tools (ইমেইল ও যোগাযোগ টুল)
  3. Manual communication (ম্যানুয়াল যোগাযোগ)
  4. Cloud storage (ক্লাউড স্টোরেজ)
সঠিক উত্তর:
Email and Communication Tools (ইমেইল ও যোগাযোগ টুল)
উত্তর
সঠিক উত্তর:
Email and Communication Tools (ইমেইল ও যোগাযোগ টুল)
ব্যাখ্যা

Slack এবং Microsoft Teams হলো আধুনিক communication & collaboration tools।
এগুলো টিম মেম্বারদের মধ্যে real-time messaging, voice/video calls, file sharing, project collaboration করার সুযোগ দেয়।
Functions of Slack & Microsoft Teams in Office Management

1. Real-time Communication (রিয়েল-টাইম যোগাযোগ)
টিম মেম্বাররা ইনস্ট্যান্ট মেসেজিং, চ্যাট, থ্রেড ব্যবহার করে দ্রুত যোগাযোগ করতে পারে।
ইমেইলের চেয়ে দ্রুত এবং ইন্টার‌্যাকটিভ।

2. Voice & Video Calls (ভয়েস ও ভিডিও কল)
ভার্চুয়াল মিটিং, অনলাইন প্রেজেন্টেশন, টিম ডিসকাশন করা যায়।
Microsoft Teams সরাসরি Outlook Calendar এর সাথে যুক্ত থাকে, তাই মিটিং শিডিউল করা সহজ।

3. File Sharing & Collaboration (ফাইল শেয়ার ও যৌথ কাজ)
ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশীট টিম মেম্বারদের সাথে শেয়ার করা যায়।
Google Drive, OneDrive, SharePoint-এর মতো ক্লাউড স্টোরেজের সাথে ইন্টিগ্রেশন থাকে।

4. Project & Task Management (প্রকল্প ও কাজ ব্যবস্থাপনা)
নির্দিষ্ট চ্যানেল/গ্রুপ তৈরি করে আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলোচনা করা যায়।
To-do লিস্ট, টাস্ক অ্যাসাইনমেন্ট, প্রগ্রেস ট্র্যাকিং করা সহজ হয়।

5. Integration with Other Tools (অন্য টুলসের সাথে সংযুক্তকরণ)
Slack ও Teams একসাথে ERP, CRM, HRM, বা DMS টুলস এর সাথে ইন্টিগ্রেট হতে পারে।
যেমন Trello, Jira, SAP, Google Docs-এর সাথে কানেক্ট করা যায়।

6. Remote Work Support (দূরবর্তী কাজের সহায়তা)
অফিসে না থেকেও টিম সদস্যরা ঘরে বসে কাজ করতে পারে।
Pandemic বা Hybrid office মডেলে এগুলো অপরিহার্য হয়ে উঠেছে।

সোর্স: স্ল্যাক, টিমের ওয়েবসাইট

১৩.
Keeping hard copies in filing cabinets along with digital copies in cloud storage is an example of—
(ফাইল কেবিনেটে হার্ড কপি রাখা এবং তার সাথে ক্লাউড স্টোরেজে ডিজিটাল কপি রাখা—এটি কোনটির উদাহরণ?)
  1. Manual method (ম্যানুয়াল পদ্ধতি)
  2. Automated method (স্বয়ংক্রিয় পদ্ধতি)
  3. Digital transformation (ডিজিটাল রূপান্তর)
  4. Mixed method (মিশ্র পদ্ধতি)
সঠিক উত্তর:
Mixed method (মিশ্র পদ্ধতি)
উত্তর
সঠিক উত্তর:
Mixed method (মিশ্র পদ্ধতি)
ব্যাখ্যা

- অফিস ম্যানেজমেন্টে Mixed Method বলতে বোঝায় যখন ম্যানুয়াল (Paper-based) এবং ডিজিটাল/স্বয়ংক্রিয় (Automated/Cloud-based) – এই দুই ধরনের সিস্টেম একসাথে ব্যবহার করা হয়।

উদাহরণ:
ম্যানুয়াল অংশ: ফাইল কেবিনেটে নথির হার্ড কপি রাখা।
ডিজিটাল অংশ: একই নথির স্ক্যান কপি বা ডিজিটাল ভার্সন Google Drive, SharePoint, বা অন্য ক্লাউড স্টোরেজে রাখা।

১৪.
The biggest advantage of Manual Office Management is—
(ম্যানুয়াল অফিস ম্যানেজমেন্টের সবচেয়ে বড় সুবিধা হলো—)
  1. Very fast and accurate (খুব দ্রুত ও নির্ভুল)
  2. Real-time collaboration (রিয়েল-টাইম সহযোগিতা)
  3. Low cost and easy to use in small offices (কম খরচে ছোট অফিসে সহজে ব্যবহারযোগ্য)
  4. No human error (মানবিক ভুল হয় না)
সঠিক উত্তর:
Low cost and easy to use in small offices (কম খরচে ছোট অফিসে সহজে ব্যবহারযোগ্য)
উত্তর
সঠিক উত্তর:
Low cost and easy to use in small offices (কম খরচে ছোট অফিসে সহজে ব্যবহারযোগ্য)
ব্যাখ্যা

Manual Office Management হলো কাগজ-ভিত্তিক সিস্টেম যেখানে অফিসের নথি, হিসাব, ফাইলিং ইত্যাদি খাতা, রেজিস্টার, কেবিনেট ইত্যাদিতে সংরক্ষণ করা হয়।

- এর  সুবিধা হলো—
খরচ কম (প্রযুক্তি বা সফটওয়্যারের প্রাথমিক বিনিয়োগ লাগে না)
সহজে ব্যবহারযোগ্য (ট্রেনিংয়ের দরকার নেই, যেকেউ ব্যবহার করতে পারে)
ছোট অফিসে কার্যকর যেখানে জটিল ডেটা প্রসেসিংয়ের প্রয়োজন নেই।

Denyer, J.C. Office Management

১৫.
One of the drawbacks of Mixed Method is— (মিশ্র পদ্ধতির একটি অসুবিধা হলো—)
  1. Increases duplication and cost (দ্বৈতকরণ ও খরচ বাড়ায়)
  2. No flexibility (কোনো নমনীয়তা নেই)
  3. High error rate (ভুলের হার বেশি)
  4. No Drawback(কোন অসুবিধা নেই)
সঠিক উত্তর:
Increases duplication and cost (দ্বৈতকরণ ও খরচ বাড়ায়)
উত্তর
সঠিক উত্তর:
Increases duplication and cost (দ্বৈতকরণ ও খরচ বাড়ায়)
ব্যাখ্যা

Mixed Method = Manual (paper-based) + Automated (digital/cloud-based) সিস্টেম একসাথে ব্যবহার।
যেমন: অফিসে হার্ড কপি ফাইল ক্যাবিনেটে রাখা হয়, আবার তার ডিজিটাল কপি ক্লাউডে রাখা হয়।
 এর মূল অসুবিধা:

1. Duplication (দ্বৈতকরণ): একই নথি দুই জায়গায় সংরক্ষণ করতে হয় → কাগজ + ডিজিটাল।
2. Cost (খরচ): কাগজ, ক্যাবিনেট, ক্লাউড স্টোরেজ/সফটওয়্যার—সব মিলিয়ে খরচ বেড়ে যায়।
3. Management complexity (পরিচালনায় জটিলতা): কোন ভার্সন আপডেটেড সেটা ট্র্যাক করা কঠিন হয়।

১৬.
The main role of co-ordination in office management is— (অফিস ম্যানেজমেন্টে কো-অর্ডিনেশনের মূল ভূমিকা হলো—)
  1. Increasing departmental isolation (বিভাগীয় বিচ্ছিন্নতা বাড়ানো)
  2. Limiting communication between teams (টিমগুলোর মধ্যে যোগাযোগ সীমিত করা)
  3. Achieving harmony and common objectives (ঐক্য বজায় রাখা ও সাধারণ লক্ষ্য অর্জন)
  4. Profit maximization(সর্বাধিক মুনাফা অর্জন)
সঠিক উত্তর:
Achieving harmony and common objectives (ঐক্য বজায় রাখা ও সাধারণ লক্ষ্য অর্জন)
উত্তর
সঠিক উত্তর:
Achieving harmony and common objectives (ঐক্য বজায় রাখা ও সাধারণ লক্ষ্য অর্জন)
ব্যাখ্যা

অফিস ম্যানেজমেন্টে Co-ordination এর বিভিন্ন ভূমিকা

1. ঐক্য সৃষ্টি করা (Creating Harmony)
অফিসের বিভিন্ন বিভাগ যেমন—ফাইন্যান্স, HR, মার্কেটিং, প্রোডাকশন, আইটি—প্রতিটি বিভাগ যদি আলাদাভাবে কাজ করে তবে দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা দেখা দেয়।
Coordination এই বিভাজন কমিয়ে ঐক্য তৈরি করে।

উদাহরণ: HR কর্মী নিয়োগ করবে, কিন্তু সেটি Production-এর manpower প্রয়োজনের সাথে মিলিয়ে করতে হবে।

2. সাধারণ লক্ষ ও উদ্দেশ্য অর্জন করা (Achieving Common Goals)
প্রতিটি বিভাগ তাদের নিজস্ব লক্ষ্য নিয়ে কাজ করে, কিন্তু প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য একটাই → “Organizational Goal।”
Coordination সেই ভিন্ন লক্ষ্যগুলোকে একসাথে মেলাতে সাহায্য করে।

উদাহরণ: Sales ডিপার্টমেন্ট বিক্রি বাড়াতে চায়, Production ডিপার্টমেন্ট উৎপাদন বাড়ায় → Coordination ছাড়া দুই বিভাগের লক্ষ্য মিলবে না।

3. সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করা (Better Use of Resources)
Coordination এর মাধ্যমে শ্রম, সময়, যন্ত্রপাতি, অর্থ ইত্যাদি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়।

উদাহরণ: একসাথে ফাইন্যান্স ও প্রোডাকশন প্ল্যান করলে অযথা খরচ কমে যায়।
---
4. দ্বন্দ কমানো (Reducing Conflicts)
ভিন্ন বিভাগের মধ্যে প্রায়ই দায়িত্বের সংঘর্ষ হয়।
Coordination সেই বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি কমিয়ে দলগত কাজে সহায়তা করে।

উদাহরণ: HR নতুন কর্মী আনল, কিন্তু IT সিস্টেমে তাদের এন্ট্রি না করলে সমস্যা হবে → সমন্বয় এই সমস্যা দূর করে।
---
5. দক্ষতা বৃদ্ধি করা (Increasing Efficiency)
যখন বিভাগগুলো একসাথে কাজ করে তখন কাজ দ্রুত ও নির্ভুল হয়।
Coordination duplications এড়িয়ে Efficiency বাড়ায়।

উদাহরণ: একসাথে মিটিং করে পরিকল্পনা করলে আলাদা আলাদা পরিকল্পনার সময় নষ্ট হয় না।

Source: , J.C. – Office Management

১৭.
The importance of co-ordination in reducing inter-departmental conflict is primarily linked with— (বিভাগীয় দ্বন্দ্ব কমাতে কো-অর্ডিনেশনের গুরুত্ব —)
  1. Clear communication and shared objectives (সুস্পষ্ট যোগাযোগ ও লক্ষ্যের ঐক্য)
  2. More independent decision-making (আরও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ)
  3. Avoidance of all feedback mechanisms (সব ফিডব্যাক ব্যবস্থা এড়িয়ে যাওয়া)
  4. Increasing duplication of records (রেকর্ডের পুনরাবৃত্তি বাড়ানো)
সঠিক উত্তর:
Clear communication and shared objectives (সুস্পষ্ট যোগাযোগ ও লক্ষ্যের ঐক্য)
উত্তর
সঠিক উত্তর:
Clear communication and shared objectives (সুস্পষ্ট যোগাযোগ ও লক্ষ্যের ঐক্য)
ব্যাখ্যা

Coordination অফিস ম্যানেজমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিভিন্ন বিভাগের মধ্যে দ্বন্দ্ব (inter-departmental conflict) কমায়।
মূল কারণ হলো সুষ্পষ্ট যোগাযোগ  (clear communication) এবং একই লক্ষ্য (shared objectives) নিশ্চিত করা।
যখন প্রতিটি বিভাগ একই উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং তথ্য আদানপ্রদান স্বচ্ছ হয়, তখন ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব অনেক কমে যায়।

১৮.
Which of the following not recognized as a method of co-ordination? (নিচের কোনটি কো-অর্ডিনেশনের পদ্ধতি হিসেবে স্বীকৃত নয়?)
  1. Feedback channels (ফিডব্যাক চ্যানেল)
  2. Profit-sharing policy (লভ্যাংশ ভাগাভাগি নীতি)
  3. Cross-departmental committees (ক্রস-ডিপার্টমেন্টাল কমিটি)
  4. Use of technology for monitoring (পর্যবেক্ষণের জন্য প্রযুক্তির ব্যবহার)
সঠিক উত্তর:
Profit-sharing policy (লভ্যাংশ ভাগাভাগি নীতি)
উত্তর
সঠিক উত্তর:
Profit-sharing policy (লভ্যাংশ ভাগাভাগি নীতি)
ব্যাখ্যা

Coordination methods বলতে বোঝায় এমন কৌশল যেগুলো বিভিন্ন বিভাগ, টিম বা কর্মীদের মধ্যে সামঞ্জস্য, তথ্য প্রবাহ ও যৌথ লক্ষ্য বজায় রাখতে সাহায্য করে।
স্বীকৃত পদ্ধতিগুলো হলো:
Feedback channels → দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত করা।
Cross-departmental committees → বিভিন্ন বিভাগকে একসাথে বসিয়ে সমস্যা সমাধান ও সমন্বয় করা।
Use of technology for monitoring → ERP, MIS, Slack, Microsoft Teams ব্যবহার করে তথ্য ও কাজ ট্র্যাক করা।

১৯.
Which of the following shows co-ordination as an indirect benefit rather than a direct objective?
(নিচের কোনটি কো-অর্ডিনেশনের একটি অপ্রত্যক্ষ সুবিধা, সরাসরি উদ্দেশ্য নয়?)
  1. Conflict resolution (দ্বন্দ্ব সমাধান)
  2. Resource sharing (রিসোর্স ভাগাভাগি)
  3. Unity of action (কর্মে ঐক্য)
  4. Employee morale improvement (কর্মীদের মনোবল উন্নয়ন)
সঠিক উত্তর:
Employee morale improvement (কর্মীদের মনোবল উন্নয়ন)
উত্তর
সঠিক উত্তর:
Employee morale improvement (কর্মীদের মনোবল উন্নয়ন)
ব্যাখ্যা

Coordination-এর সরাসরি উদ্দেশ্য (Direct Objectives):
Unity of action (কর্মে ঐক্য) → বিভিন্ন বিভাগের কাজকে একটি লক্ষ্যে আনা।
Conflict resolution (দ্বন্দ্ব সমাধান) → ভুল বোঝাবুঝি ও সংঘাত কমানো।
Resource sharing (রিসোর্স ভাগাভাগি) → শ্রম, সময় ও অর্থের কার্যকর ব্যবহার।

- অপ্রত্যক্ষ সুবিধা (Indirect Benefits):
যখন ঐক্য থাকে, দ্বন্দ্ব কমে যায়, রিসোর্স সঠিকভাবে ব্যবহৃত হয় → তখন কর্মীদের কাজের চাপ ও বিভ্রান্তি কমে।
এর ফলে Employee morale (কর্মীদের মনোবল) স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয়।
কিন্তু এটি Coordination-এর direct objective নয়, বরং এর ফলাফল বা পরোক্ষ সুফল।

২০.
Which of the following is an example of cross-functional co-ordination? (নিচের কোনটি ক্রস-ফাংশনাল কো-অর্ডিনেশনের উদাহরণ?)
  1. Finance department prepares annual budget. (ফাইন্যান্স বিভাগ বার্ষিক বাজেট তৈরি করে)
  2. HR, Finance, and IT jointly plan a new ERP system (এইচআর, ফাইন্যান্স ও আইটি একসাথে নতুন ইআরপি সিস্টেম পরিকল্পনা করে)
  3. Marketing department runs campaign independently (মার্কেটিং বিভাগ স্বাধীনভাবে ক্যাম্পেইন চালায়)
  4. manager checks files in isolation (একজন ম্যানেজার আলাদাভাবে ফাইল পরীক্ষা করে)
সঠিক উত্তর:
HR, Finance, and IT jointly plan a new ERP system (এইচআর, ফাইন্যান্স ও আইটি একসাথে নতুন ইআরপি সিস্টেম পরিকল্পনা করে)
উত্তর
সঠিক উত্তর:
HR, Finance, and IT jointly plan a new ERP system (এইচআর, ফাইন্যান্স ও আইটি একসাথে নতুন ইআরপি সিস্টেম পরিকল্পনা করে)
ব্যাখ্যা

Cross-functional co-ordination বলতে বোঝানো হয়—

যখন কোনো প্রতিষ্ঠানের একাধিক ভিন্ন বিভাগ (different functional areas) যেমন HR, Finance, Marketing, IT ইত্যাদি একই লক্ষ্য অর্জনের জন্য সমন্বিতভাবে কাজ করে।

এর উদ্দেশ্য হলো দ্বন্দ্ব কমানো, সম্পদ ব্যবহার সর্বোচ্চ করা, এবং সাধারণ লক্ষ্য অর্জন।

২১.
Filing is mainly done to— (ফাইলিং মূলত করা হয়—)
  1. Increase workload (কাজের চাপ বাড়াতে)
  2. Preserve and arrange documents systematically (নথি সংরক্ষণ ও সুশৃঙ্খলভাবে সাজাতে)
  3. Destroy outdated documents (পুরনো নথি ধ্বংস করতে)
  4. Reduce staff responsibility (স্টাফদের দায়িত্ব কমাতে)
সঠিক উত্তর:
Preserve and arrange documents systematically (নথি সংরক্ষণ ও সুশৃঙ্খলভাবে সাজাতে)
উত্তর
সঠিক উত্তর:
Preserve and arrange documents systematically (নথি সংরক্ষণ ও সুশৃঙ্খলভাবে সাজাতে)
ব্যাখ্যা

Filing হলো অফিস ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মূল উদ্দেশ্য হলো—
অফিসের নথি সংরক্ষণ করা
প্রয়োজন হলে দ্রুত খুঁজে পাওয়া যায় এমনভাবে সুশৃঙ্খলভাবে সাজানো
Filing এর কাজ:
অফিসের নথি future reference-এর জন্য নিরাপদ রাখা।
নথি বর্ণানুক্রমে (Alphabetical), তারিখ অনুযায়ী (Chronological), সংখ্যায় (Numerical) বা বিষয়ভিত্তিক (Subject-wise) সাজানো।
সিদ্ধান্ত গ্রহণ ও দৈনন্দিন কাজ সহজ করা।

২২.
A good filing system should be— (একটি ভালো ফাইলিং সিস্টেম হওয়া উচিত—)
  1. Expensive (ব্য্যবহুল)
  2. Compact (সংক্ষিপ্ত)
  3. Based only on technology (শুধু প্রযুক্তিনির্ভর)
  4. Accessible only by managers (শুধুমাত্র ম্যানেজারদের দ্বারা অ্যাক্সেসযোগ্য)
সঠিক উত্তর:
Compact (সংক্ষিপ্ত)
উত্তর
সঠিক উত্তর:
Compact (সংক্ষিপ্ত)
ব্যাখ্যা

ভালো ফাইলিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য (Qualities of Good Filing System):

1. Simplicity (সহজ হওয়া) → জটিল না হয়ে ব্যবহার উপযোগী।
2. Compactness (সংক্ষিপ্ত/কম জায়গা লাগা) → অফিসে স্পেস বাঁচানো।
3. Economy (সাশ্রয়ী হওয়া) → ব্যয়বহুল না হয়ে সস্তা ও কার্যকর।
4. Accessibility (সহজে পাওয়া যায় এমন) → যে কেউ অনুমতি নিয়ে সহজে ব্যবহার করতে পারবে।
5. Flexibility (নমনীয়তা) → নতুন নথি যোগ করা বা সাজানো সহজ হতে হবে।

২৩.
Which of the following is the oldest filing system? (নিচের কোনটি সবচেয়ে পুরনো ফাইলিং সিস্টেম?)
  1. Wire filing (ওয়ার ফাইলিং)
  2. Pigeonhole filing (পিজনহোল ফাইলিং)
  3. Bundle filing (বান্ডেল ফাইলিং)
  4. Box filing (বক্স ফাইলিং)
সঠিক উত্তর:
Bundle filing (বান্ডেল ফাইলিং)
উত্তর
সঠিক উত্তর:
Bundle filing (বান্ডেল ফাইলিং)
ব্যাখ্যা

Bundle Filing হলো সবচেয়ে পুরনো (Oldest) filing system
প্রাচীনকালে অফিস বা প্রতিষ্ঠানগুলোতে নথিপত্র একত্রে সুতো/ফিতা/পিন দিয়ে বেঁধে রাখা হতো।
এগুলোকে bundle আকারে সংরক্ষণ করা হতো।
এর মাধ্যমে নথি সংরক্ষণ করা সহজ হলেও → পরে খুঁজে পাওয়া ও ব্যবহার করা খুবই কঠিন ছিল।

এর সীমাবদ্ধতা:
Searching ও referencing খুব কঠিন।
Proper indexing করা যায় না।
সময়সাপেক্ষ এবং অগোছালো হয়ে যেত।

পরবর্তীতে Bundle filing-এর জায়গা নেয় Pigeonhole Filing, Wire Filing, Box Filing ইত্যাদি আধুনিক পদ্ধতি।

২৪.
In horizontal filing, the newest documents are placed— (অনুভূমিক ফাইলিংয়ে সর্বশেষ নথি রাখা হয়—)
  1. At the bottom (নিচে)
  2. On the top (উপরে)
  3. In the middle (মাঝখানে)
  4. In separate cabinets (আলাদা কেবিনেটে)
সঠিক উত্তর:
On the top (উপরে)
উত্তর
সঠিক উত্তর:
On the top (উপরে)
ব্যাখ্যা

Horizontal Filing হলো এমন একটি পদ্ধতি যেখানে নথিগুলো একটার উপর আরেকটা অনুভূমিকভাবে স্তূপ করে রাখা হয়।

বৈশিষ্ট্য:
পুরনো নথি নিচে থাকে।
নতুন নথি সবসময় উপরে যোগ করা হয়।
এতে সাম্প্রতিক নথি সহজে পাওয়া যায়, কিন্তু পুরনো নথি খুঁজতে গেলে সবকিছু তুলতে হয় যা একটি অসুবিধা।

উদাহরণ:
ইনভয়েস বা বিল খাতায় একটার পর একটা পিন করা। এখানে
নতুন বিল সবসময় উপরে দেওয়া হয়।

২৫.
In a vertical filing system, documents are kept— (উল্লম্ব ফাইলিং সিস্টেমে, নথি রাখা হয়—)
  1. Flat position (শোয়ানো অবস্থায়)
  2. Open shelves (খোলা তাকের ওপর)
  3. Horizontal bundles (আড়াআড়ি গুচ্ছ আকারে)
  4. Upright/standing position (দাঁড়ানো অবস্থায়)
সঠিক উত্তর:
Upright/standing position (দাঁড়ানো অবস্থায়)
উত্তর
সঠিক উত্তর:
Upright/standing position (দাঁড়ানো অবস্থায়)
ব্যাখ্যা

Vertical Filing System হলো এমন একটি পদ্ধতি যেখানে নথি বা ফাইলগুলো দাঁড়ানো অবস্থায় (upright/standing position) রাখা হয়।
সাধারণত ক্যাবিনেট, ড্রয়ার, বা ফোল্ডারে এগুলো সাজানো থাকে।
প্রতিটি ফাইলে লেবেল দেওয়া থাকে যাতে সহজে নির্দিষ্ট ফাইল বের করা যায়।

সুবিধা:
- নথি খুঁজে পাওয়া সহজ।
- বেশি জায়গা সাশ্রয় হয়।
- আধুনিক অফিসে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি।

 অসুবিধা:
ক্যাবিনেট ও সরঞ্জামের খরচ বেশি।

২৬.
Open-shelf filing is advantageous because (খোলা তাক ফাইলিং উপকারী কারণ—)
  1. Needs no classification (শ্রেণিবিন্যাসের প্রয়োজন নেই)
  2. Provides highest confidentiality (সর্বোচ্চ গোপনীয়তা দেয়)
  3. Very costly and complex (খুব ব্যয়বহুল ও জটিল)
  4. Saves time; files visible and easy to pick (সময় বাঁচায়; ফাইল দেখা যায় ও সহজে নেওয়া যায়)
সঠিক উত্তর:
Saves time; files visible and easy to pick (সময় বাঁচায়; ফাইল দেখা যায় ও সহজে নেওয়া যায়)
উত্তর
সঠিক উত্তর:
Saves time; files visible and easy to pick (সময় বাঁচায়; ফাইল দেখা যায় ও সহজে নেওয়া যায়)
ব্যাখ্যা

Open-shelf filing হলো এমন একটি সিস্টেম যেখানে ফাইলগুলো আলমারির মতো খোলা তাক বা শেলফে রাখা হয়।

এর সুবিধা:
ফাইল খুঁজে পাওয়া সহজ → কারণ তাক খোলা থাকে, লেবেল দেখা যায়।
সময় বাঁচে → দরজা খোলা বা ড্রয়ার টানার ঝামেলা নেই।
Low cost & simple → ব্যয় কম, ব্যবহার সহজ।

এর অসুবিধা:
Confidentiality (গোপনীয়তা) কম থাকে → যেকেউ তাক থেকে ফাইল নিতে পারে।
Dust (ধুলো-ময়লা) এর সমস্যা হতে পারে।

২৭.
The main purpose of indexing is—  (ইনডেক্সিংয়ের মূল উদ্দেশ্য হলো—)
  1. To reduce salary ( খরচ কমানো)
  2. To ensure easy and prompt location of files (ফাইল সহজ ও দ্রুত খুঁজে পাওয়া নিশ্চিত করা)
  3. To replace filing system (ফাইলিং সিস্টেম প্রতিস্থাপন করা)
  4. To increase office space (অফিস স্পেস বাড়ানো)
সঠিক উত্তর:
To ensure easy and prompt location of files (ফাইল সহজ ও দ্রুত খুঁজে পাওয়া নিশ্চিত করা)
উত্তর
সঠিক উত্তর:
To ensure easy and prompt location of files (ফাইল সহজ ও দ্রুত খুঁজে পাওয়া নিশ্চিত করা)
ব্যাখ্যা

Indexing হলো এমন একটি পদ্ধতি যেখানে ফাইল বা নথির অবস্থান সম্পর্কে একটি তালিকা বা রেফারেন্স সিস্টেম তৈরি করা হয়।
এটি ফাইলিং সিস্টেমের সহায়ক ধাপ (complementary to filing)।
মূল উদ্দেশ্য → নথি কোথায় রাখা আছে তা দ্রুত খুঁজে বের করা সহজ করা।

উদাহরণ:
Alphabetical Index (A-Z অনুযায়ী নাম সাজানো)
Subject Index (বিষয় অনুযায়ী)
Numerical Index (সংখ্যা অনুযায়ী)

তাই Indexing হলো Finding tool — যা অফিসে সময় বাঁচায় ও দক্ষতা বাড়ায়।

২৮.
Loose-leaf indexing is different from book indexing because—  (লুজ-লিফ ইনডেক্সিং বুক ইনডেক্সিং থেকে আলাদা কারণ—)
  1. It uses bound register (এটি বাঁধাই রেজিস্টার ব্যবহার করে)
  2. It does not use alphabets (এতে বর্ণমালা ব্যবহার হয় না)
  3. It needs rotary cards (এতে রোটারি কার্ড লাগে)
  4. It uses separate sheets fastened by ring (এটি আলাদা পাতাকে রিং দিয়ে বেঁধে রাখে)
সঠিক উত্তর:
It uses separate sheets fastened by ring (এটি আলাদা পাতাকে রিং দিয়ে বেঁধে রাখে)
উত্তর
সঠিক উত্তর:
It uses separate sheets fastened by ring (এটি আলাদা পাতাকে রিং দিয়ে বেঁধে রাখে)
ব্যাখ্যা

Book Indexing:
একটি বাঁধাই করা রেজিস্টার বা খাতায় ইনডেক্স লেখা হয়।
নতুন এন্ট্রি যোগ করা বা পরিবর্তন করা কঠিন।

Loose-leaf Indexing:
এতে আলাদা পাতাগুলো রিং বা ফাইল ফোল্ডারে বাঁধা থাকে।
যেকোনো সময় নতুন পাতা যোগ করা, বাদ দেওয়া বা পরিবর্তন করা যায়।
তাই এটি Flexible এবং Up-to-date রাখা সহজ।

২৯.
If an office arranges documents alphabetically in a cabinet, it is called ___. But if the same office uses keywords or symbols to trace the location of documents, it is called ___.
(যদি কোনো অফিস নথি ক্যাবিনেটে বর্ণানুক্রমে সাজায়, তবে সেটি বলা হয় ___. কিন্তু একই অফিস নথির অবস্থান খুঁজে বের করতে কীওয়ার্ড বা প্রতীক ব্যবহার করলে সেটি বলা হয় ___.)
  1. Filing and Indexing (ফাইলিং এবং ইনডেক্সিং)
  2. Indexing and Filing (ইনডেক্সিং এবং ফাইলিং)
  3. Cataloging and Preservation (ক্যাটালগিং এবং সংরক্ষণ)
  4. Archiving and Referencing (আর্কাইভিং এবং রেফারেন্সিং)
সঠিক উত্তর:
Filing and Indexing (ফাইলিং এবং ইনডেক্সিং)
উত্তর
সঠিক উত্তর:
Filing and Indexing (ফাইলিং এবং ইনডেক্সিং)
ব্যাখ্যা

- Filing: যখন অফিস নথি কোনো ক্যাবিনেটে বর্ণানুক্রমে (Alphabetical order), সংখ্যা অনুযায়ী বা বিষয়ভিত্তিক সাজিয়ে রাখে, তখন সেটি Filing।
- Indexing: Filing-এর পরে নথি কোথায় রাখা হয়েছে তা দ্রুত খুঁজে বের করার জন্য যদি কীওয়ার্ড, প্রতীক বা রেফারেন্স স্লিপ ব্যবহার করা হয় → সেটি Indexing।

৩০.
Which part of a report explains why the report was written and sets the context?
(রিপোর্টের কোন অংশটি ব্যাখ্যা করে কেন রিপোর্ট লেখা হয়েছে এবং প্রেক্ষাপট নির্ধারণ করে?)
  1. Methodology (পদ্ধতি)
  2. Executive Summary (মূল সারাংশ)
  3. Introduction (ভূমিকা)
  4. Discussion (আলোচনা)
সঠিক উত্তর:
Introduction (ভূমিকা)
উত্তর
সঠিক উত্তর:
Introduction (ভূমিকা)
ব্যাখ্যা

Introduction (ভূমিকা) অংশে রিপোর্ট কেন লেখা হয়েছে, এর উদ্দেশ্য, প্রেক্ষাপট ও পটভূমি তুলে ধরা হয়।
- এটি পাঠককে পুরো রিপোর্টের মূল বিষয় বুঝতে সাহায্য করে।
- এখানে সমস্যা বা বিষয়টি কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং রিপোর্টে কী আলোচনা হবে তার একটি ধারণা দেওয়া হয়।

৩১.
Adding supplementary materials like raw data, detailed calculations, or long tables in a report is done in—
(রিপোর্টে অবিশ্লেষিত তথ্য, বিস্তারিত হিসাব বা দীর্ঘ টেবিল যোগ করা হয়—)
  1. Bibliography (গ্রন্থপঞ্জি)
  2. Methodology (পদ্ধতি)
  3. Executive Summary (সারসংক্ষেপ)
  4. Appendices (পরিশিষ্ট)
সঠিক উত্তর:
Appendices (পরিশিষ্ট)
উত্তর
সঠিক উত্তর:
Appendices (পরিশিষ্ট)
ব্যাখ্যা

Appendices (পরিশিষ্ট) হলো রিপোর্টের সেই অংশ যেখানে মূল আলোচনায় সরাসরি না আনা তথ্য সংযুক্ত করা হয়।

এখানে থাকে—
অবিশ্লিত তথ্য (Raw Data)
বিস্তারিত হিসাব (Detailed Calculations)
দীর্ঘ টেবিল বা চার্ট (Extended Tables/Charts)
অতিরিক্ত ডকুমেন্ট/প্রমাণাদি
এগুলো রিপোর্টের মূল বডিকে ভারী না করে পাঠককে চাইলে রেফারেন্স হিসেবে দেখার সুযোগ দেয়।

৩২.
Which type of report documents unusual or unexpected events in an organization? (কোন ধরণের রিপোর্ট প্রতিষ্ঠানের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত ঘটনা নথিভুক্ত করে?)
  1. Incident Report (ঘটনা রিপোর্ট)
  2. Research Report (গবেষণা রিপোর্ট)
  3. Performance Report (কার্যকারিতা রিপোর্ট)
  4. Sales Report (বিক্রয় রিপোর্ট)
সঠিক উত্তর:
Incident Report (ঘটনা রিপোর্ট)
উত্তর
সঠিক উত্তর:
Incident Report (ঘটনা রিপোর্ট)
ব্যাখ্যা

Incident Report (ঘটনা রিপোর্ট) হলো সেই ধরনের রিপোর্ট যেখানে প্রতিষ্ঠানের ভেতরে ঘটে যাওয়া অস্বাভাবিক, অপ্রত্যাশিত বা অপ্রত্যাশিত ঘটনা লিপিবদ্ধ করা হয়।

যেমন:
দুর্ঘটনা (Accident)
নিরাপত্তা লঙ্ঘন (Security Breach)
হঠাৎ সিস্টেম ব্যর্থতা (System Failure)
কর্মক্ষেত্রে ঝগড়া/আঘাত পাওয়া ইত্যাদি

 এর উদ্দেশ্য হলো ঘটনার বিস্তারিত বিবরণ রাখা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করা।

৩৩.
Which document is used in international trade for customs clearance? (আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস ছাড়ের জন্য কোন নথি ব্যবহৃত হয়?)
  1. Commercial Invoice (বাণিজ্যিক চালান)
  2. Receipt (রসিদ)
  3. Purchase Order (ক্রয়াদেশ)
  4. Sales Order (বিক্রয়াদেশ)
সঠিক উত্তর:
Commercial Invoice (বাণিজ্যিক চালান)
উত্তর
সঠিক উত্তর:
Commercial Invoice (বাণিজ্যিক চালান)
ব্যাখ্যা
Commercial Invoice হলো আন্তর্জাতিক বাণিজ্যের একটি আইনগত নথি, যা রপ্তানিকারক (seller/exporter) ক্রেতাকে (buyer/importer) পাঠায়।

এতে পণ্যের নাম, পরিমাণ, মূল্য, শিপমেন্টের তথ্য, ক্রেতা ও বিক্রেতার বিবরণ উল্লেখ থাকে।

এটি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি, কারণ কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক, ট্যাক্স ও অন্যান্য চার্জ নির্ধারণের জন্য Commercial Invoice ব্যবহার করে।
৩৪.
Which commercial document confirms that goods were handed over for shipment? (কোন বাণিজ্যিক নথি প্রমাণ করে যে পণ্য পরিবহনের জন্য হস্তান্তর করা হয়েছে?)
  1. Bill of Lading (পণ্যবাহী দলিল)
  2. Sales Order (বিক্রয়াদেশ)
  3. Import License (আমদানি লাইসেন্স)
  4. Proforma Invoice (প্রাথমিক চালান)
সঠিক উত্তর:
Bill of Lading (পণ্যবাহী দলিল)
উত্তর
সঠিক উত্তর:
Bill of Lading (পণ্যবাহী দলিল)
ব্যাখ্যা
Bill of Lading (B/L) হলো আন্তর্জাতিক বাণিজ্যের একটি আইনগত নথি, যা ক্যারিয়ার (shipping company/transport authority) ইস্যু করে।

এটি প্রমাণ করে যে পণ্য রপ্তানিকারক (shipper/exporter) ক্যারিয়ারের কাছে হস্তান্তর করেছে এবং সেই পণ্য নির্দিষ্ট গন্তব্যে পরিবহনের জন্য গ্রহণ করা হয়েছে।
৩৫.
The document that records key points, decisions, and tasks of a meeting is—
(যে নথি সভার মূল বিষয়, সিদ্ধান্ত ও কার্যাবলি লিপিবদ্ধ করে সেটি হলো—)
  1. Minutes (কার্যবিবরণী)
  2. Agenda (এজেন্ডা)
  3. Report (রিপোর্ট)
  4. Resolution (রেজোলিউশন)
সঠিক উত্তর:
Minutes (কার্যবিবরণী)
উত্তর
সঠিক উত্তর:
Minutes (কার্যবিবরণী)
ব্যাখ্যা

Minutes (কার্যবিবরণী/সভা বিবরণী) হলো একটি নথি যেখানে সভায় আলোচিত মূল বিষয়বস্তু, গৃহীত সিদ্ধান্ত এবং নির্ধারিত কার্যাবলি (tasks) লিখিতভাবে সংরক্ষণ করা হয়।

এটি সভার আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে রেফারেন্স বা অডিটের জন্য গুরুত্বপূর্ণ।
Minutes-এর বিষয়বস্তু সাধারণত থাকে:
1. সভার তারিখ, সময় ও স্থান
2. উপস্থিত সদস্যদের নাম
3. আলোচিত বিষয়বস্তু (Agenda অনুযায়ী)
4. গৃহীত সিদ্ধান্ত (Resolutions)
5. করণীয় কাজ ও দায়িত্ব বণ্টন

৩৬.
A gathering that focuses on skill-building, training, and sharing knowledge is—
(যে সভা দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও জ্ঞান ভাগাভাগিতে গুরুত্ব দেয় সেটি হলো—)
  1. Workshop/Seminar (ওয়ার্কশপ/সেমিনার)
  2. Informal Meeting (অনানুষ্ঠানিক মিটিং)
  3. Regular Meeting (নিয়মিত মিটিং)
  4. Virtual Meeting (ভার্চুয়াল মিটিং)
সঠিক উত্তর:
Workshop/Seminar (ওয়ার্কশপ/সেমিনার)
উত্তর
সঠিক উত্তর:
Workshop/Seminar (ওয়ার্কশপ/সেমিনার)
ব্যাখ্যা

Workshop/Seminar হলো এমন একটি সভা বা সমাবেশ যেখানে অংশগ্রহণকারীরা নতুন দক্ষতা শেখা, প্রশিক্ষণ নেওয়া এবং জ্ঞান ভাগাভাগি করার সুযোগ পায়।

সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, সমস্যা সমাধান বা পেশাগত উন্নয়নের জন্য এই ধরনের সভা আয়োজন করা হয়।
Workshop/Seminar-এর বৈশিষ্ট্য:
1. Skill-building → অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
2. Knowledge sharing → বিশেষজ্ঞরা বক্তৃতা দেন, আর অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর ও আলোচনা করে।
3. Interactive learning → Presentation, group work, case study ইত্যাদি ব্যবহৃত হয়।

৩৭.
A resolution in office management mainly refers to—
(অফিস ম্যানেজমেন্টে রেজোলিউশন বলতে মূলত বোঝায়—)
  1. A opinion of employees (কর্মচারীদের মতামত)
  2. A short note for future reference (ভবিষ্যতের জন্য নোট)
  3. A formal decision or statement adopted in a meeting (সভায় গৃহীত আনুষ্ঠানিক সিদ্ধান্ত/বিবৃতি)
  4. A reminder of unfinished tasks (অসমাপ্ত কাজের রিমাইন্ডার)
সঠিক উত্তর:
A formal decision or statement adopted in a meeting (সভায় গৃহীত আনুষ্ঠানিক সিদ্ধান্ত/বিবৃতি)
উত্তর
সঠিক উত্তর:
A formal decision or statement adopted in a meeting (সভায় গৃহীত আনুষ্ঠানিক সিদ্ধান্ত/বিবৃতি)
ব্যাখ্যা

Resolution (রেজোলিউশন) হলো অফিস ম্যানেজমেন্টে এমন একটি নথি বা বিবৃতি যা সভায় আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গৃহীত সিদ্ধান্ত হিসেবে রেকর্ড করা হয়।
- এটি Minutes-এ লিপিবদ্ধ থাকে এবং ভবিষ্যতে অফিস বা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বাধ্যতামূলক নির্দেশনা হিসেবে কাজ করে।

৩৮.
Which part of a resolution explains the reason or background for the decision? (রেজোলিউশনের কোন অংশে সিদ্ধান্তের পেছনের কারণ বা প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়?)
  1. Preamble (প্রস্তাবনা)
  2. Resolution Clause (সিদ্ধান্ত ধারা)
  3. Heading (শিরোনাম)
  4. None of these
সঠিক উত্তর:
Preamble (প্রস্তাবনা)
উত্তর
সঠিক উত্তর:
Preamble (প্রস্তাবনা)
ব্যাখ্যা
Resolution-এর Preamble (প্রস্তাবনা) অংশে সিদ্ধান্তের পেছনের কারণ, উদ্দেশ্য ও প্রেক্ষাপট উল্লেখ করা হয়।

এটি সাধারণত “Whereas …” দিয়ে শুরু হয় এবং ব্যাখ্যা করে কেন এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

Source: Cornell University Website
৩৯.
The corporate secretary is often called the “guardian of governance” because— (কর্পোরেট সেক্রেটারিকে প্রায়ই “গভর্নেন্সের অভিভাবক” বলা হয় কারণ—)
  1. They manage the company’s marketing and branding (তারা কোম্পানির মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালনা করে)
  2. They design HR policies and payroll systems (তারা মানবসম্পদ নীতি ও বেতন ব্যবস্থা তৈরি করে)
  3. They control day-to-day production and sales (তারা দৈনন্দিন উৎপাদন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে)
  4. They ensure legal, regulatory, and governance compliance (তারা আইন, বিধি ও শাসন মানা নিশ্চিত করে)
সঠিক উত্তর:
They ensure legal, regulatory, and governance compliance (তারা আইন, বিধি ও শাসন মানা নিশ্চিত করে)
উত্তর
সঠিক উত্তর:
They ensure legal, regulatory, and governance compliance (তারা আইন, বিধি ও শাসন মানা নিশ্চিত করে)
ব্যাখ্যা
কর্পোরেট সেক্রেটারিকে “Guardian of Governance” বলা হয় কারণ তিনি প্রতিষ্ঠানের আইনগত, বিধিবদ্ধ ও শাসন (governance) সম্পর্কিত সকল নিয়ম মেনে চলা নিশ্চিত করেন।

তিনি বোর্ড মিটিং, শেয়ারহোল্ডার মিটিং, Minutes, Resolution ইত্যাদি সঠিকভাবে পরিচালনা করেন এবং কোম্পানি যেন Companies Act, Securities Law, Corporate Governance Code অনুসরণ করে তা দেখেন।

এছাড়া শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষা করাও তার দায়িত্ব।
৪০.
Which of the following is NOT considered a core quality of a corporate secretary? (নিচের কোনটি কর্পোরেট সেক্রেটারির প্রধান গুণ নয়?)
  1. Integrity and Discretion (সততা ও বিচক্ষণতা)
  2. Strong Knowledge of Corporate Law (আইনের দৃঢ় জ্ঞান)
  3. Time Management (সময় ব্যবস্থাপনা)
  4. Profit Maximization (মুনাফা সর্বাধিককরণ)
সঠিক উত্তর:
Profit Maximization (মুনাফা সর্বাধিককরণ)
উত্তর
সঠিক উত্তর:
Profit Maximization (মুনাফা সর্বাধিককরণ)
ব্যাখ্যা

কর্পোরেট সেক্রেটারির মূল গুণাবলি হলো—
1. Integrity and Discretion (সততা ও বিচক্ষণতা) → গোপন তথ্য রক্ষা করা।
2. Strong Knowledge of Corporate Law (কর্পোরেট আইন সম্পর্কে দৃঢ় জ্ঞান) → কোম্পানির আইনগত বিষয় তদারকি করা।
3. Time Management (সময় ব্যবস্থাপনা দক্ষতা) → মিটিং, রিপোর্ট, কমপ্লায়েন্স ইত্যাদি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা।
কিন্তু Profit Maximization (মুনাফা সর্বাধিককরণ) কর্পোরেট সেক্রেটারির গুণ নয়। এটি মূলত ব্যবস্থাপনা (management) ও পরিচালনা পর্ষদের দায়িত্ব।

৪১.
Which of the following is a duty of a corporate secretary? (নিচের কোনটি কর্পোরেট সেক্রেটারির একটি দায়িত্ব?)
  1. Preparing and distributing meeting minutes (মিটিংয়ের কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ করা)
  2. Maintaining personal investment portfolio (নিজস্ব বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করা)
  3. Negotiating supplier about discounts (সরবরাহকারীর সাথে মূল্য নিয়ে দরকষাকষি করা)
  4. Designing company advertisements (কোম্পানির বিজ্ঞাপন তৈরি করা)
সঠিক উত্তর:
Preparing and distributing meeting minutes (মিটিংয়ের কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ করা)
উত্তর
সঠিক উত্তর:
Preparing and distributing meeting minutes (মিটিংয়ের কার্যবিবরণী প্রস্তুত ও বিতরণ করা)
ব্যাখ্যা

কর্পোরেট সেক্রেটারির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বোর্ড মিটিং, শেয়ারহোল্ডার মিটিং ইত্যাদির কার্যবিবরণী (Minutes) প্রস্তুত ও বিতরণ করা।
তিনি নিশ্চিত করেন যে মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তগুলো সঠিকভাবে নথিভুক্ত হয়েছে এবং সেগুলো পরবর্তীতে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছেছে।
এটি প্রতিষ্ঠানের আইনগত ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সহায়তা করে।

অন্যান্য দায়িত্বের মধ্যে আছে:
কোম্পানির আইনগত ও বিধিবদ্ধ কমপ্লায়েন্স দেখা।
বোর্ড মিটিং ও AGM (Annual General Meeting) পরিচালনায় সহায়তা করা।
অফিসিয়াল রেকর্ড ও রেজিস্টার সংরক্ষণ করা।