ব্যাখ্যা
কম্পিউটার মেমােরিতে ডেটা সংরক্ষণের পরিমাণকে মেমােরির ধারণক্ষমতা বলা হয়। মেমােরির ধারণ ক্ষমতার একক হলাে বাইট। আট বিট নিয়ে গঠিত শব্দকে বলা হয় বাইট। বাইনারি গণনা পদ্ধতির ০ এবং ১ এই দুইটি মৌলিক অঙ্ককে বলা হয় বিট। বর্ণ, অঙ্ক ও বিশেষ চিহ্ন নির্দিষ্ট করার জন্য বাইট ব্যবহার করা হয়।
কম্পিউটার মেমােরির ধারণক্ষমতা নির্ণয়ের এককগুলাে হলাে- কিলােবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট। নিচে এদের মধ্যে সম্পর্ক দেখানাে হলাে।
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
২১০ বা ১০২৪ বাইট = ১ কিলােবাইট
২২০ বা ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট
২৩০ বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
২৪০ বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট
রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)