পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২২ মার্চ, ২০২৪সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪র্থ পর্যায়] ২৮. ০৬.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২২ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) -২
  4. ঘ) -১
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি x
অর্থাৎ, x + 1/x = 2
এখানে, অংক সহজে করার জন্য, অপশন থেকে x এর মান বসিয়ে দেখা যেতে পারে।
x = -1 হলে x + 1/x ≠ 2
x = 1 হলে x + 1/x = 2
x = 2 হলে x + 1/x ≠ 2
x = -1/2 হলে x + 1/x ≠ 2
সুতরাং, সঠিক উত্তর হবে 1

.
'ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?
  1. ক) অপাদান কারক
  2. খ) সম্প্রদান কারক
  3. গ) কর্ম কারক
  4. ঘ) অধিকরণ কারক
সঠিক উত্তর:
ক) অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
ক) অপাদান কারক
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃ
বাবাকে বড্ড ভয় পাই,
ট্রেন স্টেশন ছেড়েছে,
গাছ হতে ফলটি পড়ল।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।

.
দন্ত্য বর্ণ কোনগুলি?
  1. ক) ক, খ, গ, ঘ
  2. খ) প, ফ, ব, ভ
  3. গ) ট, ঠ, ড, ঢ
  4. ঘ) ত, থ, দ, ধ
সঠিক উত্তর:
ঘ) ত, থ, দ, ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত, থ, দ, ধ
ব্যাখ্যা

উচ্চারণ স্থান অনুযায়ী দন্ত্য বর্ণ ৭ টি।
যথা- ত, থ, দ, ধ, ন, ল, স।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
  1. ক) শ্বাসনালী
  2. খ) গলনালি
  3. গ) বাগযন্ত্র
  4. ঘ) স্বরযন্ত্র
সঠিক উত্তর:
গ) বাগযন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) বাগযন্ত্র
ব্যাখ্যা

মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়।
বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাগযন্ত্র।
বাগযন্ত্রের মধ্যে আছে ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালি, জিভ, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
What kind of noun is ''Girl''?
  1. ক) Collective
  2. খ) Material
  3. গ) Proper
  4. ঘ) Common
সঠিক উত্তর:
ঘ) Common
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Common
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে।
সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়।
যেমন- man, boy, girl, teacher, student, city, king, country, table, chair, river ইত্যাদি।

.
কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
  1. ক) চুলাচুলি
  2. খ) সিংহাসন
  3. গ) চৌরাস্তা
  4. ঘ) বীণাপানি
অনির্ধারিত
ব্যাখ্যা

ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।
এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।

'বীণাপানি' - ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ।
'চুলাচুলি' - ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ।

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
Synonym for ‘Mouth watering’?
  1. ক) Sour
  2. খ) Delicious
  3. গ) Hot
  4. ঘ) Wet
সঠিক উত্তর:
খ) Delicious
উত্তর
সঠিক উত্তর:
খ) Delicious
ব্যাখ্যা

Mouth-watering (adjective)
smelling, looking, or sounding delicious.
''a mouth-watering mixture of French and English cuisine''
highly attractive or tempting.
''mouth-watering views of the mountains''
Source: Oxford Dictionary.

.
কোনটি Collective Noun?
  1. ক) Boy
  2. খ) Books
  3. গ) Library
  4. ঘ) Month
সঠিক উত্তর:
গ) Library
উত্তর
সঠিক উত্তর:
গ) Library
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন - Family, Committee, Army, Council, Audience, Department, Minority, Crowd, Senate, Society, Group, Team, Cattle, Pack, Company, Jury, Corporation, Majority, Police, Gang, Navy, Library, Class, Public, Infantry, Orchestra ইত্যাদি।

.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট-
  1. ক) ২৫
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
ক) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫
ব্যাখ্যা

1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।

মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়মঃ

1) সংজ্ঞাঃ যে সকল সংখ্যাকে কেবল ঐ সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে।

2) সূত্রঃ 6n ± 1 = মৌলিক সংখ্যা।

6X1 ± 1 = 5, 7
6X2 ± 1 = 11, 13
6X3 ± 1 = 17, 19
6X4 ± 1 = 23
6X5 ± 1 = 29, 31
6X6 ± 1 = 37
6X7 ± 1 = 41, 43
6X8 ± 1 = 47
6X9 ± 1 = 53
6X10 ± 1 = 59, 61
6X11 ± 1 = 67
6X12 ± 1 = 71, 73
6X13 ± 1 = 79
6X14 ± 1 = 83
6X15 ± 1 = 89
6X16 ± 1 = 97

ব্যতিক্রম-01: সূত্রের সাথে কোন ধরণের সামঞ্জস্যা না থাকলেও 2 এবং 3 মৌলিক সংখ্যা। এই দুইটি মৌলিক সংখ্যা সহ 1-100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25 টি।

ব্যতিক্রম-02: 25, 35, 49, 55, 65, 77, 85, 91 এবং 95 প্রভৃতি সূত্রটির আওতাভুক্ত হলেও এরা মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এরা যৌগিক সংখ্যা।

১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Dysentry
  2. খ) Decentry
  3. গ) Dysentery
  4. ঘ) Disentery
সঠিক উত্তর:
গ) Dysentery
উত্তর
সঠিক উত্তর:
গ) Dysentery
ব্যাখ্যা
Dysentery (noun) [uncountable noun] আমাশয়।
১১.
বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
  1. ক) প্রথম ১২ চরণ
  2. খ) প্রথম ৪ চরণ
  3. গ) প্রথম ১০ চরণ
  4. ঘ) প্রথম ১৯ চরণ
সঠিক উত্তর:
খ) প্রথম ৪ চরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রথম ৪ চরণ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৬ সালে রচিত কবিতা ‘আমার সোনার বাংলা’র প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়।
কবিতাটিতে মোট ২৫টি লাইন আছে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অফিশিয়াল বা সরকারিভাবে স্বীকৃত ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ সংবিধান।

১২.
এসিডের একটি ধর্ম হলো -
  1. ক) এরা লাল লিটমাসকে নীল করে
  2. খ) এরা নীল লিটমাসকে লাল করে
  3. গ) এরা নীল লিটমাসকে সাদা করে
  4. ঘ) এরা লাল লিটমাসকে হলুদ করে
সঠিক উত্তর:
খ) এরা নীল লিটমাসকে লাল করে
উত্তর
সঠিক উত্তর:
খ) এরা নীল লিটমাসকে লাল করে
ব্যাখ্যা

সকল লঘু এসিড টক স্বাদযুক্ত,
এসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসাবে পরিচিত,
এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে,
এসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুটির লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে,
লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

১৩.
Which of the following sentence is correct?
  1. ক) One of my brother is a doctor.
  2. খ) One of my brother's are a doctor.
  3. গ) One of my brothers is a doctor.
  4. ঘ) One of my brother's is doctor.
সঠিক উত্তর:
গ) One of my brothers is a doctor.
উত্তর
সঠিক উত্তর:
গ) One of my brothers is a doctor.
ব্যাখ্যা

কোনো বাক্যে One of থাকলে এর পরে noun (plural) কিন্তু verb (singular) হয়।
যেমন-
One of my friends is a lawyer.
আমার বন্ধুদের মধ্যে একজন আইনজীবী।
One of my brothers is a doctor.
আমার ভাইদের মধ্যে একজন ডাক্তার।

১৪.
কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কি কাল?
  1. ক) বসন্তকাল
  2. খ) শরৎকাল
  3. গ) শীতকাল
  4. ঘ) হেমন্তকাল
সঠিক উত্তর:
ঘ) হেমন্তকাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হেমন্তকাল
ব্যাখ্যা

বাংলাদেশ ষড়ঋতুর দেশ।
প্রতি দুই মাসে একটি ঋতুর আর্বিভাব ঘটে।
গ্রীষ্মঃ বৈশাখ, জ্যৈষ্ঠ
বর্ষাঃ আষাঢ়, শ্রাবণ
শরৎঃ ভাদ্র, আশ্বিন
হেমন্তঃ কার্তিক, অগ্রহায়ণ
শীতঃ পৌষ, মাঘ
বসন্তঃ ফাল্গুন, চৈত্র

১৫.
বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
  1. ক) কোলন
  2. খ) উদ্ধরণ চিহ্ন
  3. গ) হাইফেন
  4. ঘ) সেমিকোলন
সঠিক উত্তর:
খ) উদ্ধরণ চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) উদ্ধরণ চিহ্ন
ব্যাখ্যা

উক্তি দুই প্রকার- প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।

প্রত্যক্ষ উক্তিঃ যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা উদ্ধরণ চিহ্ন (‘ ’/“ ”)-এর মধ্যে থাকে এবং বক্তার কথা ‍উদ্ধৃত করার আগে কমা (,) ব্যবহার করা হয়। এগুলো দেখে সহজেই প্রত্যক্ষ উক্তি চেনা যায়।

পরোক্ষ উক্তিঃ যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।
পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রথম উদ্ধরণ চিহ্নের স্থলে ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়।
বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৬.
ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
  1. ক) নবাব হাফিজুর রহমান
  2. খ) নবাব আব্দুল গণি
  3. গ) নবাব আব্দুল লতিফ
  4. ঘ) নবাব কুতুব উদ্দিন
সঠিক উত্তর:
খ) নবাব আব্দুল গণি
উত্তর
সঠিক উত্তর:
খ) নবাব আব্দুল গণি
ব্যাখ্যা

আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় ঢাকার নওয়াবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে জাদুঘর।
১৮৫৯ সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে সমাপ্ত হয়।
আব্দুল গণি তাঁর পুত্র খাজা আহসানউল্লাহ’র নামানুসারে ভবনের নামকরণ করেন আহ্সান মঞ্জিল।
ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রঙমহল এবং পূর্বেকার ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল।
উৎসঃ বাংলাদেশ সরকারের পর্যটন বিষয়ক ওয়েবসাইট।

১৭.
The ministers arrived __________ a decision last night.
  1. ক) in
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) at
সঠিক উত্তর:
ঘ) at
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at
ব্যাখ্যা

Arrive at - কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো,

Arrive in - কোনো জায়গায় পৌঁছানো।

১৮.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Mr. Jamal is not in the committee.
  2. খ) Mr. Jamal is not in committee.
  3. গ) Mr. Jamal is not at the committee.
  4. ঘ) Mr. Jamal is not on the committee.
সঠিক উত্তর:
ঘ) Mr. Jamal is not on the committee.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Mr. Jamal is not on the committee.
ব্যাখ্যা

On (সভ্যপদ নির্দেশ করে):
He was on the committee, সে কমিটির একজন সভ্য ছিল;
I was once on ‘The Daily Sangbad’, আমি এক সময়ে দৈনিক সংবাদ- এর কর্মরত সাংবাদিকদের একজন ছিলাম।
Source: Bangla Academy Dictionary.

১৯.
উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদান করা হয়?
  1. ক) বায়ু
  2. খ) বিদ্যুৎ
  3. গ) তেল
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
খ) বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যুৎ
ব্যাখ্যা

উইন্ডমিল বা বায়ুকল হলো চক্রাকার একধরনের যন্ত্র।
এর সাহায্যে প্রবাহিত বায়ুকে কাজে লাগিয়ে অতি সহজেই পাখাযুক্ত চাকা ঘুরিয়ে জেনারেটরের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা যায়। সাধারণত সেচকাজে উইন্ডমিল ব্যবহার করা হয়।
ইসলামের স্বর্ণালী যুগে যখন আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তা অনুভূত হল তখন পানিহীন আরব দেশে কিভাবে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় তার চিন্তাভাবনা শুরু হয়।
তারই প্রেক্ষাপটে পৃথিবীর প্রথম বায়ুকলটি ঘুরেছিল নবম শতাব্দীতে পূর্ব পার্সিয়ায়, হরিজোন্টাল প্লেনের উপর ভারর্টিকেল এক্সিসের চারদিকে।
পরবর্তীতে ১৩শ শতাব্দীর দিকে আস্তে আস্তে এই উইন্ডমিল সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ে।
উৎসঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

২০.
বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম-
  1. ক) সাঁওতাল বিদ্রোহ
  2. খ) নীল বিদ্রোহ
  3. গ) সিপাহী বিদ্রোহ
  4. ঘ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
সঠিক উত্তর:
ঘ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
ব্যাখ্যা

বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোরে নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ।
১৭৬০ সালে এ আন্দোলন শুরু হয় এবং চার দশকেরও অধিককাল তা অব্যাহত থাকে।
নবাব মীর কাশিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির-সন্ন্যাসীদের সাহায্য চান।
এই ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ করে।
যুদ্ধে পরাজিত মীর কাশিম পালিয়ে গেলেও ফকির-সন্নাসীরা তাদের ব্রিটিশবিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে।
উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২১.
কোন দেশের অধিবাসীরা 'ডাচ' নামে পরিচিত?
  1. ক) স্পেন
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নেদারল্যান্ড
ব্যাখ্যা

হল্যান্ডের (নেদারল্যান্ড) অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
তারা ‘ডাচ ইস্টইন্ডিয়া কোম্পানি’ গঠন করে বাণিজ্যের উদ্দেশে ১৬০২ খ্রিস্টাব্দে উপমহাদেশে আসে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরীচীকা
  2. খ) মরিচিকা
  3. গ) মরিচীকা
  4. ঘ) মরীচিকা
সঠিক উত্তর:
ঘ) মরীচিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মরীচিকা
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৩.
'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. ক) ঈয় প্রত্যয়
  2. খ) ইত প্রত্যয়
  3. গ) ই প্রত্যয়
  4. ঘ) ত প্রত্যয়
সঠিক উত্তর:
খ) ইত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ইত প্রত্যয়
ব্যাখ্যা

'প্রচলিত' শব্দটি 'ইত' প্রত্যয় যোগে গঠিত শব্দ।
'ইত' প্রত্যয় যোগে গঠিত আরো কিছু শব্দঃ
কুসুম+ইত = কুসুমিত
তরঙ্গ+ইত = তরঙ্গিত
কণ্টক+ইত = কণ্টকিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৪.
The word 'Stagflation' means-
  1. ক) economic slow down
  2. খ) a disintegrating government
  3. গ) cultural dullness
  4. ঘ) controlled prices
সঠিক উত্তর:
ক) economic slow down
উত্তর
সঠিক উত্তর:
ক) economic slow down
ব্যাখ্যা

Stagflation is a condition of slow economic growth and relatively high unemployment, or economic stagnation, accompanied by rising prices, or inflation. It can also be defined as inflation and a decline in gross domestic product (GDP).
Source: Investopedia [Click Here]

২৫.
'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে' -এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অহংকার
  2. খ) অর্থের কু প্রভাব
  3. গ) অসৎ সঙ্গ
  4. ঘ) খারাপ অভ্যাস
সঠিক উত্তর:
খ) অর্থের কু প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থের কু প্রভাব
ব্যাখ্যা

‘তামার বিষ’ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

২৬.
'কার্ডিওলজী' কোন রোগের সাথে সম্পৃক্ত?
  1. ক) হার্ট
  2. খ) চোখ
  3. গ) কিডনি
  4. ঘ) ফুসফুস
সঠিক উত্তর:
ক) হার্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) হার্ট
ব্যাখ্যা

Cardiology is the study and treatment of disorders of the heart and the blood vessels.

Cardiologist (noun): a doctor who specializes in treating diseases of the heart.

২৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) জঞ্ঝাট
  2. খ) জঞ্ঝাঠ
  3. গ) ঝঞ্ঝাট
  4. ঘ) ঝঞ্জাট
সঠিক উত্তর:
গ) ঝঞ্ঝাট
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝঞ্ঝাট
ব্যাখ্যা

ঝঞ্ঝাট, ঝঞ্ঝট (বিশেষ্য:
১) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)।
২) কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৮.
I wish you _________ the problem.
  1. ক) can solve
  2. খ) have solved
  3. গ) shall solve
  4. ঘ) could solve
সঠিক উত্তর:
ঘ) could solve
উত্তর
সঠিক উত্তর:
ঘ) could solve
ব্যাখ্যা

wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
I wish I could solve the problem (I can't solve the problem)
I wish I spoke Italian. ( I don't speak Italian)
I wish I had a big car. ( I don't have a big car)
I wish I was on a beach. ( I'm in the office)
I wish I met you ten years earlier. (I meet you today)

২৯.
He has done no wrong. The underlined word is a/an-
  1. ক) Adjective
  2. খ) noun
  3. গ) pronoun
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
খ) noun
উত্তর
সঠিক উত্তর:
খ) noun
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটির Parts of speech অনুসারে গঠন-
Pronoun + auxiliary verb + principal verb + adjective (determiner) + noun.
উল্লেখ্য, determiner এর পরে সবসময় noun বসে।

৩০.
যদি a + 1/a = 4 হয়, তাহলে a2 + 1/a2 = কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা

a2 + 1/a2
= (a + 1/a)2 - 2 . a . 1/a
= (4)2 - 2
= 16 - 2
= 14

৩১.
অপটিক্যাল ফাইবার হলো-
  1. ক) কাঁচের গুড়া যা দিয়ে চশমা বানানো হয়।
  2. খ) প্লাস্টিকের সূতা যা দিয়ে লেন্স বানানো হয়।
  3. গ) সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
  4. ঘ) প্লাস্টিকের সূতা যা দিয়ে কম্পিউটার বানানো হয়।
সঠিক উত্তর:
গ) সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
উত্তর
সঠিক উত্তর:
গ) সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার করা হয়।
ব্যাখ্যা

অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচতন্তু।
আলোক রশ্মি বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
আলোক রশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে।
এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
সূত্রঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৩২.
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে-
  1. ক) ২০০২ সালে
  2. খ) ১৯৯৯ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে ২৬ জুন, ২০০০ সালে।
বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১০ নভেম্বর, ২০০০ সালে।
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে নিজেদের অভিষেক টেস্টে ৪০০ রান করে বাংলাদেশ।
বাংলাদেশের অভিষেক ম্যাচেই দলের হয়ে সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম।
১৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৩৩.
বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো-
  1. ক) ENIAC
  2. খ) MACINTOSH
  3. গ) IBM
  4. ঘ) MICROSOFT
সঠিক উত্তর:
ক) ENIAC
উত্তর
সঠিক উত্তর:
ক) ENIAC
ব্যাখ্যা

প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার হলো ENIAC-1 বা Electronic Numerical Integrator and Computer -1।

MACINTOSH চতুর্থ প্রজন্মের একটি মাইক্রোকম্পিউটার।

ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (ইংরেজি: International Business Machines Corporation; সংক্ষেপে IBM) একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
১৭০টি দেশে কোম্পানিটি তার কার্যক্রম পরিচালনা করে, যার সদরদপ্তর আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান।
এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্টপোষকতা করে থাকে।
এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত।
এদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস।

৩৪.
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৯০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
ব্যাখ্যা
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি ১৮০°।
৩৫.
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলি?
  1. ক) গ্যাস, কয়লা, তেল
  2. খ) তেল,গ্যাস,পানি
  3. গ) বায়ু, পানি, সূর্যের আলো
  4. ঘ) বায়ু, গ্যাস, কয়লা
সঠিক উত্তর:
গ) বায়ু, পানি, সূর্যের আলো
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ু, পানি, সূর্যের আলো
ব্যাখ্যা

নবায়নযােগ্য শক্তি (Renewable Energy):
যে শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ যা ফুরিয়ে যাবার কোনাে আশঙ্কা নেই। তাকে নবায়নযোগ্য (Renewable Energy) শক্তি বলা হয়। যেমন: সূর্যের আলাে, সমুদ্রের জোয়ার-ভাটা, সমুদ্রের ঢেউ, বাতাস, নদীর বহমান পানি, পৃথিবীর গভীরের উত্তপ্ত ম্যাগমা।

অনবায়নযােগ্য শক্তি (Non-Renewable Energy):
অনবায়নযােগ্য মানে হলাে, যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না। এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ, যা পুনরায় উৎপন্ন করা যায় না। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম।

উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান।

৩৬.
CONSTITUTION : PREAMBLE
  1. ক) Legislation : Assembly
  2. খ) Book: Preface
  3. গ) Prelude : Overture
  4. ঘ) Opera : Music
সঠিক উত্তর:
খ) Book: Preface
উত্তর
সঠিক উত্তর:
খ) Book: Preface
ব্যাখ্যা

Constitution (সংবিধান) এর শুরুতে থাকে Preamble (প্রস্তাবনা);
Book (বই) এর শুরুতে থাকে Preface (ভূমিকা / মুখবন্ধ / উপক্রমণিকা)।

৩৭.
''লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ” কোন ধরনের বাক্য?
  1. ক) যৌগিক
  2. খ) সরল
  3. গ) জটিল
  4. ঘ) খন্ড
সঠিক উত্তর:
গ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জটিল
ব্যাখ্যা

যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে।
এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে।
যেমন-
লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ।
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

৩৮.
a3 − 21a − 20 রাশটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?
  1. ক) a +1
  2. খ) a-1
  3. গ) a+2
  4. ঘ) a-2
সঠিক উত্তর:
ক) a +1
উত্তর
সঠিক উত্তর:
ক) a +1
ব্যাখ্যা

a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2 (a + 1)) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1) (a2 - a - 20)

৩৯.
১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ANNIHILATE THESE DEMONS শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
  1. ক) ভিনসেন্ট ভ্যানগগ
  2. খ) পাবলো পিকাসো
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) শিল্পাচার্য জয়নুল আবেদীন
সঠিক উত্তর:
গ) কামরুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) কামরুল হাসান
ব্যাখ্যা

১৯৭১ সালের ২৫ মার্চ থেকে নিরীহ বাঙালির উপর পাকিস্তানী সামরিক বাহিনীর নৃশংস হামলাকে কেন্দ্র করে কামরুল হাসানের ইয়াহিয়ার মুখচ্ছবি দিয়ে আঁকা পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ / 'ANNIHILATE THESE DEMONS' দেশেবিদেশে বিপুলভাবে সাড়া জাগায় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সাধারণ মানুষকেও উদ্বুদ্ধ করে।
মুক্তিযুদ্ধের অনুপ্রেরণামূলক পোস্টার আঁকায় নিতুন কুন্ডু (১৯৩৬-২০০৭), প্রাণেশ মন্ডল প্রমুখ শিল্পী বিশেষ অবদান রাখেন।
স্বাধীনতার পরও অব্যাহত ছিল রাজনৈতিক পোস্টার শিল্পের বিকাশ।
কামরুল হাসান-এর দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে, কাজী হাসান হাবীব (১৯৪৮-১৯৮৮)-এর বাংলাদেশ বনপোড়া হরিণীর মতো আর্তনাদ করে, কাউয়ুম চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি প্রভৃতি পোস্টার বাংলাদেশের কতকগুলি রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী হয়ে আছে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪০.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
  2. খ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  3. গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  4. ঘ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
সঠিক উত্তর:
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
ব্যাখ্যা
‘চন্দ্রগ্রহণ’ এবং ‘সূর্যগ্রহণ’ দুইটি আলাদা শব্দ।
বাক্যে শব্দদ্বয় স্বতন্ত্রভাবে বসবে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।
৪১.
কোনটি সঠিক বানান?
  1. ক) সতস্ফর্ত
  2. খ) স্বতঃস্ফূর্ত
  3. গ) স্বতঃস্ফুর্ত
  4. ঘ) স্বতস্ফূর্ত
সঠিক উত্তর:
খ) স্বতঃস্ফূর্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা
স্বতঃস্ফূর্ত (বিশেষণ) - স্বয়ং প্রকাশিত; নিজে নিজেই প্রকাশিত।
৪২.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ৬:৫
  3. গ) ৪ : ৩
  4. ঘ) ৫ : ৩
সঠিক উত্তর:
ঘ) ৫ : ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ : ৩
ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ, পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪৩.
“তার হাতের লেখা খুব ভাল” -এখানে 'খুব' কী পদ?
  1. ক) সর্বনাম
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষ্য
  4. ঘ) অব্যয়
সঠিক উত্তর:
খ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশেষণ
ব্যাখ্যা

যে পদ বাক্যের অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
অর্থাৎ, বিশেষণ পদ অন্য কোন পদ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে, বা অন্য পদকে বিশেষায়িত করে।
বিশেষণ অনেক ধরণের হতে পারে; বিশেষণের বিশেষণ নামেও এক ধরণের বিশেষণ আছে।
কোন বিশেষণ যদি অন্য একটি বিশেষণকেও বিশেষায়িত করে, তাকে বিশেষণের বিশেষণ বলে।
প্রশ্নোক্ত বাক্যের 'খুব' শব্দটি 'ভাল' শব্দকে বিশেষিত করেছে।
তাই 'খুব' শব্দটি বিশেষণের বিশেষণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৪৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে?
  1. ক) ৫ ঘন্টা
  2. খ) ৬ ঘন্টা
  3. গ) ৮ ঘন্টা
  4. ঘ) ১০ ঘন্টা
সঠিক উত্তর:
খ) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি

∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে = ৪৮/২৪ ঘন্টা
= ২ ঘন্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি

∴ ৪৮ কিমি যেতে সময় লাগবে ৪৮/১২ = ৪ ঘন্টা।
∴ মোট সময় লাগবে = ২ + ৪ ঘন্টা।
= ৬ ঘন্টা।

৪৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Personel
  2. খ) Personnel
  3. গ) Parsonale
  4. ঘ) Parsonnel
সঠিক উত্তর:
খ) Personnel
উত্তর
সঠিক উত্তর:
খ) Personnel
ব্যাখ্যা
Personnel (noun) কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ; সরকারি দফতর বা সামরিক বাহিনীর সদস্য: We have an able team of personnel in our company.
৪৬.
“Obese” means -
  1. ক) Ugly
  2. খ) Tardy
  3. গ) Obnoxious
  4. ঘ) Very fat
সঠিক উত্তর:
ঘ) Very fat
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Very fat
ব্যাখ্যা
Obese- শব্দের অর্থ অস্বাভাবিক মোটা অর্থাৎ very fat,
Ugly মানে কুৎসিত,
Tardy শব্দের অর্থ ধীরে এবং
Obnoxious শব্দের অর্থ নোংরা বা আপত্তিকর।
৪৭.
I spent __________ with the patient.
  1. ক) sometimes
  2. খ) sometime
  3. গ) some time
  4. ঘ) some times
সঠিক উত্তর:
গ) some time
উত্তর
সঠিক উত্তর:
গ) some time
ব্যাখ্যা

আমি রোগীটির সাথে কিছু সময় কাটিয়েছিলাম।
Sometime অর্থ ভবিষ্যতে কোনো এক সময়ে,
Sometimes অর্থ প্রায়ই,
Some times এর ব্যবহার ভুল।
Some time অর্থ কিছু সময়; যার ব্যবহার সঠিক৷

৪৮.
a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a(a+b)
  2. খ) a2(a+b)
  3. গ) a
  4. ঘ) a2
সঠিক উত্তর:
খ) a2(a+b)
উত্তর
সঠিক উত্তর:
খ) a2(a+b)
ব্যাখ্যা
a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a2(a+b)
৪৯.
দুুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি ৩ক এবং ক।
প্রশ্নমতে,
৩ক + ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ৮/৪
∴ ক = ২
এখন,
৩ক = ৩ X ২ = ৬
∴ সংখ্যা দুইটির গুণফল = ৬ X ২
= ১২

৫০.
কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে?
  1. ক) ব্যাসিলাস
  2. খ) কমা
  3. গ) স্পাইরাল
  4. ঘ) কক্কাস
সঠিক উত্তর:
ক) ব্যাসিলাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাসিলাস
ব্যাখ্যা

ব্যাকটেরিয়া হল আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব।
বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান।
ব্যাকটেরিয়া কোষগোলাকার, দন্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরণের হতে পারে।
দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধকরা হয়ঃ
কক্কাসঃ কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার। এরা কক্কাস ব্যাকটেরিয়া।
এরা এককভাবে অথবা দলবেঁধে থাকতে পারে, যেমন- নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া।
ব্যাসিলাসঃ এরা লম্বা দন্ডের ন্যায় দেখতে। ধনুষ্টংকার, রক্তামাশয় ইত্যাদি রোগ এরা সৃষ্টি করে।
কমাঃ এরা বাঁকা দন্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগের ব্যাকটেরিয়া এ ধরণের।
স্পাইরিলামঃ এ ধরণের ব্যাকটোরিয়ামের আকৃতি প্যাঁচানো।
সূত্রঃ পৃষ্ঠা নং-০৩, বিজ্ঞান, ৭ম শ্রেণি।

৫১.
'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি' - এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?
  1. ক) সমাপিকা
  2. খ) দ্বিকর্মক
  3. গ) প্রযোজক
  4. ঘ) অসমাপিকা
সঠিক উত্তর:
ঘ) অসমাপিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসমাপিকা
ব্যাখ্যা

যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে৷
যেমন - বাড়ি গিয়ে….. এই বাক্যে 'গিয়ে' দ্বারা কথা শেষ হয় নি৷ তাই এখানে 'গিয়ে' অসমাপিকা ক্রিয়া।
তবে, ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি।’ এই বাক্যে 'যায়নি' সমাপিকা ক্রিয়া।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫২.
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ :১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা

সঞ্চয় = ২০ - ১৫
= ৫
আয় ২০ টাকা হলে সঞ্চয় ৫ টাকা।
আয় ১ টাকা হলে সঞ্চয় ৫/২০ টাকা।
∴ আয় ১০০ টাকা হলে সঞ্চয় = (৫ X ১০০) / ২০ টাকা।
= ২৫ টাকা।

৫৩.
'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
  1. ক) বাথান
  2. খ) গোশালা
  3. গ) কস্তা
  4. ঘ) পশুপাল
সঠিক উত্তর:
ক) বাথান
উত্তর
সঠিক উত্তর:
ক) বাথান
ব্যাখ্যা

বাথান (বিশেষ্য):
১) গোচারণ-মাঠ।
২) গোশালা; যে স্থানে গরু-মহিষকে রাখা হয় (রাত্রে গরুর বাথানে গরু পাহারা দেওয়া-খানবাহাদুর আবদুল হাকিম)।
৩) গরুর পাল।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৫৪.
√(x2) = ?
  1. ক) x2
  2. খ) x
  3. গ) - x
  4. ঘ) ±x
সঠিক উত্তর:
খ) x
উত্তর
সঠিক উত্তর:
খ) x
ব্যাখ্যা

√(x2) = x

সমীকরণের চলকের ক্ষেত্রে যেকোনো চলকের বর্গমূল ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই ধরা হয়ে থাকে। তবে, যেকোনো ধনাত্মক সংখ্যার মূল (Principal Square Root) সর্বদা ধনাত্মক হবে।
অর্থাৎ,
√(x2) এর মান হবে x

(√x)2 = ±x

এক্ষেত্রে, x এর মান ঋণাত্মক হলে জটিল সংখ্যা চলে আসবে।
x = -3 হলে,
(√-1) (√3)2
= (i)2 (√3)2
= -1 (√3)2
= -3
অর্থাৎ,
(√x)2 এর মান x বা -x যেকোনো একটা হতে পারে।

৫৫.
a - b = 7, ab = 60 হলে, a2 + b2 = কত?
  1. ক) 180
  2. খ) 168
  3. গ) 169
  4. ঘ) 170
সঠিক উত্তর:
গ) 169
উত্তর
সঠিক উত্তর:
গ) 169
ব্যাখ্যা

a2 + b2
= (a - b)2 + 2ab
= (7)2 + 2 X 60
= 49 + 120
= 169

৫৬.
নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
  1. ক) গ্যাসের চুলা
  2. খ) জেনারেটর
  3. গ) সূর্যের আলো
  4. ঘ) সৌর প্যানেল
সঠিক উত্তর:
গ) সূর্যের আলো
উত্তর
সঠিক উত্তর:
গ) সূর্যের আলো
ব্যাখ্যা

যে শক্তিকে নবায়ন করা যায় অর্থাৎ যা ফুরিয়ে যাবার আশংকা নেই তাই নবায়নযোগ্য শক্তি।
যেমনঃ সূর্যের আলো, সমুদ্রের জোয়ার-ভাটা, সমুদ্রের ঢেউ, নদীর বহমান পানি ইত্যাদি।
অনবায়নযোগ্য শক্তি হলো, যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না।
এটি হলো মূলত প্রাকৃতিক সম্পদ।
যেমনঃ তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম ইত্যাদি।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৭.
We need to buy some new-
  1. ক) furnishers
  2. খ) furniture
  3. গ) furnisher
  4. ঘ) furniture's
সঠিক উত্তর:
খ) furniture
উত্তর
সঠিক উত্তর:
খ) furniture
ব্যাখ্যা
Furniture শব্দটি uncountable noun।
তাই এটি শুধু Furniture হবে।
সাধারণত uncountable noun সবসময় Singular হয়।
এগুলোর পূর্বে Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা।
এদের সাথে সাধারণত s/es যোগ করা যায় না।
৫৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
  1. ক) নভেম্বর ৪, ১৯৭২
  2. খ) জানুয়ারি ০১, ১৯৭২
  3. গ) ডিসেম্বর ১৬, ১৯৭১
  4. ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২
ব্যাখ্যা

সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

৫৯.
একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 24 মিটার
  2. খ) 26 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 22 মিটার
সঠিক উত্তর:
ক) 24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 24 মিটার
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = 1/2 (দুই কর্ণের গুনফল)
বা, 1/2 (দুই কর্ণের গুনফল) = রম্বসের ক্ষেত্রফল
বা, 1/2 X 10 X AC = 120
বা, 10AC = 240
∴ AC = 24
৬০.
Choose the correct sentence :
  1. ক) We were discussing totally about the matter.
  2. খ) We were discussing about the matter
  3. গ) We were discussing about the whole matter.
  4. ঘ) We were discussing the matter.
সঠিক উত্তর:
ঘ) We were discussing the matter.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) We were discussing the matter.
ব্যাখ্যা

প্রদত্ত বাক্যগুলোকে 'Discuss' শব্দটি একটি verb.
'Discuss' যখন verb হয় তখন তার পর preposition বসে না।
তাই সঠিক বাক্যটি হবে We were discussing the matter.

৬১.
একই হার ও মুনাফার কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কত বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ক) ১০ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৩ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
খ) ১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বছর
ব্যাখ্যা

মনে করি,
আসল x টাকা

প্রশ্নমতে,
x টাকা ৬ বছরে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 2x টাকা হয়েছে

তাই,
৬ বছরে সুদ এসেছে (2x - x) = x টাকা

এখন, সুদে আসলে তিনগুণ হতে হলে আমাদের সুদ লাগবে ২ক টাকা

তাহলে,
ক টাকা সুদ আসে ৬ বছরে
সুতরাং, ২ক টাকা সুদ আসবে (৬ X ২) = ১২ বছরে।

৬২.
কোনটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) অন্তরীক্ষ
  2. খ) বারিদ
  3. গ) জলদ
  4. ঘ) জীমূত
সঠিক উত্তর:
ক) অন্তরীক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্তরীক্ষ
ব্যাখ্যা

'আকাশ' শব্দের প্রতিশব্দ- অম্বর, গগন, নভঃ, ব্যোম, নীলিমা, অন্তরীক্ষ ইত্যাদি।
‘মেঘ’ শব্দের প্রতিশব্দ- বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬৩.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৮
  2. খ) ৭৮৭
  3. গ) ৭৮৫
  4. ঘ) ৭৮৬
সঠিক উত্তর:
ঘ) ৭৮৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮৬
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x - 742 = 830 - x
বা, x + x = 830 + 742
বা, 2x = 1572
বা, x = 1572/2
∴ x = 786.

৬৪.
কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. ক) আভাস
  2. খ) গরমিল
  3. গ) অজানা
  4. ঘ) বেমালুম
সঠিক উত্তর:
গ) অজানা
উত্তর
সঠিক উত্তর:
গ) অজানা
ব্যাখ্যা

খাঁটি বাংলা উপসর্গ ‘অ’ খারাপ বা নিন্দিত অর্থে, না অর্থে এবং ক্রমাগত অর্থে ব্যবহৃত হয়।
যেমন- অকাজ, অপয়া, অঘাটা, অজানা, অচেনা, অদেখা, অচল, অঝর, অফুরন্ত, অঘোর ইত্যাদি।
উৎসঃ বাংলা দ্বিতীয়পত্র, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৬৫.
'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মৃত + ময়
  2. খ) মৃন + ময়
  3. গ) ম্রত + ময়
  4. ঘ) মৃৎ + ময়
সঠিক উত্তর:
ঘ) মৃৎ + ময়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৃৎ + ময়
ব্যাখ্যা

নাসিক্য ধ্বনির পরে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি নিজ বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি বা নাসিক্য ধ্বনি হয়ে যায়।
অর্থাৎ, ঙ, ঞ, ণ, ন, ম- এদের পরে ক, চ, ট, ত, প থাকলে ক, চ, ট, ত, প যথাক্রমে গ, জ, ড, দ, ব অথবা ঙ, ঞ, ণ, ন, ম হয়ে যায়।
অর্থাৎ, বর্গের পঞ্চম/ শেষ ধ্বনির পরে বর্গের প্রথম ধ্বনি আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় বা পঞ্চম/ শেষ ধ্বনি হয়ে যায়।
যেমন,
দিক+নির্ণয় = দিগনির্ণয়/ দিঙনির্ণয়
বাক+ময় = বাঙময়
জগৎ+নাথ = জগন্নাথ
উৎ+নয়ন = উন্নয়ন
উৎ+নীত = উন্নীত
তৎ+মধ্যে = তদমধ্যে/ তন্মধ্যে
মৃৎ+ময় = মৃন্ময়
তৎ+ময় = তন্ময়
চিৎ+ময় = চিন্ময়
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৬৬.
What is the plural form of ‘this’-
  1. ক) they
  2. খ) these
  3. গ) those
  4. ঘ) its
সঠিক উত্তর:
খ) these
উত্তর
সঠিক উত্তর:
খ) these
ব্যাখ্যা

Singular - Plural
it - they
this - these
that - those

Its: Possessive form of the pronoun it.
Source: Bangla Academy Dictionary.

৬৭.
IMF-এর পূর্ণরূপ কী?
  1. ক) International Maritime Federation
  2. খ) International Monetary Fund
  3. গ) International Marketing Forum
  4. ঘ) International Management Federation
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
খ) International Monetary Fund
ব্যাখ্যা

IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্‌ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
⤇ IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
⤇ বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।

➣ এক নজরে IMF -
IMF - গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭ সাল
সদস্য - ১৮৯টি দেশ (সর্বশেষ সদস্য - নাউরু)
সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র
উৎসঃ Live MCQ Content (Upcoming)

৬৮.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ক) ৭২৭
  2. খ) ৭৩০
  3. গ) ৭২৫
  4. ঘ) ৭২৬
সঠিক উত্তর:
ঘ) ৭২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২৬
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল, C = P(1+r)n
= ৬০০ (১+১০/১০০)
= ৬০০ (১.১)
= ৭২৬ টাকা।

৬৯.
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৩
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা

২, ৩, ৪ এর ল, সা, গু = ১২।
অর্থ্যাৎ, ১২ ঘন্টা পর ঘন্টাগুলো একত্রে বাজবে
তাহলে ২৪ ঘন্টায় তারা বাজবে (২৪/১২) বা ২ বার
১ দিন বলতে যেহেতু ২৪ ঘন্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘন্টাটি সর্বোচ্চ ২ বার বাজবে।

৭০.
log5x = 3 হলে x = কত?
  1. ক) 120
  2. খ) 125
  3. গ) 225
  4. ঘ) 375
সঠিক উত্তর:
খ) 125
উত্তর
সঠিক উত্তর:
খ) 125
ব্যাখ্যা

log5x = 3
বা, x = 53
∴ x = 125

৭১.
কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৯টি
  2. খ) ৮ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৬ টি
সঠিক উত্তর:
ঘ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ টি
ব্যাখ্যা
২ X ৩ X ৪ X ৫ X ৬ X ৭ = ৫০৪০
৭২.
Fifty kg _____ really a heavy weight to carry.
  1. ক) is
  2. খ) were
  3. গ) are
  4. ঘ) was
সঠিক উত্তর:
ক) is
উত্তর
সঠিক উত্তর:
ক) is
ব্যাখ্যা
If weight (50 kg) is used as subject, a singular verb (is) used after it.
৭৩.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে?
  1. ক) ৩০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা

আমরা জানি,
মূলধন = (সুদ x ১০০)/ (সময় x সুদের হার)
= (৪ x ১০০)/ (৫x ৪)
= ২০ টাকা

৭৪.
(−1) × (−1) × (−1) + (−1) (−1) =কত?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) -2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা

(−1) × (−1) × (−1) + (−1) (−1)
= − 1 + 1
= 0

৭৫.
''আবার আসিব ফিরে'' কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  1. ক) রুপসী বাংলা
  2. খ) ঝরা পালক
  3. গ) বনলতা সেন
  4. ঘ) ধূসর পাণ্ডুলিপি
সঠিক উত্তর:
ক) রুপসী বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ক) রুপসী বাংলা
ব্যাখ্যা

কবি জীবনান্দ দাশ রচিত ''মৃত্যুর আগে কবিতাটি'' ধূসর পান্ডুলিপি কাব্যের অন্তর্গত।
এটির সাথে আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটস রচিত কবিতাটির The falling of the Leaves মিল রয়েছে।
তার বিখ্যাত বনলতা সেন ও আবার আসিব ফিরে কবিতা দুটি যথাক্রমে বনলতা সেন ও রূপসী বাংলা কাব্যের অন্তর্গত।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭৬.
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
  1. ক) বাংলা ১২৭৬ সালে
  2. খ) বাংলা ১০৭৬ সালে
  3. গ) বাংলা ১১৭৬ সালে
  4. ঘ) বাংলা ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
গ) বাংলা ১১৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা ১১৭৬ সালে
ব্যাখ্যা

ইংরেজি ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দে) বাংলায় সংঘটিত দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোক মারা যায়।
এ সময় বাংলায় ইংরেজ গর্ভনর ছিলেন জন কার্টিয়ার। দ্বৈতশাসন ব্যবস্থার কুফল এবং অনাবৃষ্টিজনিত খরায় ফসল উৎপাদন কম হওয়ায় এ দুর্ভিক্ষ দেখা দেয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

৭৭.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) উপজেলা
  2. খ) ইউনিয়ন
  3. গ) থানা
  4. ঘ) জেলা
সঠিক উত্তর:
ক) উপজেলা
উত্তর
সঠিক উত্তর:
ক) উপজেলা
ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের।
গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের।
গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ।
শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - পৌরসভা এবং সিটি কর্পোরেশন।
মাঠ পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ।

মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর স্তর তিনটি। যথা- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামো সর্বোচ্চ স্তর- বিভাগীয় প্রশাসন এবং সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৮.
The Captain ordered the soldiers to march on বাক্যটির direct speech-
  1. ক) The captain asked, ''Soldiers, march on''.
  2. খ) The Captain said, to the Soldiers, ''Please march on''.
  3. গ) The Captain said, ''Soldiers, I asked you to march on''.
  4. ঘ) The Captain said to the soldiers, ''March on''.
সঠিক উত্তর:
ঘ) The Captain said to the soldiers, ''March on''.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The Captain said to the soldiers, ''March on''.
ব্যাখ্যা

যেহেতু প্রশ্নোক্ত বাক্যে Order করা হয়েছে, তাই Direct speech এর reported speech টি Imperative sentence হবে, কিন্তু এতে asked বা please বসবে না।
এছাড়াও বাক্যে শ্রোতা হিসেবে Soldiers থাকায় reporting verb টি হবে said to.
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।

৭৯.
I have no pen to write-
  1. ক) in
  2. খ) smooth
  3. গ) well
  4. ঘ) with
সঠিক উত্তর:
ঘ) with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) with
ব্যাখ্যা

To write with- লেখার।
বাক্যটির অর্থ- আমার লেখার কোন কলম নাই।

৮০.
কোনটি অর্ধ-তৎসম শব্দ?
  1. ক) গেঞ্জি
  2. খ) গিন্নী
  3. গ) লুঙ্গি
  4. ঘ) হস্তী
সঠিক উত্তর:
খ) গিন্নী
উত্তর
সঠিক উত্তর:
খ) গিন্নী
ব্যাখ্যা

বাংলা ভাষার শব্দ ভান্ডারে ৫ প্রকারের শব্দ সমাবেশ হয়েছে।
যথা- তৎসম, অর্ধ-তৎসম তদ্ভব, দেশী ও বিদেশী।
যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়।
যেমন-চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
অন্যদিকে গিন্নী শব্দটি অর্ধ-তৎসম শব্দের অন্তর্ভূক্ত।
কতগুলো অর্ধ-তৎসম শব্দ হচ্ছে জ্যোছনা, ছেরাদ্দ, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি।