পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
পার্ট-১) ক) বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। খ) আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। পার্ট-২) Quotations and Characters (All Ages) and Vocabulary. [পার্ট-১ সোর্সঃ বোর্ড বই, যেকোনো গাইড বই এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা করে নির্ভরযোগ্য ওয়েবসাইট (ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস) থেকে দেখে নিতে পারেন। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, An ABC OF English Literature - Dr. M. Mofizar Rahman এবং Live MCQ লেকচার PDF]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
অপারেশন ব্লু স্টার পরিচালিত হয় কোন দেশে?
  1. ক) ইরাক
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
১৯৮৪ সালের ১-৮ জুন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের পবিত্র উপাসনালয় স্বর্ণমন্দিরে পরিচালিত অভিযান হলো অপারেশন ব্লু স্টার। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে শিখ অধ্যুষিত এলাকায় খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপর শিখ মিলিশিয়ারা স্বর্ণমন্দিরে অস্ত্র মজুদ ও অবস্থান নেওয়ার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানের প্রতিক্রিয়া হিসেবে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর শিখ দেহরক্ষীদের গুলিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী মারা যান। (সূত্রঃ ইন্ডিয়া টুডে)
.
ইসরায়েল কবে গোলান মালভূমি দখল করে?
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল দখলকৃত সিরিয়ার একটি পার্বত্য ভূমি। এটি জর্ডান নদীর পশ্চিমে ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং জর্ডানের মাঝে অবস্থিত। ১৯৬৭ সালের ৫-১০ জুন ছয়দিনব্যাপী তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এটি দখল করে নেয়। ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে নিজেদের অবিচ্ছেদ্য ভূমি হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়। তবে আন্তর্জাতিক ভাবে গোলান মালভূমি সিরিয়ার ভূ-খন্ড হিসেবে স্বীকৃত। গোলান মালভূমিতে জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন নিয়োজিত আছে। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী কি নামে পরিচিত?
  1. ক) নাসাকা
  2. খ) রেঞ্জার্স
  3. গ) ফ্রনটেক্স
  4. ঘ) ইউরো পেট্রোল
সঠিক উত্তর:
গ) ফ্রনটেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রনটেক্স
ব্যাখ্যা
Frontex (European Border and Coast Guard Agency) ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনী। এটি ২৬ অক্টোবর ২০০৪ সালে গঠিত হয় এবং ১৪ সেপ্টেম্বর ২০১৬ পুনর্গঠিত ও Frontex নামে আত্মপ্রকাশ করে। এর প্রধান কার্যালয় পোল্যান্ডের ওয়ারশ শহরে অবস্থিত। Frontex এর বর্তমান নির্বাহী পরিচালক ফেব্রিস লিগেরি। ইইউ ও শেনজেনভুক্ত দেশগুলোর ৩০টি সীমান্ত বাহিনীর মধ্যে Frontex সমন্বয় সাধন করে থাকে। (সূত্রঃ Frontex ওয়েবসাইট)
.
MQ-9 Reaper একটি-
  1. ক) রাডার
  2. খ) সাবমেরিন
  3. গ) ড্রোন
  4. ঘ) মেইন ব্যাটল ট্যাংক
সঠিক উত্তর:
গ) ড্রোন
উত্তর
সঠিক উত্তর:
গ) ড্রোন
ব্যাখ্যা
MQ-9 Reaper হলো একটি ড্রোন বা চালকবিহীন যুদ্ধবিমান। এর নির্মাতা মার্কিন কোম্পানি জেনারেল এটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস ইনকর্পোরেশন। ২০০৭ সালে এটি প্রথম মার্কিন বিমান বহরে আসে। বর্তমানে ইউএস এয়ার ফোর্সে মোট ৯৩ টি এমকিউ-৯ রিপার ড্রোন রয়েছে। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের নিকট এই ড্রোন থেকে নিক্ষিপ্ত হেলফায়ার-২ ক্ষেপনাস্ত্রেই ইরানি আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন। (সূত্রঃ নিউইয়র্ক পোস্ট)
.
S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান তৈরি করে?
  1. ক) লকহিড মার্কিন
  2. খ) মিকোয়ান
  3. গ) আলমাজ আন্তে
  4. ঘ) সুখোই
সঠিক উত্তর:
গ) আলমাজ আন্তে
উত্তর
সঠিক উত্তর:
গ) আলমাজ আন্তে
ব্যাখ্যা
S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আন্তে তৈরি করে। ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)। রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা বর্তমানে ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। (সূত্রঃ ডয়েচেভেলে এবং আল জাজিরা)
.
তুরস্ক সমর্থিত সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠী কোনটি?
  1. ক) Kurdistan Workers Party (PKK)
  2. খ) Popular Protection Unit (YPG)
  3. গ) Syrian Democratic Forces (SDF)
  4. ঘ) Syrian Natonal Army (SNA)
সঠিক উত্তর:
ঘ) Syrian Natonal Army (SNA)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Syrian Natonal Army (SNA)
ব্যাখ্যা
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে একাধিক পক্ষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধরত। এর মধ্যে তুরস্ক সমর্থিত মিলিশিয়া বাহিনী হলো Syrian National Army (SNA). এটি পূর্বে Free Syrian Army নামে পরিচিত ছিল। এটি ২০১১ সালে সিরিয়ান সেনাবাহিনী থেকে আসাদবিরোধী হিসেবে বিচ্যুতদের সমন্বয়ে গঠিত। SNA হেডকোয়ার্টার সিরিয়ার আলেপ্পোতে অবস্থিত৷ PKK এবং YPG হলো কুর্দি মিলিশিয়া গ্রুপ। SDF মার্কিন সমর্থনপুষ্ট মিলিশিয়া গোষ্ঠী যারা মূলত কুর্দিদের নিয়ে গঠিত। (সূত্রঃ আল জাজিরা এবং আনাদুলু এজেন্সি)
.
পশ্চিম ইউরোপ পুনর্গঠন বিষয়ক মার্শাল প্লান কবে চালু হয়?
  1. ক) ১৯৪৬ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৫০ সালে
  4. ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা মার্শাল প্লান বা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন। ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন। ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চারবছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স। ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
'সভ্যতার সংঘাত' সম্পর্কে ধারণা দেন কে?
  1. ক) জ্যা জ্যাক রুশো
  2. খ) কৌটিল্য
  3. গ) উইলিয়াম হান্টার
  4. ঘ) স্যামুয়েল পি হান্টিংটন
সঠিক উত্তর:
ঘ) স্যামুয়েল পি হান্টিংটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্যামুয়েল পি হান্টিংটন
ব্যাখ্যা
মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন ১৯৯২ সালে তার 'সভ্যতার সংঘাত' শীর্ষক থিসিস প্রকাশ করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রকাশিত 'দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশন এন্ড দ্য রিমেকিং অব ওয়ার্ল্ড অর্ডার' শীর্ষক বইয়ে তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। তার মধ্যে আগামী বিশ্বে সংঘাতের মূল কারণ হবে সংস্কৃতি ও ধর্মীয় পার্থক্য। আদর্শগত কিংবা অর্থনৈতিক কারণে নয়। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম)
.
স্নায়ুযুদ্ধের ফলে কোন সংস্থাটি জন্ম লাভ করে?
  1. ক) জাতিসংঘ
  2. খ) ন্যাম
  3. গ) কমনওয়েলথ
  4. ঘ) ডব্লিউটিও
সঠিক উত্তর:
খ) ন্যাম
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যাম
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে বিশ্বাসী। এতে করে সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিসরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন। এলক্ষ্যে তাদের উদ্যোগে ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯ দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলনে ন্যাম গঠন বিষয়ে আলোচনা ও এর নীতি নির্ধারিত হয়। যার ভিত্তি ১৯৬১ সালের ১-৮ সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেড ২৪টি দেশের অংশগ্রহণে শহরে প্রথম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০ টি। সর্বশেষ ন্যাম সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। (সূত্রঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ সংস্থা ওয়েবসাইট)
১০.
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি কোন সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দেয়?
  1. ক) UNICEF
  2. খ) WHO
  3. গ) UNO
  4. ঘ) WIPO
সঠিক উত্তর:
খ) WHO
উত্তর
সঠিক উত্তর:
খ) WHO
ব্যাখ্যা
করোনা ভাইরাস মোকাবেলায় প্রাথমিক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৪ এপ্রিল ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র দ্বি-বার্ষিক প্রায় ৮৯৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান করে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। ট্রাম্পের এ সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। (সূত্রঃ ওয়াশিংটন পোস্ট)
১১.
মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি সাক্ষরিত হয় কবে?
  1. ক) ১৪ ফেব্রুয়ারি ২০২০
  2. খ) ২৫ ফেব্রুয়ারি ২০২০
  3. গ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
  4. ঘ) ০৫ মার্চ ২০২০
সঠিক উত্তর:
গ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
ব্যাখ্যা
দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসানকল্পে ২৯ ফেব্রুয়ারী ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে। কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সাক্ষরিত হয়। এতে আমেরিকার পক্ষে আফগান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে মোল্লা আব্দুল গানি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১৪ মাসে আফগানিস্তান থেকে আমেরিকা তার সকল সৈন্য প্রত্যাহার করবে। (সূত্রঃ সিএনএন)
১২.
ব্রিটেনের সাবেক উপনিবেশ হয়েও কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) রুয়ান্ডা
  2. খ) সাইপ্রাস
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) মাল্টা
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১৯৩১ সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হলেও আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ১৯৪৯ সালে৷ কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশগুলোর জোট হলেও এতে ব্রিটিশ শাসনের অধীন না হয়েও মোজাম্বিক ও রুয়ান্ডা কমনওয়েলথের সদস্য। অন্যদিকে ব্রিটেনের সাবেক উপনিবেশ হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, সুদান প্রভৃতি দেশ কমনওয়েলথ সদস্য নয়। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজ। কমনওয়েলথের পরবর্তী সন্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডায়। প্রথমবারের মতো ব্রিটিশ শাসন বহির্ভূত কোন দেশে কমনওয়েলথ সম্মেলন হতে যাচ্ছে। বাংলাদেশ বৈশ্বিক কোন সংস্থা হিসেবে প্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। সাইপ্রাস ও মাল্টা ব্রিটেনের সাবেক উপনিবেশ এবং কমনওয়েলথ সদস্য। (সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১৩.
জাতিসংঘ সনদ কবে সাক্ষরিত হয়?
  1. ক) ২২ সেপ্টেম্বর
  2. খ) ২৬ জুন
  3. গ) ১৫ অক্টোবর
  4. ঘ) ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ২৬ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ জুন
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। এই দিন ৫০ টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড এতে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। জাতিসংঘ সনদের রচয়িতা আর্কিভাল্ড ম্যাকলিশ। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৪.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জনের লক্ষ্য স্থির করা হয়?
  1. ক) ২০২০ সাল
  2. খ) ২০২৫ সাল
  3. গ) ২০৩০ সাল
  4. ঘ) ২০৩৫ সাল
সঠিক উত্তর:
গ) ২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০৩০ সাল
ব্যাখ্যা
২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয় ১৯৩ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন বা রিও+২০ সম্মেলন। এই সম্মেলনে পৃথিবীবাসীর জন্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয় যা ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত এসডিজি সম্মেলনে চূড়ান্ত করা হয়। এতে ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে মোট ১৭টি লক্ষ্য স্থির করা হয়। (সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৫.
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কতটি দেশে ইইরো মুদ্রা চালু আছে?
  1. ক) ১২ টি
  2. খ) ১৫ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ২৫ টি
সঠিক উত্তর:
গ) ১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯ টি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
১৬.
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) আসিয়ান জোট
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা চীন। ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। এ প্রকল্পের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের ৬০টির অধিক দেশকে স্থল ও সমুদ্রপথে সংযুক্ত করার কথা বলা হয়। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার যার অধিকাংশই রাস্তাঘাট, সমুদ্রবন্দর, বিমানবন্দর, অর্থনৈতিক জোন নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ইত্যাদি কাজে ব্যয় হবে। (সূত্রঃ কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট)
১৭.
লাইবেরিয়া কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
লাইবেরিয়া আফ্রিকার একটি প্রাচীনতম প্রজাতন্ত্র। ১৮৪৭ সালের ২৬ জুলাই লাইবেরিয়া যুক্তরাষ্ট্রের উপনিবেশ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ব্রিটেন প্রথম লাইবেরিয়াকে স্বীকৃতি প্রদান করে। ১৮৬২ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন লাইবেরিয়া কে স্বীকৃতি প্রদান করেন। এর আগে ১৮২০ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটি গঠিত হয় যার মাধ্যমে আমেরিকা থেকে কৃষ্ণাঙ্গ দাসদের লাইবেরিয়ায় স্থানান্তরিত করা হয়। (সূত্রঃ লাইবেরিয়া কংগ্রেস লাইব্রেরি ওয়েবসাইট)
১৮.
পিদাংসু হুত্তাও কোন দেশের আইনসভা?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) মিয়ানমার
  3. গ) ভুটান
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
ব্যাখ্যা
পিদাংসু হুত্তাও বা হাউজ অব রিপ্রেজেনটেটিভ হলো মিয়ানমারের আইনসভার নিম্নকক্ষ। এর আসন সংখ্যা ৪৪০ যার মধ্যে এক-চতুর্থাংশ বা ১১০ জন সামরিক বাহিনী থেকে মনোনীত। বাকি ৩৩০ জন সরাসরি নির্বাচিত। আমিওথা হুত্তাও বা হাউজ অব দ্য ন্যাশনালিটিজ হলো আইনসভার উচ্চকক্ষ। এটির আসন সংখ্যা ২২৪ টি। যার মধ্যে ৫৬টি সামরিক বাহিনী থেকে মনোনীত। ২০০৮ সালে প্রণীত মিয়ানমারের সংবিধান অনুযায়ী মিয়ানমারের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট। (সূত্রঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট)
১৯.
পেড্রো সানচেজ কোন দেশের প্রধানমন্ত্রী?
  1. ক) ইতালি
  2. খ) স্পেন
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মেক্সিকো
সঠিক উত্তর:
খ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেন
ব্যাখ্যা
পেড্রো সানচেজ স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক দল স্পেনিশ স্যোশালিষ্ট ওয়ার্কার্স পার্টি। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী গিউসিপ্পি কন্তে। (সূত্রঃ স্পেনের প্রধানমন্ত্রী কার্যালয় ওয়েবসাইট এবং বিবিসি ওয়ার্ল্ড)
২০.
আমেরিকা যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কবে নিষিদ্ধ হয়?
  1. ক) ১৮৫৮ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৫ সালে
  4. ঘ) ১৮৯০ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যুদ্ধকালীন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে সর্বপ্রথম দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন। ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। এতে করে ১৮ ডিসেম্বর ১৮৬৫ সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়। (সূত্রঃ ইউএস ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম)
২১.
আইফেল টাওয়ার উদ্বোধন করা হয় কবে?
  1. ক) ১৭৮৯ সালে
  2. খ) ১৮৫৫ সালে
  3. গ) ১৮৭৫ সালে
  4. ঘ) ১৮৮৯ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৮৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৮৯ সালে
ব্যাখ্যা
ফরাসি বিপ্লবের একশ বছরের মাথায় ১৮৮৯ সালের ৩১ মার্চ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপত্য আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। এর নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২৮ জানুয়ারি ১৮৮৭ সালে। এর স্থপতি গুস্তাভ আইফেল। এর অবস্থান প্যারিস শহরে। সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আইফেল টাওয়ারের উচ্চতা ৯৮৪ ফুট। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
২২.
কোভিড-১৯ এর উৎপত্তিস্থল কোনটি?
  1. ক) কাশগড়
  2. খ) উরুমচি
  3. গ) উহান
  4. ঘ) গুয়াংজু
সঠিক উত্তর:
গ) উহান
উত্তর
সঠিক উত্তর:
গ) উহান
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের প্রধান শহর উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণে কোভিড-১৯ রোগী শনাক্ত হয় এবং চীন তা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে। সেখানে কোভিড-১৯ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৭ এপ্রিল অব্দি সারাবিশ্বে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখের অধিকার এবং মৃত্যু সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ছাড়িয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ ফেব্রুয়ারি এই রোগের নামকরণ করে কোভিড-১৯। (সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
২৩.
হার্ট আইল্যান্ড কোথায় অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইতালি
  4. ঘ) ব্রিটেন
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
হার্ট আইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অধীন একটি ছোট্ট দ্বীপ যা পাবলিক সেমিট্রি বা কবর হিসেবে ব্যবহৃত হয়। নিউইয়র্ক সিটি কর্পোরেশন বেওয়ারিশ লাশ এখানে দাফন করে থাকে। ১৮৬৯ সাল থেকে হার্ট আইল্যান্ড বেওয়ারিশ লাশের সমাধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে করোনা ভাইরাসে মৃতদের মধ্যে অজ্ঞাতনামাদের হার্ট আইল্যান্ডে কবর দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ দ্বীপে প্রায় ১ মিলিয়ন বেওয়ারিশ মৃতের কবর দেওয়া হয়েছে। (সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক এবং সিএনএন)
২৪.
ব্রিটেনে ক্ষমতাসীন দল-
  1. ক) কনজারভেটিভ পার্টি
  2. খ) লেবার পার্টি
  3. গ) ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি
  4. ঘ) ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
ব্যাখ্যা
১২ ডিসেম্বর ২০১৯ ব্রিটেনে সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৬৫০ টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি ৩৬৫ টি আসন লাভ করে জয়ী হয়ে বরিস জনসনের নেতৃত্বে সরকার গঠন করে। অন্যদিকে লেবার পার্টি ২০৩ টি আসন লাভ করে। বর্তমান প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
২৫.
কুর্দি জাতির বসবাস নেই-
  1. ক) ইরাকে
  2. খ) জর্ডানে
  3. গ) তুরস্কে
  4. ঘ) ইরানে
সঠিক উত্তর:
খ) জর্ডানে
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্ডানে
ব্যাখ্যা
কুর্দিরা মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন জাতি। এরা সংখ্যায় আড়াই থেকে সাড়ে তিন কোটির মতো যা মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী। তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া ও আর্মেনিয়ার জুড়ে এদের বসবাস। কুর্দিদের অধিকাংশই সুন্নি মুসলিম। কুর্দিরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের জন্যে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠায় চেষ্টা ও লড়াই করে আসছে। কিন্তু আজ অবধি তা সম্ভব হয়নি। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
২৬.
পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিলো কোন দেশ?
  1. ক) মিশর
  2. খ) ইয়েমেন
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) মরক্কো
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইথিওপিয়া
ব্যাখ্যা
- ইথিওপিয়া অতীতে এক সময় আবিসিনিয়া নামে পরিচিত ছিলো।
- আবিসিনিয়া ইথিওপিয়ার একটি অঞ্চল যা এক সময় সাম্রাজ্য ছিলো, তখন বর্তমান ইথিওপিয়া এর অন্তর্ভুক্ত ছিলো। ফলে তখন ইথিওপিয়া আবিসিনিয়া নামে পরিচিতি পায়।
- তবে তখনো কিছু কিছু ভাষা বিশেষত আরব্য ইতিহাস চর্চায় ইথিওপিয়া বুঝাতে আবিসিনিয়া নামটি ব্যবহৃত হয়। ইথিওপিয়া আফ্রিকার সবচেয়ে প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র।
- ১৯৩৫-১৯৪১ (ইতালির অধীন) এ ছয় বছর ব্যতীত ইথিওপিয়া কখনো পরাধীনতার অধীনে ছিলো না। ইথিওপিয়া জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য।
- এর প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৭.
নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে-
  1. ক) ২০০১ সালে
  2. খ) ২০০৬ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৮ সালে
ব্যাখ্যা
২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে। এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে। (সূত্রঃ নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট)
২৮.
রাশিয়া কবে ইউক্রেনের নিকট থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়?
  1. ক) ২০১৩ সালে
  2. খ) ২০১৪ সালে
  3. গ) ২০১৬ সালে
  4. ঘ) ২০১৮ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৪ সালে
ব্যাখ্যা
ক্রিমিয়া উপদ্বীপ কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনের অধীন একটি এলাকা যা ২০১৪ রাশিয়া দখল করে নেয়। ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর। এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়। কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশই তা স্বীকৃতি দেয়নি। কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত। এই বন্দর ব্যবহারকে কেন্দ্র করে ইউক্রেনের সাথে রাশিয়ার বিরোধ সৃষ্টি হয়। জাতিসংঘ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্স ক্রিমিয়ার ইয়াল্টা শহরে অনুষ্ঠিত হয়েছিলো। (সূত্রঃ হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড)
২৯.
পানিপথের তৃতীয় যুদ্ধে জয় লাভ করে কে?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট আকবর
  3. গ) ইব্রাহীম লোদী
  4. ঘ) আহমদ শাহ আবদালী
সঠিক উত্তর:
ঘ) আহমদ শাহ আবদালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আহমদ শাহ আবদালী
ব্যাখ্যা
১৭৬১ সালের ১৪ জানুয়ারি মারাঠা বাহিনী এবং আহমদ শাহ আবদালী নেতৃত্বোধীন আফগান যৌথ বাহিনীর মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়৷ এতে আমহদ শাহ আবদালীর বাহিনী জয় লাভ করেন। পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত যা দিল্লি থেকে ৬০ মাইল উত্তরে অবস্থিত। (সূত্রঃ হরিয়ানা রাজ্যের সরকারি ওয়েবসাইট)
৩০.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতটি রাষ্ট্রের জন্ম হয়?
  1. ক) ১০ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৩ টি
  4. ঘ) ১৫ টি
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ টি
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়। এতে পৃথিবীতে নতুন ১৫ টি রাষ্ট্রের জন্ম হয়। এগুলো হলোঃ রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, মোলদাভিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ১৯১৭ রাশিয়ায় বলশেভিক বিপ্লবের ফলশ্রুতিতে ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। (সূত্রঃ হিস্টোরি ডটকম)
৩১.
What is the meaning of ‘Squelch’?
  1. ক) Incite
  2. খ) Support
  3. গ) Crush
  4. ঘ) Promote
সঠিক উত্তর:
গ) Crush
উত্তর
সঠিক উত্তর:
গ) Crush
ব্যাখ্যা
Squelch অর্থ দলিত করা। বিশেষত পায়ের আঘাত দ্বারা কোন কিছু দলিত করা। অপশনগুলোর মধ্যে Incite অর্থ উত্তেজিত করা। Support মানে সহায়তা বা সমর্থন করা। Promote অর্থ প্রবর্তিত বা সংবর্ধিত বা প্রসার করা। Crush অর্থ ধ্বংস করা বা চাপ দিয়ে কোন কিছু দুমরে মুচরে ফেলা। তাই সঠিক উত্তর অপশন গ Crush. (সূত্র: Bangla Academy Dictionary)
৩২.
What is the synonym of ‘Puissant’?
  1. ক) Weak
  2. খ) Potent
  3. গ) Little
  4. ঘ) Dark
সঠিক উত্তর:
খ) Potent
উত্তর
সঠিক উত্তর:
খ) Potent
ব্যাখ্যা
Puissant অর্থ প্রভাবশালী বা ক্ষমতাশালী। অপশনগুলোর মধ্যে Potent অর্থ শক্তিশালী বা ক্ষমতাশালী। Weak মানে দুর্বল বা মূঢ়তাহীন। Little অর্থ সামান্য বা ক্ষুদ্র। Dark অর্থ অন্ধকার। তাই সঠিক উত্তর অপশন খ Potent. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৩.
What is the antonym of ‘Languish’?
  1. ক) Decay
  2. খ) Emaciate
  3. গ) Convalesce
  4. ঘ) Wilt
সঠিক উত্তর:
গ) Convalesce
উত্তর
সঠিক উত্তর:
গ) Convalesce
ব্যাখ্যা
Languish অর্থ হচ্ছে নিস্তেজ বা অবসন্ন হওয়া। অপশনগুলোর মধ্যে Convalesce অর্থ ফিরে পাওয়া বা রোগমুক্তির পর সতেজ হওয়া। Decay অর্থ ক্ষয়প্রাপ্ত হওয়া। Emaciate মানে হালকা বা দুর্বল করা। Wilt অর্থ ঝুলে যাওয়া বা নিস্তেজ হযে যাওয়া। তাই অপশনগুলোর মধ্যে একামাত্র Convalesce শব্দের অর্থই Languish এর বিপরীত। বাকি সবগুলো Languish এর সমার্থক শব্দ। তাই সঠিক উত্তর অপশন গ। (সূত্র: Bangla Academy Dictionary)
৩৪.
What is the synonym of 'Congenial'?
  1. ক) Felicitous
  2. খ) Wretched
  3. গ) Abominable
  4. ঘ) Obnoxious
সঠিক উত্তর:
ক) Felicitous
উত্তর
সঠিক উত্তর:
ক) Felicitous
ব্যাখ্যা
Congenial অর্থ রুচিসম্মত বা উপযোগী বা সদৃশ। অপশনগুলোর মধ্যে Obnoxious অর্থ নোংরা বা আপত্তিকর। Abominable অর্থ অপ্রীতিকর, খারাপ বা বিশ্রী। Wretched অর্থ খারাপ, বিশ্রী বা বিরক্তিকর। Felicitous অর্থ মনোরম বা সুখপূর্ণ। তাই এখানে Congenial শব্দের সমার্থক শব্দ হলো Felicitous. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৫.
What is the Synonym of 'Dear'?
  1. ক) Available
  2. খ) Expensive
  3. গ) Bitter
  4. ঘ) Free
সঠিক উত্তর:
খ) Expensive
উত্তর
সঠিক উত্তর:
খ) Expensive
ব্যাখ্যা
Dear অর্থ উচ্চ মূল্য, চড়া বা দুর্মূল্য, প্রিয়। অপশনগুলোর মধ্যে Available সহজলভ্য। Expensive ব্যয়বহুল বা উচ্চমূল্য। Bitter মানে তিক্ত এবং Free অর্থ মুক্ত বা স্বাধীন। তাই এখানে Dear এর যথাযথ সমার্থক শব্দ হলো Expensive. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৬.
What is the Synonym of 'Feasible'?
  1. ক) Absurd
  2. খ) Dubious
  3. গ) Possible
  4. ঘ) Incredible
সঠিক উত্তর:
গ) Possible
উত্তর
সঠিক উত্তর:
গ) Possible
ব্যাখ্যা
Feasible অর্থ সম্ভব বা বিশ্বাসযোগ্য। Absurd অর্থ অযৌক্তিক বা অবান্তর। Dubious মানে সন্দেহপূর্ণ বা অনিশ্চিত। Incredible অর্থ অবিশ্বাস্য। Possible অর্থ সম্ভব বা বাস্তবায়নযোগ্য। তাই এখানে Feasible শব্দের সমার্থক শব্দ Possible. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৭.
What is the Synonym of 'Tribulation'?
  1. ক) Comfort
  2. খ) Solace
  3. গ) Grief
  4. ঘ) Relief
সঠিক উত্তর:
গ) Grief
উত্তর
সঠিক উত্তর:
গ) Grief
ব্যাখ্যা
Tribulation অর্থ দুঃখ বা কষ্ট। অপশনগুলোর মধ্যে Comfort মানে আরাম, আয়েশ বা স্বস্তি। Solace অর্থ সান্ত্বনা প্রদান। Relief অর্থ দুঃখ-কষ্ট ইত্যাদি লাঘব বা উপশম। Grief অর্থ দুঃখ, শোক বা মর্মপীড়া। তাই এখানে Tribulation এর যথার্থ সমার্থক শব্দ হলো Grief. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৮.
What is the antonym of 'Bustle'?
  1. ক) Quiet
  2. খ) Howl
  3. গ) Disorder
  4. ঘ) Fracas
সঠিক উত্তর:
ক) Quiet
উত্তর
সঠিক উত্তর:
ক) Quiet
ব্যাখ্যা
Bustle শব্দের অর্থ কর্মব্যস্ততা। অপশন সমূহের মধ্যে Quiet অর্থ শান্ত বা নীরব। Howl অর্থ গর্জন, হুংকার বা চিৎকার। Disorder অর্থ বিশৃঙ্খলা বা গোলমাল। Fracas অর্থ হৈ চৈ বা হট্টগোল। সুতরাং এখানে Bustle শব্দের বিপরীত শব্দ হলো Quiet. (সূত্র: Bangla Academy Dictionary)
৩৯.
What is the antonym of 'Penchant'?
  1. ক) Bent
  2. খ) Affection
  3. গ) Aversion
  4. ঘ) Proclivity
সঠিক উত্তর:
গ) Aversion
উত্তর
সঠিক উত্তর:
গ) Aversion
ব্যাখ্যা
Penchant অর্থ রুচি, পছন্দ বা ঝোঁক। অপশন সমূহের মধ্যে Bent অর্থ ইচ্ছা বা দক্ষতা। Affection অর্থ অনুরাগ বা ভালোবাসা, স্নেহ প্রভৃতি। Aversion অর্থ বিতৃষ্ণা, অরুচি, বিরক্তি বা অনিহা। Proclivity অর্থ ঝোঁক বা প্রবণতা। সুতরাং এখানে Penchant শব্দের বিপরীত শব্দ হলো Aversion. (সূত্র: Bangla Academy Dictionary)
৪০.
What is the synonym of 'Pilfer'?
  1. ক) Buy
  2. খ) Give
  3. গ) Contribute
  4. ঘ) Swipe
সঠিক উত্তর:
ঘ) Swipe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Swipe
ব্যাখ্যা
Pilfer অর্থ চুরি করা। অপশন সমূহের মধ্যে Buy অর্থ কেনা বা ক্রয় করা। Give অর্থ কাউকে কোন কিছু দেওয়া বা উপহার/দান হিসেবে দেওয়া। Contribute অর্থ অবদান রাখা বা সাহায্য করা বা কোন কিছু প্রদানের মাধ্যমে কোন কিছুতে অংশ নেওয়া। Swipe অর্থ হাতিয়ে নেওয়া বা চুরি করা। সুতরাং এখানে Pilfer এবং Swipe এর অর্থ সমার্থক। (সূত্র: Bangla Academy Dictionary)
৪১.
What is the antonym of 'Dilate'?
  1. ক) Condense
  2. খ) Extend
  3. গ) Inflate
  4. ঘ) Intensify
সঠিক উত্তর:
ক) Condense
উত্তর
সঠিক উত্তর:
ক) Condense
ব্যাখ্যা
Dilate প্রসারিত বা বড়ো করা। অপশন গুলোর মধ্যে Condense অর্থ সংক্ষেপ বা সংকোচিত করা। Extend অর্থ প্রসারিত করা। Inflate অর্থ ফোলানো। Magnify অর্থ বড়ো করা, বিবর্ধিত করা। সুতরাং এখানে Dilate শব্দের বিপরীত শব্দ হলো Condense. (সূত্র: Bangla Academy Dictionary)
৪২.
What is the antonym of 'Apostate'?
  1. ক) Defection
  2. খ) Loyalist
  3. গ) Abject
  4. ঘ) Fallacy
সঠিক উত্তর:
খ) Loyalist
উত্তর
সঠিক উত্তর:
খ) Loyalist
ব্যাখ্যা
Apostate স্বমত বা স্বধর্ম ত্যাগকারী। অপশন সমূহের মধ্যে Defection অর্থ স্বপক্ষ বা দলত্যাগ। Abject অর্থ শোচনীয় বা দুর্দশাগ্রস্ত। Loyalist অর্থ অনুগত বা বিশ্বস্ত। Fallacy অর্থ ভুল বা মিথ্যা বিশ্বাস। সুতরাং এখানে Apostate এবং Loyalist পরস্পর বিপরীত শব্দ। তাই সঠিক উত্তর অপশন খ। (সূত্র: Bangla Academy Dictionary)
৪৩.
What is the antonym of 'Temerity'?
  1. ক) Modesty
  2. খ) Bigot
  3. গ) Audacity
  4. ঘ) Brazenness
সঠিক উত্তর:
ক) Modesty
উত্তর
সঠিক উত্তর:
ক) Modesty
ব্যাখ্যা
Temerity অর্থ হঠকারিতা। অপশনগুলোর মধ্যে Modesty অর্থ বিনয়, মিতাচার বা পরিমিতবোধ। Bigot অর্থ গোঁড়া বা অন্ধবিশ্বাসী। Audacity অর্থ দুঃসাহস বা ধৃষ্টতা। Brazenness অর্থ উদ্ধতা বা নির্লজ্জতা। সুতরাং এখানে Temerity শব্দের বিপরীত শব্দ হলো Modesty. (সূত্র: Bangla Academy Dictionary)
৪৪.
What is the antonym of 'Hideous'?
  1. ক) Horrible
  2. খ) Ghastly
  3. গ) Frightful
  4. ঘ) Pleasing
সঠিক উত্তর:
ঘ) Pleasing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pleasing
ব্যাখ্যা
Hideous অর্থ কদাকার, বিকট বা বীভৎস। অপশন সমূহের মধ্যে Horrible অর্থ ভয়ানক বা বীভৎস। Ghastly অর্থ ভয়ংকর বা অত্যন্ত অপ্রীতিকর। Frightful অর্থ ভয়ানক বা ভীতিকর। অন্যদিকে Pleasing অর্থ প্রীতিকর বা সুখদায়ক। সুতরাং এখানে Hideous এর বিপরীত অর্থবোধক শব্দ হলো Pleasing. (সূত্র: Bangla Academy Dictionary)
৪৫.
What is the antonym of 'Mischievous'?
  1. ক) Wicked
  2. খ) Beneficial
  3. গ) Harmful
  4. ঘ) Troublesome
সঠিক উত্তর:
খ) Beneficial
উত্তর
সঠিক উত্তর:
খ) Beneficial
ব্যাখ্যা
Mischievous অর্থ অনিষ্টকর বা ক্ষতিকর। অপশন সমূহের মধ্যে Wicked অর্থ খারাপ বা ক্ষতিকর। Harmful অর্থ বিপদজনক বা ক্ষতিকর। Troublesome অর্থ পীড়াদায়ক বা জ্বালাতনকর। অন্যদিকে Beneficial অর্থ উপকারি। সুতরাং এখানে Mischievous এবং Beneficial পরস্পর বিপরীত শব্দ। তাই সঠিক উত্তর অপশন খ। (সূত্র: Bangla Academy Dictionary).
৪৬.
‘They were so close to each other that they preferred death to separation’ - who is the author of this line?
  1. ক) William Shakespeare
  2. খ) Thomas Moore
  3. গ) Gabriel Garcia Marquez
  4. ঘ) G B Shaw
সঠিক উত্তর:
গ) Gabriel Garcia Marquez
উত্তর
সঠিক উত্তর:
গ) Gabriel Garcia Marquez
ব্যাখ্যা
কলম্বিয়ার ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস One Hundred Years oF Solitude বা নিঃসঙ্গতার একশ বছর। এই উপন্যাসেরই একটি বিখ্যাত উক্তি হলো They were so close to each other that they preferred death to separation. (সূত্র: One Hundred Years oF Solitude - Gabriel Garcia Marquez)
৪৭.
‘Fair is foul and foul is fair’ is a quotation from?
  1. ক) Antony and Cleopatra
  2. খ) Tempest
  3. গ) Twelfth Night
  4. ঘ) Macbeth
সঠিক উত্তর:
ঘ) Macbeth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Macbeth
ব্যাখ্যা
‘Fair is foul and foul is fair’ William Shakespeare রচিত Macbeth ট্রাজেডির Act I, Scene I এর শেষ সংলাপে Three Witches এর সম্মিলিত উক্তি। (সূত্র: Live MCQ Lecture & OpenSourceShakespeare.Org)
৪৮.
‘Wives are young men’s mistress, companies for middle age and old man’s nurse’ is a quotation of-
  1. ক) William Shakespeare
  2. খ) Francis Bacon
  3. গ) Rober Frost
  4. ঘ) Socrates
সঠিক উত্তর:
খ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
খ) Francis Bacon
ব্যাখ্যা
‘Wives are young men’s mistress, companies for middle age and old man’s nurse’ এটি ফ্রান্সিস বেকনের (Essays of Marriage and Single life) উক্তি। তার আরো কয়েকটি বিখ্যাত উক্তি হলো: Reading maketh a full man, Conference a ready man and writing and exact man. (Essays of Studies), Opportunity makes a thief. A wise man will make more opportunities than he finds. ইত্যাদি। (সূত্র: Live MCQ Lecture Sheet)
৪৯.
‘The childhood shows the man, as morning shows the day’ is a quotation of-
  1. ক) Christipher Marlowe
  2. খ) John Donne
  3. গ) P. B Shelley
  4. ঘ) John Milton
সঠিক উত্তর:
ঘ) John Milton
উত্তর
সঠিক উত্তর:
ঘ) John Milton
ব্যাখ্যা
‘The childhood shows the man, as morning shows the day’ এটি জন মিল্টনের Paradise Regained এর একটি বিখ্যাত উক্তি। ‘Better to reign in hell, than serve in heaven’ জন মিল্টনের Paradise Lost এর আরেকটি বিখ্যাত উক্তি। (সূত্র: Live MCQ Lecture Sheet)
৫০.
‘He prayeth well who loveth well, Both men and bird and beast; He prayeth best, who loveth best; All things both great and small’ is a quotation of-
  1. ক) S. T. Coleridge
  2. খ) William Blake
  3. গ) Earnest Hemingway
  4. ঘ) Oscar Wilde
সঠিক উত্তর:
ক) S. T. Coleridge
উত্তর
সঠিক উত্তর:
ক) S. T. Coleridge
ব্যাখ্যা
‘He prayeth well who loveth well; Both men and bird and beast; He prayeth best, who loveth best; All things both great and small’ এটি S. T. Coleridge এর The Rime of the Ancient Mariner কবিতার পংক্তি। একই কবিতার আরো বিখ্যাত কয়েকটি লাইন হলো Water, water, everywhere/And all the boards did shrink/Water, water, everywhere/Nor any drop to drink; Alone, alone, all, all alone/Alone on a wide wide sea; O lady! we receive but what we give, And in our life alone does Nature live (Dejection: an Ode).(সূত্র: Live MCQ Lecture Sheet)
৫১.
‘Every sweet has its sour; every evil it’s good’ is a quotation of-
  1. ক) Ralph Waldo Emerson
  2. খ) James Aurther
  3. গ) Thomas Carlyle
  4. ঘ) Jonathan Swift
সঠিক উত্তর:
ক) Ralph Waldo Emerson
উত্তর
সঠিক উত্তর:
ক) Ralph Waldo Emerson
ব্যাখ্যা
‘Every sweet has its sour; every evil it’s good’ এটি Ralph Waido Emersion এর উক্তি।তার আরো কয়েকটি বিখ্যাত উক্তি হলো Insist on yourself; never imitate. Every great man is unique;. No great man ever complains of want of opportunity. Do not go where the path may lead, go instead where there is no path and leave a trail. (সূত্র: Live MCQ Lecture Sheet)
৫২.
Which one is the character of ‘A Tale of Two Cities’?
  1. ক) Catherine Earnshaw
  2. খ) Pecola Breedlove
  3. গ) Sydney Carton
  4. ঘ) Oliver
সঠিক উত্তর:
গ) Sydney Carton
উত্তর
সঠিক উত্তর:
গ) Sydney Carton
ব্যাখ্যা
A Tale of Two Cities উপন্যাসের চরিত্র হলো Sydney Carton. A Tale of Two Cities উপন্যাসের রচয়িতা চার্লস ডিকেন্স যা ১৮৫৯ সালে প্রথম প্রকাশিত হয়। এ উপন্যাসে লন্ডন ও প্যারিস শহরের বর্ণনা রয়েছে। এ উপন্যাসের অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে Lucie Manette, Charles Darnay, Alexandre Manette ও Madame Defarge. অন্যদিকে Oliver (Oliver Twist), Catherine Earnshaw (Wuthering Heights) ও Pecola Breedlove (The Bluest Eye) চরিত্রসমূহের স্রষ্টা যথাক্রমে চার্লস ডিকেন্স, এমিলি ব্রন্টে এবং টনি মরিসন (সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ লেকচার)
৫৩.
‘Orlando’ উইলিয়াম শেকসপিয়ারের কোন নাটকের চরিত্র?
  1. ক) Measure for Measure
  2. খ) Twelfth Night
  3. গ) As You Like It
  4. ঘ) Macbeth
সঠিক উত্তর:
গ) As You Like It
উত্তর
সঠিক উত্তর:
গ) As You Like It
ব্যাখ্যা
Orlando, Celia এবং Rosalind উইলিয়াম শেকসপিয়ারের As You Like It কমেডি নাটকের চরিত্র। Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches চরিত্রসমূহ Macbeth নাটকের। Vincentio, Angelo, Isabella, Juliet, Lucio, Claudio, Peter, Justice চরিত্রসমূহ Measure for Measure নাটকের এবং Malvolio, Viola, Duke Orsino, Olivia, Sebastian চরিত্রসমূহ Twelfth Night নাটকের। (সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ লেকচার)
৫৪.
Christopher Marlow সৃষ্ট চরিত্র কোনটি?
  1. ক) Volpone
  2. খ) Hector Malone
  3. গ) Mr. Darcy
  4. ঘ) Faustus
সঠিক উত্তর:
ঘ) Faustus
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Faustus
ব্যাখ্যা
Christopher Marlow রচিত Dr. Faustus নাটকের প্রধান চরিত্র Faustus. এ নাটকের অন্যান্য চরিত্র সমূহ হলো Mephistopheles, Cornelius, Good Angel ও Bad Angel. Volpone (Volpone), Hector Malone (Man and Superman) এবং Mr. Darcy (Pride and Prejudice) চরিত্র সমূহের স্রষ্টা যথাক্রমে বেন জনসন, জর্জ বার্নার্ড শ এবং জেইন অস্টিন। (সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)
৫৫.
Achilles কোন গ্রন্থের চরিত্র?
  1. ক) The lliad
  2. খ) The Way of the World
  3. গ) Odessey
  4. ঘ) Ivanhoe
সঠিক উত্তর:
ক) The lliad
উত্তর
সঠিক উত্তর:
ক) The lliad
ব্যাখ্যা
হোমার রচিত মহাকাব্য The lliad এর অন্যতম প্রধান চরিত্র Achilles. এ মহাকাব্যের অন্যান্য চরিত্র সমূহ হলো: Hector, Helen, Agamemnon, Paris, Priam, Nestor, Briseis, Menelaus, Apollo, Athena এবং Thetis. (সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)
৫৬.
‘Gertrude’ is the character of-
  1. ক) Othelo
  2. খ) King Lear
  3. গ) Hamlet
  4. ঘ) Macbeth
সঠিক উত্তর:
গ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
গ) Hamlet
ব্যাখ্যা
‘Gertrude’ উইলিয়াম শেকসপিয়ার রচিত Hamlet নাটকের চরিত্র। এ নাটকের অন্যান্য চরিত্রসমূহ হলো: Hamlet, Ophelia, Claudius, Horatio এবং Polonius. (সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)
৫৭.
Which one is the character of ‘Merchant of Venice’?
  1. ক) Horatio
  2. খ) Prospero
  3. গ) Shylock
  4. ঘ) Vincentio
সঠিক উত্তর:
গ) Shylock
উত্তর
সঠিক উত্তর:
গ) Shylock
ব্যাখ্যা
উইলিয়াম শেকসপিয়ার রচিত ‘Merchant of Venice’ কমেডি নাটকের প্রধান চরিত্র হলো Shylock. এ নাটকের অন্য চরিত্রগুলো হলো Portia, Antonio, Bassanio এবং Jessica. Horatio, Prospero এবং Vincentio যথাক্রমে উইলিয়াম শেকসপিয়ার রচিত Hamlet, The Tempest এবং Measure for Measure নাটকের চরিত্র। (সূত্র: লাইভ এমসিকিউ লেকচার)