পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৭
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ৩ সমন্বিত ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) এবং সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) পদের জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৭ প্রশ্ন

.
'Defamation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. খেলাপি
  2. ঘাটতি
  3. পদাবনতি
  4. মানহানি
ব্যাখ্যা

• 'Defamation' এর বাংলা পরিভাষা - মানহানি

অন্যদিকে,
Defaulter - খেলাপি। 
Deficit - ঘাটতি।
Demotion - পদাবনতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

.
‘মগের মুলুক’ - কাব্যটির রচয়িতা কে?
  1. সরদার জয়েনউদ্‌দীন
  2. শামসুজ্জামান খান
  3. নির্মলেন্দু গুণ
  4. গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা

• ‘মগের মুলুক’ ব্যঙ্গকাব্যটির রচয়িতা - গােবিন্দচন্দ্র দাস

গােবিন্দচন্দ্র দাস:
- গােবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের 'স্বভাব কবি' হচ্ছেন গােবিন্দচন্দ্র দাস।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- তাঁর প্রথমা পত্নী সারদাসুন্দরীর মৃত্যুর প্রায় সাত বছর পর তিনি দ্বিতীয়বার দারপরিগ্রহ করেন।
- কিন্তু কবিতার মাধ্যমে তিনি তাঁর প্রথমা পত্নীকে অমর করে রেখেছেন।

তাঁর কাব্যগ্রন্থ:
- প্রেম ও ফুল,
- কুঙ্কুম,
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
"নিরেট" - শব্দটিতে উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নাই
  2. কম
  3. নিন্দিত
  4. সম্যক
ব্যাখ্যা

• 'নি' উপসর্গের ব্যবহার:
- 'নাই' অর্থে:
- নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

.
"অগ্নি-গিরি" গল্পটি রচনা করেন কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. কাজী নজরুল ইসলাম
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মুনীর চৌধুরী
ব্যাখ্যা

'শিউলিমালা' গল্পগ্রন্থ:
- কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ শিউলিমালা
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

তাঁর অন্য গল্পগ্রন্থ: 
- ব্যথার দান,
- রিক্তের বেদন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'প্রলম্বন' শব্দের অর্থ কী?
  1. বৃক্ষের শাখা
  2. পদ্ম
  3. জ্যোৎস্না
  4. জলকণা
ব্যাখ্যা

• 'প্রলম্বন' শব্দের অর্থ - বৃক্ষের শাখা

অন্যদিকে,
'কমুদ' শব্দের অর্থ - পদ্ম।
'কৌমুদী' শব্দের অর্থ - জ্যোৎস্না।
'শীকর' শব্দের অর্থ - জলকণা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'বাগিচা' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. তুর্কি
  3. তৎসম
  4. খাটি বাংলা
ব্যাখ্যা

• 'বাগিচা' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ছোটো বাগান;
- উপবন।

কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি, 
- কারিগর,
- খোয়াব,
- চশমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"জমকালো কিন্তু বেমানান" - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. জগদ্দল পাথর
  2. টুপ ভুজঙ্গ
  3. জবরজং
  4. জোর-কপাল
ব্যাখ্যা

• 'জবরজং' বাগ্‌ধারার অর্থ - জমকালো কিন্তু বেমানান।

অন্যদিকে,
জগদ্দল পাথর - গুরুভার। 
টুপ ভুজঙ্গ - নেশাগ্রস্ত। 
জোর-কপাল - সুপ্রসন্ন ভাগ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী?
  1. নতুন কবিতা
  2. কবিতা
  3. নয়া সড়ক
  4. মাসিক পত্রিকা
ব্যাখ্যা

'কবিতা' পত্রিকা:
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে - কবিতা
- বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সমর সেন এই তিন কবি 'কবিতা' পত্রিকার সূচনা পর্বের সম্পাদনা সূত্রে সাথে যুক্ত ছিলেন।
- পত্রিকাটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশ পায় এবং ১৯৬১ সাল পর্যন্ত চলে।
- এ পত্রিকায় শুধু কবিতা ও কবিতা বিষয়ক গদ্য ছাপা হতো। 
- আধুনিক এমন কোনো বাঙালি উল্লেখযোগ্য কবি নেই, যিনি 'কবিতা' পত্রিকায় লিখেননি।

অন্যদিকে,
'নতুন কবিতা':
- আবদুর রশীদ খান ও আশরাফ সিদ্দিকী যৌথভাবে পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন 'নতুন কবিতা' সম্পাদনা করেন।

'নয়া সড়ক' পত্রিকা:
- 'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র।
- ১৯৪৮ সালে পত্রিকাটি প্রকাশ হয় আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়।

মাসিক পত্রিকা: 
- তৎকালীন একটি বিশিষ্ট পত্রিকা ছিল 'মাসিক পত্রিকা'।
- ১৮৫৪ সালে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
"হাসপাতাল" শব্দের "হ" কোন প্রকার ব্যঞ্জন?
  1. কণ্ঠনালীয়
  2. কম্পিত
  3. মূর্ধন্য
  4. তালব্য
ব্যাখ্যা

কণ্ঠনালীয় ব্যঞ্জন:
- কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে।
- হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কম্পিত ব্যঞ্জন:
- বযে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
- কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১০.
"ইত্যাদি" শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত?
  1. স্বর
  2. ব্যঞ্জন
  3. বিসর্গ
  4. নিপাতনে সিন্ধ
ব্যাখ্যা

• "ইত্যাদি" শব্দটি 'স্বরসন্ধির' নিয়মে গঠিত।

সন্ধির নিয়ম:

- ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- প্রতি + ঊষ = প্রত্যুষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১১.
'অরুণ' শব্দের সমার্থক শব্দ-
  1. চাঁদ
  2. বিদ্যুৎ
  3. বিজলি
  4. সূর্য
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১২.
শুদ্ধ বানান কোনটি? 
  1.  সহপাঠিনী
  2. সহপাঠীনী
  3. সহপাঠীনি
  4. সহপাঠিনি
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - সহপাঠিনী
- ‘সহপাঠিনী’ হচ্ছে “সহপাঠী” এর স্ত্রীবাচক শব্দ।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- একই বিদ্যায়তনে ও শ্রেণিতে অধ্যয়নকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩.
"বীরেন্দ্র সিংহ" কোন উপন্যাসের চরিত্র?
  1. কপালকুণ্ডলা
  2. রজনী
  3. কৃষ্ণকান্তের উইল
  4. দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা

'দুর্গেশনন্দিনী' উপন্যাস:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে। 
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।
- উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১৪.
"হতশ্রী" শব্দটি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. সমানাধিকরণ
  2. ব্যাধিকরণ
  3. নঞ্‌
  4. ব্যাতিহার
ব্যাখ্যা

সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
- পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।

যেমন:
- হত হয়েছে শ্রী যার = হতশ্রী,
- খোশ মেজাজ যার = খোশমেজাজ,
এরকম: হৃতসর্বস্ব, উচ্চশির, পীতাম্বর, নীলকণ্ঠ, জবরদস্তি, সুশীল, সুশ্রী, বদবত, কমবত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - 
  1. জ্ঞানময়
  2. শান্ত
  3. জড়
  4. চিৎস্বরূপ
ব্যাখ্যা

• 'চিন্ময়' এর বিপরীতার্থক শব্দ - জড়

উল্লেখ্য,
'চিন্ময়' শব্দের অর্থ - চিৎস্বরূপ, জ্ঞানময়: চৈতন্যস্বরূপ। স্ত্রী চিন্ময়ী/চিমায়ি।
‘অচেতন’ শব্দের অর্থ - চেতনাশূন্য, সংজ্ঞাহীন, জড় (অচেতন পদার্থ), বাহ্যজ্ঞানহীন, মোহগ্রস্ত।

অন্যদিকে,
চটুল - গভীর/শান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

১৬.
কোনটি বিশেষ্য পদ?
  1. চতুর
  2. প্রণয়ন
  3. দহনীয়
  4. দিগম্বর
ব্যাখ্যা

• বিশেষ্য পদ - প্রণয়ন
-'প্রণয়ন' এর বিশেষণ পদ - প্রণীত।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- রচনা,
- গ্রন্থন; নির্মাণ।

অন্যদিকে,
বিশেষণ পদ - চতুর, দহনীয় এবং দিগম্বর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৭.
অশুদ্ধ বাক্য কোনটি? 
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  4. সবগুলোই
ব্যাখ্যা

• সঠিক উত্তর - সবগুলোই। অপশনে সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
"অকপটচন্দ্র ভাস্কর" ছদ্মনাম ব্যবহার করতেন কোন লেখক?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মধুসূদন মজুমদার
  4. মণীশ ঘটক
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন।
এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

অন্যদিকে,
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম - হাবু শর্মা।
- মধুসূদন মজুমদারের ছদ্মনাম - দৃষ্টিহীন।
- মণীশ ঘটক এর ছদ্মনাম - যুবনাশ্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৯.
"উড়ানি" - শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ঊড় + আনি
  2. √উড় + উনি
  3. √উড় + ষ্ণিক
  4. √উড় + আনি
ব্যাখ্যা

বাংলা কৃৎ-প্রত্যয়:
- সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বাংলা কৃৎ প্রত্যয় বলে।

আনি-প্রত্যয়:
- বিশেষ্য গঠনে প্রযুক্ত হয়।
যেমন:
- √জান্ + আনি = জানানি,
- √শুন্ + আনি = শুনানি, 
- √উড় + আনি = উড়ানি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২০.
নিচের কোনটিতে 'কমা' ব্যবহৃত হয়?
  1. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে
  2. সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে
  3. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে
  4. সবগুলোই
ব্যাখ্যা

কমা: 
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন,
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, ও বসন্ত - বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম  ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।

অন্যদিকে,
হাইফেন:
- বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়।
যেমন:
- মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই গড়ে উঠেছে এই ক্লাব।

ড্যাশ:
- সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাস ব্যবহৃত হয়।
যেমন:
- বাংলাদেশ দল জয়লাভ করেছে - বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২১.
সৈয়দ মুজতবা আলী রচিত ছোটগল্প কোনটি
  1. চাচা-কাহিনী
  2. শবনম
  3. টুনি মেম
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী রচিত ছোটগল্প - চাচা-কাহিনীটুনি মেম

সৈয়দ মুজতবা আলী: 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম - প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর।
 
তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম
 
উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
'ভ্রষ্ট' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ভ্রশ্‌টো
  2. ভ্রোষ্‌টো
  3. ভ্রোশ্‌টো
  4. ভ্রোষ্‌ট
ব্যাখ্যা

• 'ভ্রষ্ট' শব্দের সঠিক উচ্চারণ - ভ্রোশ্‌টো
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- পতিত, চ্যুত, স্খলিত।
- ধর্মবিরুদ্ধ, দোষযুক্ত, ব্যভিচারী বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট)। স্ত্রী, ভ্রষ্টা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৩.
"সেবার তাকে সুস্থই দেখেছিলাম।" - বাক্যটি কোন অতীত কালের উদাহরণ?
  1. নিত্যবৃত্ত
  2. পুরাঘটিত
  3. ঘটমান
  4. সাধারণ
ব্যাখ্যা

পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?
- আমরা রাজশাহী গিয়েছিলাম।
- তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২৪.
The idiom 'hit pay dirt' means-
  1. to grasp the hidden meaning.
  2. to make futile attempts.
  3. to read carefully.
  4. to find something valuable.
ব্যাখ্যা

Correct answer: to find something valuable.

Hit pay dirt (idiom)
- English meaning: to find or achieve something important and valuable.
- Bangla meaning: যথাসাধ্য প্রচেষ্টা বা খোজার পর কোনকিছু অর্জন করা।

Example sentence:
1. The police hit pay dirt when a witness came forward with new information.
2. The journalist felt she had hit pay dirt when she uncovered the company's financial records.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary.

২৫.
Choose correct spelling:
  1. Avuncular
  2. Avencular
  3. Avenecular
  4. Avunecular
ব্যাখ্যা

Correct answer: Avuncular.

Avuncular: (adjective)
- English Meaning: Suggestive of an uncle especially in kindliness or geniality.
- Bangla Meaning: (কৌতুকাত্মক) চাচাসংক্রান্ত বা চাচাসুলভ; পিতৃসুলভ; পৈতৃব্যিক।

Example sentence:
1. The Dalai Lama is an avuncular fellow.
2. The coach had an avuncular affection for all the players on his team.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৬.
What is the antonym of the word "Samaritan"?
  1. Similarity
  2. Selfish
  3. Amiable
  4. Compassionate
ব্যাখ্যা

Correct answer: Selfish.

Samaritan: (noun)
- English Meaning- someone who gives help to people who need it.
- Bengali Meaning- যে ব্যক্তি দুস্থ মানুষের জন্য করুণা বোধ করে এবং তার সাহায্যে এগিয়ে আসে।

Selfish (adjective)
- English meaning: concerned excessively or exclusively with oneself: seeking or concentrating on one's own advantage, pleasure, or well-being without regard for others
- Bangla meaning: স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী।

Other options:
ক) Similarity
- English meaning: the quality or state of being similar: resemblance.
- Bangla meaning: মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।

গ) Amiable
- English meaning: friendly, sociable, and congenial.
- Bangla meaning: খোশমেজাজি; সদাশয়; নম্র।

ঘ) Compassionate
- English meaning: having or showing compassion: sympathetic.
- Bangla meaning: সহানুভূতিশীল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionaries.

২৭.
The synonym of the word "Dismay" is-
  1. Deceive
  2. Frustration
  3. Confuse
  4. Solicit
ব্যাখ্যা

Correct answer: frustration.

• Dismay (Noun & Verb):
- English Meaning: A feeling of unhappiness and disappointment: to make someone feel unhappy and disappointed.
- Bangla Meaning:হতাশার অনুভূতি বা আতঙ্ক: হতাশ করা; আতঙ্কিত করা।

• Frustration (noun)
- English meaning: something that is a source of irritation.
- Bangla meaning: ব্যর্থতা; নিষ্ফলতা; নৈরাশ্য; হতাশ।

উল্লিখিত অপশনশনগুলো, 
ক) Deceive:
- English Meaning: To persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage.
- Bangla Meaning: যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।

খ) Confuse:
- English Meaning: To mix up someone's mind or ideas, or to make something difficult to understand.
- Bangla Meaning: গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

ঘ) Solicit:
- English Meaning: To ask someone for money, information, or help.
- Bangla Meaning: (কোনো কিছুর জন্য) সনির্বন্ধ আবেদন করা; অনুরোধ করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam-Webster Dictionary.

২৮.
A figure in which the negative statement suggests a very strong affirmative-
  1. Satire
  2. Allegory
  3. Parable
  4. Litotes
ব্যাখ্যা

Correct answer: Litotes.

Litotes: A figure in which the negative statement suggests a very strong affirmative.
- নেতিবাচক বিবৃতি ব্যবহার করে ইতিবাচক অর্থের প্রতি জোর প্রদান করা।
- যেমন: He is not a bad student. It actually means he is a good student.

Other options:
ক) Satire:
- A literary attack on the follies and vices (Typical error and mistakes) of an individual or a society with a view to correcting them through laughter and ridicule.

খ) Allegory:
- A literary form in which one story is told in the guise of another story. It's actually a story of double meanings.
- It is such a literary device that has a meaning behind the surface meaning.

গ) Parable: 
- A parable is an allegorical story of human characters that teaches a religious moral.
- A usually short fictitious story that illustrates a moral attitude or a religious principle.

Source:  An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

২৯.
Choose the correct sentence-
  1. She advised her friend to pursue her dreams.
  2. She advised her friend pursuing her dreams.
  3. She advised her friend to pursued her dreams.
  4. She advised her friend to pursuing her dreams.
ব্যাখ্যা

Correct answer: She advised her friend to pursue her dreams.
- এখানে "Advise" verb এর পর object থাকায় উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়েছে।
- Structure: Advise + Object + to + Infinitive.

• Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়। 
- He advised me to buy the car.
- I advised him to leave the company.
- She permits us to enter the building. 
- They forbid you to park here.

• তবে Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object না থাকলে এবং সরাসরি Verb আসলে তখন "Verb+ing" হবে।
- I advise waiting until tomorrow.
- They don't allow smoking in public places. 
- The rules don't permit keeping pets.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩০.
Choose the correct sentence-
  1. The doctor suggested that she rests for a week.
  2. The doctor suggested that she rest for a week.
  3. The doctor suggested that she took rest for a week.
  4. The doctor suggested that she rested for a week.
ব্যাখ্যা

Correct answer: The doctor suggested that she rest for a week.
- এখানে একটি Subjunctive verb. Subjunctive mood - এর নিয়ম অনুসারে suggest এর পর that + subject থাকলে সেখানে verb এর base form হয়।

• Verbs যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি।
- এই verb গুলোর পরে যখন that দিয়ে একটি subordinate clause আসে, তখন সেই clause-এর verb-টি সবসময় "base form" হয়।
- তবে, Subjunctive এর পর যদি 'that' না বসে এবং Object বসে  তাহলে verb এর infinitive form হয়।
- Examples:
- The doctor suggested that she rest for a week.
- We urge him to rest for a week.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩১.
I've even been advised to keep the story under ______. (Fill in the blanks)
  1. wraps
  2. table
  3. secret
  4. safe
ব্যাখ্যা

Complete sentence: I've even been advised to keep the story under wraps.
- প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে, সঠিক idiom টি হলো - under wraps/ keep something under wraps.
- তাই সঠিক উত্তর - wraps, উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে ভুল। 

Under wraps/ keep something under wraps: (idiom)
- English meaning: secret.
- Bangla meaning: বিষয়টি গোপন রাখা।

Example sentences: 
- They decided to keep their engagement under wraps for a few months.
- The journalist promised to keep the source's identity under wraps to protect them.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩২.
Only after you've paid _________ the tickets. (Fill in the gaps)
  1. you will receive
  2. will you receive
  3. you will have received
  4. will you have received
ব্যাখ্যা

Correct answer- will you receive.
Complete sentence: Only after you've paid will you receive the tickets.

• Only + সময়বাচক adverb/ adverbial phrase বা word/clause (Only then, Only when, Only after, Only later, Only once) ইত্যাদি বাক্যের শুরুতে বসে Verb -এর উপর গুরুত্ব আরোপ করলে Inversion of verb হয়।
- অর্থাৎ, auxiliary verb টি subject -এর পূর্বে বসবে এবং verb টি base form -এ হবে।
-  Structure: Negative adverb (Only + সময়বাচক adverb) + Auxiliary verb + Sub + Principal verb + Ext.
- যেমন: Only after the rain stopped did the birds begin to sing.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩৩.
How the economy will _______ the election is still uncertain.(Fill in the blanks)
  1. Put on
  2. Fall on 
  3. Bear on
  4. Get on 
ব্যাখ্যা

Correct answer: bear on.
Complete sentence: How the economy will bear on the election is still uncertain


Bear on

- English meaning: to have an effect on (something).
- Bangla meaning: প্রভাব।

Other options:
ক) Put on
- English meaning: to dress oneself in.
- Bangla meaning: পরিধান করা।

খ) Fall on 
- English meaning: to come down onto someone or something.
- Bangla meaning: উপর পড়া।

ঘ) Get on 
- English meaning: to start or continue doing something, especially work.
- Bangla meaning: অগ্রসর হওয়া

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৪.
Choose the correct meaning of the word 'Ostentatious'-
  1. showing surprise or disapproval.
  2. seeking to attract attention.
  3. decaying old age.
  4. Snowing heavily.
ব্যাখ্যা

Correct answer: seeking to attract attention.

Ostentatious (adjective)
- English Meaning: attracting or seeking to attract attention, admiration, or envy, often by gaudiness or unnecessary show: overly elaborate or conspicuous.
- Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner.

Example sentence:
1. They criticized the ostentatious lifestyle of their leaders.
2. She is not impressed by his ostentatious displays of wealth.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
What is the meaning of the phrase "a close shave"?
  1. Complete tasks quickly.
  2. Close to a dangerous situation.
  3. A legal decision.
  4. In a state of confusion.
ব্যাখ্যা

Correct answer: Close to a dangerous situation.

A close shave:
- English meaning: a situation in which you come very close to a dangerous situation.
- Bangla meaning: কোনো বিপদ বা খারাপ পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া।

Example sentence:
1. The climber had a close shave when he almost slipped off the cliff edge.
2. I had a close shave this morning when I almost got hit by a bus.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৬.
Choose the correct spelling-
  1. Tantemount
  2. Tantamount
  3. Tentamount
  4. Tentemount
ব্যাখ্যা

Correct answer: Tantamount.

• Tantamount (Adjective):
- English Meaning: equivalent in value, significance, or effect.
- Bangla Meaning: Tantamount to সমপরিমাণ; সদৃশ; শামিল।

Example sentence:
1. That suggestion is tantamount to asking us to fail.
2. The King's request was tantamount to a command. 

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৭.
Choose a synonym of the word 'Effrontery'-
  1. Shame
  2. Hesitancy
  3. Gall
  4. Miserly
ব্যাখ্যা

Correct answer: Gall.

• Effrontery (noun)
- English Meaning: Insolent or impertinent behavior; shameless boldness: insolence.
- Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।

Gall (noun)
- English meaning: brazen boldness often with brash self-confidence: nerve, effrontery.
- Bangla meaning: সাহসিক; দুঃসাহসিক; অকুতোভয়; উদারচেতা।

• Other options:
ক) Shame
- English meaning: a condition of humiliating disgrace or disrepute: ignominy.
- Bangla meaning: অপমান; অসম্মান; অমর্যাদা।

খ) Hesitancy
- English meaning: slowness in acting or deciding due to doubt or uncertainty: indecision.
- Bangla meaning: দ্বিধা; কুণ্ঠা।

ঘ) Miserly
- English meaning: of, relating to, or characteristic of a miser.
- Bangla meaning: কিপটে; কৃপণস্বভাব।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৮.
What is the antonym of 'Denigrate'?
  1. Counterfeit
  2. Disparage
  3. Applaud
  4. Revile
ব্যাখ্যা

Correct answer: Applaud.

• Denigrate (verb)
- English Meaning: to attack the reputation of: defame.
- Bangla Meaning: মানহানি; কালিমালেপন করা।

Applaud (verb)

- English meaning: to express approval especially by clapping the hands.
- Bangla meaning: করতালি দিয়ে অভিনন্দন বা সমর্থন জানানো বা প্রশংসা করা।

• Other options:
ক) Counterfeit
- English meaning:
- Bangla meaning: জাল; নকল; কৃত্রিম; জাল টাকা; নকল হীরা; কৃত্রিম শোক।

খ) Disparage
- English meaning:
- Bangla meaning: অবমূল্যায়ন করা; অবজ্ঞা করা।

ঘ) Revile
- English meaning:
- Bangla meaning: শাপ দেওয়া; গালাগাল করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৯.
"It matters not what someone is born, but what they grow to be!" is written by-
  1. W.B Yeats
  2. George Orwell
  3. Harold Pinter
  4. J.K. Rowling
ব্যাখ্যা

Correct answer: J.K. Rowling.
- এটি "J.K. Rowling" রচিত Harry Potter and the Goblet of Fire এর একটি বিখ্যাত লাইন।

J.K. Rowling:
- J.K. Rowling হলেন একজন ব্রিটিশ লেখিকা যিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কল্পকাহিনী সিরিজ Harry Potter রচনার জন্য বিখ্যাত।
- হ্যারি পটার সিরিজের প্রথম বই Harry Potter and the Philosopher's Stone প্রকাশিত হয় ১৯৯৭ সালে, যা দ্রুতই আন্তর্জাতিক বেস্টসেলার হয়ে ওঠে।
- এই সিরিজের সাতটি বই পুরো বিশ্বে ৫০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে এবং ৮টি চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে।
- রাউলিং লেখালেখির পাশাপাশি স্ক্রিপ্ট রচনা ও চলচ্চিত্র প্রযোজনায়ও যুক্ত ছিলেন।
- বহু প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে ব্লুমসবেরি প্রকাশনা তার প্রথম বইটি ছাপায়।

J.K. Rowling-এর বিখ্যাত রচনাবলি:
- Harry Potter Series.
- Harry Potter and the Philosopher's Stone.
- Harry Potter and the Chamber of Secrets.
- Harry Potter and the Prisoner of Azkaban.
- Harry Potter and the Goblet of Fire.
- Harry Potter and the Order of the Phoenix.
- Harry Potter and the Half-Blood Prince.
- Harry Potter and the Deathly Hallows.

Source: Britannica.

৪০.
What is the active voice of 'The cake was baked by my mother'?
  1. My mother baked the cake.
  2. My mother bakes the cake.
  3. My mother has baked the cake.
  4. My mother have baked the cake.
ব্যাখ্যা

Correct answer: My mother baked the cake.

• Passive Voice  থেকে Active Voice এ পরিবর্তনের নিয়মাবলি:
- Passive Voice এর Object-কে Subject এ রূপান্তর করতে হবে,
- Auxiliary verb ও 'by' বাদ দিতে হবে। Passive Voice এ ব্যবহৃত 'be' verb (is, am, are, was, were) এবং 'by' শব্দটি বাদ দিতে হবে।
- Verb-এর রূপ পরিবর্তন : Verb-এর Past Participle form-এর পরিবর্তে, Tense ও Subject অনুযায়ী মূল verb-এর সঠিক রূপ (Simple Present/Past/Future etc.) ব্যবহার করতে হবে।
- Passive Voice এর Subject-কে object এ রূপান্তর করতে হবে।
- মূল বাক্যটি Past Indefinite Tense (সাধারণ অতীতকাল) এ আছে, কারণ এখানে was এবং baked (V3) ব্যবহার করা হয়েছে।
- তাই Passive Voice  থেকে Active Voice এ পরিবর্তনের "was baked" অংশটি পরিবর্তন হয়ে মূল Verb "bake"-এর Past form বা (V2) রূপ "baked হয়ে যাবে"।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪১.
Choose the correct sentence-
  1. The community members looked out for one each other.
  2. The community members looked out for himself.
  3. The community members looked out for each one other.
  4. The community members looked out for one another.
ব্যাখ্যা

Correct answer: The community members looked out for one another.
-
যখন দুই বা ততোধিক ব্যক্তি একই কাজ একে অপরের সাথে করে, তখন reciprocal pronoun বা পারস্পরিক সর্বনাম "each other" বা "one another" ব্যবহৃত হয়। দুয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে one another ব্যবহৃত হয়।

 • সাধারণত দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে "each other" এবং দুয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে "one another" ব্যবহৃত হয়।
- সর্বদাই one another/each other বাক্যের শেষে বসে।
- উদাহরণ:
- The community members looked out for one another.
- Mehedi and Marufa like each other.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪২.
What is the adjective form of 'Ability'?
  1. Able
  2. Ably
  3. Ability
  4. Enable
ব্যাখ্যা

Correct answer: Able.

Able: (adjective)

- English Meaning: having sufficient power, skill, or resources to do something.
- Bangla meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Other options:
খ) Ably: (adverb)
- English meaning: in an able and skillful manner : with ability, skill, or proficiency.
- Bangla meaning: সক্ষমতার সঙ্গে।

গ) Ability: (noun)
- English meaning: the quality or state of being able.
- Bangla meaning: সামর্থ্য; সক্ষমতা।

ঘ) Enable: (verb)
- English meaning: to provide with the means or opportunity.
- Bangla meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৩.
The coach chewed out the team after their performance. Here, chewed out means-
  1. expelled
  2. detained
  3. reprimand
  4. punished
ব্যাখ্যা

Correct answer: reprimand.
- The coach chewed out the team after their performance.
- দলের পারফরম্যান্সের পর কোচ তাদের তিরস্কার করলেন।

Chewed out (verb)
- English meaning: reprimand, bawl out.
- Bangla meaning: তিরস্কার করা।

Example sentence:
1. The boss chewed him out for being late.
2. He got chewed out by his parents for skipping school.

অন্যদিকে,

ক) Expelled: বহিষ্কৃত, বিতাড়িত, নির্বাসিত।

খ) Detained: আটক করা।

ঘ) Punished: শাস্তি বা দণ্ড দেওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৪.
What is the meaning of the word "Plebiscite"?
  1. Power to punish the criminals.
  2. Freedom of religion.
  3. A vote by the people of an entire country.
  4. Willingness to accept different opinions.
ব্যাখ্যা

Correct answer: A vote by the people of an entire country.

Plebiscite (noun)
- English meaning: a vote by which the people of an entire country or district express an opinion for or against a proposal, especially on a choice of government or ruler.
- Bangla meaning: সব যোগ্য নাগরিকের ভোট; ঐরূপ ভোটে কোনো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা; গণভোট।

Example sentence:
1. The government decided to hold a national plebiscite on constitutional reform.
2. "The leadership agreed to put the controversial policy to a public plebiscite.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৫.
The project appears ______ be on schedule. (Fill in the gap)
  1. to
  2. in
  3. for
  4. of
ব্যাখ্যা

Correct answer: to.
Complete sentence: The project appears to be on schedule.

Appear to
- English meaning: to come into sight: become plain: show. 
- Bangla meaning: প্রতীয়মান হওয়া।
- Example sentence: It appears to me that the situation is more complex.

অন্যদিকে,
Appear in
- English meaning: to be published in printed form.
- Bangla meaning: প্রকাশিত হওয়া।
- Example sentence: We saw strange lights appear in the night sky.

• উল্লেখ্য "Appear" এর সাথে appropriate preposition হিসেবে "for" বা "of" এর কোন ব্যবহার নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৬.
"দশটা বাজতে পনেরো মিনিট বাকি"। (Translate into English).
  1. It is now fifteen minutes past ten.
  2. It is now fifteen minutes with ten.
  3. It is fifteen minutes to ten. 
  4. It is fifteen minutes ten.
ব্যাখ্যা

Correct answer: It is fifteen minutes to ten. 
- "দশটা বাজতে পনেরো মিনিট বাকি"-এর সঠিক ইংরেজি অনুবাদ হলো "It's fifteen minutes to ten"।
- এটি ঘড়িতে ৯:৪৫ বাজে বোঝায়, অর্থাৎ ১০টা বাজতে আর ১৫ মিনিট বাকি আছে, যা 'quarter to' (পৌনে) ব্যবহারের একটি প্রচলিত পদ্ধতি। 

• সময় বলার ক্ষেত্রে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to ten.

• অন্যদিকে,
- বেজে বুঝাতে মিনিটের পরে past/gone ব্যবহৃত হয়।
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- যেমন: It is now fifteen minutes past ten.

Source: Live MCQ Lecture.

৪৭.
I opened the door so that _________ in. (Fill in the gap)
  1. she can come
  2. she could came
  3. she could come
  4. she can came
ব্যাখ্যা

Correct answer: she could come.
Complete sentence: I opened the door so that she could come in.
- প্রশ্নে উল্লেখিত বাক্যের ১ম clause টি past tense এ আছে, তাই পরের clause এ could/might হবে।

• So that (যাতে) দিয়ে দুটি clause যুক্ত হলে, উদ্দেশ্য বোঝাতে Modal auxiliary verb (যেমন: can, could, may, might) ব্যবহার করা হয়।
- প্রথম clause present tense এ থাকলে so that এর পরে may/ can ইত্যাদি বসে,
- প্রথম clause  past tense এ থাকলে, তাই so that এর পরে may/ can এর past form might/ could বসে।
- Could/ might ইত্যাদি modal auxiliary এরপর সবসময় verb এর base form হয়।
- Example: 
- He works hard so that he can/may succeed in life.
- He worked hard so that he could/might succeed in life.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৮.
Choosing to work more means a trade-off with less family time.
Here, 'Trade-off' implies-
  1. Punishment
  2. Exchange
  3. Repeat
  4. Deception
ব্যাখ্যা

Correct answer: Exchange.

Trade-off (Noun, Phrasal verb)
- English Meaning: a giving up of one thing in return for another: exchange.
- Bangla Meaning: ভারসাম্য; আপোষ বা বোঝাপড়া। অর্থাৎ দুই বিরুদ্ধ বা বিরোধী পরিস্থিতির সঙ্গে আপোষ বা বোঝাপড়া।

• Trade-off বলতে, এমন একটি অবস্থা বোঝায় যেখানে কোনো ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে পছন্দ করতে হয় বা দুটি বিষয়ের মধ্যে balance করতে হয়।

অন্যদিকে,
ক) Punishment: শাস্তি বা দণ্ড দেওয়া।
গ) Repeat: পুনরায় বলা অথবা করা; পুনরায় ঘটা/হওয়া।
ঘ) Deception: প্রতারণা; চাতুরী; ছলনা; প্রবঞ্চনা; ধোঁকা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৯.
A reduction of 20% in the price of potato enables a dealer to purchase 25 kg more potato for TK. 25000. What is the reduced price per kg of potato?
  1. 220 TK.
  2. 200 TK.
  3. 270 TK.
  4. 300 TK.
ব্যাখ্যা

Question: A reduction of 20% in the price of potato enables a dealer to purchase 25 kg more potato for TK. 25000. What is the reduced price per kg of potato?

Solution:
Let, the original price of potato be TK.x kg
After reduction the price becomes = x − 20% of x = (4x/5) per kg
Now,
25000/(4x/5) − 25000/x = 25
or, 25000 × (5/4x) - (25000/x) = 25
or, (31250/x) - (25000/x) = 25
or, (31250 - 25000)/x = 25
or, 6250/x = 25
or, x = 6250/25
∴ x = 250 Tk.
Hence, new price = (4 × 250)/5 = 200 TK.  per kg 

৫০.
Seats for Chemistry, Bangla and English in a school are in the ratio 5 : 8 : 10. There is a proposal to increase these seats by 20%, 30% and 40% respectively. What will be the ratio of increased seats?
  1. 15 : 27 : 35
  2. 25 : 26 : 35
  3. 15 : 26 : 35
  4. 15 : 26 : 37
ব্যাখ্যা

Question: Seats for Chemistry, Bangla and English in a school are in the ratio 5 : 8 : 10. There is a proposal to increase these seats by 20%, 30% and 40% respectively. What will be the ratio of increased seats?

Solution:

Originally, let the number of seats for Chemistry, Bangla and English be 5x, 8x and 10x respectively

Number of increased seats are (120% of 5x), (130% of 8x) and (140% of 10x)
= {(120/100) × 5x}, {(130/100) × 7x} and {(140/100) × 8x}
= 6x, 52x/5 and 14x

∴ The required ratio = 6x : 52x/5 : 14x
= 30 : 52 : 70
=15 : 26 : 35

৫১.
The average age of A, B, C, D and E is 48 years. The average age of A and B is 40 years and the average of C and D is 50 years. Age of E is :
  1. 55 years
  2. 60 years
  3. 65 years
  4. 70 years
ব্যাখ্যা

Question: The average age of A, B, C, D and E is 48 years. The average age of A and B is 40 years and the average of C and D is 50 years. Age of E is :

Solution:
A + B + C + D + E = 48 × 5 = 240
A + B = 40 × 2 = 80
C + D = 50 × 2 = 100
Therefore,
E = (A + B + C + D + E) - (A + B + C + D)
E = 240 - 80 - 100
E = 60 years

৫২.
If (√11 - 2)/(√11 + 2) = a√11 + b, then the value of a is-
  1. 3/7
  2. 4/7
  3. 7/4
  4. - (4/7)
ব্যাখ্যা

Question: If (√11 - 2)/(√11 + 2) = a√11 + b, then the value of a is-

Solution:
L.H.S = (√11 - 2)/(√11 + 2)
= {(√11 - 2)/(√11 + 2)} × (√11 - 2)/(√11 - 2)
= (√11 - 2)2/{(√11)2- 22}
= (11 + 4 - 2 × 2 × √11)/(11 - 4)
= (15 - 4√11)/7
= (15/7) - (4/7) × √11
= - (4/7) × √11 + (15/7)
= a√11 + b (R.H.S)
(Compare the coefficients of √11 and constant term)
a = - (4/7)
b = (15/7)

∴ the value of a =  - (4/7)

৫৩.
Mohan lent some amount of money at 8% simple interest and an equal amount of money at 10% simple interest each for two years. If his total interest was TK. 720, what amount was lent in each case ?
  1. TK. 1700
  2. TK. 1800
  3. TK. 1900
  4. TK. 2000
ব্যাখ্যা

Question: Mohan lent some amount of money at 8% simple interest and an equal amount of money at 10% simple interest each for two years. If his total interest was TK. 720, what amount was lent in each case ?

Solution:
Let the amount invested = TK. P
According to the questions,
⇔ (P × 8 × 2)/100 + (P × 10 × 2)/100 = 720
⇔ (16P + 20P)/100 = 720
⇔ 36P = 72000
⇔ P = 2000

৫৪.
Two friends invested TK.1500 and TK. 3500 in a business. They earned a profit of TK. 1000. One-half of the profit was divided equally between them and the other half was divided in proportion to their capitals. How much did each of them receive ?
  1. TK. 350 and TK. 450
  2. TK. 450 and TK. 650
  3. TK. 400 and TK. 600
  4. TK. 600 and TK. 400
ব্যাখ্যা

Question: Two friends invested TK.1500 and TK. 3500 in a business. They earned a profit of TK. 1000. One-half of the profit was divided equally between them and the other half was divided in proportion to their capitals. How much did each of them receive ?

Solution:
Ratio of shares
= 1500 : 3500
= 3 : 7

Share of first friend
= TK. [(500/2) + {500 × (3/10)}]
= TK.[250 + 150]
= TK. 400

Share of second friend
= TK. [(500/2) + {500 × (7/10)}]
= TK.[250 + 350]
=  TK. 600

৫৫.
In how many ways can a leap year have 53 Mondays?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
ব্যাখ্যা

Question: In how many ways can a leap year have 53 Mondays?

Solution:
In a leap year there are 366 days
 52 weeks + 2 extra days.
So to have 53 Mondays one of these two days must be a Monday.
This can occur in only 2 ways.
 (Sunday and Monday) or (Monday and Tuesday).
Thus number of ways = 2

৫৬.
60% of a smaller number is 6 less than 50% of a larger number. The larger number is 60 greater than the smaller one. The sum of these two number is-
  1. 520
  2. 640
  3. 500
  4. 540
ব্যাখ্যা

Question: 60% of a smaller number is 6 less than 50% of a larger number. The larger number is 60 greater than the smaller one. The sum of these two number is-

Solution:
Let the smaller number be x and larger number be y
According to the question,
60% of x + 6 = 50% of y
⇒ (3x/5) + 6 = y/2
⇒ 6x + 60 = 5y
⇒ 6x - 5y = - 60 ................ (1)
and
y - x = 60 ----------- (2)

By using (1) and (2), we get
x = 240
y = 300

∴ The sum of these two number =(300 + 240) = 540

৫৭.
Find the equation of the line with x- intercept = 4 and y- intercept = 3.
  1. 3x - 4y - 12 = 0
  2. 4x + 3y - 12 = 0
  3. 3x + 4y - 12 = 0
  4. 3x + 4y + 12 = 0
ব্যাখ্যা

Question: Find the equation of the line with x- intercept = 4 and y- intercept = 3.

Solution:
x- intercept = 4, so, the line passes through (4, 0)
y- intercept = 3, so, the line passes through (0, 3)

we know, The intercept form of a line is:
(x/a) + (y/b) = 1, where a = x- intercept and b = y- intercept  
or, (x/4) + (y/3) = 1
or, (3x + 4y)/12 = 1
or, 3x + 4y = 12
∴ 3x + 4y - 12 = 0

so, the equation of the line is 3x + 4y - 12 = 0

৫৮.
The H. C. F of (9/10), (12/20), (15/25), (27/50) is?
  1. 7/5
  2. 3/100
  3. 18/100
  4. 5/7
ব্যাখ্যা

Question: The H. C. F of (9/10), (12/20), (15/25), (27/50) is?

Solution:
Required H. C. F
= (H. C. F of 9, 12, 15, 27)/(L. C. M of 10, 20, 25, 50)
= 3/100

৫৯.
The area of a regular hexagon of side 3√2 cm is:
  1. 24√3 cm2
  2. 27√3 cm2
  3. 21√3 cm2
  4. 18√3 cm2
ব্যাখ্যা

Question: The area of a regular hexagon of side 3√2 cm is:

Solution:
A regular hexagon consists of 6 equilateral triangle
Area of regular hexagon
= 6 × (√3/4) × (side)2
= 6 × (√3/4) × (3√2)2
= 27√3 cm2

৬০.
Find the missing character:
  1. 653
  2. 453
  3. 552
  4. 853
ব্যাখ্যা

Question: Find the missing character?

Solution:
Logic:
3 × 4 + 1 = 13

13 × 4 + 1 = 53

53 × 4 + 1 = 213

so, 213 × 4 + 1 = 853

৬১.
A train running at a speed of 72 km/hr crosses a platform double its length in 45 seconds. What is the length of the platform in meters?
  1. 200m
  2. 300m
  3. 600m
  4. 700m
ব্যাখ্যা

Question: A train running at a speed of 72 km/hr crosses a platform double its length in 45 seconds. What is the length of the platform in meters?

Solution: 
Let the length of the train be x meters
Then, length of the platform = (2x) meters

∴ Speed of the train = {72 × (5/18)} m/sec
= 20 m/sec

∴(x+2x)/20 = 45
⇒ 3x = 45 × 20
⇒ 3x = 900
⇒ x = 900/3 = 300

Hence, length of platform = 2x = (2×300)m = 600m

৬২.
If 3 men or 6 women can plough a field in 42 days, how long will 8 men and 5 women take to plough it?
  1. 14 days
  2. 13 days
  3. 12 days
  4. 10 days
ব্যাখ্যা

Question: If 3 men or 6 women can plough a field in 42 days, how long will 8 men and 5 women take to plough it?

Solution: 
3 men or 6 women can plough the field in 42 days

3 men = 6 women
1 men = (6/3) women
8 men = {(6/3) × 8} = 16 women

∴ 8 men and 5 women = 16 + 5 = 21 women

6 women can plough field in 42 days
1 women can plough field in (42 × 6) days
∴ 21 women can plough field in (42 × 6)/21 = 12 days

৬৩.
  1. 4
  2. 6
  3. 9
  4. 10
ব্যাখ্যা

Question:

Solution:
দেয়া আছে,
 

- ট্রেস(Trace): Matrix এর trace হলো একটি বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফল।
- প্রধান কর্ণ হলো ম্যাট্রিক্সের উপরের বাম কোণ থেকে নিচের ডান কোণ পর্যন্ত উপাদানগুলো।
প্রদত্ত ম্যাট্রিক্স A এর প্রধান কর্ণের উপাদানগুলো হলো 5, 2, 3
তাহলে, প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রেস (Trace) B = 5 + 2 + 3 = 10

৬৪.
Two pipes can fill a tank in 8 and 12 minutes respectively and a waste pipe can empty 4 gallons per minute. All the three pipes working together can fill the tank in 24 minutes. The capacity of the tank is:
  1. 24 gallons
  2. 20 gallons
  3. 18 gallons
  4. 15 gallons
ব্যাখ্যা

Question: Two pipes can fill a tank in 8 and 12 minutes respectively and a waste pipe can empty 4 gallons per minute. All the three pipes working together can fill the tank in 24 minutes. The capacity of the tank is:

Solution:
Work done by the waste pipe in 1 minute
= (1/24) - [(1/8) + (1/12)]
= (1 - 3 - 2)/24
= - 1/6 [ - ve sign means emptying ]

∴ Volume of (1/6) part = 4 gallons
Volume of whole
= (6 × 4) gallons
= 24 gallons

৬৫.
If rSinθ = √3 and rCosθ = 1, then the value of (√3Cotθ + 1) = ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 0
ব্যাখ্যা

Question: If rSinθ = √3 and rCosθ = 1, then the value of (√3Cotθ + 1) = ?

Solution:
Given that,
rSinθ = √3 and rCosθ = 1
⇒ rCosθ/rSinθ = 1/√3
⇒ Cotθ = 1/√3
⇒ √3Cotθ = 1

(Add 1 both sides)
√3Cotθ + 1 = 1 + 1
∴ √3Cotθ + 1 = 2

৬৬.
If 7 - 3x ≤ 16, then what is the value of x?
  1. (- 3, ∞)
  2. [3, ∞)
  3. [- 3, ∞)
  4. [- ∞, 3)
ব্যাখ্যা

Question: If 7 - 3x ≤ 16, then what is the value of x?

Solution:
7 - 3x ≤ 16
⇒ - 3x ≤ 16 - 7
⇒ - 3x ≤ 9
⇒  3x ≥ - 9
⇒ x ≥ - 9/3
⇒ x ≥ - 3

সমাধানটিকে ব্যবধি (Interval) আকারে প্রকাশ করলে হয়: [- 3, ∞)
এখানে তৃতীয় বন্ধনী [ দ্বারা বোঝায় - 3 সমাধান সেটের অন্তর্ভুক্ত, এবং ∞ এর পাশে প্রথম বন্ধনী) বোঝায় যে এটি অসীম পর্যন্ত।

৬৭.
The probability that a card drawn from a pack of 52 cards will be a diamond or a king is -
  1. 2/13
  2. 4/13
  3. 1/13
  4. 1/52
ব্যাখ্যা

Question: The probability that a card drawn from a pack of 52 cards will be a diamond or a king is -

Solution:
Here, n(S) = 52
There are 13 cards of diamond (including one king) and there are three more kings.
Let E = event of getting a diamond or a king
Then, n(E) = (13 + 3) = 16
∴P(E) = n(E)/(S) = 16/52 = 4/13

৬৮.
what is the angle between the hour and minute hands of a clock when it is 3 : 20?
  1. 25°
  2. 35°
  3. 20°
  4. 30°
ব্যাখ্যা

Question: what is the angle between the hour and minute hands of a clock when it is 3 : 20?

Solution:
3 টা 20 মিনিট = 3 + (20/60) ঘণ্টা
= 3 + 1/3 = 10/3 ঘণ্টা

আমরা জানি,
ঘণ্টার কাঁটা 12  ঘণ্টায় 360° ঘোরে
ঘণ্টার কাঁটা 1  ঘণ্টায় = 360°/12 = 30°
ঘণ্টার কাঁটা 10/3 ঘণ্টায় = 30° × 10/3 = 100° ঘোরে

আবার,
মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে 360°
মিনিটের কাঁটা 1 মিনিটে ঘোরে 360°/60 = 6°
মিনিটের কাঁটা 20 মিনিটে ঘোরে (6 × 20) = 120° ঘোরে

∴ ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = |120° - 100°| = 20°

৬৯.
Iran Human Rights (IHR) is a human rights NGO based in which country?
  1. United States
  2. Norway
  3. Netherlands
  4. Canada
ব্যাখ্যা

- ইরান হিউম্যান রাইটস (IHRNGO) নরওয়ে ভিত্তিক একটি অলাভজনক মানবাধিকার সংস্থা।
- সংস্থাটির সদস্যরা ইরানের ভেতরে ও বাইরে অবস্থান করেন।
- এটি একটি নির্দলীয় ও রাজনৈতিকভাবে স্বাধীন সংস্থা।
- সংস্থাটির ভিত্তি নরওয়ের অসলোতে অবস্থিত।

- IHRNGO-এর ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও বিভিন্ন ইউরোপীয় দেশে সক্রিয় সদস্য রয়েছে।
- সংগঠনটি ২০০৫ সালে ইরানি ও অ-ইরানি মানবাধিকার রক্ষাকারীদের একটি নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে।
- ২০০৯ সালে এটি নরওয়েতে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।

- ইতালি ও নরওয়েতে সংস্থাটির দুটি স্থানীয় সহায়ক বিভাগ রয়েছে।
- মৃত্যুদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়িয়ে ইরানে বিলোপবাদী আন্দোলন গড়ে তোলাই সংস্থাটির উদ্দেশ্য।

- ২০০৯ সালে IHRNGO মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্ব জোট (WCADP)-এর সদস্য হয়।
- সংস্থাটি WCADP-এর স্টিয়ারিং কমিটির নির্বাচিত ২০ সদস্যের একজন।


উৎস: IHRNGO.

৭০.
What kind of charges were brought against Venezuelan President Nicolas Maduro for his arrest?
  1. Corruption
  2. Drug trafficking 
  3. Human rights violations 
  4. Not specified
ব্যাখ্যা

বৈশ্বিক মাদক চোরাকারবারে অভিযোগ এনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে।

⇒ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয় মার্কিন বাহিনী।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে  'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' পরিচালিত হয়েছিল।

⇒ কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।

উৎস: The New York Times এবং দ্যা ডেইলি স্টার।

৭১.
What is the primary language spoken in Greenland?
  1. Dutch
  2. Spanish
  3. Nordic 
  4. Kalaallisut 
ব্যাখ্যা

- গ্রিনল্যান্ডে প্রধান ভাষা হল কালালিসুট (পশ্চিম গ্রিনল্যান্ডিক), যা সরকারী ভাষা।
- এটি ইনুইট ভাষা পরিবারের অংশ। জনসংখ্যার প্রায় ১০ শতাংশ ডেনিশ ভাষাকে মাতৃভাষা হিসেবেও ব্যবহার করে।

গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ যা ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- এটি উত্তর আমেরিকার উত্তর-পূর্বে আর্কটিক অঞ্চলে অবস্থিত।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- ২৫০০ খ্রিস্টপূর্ব ইনুইট জনগোষ্টি সর্ব প্রথম এ দ্বীপে বসতি স্থাপন শুরু করে।
- ১৭২১ সালে ডেনমার্ক আনুষ্টানিক ভাবে গ্রিনল্যান্ডকে একটি উপনিবেশ হিসেবে ঘোষণা করে।
- ২০০৯ সালে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে।

উল্লেখ্য,
- নর্ডিক ল্যাঙ্গুয়েজ হলো আইসল্যান্ডের একটি ভাষা।

উৎস: i) Britannica.
ii) BBC.
iii) Prothom Alo.

৭২.
Who has received the Begum Rokeya Padak-2025 for promoting women’s empowerment?
  1. Rituparna Chakma
  2. Shirina Rahman
  3. Nabila Idris
  4. Reshma Akter
ব্যাখ্যা

⇒ নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৫ দেওয়া হয়েছে।

তারা হলেন—
- নারীশিক্ষা শ্রেণিতে: (গবেষণা) রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার): কল্পনা আক্তার, 
- নারী মানবাধিকার শ্রেণিতে: নাবিলা ইদ্রিস 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা।

- পদকটি দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে।

উৎস: দ্যা ডেইলি স্টার।

৭৩.
The 13th National Parliament elections will be held in -
  1. 12 February, 2026
  2. 10 February, 2026
  3. 8 February, 2026
  4. 11 February, 2026
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
-  ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
- নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
-  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
-কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
-  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
- ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

৭৪.
In which country did the ‘Bolivarian Revolution’ took place?
  1. Cuba
  2. Bolivia
  3. Venezuela 
  4. Chile
ব্যাখ্যা

- ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক-অনুপ্রাণিত শাসনব্যবস্থার একটি মডেল, বলিভিয়ার বিপ্লব, 
- ১৯৯৮ সালে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ দ্বারা সূচিত হয়েছিল 
- তার নির্বাচিত উত্তরসূরি নিকোলাস মাদুরোর অধীনে অব্যাহত ছিল।
- এটি মূলত জনপ্রিয় ছিল, আংশিকভাবে দারিদ্র্যবিরোধী প্রচেষ্টার জন্য, আন্দোলনটি পরে অবনতিশীল অর্থনীতি, রাজনৈতিক দমন এবং ক্রমবর্ধমান সহিংসতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উৎস: হিস্টোরি ডট কম।

৭৫.
Which of the following is an example of a fold mountain range?
  1. Mount Vesuvius
  2. Black Forest
  3. Mount Fuji
  4. The Andes Mountains
ব্যাখ্যা

• ভঙ্গিল পর্বতমালার উদাহরণ- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত।

• ভঙ্গিল পর্বত (Fold Mountains): 
- ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি।
- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে।
- এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ
পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ।
- ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। 

অন্যদিকে,
- আগ্নেয় পর্বত (Volcanic Mountains)-এর উদাহরণ- ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা
- চ্যুতি-স্তুপ পর্বত (Fault-block Mountains)-এর উদাহরণ- জার্মানির ব্ল্যাক ফরেস্ট,

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

৭৬.
What is the paid-up capital of 'Sammilit Islami Bank PLC'?
  1. 25,000 crore Taka
  2. 30,000 crore Taka
  3. 35,000 crore Taka
  4. 45,000 crore Taka
ব্যাখ্যা

- ১ ডিসেম্বর ২০২৫ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয়।
- সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নতুন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
- এ ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন। এর  মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।
- মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র-মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্র শুরু করছে।

উল্লেখ্য,
⇒ আর্থিক সংকট ও অব্যবস্থাপনায় জেরবার হওয়া শরিয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত (মার্জ) করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

উৎস: বিডি নিউজ এবং প্রথম আলো।

৭৭.
Which country will host the G-7 summit in 2026?
  1. Germany
  2. France 
  3. United Kingdom
  4. Canada
ব্যাখ্যা

- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালে ফ্রান্স G-7 এর সভাপতিত্ব গ্রহণ করবে।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।


উৎস: G-7 ওয়েবসাইট।

৭৮.
According to the latest Labour Force Survey, what is the total labor force of Bangladesh? [January-2026]
  1. 80.20 million
  2. 71.71 million 
  3. 65.50 million
  4. 75.80 million
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ, ২০২৪ অনুসারে, মোট কর্মক্ষম জনশক্তি/শ্রমশক্তি = ৭১.৭১ মিলিয়ন।

• শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুসারে, 
- কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৪.৬৭%।
- শিল্প খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.৩৭%।
- সেবা খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৯৬%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২৫

৭৯.
Recently, where did Bangladesh’s Advisory Council approve opening a new embassy?
  1. Japan
  2. Switzerland
  3. Australia 
  4. Germany
ব্যাখ্যা

- সর্বশেষ সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 
- ১৮ ডিসেম্বর-২০২৫ সালে নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 
- স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশের পার্মানেন্ট মিশন রয়েছে।
- বার্নে বিশ্বের বেশিরভাগ দেশেরই দূতাবাস থাকা সত্ত্বেও বাংলাদেশের দূতাবাস না থাকায় জেনেভার পামার্নেন্ট মিশনেই এতদিন ধরে জাতিসংঘ ও দূতাবাসের কাজগুলো সম্পন্ন করা হচ্ছিল। 

- বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি, কিছু কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে।


উৎস: ডেইলি সান।

৮০.
Which was locally known as 'Antaghar'?
  1. Bahadur Shah Park
  2. Dhakeshwari Temple
  3. Balda Garden
  4. Ahsan Manzil
ব্যাখ্যা

বাহাদুর শাহ পার্ক 
⇒ বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার, পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে।

⇒ পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে এই ময়দানের প্রথম নাম ছিল ‘আন্টাঘর’। এরপর এর নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। এখন এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত।

⇒ এটি ক্লাবঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গণি ও নবাব আহসান উল্লাহ। এখানে ইংরেজরা বিলিয়ার্ড, টেনিস ও ব্যাডমিন্টন খেলতো আর আড্ডা দিতো। এছাড়া পার্টিও আয়োজন করা হতো।

⇒ ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষনা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার।
- সেই থেকে এই স্থানের নামকরণ হয় ‘ভিক্টোরিয়া পার্ক’।
-  ১৯৫৭ সালের আগে পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল।
-  ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে।
-  তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে।
-  ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলা ট্রিভিউন।

৮১.
Who coined the term "Manifest Destiny"?
  1. Thomas Jefferson
  2. James K. Polk
  3. Abraham Lincoln 
  4. John L. O’Sullivan 
ব্যাখ্যা

 "Manifest Destiny" 

⇒ মার্কিন ইতিহাসে ম্যানিফেস্ট ডেসটিনি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকা মহাদেশ জুড়ে পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর এবং তার বাইরেও তার সীমানা সম্প্রসারণের অনিবার্যতার উপর বিশ্বাস । ঊনবিংশ শতাব্দীতে ম্যানিফেস্ট ডেসটিনির ধারণার ফলে ব্যাপক আঞ্চলিক সম্প্রসারণ ঘটে।

⇒ "Manifest Destiny" শব্দটি প্রথম ১৮৪৫ সালে সম্পাদক জন এল. ও'সুলিভান ব্যবহার করেন।
- তিনি এটিকে বিশেষভাবে গভীর বাক্যাংশ বলে মনে করেননি। বরং, এটি তার একটি দীর্ঘ প্রবন্ধে সমাহিত করা হয়েছে যা দ্য ইউনাইটেড স্টেটস ম্যাগাজিন এবং ডেমোক্র্যাটিক রিভিউ -এর জুলাই-আগস্ট সংখ্যায় প্রকাশিত হয়েছিল । 

⇒ ইংরেজ উপনিবেশের সময় থেকেই পশ্চিমমুখী আন্দোলন আমেরিকান ইতিহাসের অংশ ছিল। ১৮০৩ সালে ফরাসিদের সাথে মার্কিন রাষ্ট্রপতি টমাস জেফারসনের চুক্তি, লুইসিয়ানা ক্রয় , দেশের আয়তন দ্বিগুণ করে।

⇒ ১৮০০ সালের মাঝামাঝি সময়ে, ম্যানিফেস্ট ডেসটিনি মার্কিন পররাষ্ট্র নীতির জন্য একটি জনসভায় পরিণত হয় এবং একই সাথে একটি যুক্তিও তৈরি করে। ডেমোক্র্যাটরা ম্যানিফেস্ট ডেসটিনিকে একটি স্লোগান হিসেবে গ্রহণ করে। অনেকের কাছে এই শব্দটির ধর্মীয় অর্থ ছিল, কারণ তারা মনে করত যে পশ্চিমের ভূমিগুলি দখল করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঈশ্বরের ইচ্ছা।

উৎস: Britannica.

৮২.
Who is the author of the book “Promises to Keep: On Life and Politics”?
  1. Barack Obama
  2. Donald Trump
  3. George W. Bush
  4. Joe Biden 
ব্যাখ্যা

- জো বাইডেন রচিত আত্মজীবনী- “Promises to Keep”।

এছাড়াও,
- বারাক ওবামা রচিত  গ্রন্থ- Dreams from my father.
- বিল ক্লিনটন রচিত গ্রন্থ-  My Life 

• জো বাইডেন:

- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।
- ৩ নভেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪৬ তম প্রেসিডেন্ট  হিসেবে নির্বাচিত হন।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক দলের নাম - ডেমোক্রেটিক পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির প্রতীক ছিল - গাধা।
- জো বাইডেন রচিত আত্মজীবনী- “Promises to Keep”।

উৎস: ব্রিটানিকা, বিবিসি বাংলা ও প্রথম আলো।

৮৩.
Where is the U-19 World Cup 2026 being held?
  1. Zimbabwe and Namibia
  2. India and Sri Lanka
  3. The United States and Mexico
  4. Canada and Mexico
ব্যাখ্যা

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০২৬
- জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে, ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০২৬ ।
- ১৫ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবাদের ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে।
- মোট ১৬টি দল অংশগ্রহণ করছে এ টুর্নামেন্টে।
- প্রথম পর্বে ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে।

- প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ১২টি দল সুপার সিক্সে উঠবে।
- গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।
- গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
- গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
- গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

উৎস: প্রথম আলো।

৮৪.
Which African country became the first to roll out a digital currency?
  1. Kenya
  2. South Africa
  3. Ghana
  4. Nigeria 
ব্যাখ্যা

- নাইজেরিয়া আফ্রিকার প্রথম দেশ এবং বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি যারা তার নাগরিকদের কাছে ডিজিটাল মুদ্রা চালু করেছে,।
- নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিট ইনকর্পোরেটেডকে একটি কারিগরি অংশীদার হিসেবে নির্বাচিত করে।
- লেনদেনের খরচ কমাতে এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল অর্থের উপর বাজি ধরা উদীয়মান বাজারের ক্রমবর্ধমান তালিকায় নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক যোগ দিয়েছে।
- eNairaহল একটিকেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা(CBDC)।

উল্লেখ্য,
- বাহামাস প্রথম দেশ যা একটি সম্পূর্ণ কার্যকরী কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC) চালু করেছে।
- তাদের CBDC নাম স্যান্ড ডলার' (Sand Dollar), যা ২০২০ সালের অক্টোবরে বাহামাস সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃক জাতীয়ভাবে চালু করা হয়।

উৎস: IMF and Al Jazeera .

৮৫.
Which civilization first invented the wheel?
  1. Chaldean
  2. Assyrian
  3. Sumerian 
  4. Babylonian
ব্যাখ্যা

- খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নিম্ন মেসোপটেমিয়ায়র অন্তর্হগত সুমেরীয় সভ্যতায় (আধুনিক ইরাক) চাকাটি আবিষ্কৃত হয়েছিল, 
- যেখানে সুমেরীয়রা কাঠের শক্ত চাকতিতে ঘূর্ণায়মান অক্ষ স্থাপন করেছিল।
- খ্রিস্টপূর্ব ২০০০ সালেই হালকা চাকা তৈরির জন্য চাকতিগুলিকে ফাঁকা করে ফেলা শুরু হয়েছিল।
- এই উদ্ভাবনের ফলে দুটি প্রধান ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছিল। 
- প্রথমত, পরিবহন: চাকাটি গাড়ি এবং যুদ্ধের রথে ব্যবহার করা শুরু হয়েছিল। 
- দ্বিতীয়ত, এবং আরও গুরুত্বপূর্ণভাবে, এটি কৃষি (পশু পরিবহন, ফসল সেচ) এবং কারুশিল্প শিল্পের যান্ত্রিকীকরণে অবদান রেখেছিল (উদাহরণস্বরূপ, চাকার কেন্দ্রাতিগ বল হল বায়ুকলের মৌলিক প্রক্রিয়া)।

• সুমেরীয় সভ্যতা :
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম - সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- দক্ষিণ মেসোপটেমিয়ার আদি অ-সেমেটিকবাসীরা সাধারণভাবে ‘সুমেরিয়ান’ নামে পরিচিত ছিল।

• সুমেরীয়দের উল্লেখযোগ্য অবদানঃ
সুমেরীয়দের অবদান মূলত কৃষি কেন্দ্রিক। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তাদের অবদান অতুলনীয়। নিম্নে সুমেরীয়দের কয়েকটি উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করা হল -
⇒ ‘চাকা’ আবিষ্কার ও উন্নত সেচ ব্যবস্থা - টাইগ্রিস সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে। তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট ‘রথ’ (Chariot) ব্যবহার শুরু করেছিল। পরবর্তীতে সেগুলো যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়।
ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো। তাছাড়া ঐ সময় তারা জমি চাষের উন্নত লাঙ্গল ও ফসল মজুদ করার জন্য বড় পাত্র তৈরী করেছিলো।
⇒ লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম - “কিউনিফর্ম” (Cuneiform)। কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।
তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত - “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
⇒ ‘উল’ থেকে কাপড় তৈরীর পদ্ধতি আবিষ্কার করেছিল - সুমেরীয়রা। এছাড়াও বাড়ি নির্মানের জন্য মাটি দিয়ে ইট তৈরী করত। জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা।

উৎস: ব্রিটানিকা, হিস্টরি.কম।

৮৬.
Which country has launched the world’s first green Islamic bond?
  1. Indonesia
  2. Saudi Arabia
  3. Malaysia 
  4. United Arab Emirates
ব্যাখ্যা

- মালয়েশিয়া বিশ্বের প্রথম সবুজ ইসলামিক বন্ড চালু করেছে।

⇒ মালয়েশিয়ার  ’Green Islamic Bonds’ ‘Green Sukuk’ নামে পরিচিত।

- গ্রিন সুকুকের অর্থ পরিবেশ-বান্ধব প্রকল্পে ব্যবহার করা যেতে পারে।
- গ্রিন সুকুক একটি শারিয়াহ-অনুগত আর্থিক যন্ত্র।
- গ্রিন সুকুকের দুইটি লেবেল থাকে: “ইসলামিক” এবং “গ্রিন”।

- ইসলামিক লেবেল বোঝায় যে সুকুক একটি সুদ-মুক্ত বন্ড যা বিনিয়োগকারীদের জন্য রিটার্ন উৎপন্ন করে।
- এটি শারিয়াহ (ইসলামিক আইন) মূলনীতির ওপর ভিত্তি করে।
- সুদের পরিবর্তে, বিনিয়োগকারীরা মূল সম্পদের পুল থেকে উদ্ভূত মুনাফার একটি সম্মত অংশ পান, যা আংশিকভাবে বিনিয়োগকারীদের মালিকানাধীন।

- গ্রিন লেবেল বোঝায় যে সুকুক গ্রিন বন্ড স্ট্যান্ডার্ডস (প্রিন্সিপল ও ফ্রেমওয়ার্ক) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- গ্রিন বন্ড থেকে প্রাপ্ত অর্থ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং পরিবেশ সংক্রান্ত প্রকল্পে ব্যবহার করা হয়।

- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গ্রিন সুকুক আন্তর্জাতিক মান, GBP এবং ASEAN স্ট্যান্ডার্ডের পাশাপাশি তাদের নিজস্ব জাতীয় ফ্রেমওয়ার্কও অনুসরণ করে।

- প্রথম গ্রিন ইসলামিক বন্ড হিসেবে, গ্রিন সুকুক জুন ২০১৭-এ ইস্যু করা হয়। এরপর থেকে বার্ষিক ইস্যু পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে এবং ২০১৯ সালে ৪ বিলিয়ন ডলার এ পৌঁছেছে। ২০১৯ সালে বার্ষিক গ্রিন সুকুক ইস্যু সমস্ত সুকুকের ২.৪% এবং বিশ্বের সব গ্রিন বন্ডের ১.৭% ছিল।
সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত, চারটি দেশ থেকে ১১টি সংস্থা মোট ১০ বিলিয়ন ডলারের গ্রিন সুকুক ইস্যু করেছে।
এই দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া।

উৎস: ADB.

৮৭.
According to the Economic Survey 2025, what is the inflation rate in Bangladesh?
  1. 7.48%
  2. 8.48%
  3. 6.5%
  4. 8.90%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী বাংলাদেশে মূল্যস্ফীতি ৮.৪৮% শতাংশ।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস:  অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮৮.
Who established the Islamic Revolutionary Guard Corps (IRGC)?
  1. Mohammad Reza Pahlavi
  2. Ayatollah Ruhollah Khomeini 
  3. Ruhollah Rafsanjani
  4. Hassan Rouhani
ব্যাখ্যা

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)
-  ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা, ইরানের নিয়মিত সেনাবাহিনী থেকে স্বাধীন এবং শুধুমাত্র সর্বোচ্চ নেতার কার্যালয়ের কাছে দায়বদ্ধ ।
- এটি ইরানের প্রথম ধর্মীয় নেতা (১৯৭৯-৮৯) আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল
- ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-৮৮) সময় আলী খামেনির সভাপতিত্বে (১৯৮১-৮৯) ​​শক্তিশালী হয়েছিল ।
- আইআরজিসিতে একটি সেনাবাহিনী , একটি নৌবাহিনী , একটি বিমান বাহিনী এবং একটি গোয়েন্দা শাখা রয়েছে।

উৎস:  Britannica.

৮৯.
Which of the following is classified as a special logic gate?
  1. AND gate
  2. OR gate
  3. NAND gate
  4. XNOR gate
ব্যাখ্যা

• ডিজিটাল ইলেকট্রনিক্সে Logic Gate হলো এমন একটি electronic circuit, যা এক বা একাধিক input নিয়ে একটি নির্দিষ্ট logical rule অনুসারে output প্রদান করে।
- কম্পিউটার, মাইক্রোপ্রসেসর এবং ডিজিটাল ডিভাইসের ভিত্তি হলো এই logic gates.

• Logic gate সাধারণত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়—

1. Basic Logic Gates (মৌলিক লজিক গেইট): এগুলো ডিজিটাল সার্কিটের সবচেয়ে প্রাথমিক ও ভিত্তিমূলক গেইট।

- AND Gate: সব input যদি 1 হয়, তবেই output 1 হয়।
- অন্য যেকোনো ক্ষেত্রে output 0.

- OR Gate: যেকোনো একটি input 1 হলেই output 1.
- সব input 0 হলে output 0.

- NOT Gate: এটি single-input gate.
- Input-এর বিপরীত output দেয়.
- Input 1 হলে output 0, input 0 হলে output 1.

2. Universal Logic Gates (সার্বজনীন গেইট): যে গেইট ব্যবহার করে সব ধরনের logic gate বা logic circuit বাস্তবায়ন করা যায়, তাকে Universal Gate বলে।

- NAND Gate এবং NOR Gate কে Universal Gate বলা হয় কারণ—
- শুধুমাত্র NAND gate ব্যবহার করে AND, OR, NOT সহ যেকোনো gate তৈরি করা যায়।
- একইভাবে শুধুমাত্র NOR gate দিয়েও সব logic gate বাস্তবায়ন সম্ভব।

 
3. Special Logic Gates (বিশেষ লজিক গেইট): এগুলো বিশেষ ধরনের logical operation সম্পাদনের জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত basic gate থেকে তৈরি।

- XOR (Exclusive OR) Gate:
- Input দুটি ভিন্ন হলে output 1.
- Input দুটি একই হলে output 0.

- XNOR (Exclusive NOR) Gate:
- Input দুটি একই হলে output 1.
- Input দুটি ভিন্ন হলে output 0.

- XOR ও XNOR–কে বলা হয় Special Logic Gates, কারণ এদের কাজ সাধারণ AND/OR-এর মতো নয়, বরং condition-based logic অনুসরণ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯০.
Which of the following components are directly installed on the motherboard?
  1. Keyboard and mouse
  2. Processor and RAM
  3. Printer and monitor
  4. Hard disk and pen drive
ব্যাখ্যা

• Motherboard:

-  Motherboard হলো কম্পিউটারের প্রধান circuit board, যেখানে গুরুত্বপূর্ণ hardware components স্থাপন করা থাকে।
-  কম্পিউটারের Processor (CPU) এবং RAM সরাসরি motherboard–এর নির্দিষ্ট slot ও socket–এ বসানো হয়।
-  Processor motherboard–এর CPU socket–এ স্থাপন করা হয় এবং এটি কম্পিউটারের সকল processing কাজ সম্পাদন করে।
-  RAM motherboard–এর memory slot–এ স্থাপন করা হয় এবং এটি অস্থায়ীভাবে data ও instruction সংরক্ষণ করে।
- Keyboard, mouse, printer ও monitor সরাসরি motherboard–এ বসানো হয় না, বরং port বা cable–এর মাধ্যমে সংযুক্ত থাকে।
- Hard disk ও pen drive সাধারণত cable বা USB port–এর মাধ্যমে motherboard–এর সাথে সংযুক্ত হয়, কিন্তু সরাসরি install করা থাকে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১.
The process of converting analog signals into digital signals in modem is called—
  1. Modulation
  2. Demodulation
  3. Amplification
  4. Filtering
ব্যাখ্যা

• অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে মডেমের ক্ষেত্রে বলা হয় ডি-মডুলেশন।

• মডেম:

- Modem হলো একটি electronic device, যা computer networking–এ তথ্য আদান–প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- Modem শব্দটি এসেছে Modulator এবং Demodulator—এই দুটি শব্দ থেকে।

• মডুলেটর:
- Modulator–এর কাজ হলো computer–এর digital signal–কে analog signal–এ রূপান্তর করা।
- Digital signal থেকে analog signal–এ রূপান্তরের এই প্রক্রিয়াকে বলা হয় Modulation.

• ডি-মডুলেটর:
- Demodulator–এর কাজ হলো প্রাপ্ত analog signal–কে পুনরায় digital signal–এ রূপান্তর করা।
- Analog signal থেকে digital signal–এ রূপান্তরের এই প্রক্রিয়াকে বলা হয় Demodulation.

• মডেমের গতি:
- বাজারে বিভিন্ন গতিসম্পন্ন মডেম পাওয়া যায়। মডেমের গতি সাধারণত kbps (kilobits per second) এককে পরিমাপ করা হয়।
উদাহরণ: 600 kbps, 1200 kbps, 2400 kbps.

• অন্যান্য অপশন:
• Amplification:
- সংকেতের শক্তি বাড়ায়, রূপ পরিবর্তন করে না।
• Filtering:
- সিগন্যাল থেকে নয়েজ/অনাকাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সি ফিল্টার করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২.
Which of the following is not an antivirus software?
  1. AVG
  2. Avast
  3. Avira
  4. Trojan Horse
ব্যাখ্যা

• Trojan Horse একটি computer virus, এটি antivirus software নয়।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- Antivirus software হলো এমন একটি software, যা কম্পিউটারকে বিভিন্ন ধরনের virus ও cyber threat থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়।
- Antivirus software virus আক্রমণের আগেই তা প্রতিরোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
- AVG, Avast, Avira, Norton, Panda—এসবই পরিচিত antivirus software.
- এগুলো কম্পিউটার ও স্মার্টফোনকে ক্ষতিকারক ভাইরাস থেকে সুরক্ষা দেয়।

• ট্রোজান হর্স:
- Trojan Horse হলো একটি ধরনের computer virus.
- এটি সাধারণত ক্ষতিকারক প্রোগ্রাম হলেও দেখতে উপকারী সফটওয়্যারের মতো মনে হয়।
- Trojan Horse নিজে থেকে system–এ প্রবেশ করে ক্ষতি সাধন করে এবং ডেটা নষ্ট করতে পারে।

উৎস: ব্রিটানিকা এবং মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩.
Function keys on a keyboard are labeled from—
  1. F1 to F10
  2. F1 to F11
  3. F1 to F12
  4. F2 to F12
ব্যাখ্যা

• একটি standard keyboard–এ ফাংশন কীগুলোকে ধারাবাহিকভাবে F1 থেকে F12 পর্যন্ত লেবেল করা হয়।

• কীবোর্ড: কীবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস, যা অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ইনপুট করার জন্য ব্যবহৃত হয়।

• ফাংশন কী:
- Function keys হলো কীবোর্ডের উপরের সারিতে বা বাম পাশে থাকা বিশেষ কী, যেগুলো নির্দিষ্ট কমান্ড কার্যকর করতে ব্যবহৃত হয়।
- এই কীগুলো সাধারণত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদন করে।
- একটি standard keyboard–এ মোট ১২টি function key থাকে।
- এই কীগুলোকে ধারাবাহিকভাবে F1 থেকে F12 পর্যন্ত লেবেল করা হয়।
- প্রতিটি function key–এর আলাদা আলাদা কাজ থাকতে পারে, যেমন F1 সাধারণত Help নির্দেশ করে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খোলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

• মডিফায়ার কী:
- Modifier key হলো এমন একটি কীবোর্ড কী যা একা কোনো কাজ সম্পাদন করে না, বরং অন্য কী-এর সাথে মিলিয়ে চাপলে সেই কী-এর কাজকে পরিবর্তন বা মডিফাই করে।
- যেমন, Shift → Upper Case অক্ষর টাইপ করতে ব্যবহৃত হয়,
- Alt (Alternate) → শর্টকাট কমান্ডে ব্যবহৃত হয়,
- Ctrl (Control) → কীবোর্ড শর্টকাটের জন্য ব্যবহৃত হয় (যেমন Ctrl+C, Ctrl+V).

• নেভিগেশন কী: এগুলোর সাহায্যে যেকোনো ডকুমেন্টে ঘুরে বেড়ানো যায়, কার্সরকে পরিচালনা করা যায়।
- যেমন Arrow keys, Home key, Delete, Insert ইত্যাদি।

• নিউম্যারিক কী: (0-9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্বলিত কী সমূহকে নিউম্যারিক কী বলা হয়।
- QWERTY কীবোর্ডে ১৭ টি নিউম্যারিক কী থাকে।

তথ্যসূত্র: Microsoft Support Website.

৯৪.
M2M communication in IoT refers to—
  1. Man-to-Man communication
  2. Machine-to-Machine communication
  3. Mobile-to-Mobile communication
  4. Memory-to-Memory communication
ব্যাখ্যা

• M2M Communication:
- M2M (Machine-to-Machine) communication হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা, যেখানে একাধিক মেশিন বা ডিভাইস মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই একে অপরের সাথে তথ্য আদান–প্রদান করে।
- এটি IoT (Internet of Things) প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ।

• IoT (Internet of Things):

- IoT (Internet of Things) হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের বস্তু—যেমন যন্ত্র, সেন্সর ও ডিভাইস—ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান–প্রদান করে। এই ব্যবস্থাকেই ইন্টারনেট অব থিংস (IoT) বলা হয়।
 
• দৈনন্দিন জীবনে IoT-এর উপস্থিতি:

- আমাদের চারপাশে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি—যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, রিমোট কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি—স্বয়ংক্রিয়ভাবে (Automatic) পরিচালনার জন্য কম্পিউটার সিস্টেম ও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে।
- ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেমন—টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
 
• IoT-এর প্রযুক্তিগত ভিত্তি:

- IoT-এর মূল ভিত্তি হলো IP (Internet Protocol) এবং TCP (Transmission Control Protocol)।
- ডিভাইসগুলো তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক, যেমন—Ethernet, Wi-Fi, Bluetooth, 5G, LTE, RFID, NFC ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ করে।
- সাধারণত IoT ডিভাইসগুলো Gateway বা Edge Device–এর সাথে যুক্ত থাকে এবং সেখান থেকে ডেটা Cloud–এ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।
 
• ভৌত ও ডিজিটাল জগতের সংযোগ:

- IoT প্রযুক্তির মাধ্যমে ভৌত জগত (ডিভাইস বা বস্তু) এবং ডিজিটাল জগত একে অপরের সাথে সংযুক্ত হয়।
 
• IoT ডিভাইসের ধরন:

১. Digital-first devices:

- শুরু থেকেই ইন্টারনেট কানেক্টিভিটি যুক্ত থাকে।
- উদাহরণ: স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার, মোবাইল পেমেন্ট টার্মিনাল, কৃষি যন্ত্র, জেট ইঞ্জিন।
- এ ধরনের ডিভাইস সাধারণত M2M (Machine-to-Machine) communication ব্যবহার করে।

২. Physical-first devices:

- প্রথমে ভৌতভাবে তৈরি করা হয়, পরে সেন্সর বা মাইক্রোচিপ যুক্ত করা হয়।
- উদাহরণ: গাড়ি, হাসপাতালের মেডিকেল ডিভাইস, চাবির রিং।
 
• IoT-এর ব্যবহার:

- ডেটা ও কন্টেন্ট শেয়ার করা (সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে)।
- দূর থেকে ডিভাইস মনিটর ও কন্ট্রোল করা।
- মোবাইল ও গেমিং ডিভাইসের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করা।
- উদাহরণ: মহামারির সময় স্মার্ট থার্মোমিটার ব্যবহার করে COVID-19 সংক্রমণ ট্র্যাক করা।
 
উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), মো. মাহবুবুর রহমান।

৯৫.
Which cyber attack floods a system with excessive requests to make it unavailable?
  1. Spoofing
  2. Virus attack
  3. Email bombing
  4. DoS attack
ব্যাখ্যা

• ডিনায়াল অফ সার্ভিস (DoS) অ্যাটাক:
- DoS (Denial of Service) attack হলো এমন একটি সাইবার আক্রমণ, যেখানে একটি সার্ভার বা সিস্টেমে অতিরিক্ত সংখ্যক request পাঠানো হয়।
- এর ফলে সিস্টেমটি বৈধ ব্যবহারকারীদের জন্য সেবা প্রদান করতে অক্ষম হয়ে পড়ে।

• সাইবার অপরাধ (Cyber Crime):
- সাইবার অপরাধ বলতে কম্পিউটার, নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত বিভিন্ন ধরনের অবৈধ ও ক্ষতিকর কার্যক্রমকে বোঝায়।
- সাইবার অপরাধের ধরন বহুবিধ। সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি সাইবার অপরাধ নিচে তুলে ধরা হলো—
 
• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা বা কাজ চুরি করে নিজের নামে ব্যবহার বা প্রকাশ করা।
 
• স্নিকিং (Sneaking):
- ব্যবহারকারীর অজান্তে বা নজর এড়িয়ে গোপনে কোনো সিস্টেমে প্রবেশ করা।
 
• স্পুফিং (Spoofing):
- ভুয়া বা ভুল তথ্য ব্যবহার করে নেটওয়ার্ক বা সিস্টেমকে বিভ্রান্ত করা।
 
• ই-মেইল বম্বিং (Email Bombing):
- অতিরিক্ত সংখ্যক ই-মেইল পাঠিয়ে সার্ভার বা সিস্টেমকে অকার্যকর বা ক্র্যাশ করা।
 
• ডেটা ডিডলিং (Data Diddling):
- ডেটা প্রসেসিংয়ের আগে তথ্য পরিবর্তন বা সরিয়ে রাখা এবং পরে পুনরায় বসানো।
 
• সালামি অ্যাটাক (Salami Attack):
- অল্প অল্প করে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে বড় ধরনের ক্ষতি সাধন করা।
 
• ভাইরাস / ওয়ার্ম আক্রমণ:
- ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমের তথ্য নষ্ট করা বা নিয়ন্ত্রণ নেওয়া।
 
• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত ই-মেইল বা মেসেজ পাঠানো।
- এই কাজের সাথে জড়িত ব্যক্তিকে স্প্যামার (Spammer) বলা হয়।
 
• লজিক বম্ব (Logic Bomb):
- নির্দিষ্ট সময় বা ঘটনার ওপর নির্ভর করে সক্রিয় হওয়া ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ করা।
 
• ট্রোজান অ্যাটাক (Trojan Attack):
- বৈধ সফটওয়্যারের ছদ্মবেশে সিস্টেমে প্রবেশ করে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ নেওয়া।
 
• ইন্টারনেট ব্যবহার সময় বা ইউনিট চুরি:
- অনুমতি ছাড়া অন্যের ইন্টারনেট ব্যবহার করা বা ডেটা ইউনিট অপব্যবহার করা।
 
• ওয়েবসাইট হ্যাকিং:
- ওয়েবসাইটে অবৈধভাবে প্রবেশ করে তথ্য পরিবর্তন, বিকৃতি বা ধ্বংস করা।
 
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–২ (ভোকেশনাল) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ–দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৬.
A microprocessor is mainly made of—
  1. Plastic and metal
  2. Silicon
  3. Copper
  4. Aluminum
ব্যাখ্যা

• একটি microprocessor মূলত Silicon দিয়ে তৈরি করা হয়।
- Silicon একটি semiconductor material, যা বিদ্যুৎ পরিবাহিতা নিয়ন্ত্রণ করতে সক্ষম।
- এই উপাদান দিয়েই transistor, diode, register এবং অন্যান্য electronic component তৈরি করা হয়।

• মাইক্রোপ্রসেসর বা প্রসেসর (Microprocessor or Processor):
- কম্পিউটারের সামগ্রিক কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যে হার্ডওয়্যারটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর বলা হয়।
 
• গঠন ও প্রকৃতি:
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকন দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের VLSI (Very Large Scale Integration) চিপ।
- একটি একক VLSI সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ইলেকট্রনিক উপাদান—যেমন:  ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূতভাবে সংযোজিত থাকে।
 
• কার্যাবলি ও ভূমিকা:
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- এটি ডেটা প্রক্রিয়াকরণ, নির্দেশনা নিয়ন্ত্রণ এবং গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদন করে।

• গুরুত্ব:
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক (Brain) বলা হয়, কারণ সমস্ত প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণ এর মাধ্যমেই সম্পন্ন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

৯৭.
Encrypted and unreadable data is called—
  1. Plain text
  2. Source data
  3. Cipher text
  4. Open data
ব্যাখ্যা

• Cipher text হলো প্লেইন টেক্সটকে এনক্রিপশন করার পর যে দুর্বোধ্য বা unreadable ডাটা পাওয়া যায়।
- এই ডাটা সরাসরি পড়া বা বোঝা যায় না।

• ডাটা এনক্রিপশন (Data Encryption):
- ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য উৎস (প্রেরক) থেকে গন্তব্যে (প্রাপক) প্রেরণের পূর্বে ডাটাকে যে বিশেষ পদ্ধতিতে রূপান্তর করা হয়, তাকে ডাটা এনক্রিপশন বলা হয়।
- এর ফলে প্রেরিত ডাটা কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান সহজে ব্যবহার করতে পারে না।
 
• এনক্রিপশন ও ডিক্রিপশনের প্রক্রিয়া:
- প্রেরক কম্পিউটার ডাটাকে এনক্রিপ্ট (Encrypt) করে একটি মাধ্যমের (Transmission Medium) মাধ্যমে পাঠায়।
- প্রাপক কম্পিউটার ডাটাটি ব্যবহারের পূর্বে সেটিকে ডিক্রিপ্ট (Decrypt) করে।
- প্রেরক কম্পিউটারে এনক্রিপশনের নিয়ম এবং প্রাপক কম্পিউটারে ডিক্রিপশনের নিয়ম নির্ধারিত থাকে।
- এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়।

• ডাটা এনক্রিপশনের জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ড হলো—

১. সিজার কোড (Caesar Code),
২. ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (DES – Data Encryption Standard)।
 
• ডাটা এনক্রিপশনের মূল উপাদানসমূহ:

- প্লেইন টেক্সট (Plain Text):
- যে ডাটা সাধারণভাবে পড়া ও বোঝা যায়।

- সাইফার টেক্সট (Cipher Text):
- মূল বার্তাকে এনক্রিপ্ট করার পর যে দুর্বোধ্য টেক্সট পাওয়া যায়।

- এনক্রিপশন অ্যালগরিদম (Encryption Algorithm):
- ডাটা এনক্রিপ্ট করার জন্য ব্যবহৃত গাণিতিক সূত্র বা নিয়মাবলি।

- কী (Key):
- একটি গোপন কোড, যা ডাটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার কাজে ব্যবহৃত হয়।
- এই কী-এর সাহায্যে সাইফার টেক্সটকে পুনরায় প্লেইন টেক্সটে রূপান্তর করা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।