পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-১৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'খোয়াবনামা’ উপন্যাসের বিষয়বস্তু কী?
  1. সিপাহী বিদ্রোহ
  2. রংপুরের কৃষক বিদ্রোহ
  3. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
  4. মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
ফকির সন্ন্যাসী বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
ফকির সন্ন্যাসী বিদ্রোহ
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যোচিত উপন্যাস খোয়াবনামা (১৯৯৬)
উপন্যাসটির বিসষয়বস্তুতে বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবানালেখ্য সহ
- ফকির-সন্যাসী বিদ্রোহ,
- আসামের ভূমিকম্প,
- তেভাগা আন্দোলন,
- ১৯৪৩ সালের মন্বন্তর,
- পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এই উপন্যাসে নিখুঁতভাবে উপস্থিত করা হয়েছে।

- আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনার সূত্রপাত করেন কোন গবেষক?
  1. ড. বিজয়চন্দ্র মজুমদার
  2. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ড. শশিভূষণ দাসগুপ্ত
সঠিক উত্তর:
ড. বিজয়চন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ড. বিজয়চন্দ্র মজুমদার
ব্যাখ্যা
চর্যাপদের প্রধান আলোচকগণ:
- চর্যাপদের আবিষ্কারক ও সম্পাদনা - ড. হরপ্রসাদ শাস্ত্রী (১৯০৭ সাল)
- চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা - বিজয়চন্দ্র মজুমদার (১৯২০ সাল)
- চর্যাপদের ভাষা বাংলা - এটা নিয়ে বৈজ্ঞানিক তত্ত্ব ও প্রমান উপস্থাপন - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৯২৬ সাল)
- চর্যাপদের তিব্বতি অনুবাদ - কীর্তিচন্দ্র
- চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার - ড. প্রবোধচন্দ্র বাগচী (১৯৩৮ সাল)
- চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে প্রথম আলোচনা - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯২৭ সাল)
- চর্যাপদের সঠিক পাঠ নির্ণয় - ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৪২ সাল)
- চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রকাশ - ড. শশিভূষণ দাশগুপ্ত (১৯৪৬ সাল)

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও লাল নীল দীপাবলি।
.
'হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো'
- কার রচিত কবিতার লাইন?
  1. জীবনানন্দ দাশ
  2. কাজী নজরুল ইসলাম
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ (সঙ্গীত) ইত্যাদি।
- আঠারো বছর বয়স (ছাড়পত্র), রানার, এক যে ছিল, হে মহাজীবন (ছাড়পত্র) ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য কবিতা।

তাঁর 'হে মহাজীবন' কবিতাটি হলো-
''হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা—
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়:
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি॥''

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও 'হে মহাজীবন' কবিতা।
.
মধ্যযুগের অন্যতম সাহিত্যিক অনুষঙ্গ 'কড়চা' মূলত -
  1. রাধা কৃষ্ণের প্রেমের বর্ণনা
  2. বৈষ্ণব সাহিত্যের ভূমিকা
  3. কৃষ্ণ ও রাধার দিনলিপি
  4. চৈতন্যজীবনী
সঠিক উত্তর:
চৈতন্যজীবনী
উত্তর
সঠিক উত্তর:
চৈতন্যজীবনী
ব্যাখ্যা
- কড়চা কথাটির আধুনিক অর্থ দিনলিপি বা ডায়েরি।
- তবে মুরারি গুপ্ত ও স্বরূপ দামোদরের কল্যাণে চৈতন্যজীবনী গ্রন্থকে কড়চা বলে অভিহিত হয়।
- তাঁরা চৈতন্যজীবনী শ্লোকে পরিবেশন করে কড়চা বলে নির্দেশ করেন। এ কারণে অনেক গবেষক চৈতন্য জীবনগ্রন্থকে 'কড়চা' বলে অভিহিত করেছেন।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি অনুবাদ কাব্য নয়?
  1. পদ্মাবতী
  2. চন্দ্রাবতী
  3. লায়লী মজনু
  4. মধুমালতী
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রাবতী
ব্যাখ্যা
- চন্দ্রাবতী কাব্যটির একমাত্র রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।
- এই কাব্যের একটি খন্ডিত পুঁথি পাওয়া গেছে। এটি সতের শতকে রচিত বলে ধারণা করা হয়।
- 'চন্দ্রাবতী' কাব্যের প্রাচীন উৎস জানা যায় না; মনে করা হয় এটা কবির স্বাধীন কল্পনা

পক্ষান্তরে
- লায়লী মজনু পারসি কবি জামির লায়লী মজনু থেকে অনুবাদ করেছেন দৌলত উজির বাহরাম খান।
- মধুমালতী হিন্দি কবি মনঝনের মধুমালতী কাব্য থেকে বাংলা অনুবাদ করেন মুহম্মদ কবীর।
- পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সরি পদুমাবৎ কাব্য থেকে বাংলায় অনুবাদ করেন আলাওল।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সত্যের মতো বদমাশ’ কী ধরনের গ্রন্থ?
  1. গল্প
  2. কবিতা
  3. নাটক
  4. উপন্যাস
সঠিক উত্তর:
গল্প
উত্তর
সঠিক উত্তর:
গল্প
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ গল্পগ্রন্থ- সত্যের মতো বদমাশ। 
- এটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে।
- মানবমনের নিগূঢ় সত্যকে উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থের গল্পগুলোতে।

তাঁর অন্যান্য গল্পগ্রন্থ হলো :
- চলো যাই পরোক্ষে
- মৃত্যুর অধিক লাল ক্ষুধা
- নেকড়ে হায়না আর তির পরী

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কুমুদিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. ঘরে বাইরে
  2. গোরা
  3. চোখের বালি
  4. যোগাযোগ
সঠিক উত্তর:
যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
যোগাযোগ
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।

- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩)।
- কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা'। 'করুণা' উপন্যাসটি অসমাপ্ত তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে গণ্য করা হয় না।
তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লাইভ এমসিকিউ লেকচার ও যোগাযোগ উপন্যাস।
.
কোন কবির কাব্যরীতিতে সর্বপ্রথম কথ্যরীতির সংমিশ্রণ দেখা যায়?
  1. কাজী নজরুল ইসলাম
  2. বুদ্ধদেব বসু
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
ত্রিশের দশকের অন্যতম কবি বুদ্ধদেব বসু। তিনি কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক।
- বুদ্ধদেব বসুর কবিতাগুলির বাচনভঙ্গির বক্রতা এবং ভাষাগত দুর্বোধ্যতা নেই।
- রোমান্টিকতার পরিচয় পাওয়া যায় তাঁর বেশি বয়সের রচনাগুলিতে।
- বুদ্ধদেবের রচনাতেই সর্বপ্রথম কাব্যরীতিতে কথ্যরীতির সংমিশ্রণ দেখা যায়।

- পৌরাণিক কাহিনী প্রসঙ্গ বা চিত্রকলা নির্মাণেও কবি যথেষ্ঠ পারদর্শিতা দেখিয়েছেন।
- দ্রৌপদীর শাড়ি, দয়মন্তী, কঙ্কাবতী, শীতের প্রার্থনা প্রভৃতি কাব্যে তার প্রমাণ পাওয়া যায়।
- এসকল কারণে সমকালীন কবিদের মধ্যে বুদ্ধদেবের জনপ্রিয়তা বেশি।

- বুদ্ধদেব বসুর কাব্যে সমাজচেতনা বিশেষভাবে প্রকাশ না পেলেও বাস্তববাদিতা ও নাগরিক চেতনা প্রকাশে সর্বগ্রহণ্য।
- এ জন্য তাকে অনেকে নাগরিক কবি বলে অভিহিত করে থাকেন।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি ত্রিভুজ প্রেমের উপন্যাস নয়?
  1. চোখের বালি
  2. কৃষ্ণকান্তের উইল
  3. গৃহদাহ
  4. পল্লীসমাজ
সঠিক উত্তর:
পল্লীসমাজ
উত্তর
সঠিক উত্তর:
পল্লীসমাজ
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসে বিনোদিনী, মহেন্দ্র ও আশালতা - এই তিন চরিত্রের ত্রিভুজ প্রেমের গল্প আছে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল - এই তিন চরিত্রের ত্রিভুজ প্রেমের গল্প আছে।
এবং
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসে মহিম, সুরেশ ও অচলার ত্রিভুজ প্রেমের গল্প আছে।
অন্যদিকে,
- পল্লী সমাজে রমেশ ও রমার সামাজিক সম্পর্ক আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও সংশ্লিষ্ট উপন্যাসগুলো।
১০.
বাক্যের বর্গ কয় প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে।
বাক্যের বর্গ চার প্রকার। 
যথা :
ক. বিশেষ্যবর্গ
খ. বিশেষণবর্গ
গ. ক্রিয়াবিশেষ্যবর্গ
ঘ.ক্রিয়াবর্গ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
১১.
মরি তো মরব। এখানে 'তো' কোন ধরনের পদ?
  1. অনুসর্গ
  2. বিশেষণ
  3. ক্রিয়া বিশেষণ
  4. আবেগ
সঠিক উত্তর:
ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। 
যেমন :
কি : আমি কি খাব?
যে : খুব যে বলেছিলেন আসবেন!
বা : কখনো বা দেখা হবে।
না : একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
তো : মরি তো মরব।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
১২.
নিচের কোনটিতে 'এ' ধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে?
  1. দেশ
  2. একটা
  3. বেলা
  4. খেলা
সঠিক উত্তর:
দেশ
উত্তর
সঠিক উত্তর:
দেশ
ব্যাখ্যা
'এ' ধ্বনির দুই রকম উচ্চারণ হয়।
- 'এ' যদি 'এ' এর মতো উচ্চারণ হয় সেটাকে স্বাভাবিক বা সংবৃত উচ্চারণ বলে।
যেমন : দেশ, একটি, এলো ইত্যাদি।

কিন্তু 'এ' যদি 'অ্যা' এর মতো উচ্চারণ করে তবে তাকে বিবৃত উচ্চারণ বলে।
যেমন : একটা (অ্যাকটা), বেলা (ব্যালা), খেলা (খ্যালা) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
১৩.
নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির মাধ্যমে গঠিত শব্দ নয়?
  1. পরিষ্কার
  2. পরস্পর
  3. সংস্কৃতি
  4. পরিষ্কৃত
সঠিক উত্তর:
পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
পরস্পর
ব্যাখ্যা
- 'পরস্পর' = পর্‌ + পর। এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।



উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।
১৪.
'অরণ্য - অরণ্যানী' শব্দে নিচের কোন অর্থে 'আনী' প্রত্যয় যুক্ত হয়েছে?
  1. বিশেষ
  2. কঠিন
  3. বৃহৎ
  4. ক্ষুদ্র
সঠিক উত্তর:
বৃহৎ
উত্তর
সঠিক উত্তর:
বৃহৎ
ব্যাখ্যা
'আনী' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দে অর্থের পরিবর্তন ঘটে।
যেমন -
- অরণ্য -- অরণ্যানী (বৃহদার্থে)
- হিম -- হিমানী (জমানো অর্থে)
অন্যদিকে,
- নাটক -- নাটিকা (ক্ষুদ্র অর্থে)
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯)।
১৫.
Despite all his sorrows, he is a joy. What type of noun is ‘joy’?
  1. Proper noun
  2. Common noun
  3. Abstract noun
  4. Material noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
তার সকল দুঃখ সত্ত্বেও সে একজন উৎফুল্ল ব্যক্তি।
Joy বলতে এখানে Joyous person (উৎফুল্ল ব্যক্তি) বুঝাচ্ছে। তাই এখানে এটা Common Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৬.
Do you think that idea is wrong? What type of part of speech is ‘that’?
  1. Pronoun
  2. Conjunction
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
তুমি কি মনে করো, ঐ ধারণাটা ভুল?
এখানে that শব্দটি idea কে Modify করছে, তাই এটা এখানে Adjective.
That যদি idea এর Modifier না হতো, তাহলে idea এর আগে একটা an থাকত, কারণ idea হচ্ছে Countable Noun.
১৭.
The company appointed a Devil's Advocate. Here, ‘Devil's Advocate’ means-
  1. Someone who presents a counter argument
  2. Someone who is expert in plotting against the opponents
  3. A lazy man
  4. An enemy in disguise
সঠিক উত্তর:
Someone who presents a counter argument
উত্তর
সঠিক উত্তর:
Someone who presents a counter argument
ব্যাখ্যা
Devil's Advocate = যে ব্যক্তি কোনো বিষয়ের বিপরীত যুক্তি উপস্থাপন করে = Someone who presents a counter argument.
বিভিন্ন বড় বড় কোম্পানী নিজেদের পরিকল্পনার দুর্বলতা খুঁজতে Devil's Advocate নিয়োগ দিয়ে থাকে।
আমাদের বাঙালিদের একটা সুবিধা আছে, আমরা বিনা পয়সায় এ রকম Devil's Advocate পেয়ে থাকি। শুধু প্রয়োজন ভিন্ন মতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
১৮.
How did he help the poor? (Make it Passive)
  1. How did the poor were helped by him?
  2. How was the poor helped by him?
  3. How the poor were helped by him?
  4. How were the poor helped by him?
সঠিক উত্তর:
How were the poor helped by him?
উত্তর
সঠিক উত্তর:
How were the poor helped by him?
ব্যাখ্যা
Active Voice এ Auxiliary Verb হিসেবে did থাকলে Passive Voice এ did কে বাদ দিয়ে এর পরিবর্তে was/ were বসাতে হয়।
এর পাশাপাশি Subject - Object হয়, আর Object Subject হয়।
আর মূল Verb এর Past Participle হয়। আর Object এর পূর্বে সাধারণত by বসে।
The poor (দরিদ্ররা) Plural হওয়ায় এখানে were হবে।
১৯.
He earned popularity by helping the common people. (Make it Compound)
  1. He earned popularity and he helped the common people.
  2. He earned popularity because he helped the common people.
  3. He helped the common people and earned popularity.
  4. Help the poor and he earned popularity.
সঠিক উত্তর:
He helped the common people and earned popularity.
উত্তর
সঠিক উত্তর:
He helped the common people and earned popularity.
ব্যাখ্যা
সে দরিদ্রদের সাহায্য করার দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছিল।
আগে সাহায্য পরে জনপ্রিয়তা- Compound Sentence- এ কাজের এ ধারাবাহিকতা রক্ষা করতে হয়। তাই সঠিক উত্তর (গ)।
২০.
They informed the police ____ theft.
  1. of
  2. about
  3. for
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Inform এর Structure সাধারণত এ রকম হয়ে থাকে: Inform + ব্যক্তিবাচক Object + of + ধারণাবাচক Object
২১.
If I had a mobile phone, I ____ with others easily.
  1. can communicate
  2. could have communicated
  3. could communicate
  4. could be communicated
সঠিক উত্তর:
could communicate
উত্তর
সঠিক উত্তর:
could communicate
ব্যাখ্যা
Had এখানে মূল Verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই বাক্যটা Second Conditional হবে।
2nd Conditional এ Principal Clause এ Subject + would/could/might + Verb বসে।
তাই সঠিক উত্তর (গ)।
২২.
It is high time _________.
  1. we stop quarrelling.
  2. we stopped to quarrel.
  3. we stopped quarrelling.
  4. we can stop quarrelling.
সঠিক উত্তর:
we stopped quarrelling.
উত্তর
সঠিক উত্তর:
we stopped quarrelling.
ব্যাখ্যা
It is high time এর পর Past Tense এর একটি Clause বসে।
Stop এর পর Verb+ing বসে।
২৩.
John as well as his friends ______ for the crime .
  1. was punished
  2. punished
  3. were punished
  4. punishing
সঠিক উত্তর:
was punished
উত্তর
সঠিক উত্তর:
was punished
ব্যাখ্যা
Punish - Verb টা Transitive, তাই এটার পরে Object থাকতে হবে, আর যদি না থাকে তাহলে বাক্যটি Passive হবে। এ দুটি Option থেকে যে কোনো একটি না হলে বাক্য পূর্ণাঙ্গ হবে না।
যেমন- punished দিয়ে বাক্যটি Complete করলে অর্থ দাঁড়াবে - জন এবং তার বন্ধুরা অপরাধের জন্য শাস্তি দিল। এখন প্রশ্ন থেকে যাবে, কাকে শাস্তি দিল।
তাই যেহেতু এখানে Verb এর পরে কোনো Object দেখা যাচ্ছে না, তাই বাক্যটি Passive হবে।
As well as (এবং) থাকলে as well as এর আগের অংশ অনুযায়ী Verb বসে। As well as এর আগে John আছে যা Singular, অতএব, verb ও Singular বসবে। তাই সঠিক উত্তর (ক)।
২৪.
Which word is not regarded as singular?
  1. wages
  2. news
  3. Arabian Nights
  4. mankind
সঠিক উত্তর:
mankind
উত্তর
সঠিক উত্তর:
mankind
ব্যাখ্যা
Wages (পরিণাম) - এটা Singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন- The wages of sin is death.
News (সংবাদ) - এটা Singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন- The news has shocked me.
Arabian Nights একটা উপন্যাসের নাম তাই এটাও singular হবে। যেমন- Arabian Nights still gives us delight.
Mankind (মানবজাতি) এটা Plural হিসেবে ব্যবহৃত হয়। যেমন- Mankind are responsible for all kinds of hazards.
২৫.
_____ English are _____ industrious nation.
  1. No article, the
  2. The, no article
  3. The, an
  4. No article, an
সঠিক উত্তর:
The, an
উত্তর
সঠিক উত্তর:
The, an
ব্যাখ্যা
জাতির নামের আগে the বসে। তাই The English হবে।
আর Vowel sound থাকায় এবং নির্দিষ্ট না করে সাধারণভাবে একটা জাতি বুঝাচ্ছে, তাই ‍an industrious nation হবে।
২৬.
Whether it is manageable is uncertain. What type of clause is the underlined one?
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Principal Clause
সঠিক উত্তর:
Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
Noun Clause
ব্যাখ্যা
Clause টা এখানে Subject হিসেবে ব্যবহৃত হয়েছে। আর Subject - Clause হলে তা অবশ্যই Noun Clause হবে।
২৭.
Which word is wrongly spelt?
  1. Heterogeneous
  2. Fundamental
  3. Fullfillment
  4. Sustainable
সঠিক উত্তর:
Fullfillment
উত্তর
সঠিক উত্তর:
Fullfillment
ব্যাখ্যা
Heterogeneous = বৈসাদৃশ্যপূর্ণ
Fundamental = মৌলিক
Fulfillment = পূর্ণতা (full অংশে একটা L হবে)
Sustainable = টেকসই
২৮.
Topic sentence generally comes -
  1. At the beginning of a paragraph
  2. At the end of a paragraph
  3. At the middle of a paragraph
  4. Just before the concluding remark
সঠিক উত্তর:
At the beginning of a paragraph
উত্তর
সঠিক উত্তর:
At the beginning of a paragraph
ব্যাখ্যা
Topic Sentence সাধারণত Paragraph এর শুরুতে বসে।
২৯.
A foot of two unstressed syllables -
  1. Soliloquy
  2. Pyrrhic
  3. Stanza
  4. Simile
সঠিক উত্তর:
Pyrrhic
উত্তর
সঠিক উত্তর:
Pyrrhic
ব্যাখ্যা
Pyrrhic:
A foot of two unstressed syllables.

Simile: (উপমা)
A simile is an explicit comparison between two different things.
Usually 'as' and 'like' are used in it.
The above example is Simile. It was taken from Coleridge's Ancient Mariner.
Soliloquy:
A dramatic technique of speaking alone on stage.
Stanza:
A division of a poem. It is a smaller unit of the structure of a poem.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
৩০.
'The Mill on the Floss' is written by -
  1. Herman Melville
  2. Gustav Flaubert
  3. Mary Ann Evans
  4. T. S Eliot
সঠিক উত্তর:
Mary Ann Evans
উত্তর
সঠিক উত্তর:
Mary Ann Evans
ব্যাখ্যা
The Mill on the Floss is a novel by George Eliot, published in three volumes in 1860.
- George Eliot's real name is Mary Ann Evans.
- She is a Victorian novelist.

Her notable works:
- Adam Bede (1859),
- Silas Marner (1861),
- Middlemarch (1871–72), and
- Daniel Deronda (1876)

Source: Britannica.com
৩১.
The Old Man and the Sea is a ___ novel.
  1. Victorian
  2. Romantic
  3. Modern Irish
  4. Modern American
সঠিক উত্তর:
Modern American
উত্তর
সঠিক উত্তর:
Modern American
ব্যাখ্যা
- The Old Man and the Sea, short heroic novel by Ernest Hemingway, published in 1952 and awarded the 1953 Pulitzer Prize for fiction.
- It was his last major work of fiction. The story centres on an aging fisherman who engages in an epic battle to catch a giant marlin.

যেহেতু, Ernest Hemingway একজন Modern American ওপন্যাসিক, তাই সঠিক উত্তর - ঘ) Modern American

Other major works of the writer:
- A Farewell to Arms,
- For Whom the Bell Tolls,
- The Sun also Rises,
- The Dangerous Summer,
- True at First Light,
- The Torrents of Spring etc.

Source: Britannica
৩২.
George Barnard Shaw's Man and Superman is a -
  1. Comedy of Manners
  2. Comedy of Ideas
  3. Dark Comedy
  4. Comedy of Humors
সঠিক উত্তর:
Comedy of Ideas
উত্তর
সঠিক উত্তর:
Comedy of Ideas
ব্যাখ্যা
Comedy of Ideas:
A from of comedy which presents certain ideas or theories in dramatic form.
- Geroge Barnard Shaw is the pioneer of "Comedy of Ideas".
- His Man and Superman, Arms and the Man and Apple Cart are well-known example of it.

Comedy of Manners:
A comedy which portray the ridiculous behavior pattern of the individuals of an aristocratic society.
Ex: The Way of the World - William Congreve.

Dark/Black Comedy:
A kind of drama which portrays the meaninglessness of human existence.
Ex: Marchant of Venice, Measure for Measure - William Shakespeare.

Comedy of Humors:
A comedy in which characters behave according to their respective humors (temperaments) - choleric, melancholic, sanguine and phlegmatic.
Ex: Every Man in His Humour, Every Man out of His Humour - Ben Jonson

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৩.
'University Wits' are appeared in which literary period?
  1. Elizabethan Period
  2. Caroline Period
  3. Commonwealth Period
  4. The Age of Pope
সঠিক উত্তর:
Elizabethan Period
উত্তর
সঠিক উত্তর:
Elizabethan Period
ব্যাখ্যা
University Wits:
- Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
- এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
- তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনয়ন করেন।

University Wits - রা হচ্ছেনঃ
1. Christopher Marlowe - (Cambridge)
2. Robert Greene - (Cambridge)
3. Thomas Nashe - (Cambridge)
4. Thomas Lodge - (Oxford)
5. George Peele- (Oxford)
6. John Lyly - (Oxford)
7. Thomas Kyd (not university-trained)

Source: Britannica.com
৩৪.
দু’টি সংখ্যার গুণফল ১৮৯ এবং যোগফল ৩০ হলে সংখ্যা দু’টি কত?
  1. ৯ এবং ২১
  2. ৭ এবং ২৩
  3. ৮ এবং ২২
  4. ১২ এবং ১৮
সঠিক উত্তর:
৯ এবং ২১
উত্তর
সঠিক উত্তর:
৯ এবং ২১
ব্যাখ্যা

এখানে, সকল সংখ্যা জোড়ের সমষ্টি ৩০;  কিন্তু শুধু ৯ × ২১ = ১৮৯
সুতরাং, সঠিক উত্তর - ক) ৯ এবং ২১

৩৫.
৪/৫, ৩(১/৫), ৩২/৩৫ ভগ্নাংশ তিনটির ল.সা.গু. কত?
  1. ৫/৩২
  2. ৩২/৫
  3. ৪/৩৫
  4. ৩৫/৪
সঠিক উত্তর:
৩২/৫
উত্তর
সঠিক উত্তর:
৩২/৫
ব্যাখ্যা

এখানে,
৪, ১৬, ৩২ লবগুলোর ল.সা.গু. = ৩২
৫, ৫, ৩৫ হরগুলোর গ.সা.গু. = ৫
∴ ভগাংশের ল.সা.গু. =৩২/৫

৩৬.
৪৮ টাকায় এক ডজন কলা কিনে ২৫% লাভে বিক্রয় করলে এক হালি কলা কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ১৬ টাকা
  2. ১৮ টাকা
  3. ২০ টাকা
  4. ২২ টাকা
সঠিক উত্তর:
২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০ টাকা
ব্যাখ্যা

১২ টি কলার ক্রয়মূল্য ৪৮ টাকা
∴ ৪ টি কলার ক্রয়মূল্য (৪৮ × ৪)/১২ = ১৬ টাকা
২৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১৬ টাকায় বিক্রয়মূল্য = (১২৫ × ১৬)/১০০ = ২০ টাকা

৩৭.
x4 - 3x2 + 1 = 0 হলে x2 - 1/x2 = ?
  1. √3
  2. 2
  3. √5
  4. 3
সঠিক উত্তর:
√5
উত্তর
সঠিক উত্তর:
√5
ব্যাখ্যা

x4 - 3x2 + 1 = 0
বা, x4 + 1 = 3x2
বা, x4/x2 + 1/x2 = 3x2/x2
বা, x2 + 1/x2 = 3
এখন,
(x2 - 1/x2)2 = (x2 + 1/x2)2 - 4.x2.1/x2
বা, (x2 - 1/x2)2 = 32 - 4
= 5
∴ x2 - 1/x2 = √5

৩৮.
2x + 3y = 36 এবং 2x + y = 16 হলে x = ?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

2x + 3y = 36.......(1)
2x + y = 16.........(2)
(1) নং - (2) নং ⇒
2y = 20
∴ y = 10
(2) নং ⇒
2x + 10 = 16
বা, 2x = 6
∴ x = 3

৩৯.
যদি 0 ≤ x ≤ 4 এবং y < 6 হয় তবে নিচের কোনটি xy এর মান হতে পারে?
  1. 23
  2. 24
  3. 25
  4. 26
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা

x = 4,
y = 23/4 < 6
∴ xy = 4 × 23/4
= 23

৪০.
কোনো ধারার n তম পদ n/2 × 22n - 1 হলে ধারাটির ১ম তিনটি পদের সমষ্টি -
  1. 55
  2. 56
  3. 57
  4. 58
সঠিক উত্তর:
57
উত্তর
সঠিক উত্তর:
57
ব্যাখ্যা

n তম পদ = n/2 × 22n - 1

∴ ১ম পদ = 1/2 × 21 = 1
২য় পদ = 2/2 × 23 = 8
৩য় পদ = 3/2 × 25= 3/2 × 32 = 48

∴ সমষ্টি = 1 + 8 + 48
= 57

৪১.
an = 1 হলে n = ?
  1. -1
  2. 0
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

a0 = 1
∴ n = 0

৪২.
একটি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে 35 এবং 38 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. 660
  2. 665
  3. 670
  4. 675
সঠিক উত্তর:
665
উত্তর
সঠিক উত্তর:
665
ব্যাখ্যা

ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 35 × 38
= 35 × 19
= 665

৪৩.
ABCD বর্গের অভ্যন্তরে একটি অন্তঃবৃত্ত আছে। বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের (ছায়া ঘেরা) ক্ষেত্রফল 4 - π হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা


ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r,
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2r
∴ বর্গের ক্ষেত্রফল = 4r2
∴ 4r2 - πr2 = 4 - π
বা, r2(4 - π) = 4 - π
বা, r2 = 1
∴ r = 1

∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2r = 2×1 = 2

৪৪.
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান একটি কোণ অপর একটি কোণের-
  1. অর্ধেক
  2. সমান
  3. দ্বিগুণ
  4. তিনগুণ
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
একই চাপের উপর দন্ডায়মান কোণদ্বয় পরস্পর সমান।
৪৫.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটি সংখ্যা ইচ্ছামত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/11
  2. 5/11
  3. 6/11
  4. 7/11
সঠিক উত্তর:
6/11
উত্তর
সঠিক উত্তর:
6/11
ব্যাখ্যা

30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি
মৌলিক সংখ্যা = 31, 37
এবং 3 এর গুণিতক = 30, 33, 36, 39
∴ মৌলিক অথবা 3 এর গুণিতক সংখ্যা মোট = 6 টি
∴ সম্ভাবনা = 6/11

৪৬.
A, B যেকোন দু’টি সেট এর ক্ষেত্রে, কোনটি সত্য?
  1. A ∪ B = A ∩ B
  2. (A ∪ B)′ = A′ ∪ B′
  3. (A ∪ B)′ = (A ∩ B)′
  4. (A ∩ B)′ = A′ ∪ B′
সঠিক উত্তর:
(A ∩ B)′ = A′ ∪ B′
উত্তর
সঠিক উত্তর:
(A ∩ B)′ = A′ ∪ B′
ব্যাখ্যা

দ্যা মরগানের সুত্রানুসারে (A ∩ B)′ = A′ ∪ B′

৪৭.
ncr + ncr + 1 = ?
  1. n + 1cr
  2. ncr + 1
  3. n + 1cr + 1
  4. n - 1cr
সঠিক উত্তর:
n + 1cr + 1
উত্তর
সঠিক উত্তর:
n + 1cr + 1
ব্যাখ্যা

অনুসিদ্ধান্ত অনুসারে-
nCr + nCr + 1 = n + 1Cr
এখন,
r এর স্থলে r + 1 বসিয়ে পাই
nCr + 1 + nCr +2 = n + 1Cr + 1

৪৮.
বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি?
  1. ট্রপোস্ফিয়ার
  2. স্ট্র‍্যাটোস্ফিয়ার
  3. মেসোস্ফিয়ার
  4. থার্মোস্ফিয়ার
সঠিক উত্তর:
থার্মোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
থার্মোস্ফিয়ার
ব্যাখ্যা

বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হলো থার্মোস্ফিয়ার।
- এটি ৫০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
- এ স্তরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সৌরবিকিরণ মাত্রার ওপর ভিত্তি করে ৪২৭°C থেকে ১৭২৭° C এর মধ্যে পরিবর্তিত হয়।
- বায়ুমণ্ডলের এ স্তরেই তাপমাত্রা সবচেয়ে বেশি।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪৯.
মানবদেহের দীর্ঘতম মাংসপেশি কোনটি?
  1. ফিমার
  2. বাইসেপস ফিমোরিস
  3. পেকটোরালিস মেজর
  4. সারটোরিয়াস
সঠিক উত্তর:
সারটোরিয়াস
উত্তর
সঠিক উত্তর:
সারটোরিয়াস
ব্যাখ্যা

- The longest muscle in human body is the sartorius, a long thin muscle that runs down the length of the upper thigh, crossing the leg down to the inside of the knee.
- The primary functions of the Sartorius are knee flexion and hip flexion and adduction.
সূত্র: Encyclopedia Britannica

৫০.
নিচের কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য?
  1. সাধারণত আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়
  2. সাধারণত কার্বন পরমাণু অনুপস্থিত থাকে
  3. সমাণুতা ও ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে না
  4. বিক্রিয়া সম্পন্ন হতে অনেক বেশি সময় লাগে
সঠিক উত্তর:
বিক্রিয়া সম্পন্ন হতে অনেক বেশি সময় লাগে
উত্তর
সঠিক উত্তর:
বিক্রিয়া সম্পন্ন হতে অনেক বেশি সময় লাগে
ব্যাখ্যা

- সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগ গঠিত হয়।
- জৈব যৌগে কার্বন পরমাণু সাধারণত উপস্থিত থাকে। এছাড়া হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি মৌলও উপস্থিত থাকে।
- জৈব যৌগে সমাণুতা ও ক্যাটিনেশন ধর্ম প্রদর্শিত হয়।
- জৈব যৌগের বিক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় প্রয়োজন হয়।
সূত্র: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৫১.
নিচের কোন উদ্ভিদে নগ্নবীজী এবং আবৃতবীজী উভয় ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
  1. সাইকাস
  2. নিটাম
  3. নারিকেল
  4. ইক্ষু
সঠিক উত্তর:
নিটাম
উত্তর
সঠিক উত্তর:
নিটাম
ব্যাখ্যা

- জীবাশ্মের পরীক্ষা থেকে অন্তর্বর্তী উদ্ভিদের অস্তিত্ব বিরল ঘটনা হলেও এমন কিছু উদ্ভিদের কথা জানা যায়, যাদের মধ্যে পাশাপাশি দুটি গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান।
- নিটাম নামক উদ্ভিদে নগ্নবীজী এবং আবৃতবীজী উভয় ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়।
সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৫২.
মানুষের হৃদপিণ্ডে কয়টি অলিন্দ রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
মানুষের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এর মাঝে রয়েছে দুইটি অলিন্দ এবং দুইটি নিলয়।
৫৩.
কোন ইমেইল ক্লায়েন্টটি বিনামূল্যে সেবা প্রদান করে থাকে?
  1. জিম্ব্রা (Zimbra)
  2. ইঙ্কি (Inky)
  3. পোস্টবক্স (Postbox)
  4. সিলফিড (Sylpheed)
সঠিক উত্তর:
সিলফিড (Sylpheed)
উত্তর
সঠিক উত্তর:
সিলফিড (Sylpheed)
ব্যাখ্যা


উৎস: মাধ্যমিক তথ্যপ্রযুক্তি বই (ভোকেশনাল)।
৫৪.
Workgroup Application নামক সার্ভিসটি কোন সার্ভারের অন্তর্ভুক্ত?
  1. File Server
  2. Print Server
  3. Application Server
  4. Message Server
সঠিক উত্তর:
Message Server
উত্তর
সঠিক উত্তর:
Message Server
ব্যাখ্যা
Workgroup Application নামক সার্ভিসটি Message Server এর অন্তর্ভুক্ত।
File Server এ ধরনের সার্ভার ফাইল ট্রান্সফার করার সুজগ দেয়।
Print Server এই সার্ভার একটি বা একাধিক প্রিন্টারকে নিয়ন্ত্রণ করে।
৫৫.
(1001)2 × (1101)2 = (?)2
  1. 1110101
  2. 1110100
  3. 1111000
  4. 1111110
সঠিক উত্তর:
1110101
উত্তর
সঠিক উত্তর:
1110101
ব্যাখ্যা



৫৬.
নিচের কোনটি Web browser?
  1. আস্ক
  2. উলফ্রাম আলফা
  3. বিং
  4. টর্চ
সঠিক উত্তর:
টর্চ
উত্তর
সঠিক উত্তর:
টর্চ
ব্যাখ্যা
- কয়েকটি web browser এর নাম:- Google chrome, Mozilla firefox, Opera, Safari, Torch, Maxthon, Sea.Monkey, Avant Browser, Deepnet Explorer.
- কয়েকটি search engine এর নাম:- গুগল, বিং, ইয়াহু, আস্ক, এওএল, পিপীলিকা (বাংলা)
- WolframAlpha একটি ওয়েববেজড গাণিতিক প্রশ্নোত্তর সাইট।
৫৭.
নিচের কোনটি ই-কমার্সের সাইট নয়?
  1. www.ekhanei.com
  2. www.ebay.com
  3. www.olx.com
  4. www.google.com
সঠিক উত্তর:
www.google.com
উত্তর
সঠিক উত্তর:
www.google.com
ব্যাখ্যা
www.ekhanei.com, www.ebay.com, www.olx.com তিনটিই ই - কমার্স সাইট। 
www.google.com এটি একটি সার্চ ইঞ্জিন।
৫৮.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
৩, ৪, ১০, ১১, ২৪, ২৯, ৫২, ৫৩
  1. ১০
  2. ১১
  3. ২৪
  4. ২৯
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রদত্ত ধারাটি : ৩, ৪, ১০, ১১, ২৪, ২৯, ৫২, ৫৩
এখানে দুটি ধারা রয়েছে।

১ম ধারা :  ৩    ১০    ২৪    ৫২
পার্থক্য        ৭     ১৪     ২৮

২য় ধারা :  ৪    ১১    ২৯     ৫৩
পার্থক্য        ৭     ১৪     ২৮

৪ + ৭ = ১১
১১ + ১৪ = ২৫
২৫ + ২৮ = ৫৩

সঠিক ধারাটি হবে - ৩, ৪, ১০, ১১, ২৪, ২৫, ৫২
২৯ সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়।

[ সংখ্যাগত দক্ষতা - যৌক্তিক সংখ্যা ]
৫৯.
Ruling : King : : Learning : ?
  1. School
  2. Scholar
  3. Book
  4. Teacher
সঠিক উত্তর:
Scholar
উত্তর
সঠিক উত্তর:
Scholar
ব্যাখ্যা
King এর কাজ Ruling বা শাসন করা
অনুরূপভাবে,
Scholar এর কাজ Learning বা শেখানো।

[ ভাষাগত যৌক্তিক বিচার - সাদৃশ্য ]
৬০.
১ এপ্রিল, ২০১৬, শুক্রবার এর ৫০ দিনের আগের দিনটি কী বার ছিল?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
৭ বা ৭ এর গুণিতক দিনসমূহ সর্বদা একই দিন হয়। 
সুতরাং, ৪৯ তম দিনটি শুক্রবার। তাহলে, ৫০ তম দিনটি বৃহস্পতিবার।
অতএব, ৫০ তম দিনের আগের দিনটি বুধবার।

[ সমস্যা সমাধান - সময় (দিন, তারিখ, মাস, বছর) নির্ণয় বিষয়ক সমস্যা ]
৬১.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তঃসত্ত্বা
  2. পিপিলীকা
  3. বিভিষীকা
  4. কনিনীকা
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
ব্যাখ্যা
পিপিলীকা এর সঠিক বানান পিপীলিকা
বিভিষীকা এর সঠিক বানান বিভীষিকা 
কনিনীকা এর সঠিক বানান কনীনিকা

[ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
৬২.
সূর্য এর সমার্থক শব্দ কোনটি?
  1. দার
  2. বারণ
  3. পুলিন
  4. বালার্ক
সঠিক উত্তর:
বালার্ক
উত্তর
সঠিক উত্তর:
বালার্ক
ব্যাখ্যা
বালার্ক - নবোদিত সূর্য; অরুণ
দার -  পত্নী; ভার্যা
বারণ - হস্তী; হাতি।
পুলিন - নদী; সাগর।

[ বানান ও ভাষা - সমার্থক ও বিপরীতার্থক শব্দ ]
৬৩.
In which sentence, punctuation marks used wrongly?
  1. The master may do as he pleases; the master’s will is law.
  2. Chance of requital is never lost.
  3. It takes two to make a quarrel.
  4. A divided authority is never effective, Too many cooks spoil the broth.
সঠিক উত্তর:
A divided authority is never effective, Too many cooks spoil the broth.
উত্তর
সঠিক উত্তর:
A divided authority is never effective, Too many cooks spoil the broth.
ব্যাখ্যা
কর্তার ইচ্ছায় কর্ম (prov) the master may do as he pleases; the master’s will is law.
এক মাঘে শীত যায় না (prov) Chance of requital is never lost.
এক হাতে তালি বাজে না (prov) It takes two to make a quarrel.
এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি (prov) A divided authority is never effective; Too many cooks spoil the broth.

A divided authority is never effective, Too much cooks spoil the broth. 
কমা থাকার জন্য ভুল।
কমার পর বড় হাতের অক্ষর থাকার জন্যও ভুল।

[ বানান ও ভাষা - বড় হরফ ও বিরাম চিহ্নের ব্যবহার ]
৬৪.
আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে ২৪ মিটার পূর্বদিকে গেলেন। এরপর ৪৮√২ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে গেলেন। প্রারম্ভিক স্থান থেকে শেষ স্থান পর্যন্ত ন্যূনতম দূরত্ব কত? 
  1. ৪৫ মিটার (প্রায়)
  2. ৫৩ মিটার (প্রায়)
  3. ৭৮ মিটার (প্রায়)
  4. ৮৫ মিটার (প্রায়)
সঠিক উত্তর:
৫৩ মিটার (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
৫৩ মিটার (প্রায়)
ব্যাখ্যা
আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে ২৪ মিটার পূর্বদিকে গেলেন। এরপর ৪৮√২ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে গেলেন।
প্রারম্ভিক স্থান থেকে শেষ স্থান পর্যন্ত ন্যূনতম দূরত্ব = √(২৪ + ৪৮) মিটার = ৫৩.৬৭ মিটার (প্রায়)

[ স্থানাঙ্ক সম্পর্ক - দিক ও দূরত্ব নির্ণয় ]
৬৫.

উপরের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
  1. TENSION
  2. RELATIVE
  3. NATIONAL
  4. RELATION
সঠিক উত্তর:
RELATION
উত্তর
সঠিক উত্তর:
RELATION
ব্যাখ্যা
সঠিক উত্তর RELATION

[ যান্ত্রিক দক্ষতা - দর্পণ চিত্র ]
৬৬.

উপরের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ৪৪
  2. ৫৬
  3. ৬৮
  4. ৭৮
সঠিক উত্তর:
৭৮
উত্তর
সঠিক উত্তর:
৭৮
ব্যাখ্যা
মোট ত্রিভুজ সংখ্যা = n(n + 2)(2n + 1)/8
                               = 6(6 + 2)(12 + 1)/8
                                = 78

[ স্থানাঙ্ক সম্পর্ক - চিত্র যুক্তি ]
৬৭.
এক ব্যাক্তি ২৮ ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের অর্ধেক দূরত্ব তিনি ২০ কিমি/ঘন্টা এবং বাকী অর্ধেক সময় ১৫ কিমি/ঘন্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?
  1. ৩৩৬ কিমি
  2. ৪৮০ কিমি
  3. ৪৯০ কিমি
  4. ৫২০ কিমি
সঠিক উত্তর:
৪৮০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
৪৮০ কিমি
ব্যাখ্যা
(ক/২)/১৫ + (ক/২)/২০ = ২৮
ক/৩০ + ক/৪০ = ২৮
৭ক/১২০ = ২৮
ক = ৪৮০ কিমি

[ সমস্যা সমাধান - দূরত্ব ও গতি বিষয়ক সমস্যা ]
৬৮.
পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন-
  1. মোবারক আহমদ খান
  2. বজলুর রহমান
  3. ইসমাইল হোসেন খান
  4. মাকসুদুল আলম
সঠিক উত্তর:
মোবারক আহমদ খান
উত্তর
সঠিক উত্তর:
মোবারক আহমদ খান
ব্যাখ্যা

- পাট থেকে পলিথিন উদ্ভাবন করেন মোবারক আহমদ খান।
- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।
- পাট ও ছত্রাকের জীবন রহস্য উদ্ভাবন করেন মাকসুদুল আলম।

৬৯.
মুজিব চিরন্তন-২০২১ অনুষ্ঠানে কয়জন বিদেশী রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশে এসেছে?
  1. ৬ জন
  2. ৫ জন
  3. ৪ জন
  4. ৩ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা

- মুজিব চিরন্তন-২০২১ অনুষ্ঠান উদযাপিত হয় ১৭ থেকে ২৬ মার্চ ২০২১ তারিখ।
- অনুষ্ঠানে ৫ জন বিদেশী রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশে এসেছে।
- মালদ্বীপ ও নেপালের রাষ্ট্রপতি এবং শ্রীলংকা, ভুটান ও ভারতের প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৭০.
কমিউনিটি ক্লিনিক কার্যক্রম প্রথম চালু হয়-
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা

- সরকারের সর্বনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো হচ্ছে কমিউনিটি ক্লিনিক
- কমিউনিটি ক্লিনিক কার্যক্রম প্রথম চালু হয় ১৯৯৮ সালে।
- বর্তমানে চালু থাকা কমিউনিটি ক্লিনিক সংখ্যা ১৩৮৮১টি।
- কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে হেলথ কার্ড চালু হয় ২০২০ সালে।

৭১.
ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন-
  1. আবু সাঈদ চৌধুরী
  2. ফয়েজ আহমেদ
  3. মোয়াজ্জেম হোসেন
  4. মাহমুদ হাসান
সঠিক উত্তর:
মোয়াজ্জেম হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মোয়াজ্জেম হোসেন
ব্যাখ্যা

- বায়ান্নর ভাষা আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
- তাঁর মেয়াদকাল ছিল ২২ অক্টোবর, ১৯৪৮ থেকে ০৮ নভেম্বর, ১৯৫৩ সাল পর্যন্ত।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

৭২.
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল-
  1. যুক্তফ্রন্ট নির্বাচন
  2. আওয়ামী লীগের প্রতিষ্ঠা
  3. ভাষা আন্দোলন
  4. তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
ব্যাখ্যা

- ২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যক্ষ আবুল কাসেমের নেতৃত্বে প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়।
- ২৩ জুন, ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ১৯৫২ সাল।
- যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর এবং নির্বাচন হয় ৮-১২ মার্চ, ১৯৫৪ সালে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭৩.
বর্তমানে বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। গত ৯ আগস্ট, ২০২১ নতুন এই গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৭৪.
মুজিবনগর সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন-
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. এম. মনসুর আলী
  3. এ.এইচ.এম. কামরুজ্জামান
  4. তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
এম. মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম. মনসুর আলী
ব্যাখ্যা

• ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
• এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপঃ
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান;
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব;
- ডেপুটি চিফ অব স্টাফ ও বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৫.
দক্ষিণ এশিয়ায় ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান-
  1. তৃতীয়
  2. প্রথম
  3. দ্বিতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায়,
প্রথম - ভারত
দ্বিতীয় - বাংলাদেশ
তৃতীয় – পাকিস্তান।
আগস্ট, ২০২১ তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ৪৮ বিলিয়ন ডলার।
(সূত্র: ট্রেডিং ইকনোমিকস এবং দৈনিক ইত্তেফাক)

৭৬.
'এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি' এর রচয়িতা-
  1. আবদুল গাফ্ফার চৌধুরী
  2. শামসুর রাহমান
  3. মাহবুব-উল-আলম চৌধুরী
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
মাহবুব-উল-আলম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মাহবুব-উল-আলম চৌধুরী
ব্যাখ্যা

• ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা 'এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' এর রচয়িতা হলেন মাহবুব-উল-আলম চৌধুরী।
উৎসঃ বাংলাপিডিয়া।

৭৭.
'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' কোথায় অবস্থিত?
  1. পটুয়াখালী
  2. গজারিয়া
  3. আড়াইহাজার
  4. মিরসরাই
সঠিক উত্তর:
মিরসরাই
উত্তর
সঠিক উত্তর:
মিরসরাই
ব্যাখ্যা

- চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'।
- এর আয়তন প্রায় ৩০ হাজার একর।
- এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।
উৎসঃ বেজা ওয়েবসাইট।

৭৮.
কয়জন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার-২০২১ দেওয়া হয়-
  1. ১১ জন
  2. ৮ জন
  3. ১০ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৯ জন
ব্যাখ্যা

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক।
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় - সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে।

- ৭ মার্চ, ২০২১ তারিখে ৬টি ক্যাটাগরিতে মোট ৯ জন ব্যাক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার - ২০২১ প্রদান করা হয়।

- একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক।
- বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।

৭৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা কোনটি?
  1. নিউ ডিল পরিকল্পনা
  2. মার্শাল পরিকল্পনা
  3. কন্টিনেন্টাল প্ল্যান
  4. ট্রুম্যান ডক্ট্রিন
সঠিক উত্তর:
মার্শাল পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল পরিকল্পনা
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন।
- ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।

- ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
- ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।

সূত্র: হিস্টোরি.কম।
৮০.
প্রাচীন কোন সভ্যতাটি কখনো ধ্বংসপ্রাপ্ত হয় নি?
  1. মিশরীয় সভ্যতা
  2. অ্যাশেরীয় সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. চৈনিক সভ্যতা
সঠিক উত্তর:
চৈনিক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
চৈনিক সভ্যতা
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা (Chinese Civilization):
- চৈনিক সভ্যতা পৃথিবীতে বিরাজমান সবচেয়ে পুরাতন সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে আজ পর্যন্ত চীন তার সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে। এটিই একমাত্র সভ্যতা যা কোনো সময় পুরোপুরি ধ্বংস প্রাপ্ত হয়নি।

- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। খ্রিস্টপূর্ব ১,৫০০ অব্দে চৈনিক সভ্যতা তার চরম শিখরে অবস্থান করেছিল।
- প্রায় ৪০০০ বছর পূর্বে অর্থ্যাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চীনের হোয়াংহো ও ইয়াংসিকিং নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল বলে ধারনা করা হয়।
- দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এর মধ্যে একটি হোয়াংহো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াংসিকিয়াং নদীর তীরে, তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে।
- নদীগুলোর প্রভাবে প্রাচীন চীনে কৃষিভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল।

- চৈনিক সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং রাজবংশ (Shang Dynasty), জোও রাজবংশ (Zhou Dynasty) আমলে।
- এছাড়াও চৈনিক সভ্যতার উত্তরাধিকারী হিসাবে আরো বেশ কয়েকটি রাজবংশ যেমন - জিয়া রাজবংশ (Xia Dynasty), কিন রাজবংশ (Qin Dynasty), মিং রাজবংশ (Ming Dynasty) ইত্যাদি চীন শাসন করে।

উৎস: হিস্টরি.কম
৮১.
নিচের কোনটি ইউরোশিয়া অঞ্চলের দেশ?
  1. জর্জিয়া
  2. বুলগেরিয়া
  3. লিথুনিয়া
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
জর্জিয়া
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশের কয়েকটি বিশেষ অঞ্চল:
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল (৩টি দেশ): নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- অনেকেই স্ক্যান্ডিনেভিয়ান দেশ ৫টি বলে ভুল করে থাকেন। প্রকৃতপক্ষে এই অঞ্চল ৩টি দেশ নিয়ে গঠিত।

নর্ডিক অঞ্চল (৫টি দেশ): ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
- অনেকেই এই ৫টি দেশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এই ৫টি দেশ নর্ডিক অঞ্চলের অন্তর্ভূক্ত।

বাল্টিক দেশ (৩টি): এস্তোনিয়া, লিথুনিয়া ও লাটভিয়া।
- এগুলো বাল্টিক সাগরের তীরে অবস্থিত দেশ।

বলকান দেশ (১০টি): আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়া।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।

ইউরোশিয়া (৫টি দেশ): আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, তুরস্ক ও রাশিয়া।
- এই দেশগুলো আন্তঃমহাদেশীয় দেশ; এশিয়া ও ইউরোপ - উভয় মহাদেশেই অবস্থিত। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৮২.
কিউবার মিসাইল সংকট - এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন -
  1. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  2. লিন্ডোন বি. জনসন
  3. রিচার্ড নিক্সন
  4. জন এফ. কেনেডি
সঠিক উত্তর:
জন এফ. কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ. কেনেডি
ব্যাখ্যা
জন এফ. কেনেডি:
- যুক্তরাষ্ট্রের ৩৫-তম প্রেসিডেন্ট। তিনি ১৯৬১ - ৬৩ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।
- কিউবার মিসাইল সংকট (১৯৬২) - এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
- ১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইল স্থাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় যা “কিউবার মিসাইল সঙ্কট” (Cuban missile crisis) নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম
৮৩.
২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কোন অঞ্চলে অনুষ্ঠিত হবে?
  1. এশিয়া
  2. উত্তর আমেরিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর আমেরিকা
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)

সোর্স: ফিফা ওয়েবসাইট
৮৪.
“সারায়েভো হত্যাকান্ড” (Sarajevo Killing) নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত?
  1. বসনিয়া সংকট
  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. আর্মেনিয়া সংকট
  4. প্রথম বিশ্বযুদ্ধ
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধের কয়েকটি গুরুত্বপূর্ণ কারন সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হল:
♦ ১৮৬৭ সালে অস্ট্রিয়া ও হাঙ্গেরি যৌথ সাম্রাজ্য (Austro-Hungarian Empire) গড়ে তুলে। ১৮৭৮ সালে বসনিয়া হার্জেগোভিনায় এই সাম্রাজ্যের কঠোর মিলিটারি শাসনের অধিভুক্ত হয় এবং দেশটির নাগরিকগণ প্রচন্ড নিগ্রহের শিকার হন।
- ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো-হাঙ্গেরীয় যৌথ সাম্রাজ্যের উত্তরাধিকারী অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে সার্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীর হাতে নিহত হন। এই হত্যাকান্ড “সারায়েভো হত্যাকান্ড” (Sarajevo Killing) নামে ইতিহাস খ্যাত হয়ে আছে।

♦ ফ্রাঞ্জ ফার্ডিনান্ড ও তাঁর স্ত্রী সোফিয়ার হত্যাকারীর নাম - গ্যাব্রিলো প্রিন্সিপ (Gavrilo Princip)। এই ঘটনার জের ধরে অস্ট্রিয়া ও হাঙ্গেরি ক্ষিপ্ত হয়ে ১৯১৪ সালের ২৮ জুলাই সার্বিয়া আক্রমণ করে। আর এভাবেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।
- সার্বিয়া আক্রমনের এক সপ্তাহের মধ্যেই ইউরোপের প্রধান প্রধান দেশগুলো দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় এবং পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়।

♦ ১৮৮২ সালে জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া-হাঙেরীর মধ্যে সামরিক সহায়তা বিষয়ক “Triple Alliance” চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রতিরক্ষা চুক্তির ফলে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া সহ অন্যান্য দেশ নিজেদের নিরাপত্তা নিয়ে সঙ্কিত হয় যা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি করে।

♦ জার্মানি - ফ্রান্সের পারস্পরিক সন্দেহ ও ঈর্ষা, অস্ট্রিয়া ও রাশিয়ার তীব্র সংঘর্ষ, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে অস্ট্রিয়ার ক্ষোভ, ইউরোপের প্রধান প্রধান শক্তিবর্গের দুটি বিবাদমান শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, ইঙ্গ - জার্মান নৌপ্রতিযোগিতার জন্য উত্তেজনা বৃদ্ধি, উগ্র জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি বহু কারণের সম্মিলিত ফল হল বিশ্বযুদ্ধ।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম

৮৫.
বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি
  2. জুরিখ
  3. প্যারিস
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
World Economic Forum (WEF):
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট ও পাবলিক সেক্টরের সমন্বয় সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক ফোরাম।
- ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এর পূর্বনাম - European Management Forum।
-  আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থাটি তার ‘Annual Meeting in Davos-Klosters’ - এর জন্য বিশেষভাবে পরিচিত।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন ও বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা সুপারিশ করেন।

একনজরে WEF:
- প্রতিষ্ঠাকাল -- মার্চ, ১৯৭১ সাল
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড
- অবদান রাখা ব্যক্তি -- Klaus Schwab, জার্মানি

উৎস: WEF ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮৬.
পরিবেশ বিষয়ক "কার্টাগেনা প্রটোকল" কোন বিষয়ের উপর স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি?
  1. ক্ষতিকর বর্জ্য চলাচল ও নিয়ন্ত্রণ সংক্রান্ত
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত
  3. গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
  4. ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানো
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে চুক্তিটি গৃহীত হয়। কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে।
- বর্তমানে ১৭৩টি দেশ চুক্তিটির অংশীদার।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

- বাসেল কনভেনশন --  ক্ষতিকর বর্জ্য চলাচল ও নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি
- কিয়েটো প্রটোকল --  গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ বিষয়ক চুক্তি
- মন্ট্রিল প্রটোকল -- ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ কমানো সংক্রান্ত চুক্তি
৮৭.
নিচের কোন সংস্থাটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা
  2. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
  3. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  4. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
সঠিক উত্তর:
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice:
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

⤇ আন্তর্জাতিক আইন অনুসারে, সদস্য রাষ্ট্রসমূহের আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং জাতিসংঘের অনুমোদিত সংস্থা এবং বিশেষায়িত সংস্থাগুলো দ্বারা উল্লিখিত আইনী প্রশ্নসমূহের বিষয়ে পরামর্শমূলক মতামত দেওয়া - এর প্রধান কাজ। ১৯৪৬ সাল থেকে এই আদালত কার্যক্রম শুরু করে। এর কার্যক্রম পরিচালিত হয় - ইংলিশ ও ফ্রেঞ্চ ভাষায়।

⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। বিচারক নিয়োগ দিয়ে থাকেন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদ। বিচারকদের মেয়াদ ৯ বছর। ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।

⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

⤇ জাতিসংঘ সনদের ১৪তম অধ্যায়ে (৯২ - ৯৬নং অনুচ্ছেদ) আন্তর্জাতিক আদালত সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
------------------------------------
অন্যদিকে,
- আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উপর্যুক্ত সংস্থাগুলো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা মোট - ১৫টি।

উৎস: জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইট।
৮৮.
জাতিসংঘ গঠনের জন্য হওয়া কোন সম্মেলনটি Declaration of The United Nations নামে পরিচিত?
  1. লন্ডন সম্মেলন
  2. ওয়াশিংটন সম্মেলন
  3. সানফ্রান্সিকো সম্মেলন
  4. ইয়াল্টা সম্মেলন
সঠিক উত্তর:
ওয়াশিংটন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন সম্মেলন
ব্যাখ্যা
➤ Declaration of The United Nations
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়
- বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ ও চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য।
- তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা Declaration of The United Nations নামে পরিচিত।
- এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রধান/প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
- এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো “জাতিসংঘ (United Nations)” - এই নামটি ব্যবহার করা হয় এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট এই নামকরণ করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮৯.
উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা?
  1. ICSID
  2. MIGA
  3. IDA
  4. IFC
সঠিক উত্তর:
IFC
উত্তর
সঠিক উত্তর:
IFC
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC):
IFC - এর পূর্ণরূপ - International Finance Corporation।
- এটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এটি উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে
- এটি কাজ শুরু করে "Encouraging the growth of productive private enterprise" - এই মূলমন্ত্রকে সামনে রেখে।

- IFC - তার গ্রাহক ও অংশীদারদের আর্থিক, পরিচালন ও অন্যান্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য নিজের আর্থিক উৎস, ট্যাকনিক্যাল দক্ষতা, বৈশ্বিক অভিজ্ঞতা ও উদ্ভাবনমূলক চিন্তাভাবনা ইত্যাদি প্রয়োগ করে থাকে।
- ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ ও যৌথ উন্নয়ন (shared prosperity) - এর লক্ষ্য নিয়ে এটি বর্তমানে কাজ করছে।
- একটি দেশের সার্বিক উন্নতির জন্য প্রাইভেট সেক্টরের উন্নতি আবশ্যক। এই সেক্টরের উন্নতির কথা উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম।
- বর্তমানে এটি ১০০ এর বেশি দেশে নতুন নতুন চাকুরি সৃষ্টি, জীবন মানের উন্নয়ন ও উন্নত ভবিষ্যৎ - তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।

এক নজরে IFC:
- প্রতিষ্ঠাকাল -- ২০ জুলাই, ১৯৫৬ সাল
- প্রতিষ্ঠাকালীন চুক্তি -- IFC Articles of Agreement
(২৭ জুন, ২০১২ সালে এটি সংশোধিত হয় এবং বর্তমানে সংশোধিত চুক্তিটি কার্যকর রয়েছে)
- সদরদপ্তর -- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: IFC ওয়েবসাইট।
৯০.
বিশ্বের গভীরতম হৃদ 'বৈকাল হ্রদ' কোথায় অবস্থিত?
  1. আজারবাইজান, কাজাখস্তান ও জর্জিয়া
  2. চীন
  3. রাশিয়া
  4. চিলি ও আর্জেন্টিনা
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
বৈকাল পৃথিবীর গভীরতম (১,৬২০ মিটার) এবং প্রাচীনতম হ্রদ। এটি রাশিয়ায় অবস্থিত।
অন্যদিকে,
- কাস্পিয়ান সাগর : পৃথিবীর বৃহত্তম হ্রদ
- লেক আসাল (জিবুতি) : সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ
- সুপিরিয়র (যুক্তরাষ্ট্র) : বৃহত্তম স্বাদু পানির হ্রদ।

(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৯১.
বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল-
  1. ৩৫৪ নটিক্যাল মাইল
  2. ২৪ নটিক্যাল মাইল
  3. ২০০ নটিক্যাল মাইল
  4. ১২ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

- মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র,
- ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা,
- ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল,
- চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।

৯২.
'মাধবকুণ্ড' জলপ্রপাত কোথায় অবস্থিত?
  1. বান্দরবানে
  2. খাগড়াছড়িতে
  3. কক্সবাজারে
  4. মৌলভীবাজারে
সঠিক উত্তর:
মৌলভীবাজারে
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজারে
ব্যাখ্যা

- হামহাম, মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত।
- শৈলপ্রপাত জলপ্রপাত বান্দরবানে অবস্থিত।
- আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে অবস্থিত।
- রিছাং ঝর্না খাগড়াছড়িতে অবস্থিত।
- হিমছড়ি কক্সবাজারে অবস্থিত।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৯৩.
'স্লেট' কোন ধরনের শিলার উদাহরণ?
  1. পাললিক শিলা
  2. আগ্নেয় শিলা
  3. রূপান্তরিত শিলা
  4. স্তরীভূত শিলা
সঠিক উত্তর:
রূপান্তরিত শিলা
উত্তর
সঠিক উত্তর:
রূপান্তরিত শিলা
ব্যাখ্যা

- জন্মের প্রথমে পৃথিবী ছিলো একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়। এর পর আবার তাপ বিকিরণ করে উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলে আগ্নেয় শিলা বলে।
- আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে তাকে প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা বলে।
- আগ্নেয় শিলা স্ফটিকার, অপেক্ষাকৃত ভারী, কঠিন ও কম ভঙ্গুর।
- আগ্নেয় শিলায় কোন জীবাশ্ম নেই।
- গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক, সিল, ব্যাসল্ট, অ্যান্ডিসাইট ইত্যাদি আগ্নেয় শিলার উদাহরণ।
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তা পাললিক শিলা। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা নরম ও হালকা যা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। পাললিক শিলায় ছিদ্র দেখা যায়।
- পাললিক শিলার উদাহরণ- চুনাপাথর, কয়লা, নুড়িপাথর, বেলেপাথর, পলিপাথর, কর্দমপাথর, চক, কোকিনা, লবণ, জিপসাম, ডায়াটম, ডোলোমাইট ইত্যাদি।
- আগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- নিস, মার্বেল, স্লেট, গ্রাফাইট, কোয়ার্টাজাইট ইত্যাদি রূপান্তরিত শিলার উদাহরণ।
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রুপান্তরিত হয়ে কোয়ার্টাজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হলে নিস।
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৯৪.
'Social Change' গ্রন্থের রচয়িতা হলেন-
  1. বার্ট্রান্ড রাসেল
  2. ডোনাল্ড জে রবার্টসন
  3. রিচার্ড ভেসেল
  4. উইলিয়াম এফ অগবার্ন
সঠিক উত্তর:
উইলিয়াম এফ অগবার্ন
উত্তর
সঠিক উত্তর:
উইলিয়াম এফ অগবার্ন
ব্যাখ্যা

• মূল্যবোধ নিয়ে বিখ্যাত কিছু বইয়ের নাম হলোঃ
- 'Social Change' গ্রন্থের রচয়িতা উইলিয়াম এফ অগবার্ন। তাঁর মতে, সংস্কৃতির ধরন দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।
- 'Stoicism and the Art of Happiness' গ্রন্থের রচয়িতা ডোনাল্ড জে রবার্টসন,
- 'Nazism and War' গ্রন্থের রচয়িতা রিচার্ড ভেসেল।

৯৫.
আমলাতন্ত্রকে সর্বপ্রথম যুক্তিসঙ্গত ও আইনগত মডেল হিসেবে উপস্থাপন করেন-
  1. রিচার্ড ক্রসম্যান
  2. ফাইনার
  3. ম্যাক্সওয়েবার
  4. রুশো
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েবার
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েবার
ব্যাখ্যা

- সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন ম্যাক্সওয়েবার।
- আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ।
- রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন আমলারা।
- জনগণের সাথে আমলাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক।
- রিচার্ড ক্রসম্যানের মত, অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।
- আমলাতন্ত্রে লালফিতার দৌরাত্ম্য খুব বেশি।

৯৬.
“গণতন্ত্র যেহেতু জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা সেহেতু গণতান্ত্রিক দেশে সকল কার্যক্রম সম্পর্কে জনগণকে অবগত রাখা উচিত। সরকার পরিচালনার গোপনীয়তা থেকে দুর্নীতি ও অপশাসনের সূচনা হয়।”
উপরের বক্তব্য অনুযায়ী গণতান্ত্রিক সরকারের কার্যক্রমে ______ থাকতে হবে।
  1. গোপনীয়তা
  2. স্বচ্ছতা
  3. নমনীয়তা
  4. দক্ষতা
সঠিক উত্তর:
স্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
স্বচ্ছতা
ব্যাখ্যা
- নির্বাচিত সরকার যেহেতু জনগণের সরকার বা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, সেহেতু সরকার কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
- গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় 'স্বচ্ছতা' তাই সবার কাম্য।