পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২৮ জানুয়ারি - ৩ ফেব্রুয়ারি) Live MCQ Daily NewsPicker ও ৪ ফেব্রুয়ারি Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
সম্প্রতি, বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশের সাথে পাঁচ মিলিয়ন ডলার অনুদানের চুক্তি সই করে- [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
অনুদান চুক্তি:
- সম্প্রতি, বায়ুদূষণ নিরীক্ষণে বাংলাদেশের সাথে পাঁচ মিলিয়ন ডলার অনুদানের চুক্তি সই করে জাপান।
- বায়ুদূষণ নিরীক্ষণে সরঞ্জাম উন্নয়ন প্রকল্পে ৮৩৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান সহায়তা দেবে জাপান।
-  বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ও জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তিতে সই করেন।
- এ প্রকল্পের আওতায় রাজধানী ঢাকা এবং চট্টগ্রামে মূলত যানবাহনের নির্গমন থেকে বায়ু দূষণকারী পদার্থ পরিমাপ ও বিশ্লেষণের ক্ষমতা বাড়ানোর জন্য বায়ু দূষণ নিরীক্ষণে সরঞ্জাম স্থাপন করা হবে।
- ফলে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে অবদান রাখবে।
- আগামী মার্চ থেকে ২০২৮ সালের জুনের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তথ্যসূত্র- বাসস। [Link]
.
কৃত্রিম সূর্য হিসেবে পরিচিত 'ইএএসটি’ চুল্লি কোন দেশ তৈরি করেছে?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
কৃত্রিম সূর্য:
- এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইএএসটি) নামের চুল্লি তৈরি করেছে চীন, যা কৃত্রিম সূর্য নামে পরিচিত।
- এ ধরনের গবেষণাগারকে কৃত্রিম সূর্য বলার কারণ সেখানে মূল সূর্যের নিউক্লীয় ফিউশনের প্রক্রিয়া অনুকরণ করা হয়।
- অর্থাৎ সূর্যের শক্তি উৎপন্নের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এমন বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ও ডিউটেরিয়াম গ্যাস।
- এই চুল্লিতে সম্প্রতি ১ হাজার ৬৬ সেকেন্ডের জন্য প্লাজমার একটি অবিচ্ছিন্ন লুপ তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- নতুন এই রেকর্ডকে পারমাণবিক ফিউশন তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে ধারণা করা হচ্ছে।
- বিজ্ঞানীরা আশা করছেন, এতে নিউক্লিয়ার ফিউশন বা কেন্দ্রকীয় সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিপুল শক্তি উৎপন্ন করা সম্ভব হবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
.
‘বাথ পার্টি’ কোন দেশের রাজনৈতিক দল?
  1. সিরিয়া
  2. ইসরায়েল
  3. ইরান
  4. লেবানন
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
বাথ পার্টি:
- ‘বাথ পার্টি’ সিরিয়ার অন্যতম প্রধান রাজনৈতিক দল।
- সিরিয়ার দুই আরব জাতীয়তাবাদী মিশেল আফলাক এবং সালাহ আল-দিন আল-বিতার বাথ পার্টি প্রতিষ্ঠা করেন।
- বাথ পার্টির ঘোষিত লক্ষ্য ছিল আরব রাষ্ট্রগুলোকে এক জাতিতে পরিণত করা।
- ১৯৪৭ সালে দলের প্রথম নীতিমালা গৃহীত হয়েছিল।
- এক সময় দলটি দুটি আরব দেশ ইরাক এবং সিরিয়া শাসন করেছিল।
- বাথ পার্টি ১৯৭০ সালে দেশটির ক্ষমতায় আসা বাশার আল-আসাদের পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল।
- কয়েক দশক ধরে পরিবারটি সিরিয়াকে নিয়ন্ত্রণ করতে দলটিকে এবং এটির প্যান আরব মতাদর্শকে ব্যবহার করেছে।

সম্প্রতি,
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত এক ঘোষণায় দেশটির সংবিধান, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, হায়াত তাহরির আল-শামসহ (এইচটিএস) সহ সিরিয়ার সব সামরিক গোষ্ঠী এবং বাথ পার্টিকে বিলুপ্ত করা হয়েছে।

তথ্যসূত্র-  পত্রিকা রিপোর্ট। [Link]
.
'বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স- ২০২৫' কোন দেশের রাষ্ট্রদূতকে প্রদান করা হয়েছে?
  1. ইরান
  2. জাপান
  3. সৌদি আরব
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড:
- কূটনীতিতে অবদান রাখা একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে এ পুরস্কার দেওয়া হয়।
- ২০২৫ সালে এ পুরস্কার পান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
- বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূত‌কে এ পুরস্কার দেওয়া হ‌য়।
- প্রতিবেদনমতে, গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশির কর্মী ভিসা এবং প্রতিদিন দূতাবাস ৭ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস।

উল্লেখ্য,
- ২০২০ সালে চালু করার সময় এ পুরস্কারের নাম ছিল বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স।
- বর্তমানে পুরস্কারের নাম বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স।

তথ্যসূত্র- বাসস। [Link]
.
সম্প্রতি, কোথায় ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  2. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  3. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  4. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
জুলাই শহিদ স্মৃতি ভবন:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’।
- ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে নবনির্মিত বর্ধিত জুলাই শহিদ স্মৃতি ভবনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
- জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংগ্রামে শহিদদের স্মৃতি রক্ষার্থে নবনির্মিত এই ভবনের নামকরণ ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ করা হয়েছে।
- আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বর্ধিত ১১ তলা বিশিষ্ট এই ভবনে ২৫২টি কক্ষে ১০০৮ জন শিক্ষার্থী থাকতে পারবেন।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
.
'অমর একুশে বইমেলা–২০২৫' এর প্রতিপাদ্য কী?
  1. নতুন যুগের পথে বাংলাদেশ
  2. জুলাই বিপ্লব: নতুন বাংলাদেশের উত্তরণ
  3. জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ
  4. এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই
সঠিক উত্তর:
জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ
উত্তর
সঠিক উত্তর:
জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ
ব্যাখ্যা
অমর একুশে বইমেলা– ২০২৫:
- অমর একুশে বইমেলা–২০২৫ আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
- ‘জুলাই গণ–অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয়েছে এবারের আসর।
- মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

উল্লেখ্য,
- এবারের মেলায় মোট প্যাভিলিয়ন থাকবে ৩৭টি।
- এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি থাকবে।
- বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[Link]
.
‘ড্রিম অব ডেজার্ট’ কী?
  1. মহাকাশযান
  2. বিলাসবহুল জাহাজ
  3. পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
  4. আবিষ্কৃত নতুন গ্রহাণু
সঠিক উত্তর:
পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
উত্তর
সঠিক উত্তর:
পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
ব্যাখ্যা
ড্রিম অব ডেজার্ট:
- আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার।
- এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’।
- সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প।
- ২০২৬ সালের শেষের দিকে চালু হওয়ার কথা রয়েছে ট্রেনটির।
- চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।
- ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান।
- ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]